#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৩৯)
#তাবাসসুম_তাজ্বওয়ারী
– তোমাকে ছাড়া থাকতে পারছি না তাই তো নিতে এসেছি। এবার বলো তুমি সত্যি আরো থাকতে চাও নাকি আমার সাথে ফিরবে?
নির্ঝরের মুখে এমন কথা শুনে উষসীর মনে হলো স্বপ্ন দেখছে। মনের ভেতর জমে থাকা অভিমানগুলো মুহূর্তেই কেমন এলোমেলো হয়ে গেল। মেয়েটা বিশ্বাসই করতে পারছে না, এই কথাগুলো সত্যিই নির্ঝর বলেছে! সে-ও চোখ না সরিয়ে মিনমিন করে বলল,
– কেন… থাকতে পারছেন না…?
– তুমি কি বুঝো না? নাকি যা বোঝার তা বুঝেও না বোঝার ভান করছো, উষসী?
উষসীর বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। এমন দৃষ্টিতে নির্ঝর আগে কখনো তার দিকে তাকিয়েছে কি না, মনে পড়ছে না। সে ঢোক গিলে আমতা আমতা করে বলল,
– ক… কি?
– অকারণে বকবক করতে পারো সবই বুঝতে পারো আর এখন কী এমন হয়েছে যে আমার কথার মানে বুঝতে পারছো না?
উষসী ভ্রু কুঁচকে তাকাল। লোকটা কথায় কথায় তাকে খোঁচা দিচ্ছে কেন? সে কি একটু স্পষ্ট করে বলতে পারে না? নাকি তার মুখ থেকে কথাটা বের করেই ছাড়বে?
– কী বুঝব আমি? আপনি কী বলতে চাইছেন, সেটা পরিষ্কার করে বললেই তো হয়!
নির্ঝর গম্ভীর মুখে বলল,
– সব কথা মুখে বলতে হয় না কিছু কিছু কথা নিজে থেকেও বুঝে নিতে হয়।
– বাহ! আর আমি না বুঝলে দোষ আমার? আপনি নিজে কিছু বলবেন না, অথচ আমি সব বুঝে বসে থাকব!
– তা বলিনি। তবে তোমার বুদ্ধিশুদ্ধি যে একেবারে লোপ পেয়েছে, সেটা ভাবিনি।
উষসী হা করে তাকাল। এই লোকটা তাকে খোঁচা দেওয়ার একটা সুযোগও হাতছাড়া করে না! এতক্ষণে তার মনের মধ্যে যে নরম অনুভূতিটুকু মাথাচাড়া দিয়ে উঠেছিল সেটা উবে গিয়ে এখন রাগ হচ্ছে।
– আপনি আসলেই একটা অসহ্য!
– ওকে।
নির্বিকার মেনে নিলো নির্ঝর। উষসী চুপ করে গেল। লোকটার এই এক সমস্যা! এমন কিছু ইঙ্গিত দিয়ে কথা বলে বসে, কিন্তু সরাসরি কিছু বলবে না এতে তার মাথা খারাপ হয়ে যায়! সে মুখ ফিরিয়ে বিড়বিড় করে বলল,
– উত্তর দেওয়ার বেলায় যত ঢং!
নির্ঝর ওর কনুই ছেড়ে দিলো। উষসী ছাড়া পেয়ে রুম থেকে বেরিয়ে গেল। রুমের চৌকাঠ পেরোতেই মুখে দেখা গেল লাজুক হাসি। সে ঠিক বুঝেছে নির্ঝর এর কথার অর্থ কি! হৃদপিণ্ডটা এমনভাবে ধুকপুক করছিল যেন নির্ঝর শুনে ফেলবে! তবুও শুধু চেষ্টা করছিল নির্ঝরের মুখ থেকে কথা বের করতে কিন্তু পা’জি লোকটা কিছু স্বীকার করে না!
– একটা বার মুখ ফুটে বললেই তো হয়! এত ঢং করার কী আছে?
কথাটা মনে মনে ভেবেই আবার নিজের অজান্তে হেসে ফেলল উষসী। এই মানুষটার ওপর তার যত অভিমানই থাকুক সামান্য একটু আদর আর যত্নের আভাস পেলেই বুকের ভেতর জমে থাকা কালো মেঘগুলো কেমন হালকা হয়ে যায়!
দুপুরে সবাই একসঙ্গে খেতে বসেছে। খাবার টেবিলে উষসীর বাবা-মা, ইশরাক আর নির্ঝর রয়েছে। উষসী মায়ের পাশে বসে তরকারি বাড়তে ব্যস্ত। নির্ঝর বেশ কয়েকবার কথা তোলার চেষ্টা করেও উপযুক্ত সুযোগ পাচ্ছিল না। শেষমেশ গলা খাঁকারি দিয়ে বলল,
– আঙ্কেল, একটা কথা ছিল।
উষসীর বাবা খাবার থেকে মুখ তুলে তাকালেন।
– হ্যাঁ বাবা, বলো।
নির্ঝর স্বাভাবিক গলায় বলল,
– আসলে উষসীকে আজ আমার সঙ্গে নিয়ে যেতে চাচ্ছিলাম।
কথাটা শুনে উষসীর মা অবাক হয়ে বললেন,
– আজকেই নিয়ে যাবে? আরে বাবা, মেয়েটা তো কতদিন পর বাড়িতে এসেছে! মাত্র কয়েকটা দিন হলো। আর এখন তো ভার্সিটিও বন্ধ। আর কটা দিন থাকুক না আমাদের কাছে!
নির্ঝর মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানতো এমন কিছু একটা বলবেন তারা। কিন্তু এখন তো আর আসল কথাটা বলা সম্ভব নয়! শেষমেশ ঠান্ডা মাথায় একটা অজুহাত সাজিয়ে বলল,
– জি, আঙ্কেল। আসলে ভার্সিটি বন্ধ থাকতেই একটা পরিকল্পনা করেছি। বিয়ের পর তো ওকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাই ভাবছিলাম, এই ছুটিতে দুজনে কোথাও থেকে ঘুরে আসব। পরে আবার নিয়ে আসবো চিন্তা করবেন না।
উষসীর চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। লোকটা এসব কী বলছে? বিয়ের পর ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছে, অথচ তাকে একবার জানানোরও প্রয়োজন মনে করেনি! উষসী নির্ঝরের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, লোকটা মিথ্যা বলছে, নাকি সত্যিই কোথাও যাওয়ার পরিকল্পনা করেছে?
নির্ঝর অবশ্য তার দিকে তাকাল না। দিব্যি নির্বিকার মুখে খেতে ব্যস্ত রইল। উষসীর বাবা বললেন,
– হ্যাঁ তাহলে উষসী নির্ঝরের সাথেই যাক। ওদেরও সময় কাটানো দরকার। ক্লাস শুরু হলে তো যেতে পারবে না। ঠিক আছে উষসী তুই চাস তো?
নির্ঝর ওর দিকে তাকাল এবার। উষসী থতমত খেলো সে চাহনি দেখে। এই চাহনিতে যেন নির্ঝর বলছে, "তোমার ইচ্ছে জানাও, যেতে চাইলে নিলাম আর না যেতে চাইলে একা ফিরে যাবো" না না নির্ঝর যেহেতু নিজে থেকেই নিতে চাইছে ওর সাথে চলে যাওয়ায় শ্রেয়! উষসী আমতা আমতা করে বলল,
– হ… হ্যাঁ আমার সমস্যা নেই কোনো। আমি নাহয় আবার চলে আসবো।
উষসীর মা বললেন,
– আচ্ছা, তাহলে যাও। তবে কয়েক দিন পর আবার চলে আসিস। তোদের তো আর সবসময় একসঙ্গে পাওয়া যায় না!
– জি, আম্মু। আসব।
খাওয়া শেষ করে সবাই নিজেদের রুমে গেল। উষসী তখন নিজের রুমে এসে নির্ঝরের পাশে এসে দাঁড়াল। লোকটা ফোনে কী যেন দেখছিল। উষসী কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে জিজ্ঞেস করল,
– আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব?
নির্ঝর ফোন থেকে চোখ না তুলেই বলল,
– করো।
– আমরা কি সত্যিই ঘুরতে যাচ্ছি নাকি আম্মু আব্বুকে বলার জন্য কথাটা বানিয়ে বললেন?
নির্ঝর কয়েক সেকেন্ড ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ভ্রু উঁচিয়ে বলল,
– তোমার কী মনে হয়?
উষসী বিরক্ত হয়ে বলল,
– আমার মনে হওয়া দিয়ে কী হবে? আপনি তো কিছু বলবেন না। সবকিছুতেই রহস্য করে কথা বলতে হবে!
– তাহলে ধরে নাও, সত্যিই যাওয়ার পরিকল্পনা করেছি।
উষসীর চোখ দুটো চকচক করে উঠল। সে আনন্দটা লুকানোর চেষ্টা করে গম্ভীর মুখে বলল,
– কোথায় যাবেন?
– সেটা এখনো ঠিক করিনি।
– তার মানে আপনি মিথ্যা বলেছেন!
– যাওয়ার পরিকল্পনা করেছি, জায়গা ঠিক করিনি। দুটো কি এক কথা?
যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়! তবু তার সন্দেহ গেল না। সে মুখ খুলে কিছু বলতে যাবে তখনই নির্ঝর বলল,
– তুমি কি চুপচাপ আমার সাথে যাবে নাকি একা রেখে ঘুরতে চলে যাবো?
উষসী তাড়াতাড়ি মাথা নেড়ে বলল,
– না না! আমি এখনই গোছাচ্ছি!
কথাটা বলেই সে নিজের উৎসাহ বুঝতে পেরে থমকে গেল। নির্ঝর একবার তার দিকে তাকিয়ে রসিকতা করে বলল,
– বুঝলাম। আমার সঙ্গে যাওয়ার জন্য তাহলে আর তর সইছে না!
– একদমই না! আমি শুধু আপনাকে অপেক্ষা করাতে চাই না!
– অবশ্যই। আমি তো জানিই, আমার জন্য তোমার এতটুকু মাথাব্যথাও নেই।
কথাটা বলে নির্ঝর বিছানায় উল্টো ঘুরে শুয়ে পড়লো। আর উষসী দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে দেখল। ইশ! লোকটা সবকিছু বুঝেও এমন করে? একটু ভালো করে কথা বলবে, তা না! খালি খোঁ’চা দেওয়া!
দুপুরের রোদ কমে বিকেলের মৃদু আলো যখন চারপাশটায় ছড়িয়ে পড়ল, ততক্ষণে উষসীর ব্যাগ গোছানো শেষ। বাপের বাড়ির সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় ওর আব্বু কপালে হাত বুলিয়ে দুআ করে দিলেন। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে দুজনে হার হলো দেখল নির্ঝর বাইক নিয়ে আসছে। উষসী চোখ বড় বড় করে বলল,
– আমরা বাইকে যাবো?
– হ্যাঁ!
– অতদূর বাইকে? আপনি বাইকে এসেছেন?
নির্ঝরের সাথে বাইকে যাবে ভাবতেই কেমন খুশি খুশি লাগলো কিন্তু অতদূর বাই নিয়ে যাওয়ার কথা ভাবতেই ভয়ও হলো।
– আপনার কি মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে? এতদূর আপনি বাইক চালিয়ে এসেছেন?! আর এখন আমি কী করে যাব? আমি কিছুতেই বাইকে উঠব না বলে দিলাম! রাস্তায় লোকজন কী বলবে? তার ওপর এত লম্বা জার্নি বাইকে করা কি পসিবল নাকি?
নির্ঝর হেলমেটটা হাতে নিয়ে খুব শান্ত ও নির্বিকার গলায় ক্যাজুয়ালি জবাব দিল,
– কেন উঠবে না? রাস্তায় লোকজন কী বলল, তাতে তোমার এত মাথা ব্যথা কেন? স্বামী-স্ত্রী বাইকে গেলে মানুষের কি?
– তা না কিন্তু আমার ভয় করে বাইকে তার উপর লম্বা রাস্তা!
– গাড়ি তো এখন পাওয়া যাবে না। আমি একা একা বাইক চালাবো আর তুমি পেছনে আরামসে চড়ে যাবে এমন লাক্সারি সার্ভিস পেয়েও ভয় পাচ্ছো?
আচ্ছা আমি ধীরে চালাব!
উষসী দ্বিধা দ্বন্দে পড়ে গেল। নির্ঝর বাইকে উঠে বসে গম্ভীর কণ্ঠে বলল,
– হয় আমার সাথে বাইকে ওঠো, নইলে একা একা আরও কিছুদিন বসে থেকে সাধু-সন্ন্যাসী হয়ে যাও! আমি একাই রওয়ানা হচ্ছি।
বলেই সে হেলমেটটা মাথায় গলিয়ে দিলো। উষসীর চোখ দুটো যেন কপালে উঠল। লোকটা কি সত্যি সত্যিই তাকে ফেলে একা চলে যাবে নাকি?! মন বলছে, উঠ ঊষা উঠ! এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করিস না, রোমান্টিক লং ড্রাইভ মিস হয়ে যাবে কিন্তু!
সে মিনমিন করে বলল,
– হেল্প করুন উঠতে।
উষসীর মিনমিন করা কথা শুনে নির্ঝর হেলমেটের কাঁচটা একটু ওপরে তুলে সামান্য ভুরু কুঁচকে তাকাল। সে বাইকে বসে ডান পা দিয়ে স্ট্যান্ডটা ফিক্স করে সে বাম হাত বাড়িয়ে দিল উষসীর দিকে। উষসী দেরি না করে নিজের ছোট হাতটা নির্ঝরের বড় হাতের মুঠোর ভেতর সঁপে দিল। নির্ঝর এক টানে তাকে অবলীলায় বাইকের পেছনের সিটে তুলে নিল।
উষসী বাইকে চড়ে বসার পর কেমন যেন আড়ষ্ট হয়ে বসে রইল। হাত কোথায় রাখবে বুঝতে না পেরে প্রথমে সিটের দুই পাশ শক্ত করে ধরে রাখল।
নির্ঝর পেছনের দিকে ঘাড় না ফিরিয়ে সামনে তাকিয়ে গম্ভীর গলায় বলল,
– এভাবে কাঠ হয়ে বসে থাকলে তো ব্যালেন্স রাখতে পারবে না, ঊষা! আমাকে শক্ত করে ধরে বসো, নইলে একটু ঝাঁকুনি খেলেই সোজা গিয়ে রাস্তায় পতন হবে। পড়ে তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিতে হবে আমার!
উষসী লজ্জায় টকটকে লাল হয়ে মনে মনে ফুঁসে উঠল, "আহা রে! কী চমৎকার রোমান্টিক ডায়লগ! একটু ভালোবাসার সুরে বলতে গায়ে ফোসকা পড়ত বুঝি!"
কিন্তু রাস্তাঘাটের যা অবস্থা, তাতে প্রাণের মায়া ছেড়ে সে আর দ্বিমাত্রিক চিন্তা না করে এক প্রকার অনিচ্ছার ভান করেই আলতো করে নির্ঝরের কাঁধের অংশের শার্টের কোণ দুটো দুই হাতে শক্ত করে খামচে ধরে তার পিঠের সাথে একটু ঘেঁষে বসল।
নির্ঝর হেলমেটের আড়ালে মুচকি হেসে বাইক স্টার্ট দিল।
বেশ খানিকক্ষণ পর উষসীর প্রথমে ভয় লাগলেও রাস্তার পাশের সবুজ গাছপালা আর খোলা আকাশের নিচে বাইকের গতির তালে উষসীর মনটা কেমন যেন অজান্তেই ভালো হয়ে গেল। অনিচ্ছাসত্ত্বেও সে একটু ঝুঁকে নির্ঝরের আরও একটু কাছাকাছি ঘেঁষে নির্ঝরের পেট এক হাতে জড়িয়ে পিঠে কপাল ঠেকাল।
বাইকের গতি তখন বেশ স্থির। রাস্তার দুপাশে সবুজের সমারোহ, মাঝেমধ্যে দু-একটা গাড়ি পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ঠান্ডা বাতাসে উষসীর হিজাবের একপাশ বারবার উড়ে এসে গালে লাগছে। প্রথমদিকে বাইকের শব্দে একটু অস্বস্তি হলেও এখন বেশ ভালোই লাগছে তার। বিশেষ করে নির্ঝরের এতটা কাছে বসে থাকার অনুভূতিটা!
নির্ঝরের পিঠে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করল উষসী। ঠোঁটের কোণে আপনাআপনি হাসি ফুটে উঠল। মনে মনে ভাবলো,
– আহা! জীবনটা এমনই সুন্দর হওয়ার কথা ছিল। সামনে আমার প্রিয় মানুষ, চারপাশে সবুজ প্রকৃতি আর আমি তার পেছনে বসে আছি। শুধু একটা সমস্যা, সাহেবের রোমান্টিকতার মাত্রা শূন্যের কোঠায়!
নিজের মনেই হেসে ফেলল সে। যার পিঠে মাথা ঠেকিয়ে আছি তার নামে মনে মনে নিন্দে করছি? পরক্ষণেই মনে হলো, নির্ঝর কি বুঝতে পারছে যে সে এখন ওকে জড়িয়ে ধরে বসে আছে? তাহলে কিছু বলছে না কেন? লোকটা নিশ্চয়ই মনে মনে বকছে!
ভাবনাটা মাথায় আসতেই উষসী হাতটা সরিয়ে নিতে চাইল। কিন্তু ঠিক তখনই রাস্তার একটা সইদ ব্রেকারে বাইকটা সামান্য ঝাঁকুনি খেল। ভয়ে সে আবারও নির্ঝরকে শক্ত করে জড়িয়ে ধরল। নির্ঝরর ভাব গতি বোঝা গেল না। সে গম্ভীর স্বরে বলল,
– সাবধানে বসো। ভয় পেও না।
– র… রাস্তা খারাপ! পড়ে যাওয়ার ভয়ে ধরেছি।
নির্ঝর নির্বিকার বলল,
– ওহ্! আমি তো ভাবলাম, এতক্ষণে আমার ওপর একটু মায়া জন্মেছে।
উষসী চোখ বড় বড় করে তাকাল নির্ঝরের পিঠের দিকে। লোকটা কি সত্যিই এসব বলছে? উনি কি আজকে ঠিক করেছে, তাকে লজ্জায় মে’রে ফেলবে?
– আপনার ওপর মায়া জন্মাতে যাবে কেন? আপনি কি কোনো অসহায় প্রাণী নাকি?
নির্ঝর হেসে ফেলল। তার হাসিটা অবশ্য উষসী দেখতে পেল না, শুধু কাঁধের সামান্য নড়াচড়ায় আন্দাজ করল।
– তা ঠিক। অসহায় প্রাণী হলে অন্তত একটু আদর পেতাম। আমার কপালে তো শুধু ঝগড়া আর অভিযোগ!
উষসীও কম যায় না ঠোঁট ফুলিয়ে বলল,
– আদর পাওয়ার মতো কিছু করেন আপনি? সারাক্ষণ খালি খোঁচা দেন!
– তাহলে কী করতে হবে? একটা তালিকা করে দাও। বাসায় গিয়ে পড়ে নেব।
– আপনার দ্বারা কিছু হবে না! চুপচাপ গাড়ি চালান তো! বেশি কথা বলেন!
নিজেকে লজ্জা থেকে বাঁচাতে নির্ঝরকে থামিয়ে দিয়ে নির্ঝরের কাঁধে মুখ লুকিয়ে নিলো উষসী।
বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। দীর্ঘ পথ বাইকে আসার কারণে উষসী বেশ ক্লান্ত হয়ে পড়েছে। তবে ক্লান্তির চেয়েও তার মনে এখন আনন্দের পরিমাণ বেশি। সারাটা পথ নির্ঝরকে জড়িয়ে ধরে বসে থাকার স্মৃতিটা মনে পড়লেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে। বাসায় ঢুকে দুজনেই ফ্রেশ হয়ে নিল। উষসী আরামদায়ক একটা পোশাক পরে রুমে এসে দেখল, নির্ঝর বিছানার একপাশে বসে ফোন ঘাঁটছে। চুলগুলো এখনো সামান্য ভেজা, পরনে গাঢ় রঙের একটা টি-শার্ট। উষসী দরজার কাছে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। নির্ঝর ওর ভাবনার ছেদ ঘটিয়ে বলল,
– উষসী?
– হুম?
নির্ঝর কয়েক সেকেন্ড ওর মুখের দিকে তাকিয়ে থেকে বলল,
– কোথায় যেতে চাও?
– মানে?
– মানে আবার কী? ঘুরতে যাওয়ার কথা বলেছিলাম না? এখন বলো, কোথায় যেতে চাও? পাহাড়ে নাকি সমুদ্রে?
উষসীর চোখ দুটো মুহূর্তেই আনন্দে ঝলমল করে উঠল। এতক্ষণ পর্যন্ত তার মনে একটু সন্দেহ ছিল, নির্ঝর হয়তো বাড়িতে বাহানা দেওয়ার জন্যই ঘুরতে যাওয়ার কথাটা বলেছে। কিন্তু এখন নিজে থেকে গন্তব্য জানতে চাওয়ায় সেই সন্দেহটা অনেকটাই কেটে গেল। সে বিছানায় একটু সোজা হয়ে বসে উচ্ছ্বসিত কণ্ঠে বলল,
– সমুদ্র!
নির্ঝর ভ্রু উঁচিয়ে তাকাল।
– এত তাড়াতাড়ি উত্তর? একটু ভেবেচিন্তে বলার দরকার মনে করলে না?
– ভাবার কী আছে? সমুদ্রই যাব!
– পাহাড়ের কথা একবারও মনে হলো না?
উষসী সঙ্গে সঙ্গে মাথা নাড়ল।
– না। পাহাড় সুন্দর, মানছি। কিন্তু সমুদ্রের একটা আলাদা ব্যাপার আছে!
– কী ব্যাপার?
উষসী এবার নিজের কল্পনায় ডুবে গেল। দুই হাত নেড়ে বলতে শুরু করল,
– ওই যে বিশাল সমুদ্র! যত দূর তাকাবেন, শুধু পানি আর পানি। ঢেউ এসে পায়ের কাছে আছড়ে পড়বে, আবার ফিরে যাবে। বিকেলে সমুদ্রের পাড়ে হাঁটব, সূর্য ডোবা দেখব। আর রাতে আপনার হা…
কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল সে। তারপর নির্ঝরের দিকে তাকিয়ে দেখলো। নির্ঝর প্রশ্নার্থক দৃষ্টিতে চেয়ে। উষসী একটু লাজুক হাসি দিয়ে বলল,
– রাতে সমুদ্রের গর্জন শুনব।
নির্ঝর চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখেমুখে যে উচ্ছ্বাস, তাতে মনে হচ্ছে সমুদ্রে যাওয়া যেন এখনই শুরু হয়ে গেছে। অথচ সে এখনো ঘরের বিছানায় বসে আছে!
– আর কিছু?
উষসী একটু ভেবে বলল,
– হ্যাঁ! সমুদ্রের পাড়ে অনেক ছবি তুলব। সুন্দর সুন্দর ছবি। আর আপনার সঙ্গে…
উষসী নিজের মুখে ব্রেক লাগাল। ওভার এক্সাইটমেন্টে গাড়ির মতো চলছে! নির্ঝর ঠোঁটের কোণে হাসি টেনে বলল,
– আমার সঙ্গে কী?
– কিছু না!
– বলো। শুনি।
– বলব না!
–বেশ। তাহলে তোমার একার ছবি তুলে দেব। আমি দূরে দাঁড়িয়ে থাকব।
উষসীর মুখটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল। সে বিরক্ত হয়ে বলল,
– আপনি কি সবকিছুতেই এমন করবেন? একটুও রোমান্টিক হতে পারেন না?
– রোমান্টিক হওয়ার কোর্স কোথায় করায়, ঠিকানা দাও। যাওয়ার আগে ভর্তি হয়ে আসব।
– আপনার দ্বারা কিছু হবে না!
– সেটা তো তুমি আগেই জানিয়ে দিয়েছ।
উষসী মুখ ফুলিয়ে অন্যদিকে তাকাল। কিন্তু পরমুহূর্তেই নির্ঝরের গম্ভীর কণ্ঠ শুনে আবার ফিরে তাকাতে হলো।
– ঠিক আছে। সমুদ্রেই যাব।
উষসীর মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল। এবার আর আনন্দ লুকাতে পারল না। সে দুই হাত দিয়ে নির্ঝরের বাহু আঁকড়ে ধরে বলল,
– সত্যি?
– না, মিথ্যা বললাম। তোমাকে খুশি করার জন্য পাহাড়ে নিয়ে যাব।
– নির্ঝর!
– আচ্ছা বাবা, সমুদ্রেই যাব। এবার শান্তি?
উষসী খুশিতে মাথা নাড়ল। তারপর একটু ইতস্তত করে জিজ্ঞেস করল,
– কবে যাব আমরা?
– দেখছি কবে যাওয়া যায়।
উষসী নিঃশব্দে হাসল। তার চোখেমুখে এমন এক তৃপ্তি ছড়িয়ে পড়ল, যা দেখে নির্ঝরের বুকের ভেতরেও অদ্ভুত অনুভূতি খেলে গেল। মেয়েটা যে কত সামান্যতেই খুশি হয়ে যায়!
একটা ঘুরতে যাওয়ার পরিকল্পনা, দুজন একসঙ্গে কাটানো দিনের আশ্বাস এইটুকুতেই ওর চোখে এত আনন্দ!
– গোছানো শুরু করে দাও দুদিনের মধ্যেই ডেট ঠিক করে টিকিট কেটে ফেলবো।
– ওকে এক্ষুনি যাই।
নির্ঝর ওর হাত টেনে ধরে বলল,
– এই ওয়েট! এখনই কোথায় যাচ্ছো?
– ব্যাগ গোছাতে!
– পুরো বাড়ি তুলে নিবে না খবরদার!
– আমি অল্পই নিই!
– বাবার বাসায় যাওয়ার সময় কি করেছিলে?
– সেটা অন্য ব্যাপার!
– অবশ্যই। তোমার প্রতিটা ভুলের পেছনেই একটা অন্য ব্যাপার থাকে।
উষসী বালিশ তুলে নির্ঝরের দিকে ছুড়ে মা’রল। নির্ঝর অনায়াসে সেটা ধরে ফেলল।
– এই যে! যাওয়ার আগেই মা’রধর শুরু করলে? সমুদ্রের পাড়ে গিয়ে কী করবে?
উষসী চোখ পাকিয়ে বলল,
– আপনাকে পানিতে ফে’লে দেব!
নির্ঝর বালিশটা পাশে রেখে বলল,
– আগে সমুদ্রে নিয়ে যাই। তারপর দেখা যাবে কে কাকে ফে’লে!
নির্ঝর সমুদ্রসৈকত, থাকার জায়গা আর যাতায়াতের ব্যবস্থা নিয়ে খোঁজ নিতে শুরু করল।
আর উষসী আবারও লাজুক হাসি হাসল। তারপর বিছানায় বসে মনে মনে ভাবল, সমুদ্রের ঢেউ, নীল আকাশ আর নির্ঝর! আহা! কবে যে দিনটা আসবে!
#চলবে…?