#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(২৩)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
নির্ঝরের কথায় রোবটের মতো বসে আছে ঊষসী। মেয়েটা যেন এতদূর আশায় করেনি সে ভেবেছে নির্ঝর হয়তো দূরে থাকে ফ্যামিলি থেকে বা হয়তো ফ্যামিলির সাথে কোনো কিছু নিয়ে মান অভিমান করে দূরে আছে। কারণ ছেলেদের এমন অনেক প্রবলেম রয়েছে যেগুলো সে দেখেছে। কিন্তু নির্ঝরের অতীত যে এমন সেটা সে জানতো না। জানলে কখনোই এই বিষয় নিয়ে ঘাটাতো না। নির্ঝর হাঁটুতে ভর দিয়ে মেঝের দিকে অপলক চেয়ে যেন মেঝের মার্বেলগুলো দেখায় ওর গুরুত্বপূর্ণ কাজ! কপালে কেমন রগ দেখা যাচ্ছে। ঊষসী মাথা নিচু করে নাক টেনে বলল,
– আই এম স্যরি, আমি সত্যি বুঝতে পারিনি আপনি এতো কিছু সাফার করে এসেছেন! গুনাক্ষরেও যদি আমি টের পেতাম তাহলে একবারও জোর করতাম না…
গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরগায়ে সোজা হয়ে বসল নির্ঝর। সোফায় পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করল এক সেকেন্ডের জন্য। তারপর কেমন খসখসে গলায় বলল,
– স্যরি বলার কিছু নেই ঊষসী। সহানুভূতির জন্য আমি কথাগুলো বলিনি। তুমি প্রশ্ন করেছিলে, আমি উত্তর দিয়েছি... ব্যাস। তবে আমার জীবনের এই গল্পগুলো শুনলে মানুষ সাধারণত দুই ধরনের প্রতিক্রিয়া দেখায় এক, তারা সহানুভূতি দেখায়, যা আমার ভীষণ অপছন্দ; আর দুই, তারা আমাকে ভেবে বসে এক ভয়ংকর খিটখিটে মনের মানুষ, যার থেকে দূরে থাকাটাই শ্রেয়। এবং সত্যি আমি সবাইকে একটা সময় হারিয়ে ফেলি…
কেমন তাচ্ছিল্য নিয়ে কথাটা বলল। ঊষসী পলকহীন চোখে চেয়ে রইল তার দিকে, কিন্তু কিছু বলার সাহস পেল না। নির্ঝর কিছু সময় থামল। ধীরে ধীরে আবার কথা বলতে শুরু করল সে,
– মা চলে যাওয়ার পর পুরো দুনিয়াটা আমার কাছে একেবারে অর্থহীন হয়ে গিয়েছিল। নাইনে পড়া একটা ছেলে তখন কতটা আর বোঝে বলো? মা-কে হারানোর রাগ আর ক্ষোভ আমার মাথার ভেতরে এমনভাবে চেপে বসেছিল যে আমি বি’ষাক্ত হয়ে উঠছিলাম দিন দিন। নানার বাড়ির সবাই যখন আমাকে একটা বাড়তি ঝামেলা মনে করত, ঠিক তখন একমাত্র আমার নানুমণি আমাকে নিজের কাছে আগলে নিয়েছিলেন।
নির্ঝরের চোখ দুটো ক্ষণিকের জন্য দূরে কোথাও হারিয়ে গেল, যেন পুরোনো দিনগুলো স্পষ্ট ভেসে উঠছে চোখের সামনে।
– আত্মীয়স্বজনের হাজারটা কটু কথা, মামাদের অবহেলা সবকিছুর বিরুদ্ধে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন নানুমণি। সবাইকে একপ্রকার দমিয়ে রেখে, নিজের সর্বস্ব দিয়ে তিনি আমাকে আগলে রেখেছিলেন। এই ফ্ল্যাটটা... এই ফ্ল্যাটটাও নানুমণিরই ছিল। নিজের শেষ সম্বলটুকু দিয়ে আমার থাকার আর পড়ার ব্যবস্থা করে গেছেন। বলতে পারো, শূন্য থেকে আমাকে টেনে ধরে আজকের এই জায়গায় আনার পেছনে কেবল ওই একজন মানুষেরই হাত ছিল। কিন্তু আমি? মা মা’রা যাওয়ার পর থেকে আমার স্বভাবটা বিশ্রী রকম খিটখিটে আর রাগী হয়ে উঠেছিল। কারণে-অকারণে আমি চিৎকার করতাম, রাগ দেখাতাম। আর আমার সেই অন্যায্য রাগের শিকার সবচেয়ে বেশি হতেন এই নানুমণিই! যে মানুষটা আমাকে বাঁচাতে নিজের সবটা উজাড় করে দিলেন, আমি বারবার তাকেই আমার খিটখিটে আচরণ দিয়ে কষ্ট দিয়েছি। নিজের মেজাজ সামলাতে পারতাম না... আবার নিজের সব দুর্বলতা উগরে দিতাম তার কাছেই! মন খারাপ হলেই তার কোলে মাথা রেখে মনের সব কথা উজাড় করে ঘুমিয়ে পড়তাম। এক প্রকার আমার দুনিয়ার সবচেয়ে বেশি কাছের মানুষ বোধহয় তিনিই ছিলেন! যার উপর রাগ অভিমান সব দেখাতাম আবার সবচেয়ে আপনও ভাবতাম।
নির্ঝর একটু থামলো। দুয়েকটা শ্বাস নিয়ে নিজের চুল টেনে মাথা নিচু করে চোখ বন্ধ করে রাখলো। পর পর সোজা হয়ে বসে আবার বলল,
– জানো? নানুমণি কখনো আমার ওপর রাগ করতেন না। আমি অকারণে চিল্লাচিল্লি করলে কিংবা রাগারাগি করলে তিনি ধীরপায়ে এসে আমার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে মিষ্টি করে হাসতেন। বলতেন, "নানুভাই, তোমার এই চ্যাটাং চ্যাটাং রাগে আমার একটুও কষ্ট লাগে না বুঝেছো? তুমি একদম আমার মেয়ের মতো হয়েছো। ও-ও এমন রাগি আর জেদি ছিল, যদিও তুমি একটু বেশিই বদমেজাজি!"
কথাটা বলতে বলতে নির্ঝরের বিষাদে ভরা মুখটায় ক্ষণেকের জন্য এক চিলতে হাসি ফুটে উঠল। তার চোখ দুটো বহু বছর আগের সেই স্মৃতিতে চলে গেল!
– আমি যখন ঘরদোর মাথায় তুলে একদম হদ্দ’চ্ছাড়ার মতো ব্যবহার করতাম, ডাইনিংয়ের চেয়ার উল্টে ফেলতাম, নানুমণি তখন কষ্ট পাওয়া তো দূরের কথা, উল্টো মনে মনে ভীষণ খুশি হতেন! উনি পরে আমাকে বলতেন, "যাক, তুই অন্তত ঘরের ভেতর নিজের আসল রূপটা দেখাচ্ছিস! সব রাগ আমার ওপর উগরে দিয়ে অন্তত তোর মনটা তো হালকা হচ্ছে!"
আমি যত ত্যাড়ামি করতাম, উনি তত মজা পেতেন। কোনোদিন আমাকে এক ফোঁটা অবহেলা করেননি। আমার সব রাগ, সব ত্যাড়ামি নীরবে সহ্য করে দিনশেষে আমাকে নিজের কাছে আগলে রেখে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন। উনার কোলটাই ছিল আমার সমস্ত যন্ত্রণার একমাত্র শান্তির আশ্রয়।
এতগুলো কথা শুনে ঊষসীর খুব ইচ্ছে করলো তার নানুর কথা জানতে। সে প্রশ্ন করে বসল,
– উনি… মানে আপনার নানু কোথায় এখানে থাকেন না?
নির্ঝর নিশ্চুপ। নির্ঝরের হাসিটা ধীরে ধীরে ফিকে হয়ে এলো। মুখের ওপর আবার ফিরে এলো সুগভীর বিষণ্ণতার কালো ছায়া। ঊষসী ফের একই প্রশ্ন করতেই নির্ঝর বলল,
– বছর তিনেক আগেই তিনি আমাকে ছেড়ে চলে যান।
– চলে যান মানে?
ঊষসীর বিস্ফো’রক দৃষ্টি। নির্ঝর শূন্য দৃষ্টিতে চেয়ে জবাব দিল,
– আল্লাহ্ আমার আর কোনো আপন মানুষ পৃথিবীতে রাখলেন না। শেষ আপন মানুষটাকেও নিয়ে গেলেন।
ঊষসী স্তব্দ হয়ে গেল। নির্ঝর আবারও একটু সময় নিয়ে নিজের মতো বলতে শুরু করল,
– যখন নানুমণিও আমাকে চিরকালের মতো ছেড়ে চলে গেলেন... তখন আমার মাথার ওপর আকাশ ভেঙ্গে পড়ল। উনি চলে যাওয়ার পর যখন একা হয়ে গেলাম তখন থেকে এক তীব্র অপরাধবোধ আমাকে আষ্টেপৃষ্টে পেঁচিয়ে ধরল। নিজের খিটখিটে আচরণের কথা মনে করে প্রতিদিন নিজের ওপর তীব্র ঘৃণা হতে লাগল। মনে হতো, ইস! কত কষ্টই না দিয়েছি মানুষটাকে! মনে হতো, আমি কেন তাকে অত রাগ দেখাতাম? কেন তার সামনে একটু ভালো ছেলে হয়ে থাকতে পারলাম না? সেই পস্তানিটা আজও আমাকে কুড়ে কুড়ে খায়, ঊষসী।
নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে নিল,
– ওই আফসোসটা আমাকে পুরোপুরি বদলে দিল। নানুমণি চলে যাওয়ার পর থেকেই আমি নিজেকে একদম গুটিয়ে নিয়েছি। এখন আর কারণে-অকারণে রাগ দেখাই না, বেশিরভাগ সময় চুপচাপ আর শান্ত থাকার চেষ্টা করি। কারণ আমি জেনে গেছি, আমার এই অহেতুক রাগ আর মেজাজের জন্যই আমার কাছের মানুষগুলো একে একে সবাই হারিয়ে গেছে। আর তাই... উনি মা’রা যাওয়ার পর সেই যে আমি নিজেকে শক্ত খোলসে আটকে ফেললাম, আর কোনোদিন কাউকে আমার সেভাবে কাছে আসতে দিইনি। রাগ দেখানোর মানুষটাও হারিয়ে গেল আর আমার ভেতরের সেই দুরন্ত ছেলেটাও চিরকালের মতো ম’রে গেল!
ঊষসী কি বলবে বুঝতে পারছে না। সে শুধু কাঠের পুতুলের মতো বসে রইল; নির্ঝরের অতীত ও বর্তমানের এই রূপান্তরের পেছনের যন্ত্রণাটা আজ তাকেও ভেতর থেকে পুরোপুরি কাঁপিয়ে দিয়ে গেছে। ওর কি হলো জানা নেই। ও একটু সরে আসলো নির্ঝরের দিকে। নির্ঝরের মুঠো করা দুহাতে নিজের হাত রাখলো। নির্ঝর চমকে তাকালো নিজের রুক্ষ হাতে নরম দুটো হাতের ছোঁয়া পেয়ে!
ঊষসী নিজের ভিজে আসা গলাটা কোনোমতে পরিষ্কার করে অত্যন্ত নরম স্বরে বলল,
– আপনি অহেতুক নিজেকে দোষ দিচ্ছেন, নির্ঝর ভাই। কে বলেছে আপনি আপনার মেজাজের জন্য সবাইকে হারিয়ে ফেলেছেন? যে মানুষটা সত্যি আপনার ভালো চাইবে, যে আপনাকে বুঝবে, সে আপনার সমস্ত রাগ আর ত্যাড়ামি সহ্য করে হলেও আপনার পাশে থেকে যাবে। দূর থেকে আপনাকে আড়াল করবে... সে কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না!
নির্ঝর একটা ভারি শ্বাস ছেড়ে তাচ্ছিল্য হাসলো। নিজেকে ব্যঙ্গ করে বলল,
– আমাকে সবাই ইন্ট্রোভার্ট, অহংকারী বলেই চেনে, সবাই আমাকে আপন করার আগেই ছেড়ে যাওয়ার কথা ভাবে! জানো? আমার জীবনের সবচেয়ে বড় কৌতুক কী? মানুষ আমাকে দেখলে মনে করে শেহজাদ শাহরিয়ার নির্ঝর ভীষণ ভাব মা’রে, কারো সাথে যেচে কথা বলে না কারণ তার ভীষণ অহংকার! তারা ভাবে পড়ালেখায় একটু ভালো বলে মেজাজ চড়িয়ে আমি বুঝি সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করি।
নির্ঝর আবার হেসে বলল,
– সত্যি বলতে কী, দোষ তো তাদেরও নয়। আমি তো এমনই! নিজের কষ্টগুলোকে আগলে রাখতে গিয়ে চারপাশে এত বড় দেয়াল তুলে রেখেছি যে, মানুষ আমাকে চেনার আগেই হাঁপিয়ে ওঠে। ভাবে, এত ঝামেলাপূর্ণ একটা লোককে আপন করার থেকে দূরে থাকাই ঢের ভালো! শেহজাদ শাহরিয়ার নির্ঝর লোকটা একটা আস্ত ব্যর্থতা!
ঊষসী ওর দিকে তাকিয়ে বলল,
– আপনার এমন করাটা একদমই ঠিক নয়, নির্ঝর ভাই। সব কষ্ট এভাবে নিজের ভেতরে চেপে রাখলে তো মানুষটা একদিন তিলে তিলে শেষ হয়ে যাবে। কেন নিজেকে এভাবে শক্ত খোলসে আবৃত করে রেখেছেন? মনের ভেতরে জমে থাকা কথাগুলো কারো সাথে শেয়ার করলে বুকটা অনেকটা হালকা হয়ে যায়, জানেন?
নির্ঝর শূন্য দৃষ্টিতে সামনের খোলা দেওয়ালের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। যে লোকটা কখনোই নিজের অনুভূতি তো দূরে থাক মুহূর্তের এক্সপ্রেশন পর্যন্ত অন্যদের দেখায় না, কারো সামনে প্রয়োজনের অতিরিক্ত দুটো কথা বলা যার স্বভাবে নেই সে আজ এই মেয়েটার সামনে বসে নিজের সবচেয়ে গোপন আর বিষাদময় দুর্বলতাগুলো অনায়াসে উগরে দিয়ে বলল,
– আমার ভয় হয়, ঊষসী...
একটা দীর্ঘশ্বাসের মতো শোনালো বাক্যটা।
– বড্ড ভয় হয় আমার! আমি নিজের দুর্বলতা কারো সামনে দেখালেই আমার মনে হয় মানুষ আমাকে নিয়ে উপহাস করবে। পেছনে দাঁড়িয়ে হাততালি দিয়ে বলবে, শেহজাদ শাহরিয়ার নির্ঝর নাকি ভেতর থেকে ভীষণ কাঁচের মতো নরম!
– মোটেই না!
নির্ঝর ওর দিকে তাকিয়ে তিক্ত হাসলো। আবার বলল,
– আমার তো বারবার মনে হয়, আমার এই রাগ, এই খিটখিটে মেজাজের জন্যই বোধহয় সৃষ্টিকর্তা আমার পাশে কাউকে রাখেননি! প্রতিটা মানুষকে এক এক করে কেড়ে নিয়েছেন। শেহজাদ শাহরিয়ার নির্ঝর নামের এই লোকটা পৃথিবীর বুকে এক চরম একাকী একটা জীব। মানুষ জানলে হাসবে, ঠাট্টা করবে... তাই আমি এই একাকীত্বকেই নিজের একান্ত বানিয়ে নিয়েছি।
ঊষসী বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল। মানুষটা কীভাবে নিজেকে এতটা বি’ষাক্তভাবে ব্যঙ্গ করতে পারে? লোকটার ভেতরে কত বড় একটা হীনমন্যতার পাহাড় জমে ছিল! এতো কিছু সে কিভাবে নিজের ভেতর রেখে সাফার করে? সে নিজের গালে হাত দিয়ে মুছে নিয়ে বলল,
– এসব আপনার ধারণা। কেউ আপনাকে নিয়ে হাসবে না বা উপহাস করবে না। এটা কি উপহাস করার বিষয়?
নির্ঝর এক পলক ওর দিয়ে তাকিয়ে বলল,
– তুমি কাঁদছো কেন? যেখানে আমার কান্না পাচ্ছে না সেখানে তুমি এমন ম’রা কান্না জুড়ে দিয়েছো কেন?
ঊষসী নাক টেনে বলল,
– আমি রোবট নই তাই।
– তার মানে আমি রোবট?
ঊষসী জবাব না দিয়ে ভ্রু কুঁচকে তাকালো। নির্ঝর আলতো হেসে বলল,
– এই তুমি কি হিপনোটাইস করতে জানো?
ঊষসীর মুখ দিয়ে অসাড়ের মতো বেরিয়ে এলো,
– অ্যাহ?
– কিভাবে জানি না এতো কথা বলে ফেললাম! আজ পর্যন্ত কেউ জোর করে আমাকে কিছু বলাতে পারে নি! আমার মুখ থেকে কোনোদিন একটা অপ্রয়োজনীয় কথাও কেউ বের করতে পারেনি, আর আজ আমি নিজে থেকে...
নির্ঝর নিজেই নিজের দিকে তাকিয়ে কেমন যেন এক অদ্ভুত বিস্ময় নিয়ে মাথা নাড়ল। তার নিজের মধ্যেও যেন একটা অস্বস্তি কাজ করছে যে কথা সে গত কয়েক বছরে কাউকে বলেনি, কাউকে এক ফোঁটাও টের পেতে দেয়নি যে তার ভেতরে ঠিক কী পরিমাণ হাহাকার লুকিয়ে আছে, আজ সেই সমস্ত গোপন ক্ষতগুলো সে নিজেই এত সহজে এই মেয়েটার সামনে উগরে দিল কীভাবে?
ঊষসী পরিস্থিতি নরমাল করতে বলবে,
– বাহ্! সব দোষ কি এখন আমার ঘাড়ে চাপাবেন? আমি কি আপনার মুখ জোর করে খসিয়েছি নাকি? আপনি নিজেই তো এক বুক কষ্ট জমিয়ে রেখেছিলেন, যা একটু হালকা করার মানুষ খুঁজছিলেন! আমি তো শুধু একটু শুনতে চেয়েছিলাম।
নির্ঝর নিজের রূপে ফিরে এসে গম্ভীর স্বরে বলল,
– এই যে! বেশি কথা বলো না তো! যত সব আবলতাবল বকা স্বভাব! যা বলেছি ভুলে যাও। মাথা থেকে একদম মুছে ফেলবে, বুঝলে?
ঊষসী বোকার মতো গোল গোল চোখে তাকিয়ে রইলো। নির্ঝর এটিটিউড নিয়ে নিজের রুমে চলে গেল। ঊষসী সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বললো,
– ফিরে এসেছে আসল রূপ! একটু নরম হতে না হতেই আবার সেই শিং উঁচিয়ে বসল! জীবনেও এই মানুষের কোনোদিন সুবুদ্ধি হবে না হুহ!
#চলবে…?
শব্দসংখ্যা- ১৭০০+
(ফাইনালি দুই পর্ব মিলিয়ে অতীতের কাহিনি শেষ এবার একটু মিঠা মধু আনা দরকার🙂🤌🏻)