#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(২৫)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
ঊষসীকে ওভাবে যেতে দেখে নির্ঝর ভাবলো কি না কি হলো। তানভীরের মাথা কিছু একটা ক্যাচ করাতে সে নির্ঝরের কানে কানে ফিসফিস করে বলল,
– অ্যাই ব্যাটা এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা!
নির্ঝর না বুঝে বলল,
– কোথায় যাবো?
মিরাজ ফুঁসে উঠলো। কপাল চাপড়ে বলল,
– এই ব্যাটাকে নাকি তোরা বুদ্ধিমান বলিস! শা’লা বেরসিক!
তানভীর ওকে ঠেলে পাঠাতে পাঠাতে বলল,
– ঊষসী রাগ করেছে রে! তুই যা!
– কেন রাগ করেছে? আমি কেন যাবো?
মিরাজ ওর হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল,
– ওকে না নাস্তা খাওয়ানোর কথা ধর এই স্যান্ডউইচটা নিয়ে যা। এখন বেশি পিনিক না দেখিয়ে সোজা যেদিকে গেল সেদিকে দৌড় দে।
বন্ধুদের জোরাজুড়িতে নির্ঝর ওদিকে হাঁটা ধরল কিন্তু ঊষসী রাগ কেন করেছে সে বুঝতে পারে নি! তার সাথে তো দেখায় হয় নি! ওদিকে সুহানি রোবটের মতো সবটা দেখলো। সে জানে নির্ঝর আর ঊষসীর বিয়ের কথা কিন্তু ওটা তো এক্সি’ডেন্ট ম্যারেজ শুনেছে সে। সুহানিকে নির্ঝরের যাওয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে মিরাজ বলল,
– আমাদের একটা কাজ আছে। আমরা আসি। তুমি ক্লাসে যাও।
বলে ওরা প্রস্থান করলো। ক্যাচাল যে এই মেয়ের জন্য পাকিয়েছে সেটা ওই বেরসিক নির্ঝর না বুঝলেও এরা ঠিকই বুঝতে পেরেছে। তানভীর হাঁটতে হাঁটতে হাবিবের কাঁধে হাত রেখে বলল,
– আমরা যা ভাবছি তা কিন্তু সত্যি মনে হচ্ছে রে!
– হ নাহলে ঊষসী ওভাবে চলে গেল কেন?
তানভীর মুখ কুঁচকে বলল,
– তবে ঊষসী কিন্তু মাইনকার চিপায় পড়লো।
– কেন?
– আরে ঊষসী যে রাগ করে ওদিকে গেছে এইটাই তো ওই ব্যাটা বুঝতে পারছে না!
– এখনো নিজের অনুভূতি নিজেই বুঝতে পারছে না সেখানে ঊষসীর রাগ কিভাবে বুঝবে?
– ওরে আমাদেরই সোজা করতে হবে বুঝলি
হাবিব হাসতে হাসতে বলল,
– একটা ব্যাপার কিন্তু সেই হবে
– কি?
দুজনই প্রশ্নার্থক দৃষ্টিতে তাকিয়ে। হাবিব রসিকতার সুরে বলল,
– ওদের কেমিস্ট্রি যা দেখতাছি, আর কদিন পর নির্ঝর নির্ঘাত বউয়ের তোপের মুখে পড়ে ফ্লাটের বারান্দায় সোফা টেনে ঘুমাবে!
তিনজনই হো হো করে হেসে উঠলো।
ওদিকে নির্ঝর হাতে প্যাকেট নিয়ে লম্বা লম্বা পায়ে ঊষসীর যাওয়ার রাস্তার দিকে এগোলো। তীব্র গতিতে হেঁটে একটু নিরিবিলি কোণায় আসতেই ঊষসীর পথ আটকে দাঁড়াল সে। হুট করে সামনে কাউকে দেখে ঊষসী চমকে গিয়ে থমকে দাঁড়াল। সামনে তাকিয়ে দেখে নির্ঝর দুই হাত পকেটে গুঁজে গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে আছে। ভ্রু কুঁচকে শুধাল,
– এভাবে হনহন করে ওখান থেকে চলে কারণ কী? পিছু পিছু ভূত তাড়িয়েছে নাকি?
ঊষসী নিজের রাগকে চেপে রেখে চেহারায় চরম স্বাভাবিকতা ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করল। কিন্তু কথাবার্তায় রাগ ফুটে উঠছে।
– ওখানে দাঁড়িয়ে থাকতে হবে কেন? ইচ্ছে হয়েছে তাই এসেছি! আপনার তাতে কী? আপনি নিজের কাজে মন দিন না গিয়ে!
নির্ঝরের মাথার উপর দিয়ে গেল কথাগুলো। মেয়েটা কি অমন রিপ্লাই দেওয়ার কারণে রেগেছে? কিন্তু এটাই তো নরমাল! ঊষসী তো ওকে চিনেই ও কিভাবে কথা বলে ওর সাথে তাহলে এটা নিয়ে রাগার কি হলো? নির্ঝর কপালে হালকা ভাঁজ ফেলে তাকাল,
– তোমার ক্লাস শুরু হতে দেরি আছে, সকাল থেকে এক ফোঁটা নাস্তা পেটে পড়েনি আর তুমি এখানে ছাগলের মতো উল্টোদিকে দৌড়াচ্ছ!
– আপনি আমাকে ছাগল বলছেন কোন সাহসে? আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি যেখানে খুব ইম্পর্ট্যান্ট আলাপ-আলোচনায় ব্যস্ত ছিলেন সেখানেই যান আর আমাকেও যেতে দিন।
নির্ঝর একটুও নড়ল না। মেয়েটার এই "ধরি মাছ, না ছুঁই পানি" মার্কা রাগ আর খোঁচামা’রা কথা শুনে তার মেজাজটা এমনিতেই চড়ে যাচ্ছে। হুট করে কী কারণে এই মেয়ে এমন ফায়ার হয়ে আছে, তা মাথাতেই ঢুকছে না তার! তবুও সে ঠান্ডা স্বরে বলল,
– ক্যাফটারিয়ায় চলো এখানে দাঁড়িয়ে প্যাঁচাল পারবে না।
– আ…
– ড্রামা বন্ধ করে সোজা হাঁটা দাও।
এবারের কণ্ঠ শুনে ঊষসী কিছু বলার সাহস পেল না। উল্টো ঘুরে আবার ক্যাফটারিয়ার দিকে হাঁটতে লাগলো। পেছন পেছন হেঁটে আসছে নির্ঝর।
ক্যাফটারিয়ায় এসে একটা টেবিল খালি পেয়ে সেখানে বসলো দুজন। আশপাশ চোখ বুলিয়েও তানভীরদের দেখা নেই। নির্ঝর একটা সফ্ট ড্রিংক অর্ডার দিয়ে ওর দিকে স্যান্ডউইচ এর প্যাকেটটা এগিয়ে দিল।
– খেয়ে নাও এটা।
নির্ঝরের কথা শুনে ঊষসী মুখ ফিরিয়ে অন্য দিকে তাকিয়ে বলল,
– খাবো না! আপনার খাবার আপনিই খান।
নির্ঝর একটা দীর্ঘশ্বাস ছাড়লো। গলা নরম করে বলল,
– কি হয়েছে হঠাৎ? সকাল থেকে না খেয়ে আছো টি তো তোমার জন্য খাবার এনেছি!
– আমি বলেছি খাবার আনতে? নিজের গুরুত্বপূর্ণ কাজ ফেলে খাবার আনতে গেলেন কেন?
ঊষসী ত্যাড়ামি করছে দেখে নির্ঝর কড়া গলায় বলল,
– ঊষসী আমি তোমাকে খেতে বলেছি বাড়াবাড়ি করবে না!
– হ্যাঁ আমিই তো করি বাড়াবাড়ি! থাকেন কেন আমার আশেপাশে? আমি আপনাকে ডেকেছি?
ঊষসী রাগ দেখিয়ে বলেই উঠে চলে যেতে নিলে নির্ঝর ওর হাত টেনে ধরে। ও হাত মোচড়ামুচড়ি করতেই নির্ঝর ঠান্ডা কণ্ঠে হুমকি দিয়ে বলল,
– চুপচাপ এখানে বসো বলছি! ত্যাড়ামি করবে না একদম!
ঊষসী দমলেও সেটা প্রকাশ না করে বলল,
– বসবো না। আপনি হাত ছাড়ুন সবাই আছে এখানে!
নির্ঝর আশপাশে একবার চোখ বুলালো তারপর ওর হাত টেনে চেয়ারে বসিয়ে দিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল,
– সো হোয়াট? মোস্ট প্রবাবলি এখানে সবাই জানে তুমি আমার ওয়াইফ তাহলে কার কি বলার সাহস আছে?
ঊষসীর ভেতরের জমানো ক্ষো’ভটা নিমিষেই দ্বিগুণ হয়ে দাউদাউ করে জ্বলে উঠল। এক মুখে বলছে "ওয়াইফ" আর অন্যদিকে ওয়াইফকে উল্টো রিপ্লাই দিয়ে অন্য মেয়ের সাথে হাসা হচ্ছে? লোকটার এই স্বভাবটাই সে সবচেয়ে বেশি অপছন্দ করে! যখন যা ইচ্ছা বলে দেবে, যা ইচ্ছা করবে আর ভাব ধরবে যেন সে পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ মানুষ! ঊষসী অন্যদিকে তাকিয়ে অভিমানী সুরে বলল,
– নিজের সুবিধা মতো সম্পর্ক পাল্টানো আর লোক দেখানো কাজ করা লোকদের আমি চিনি না!
নির্ঝর ভ্রু কুঞ্চিত করে বলল,
– সুবিধামতো সম্পর্ক পাল্টানো মানে? সকালে না খেয়ে বের হয়ে এসেছ বলে নাস্তা এনে দিলাম, এটা লোক দেখানো হলো?
ঊষসী চোখ দুটো ছোট ছোট করে খোঁচা মেরে বলল,
– হ্যাঁ অবশ্যই! যার যখন খোঁজ নেওয়ার দরকার, তাকে তো মেসেজে কড়া রিপ্লাই দিয়ে বুঝিয়েই দেন সে কত বড় বোঝা! "জ্বর আসেনি, মরিনি এখনও" আমাকে তো এসব ছাঁটাই করা ডায়লগ শোনান তাহলে যাদের সামনে এলে মুখে একদম মধুর নদী বয়, হাসি থামতেই চায় না... তাদের সাথেই গিয়ে বসুন না! এখানে এসে আমার ওপর দাদাগিরি ফলাচ্ছেন কেন?
নির্ঝর কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে ঊষসীর হাবভাব বোঝার চেষ্টা করলো। বিরক্তি লুকিয়ে হতাশার শ্বাস ফেলে বলল,
– তুমি মেসেজের রিপ্লাই দেওয়ার কারণে এমন করছো? তুমি আমাকে চিনো না? নাকি আমাকে কোনদিন দেখেছো রস কস মিশিয়ে রিপ্লাই দিতে?
ঊষসী এক ঝটকায় মুখটা উল্টো দিকে ঘুরিয়ে নিল। চোখ জোড়া রাগে আর অভিমানে টলমল করছে। কেন এমন করছে সেটাও জানে না! ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরে সে বলল,
– আপনি কিভাবে কথা বলেন না বলেন তা জেনে আমার বয়েই গেছে! আমার সাথে তো কথা বলার সময় রুক্ষতা আর ধমক ছাড়া কিছুই বের হয় না। বাকিদের সময় হাসি থামে না।
নির্ঝর নিজের কপালে দুই আঙুল ঘষে বিড়বিড় করলো,
– জীবনে কাউকে বোধহয় এত তোষামোদ-খোশামোদ করিনি! কোন খপ্পরে যে পড়েছি, আল্লাহই জানে!
নির্ঝর এবার হাত দুটি টেবিলের ওপর ভাঁজ করে ঊষসীর দিকে সোজা হয়ে বসল। সে ঊষসীর দিকে স্থির নজরে তাকিয়ে বলল,
– শোনো ঊষসী, আমি তোমাকে শেষবারের মতো ডিরেক্ট জিজ্ঞেস করছি কি সমস্যা বলো! আমার এই জীবনে কাউকে কোনো একটা বিষয় নিয়ে এত সাফাই দিয়েছি বা একটা স্যান্ডউইচ খাওয়ানোর জন্য এত নাটক করেছি বলে আমার অন্তত মনে পড়ে না!
ঊষসী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। সে ত্যাড়া চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো,
– আপনি এতক্ষণ কি করছিলেন?
– ক্লাস করছিলাম আর কি করবো?
ঊষসী জেরা করার মতো করে চোখ ছোট ছোট করে বলল,
– আপনি ক্লাস করছিলেন?
– তা নয়তো ভার্সিটিতে কি করতে এসেছি?
ঊষসী বিড়বিড় করে আওড়ালো,
– সুহানির সাথে হাসাহাসি করতে।
পরে নিজের মনে নিজেকে ধমক দিয়ে বলল, "তোর হয়েছে টা কি ঊষা? এই লোকটা যা খুশি করুক তোর কি?" নিজের মন থেকেই আবার উত্তর আসলো, "যেমনই হোক তোর হাসব্যান্ড তো? তোকে ওয়াইফ বলল না একটু আগে?"
ঊষসীর অস্বাভাবিক আচরণ দেখে নির্ঝর বলল,
– কি হয়েছে?
– কিছু না। আপনি আমাকে এতো দেরি করে রিপ্লাই দিলেন কেন?
– তোমার মতো ক্লাসে ফোন হাতে বসে থাকি না তাই! এই! তুমি আমাকে এমন জেরা করছো কেন বলো তো?
ঊষসী হুট করে অপ্রস্তুত হয়ে গেল। নিজের মনের ভেতরের লুকোনো ভাবনাগুলো এভাবে হুড়মুড় করে বাইরে বেরিয়ে আসবে, সে নিজেও বুঝতে পারেনি। কথা ঘোরাতে বলল,
– জেরা কে করল আবার? আপনার মতো একজন মানুষের মুখোমুখি দাঁড়িয়ে জেরা করার স্পর্ধা আমার নেই! আমি শুধু সিম্পলি জানতে চাইছিলাম।
নির্ঝর চুপ হয়ে গেল। ঊষা নিজেকে স্বাভাবিক দেখাতে স্যান্ডউইচ হাতে নিলো। স্যান্ডউইচের প্যাকেটটা থেকে একটা কা’মড় সামান্য ঘুরিয়ে পেঁচিয়ে কথাটার মোড় ঘোরানোর চেষ্টা করল।
– আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টের সাথে কি অন্য কোনো ডিপার্টমেন্টের অফিশিয়াল কোনো দরকার থাকতে পারে?
নির্ঝর ভ্রু কুঁচকে কিছুটা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। এই মেয়ের মাথার ভেতর প্রতি সেকেন্ডে যে কোন লজিক বা ক্যাচাল ঘোরে, তা বোঝা বড় দায়! সে কপাল কুঁচকে সন্দিহান গলায় বলল,
– মানে? কী বলতে চাইছ স্পষ্ট করে বলো তো?
ঊষসী অস্বস্তিটা জোর করে গিলে ফেলে মেকি স্বাভাবিক ভাব এনে বলল,
– আর কী! বলছিলাম যে... ওই একটু আগে তো দেখছিলাম আপনি বেশ মন দিয়ে কার সাথে যেন কথা বলছিলেন। ওই যে সুহানি আপুর সাথে! উনি তো ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, তাই না? আর আপনি তো ইঞ্জিনিয়ারিংয়ের মানুষ! আপনাদের ডিপার্টমেন্টের সাথে তো ওদের কোনো অফিশিয়াল কাজ থাকার কথা না! তাহলে এত কথা কীসের কথা সেটা ভাবছিলাম…
ওহ! এই ব্যাপার! ঊষার কথা শুনে নির্ঝরের মাথার ভেতরের সমস্ত হিসাব একদম ঠিক ঠিক মিলে গেল। মেয়েটা এতক্ষণ ধরে এই প্যাঁচ কষছিল! সুহানি কোন ডিপার্টমেন্টের আর নির্ঝর কোন ডিপার্টমেন্টের তার সমস্ত হিসাব সুনিপুণভাবে মিলিয়ে তবেই সে এই পয়েন্টে এসে ঠেকেছে! নির্ঝর মাথা নিচু করে নিজের হাসি চাপার চেষ্টা করলো। ঊষসী উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে দেখে সে উত্তর দিল না বরং বাঁকা হেসে প্রথমবারের মতো ঊষসীর সাথে রসিকতা করে বলল,
– আর ইউ জেলাস?
ঊষসী বিষম খেলো। মুখে স্যান্ডউইচ নিয়ে কাশতে কাশতে সে পানির বোতল থেকে ঢকঢক করে পানি গিলে নিলো। নিজেকে এহেন পরিস্থিতি থেকে বাঁচাতে এলোমেলো দৃষ্টি ফেলে বলল,
– আম... আমি জেলাস হবো? কিসব আবোলতাবোল বকছেন বলুন তো? আপনাকে নিয়ে জেলাস হতে যাবো কেন আমি? আমার কি মাথা খারাপ নাকি! আপনার ওভাবে দাঁড়িয়ে কথা বলছিলেন তাই…
– তাহলে অত নিখুঁত হিসাব কষছিলে কেন? আমি কখন কার সাথে দাঁড়িয়ে কথা বলছি, কে কতটুকু ঘেঁষে দাঁড়িয়েছে এসবের প্রতি ইঞ্চি ইনভেস্টিনেশন করার কারণ কী?
– আমি কোনো ইনভেস্টিগেশন করিনি! আপনি অন্য কারো সাথে দাঁড়িয়ে সারাদিন বকবক করুন বা যা ইচ্ছা করুন, আমার এক আনাও যায় আসে না!
নির্ঝর ঠোঁটের কোণে ঠাট্টার হাসিটা ধরে রেখেই শান্ত গলায় বলল,
– যায় আসে না? ভালো। তাহলে স্যান্ডউইচটা ভালোমতো খাও। রাগে তো একদম চিবিয়ে গিলে ফেলছ মনে হচ্ছে! স্যান্ডউইচ তো নির্দোষ, রাগটা ওর ওপর ঝাড়ছ কেন?
– নির্ঝর ভাই!
নির্ঝর হাসলো। এমন হাসি ঊষসী আগে দেখেছে কি না জানা নেই কিন্তু তার রাগের তোড়ে সেসব দেখছে না। দাঁতে দাঁত চেপে জোর করে হেসে বলল,
– আপনি তো সবাইকে হুমকির উপর রাখেন এই মিন আপনি তো কাটখোট্টা মানুষ তাই হঠাৎ একটা মেয়ের সাথে হাসলেন তো তাই জিজ্ঞেস করেছি এর বেশি কিছুই নয়।
নির্ঝর মনে করার চেষ্টা করলো কখন কোথায় হাসলো কিন্তু ছিটেফোটাও মনে পড়লো না। সে ছোট্ট করে শ্বাস নিয়ে বলল,
– আমি অতটাও রোবট নই যতটা তুমি ভাবো। হয়তো কেউ কোনো কথা বলতেছে ওইটুকুতেই আমি হেসেছি। ইভেন সুহানি না কি ওই মেয়েটার সাথেও আমার কোনো কথায় হয় নি!
নির্ঝর টেবিল ছেড়ে উঠে দাঁড়াল। পকেট থেকে ফোন বের করতে করতে বলল,
– খাওয়া শেষ করে ক্লাসে চলে যাও। ক্লাস শেষ হলে সোজা বাসায় ফিরে যাবে। আজ আমার ফিরতে একটু দেরি হতে পারে।
– কেন? কোথায় যাবেন আপনি?
নির্ঝর ইচ্ছে করেই ওকে রাগানোর জন্য বলল,
– তার কৈফিয়ত বুঝি আপনাকে দিতে হবে?
ঊষসী রাগে একদম ফেটে পড়ার উপক্রম হলো! ওকে যে ইচ্ছে করে নাচাচ্ছে বুঝতে বাকি রইলো না ওর! তার সাথেই খালি এসব?! সে দাঁত কটমট করে বলল,
– কৈফিয়ত কে চাইল আপনার কাছে? আমি তো জাস্ট এমনিতে জিজ্ঞেস করলাম! সারাদিন আমার সাথে খিটখিটে মেজাজ দেখান! কিছু জিজ্ঞেস করলেই যত রাজ্যের প্যাঁচ! আপনার যেখানে ইচ্ছা যান, আমার কিচ্ছু যায় আসে না!
নির্ঝরের মুখে মিটমিটি হাসি। আজ সবকিছুই যেন ওর ব্যক্তিত্বের বিপরীত! আজকের জন্য আরেকটু ব্যতিক্রম হয়ে বলল,
– একটা কাজ আছে। কাজ শেষ করেই সোজা বাসায়ই ফিরব। আর অত হিংসে করতে হবে না, ভার্সিটির সবাই জানে তুমি "মিসেস নির্ঝর!"
আর না দাঁড়িয়ে সে দ্রুত চলে গেল। আর ঊষসী সেদিকে চোখ বড় বড় করে চেয়ে রইলো।
#চলবে…?