ফন্ট সাইজ:
থিম:
অশুদ্ধ দরিয়া

20

লেখক: তাজরীন খন্দকার

আয়াত ডায়েরির দিকে অপলক তাকিয়ে আছে। সাদিদ আয়াতের তাকানোতে বিব্রত হয়ে ডায়েরিটা নিয়ে তার পেছনে রেখে দিলো। আয়াত বললো,

' সাদিদ কি লুকাচ্ছো?

সাদিদ রাগ এবং সংকোচ দুইয়ের মিশ্রণে বললো,

' কি লুকাবো? যাই লুকাই তোমাকে কেন বলবো?

' আমাকে বলবে কারণ আমরা এক বছর ধরে একটা রিলশনে আছি। তোমার সবকিছুতে আমার অধিকার আছে। আমাদের মাঝে আগে অনেক কথা কাটাকাটি হয়েছে মানি, কিন্তু আমরা জানতাম আমাদের ভুল কি? কিন্তু এখন তুমি যা করছো তা মেনে নেওয়া যাচ্ছেনা সাদিদ। তুমি আমাকে সবকিছু স্পষ্ট না করলে আমি এখান থেকে যাবোনা।

সাদিদ হাঁক ছেড়ে বললো,

' এই কে ওকে ঢুকতে দিয়েছে ভেতরে?

সাদিয়া এসে বললো,

' কি সমস্যা স্যার? উনি তো আগেও বাসায় এসেছেন তাই আমি বুঝিনি। আমার ভুল হয়েছে, অনুমতি ছাড়া কাউকে ভেতরে আসতে দিবোনা। এখন কি উনাকে বের করে দিবো ?

আয়াত বললো,

' বাড়াবাড়ি করছো সাদিদ। তুমি আমাকে সবকিছু স্পষ্ট করলে প্রমিজ করছি আমি তোমার বাড়ি থেকে নয় জীবন থেকেই সরে যাবো। শুধু অস্পষ্ট রেখে আমাকে আর পুড়িও না।

সাদিদ সাদিয়াকে চলে যেতে বললো।

তারপর আয়াত হেসে গিয়ে সাদিদের পাশে বসলো। সাদিদ ডায়েরি সামনে এনে বললো,

' এটা আমার মা'র ডায়েরি। এখানে উনার সব কষ্টের ঘটনা লিখে রেখেছেন। আমি এটা লুকিয়ে পড়েছি, পড়ে এমন এক সত্য জেনেছি যা জানার পর আমি তোমাকে ঘৃণা করতে শুরু করেছি। আমি তোমাকে আমার জীবনে আর ভাবতে পারছিনা আয়াত, যে কোনো কিছুর বিনিময়েও না।

' আমি কি করেছি? আমার দোষ কি সেটা তো বলো?

' তুমি দোষী নও। দোষী তোমার মা। আর তুমি যদি তোমার মায়ের প্ররোচনায় পড়ে তার সঙ্গ দিয়ে থাকো তাহলে আমাকে সবটা বলে দাও এখনি। স্বীকার করে নাও সবকিছু। তাতে অন্তত তোমার প্রতি আমার সম্মানটা অটুট থাকবে। কিন্তু যদি অস্বীকার করো আর আমার জীবনে তোমার আসার পেছনে কোনো উদ্দেশ্য থাকে তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দিবোনা।

' কিসের উদ্দেশ্যের কথা বলছো ?

' উদ্দেশ্য যেকোনো কিছু হতে পারে। হয়তো তোমার মা আমাদের টার্গেট করেছে! নয়তো তুমি আমার টাকা দেখেই এসেছো? তাই কি?

আয়াত মাথা নিচু করে বললো,

' টাকা দেখে আসার প্রসঙ্গ আসলে আমি মিথ্যা বলবোনা। ইউনিভার্সিটিতে সবাই তোমাকে রিচ কিড হিসেবেই চিনে। আমিও এর ব্যতিক্রম না। তুমি রিচ, সুদর্শন। অন্যদের মতো আমিও তোমাকে এক দেখায় প্রেমে পড়েছি। কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি, এখন যদি তোমার সবকিছু হারিয়ে একেবারে শূন্যও হয়ে যাও আমি তোমাকে ছেড়ে যাবোনা। কিন্তু তুমি আমার মাকে কিসে জড়াচ্ছো সেটাই বুঝতে পারছি না।

সাদিদ জোরে একটা নিঃশ্বাস ছেড়ে ডায়েরিটা সামনে এনে আয়াতকে কিছু কিছু জায়গা বের করে দেখাতে চাইলো, কিন্তু সামান্য কিছু পড়ে আয়াত কিছু বুঝতে পারছিলোনা। এদিকে এতটা কাছে বসে আয়াত তার মনোযোগ আকর্ষণের জন্য তাকে অন্য রকমভাবে স্পর্শ করে যাচ্ছিলো।

সাদিদ বুঝতে পারছিলো আয়াত তাকে প্রলুব্ধ করতে চাইছে। এভাবে কিছুই হবেনা, তাই সে সেখান থেকে উঠে পড়লো। আয়াতও উঠে তাকে ধরতে গেলো। সাদিদ পেছন ফিরে রাগের বশে গালের উপর জোরেশোরে একটা থাপ্পড় মেরে বললো,

' এটা কি কোনো রোমান্টিক ডেট? সময় অসময় বুঝোনা? আমি তোমাকে কি বলতে চাচ্ছি তা কি একেবারেই বুঝতে পারছোনা? নাকি বুঝতে চাচ্ছোনা? এমন করতেছো কেন? ওহ বুঝেছি, খারাপ রক্তের প্রভাব সবকিছু।

আয়াত গালে হাত দিয়ে নিশ্চুপ হয়ে সাদিদের দিকে তাকিয়ে রইলো।

সাদিদ বললো,

' তোমার মা একটা ক্যারেক্টারলেস খারাপ মহিলা। সে কয়েকটা পরিবারকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আমার মা এই পৃথিবীতে একমাত্র তোমার মাকে সবচেয়ে বেশি ঘৃণা করে! তার ডায়রির পাতাজুড়ে শুধু তাকে নিয়েই ঘৃণার ছড়াছড়ি! আর সেখানে তার মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নেওয়া তো তার জন্য অসম্ভব। আর আমার জন্য মেনে নিলেও আমি আমার মায়ের জন্য মেনে নিবোনা। কোনোদিনও না।

আয়াত কাঁদতে কাঁদতে বললো,

' আমাকে তোমার বাড়ির কাজের মেয়ে হিসেবে রেখে দিলেও আমি তাই থাকবো, ওই যে সাদিয়ার মতো। শুধু আমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করো না। এতটা দূরে ঠেলে দিওনা সাদিদ।

' তাই করেছিলো তোমার মা আমার মায়ের সাথে। সত্যি বলতে তোমার সাথেও তা করতে পারলে আমার মন শান্ত হতো। কিন্তু আমার রক্তে খারাপি নেই, যদি তুমি নির্দোষ হয়ে থাকো তাহলে অন্য কারো শাস্তি তোমাকে দিতে পারবোনা। তবে তবে তবে যদি জেনে-বুঝে সবকিছু করে থাকো তাহলে তোমাকে আমি ছাড়বোনা আগেই বলে দিয়েছি! আমার আবেগ নিয়ে খেলার ফল তোমাকে ভুগতে হবে।

আয়াত একটু থতমত করে বললো,

' আমি আমার মা বাবা সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসি? আমার মা সমস্যা তো, আমি তাকে একেবারে ছেড়ে দিবো প্রমিজ!

' ছেড়ে আসলে যদি কিছু হতো তাহলে আমি কেন ফেরাতাম? সমস্যা তো তোমার রক্তে, তোমার অস্তিত্বে। তুমি তার মেয়ে এটাই মূল কথা! এখন পৃথিবী উল্টে গেলেও এই সত্য মিথ্যা হবেনা। আর আমি তার মেয়েকে কোনোদিন আমার বউ করবোনা।

' সাদিদ? আমি তোমার মায়ের সাথে কথা বলতে পারি প্লিইজজ। উনি আমাকে অনেক ভালোবাসে,আমি জানি উনি আমাকে ফেরাবেনা। আন্টি এখন কোথায়? ফ্যাক্টরিতে? আমি কি ওখানে যাবো?

' আমার মা'র সাথে এসব নিয়ে আলোচনা করবেনা বলে দিলাম। মা এসব কিচ্ছু জানেনা। আমি তোমার সাথে ব্রেকাপ করছি। আমাদের আর কোনো সম্পর্ক নেই আজ থেকে।

' সাদিদ কি বলছো? এমন করো না। আন্টির সাথে শুধু একবার কথা বলার অনুমতি দাও আমি সব ঠিক করে ফেলবো।

' ধ্যাত! বিরক্ত লাগছে। বের হও তো। বের হও!

সাদিদ ধাক্কা দিতে দিতে আয়াতকে বের করে দিলো। আয়াত বারবার ফিরতে চাইলেও সাদিদ কথা শুনলোনা।

সাদিদের মনে হচ্ছে আয়াত ভান করছে, সে সবটা জানে! নাহলে এতো সিরিয়াস মূহুর্তে রোমান্টিক কার্যকলাপ কে করতে চায়? যে জেনে ভান করে তাকেই তো সহজে কিছু বুঝানো যায়না! এতকিছু বলার পরও সে তার মা'কে একবারও দোষ দিয়ে কিছু বলছেনা, এমনিই সব ঠিক করে ফেলতে চাচ্ছে৷

আবার কেন জানি অবিশ্বাসও করতে পারছেনা। আয়াত সাদিদের জীবনে প্রথম প্রেম নয় ঠিক,তবে তার অনেকটা জুড়ে গেছে সে। কলেজেও তার জীবনে একজন ছিলো সেটা ইউনিভার্সিটিতে থাকাকালীনও ছিলো, কিন্তু মেয়েটা ডাবল রিলেশনে ছিলো যেটা তার কাছে ধরা পড়ে যায়। তারপর সে ওখান থেকে ফিরে আসে। সেই চরম মূহুর্তে আয়াতের উপস্থিতি তার জীবন আরো সুন্দর করে দিয়েছিলো, যদিও সময় লেগেছে তবুও আয়াতের প্রেমে পড়েছিলো সে। আয়াত মাত্রার বাইরে কেয়ারিং আর ভালোবাসাপ্রবণ ছিলো। তার মধ্যে টক্সিক কিছুই ছিলোনা যা তার আগের প্রেমিকার মধ্যে ছিলো। সবকিছুতে স্বাধীনতা দেওয়া তার মতো করেই তাকে বুঝা সব গুণই আয়াতের মধ্যে ছিলো। এমনকি তার টাকাপয়সার প্রতিও কোনো লোভ সে বুঝেনি। আর ঝগড়াঝাটিও খুব অল্পস্বল্প হয়েছে তাদের। সেটাও আয়াতই মিটমাট করে নিয়েছে প্রতিবার। এই অতিরিক্ত ভালোবাসাও কি তাহলে উদ্দেশ্যপ্রবণ ছিলো? সাদিদ কেন আর আয়াতকে বিশ্বাস করতে পারছেনা? তাকে নিয়ে যা ভাবছে সবকিছুতেই শুধু সন্দেহ খুঁজে পাচ্ছে সে।

৬ দিন পর সোহানা আর টিটু ফিরে এলো। সাদিদের জন্য তার পছন্দের অনেক গিফট নিয়ে এসেছে। সোহানা এসেই অনেক্ষণ ছেলেকে জড়িয়ে ধরে থাকলো। সাদিদের কপালে চুমু খেয়ে তাকে বসতে বললো। টিটু ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেতে খেতে বসে বললো,

' বাসায় কি বন্ধুবান্ধব কেউ এসেছিলো?

' না বাবা, কেন বলোতো?

' একা বাসায় থেকেছো? আমার ছেলে তো খুব সাহসী হয়ে গেছে তাহলে।

' একদিন বন্ধুরা এসেছিলো, কিন্তু অল্প সময়ই ছিলো।

' আয়াত আসেনি?

' আয়াত?

' এসেছিলো?

' হ্যাঁ তোমরা যেদিন গেলে সেদিন এসেছিলো। আমি তার কল ম্যসেজ দেখছিলাম না বলে বাসায় চলে এসেছিলো।

' কেন দেখছিলেনা?

' আসলে আমরা ব্রেকাপ করে ফেলেছি।

সোহানার হাতে তখন পানির বোতলটা ছিলো, সে টিটুর হাত থেকে নিয়ে পানি খাচ্ছিলো। সাদিদের কথা শুনে পানিসহ তার নাকেমুখে হেঁচকি উঠে গেলো। কোনো রকম নিজেকে সামলে বললো,

' ব্রেকাপ? হঠাৎ ব্রেকাপ কেন?

টিটুর ঠোঁটে যেন হাসি ফুটেছে। সেও আগ্রহী হয়ে জানতে চাইলো ,,

' কেন কেন? হঠাৎ ব্রেকাপ কেন সাদিদ?

সাদিদ গম্ভীরভাবে বললো,

' ওর সাথে মিলছেনা বাবা। প্রতিনিয়ত ঝামেলা হচ্ছে। বিরক্ত হয়ে গেছি। তাছাড়াও আমার অন্য একটা মেয়েকে ভালো লাগে।

সোহানা বোতলের ক্যাপ লাগাতে লাগাতে বললো,

' একি কথা? পোশাকের মতো মেয়ে পরিবর্তন করছো!? কি সমস্যা তার? কেন ঝামেলা হচ্ছে?

টিটু বললো,

' ছেড়ে দাও। এই বয়সে এইসব হয়ই।

সোহানা টিটুর দিকে তাকিয়ে বললো,

' কই তোমার তো হয়নি। একজনকে ভালোবেসে জীবন পার করে দিলে। সে-কি তোমার রক্ত নয়?

সাদিদ অভিমান নিয়ে তার মাকে ধরে বললো,

' মা আয়াত আমাকে পেইন দিচ্ছে ইদানীং। আমি ওকে আর সহ্য করতে পারছিনা। প্লিজ আমাকে সাপোর্ট করো।

সোহানা ছেলের মাথায় হাত রেখে বললো,

' এবার কিন্তু ঠিকঠাক বুঝে প্রেম করো। যেন আমরা বিয়ে পর্যন্ত গড়াতে পারি।

' ঠিক আছে মা। এবার আমার জন্য কি এনেছো সব খুলে দেখাও।

সোহানা লাগেজ খুললো।

সাদিদ বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার জন্য কি কি এনেছে তারা।

'

পরেরদিনই সোহানা যথারীতি তার ফ্যাক্টরিতে গেলো। তার একটাই শাখা, তবে বিশাল বড়। এখান থেকে প্রতিদিন হাজার হাজার অর্ডার জায়গায় জায়গায় চলে যায়। এতো অর্ডার যে টিটু তাকে আরো একটা বাড়াতে অনেকদিন থেকে পরামর্শ দিচ্ছে। কিন্তু সে তা করছেনা, দুইদিকে তো আর যেতে পারবেনা। তার ইচ্ছে তার দেখাশোনার ভেতরেই যতটুকু আগাতে পারে। প্রতিদিন বিকাল পর্যন্ত সে নিজে উপস্থিত থেকে সবকিছু দেখাশোনা করে। তার এটা ভালো লাগে।

সেদিনও এর ব্যতিক্রম হলোনা।

সোহানা সবকিছুর হিসাব নিচ্ছে৷ কিছুদিন না থাকাতে সব হিসাবেই গড়মিল হয়েছে। খুব ব্যস্ত সময় তাকে সচরাচর কেউ ডিস্টার্ব করেনা। কিন্তু তার আ্যাসিসটেন্ট ম্যানাজার বাইরে থেকে এসে বললো,

' ম্যাম একজন মহিলা আপনার সাথে সাক্ষাৎ করতে আজ নিয়ে তিনদিন আসলো। আজও এসেছে।

সোহানা বিরক্তি নিয়ে বললো,

' আজ অনেক চাপ, কাল আসতে বলো।

ম্যনাজার একটু থেমে সাহস করে বললো,

' সে বলেছে দেখা করাটা নাকি জরুরি। তার নাম আফসানা জাহান।

সোহানা মাথা তুলে বললো,

' কি নাম বললে?

' আফসানা জাহান, ম্যাম। তাকে চলে যেতে বলবো?

' হ্যাঁ ।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 20 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন