ফন্ট সাইজ:
থিম:
ইস্কে শিদ্দাত্

পর্ব 2

লেখক: সানজিদা আক্তার মুন্নি

#ইস্কে_শিদ্দাত্ - {২}
#সানজিদা_আক্তার_মুন্নী

তাজওয়ার হাত চেপে ধরে তাকে টেনে নিয়ে নিজের রুপক্ষকে প্রবেশ করে প্রিন্স। সেখানে পা রাখতেই তাজওয়ার চোখ বিস্ময়ে ছানাবড়া হয়ে যায়। কক্ষের চারপাশটা কক্ষ কম এক পরাক্রমশালী যোদ্ধার বিশৃঙ্খল অথচ রাজকীয় আস্তানা মনে হচ্ছে বেশি। ধূসর পাথরের মেঝের ওপর এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে মহামূল্যবান মখমলের পোশাক, ভারী চামড়ার বুট আর তীক্ষ্ণ সব অস্ত্রশস্ত্র। একদিকে খাপখোলা তলোয়ারের ইস্পাতের ঝিলিক দিচ্ছে অন্যদিকে স্তূপ করে রাখা ভারী বর্ম। বাতাসে চামড়া, লোহা আর পুরুষালি এক বন্য সুবাসের তীব্র ঘ্রাণ ভাসছে।

এই রুক্ষ ঘরের ঠিক শেষ প্রান্তেই রয়েছে বিশালাকৃতির এক খোদাই করা কাঠের দরজা। প্রিন্স এক ঝটকায় দরজাটা ঠেলে তাজওয়াকে নিয়ে ভেতরের মূল স্নানকক্ষে প্রবেশ করল।

ভেতরের দৃশ্যটা বাইরের চেয়ে সম্পূর্ণ আলাদা, এক নেশাধরা জগৎ! শ্বেতপাথরে বাঁধানো বিশাল এক জলাশয় মানে পুকুর ঘরের ঠিক মাঝখানে। চারপাশের সুদৃশ্য প্রদীপদানিতে অসংখ্য প্রদীপ জ্বলছে, আর সেই আগুনের শিখা তিরতির করে কাঁপছে পানির বুকে। পুকুের পাশে রাখা স্ফটিকের পাত্রগুলো থেকে ছড়াচ্ছে গাঢ়, মোহনীয় সব সুগন্ধির সুবাস, পানির বুকে ভাসছে অজস্র কালো আর টকটকে লাল গোলাপের পাপড়ি।

এই রাজকীয় ঐশ্বর্য আর রহস্যময় পরিবেশ তাজওয়াকে সম্মোহিত করে ফেলেছে। কিন্তু সেই ঘোর বেশিক্ষণ টিকে না। হাতের কব্জিতে বয়ে যাওয়া তীব্র এক ব্যথায় সে বাস্তবে ফিরে আসে। আর্থার বড্ড জোরে তার হাত চেপে ধরছে। মনে হচ্ছে কব্জির হাড়গুলো মটমট করে ভেঙে গুঁড়িয়ে যাবে। প্রিন্স পাথরের মতো শক্ত আর নির্মম হাতে তার কব্জিটা এতটাই জোরে চেপে ধরেছে যে, তাজওয়ার চোখে ব্যথায় পানি চলে আসার উপক্রম।

নিজের হাত ছাড়ানোর মরিয়া চেষ্টায় তাজওয়া আর্থারকে বলে ওঠে,

"আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু দয়া করে এভাবে হাতটা চেপে ধরবেন না, খুব ব্যথা করছে।"

কথাটা শোনামাত্রই আর্থার তার হাতের মুঠো আলগা করে দেয়। এতক্ষণ তীব্র আকর্ষণে টেনে রাখার পর এমন আকস্মিক মুক্তিতে তাজওয়া নিজের ভারসাম্য ধরে রাখতে পারে না। সজোরে ছিটকে পড়ে যায় শক্ত মেঝের ওপর সল। তাকে এভাবে আছড়ে পড়তে দেখে আর্থার ঠিক তার সামনে হাঁটু গেড়ে বসে। ওর ঠোঁটের কোণে ফুটে ওঠে এক পৈশাচিক হাসি অবজ্ঞার সুরে সে বলে,

"এত দুর্বল হলে চলবে কী করে? সামান্য ছেড়ে দেওয়ার ধাক্কাটুকুও সামলাতে পারো না!"

তাজওয়ার শিরায় শিরায় এখন রাগের আগুন জ্বলছে। এভাবে অপ্রত্যাশিতভাবে ছুঁড়ে ফেলে দিয়ে এখন আবার উপহাস করছে! তাজওয়া চোখ তুলে তাকায় আর্থারের ধূসর-নীলচে চোখের দিকে। যে দৃষ্টিতে কোনো ভাষা নেই, আছে শুধু সব জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেওয়ার মতো এক প্রলয়ংকারী ক্রোধ। সে কিচ্ছু বলে না, শুধু একদৃষ্টে তাকিয়ে থাকে।

তাজওয়ার এই তীক্ষ্ণ চাহনি আর্থারের অহংকারে আঘাত হানে। মুহূর্তেই তার ভেতরের পশুটা জেগে ওঠে। এক ঝটকায় তাজওয়ার চোয়াল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত পিষে আর্থার হিসহিস করে ওঠে,

"এত বড় স্পর্ধা তোমার! আমার দিকে এমন রাগী চোখে তাকাও? চোখ নামাও, নইলে চোখ দুটো আমি উপড়ে নেব। একেবারে উপড়ে নেব, বুঝতে পেরেছ?"

তাজওয়া তৎক্ষণাৎ নিজের রাগ গিলে ফেলে। সে জানে, এই হিংস্র শ্বাপদের সামনে ক্রোধ দেখানোর অর্থই হলো নিজের মৃত্যু ডেকে আনা। বাধ্য হয়ে সে দৃষ্টি অবনত করে এবং আমতা আমতা করে বলে,

"আমার আমার ভুল হয়ে গেছে।"

এই বশ্যতা স্বীকারে আর্থার কিছুটা শান্ত হয়। এবার সে তাজওয়ার বাহু শক্ত করে চেপে ধরে তাকে টেনে দাঁড় করায়। স্থির গলায় আদেশ দেয়,

"আমি এখন গোসল করব। আমার গা ঘষে পরিষ্কার করার দায়িত্ব এখন থেকে তোমার। এতদিন দাসেরা এই কাজ করত, আজ থেকে তুমি করবে।"

কথাটা বলেই সে তাজওয়াকে টেনে নিয়ে আসে পুকুরের ঘাটে। নিজের গায়ের কোট আর পায়ের বুট খুলে ছুড়ে ফেলে সে পানিতে নেমে পড়ে। পুকুরের পাড়ে হেলান দিয়ে শরীর এলিয়ে দেয় আর্থার। তারপর তাজওয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নির্দেশ দেয়,

"শুরু করো। ওই যে ওখানে গা ঘষার জন্য জালের কাপড় রাখা আছে, নিয়ে এসো।"

তাজওয়ার ভেতরটা প্রবল অস্বস্তি আর লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। নিজের মাহরাম ছাড়া আজ পর্যন্ত কোনো পরপুরুষের এত কাছাকাছি সে আসেনি, আর আজ একজন পুরুষের অনাবৃত শরীরের সামনে তাকে দাঁড়াতে হচ্ছে! জড়তা নিয়ে ধীর পায়ে সে এগিয়ে যায়। জালের কাপড়টা হাতে তুলে নিয়ে কাঁপা হাতে আর্থারের গলা ও ঘাড়ে ঘষতে শুরু করে। ধীরে ধীরে হাত নামিয়ে তার বুক ও পেটের অংশও পরিষ্কার করে দেয়।

তাজওয়া নিজের সাধ্যমতো নিখুঁতভাবেই কাজটা করার চেষ্টা করে। কিন্তু তাতেও আর্থার সন্তুষ্ট হয় না। হঠাৎ করেই সে বাজপাখির মতো ছোঁ মেরে তাজওয়ার হাত থেকে কাপড়টা কেড়ে নিয়ে বিরক্তি নিয়ে চিৎকার করে ওঠে,

"দূর হও এখান থেকে! অসহ্য, চরম বিরক্তিকর একটা মেয়ে তুমি!"

তাজওয়া তো কিছুতেই মেলাতে পারে না হিসাব। সব তো ঠিকঠাকই চলছিল। আর্থারের প্রতিটি আদেশ সে অক্ষরে অক্ষরে পালন করেছে, তবে কেন এই হঠাৎ চণ্ডাল রূপ? কেনই বা এমন অকারণ তর্জন-গর্জন? ওর স্বভাবই কি এমন খামখেয়ালি? তাজওয়া টু শব্দটিও করে না। তপ্ত নিশ্বাস চেপে ঘর থেকে বেরিয়ে আসে। যাক, অন্তত এই অসহ্য পরিস্থিতি থেকে তো নিস্তার পাওয়া গেল!

নিজের ঘরে এসে একটি কাঁথা আর বালিশ টেনে নিয়ে চুপচাপ সোফায় গা এলিয়ে দেয় সে। তাজওয়ার মনে কোনো সন্দেহ নেই যে, এই আর্থার মানুষটি পুরোদস্তুর এক মানসিক রোগী। তা না হলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ এমন আচরণ করতে পারে না। ভাগ্য তাকে এক পরাকাষ্ঠা অনিশ্চিত পরিণতির দিকে ঠেলে দিয়েছে। একজন ধর্মপ্রাণ মুসলিম হয়ে এক নাস্তিকের ঘর করতে হচ্ছে তাকে! এই জীবন কীভাবে অতিবাহিত হবে তার? এই সম্পর্কের বৈধতা নিয়েই তার মনে পাহাড়প্রমাণ প্রশ্ন। শুধু জোর খাটিয়ে চার হাত এক করে দিলেই কি তাকে বিয়ে বলে?

তাজওয়া চোখ দুটো শক্ত করে বুজে ফেলে। ঘুমের জন্য নয়, বরং নিজের অশান্ত মস্তিষ্ক আর বিক্ষুব্ধ অন্তরকে একটু শান্ত করার তাগিদে।

দীর্ঘ তিন ঘণ্টা সময় নিয়ে গোসল করে দরজা খুলে বেরিয়ে আসে আর্থার। পরনে তার এখন একজোড়া শুভ্র ফতুয়া আর পাজামা। তারপর প্রায় নিঃশব্দ পায়ে সে এগিয়ে যায় সোফার দিকে। উদ্দেশ্য তাজওয়া কে দেখা।

সোফার কাছে এসে ঘুমন্ত তাজওয়ার মুখের ওপর আলতো করে ঝুঁকে পড়ে আর্থার। স্থির, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। মেয়েটার ঘুমন্ত মুখশ্রী কোনো নিপুণ ভাস্করের নিখুঁত হাতে গড়া এক জীবন্ত শিল্পকর্ম! ছুরির ফলার মতো তীক্ষ্ণ তার নাক আর চিবুকের গড়ন। দুধে-আলতা ফর্সা ত্বকের ওপর এলিয়ে আছে একরাশ অবাধ্য লালচে চুল। আর সেই শুভ্র ক্যানভাসের ওপর তুলোর মতো নরম, গাঢ় রক্তিম দুটি ঠোঁট যেন এক আবেশ ছড়িয়ে দিল চেহারায়। হায়! সব মিলিয়ে কী অসম্ভব, কী তীব্র এক সৌন্দর্যের আধার এই মেয়েটি!

আর্থারের ধূসর-নীলচে চোখজোড়া এক অজানা জাদুতে আটকা পড়ে যায় এই মায়াবিধুর লাবণ্যমণ্ডি চেহারায়। সে মুগ্ধ হয়ে দেখেই যায়, শুধু দেখতেই থাকে। মোহগ্রস্ত এক মানুষের মতো তার দৃষ্টি পুরোপুরি পথ হারিয়ে ফেলেছে তাজওয়ার এই মায়াবিধুর লাবণ্যমণ্ডিত চেহারায়।

বেশ কিছুটা সময় এভাবেই পেরিয়ে যাওয়ার পর হঠাৎ করেই ঘোর কাটে আর্থারের। একটা সূক্ষ্ম ঝটকায় সোজা হয়ে দাঁড়ায় সে। নিজের ভেতরে তৈরি হওয়া ক্ষণিকের এই দুর্বলতাকে সযতনে পিষে ফেলে চোয়াল শক্ত করে গলাটা খাদে নামিয়ে, কঠিন স্বরে সে নিজেই নিজেকে শাসিয়ে ওঠে,

“এই রূপ, এই মায়া আর যাই হোক প্রিন্স আর্থারকে কোনোদিনও বিমোহিত করতে পারবে না। কখনোই না।”

কথাটা বলেই একটি দীর্ঘশ্বাস ছেড়ে সে নিজের বিছানার দিকে এগিয়ে যায়। ঐ রক্তমাখা আর ফুলের পাপড়িতে স্তূপ হয়ে থাকা শয্যায় চিৎ হয়ে শুয়ে পড়ে আর্থার। আর্থার সরে যেতেই তাজওয়া অতি আলতো-তে চোখ মেলে তাকায়। এতক্ষণ সে জেগেই ছিল, কিন্তু আর্থারকে তা বুঝতে দেয়নি।

তবে তার চোখ খোলার সাথে সাথেই শোয়া অবস্থায় এক পৈশাচিক হাসি হেসে আর্থার বলে ওঠে,

"তুমি কি ভেবেছিলে আমি বোকা? আমার তীক্ষ্ণ দৃষ্টি কোনো কিছুই এড়ায় না। তুমি যে সজাগ ছিলে তা আমি আগে থেকেই জানি, আর ঠিক সে কারণেই তোমার দিকে অতক্ষণ তাকিয়ে ছিলাম।

হ্যাঁ আর্থার তাজওয়ার দিকে মুগ্ধতার জন্য তাকিয়ে ছিল না। শুধু পরিক্ষা করার জন্য তাকিয়ে ছিল। সে প্রিন্স আর্থার এসব নারী সৌন্দর্য তার কাছে পানি ভাত।

আর্থারের এই অতর্কিত উক্তিতে তাজওয়ার বুকটা কেঁপে ওঠে। এই লোকটা সব বোঝে কী করে? এত তীক্ষ্ণ বুদ্ধি আর প্রখর দৃষ্টির অধিকারী কোনো মানুষ কি সত্যিই হতে পারে? না কি সে কোনো অশুভ শক্তির প্রতিচ্ছবি?

ফজরের নামাজ শেষ করে তাজওয়ার ঘরের বড় জানালার সামনে এসে দাঁড়ায়। নিচে প্রাসাদের বিস্তীর্ণ উঠোনে উন্মোচিত হচ্ছে এক বীভৎস অধ্যায়। ঠিক সামনে দাঁড়িয়ে আছে আর্থার। তার বিপরীতে কয়েক সারিতে বন্দীদের দাঁড় করানো হয়েছে। পরনের ছিন্নভিন্ন পোশাকই বলে দিচ্ছে এরা যুদ্ধবন্দী ভিনরাজ্যের সৈন্য, যারা এই রাজ্যে আক্রমণ করতে এসে ধরা পড়েছে।

আর্থার মাছি মারার মতো অবলীলায় মানুষ খুন করছে। ধনুকের ছিলা টান টান করে তীরের ফলায় মাখানো প্রাণঘাতী বিষ সোজা গেঁথে দিচ্ছে একেকজনের বুকে। বিষের তীব্রতায় মানুষগুলো চাতক পাখির মতো ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আর্থারের জন্য এটি শুধু তীর চালানোর অনুশীলন জীবন্ত মানুষের বুকে তীর বিদ্ধ করে সে নিজের নিশানা নিখুঁত করছে। তার ভেতর মনুষ্যত্ব বলে কিছু নেই, সে রক্তপিপাসু এক দানব। এই এক ঘণ্টার মধ্যেই প্রায় নব্বই জন জলজ্যান্ত মানুষকে সে অবলীলায় হত্যা করে ফেলেছে।

আর্থারের এই নারকীয় হত্যাযজ্ঞের পাশাপাশি উঠোনের অন্য প্রান্তে চলছে আরও নির্মম শাস্তির মহড়া। কয়েকজনকে বাঁশের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে মাঝখান থেকে করাত দিয়ে চিরে ফেলা হচ্ছে। তাদের শরীর দু টুকরো করে দেওয়া হচ্ছে। এরা সেই সব অপরাধী, যারা রাজ্যের নারীদের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে কিংবা ডাকাতি করেছে। ধর্ষণ ও লুণ্ঠনের এই চূড়ান্ত শাস্তিই আর্থারের বিধান।

ডান পাশে বিশাল কড়াইয়ে ফুটন্ত জলে সিদ্ধ করা হচ্ছে আরও তিনজনকে। যতক্ষণ না তাদের হাড় থেকে মাংস গলে গলে পড়ছে, ততক্ষণ চলবে এই নারকীয় দহন। এটি রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতার শাস্তি। সবচেয়ে মর্মান্তিক দৃশ্য হলো এই হতভাগ্যদের আকাশচেরা আর্তনাদকে উদযাপন করতে চারপাশে বাজানো হচ্ছে বিকট শব্দের রণবাদ্য।

রাজ্যের এই নির্মম কানুন সম্পূর্ণ আর্থারের তৈরি। সব ক্ষমতা তার মুঠোয়, শুধু রাজসিংহাসনে বসা পিতাকে সে ব্যবহার করে নিজের হুকুম তামিল করায় মাত্র। প্রাসাদের বাইরে সাধারণ মানুষকে জড়ো করে জোরপূর্বক এই বীভৎস দৃশ্য দেখানো হচ্ছে। এটি আসলে কোনো বিচার নয়, বরং এক ভয়ংকর হুমকি ভবিষ্যতে কেউ এমন ধৃষ্টতা দেখালে তার পরিণতিও এমন মর্মান্তিক হবে। এভাবে দু-ঘণ্টা পেরোনোর আগেই প্রায় তিনশো যুদ্ধবন্দীকে হত্যা করে নিজের কক্ষে ফিরে যায় আর্থার। এতটা নিকৃষ্ট আর পাষাণ তার অন্তর!তার অন্তর বলেও হয়তো কিছু নেই।

জানালার গ্রিল আঁকড়ে ধরা তাজওয়ার দুই চোখ বেয়ে অঝোরে অশ্রু ঝরছে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। নিচের এই ঘটনা দেখে কোনোভাবেই সে নিজেকে স্থির রাখতে পারছে না। কানে বাজছে মৃত্যুর প্রহর গোনা মানুষগুলোর করুণ আহাজারি। সারি বেঁধে দাঁড়িয়ে তীরের অপেক্ষায় থাকা বয়স্ক সৈন্যদের দৃশ্যটা বড্ড হৃদয়বিদারক। মৃত্যুর ঠিক আগমুহূর্তে কেউ কেউ হাত জোড় করে শুধু একটু প্রাণভিক্ষা চাইছিল।

তাদের করুণ আকুতি বাতাসে ভেসে বেড়াচ্ছে,

“আমাদের আপনাদের রাজ্যেই রেখে দিন! আজীবন গোলাম হয়ে থাকব, তাও অন্তত প্রাণটা ভিক্ষা দিন! আমরা কী করব, আমরা তো কেবল আমাদের রাজার আদেশ পালন করতে এসেছিলাম।"

কিন্তু সেই আকুতি শোনার মতো কোনো অন্তর আর্থারের বুকে নেই। কী জঘন্য, কী বীভৎস এক সত্তা এই প্রিন্স! একটা মানুষের এতটা পাষাণ হতে পারে না,না, কোনোভাবেই না। ও মানুষ নয়, মানুষের ছদ্মবেশে এক সাক্ষাৎ শয়তান!

খুন করা শেষে। কক্ষের সদর দরজায় এসে দাঁড়ায় আর্থার। দৃষ্টি তার সামনের দিকে, যেখানে জানালার শিক আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে তাজওয়া। দৃষ্টির সীমানায় বাইরের উঠোন, সেখানে সারি সারি মৃতদেহ জ্বালিয়ে দেওয়ার আয়োজন চলছে। এই চিতার ছাই পাঠানো হবে সেই রাজ্যে, যেখান থেকে তারা এসেছিল।

তাজওয়ার দু’চোখ বেয়ে বাঁধভাঙা পানির ধারা নামে, গাল ভাসিয়ে সেই তপ্ত অশ্রু সিক্ত করে তার গলা। হঠাৎ পেছন থেকে আর্থারের ঠান্ডা গলার স্বর ভেসে আসে,

"অ্যাই লাল চুলওয়ালি, ওখানে দাঁড়িয়ে কী দেখছ?"

আর্থার তাজওয়ার নাম জানে না, তাই লাল চুল দেখেই সম্বোধন করে। তাজওয়া দ্রুত হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। পেছনে সে ঘোরে না। কার দিকে তাকাবে সে? ওই নরপিশাচটার দিকে?

আর্থার কোনো উত্তর না পেয়ে নিঃশব্দে এগিয়ে যায়, একদম তাজওয়ার পেছনে গিয়ে দাঁড়ায়। নিচের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে,

"তুমি কি শুনতে পাওনি, আমি তোমাকে ডেকেছি?"

এবার ঘোরে দাড়ায় তাজওয়া। মৃত্যুর সমস্ত ভয়কে জয় করে আর্থারের ধূসর-নীল চোখের দিকে তীব্র ঘৃণায় তাকায় সে চিৎকার করে বলে,

"আপনার হাত একবারও কাঁপল না? এতগুলো নিরীহ মানুষের প্রাণ নিতে গিয়ে আপনার বুকটা একবারও কেঁপে উঠল না?"

কথাটা শুনে আর্থারের ঠোঁটের কোণে এক কুটিল হাসি ফুটিয়ে নিজের কোটের ভেতরের বেল্ট থেকে পিস্তলটা বের করে সে তাজওয়ার দিকে এগিয়ে দেয়,

"নাও, এবার তুমি গুলি করো। নিচে যাকে চোখের সামনে দেখবে, তাকেই গুলি করবে।"

তাজওয়া তীব্র বিতৃষ্ণায় পিস্তলটা দূরে ঠেলে দেয়,

"সরান এগুলো, আমি পারব না!"

মুহূর্তেই আর্থারের মাথায় রক্ত চড়ে যায়। সে তাজওয়ার একদম কাছে ঘেঁষে জোর করে তার হাতের মুঠোয় পিস্তলটা গুঁজে দিতে উদ্যত হয়। তাজওয়া সর্বশক্তি দিয়ে বাধা দিয়ে চিৎকার করে ওঠে,

"না! আমি কিছুতেই নেব না!"

তাজওয়ার এই আর্তনাদ আর্থারের ক্রোধ আরও বাড়িয়ে দিয়ে হুংকার দিয়ে ওঠে,

"নিতে বলছি, নাও! এখন তুমি দুজনকে মারবে। যত বেশি জবরদস্তি করবে, লাশের সংখ্যা তত বাড়বে।"

তাজওয়া কিছুতেই হার মানতে রাজি নয়। শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে পিস্তলটা সরিয়ে আর্থারকে নিজের কাছ থেকে দূরে ঠেলতে গিয়ে তাজওয়া সজোরে এক চড় বসিয়ে দেয় আর্থারের গালে। 'ঠাশ' করে ওঠা শব্দটা মুহূর্তের জন্য থমকে দেয় চারপাশটা।

চড় খেয়ে আর্থারের চোখদুটো রক্তবর্ণ ধারণ করে, এক হিংস্র শ্বাপদের মতো সে তাকায় তাজওয়ার দিকে। কিন্তু তাজওয়ার চোখে বিন্দুমাত্র ভয় নেই, তার শরীর কাঁপছে না। মৃত্যু যখন সুনিশ্চিত, তখন আর কিসের ভয়? সে ইচ্ছে করেই চড়টা মেরেছে। অন্তত মরার আগে নিজের আত্মাকে তো এই বলে শান্তি দিতে পারবে আর কিছু করতে না পারুক, ওই শয়তানটার গালে একটা চড় অন্তত বসিয়ে দিতে পেরেছে সে!

অপমান আর রাগে আর্থারের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। ক্ষিপ্রগতিতে তাজওয়ার গলায় নিজের শক্ত হাতটা চেপে ধরে সে, আর সজোরে ধাক্কা দিয়ে তাকে আটকে ফেলে দেয়ালের সাথে।

চলবে,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন