#ওয়াইফ_অব_আ_মনস্টার — ৬
#সানজিদা_তালুকদার
মিলান শহরে এখন ঝুম বৃষ্টি নামছে। মেঘের গর্জনে কেঁপে উঠছে গোটা শহর। জেইদানের প্রাসাদোপম বাড়িটির প্রশস্ত জানালার কাঁচে শটশট করে আছড়ে পড়ছে বৃষ্টির ফোঁটা। মিলানের রাস্তার হ্যালোজেন বাতির আলো ভেজা পিচঢালার ওপর ছড়িয়ে পড়ছে সোনালি আভায়। রাত এগারোটা ছুঁইছুঁই, অথচ আয়াত এখনো ফিরেনি।
ড্রয়িংরুমের মহার্ঘ পারস্য কার্পেটের ওপর অস্থিরভাবে পায়চারি করছে জেইদান। তার গায়ে ঢিলেঢালা ধূসর টি-শার্ট আর কালো সোয়েটপ্যান্ট। বাড়িতে থাকা অবস্থায় এটিই তার সাধারণ পরিধেয়। কিন্তু এতটুকু সাধারণ পোশাকেও ওর আভিজাত্য এক ইঞ্চিও বিবর্ণ হয় না। ছয় ফুটেরও অধিক দীর্ঘ সুঠাম কাঠামো, টি-শার্টের নিচ থেকে ফুটে ওঠা পেশিবহুল শক্ত বাহুর রেখা এবং মাথার ঘন কালো চুলগুলো এখন তার এলোমেলো। কতবার হতাশায় আঙুল বুলিয়ে সে চুলগুলো পেছনে ঠেলছে, তার হিসাব নেই। ভেঙে পড়া এক অভিজাত ব্যক্তির মতো বর্তমান দেহভাষাই এখন ওর বড় সাজ। আতঙ্কে ও উৎকণ্ঠায় ওর দম বন্ধ হয়ে আসার উপক্রম। শহরে গত কয়েকদিন ধরে গ্যাং-ওয়ার চলছে, নিরীহ মানুষের রক্তে ভিজছে রাস্তাঘাট। প্রতিদিনের খবরের পাতায় উঠে আসছে গুলিবিদ্ধ দেহের ছবি। আর এমন দুর্যোগের রাতে আয়াতের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না! একশো ত্রিশবার কল করছে সে আয়াত কে, রিং হয়েই যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া মিলছে না।
রাগে আর ভয়ে জেইদানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। ঘরের এসি চালু থাকা সত্ত্বেও তার এই দশা। তার চোয়ালের রগগুলো ফুলে উঠছে, ঘাড়ের শিরায় রক্ত ছলকে উঠছে। থাবার মতো বড় হাতটা বারবার মুঠো হয়ে যাচ্ছে, কবজির রগ মনে হচ্ছে চামড়া ছিঁড়ে বেরিয়ে আসবে। ডিনার করা তো দূরের কথা, উদ্বেগে সে বারবার সদর দরজার কাছে যায়। কান পেতে শোনার চেষ্টা করে বৃষ্টির ভেতর দিয়ে কোনো গাড়ির শব্দ আসছে কি না। এরপর হতাশ হয়ে ফিরে আসে। ড্রয়িংরুমের প্রাচীন দেয়ালঘড়ির কাঁটার প্রতিটা চলাচল অবিকল ওর বুকের ভেতর পেরেক ঠুকে দিচ্ছে।
তবে তখনি হঠাৎ সদর দরজা খোলার শব্দ হয়। ধীর পায়ে ভেতরে পা রাখে আয়াত। ভেজা নিকাবের কিনারা সরিয়ে সে যখন মুখটা উন্মুক্ত করে, এক মুহূর্তের জন্য চারপাশের থমথমে পরিবেশটাও প্রশান্ত হয়ে আসে। নিকাবের আড়াল থেকে বেরিয়ে আসে তার দুধ-আলতা ফর্সা নিখুঁত মুখশ্রী। বৃষ্টির ছাঁটে লেপ্টে থাকা গাঢ় লাল রঙের রেশমি চুলগুলো মুখের দুপাশে অবাধ্যভাবে ছড়িয়ে থাকে। আর অপরূপ মুখাবয়বের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো তার সমুদ্রের মতো অতল নীলচে দুটো চোখ। এই চোখে তাকালে যে কেউ নিমিষেই পথ হারাতে বাধ্য। ক্লান্তির ছাপ থাকলেও তার মোহনীয় রূপ একচুলও নিষ্প্রভ হয় না। বরং বৃষ্টিভেজা রূপে তাকে অবিকল কোনো এক ভিনদেশী জলপরীর মতো দেখাচ্ছে।
তাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরে আসতে দেখে জেইদানের বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এতক্ষণের জমানো পাথরচাপা উৎকণ্ঠা মুহূর্তেই গলে যায়, বুকের ভেতরের শক্ত মুঠোটা শিথিল হয়ে আসে। কিন্তু পরক্ষণেই স্বস্তির জায়গাটা দখল করে নেয় তীব্র, অন্ধ ক্ষোভ। ওর চোখদুটো পুনরায় কঠিন রূপ ধারণ করে। তার নিবিড়, অন্ধকারাভ চোখদুটোয় জমে ওঠে তুষারঝড়। ঠোঁটের কোণে নেমে আসে পূর্বের পরিচিত অহংকারী বাঁকা রেখাটি। সে ধীর কিন্তু ভারী পদক্ষেপে আয়াতের সামনে গিয়ে দাঁড়ায়। দীর্ঘ প্রতিবিম্ব বৃষ্টিভেজা আয়াতের ওপর আচ্ছাদনের মতো এসে পড়ে। হিমেল, বরফজমা গলায় সে বলে,
"তোমার ফোনটা দাও তো একবার।"
আয়াত ভ্রু কুঁচকে তাকায়। মনে মনে ভাবে, 'এই হতচ্ছাড়ার আবার কী হলো?' তবে মুখে ভেজা বোরকার হাতা ঠিক করতে করতেই সে পাল্টা প্রশ্ন ছোঁড়ে,
"কেন?"
জেইদান দাঁতে দাঁত চেপে নিজের ক্রোধকে কোনোমতে আটকে রেখে বলে,
"দাও। শুধু একটি জিনিস দেখাবো।"
তার গলার স্বর বাইরে থেকে শান্ত শোনালেও, ভেতরটা তখন স্ফুলিঙ্গ-ছড়ানো আগ্নেয়গিরি। টি-শার্টের নিচে ওর বুকটা তীব্রভাবে ওঠানামা করছে তীব্রভাবে।
আয়াত নিজের ফোনটা বের করে জেইদানের দিকে বাড়িয়ে দেয়। ফোনটা হাতে নিয়েই স্ক্রিনের নোটিফিকেশনগুলো আয়াতের চোখের সামনে মেলে ধরে জেইদান। চোয়াল শক্ত করে, হিসহিস করে বলে,
"দেখো! একবার তাকিয়ে দেখো কতটা কল দিয়েছি তোমায়! একশো বায়ান্নটা কল করেছি আমি। একটি জাস্ট একটি কল রিসিভ করার মতো সময় হয়নি তোমার?"
স্ক্রিনের দিকে তাকিয়ে আয়াত নিজেই হতবাক। মিসড কলের লম্বা তালিকা চোখের সামনে ভাসছে। একটার পর একটা, সবগুলোই জেইদানের নামে, মিনিটের ফাঁকে ফাঁকে। ফোন সাইলেন্ট আর ভাইব্রেশন অফ থাকায় সে টেরই পায় না। কিছুটা ইতস্তত হয়ে সে আমতা আমতা করে বলে,
"আমি আসলে দেখিনি... ফোন সাইলেন্ট ছিল। ওদের সাথে একটু বিজি ছিলাম তো........
'বিজি ছিলাম' কথাটি জেইদানের মস্তিষ্কের শেষ সংযমের সুতোটাও ছিঁড়ে দেয়। তার এতক্ষণের জমানো ভয় আর উৎকণ্ঠা এক নিমিষে রূপ নেয় ভয়ংকর আক্রোশে। তার চোখের মণি দুটোতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। হাতের ফোনটা সজোরে মার্বেল ফ্লোরে আছড়ে ফেলে সে। বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে যায় ডিভাইসটি। কাঁচের টুকরো ছিটকে পড়ে চারদিকে এবং বৃষ্টিভেজা মেঝেতে ঝিরঝির করতে থাকে।
পুরো বাড়ি কাঁপিয়ে গর্জে ওঠে জেইদান,
"বুলশিট! এই বালের ব্যস্ততা আমাকে দেখাও তুমি? বেয়াদব মেয়ে! আমি যদি কোনো মিনিস্টারের সাথেও ইম্পর্ট্যান্ট মিটিংয়ে থাকি, আর তুমি কল দাও, আমি সেটা রিসিভ করি। নয়তো অ্যাটলিস্ট মেসেজ করে জানাই যে পরে কল ব্যাক করছি। আর তুমি হ্যাংআউট করতে গেছো, একটা কল ব্যাক করার সামান্য কার্টেসি তোমার মাঝে জাগে না? তোমার মধ্যে কি বেসিক ম্যানারিজম বলতে কিছুই অবশিষ্ট নেই?"
জেইদানের এমন ভয়ংকর রূপে আয়াত কেঁপে ওঠে। এতদিন সে জেইদানকে শান্ত, নিভৃতচারী, অকল্পনীয়ভাবে ধৈর্যশীল মানুষ হিসেবেই চিনে এসেছে। বর্তমান বিস্ফোরণ তার সব ধারণা তছনছ করে দেয়। জেইদান আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না। রাগে গিজগিজ করতে করতে সোজা দোতলায় নিজের রুমে চলে যায়। সিঁড়ির প্রতিটি ধাপে ওর ভারী পায়ের আওয়াজ রাগের পরিমাপ জানান দেয়। সজোরে দরজা আটকানোর শব্দে পুরো বাড়ি পুনরায় কেঁপে ওঠে।
আয়াত হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। জেইদানের কথায় নিজেকে ভীষণ অপমানিত মনে হয় তার। 'ম্যানারিজম নেই' বাক্যটা ওর কানে বাজখাঁই আওয়াজের মতো বেজে ওঠে বারবার। ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে সে হাঁটু গেড়ে বসে। ফ্লোর থেকে ভাঙা ফোনের টুকরোগুলো তুলে ডাস্টবিনে ফেলে দেয়। ফোনটার আর কিছু অবশিষ্ট নেই। মেইডকে জায়গাটা পরিষ্কার করতে বলে রুমে চলে আসে সে। বোরকা খুলে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়াতেই তার নীলচে চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে। আয়নায় ভেসে ওঠে নিজের অপমানে জ্বলা মুখটা। নিজেকে অনেক কষ্টে সামলায় আয়াত। সামলাতে হবে তাকে। এগুলো তে কষ্ট পেলে হবে না।
কিছুক্ষণ পর।
ড্রয়িং রুমের সোফায় নিশ্চুপ হয়ে বসে থাকে আয়াত। মোহনীয় নীল চোখ দুটো কান্নার কারণ অল্প লাল হয়ে আছে। তবে মুখে ফিরে আসে এক ধরনের নির্মোহ শক্তি। বাইরে বৃষ্টি এখনও নামছে, কাঁচের ওপারে রাতের মিলান অবিকল ভিজে আলোর শহর। জেইদান এসে শব্দহীনভাবে ওর সামনে হাঁটু গেড়ে বসে। টি-শার্টটা গায়ে এখন কুঁচকে যায়, চুলগুলো আরও এলোমেলো। তার চোখদুটোর কালো আভা এবার কোমল, চোখের কোণে স্পষ্ট অনুশোচনার ভাঁজ। আয়াতের ঠান্ডা হাতদুটো নিজের মুঠোয় তুলে নেয় সে। ওর হাতের উষ্ণ স্পর্শে আয়াতের হাত জ্বরে পুড়ে যাওয়ার মতো অনুভূতি পায়। গলার স্বর একদম মোলায়েম, অনুতপ্ত, ঠিক সদ্য কাটা রেশমের মতো বলে,
"আয়াত! আই অ্যাম এক্সট্রিমলি সরি। আমার ওরকম ওভার-রিঅ্যাক্ট করা উচিত হয়নি। বাট আমার সত্যি খুব রাগ হয়ে যায়। তুমি আসছিলে না, বাইরে গ্যাং-ওয়ার চলছে, তোমার কোনো ডেনজার হলো কি না এই চিন্তায় আই ওয়াজ লিটারেলি প্যানিকিং।"
কিন্তু আয়াতের মন এখনো অপমানে জ্বলতে থাকে। সে শক্ত হাতে জেইদানের মুঠো থেকে নিজের হাতটা ছাড়িয়ে আনে। তীক্ষ্ণ গলায় বলে,
"আপনাকে আমার চিন্তা করতে কে বলেছে? গ্যাং-ওয়ার হচ্ছে, হোক! আমার কিছু হলে হবে, তাতে আপনার এত রাগের কী আছে? আপনি কেন চিন্তা করে এতগুলো কল দেবেন? একবার দিয়েছেন, দুবার দিয়েছেন, ব্যস, দায়িত্ব শেষ। এখন যে এই 'সরি' বলছেন, এই সরি দিয়ে আমি কী করব? আপনার এই রাগের মাশুল তো আমাকেই দিতে হলো, তাই না? নতুন ফোন কিনতে হবে, সব আবার লগইন করতে হবে!"
কথাগুলো জেইদানের ইগোতে গিয়ে লাগে। তার মতো আভিজাত্যে বড় হওয়া মানুষের কাছে সরি বলাটাই একটি বড় ত্যাগ। সেটি ফেরত পাওয়ার অভ্যাস ওর নেই। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। তার ভুরু দুটো আবার কঠিন রেখায় বেঁধে যায়। গলায় ফিরে আসে পূর্বের জমাট ভাব,
"আমার কনসার্ন হচ্ছিল বিকজ সম্পর্কে তুমি আমার ওয়াইফ। ইটস জাস্ট আ সেন্স অফ রেস্পন্সিবিলিটি। ফোন আমি কিনে দেব, সবকিছু লগইনও করে দেব। কিন্তু এই ইনসিডেন্টের পর ভুলেও ভেবে বসো না যে তোমার প্রতি আমার কোনো স্পেশাল ইন্টারেস্ট আছে!"
আয়াতও এবার রেগেমেগে উঠে দাঁড়ায়। পাশ কাটিয়ে যাওয়ার সময় তাচ্ছিল্যের সুরে বলে,
"হ্যাঁ, আমি আমার আওকাত খুব ভালো করেই জানি। আপনার প্রতিও আমার কোনো ইন্টারেস্ট নেই। তাই এসব ফালতু কথা বলা বন্ধ করুন।"
আয়াতের এই নির্লিপ্ততা জেইদানের ভেতরের সুপ্ত ঈর্ষার আগুনটাকে পুনরায় উসকে দেয়। সে খেঁকিয়ে উঠে বলে,
"কেন? আমার প্রতি ইন্টারেস্ট নেই কেন তোমার? ওহ... থাকবে কী করে? এখন তো অফিসের নতুন বসের প্রতি ইন্টারেস্ট চলে গেছে, তাই না?"
কথাটা বেরোনোর সঙ্গে সঙ্গেই ওর নিজের গলায় একটা কাঁপুনি এসে যায়। সে নিজেই বুঝতে পারে, কথাগুলো অহংকার নয়, বরং নগ্ন ঈর্ষা।
আয়াত রাগে দাঁত চেপে সজোরে শ্বাস ছাড়ে। মনে মনে ভাবে, 'তোকে যদি এখন একটা গুলি করতে পারতাম রে শালা, তাহলে একটু শান্তি পেতাম! তোর আমার প্রতি ইন্টারেস্ট নেই, ওটা তুই খুব গলা ফাটিয়ে বলতে পারিস, আর আমি বললেই দোষ?'
সে ঘুরে দাঁড়িয়ে জেইদানের চোখের দিকে সরাসরি তাকায়। চোখে চোখ রেখে চ্যালেঞ্জিং সুরে বলে,
"হ্যাঁ, এসেছে! তাতে আপনার কী সমস্যা? আমি তো কখনো আপনাকে কৈফিয়ত চাইতে যাইনি যে আমার প্রতি ইন্টারস্টে নেই তাহলে অমুক নারীর প্রতি আপনার কেন ইন্টারেস্ট? তাহলে আপনি কোন অধিকারে আমাকে এসব বলছেন?"
জেইদান আর দূরত্ব বজায় রাখতে পারে না। দু-পা এগিয়ে আয়াতের একেবারে মুখোমুখি এসে দাঁড়ায়। এত কাছে যে আয়াত ওর বুকের তীব্র ওঠানামা দেখতে পায়। জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে হিসহিস করে বলে সে,
"তুমি নিজেই তো এখন স্বীকার করলে যে তোমার ইন্টারেস্ট এসেছে! তা কেন এসেছে শুনি? আমার প্রতি কেন এল না? তার প্রতি কেন চলে গেল?"
আয়াত আরো দু-পা পিছিয়ে গিয়ে জবাব দেয়,
"আপনাকে কেন আমি এসব কৈফিয়ত দেব? আমার যার প্রতিই ইন্টারেস্ট থাকুক না কেন, তাতে আপনার কী?"
জেইদান পাগলের মতো আরো দু-পা এগিয়ে যায়। গলার রগ ফুলে ওঠে তার, কপালে ঘাম ফুটে ওঠে আবার। রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করে,
"তুমি... তুমি কি ওর সাথে ডেটে যাবে?"
আয়াত জেইদানের এমন হাস্যকর অথচ সিরিয়াস প্রশ্নে তীব্র বিরক্ত হয়। ঝাঁঝালো গলায় বলে,
"যাব! আপনার সাথে ডিভোর্সটা হয়ে গেলে তারপর ডেটে যাব, বিয়েও করব, সংসারও করব! তাতে আপনার কোনো সমস্যা?"
কথাটি জেইদানের মগজে সজোরে হাতুড়ির বাড়ি মারে। ডিভোর্স! অন্য কারো সাথে সংসার! রাগে, ক্ষোভে, ঈর্ষায় পাগলপ্রায় হয়ে ওঠে সে। চোখের সামনে তার লাল পর্দা নেমে আসে। আর কিছু না পেয়ে, সে পাশেই রাখা ছোট্ট টি-টেবিলটার ওপর সজোরে একটি লাথি কষায়। টেবিলের ওপর থাকা কাঁচের ফুলদানিটি ছিটকে পড়ে টুকরো টুকরো হয়ে যায় মেঝেতে। এক ফোঁটা পানি আর গোলাপের পাপড়ি ছড়িয়ে পড়ে কার্পেটে।
হাঁপাতে হাঁপাতে রক্তিম চোখে আয়াতের দিকে তাকিয়ে জেইদান চিৎকার করে ওঠে,
"আমার কেন সমস্যা হবে? যাও! তোমার যা ইচ্ছে তুমি তাই করো!"
জেইদান আর সেখানে দাঁড়ায় না। রাগে সে কিছু বলতেও পারে না, আবার আয়াতের এই অবজ্ঞা সইতেও পারে না। বাইরে বৃষ্টি এখন আরও ঝুমিয়ে নামছে, জানালার কাঁচে ভেজা রাতের আলো টলমল করছে। আর দুজনের ভেতরের ঝড় আর বৃষ্টিরই এক নিখুঁত প্রতিচ্ছবি ফুটে ওঠে সেখানে।
কেমন হলো বলে যাবেন