#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৩১)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
ঊষসী এখন সম্পূর্ণ নাবিদের কাছে বন্দি। ছেলেটা এমনভাবে হাত পেঁচিয়ে ধরেছে যে সে নড়চড় করার সুযোগ অব্দি পাচ্ছে না! দম বন্ধ হয়ে আসছে তার। তার মনে হচ্ছে এর আগে কেন ম’রলো না সে! হাত পা সব দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছে নাবিদের কাছ থেকে ছোটার নাবিদের পৈশাচিক শক্তির সামনে নিজের সমস্ত জোর খাটিয়েও ছুটতে পারে নি।
চোখের পানিতে ঝাপসা হয়ে আসা দৃষ্টিতে ঊষসী দরজার দিকে তাকিয়ে রইল। কিন্তু না... নির্ঝর এখনো আসেনি! মোবাইলটা হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে গেছে, যা চেষ্টা করেছে তা পেরেছে কিনাও জানে না! মাথাটা এলোমেলো করে ঘুরতে শুরু হয়েছে। নাবিদ বিকৃত হাসি হেসে বলল,
– অনেক লাফালাফি করেছ বাইন মাছের মতো এবার চুপচাপ থাকো। ভাইয়ের ভয় দেখিয়ে লাভ নেই। সে তো এখানে নেই আর এমনেও আমি তাকে ভয় পাই না! আজকে যদি ওকে জব্দ না করেছি…
কথা শেষ হওয়ার আগেই বিকট শব্দে দরজা ধাক্কা খেলো। নাবিদ দরজা চাপিয়ে এসেছিল সেটা কেউ একজন খুলে দিলো। নাবিদ চমকে সেদিকে তাকাতেই দেখলো নির্ঝর দাঁড়িয়ে আছে রণমূর্তি নিয়ে। পুরো শরীর ঘামে ভেজা। কপালে আর গলার শিরাগুলো মোটা হয়ে কালচে লাল রূপ ধারণ করেছে। চোখ দুটো যেন আগ্নে’য়গিরির জ্ব’লন্ত লাভা! নির্ঝরের হাঁফানোর শব্দের সাথে সাথে তার বুকটা ওঠানামা করছে। তার চাহনিতে যেন আজ আর কোনো মানুষ অবশিষ্ট নেই রয়েছে এক ক্ষুধার্থ, হিংস্র পশুমূর্তি! নাবিদ ঊষসীকে ছাড়ার সুযোগটুকুও পেল না। তার আগেই নির্ঝর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তার ওপর! নাবিদের কলার আর চুল একসঙ্গে খপ করে ধরে এক টানে ওকে ঊষসীর ওপর থেকে সরিয়ে আনল। তারপর সমস্ত শক্তি দিয়ে নাবিদকে আছাড় মা’রল কড়া কাঠের স্টাডি টেবিলটার ওপর!
"আআআআহ!"
নাবিদের তীব্র আর্তনাদে পুরো ফ্ল্যাট কেঁপে উঠল। টেবিলের বইপত্র কেঁপে উঠে চারদিকে ছড়িয়ে পড়ল। নাবিদ মেঝেতে শুয়ে পড়লো। কিন্তু নির্ঝর থামল না। তার সমস্ত বিবেক, শান্ত শিষ্ট স্বভাব যেন এক লহমায় হাওয়ায় মিলিয়ে গেছে! নির্ঝর হাঁটু দিয়ে নাবিদের বুকের ওপর চেপে বসে নাবিদের শার্টের কলার শক্ত করে চেপে ধরে পর পর কয়েকটা থাপ্পড় আর কিল মারতে লাগল তার মুখে ও চোয়ালে!
– আমার ঘরে ঢুকে... আমার বউয়ের গায়ে হাত তোলার সাহস কই পেয়েছিস তুই?! তোর এত বড় সাহস?!
নির্ঝরের প্রতিটি আঘাতের সাথে সাথে নাবিদের মুখ থেকে র’ক্ত ছিটকে বেরোতে লাগল। নাবিদ ছটফট করতে করতে প্রাণভিক্ষা চাইলো কিন্তু নির্ঝরের দয়া হলো না। ঠিক তখনই মামী দৌড়ে এলেন। চোখের সামনে নিজের ছেলের র’ক্তের সাগরে ভেসে যেতে দেখে নির্ঝরের মামী বিকট চিৎকার দিয়ে উঠলেন,
– ওরে আমার ছেলেটাকে মে’রে ফেলল রে! নির্ঝর, ছেড়ে দাও! তুমি কি ওকে জানে মে’রে ফেলবে নাকি?! কি করেছে ও? ও তোমার ছোট ভাই হয় রে!
নির্ঝর মামীর দিকে একবার তাকাল। নির্ঝর নাবিদকে সোজা করে উঠিয়ে হাতটা এক ঝটকায় ধরে সোজা উল্টো দিকে মোচড় দিল! কড়কড় করে হাড় ভাঙার বীভৎস শব্দ কানে এল।
"ওগো মা রেএএ!"
নাবিদ যন্ত্রণায় চিৎকার করে জ্ঞান হারানোর উপক্রম হলো। নির্ঝরের মামি এগিয়ে আসতে নিলে নির্ঝর রুদ্ধশ্বাসে গর্জে উঠে মামীকে উদ্দেশ্য করে বলল,
– একদম কাছে আসবেন না মামী! আজ আপনার কুপুত্রকে আমি জ্যান্ত ক’বর দেবো এই ঘরে! ওর র’ক্ত দিয়ে আজকের হিসাব চুকাব আমি!
ওদিকে ঘরের কোণে দেয়াল ঘেঁষে মেঝেতে বসে থরথর করে কাঁপছিল ঊষসী। সে ভয়ে আর আতঙ্কে কেঁদে উঠে অস্ফুট স্বরে কেবল ডাকল,
– নির্ঝর...
সেই একটিমাত্র কাতর ডাক নির্ঝরের কানে পৌঁছাতেই সে যেন হঠাৎ করেই থমকে গেল! নির্ঝর চকিতে মাথা ঘুরিয়ে ঊষসীর দিকে তাকাল।
মেয়েটার ছন্নছাড়া অবস্থা, চোখ দিয়ে গড়িয়ে পড়া নোনা জল আর ভয়ে সিঁটিয়ে থাকা দেখে নির্ঝরের বুকের ভেতরটা দ’গ্ধ হয়ে গেল। সে নাবিদের দিকে আর তাকাল না। উঠে দাঁড়িয়ে নাবিদের বুকে আর একটা লাথি মে’রে ওকে দূরে সরিয়ে দিয়ে ধীর পায়ে ঊষসীর দিকে এগিয়ে এল। এসেই ঊষসীর সামনে হাঁটু গেড়ে বসল। দুই গালে হাত রেখে নরম সুরে ডাকলো,
– ঊষা…
ঊষসী আর সহ্য করতে পারল না। সমস্ত ভয় আর মানসিক আঘাতের বাঁধ ভেঙে সে ঝাঁপিয়ে পড়ে নির্ঝরের বুকে গিয়ে মুখ লুকাল! নির্ঝরের শার্ট শক্ত করে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ল সে। নির্ঝর দুই বাহু দিয়ে ঊষসীকে নিজের বুকের সাথে একবারে পিষে আঁকড়ে ধরল সে। ঊষসীর মাথায় নিজের মুখ গুঁজে দিয়ে বিড়বিড় করে আওড়ালো,
– কিচ্ছু হয় নি কিচ্ছু হয় নি। কুল ডাউন।
বলতে বলতে ঊষসীর মাথায় নিজের অধর ছোঁয়াল। মেয়েটার শরীরের প্রতিটি কম্পন নির্ঝর নিজের বুকের ভেতর অনুভব করতে পারছে। কিন্তু ওর ক্ষোভ, ওর শরীরের প্রতিটি রগে প্রজ্জ্বলিত আগ্নে’য়গিরির আ’গুন তখনো নেভেনি! ঊষসীর ভেজা চোখ দুটো নিজের দুই হাতের বুড়ো আঙুল দিয়ে আলতো করে মুছে দিয়ে নির্ঝর উঠতে গেলে ঊষসী ভয়ে নির্ঝরের শার্টের হাতা শক্ত করে চেপে ধরল, নির্ঝর ঊষসীর হাতটা ছাড়িয়ে আশ্বাস দিয়ে বলল,
– কিচ্ছু হবে না। আমি আছি তো। এখানেই আছি।
নির্ঝর উঠে গিয়ে নাবিদের কলার ধরে আবার দাঁড় করালো ওকে। নাবিদ দাঁড়াতে পারছে না নির্ঝর গর্জে উঠলো,
– এই জা নো য়া র! তুই কার দিকে হাত বাড়িয়েছিস?
নির্ঝরের হাত থেকে রেহাই পাওয়ার মতো শক্তি নাবিদের শরীরে আর বিন্দুমাত্র অবশিষ্ট ছিল না। যন্ত্রণা আর মুখের র’ক্তাক্ত ক্ষত নিয়ে সে কেবল কঁকিয়ে উঠছিল। নির্ঝর নাবিদের শার্টের কলার ধরে টেনে এক ঝটকায় সোজা দেয়ালে এনে পিঠ ঠেকিয়ে দাঁড় করালো। রক্তচক্ষু নিয়ে ওর থুতনি চেপে ধরে বরফশীতল হিংস্র গলায় গর্জে উঠল,
– কথা বলিস না কেন? বল! যার দিকে হাত বাড়িয়েছিস, সে কে জানিস তুই? তোর মতো একটা নর্দমার কিটের সাহস কীভাবে হয় আমার ঘরে ঢুকে তার গায়ে হাত দেয়ার?!
কথাটা শেষ করেই নির্ঝর সোজা নাবিদের পেটে সজোরে এক হাঁটুর আঘাত বসিয়ে দিল! নাবিদ যন্ত্রণায় পেট চেপে ধরে কোঁকাতে কোঁকাতে নিচে ঢলে পড়তে নিলে নির্ঝর চুলে ধরে আবার ওপরে টেনে তুলল।
– তোর কি মনে হয়েছিল আমি ভার্সিটিতে গেছি মানে এই ঘর খালি? আর তুই যা খুশি তাই করবি? তোদের র’ক্তেই যে শকুনের নোংরামি ভরা, তা আমার আগেই বোঝা উচিত ছিল! তোকে আমি আজ এমনি এমনি ছাড়ব ভেবেছিস? এই হাত দিয়ে তুই ওকে ছুঁয়েছিলিস না? হাত কে’টে নদীতে ভাসিয়ে দিলে তবেই তোর শাস্তি পূরণ হবে!
বলেই নির্ঝর বেপরোয়া হয়ে নাবিদকে ছেড়ে এক দৌড়ে রান্নাঘরে গেল। ফিরে এলো হাতে একটা দা নিয়ে। এটা দেখে নির্ঝরের মামি আঁতকে উঠলো।
– নি.. নির্ঝর এমন করো না! নির্ঝর এইবারের মতো ক্ষমা করে দাও ওকে। ও ভুল…
নির্ঝর চিৎকার করে উঠল,
– এটা আপনার কাছে শুধু ভুল মনে হচ্ছে? সিরিয়াসলি? আপনার কাছে আপনার ছেলের জীবন ছাড়া বাকিরা সব ফেলনা?
এর মধ্যে বাসায় ফিরল নির্ঝরের মামা। তিনি সদর দরজা খোলা দেখে কিছুটা অবাক হয়েই ভেতরে এলেন। এমন চিৎকার চেঁচামেচি শুনে নির্ঝরের রুমে আসতেই থমকে গেলেন। আর্তনাদ করে উঠলেন,
– এই কি হয়েছে? আমার ছেলেটার অমন অবস্থা কেন? কি রে নির্ঝর তোর হাতে ওটা কেন?
বলতে বলতে এগোতে গেলে নির্ঝর থামিয়ে দিল। শাসিয়ে বলল,
– ওখানেই দাঁড়িয়ে থাকুন! আপনার এই কুপুত্রের কাছে আসার চেষ্টাও করবেন না! লাই দিয়ে দিয়ে ওকে নষ্ট করেছেন তো আপনিই! আপনার র’ক্তই তো বইছে!
– নির্ঝর, শোন... ও না বুঝে ভুল করে ফেলেছে…
– না বুঝে ভুল?! আমার অনুপস্থিতে আমার ঘরে ঢুকে আমার বউকে হ্যারাস করাটা না বুঝে ভুল? আপনি আর আপনার এই কুলাঙ্গার কুপুত্র আসলে প্ল্যান করেই এসেছেন! আপনার নজর ছিল আমার নানুর রেখে যাওয়া সম্পত্তির ওপর আর আপনার এই জানো-য়ার ছেলের নজর ছিল আমার বউয়ের ওপর! সব জেনেও কেন যে আপনাদের জায়গা দিলাম! কুকু’রের লেজ কোনো দিন সোজা হয়ে না বুঝতে পেরেছি!
নির্ঝর দা হাতে এগিয়ে যেতে যেতে দাঁতে দাঁত চেপে বলল,
– যে হাত দিয়ে ও আমার ঊষসীর গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখিয়েছে, সেই হাত আমি এই ঘরেই কে’টে ফেলব! দেখি আজ তোকে কে বাঁচায়! তোকে যদি এখানে না পুঁ’তেছি না…
এর মধ্যে বাইরে থেকে কয়েকজনের শব্দ শোনা গেল। নির্ঝর একবার সেদিকে তাকিয়ে আবার নাবিদের দিকে তাকাল। এরপর হাত থেকে দা এক পাশে ফেলে ঊষসীর কাছে গিয়ে ওকে দাঁড় করালো।
– বাইরে আসুন আপনার ছেলেকে নিয়ে।
ঊষাকে এক হাতে জড়িয়ে ধরে নিয়ে গেল। বাইরে বেরোতেই দেখা গেল সদর দরজায় দাঁড়িয়ে থাকা তিনজন পুলিশকে।
সেই সময় ঊষসী রুমে গিয়েই নির্ঝরের মেসেজ দেখতে পায় যার কারণে সে ভুলবশত দরজা লাগানোর কথা ভুলে যায়। মিনিটের মধ্যে নির্ঝরকে কল দেয় আর সেই মুহূর্তেই নাবিদের আগমন। ঊষসী নিজের বুদ্ধি দিয়ে প্রথমেই কিছু সময় জোরে জোরে কথা বলেছিল যেন নির্ঝর বুঝতে পারে রুমে কে এসেছে। আর পরিস্থিতি খারাপ বুঝতে পেরে ঊষসী নিজেকে শক্ত দেখিয়ে কথা বলতে বলতে সময় কাটায় যেন নির্ঝর আসার সময় পায়। আর হলোও তাই! নির্ঝর নাবিদ এসেছে শুনেই দ্রুত ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। বিশ মিনিটের রাস্তা বাইক নিয়ে দশ মিনিটে ছুটে আসে। তখনও কল চলছিলো তাই সে আসার পথেই সোজাসুজি থানায় কল দিয়ে এদের খবর দিয়ে রেখেছিল।
নির্ঝর চুপচাপ দাঁড়িয়ে আছে। নির্ঝরের মামা আকুতি করে পুলিশকে কিছু বলতে যাবে তখন অফিসার নিজেই বলল,
– ইউ আরে আন্ডার অ্যারেস্ট নাবিদ আবরার! অ্যাটেম্পটেড অ্যাসো’ল্ট, ট্রেস’পাসিং আর হ্যারা’সমে’ন্টের চার্জে ওকে লকআপে নাও।
নির্ঝর ওদের কথা শুধরে দিয়ে বলল,
– উহু অফিসার নট অনলি দিস! ওর বিরুদ্ধে আরেকটা মামলা ছিলো ড্রা’ঙ্ক হয়ে গাড়ি চালাতে গিয়ে একটা মা’র্ডার করেছিল।
নির্ঝরের মামার ফর্সা মুখ মুহূর্তের মধ্যে ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। তাঁর হাঁটু দুটো থরথর করে কাঁপতে শুরু করেছে। পুলিশ অফিসার চমকে উঠে নির্ঝরের দিকে তাকালেন,
– কী বললেন মিস্টার নির্ঝর? হিট অ্যান্ড রান উইথ মার্ডার কেইস?
নির্ঝর নিজের জায়গায় পাহাড়ের মতো স্থির হয়ে দাঁড়িয়ে বরফশীতল গলায় বলল,
– জি, অফিসার। মাস খানেক আগে ঢাকায় এক মধ্যরাতে মদ্যপ অবস্থায় রেসিং করতে গিয়ে এক পথচারীকে চাপা দিয়ে মেরে ফেলেছিল এই নাবিদ। ওর প্রভাবশালী বাবা ক্ষমতার দাপট আর বিশাল অংকের টাকা ছিটিয়ে এবং লোকটির গরিব পরিবারকে হুমকি দিয়ে কেসটা সম্পূর্ণ চেপে দিয়েছিলেন। পোস্টম’র্টেম রিপোর্ট থেকে শুরু করে এফআইআর পর্যন্ত গায়েব করা হয়েছিল। আর ঠিক এই কারণেই ইনি ঢাকা থেকে চট্টগ্রাম ট্রান্সফার হয়েছে! নিজেকে আড়ালে রাখার অনেক চেষ্টা!
নির্ঝরের মামা, মামি দুজনেই চুপ। কি বলবে যেন খুঁজে পাচ্ছে না। নির্ঝর আবার বলল,
– ওখানকার অফিসারদের চেপে ধরলেই সব বেরিয়ে আসবে। আর যদি আমায় দিতে বলেন তাও দিতে পারবো আমি খুব যত্ন করে রেখে দিয়েছি সবই।
বলতে বলতে মামার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। নির্ঝরের মামা বুক চাপড়ে চিৎকার করে উঠলেন,
– নির্ঝর! তুই তোর নিজের র’ক্তের সাথে এই বিশ্বাসঘা’তকতা করলি? তুই আমাদের ধ্বংস করে দিলি রে! সামান্য একটা মেয়ের জন্য তুই নিজের মামাতো ভাইকে জীবনের তরে জেলে প’চাবি?
নির্ঝর সামান্য ঘাড় ঘুরিয়ে মামার চোখের দিকে তাকাল।
– র’ক্ত? যেই র’ক্তে জানো’’য়ারের নোং’রামি ভরা, যেই র’ক্ত আমার আত্মসম্মান আর আমার স্ত্রীর ওপর থাবা বসাতে চায়, সেই র.ক্তের কথা কেন আমি ভাববো? আর ঊষসী কোনো সামান্য মেয়ে নয়, ও আমার অর্ধাঙ্গিনী। ওর চোখের এক ফোঁটা জলের দাম আপনাদের পুরো পরিবারের অস্তিত্বের চেয়েও অনেক বেশি!
অফিসার নির্ঝরের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বললেন,
– থ্যাঙ্ক ইউ, মিস্টার নির্ঝর। আমরা বিষয়টা তদন্ত করবো। প্রমাণ পিআরএলে এই কেস আর সহজে ধামাচাপা দেওয়া যাবে না বরং ড্রা’ঙ্ক ড্রাইভিং, প্রুফ টে’ম্পারিং আর ম্যা’নস্ল’টারের মতো নন-বেইলেবল সেকশন যুক্ত হবে এখন।
– অফিসার, কেইসের কোনো হেল্প যদি আপনাদের লাগে আমাকে জানাবেন। আমি পার্সোনালি সব ধরণের সাপোর্ট দেবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই অমা’নুষ যেন কোনো অবস্থাতেই জামিন না পায়! ক্ষমতার দাপট বা টাকা ছুড়ে জেল থেকে বের হওয়ার সব রাস্তা বন্ধ রাখবেন।
অফিসার সায় দিয়ে চলে গেল। নির্ঝর দরজা লাগিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। যদি তখন ফোন সাইলেন্ট রাখতো তাহলে কি হত ভাবতেই বুকটা কেঁপে উঠছে তার। সে পেছন ফিরে সোফায় বসে থাকা উষসীর কাছে গেল। মেয়েটা শূন্য দৃষ্টিতে চেয়ে আছে। নির্ঝরও বেসিনে গিয়ে নিজের হাত আর মুখে পানি দিলো তারপর এসে উষসীকে ডাকতেই উষসী চমকে উঠলো। নিজেকে গুটিয়ে নিয়ে বিড়বিড় করে বলল,
– সরুন! কাছে আসবেন না! আমায় ছুঁবেন না একদম... সরুন এখান থেকে!
নির্ঝরের বুকে লাগলো কথাটা। সে ওকে সান্ত্বনা দিয়ে বলল,
– উষসী আমি নির্ঝর। রুমে আসো। এখানে বসে থাকবে নাকি? চলো।
– উহু আমি কোথাও যাবো না।
– দেখো কেউ নেই। আমি আছি! নির্ঝর!
উষসী নির্ঝর এর দিকে এক পলক তাকিয়ে উঠে দাঁড়ালো। নির্ঝরের ঘর এলোমেলো হয়ে আছে সেগুলো গোছাতে হবে তাই নির্ঝর ওকে নিয়ে গেল ও আগে যেই রুমে থাকত ওই রুমে। ওকে বিছানায় বসতে বললেই ও বলল,
– আমি গোসল করবো।
– তুমি না সকালে একবার গোসল করেছো?
নির্ঝরের কথায় ঊষসী কোনো উত্তর দিল না। সে শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে হাত কচলাতে লাগল। তার ফ্যাকাশে মুখ আর থরথর করে কাঁপানো হাত দুটো দেখেই নির্ঝরের বুকটা মুচড়ে উঠল। সে বুঝতে পারলো, নাবিদের নোংরা ছোঁয়া আর পৈশাচিক শক্তির যে আক্রোশ মেয়েটার শরীরে লেগেছে সেটা ধুয়ে মুছে পরিষ্কার করার জন্যই মূলত তার এই আকুলতা। নির্ঝর আর একটাও প্রশ্ন করল না। সে খুব নরম গলায় বলল,
– ঠিক আছে। চলো, আমি গিজার অন করে দিচ্ছি।
নির্ঝর উঠতে গিয়ে ওর হাত টানতেই দেখতে পেল উষসীর ফর্সা হাতে লাল ছোপ ছোপ দাগ বসে গেছে। নাবিদ এমনভাবে চেপে ধরেছে যে দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। নির্ঝর চোখ বুজে একটা শ্বাস নিলো। উষসী ওয়াশরুমে গেলে নির্ঝর নিজের রুম থেকে উষসীর একটা জামা নিয়ে আসে। ওর হাতে দিলে ঊষসী বাথরুমের দরজাটা বন্ধ করে দিল। নির্ঝর বাইরে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। বাথরুমের ভেতরে শাওয়ার ছেড়ে দেওয়ার মৃদু শব্দ আসছিল, কিন্তু তার ঠিক পরেই যে আওয়াজটা নির্ঝরের কানে এসে বিঁধল তাতে তার বুকের ভেতরটা হু হু করে উঠল।
পানির শব্দ ছাপিয়ে স্পষ্ট ভেসে আসছে ঊষসীর দম বন্ধ করা কান্নার আওয়াজ! ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠছে মেয়েটা। বাথরুমের দরজার বাইরে দাঁড়িয়ে নির্ঝরের নিজের হাত দুটো শক্ত মুষ্টিতে বন্দি হয়ে গেল। তীব্র এক অপরাধবোধ তার গলা চেপে ধরছে। সে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। ভারী পায়ে নিজের রুমে ফিরে এল।
চারপাশটা তখন লন্ডভন্ড। মেঝেতে ছড়িয়ে থাকা বইপত্র, আর তছনছ হয়ে থাকা বিছানা। নির্ঝর একে একে জিনিসপত্রগুলো গুছিয়ে টেবিলে রাখতে শুরু করল। প্রতিটা কাজ করতে গিয়ে নির্ঝরের মাথার ভেতরে হাজারটা চিন্তা হাতুড়ির মতো পেটাতে লাগল। সে নিজে একজন পুরুষ মানুষ সে তো নিজের রাগ, শক্তি দিয়ে এই পরিস্থিতি সামলে নিয়েছে। কিন্তু ঊষসী? একদম সাধারণ একটা পরিবারের সাধারণ একটা মেয়ে, যে কিনা সবেমাত্র একটা নতুন জীবনে পা রেখেছে! তার জীবনের এই অল্প কটা দিনে সে কী দেখল? নির্ঝরের হাত দুটো টেবিলের ওপর স্থির হয়ে গেল। সে কাঁচের মতো ভেঙে যাওয়া কাটার একটা টুকরো হাতে তুলে নিয়ে শূন্য দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে ভাবল, সত্যিই তো! ঊষসীর জীবনে যত জটিলতা, যত ঝড় এসেছে সব তো তার মাধ্যমেই এসেছে! যদি সে ঊষসীকে নিজের জীবনে না টেনে আনতো তবে কি মেয়েটাকে আজ এই বীভৎস মানসিক আঘাতের মুখোমুখি হতে হতো? শুরুতে হুট করে বিয়ে তারপর আনিকার করা জঘন্য কাজ আজকে আবার…! সবই তো নির্ঝরের কারণেই!
#চলবে…?