ফন্ট সাইজ:
থিম:
অশুদ্ধ দরিয়া

21

লেখক: তাজরীন খন্দকার

সোহানার সাথে সাক্ষাৎ কর‍তে তিনদিন ধরে আফসানা আসতেছে এটা শুনেও সোহানার মধ্যে কোনো প্রকার সহানুভূতি এলোনা। সে কোনো প্রকার সংকোচ ছাড়াই বলে দিলো, তাকে যেন ফেরত পাঠিয়ে দেয়। সে তার সাথে দেখা করবেনা।

ম্যানাজারও তাই করলো। আফসানাকে দেখা করার ব্যপারে বারণ করে এলো। সোহানা এরপর আর তার ব্যপারে জানতেও চাইলোনা।

কিন্তু ঘণ্টা দুয়েক পর আবারও ম্যনাজার এসে বললো,

' ম্যাম মহিলা কোনোভাবেই যাচ্ছেনা। কি করবো?

সোহানা রেগেমেগে বললো,

' তাহলে পুলিশ ডাকো! যেকোনোভাবে তাড়াও। আমাকে কেন বারবার বলছো?

ম্যনাজার এবার সিকিউরিটি গার্ডের সহায়তায় তাকে এক প্রকার হুমকি দিয়ে সেখান থেকে বিদায় করলো।

সেই কথাটা এসে যখন ম্যনাজার তাকে জানালো, সোহানা একটু বিচলিত হলো। আফসানা কি জরুরি কিছু বলতে চায়? যা তার শোনা খুব প্রয়োজন?

কিন্তু আফসানাকে দেখতে তার কোনো রকম ইচ্ছে হচ্ছেনা, তার কথা শোনা দূর তার কণ্ঠস্বর শুনবে এমন রুচিও আসছেনা। সোহানা বুঝতে পারছেনা এতটা ঘৃণা একটা মানুষের জন্য কীভাবে তার মনে জন্মালো!

'

সাদিদ ঘরে বসে আছে। কেন জানি হঠাৎ করে তার নিধির কথা মনে পড়ছে। নিধিও সাধারণ ঘরেরই মেয়ে,কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিলো। নিধিকে সাদিদ নিজে পছন্দ করেছিলো, তার জন্য নিজস্ব টিউটর থাকা সত্ত্বেও সবার সাথে কোচিংয়েও যেতো। অল্প বয়সের একেবারে খাঁটি আবেগ ছিলো নিধিকে ঘিরে।

অনেকদিন পর সে নিধি'র ইন্সটাগ্রাম আইডি আনব্লক করলো আর তার বর্তমান পরিস্থিতি দেখতে আইডিতে ঢুকলো। দেখলো অনেকদিন সেখানে নতুন কোনো পোস্ট নেই। লাস্ট পোস্ট করেছিলো তার সাথে সম্পর্ক থাকাকালীন। প্রায় দুই বছর আগে একটা ক্যাফেতে সেটা। ছবিটা নিধির সিঙ্গেল ছবি, তুলে দিয়েছিলো সাদিদ নিজেই। যদিও তাদের কাপল ছবি ব্রেকাপের পরই ডিলিট করে দিয়েছে নিধি কিন্তু এরপর তো তার অন্যকিছু পোস্ট করার করা উচিত। নতুন বয়ফ্রেন্ড কিংবা ওটাও ব্রেকাপ হয়ে থাকলে নিজের ব্যক্তিগত কিছু! কেননা নিধি প্রচন্ড ছবিপাগল মেয়ে ছিলো, যেখানেই যেতো শ'খানেক ছবি তুলতো আর সেসব তার নিজ একাউন্টে আপলোডও করতো।

এমন নিরামিষ অবস্থা দেখে নিধি কেমন আছে সেটা তার জানার কিউরিওসিটি হলো।

তাই সাদিদ এবার ফেইসবুক একাউন্টটাও আনব্লক করলো।

আইডি ঘুরেও তাই দেখলো, নতুন কোনো আপডেট নেই। অনেকদিন ধরে কোনো পোস্ট নেই, এমনকি প্রোফাইলও সেই আগেরটা।

সাদিদ কি মনে করে যেন টেক্সট করে ফেললো,

' হ্যালো! কি খবর তোমার?

ম্যসেজ ডেলিভারড হলো কিন্তু আনসার এলোনা। সাদিদ ভাবলো তার নতুন বয়ফ্রেন্ড হয়তো অনেকটা পজেসিভ। স্যোসাল এক্টিভিটি পছন্দ না। এমন অনেক মানুষই আছে,যারা সবকিছু পাবলিককে দেখানো পছন্দ করেনা। যদিও তাই দেখেছিলো লাস্টবার সাদিদ। একটা ছেলের সাথে নিধি ক্যাম্পাসে খুব কাছাকাছি ছিলো। যেহেতু নিধি অন্য জায়গায় চান্স পেয়েছিলো, তাই সাদিদের আসাটা নিধির বোধগম্যে ছিলোনা। একপ্রকার হাতেনাতেই ধরেছিলো নিধিকে। ছেলেটা বয়সে বড় আর খুব মার্জিত দেখতে। সে যখন কৈফিয়ত চাইলো তখন ছেলেটাও নিধির কাছে উল্টো কৈফিয়ত চাইল, দুইজনের গ্যাড়াকলে পড়ে নিধি ওই ছেলেটাকেই বেছে নিয়েছিলো আর বলেছিলো সাদিদকে সে মন থেকে কোনোদিনও ভালোবাসেনি। সাদিদ অনেক কষ্ট পেয়েছিলো, বদরাগী হওয়ায় অনেক খারাপ ব্যবহারও করেছিলো। এরপর তাকে সব জায়গা থেকে চিরতরে মুছে ফেলেছিলো।

সাদিদের মনে হলো নিধি হয়তো ওই ছেলেকে বিয়ে করে সংসারী হয়ে গেছে। যেহেতু ছেলেটা সিনিয়র ছিলো, অন্যথায় নিধির এতো পরিবর্তন অসম্ভব। বয়ফ্রেন্ডের কথায় নিধি শুধরে যাওয়ার মেয়ে না।

এদিকে নিধি ম্যসেজের রিপ্লে না দেওয়ায় সাদিদ ম্যসেজ রিমুভ করতে গেলো, তখনই নিধির উত্তর এলো,

' ভালো। তোমার খবর কি?

সাদিদ আর ম্যসেজ রিমুভ করলোনা । নিধি যেহেতু তার প্রথম প্রেম ছিলো তার প্রতি তার অনুভূতি ছিলো অন্য রকম। উত্তর আসতেই তার হাতের শিরা-উপশিরায় অদ্ভুত কম্পন হলো। সে তড়িঘড়ি করে লিখলো,

' বিয়ে করে নিয়েছো নাকি তোমরা?

নিধির ছোট্ট উত্তর,

' না।

' তাহলে সবকিছু থেকে হারিয়ে গেলে কেন?

' কোথায় হারালাম?

' দুই ঘণ্টায় ডজনখানেক পোস্ট আপডেট করা মেয়েটা দুই বছরে কিছুই দেয়নি?

' এসব ভালো লাগেনা আর।

' তাহলে তো নিশ্চয়ই সংসারীই হয়েছো? হতে পারে বাচ্চাকাচ্চাও হয়ে গেছে। নাহলে এমন পরিবর্তন তোমাকে দিয়ে আশা করা যায়না।

' সাদিদ, ফাজলামো করোনা। কি বলবে বলো? কেন টেক্সট করলে?

' বিয়ের দাওয়াত দিতে টেক্সট করেছি।

' কংগ্রাচুলেশনস!

' জানতে চাও কবে?

' আসবোনা জানতে চেয়ে কি হবে?

' আসো সমস্যা কি?

' না।

' কার সাথে বিয়ে হচ্ছে প্রশ্ন করো?

' কে আর হবে তোমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড আয়াতের সাথেই তো হবে।

' না অন্য কেউ।

' বিশ্বাস করতে পারলাম না। ফাজলামোই করছো। তুমি সবসময় ভুজুংভাজুং বলো।

' কেন আর কেউ আমার জীবনে আসতে পারেনা?

' উঁহু।

' আমি আ্যারেঞ্জ ম্যারেজ করতেছি।

' এটা অসম্ভব। আয়াত তোমার পিছু ছাড়বেনা।

সাদিদ কেন জানি অবাক হচ্ছে নিধির টেক্সটে। নিধি আয়াতকে এতটা জানে কীভাবে? তবুও সে কথা বাড়াতই এসব বিয়ে প্রসঙ্গে মিথ্যা কথা বলে যাচ্ছিলো। তার কাছে বলার জন্য কিছু নেই, তাই এই পন্থা। তবে নিধি এমনভাবে কথা বলেনা। সে যেমন অলটাইম চাপাবাজী, ফাজলামো করে কথা বলে নিধিও তাই ছিলো।

সাদিদ লিখলো,

' কেন ছাড়বেনা? আমি ওর চাইতে ভালো কাউকে পেতে পারিনা? আমি একটা হ্যান্ডসাম ছেলে, বহু মেয়ে আমার জন্য পাগল।

' পাগল হতে পারে কিন্তু তুমি ল্যয়াল।

' স্বীকার করছো? তবুও তো আমাকে ঠকালে!

' সাদিদ ব্লক করে দাও আবার। ভালো লাগছেনা তোমার সাথে কথা বলতে।

' বয়ফ্রেন্ডের কাছে পাসওয়ার্ড আছে নাকি? ঝামেলা করবে?

' আমি এসবে কেয়ার করিনা। শুধু তোমার সাথে কথা বলার আগ্রহ নেই।

সাদিদের ইগোতে লাগলো। ইচ্ছে না থাকলে সেটা তো তার না থাকার কথা। কারণ তাকে ঠকিয়েছে। কিন্তু নিধি কেন এমন ভাব দেখাবে? সে কি ফেলনা নাকি? সে রিপ্লে না দিয়ে বের হয়ে গেলো।

কিছুক্ষণ পর আস্তে আস্তে আবারও গেলো। গিয়ে দেখলো নিধি এবার তাকে ব্লক করে দিয়েছে।

সাদিস প্রচন্ড রকম অবাক হলো। নিজেই বিরবির করতে লাগলো আমাকে ব্লক? সাদিদকে নিধির মতো মেয়ে ব্লক করে? আমি কি প্রেম করতে চেয়েছিলাম? নাকি সব ঠিক করতে চেয়েছিলাম যে সে আমাকে ব্লক দিলো? আমাকে ঘৃণা করার মতো আমি কি করেছি?

সাদিদ রাগে দাঁত কিড়মিড় করছিলো শুধু। তার ইচ্ছে করছে এখনি নিধির মুখোমুখি হয়ে এই অপমানের জবাব চায়! রাগ কমাতে সেও ব্লক করতে চাইলো কিন্তু পারলোনা, ৪৮ ঘণ্টার আগে পারবেনা দেখাচ্ছে।

'

বিকাল চারটা,

সোহানা তার ফ্যাক্টরি থেকে বের হয়েছে। উদ্দেশ্য এখন টিটুর অফিসে যাওয়া। সে না গেলে টিটু দুপুরের খাবার খেতে আলসেমি করে। সে খুলে দিলেই তবে খায়।

নেপালের কয়েকদিন তাদের বেশ ভালো কেটেছে। সাদিদকে নিয়েও তারা অনেককিছু ভেবে এসেছিলো। তারা অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলো সাদিদের ভবিষ্যৎ এর ব্যপারে। যেহেতু বিয়ে এখনি হয়ে যাচ্ছেনা, সেহেতু তাদের অযথা এটা নিয়ে বাড়াবাড়ি করে নিজেদের মধ্যে ঝামেলা রাখার কোনো প্রয়োজন নেই। এই যুগের ছেলেমেয়েদের সম্পর্ক টিকাও মুশকিল, যেহেতু এর আগেও সাদিদের একটা বিচ্ছেদ হয়েছে সেহেতু এটাও নিজে থেকেই বিচ্ছিন্ন হতে পারে। তারা ছেলের সবকিছু ভবিষ্যতের উপর ছেড়ে দিয়ে নিজেদের সময়গুলোকে খুব সুন্দর উপভোগ করে এসেছে।

সোহানা গাড়িতে উঠার পর তার ড্রাইভার দরজা বন্ধ করতে এগিয়ে আসার সময় সে একটা ডাক শুনলো,

' সোহানা আপা দাঁড়ান, যাবেন না।

ততক্ষণে দরজা বন্ধ হয়ে গেছে। সোহানা গ্লাস দিয়ে দেখলো আফসানা দৌঁড়ে গাড়ির কাছে এসেছে। জানালার ওপার থেকে গ্লাসের উপর হাত দিয়ে অনবরত থাপ্পড় দিতে দিতে তাকে খোলার ইশারা করছে। সোহানার ড্রাইভার বিরক্তির সাথে আফসানাকে বললো,

' যান তো। ম্যাডাম সাহায্য কর‍তে ইচ্ছুক হলে এতক্ষণে গ্লাস খুলে ফেলতো। ম্যাডাম গাড়ি কি ছেড়ে দিবো?

' দাঁড়াও একটু।

সোহানা গ্লাসটা হালকা খুলে বললো,

' কেন পড়ে আছো সারাদিন? কি চাই আমার কাছে?

' প্লিজ আপা আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আমাকে সাহায্য করুন।

' কি শেষ হয়ে যাচ্ছে? আমি কি কর‍তে পারি?

' আমার সংসার শেষ হয়ে যাচ্ছে, আমার মেয়ে...

মেয়ের প্রসঙ্গ আসতেই সোহানা গ্লাস তুলে নিলো। এরপর আর তাকালো না পর্যন্ত।

ড্রাইভারের উদ্দেশ্য কেবল মাথা নাড়লো। তাতেই ড্রাইভার সাথে সাথে গাড়ি টান দিলো।

সোহানা বুঝলোনা সংসার কেন শেষ হচ্ছে, তবে মেয়ের প্রসঙ্গে কি বলবে ঠিকি বুঝলো!

তার কথা শোনা মানেই তাকে দয়া করা। সে কেন তাকে দয়া করবে? সে কি করেছিলো? তার একের পর এক সংসার কোথাও কি সোহানা হস্তক্ষেপ করেছে? আজ কোন সংসার নিয়ে তার কাছে এসেছে? যাই হয়ে যাক না কে তার কি করণীয়?

পরেরদিন অফ ডে ছিলো। সাদিদ সেদিন বাড়িতেই কাটিয়েছে। এরপরদিন সাদিদের এক্সাম নেই। তাই সে নিধির ইউনিভার্সিটির দিকে গেলো।

কেন জানি নিধির অপমান মানতে পারছিলোনা।

নিধি ভালো ছাত্রী বলে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলো, অন্যদিকে সাদিদ অতটা পড়াশোনায় মনোযোগী নয় তাই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। তাই কলেজের পর তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্ন হওয়াই তাদের বিচ্ছেদ ডেকে এনেছিলো।

সাদিদ নিধির ডিপার্টমেন্টে গিয়ে তাকে খুঁজলো। কিন্তু তাকে খুঁজে পেলোনা। তার একজন সহপাঠীকে অল্প চিনতো, আগে কথা বলেনি কখনো। বাধ্য হয়ে তার কাছে জানতে চাইলো নিধি কোথায়?

সে বললো, নিধি ইউনিভার্সিটিতে তেমন একটা আসেনা। সাদিদের একটু অস্বস্তি লাগলো। নিধি কি স্বাভাবিক আছে? তার কাছে তো তা লাগছেনা৷ সে জিজ্ঞাসা করলো,

' আচ্ছা নিধির নতুন বয়ফ্রেন্ডকে চিনো?

নিধির সহপাঠী বললো,

' আমরা আপনাকেই তার বয়ফ্রেন্ড বলে জানতাম। এরপর কারো সাথে সম্পর্কের ব্যপারে জানিনা।

' জানিনা মানে কি? সে তো ইউনিভার্সিটিতে ওপেন ওই ছেলের সাথে ঘুরে বেড়াতো! আমি নিজেই একদিন এসে দেখেছি।

' তাহলে জানিনা ভাইয়া, আপনি খোঁজ নেন।

সাদিদ প্রচন্ড রাগান্বিত হলো। নিধি পানির মতো সহজ একটা মেয়ে, সে এতটা জটিল কি করে হয়ে গেলো যে তাকে তার সহপাঠীরা পর্যন্ত ভালো করে জানেনা?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 21 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন