পর্ব — ০৩
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ───
ঘড়ির কাটা কেবল আটটার ঘর ছুঁয়েছে। সুলতান প্যালেসের ডাইনিং রুমে জানালার ফাঁক দিয়ে ম্লান আবহাওয়াকে ভেদ করে সকলের মিষ্টি রোদ্দুর প্রবেশ করছে। বাতাসে এখনও গতকালের বৃষ্টির রেশ। বাড়ির ভেতরে থাকা জানালার পাশের ইনডোর প্ল্যান্ট’স গুলোতে জমে থাকা বৃষ্টিকণা গুলোতে আলোকরশ্মি প্রতিফলিত হচ্ছে। বাগানে সকাল সকাল সুলতান প্যালেস পাখিরা অতিথি হিসেবে উপস্থিত হয়। আজও তার ব্যতিক্রম নয়।
মিস্টার অ্যান্ড মিসেস সুলতান এখনও ঘুমিয়ে আছেন। আকাশ সুলতানের অফিস তুলনামূলক দেরিতে। তাই সে কখনই এত সকালে ঘুম থেকে উঠেন না।
আর মুনমুন সুলতান এ জীবনে কখনও সূর্যদয় দেখেছেন কি না সেটা নিয়ে সন্দেহ রয়েছে। বারোটার আগেই কখনোই তার ঘুমের রাজ্যে সূর্যের আলো প্রবেশাধিকার পায় না।
কিন্তু সুলতান বংশের একমাত্র চেরাগকে ভার্সিটির ক্লাসের কারণে সকাল সকাল উঠতে হয়। নাহলে ছুটির দিনে তার টিকি টিও মিলা ভার ! ইতোমধ্যেই সে ঘুম থেকে উঠে চেঁচামেচি শুরু করে দিয়েছে।
“ জয়তুন ... ”
আলীয়ানের গলা দোতলার করিডোর পেরিয়ে নিচতলায় অব্দি ভেসে আসছে। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সে আবারও হাঁক ছুঁড়ছে।
“ জয়তুন ... আমার রুমে কি সব পাঠিয়েছো ? আগেই বলেছি , ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। সিম্পল কোনো ব্রেকফাস্ট রুমে দিয়ে যাও। রেডি হতে হতে খাবো। ”
রান্নাঘর হতে তাড়াহুড়া পায়ের শব্দ শোনা গেলো। মাথায় ঘোমটা টেনে ধ্রুত জয়তুন সিঁড়ির দিকে ছুটে এলো।
“ জি , ভাইজান। ”
আলীয়ান কোনো উত্তর না দিয়ে ডাইনিং টেবিলের দিকে গেলো। টেবিলে রাখা খাবারের দিকে এমন ভাবে তাকালো যেনো আন্তর্জাতিক অপরাধের তদন্ত করতে বসেছে।
সামনের দিকে আঙুল তাক করে সে জয়তুনকে প্রশ্ন করলো ,
“ What the hell ? এইসব কি বানিয়েছো ? ”
জয়তুন তটস্থ হয়ে বলল ,
“ খিচুড়ি। নানি রানতে কইছিল। ”
“ তো নানু খেতে চেয়েছে সে খাক। আমায় কেনো দিলে ? এই সকালবেলা এগুলো আমার গলা দিয়ে নামবে ? ”
জয়তুনের মনে হলো খিচুড়ি নয় , বরং সকাল সকাল ব্রেকফাস্ট হিসেবে মানুষের খু/লি পরিবেশন করেছে সে।
“ কাল রাইতে অনেক বৃষ্টি হইছিল। এইল লিগা নানি কইছিল খিচুড়ি রানতে। আর তো কিছু কয় নাই। ”
আলীয়ান পাশে থাকা চেয়ারে বসে পড়লো। কপালের ওপর হাত বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল।
“ Whatever ... যাও। আমার জন্য ক্যাভিয়ার আর ক্লাউড ব্রেড নিয়ে এসো। ”
“ জি ... ”
জয়তুন সঙ্গে সঙ্গেই প্রস্থান করলো। তবে যাওয়ার সময় মনে মনেই অন্তরের তিক্ততা উপড়ে ফেললো।
“ মাইনষের রুচিতে কত্ত বড় ঠাডা পড়লে , খিচুড়ি রাইখা , কালা কালা কাঁচা মাছের ডিম খায়। ”
সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি শুনে এদিকটায় এলেন মাহফিরোজ বেগম। ডাইনিং রুমে এসেই তিনি আলীয়ানের পাশে গিয়ে দাঁড়ালেন।
“ কাল রাতে বিদ্যুৎ চমকানোর সময়ও এত শব্দ হয়নি। যতটা তোমার চেঁচামেচির কারণে হচ্ছে। ”
আলীয়ান নানুর মুখের দিকে তাকালো।
“ গুড মর্নিং ... ”
তিনি মুচকি হেসে বললেন ,
“ আমার মর্নিং অনেক আগেই হয়ে গিয়েছে , সোনা। ”
“ এটা আমার মর্নিংয়ের শুভেচ্ছা। ”
মাহফিরোজ বেগম বুঝতে পারলেন যে নাতি কথা ঘুরানোর চেষ্টা করছে। কিন্তু তিনিও নাছোড় বান্দা। নাতি যদি চলে ডালে ডালে। তবে নানি চলবে উদ্ভিদের কোষের গহীনে।
“ যেকোনো কথা শান্ত ভাবেও বলা যায়। শুধু শুধু চিৎকার চেঁচামেচি করার প্রয়োজন পরে না। ”
আলীয়ান মনে মনে তপ্তশ্বাস ফেলে বিরক্তিতে চ জাতীয় শব্দ উচ্চারণ করলো ও বিড়বিড় করে বলল ,
“ শুরু হয়ে গেলো - দ্য জ্ঞান এক্সপ্রেস। ”
মাহফিরোজ বেগম নাতির জবাবের আশায় না থেকে আবারও বললেন ,
“ জয়তুনকে কি বলে ডাকো ? ”
আলীয়ান নির্লিপ্ত ভাবেই বলল ,
“ জয়তুন। ”
“ বয়েসে আর সম্মানে উভয় ভাবেই তোমার থেকে বড়। ছোটবেলা থেকে নিজ খরচে বড় হয়েছে। এখন একাই মা , বাবা , ভাই , বোনের দায়িত্ব পালন করছে। ”
“ But she is our maid. ”
মাহফিরোজ ভ্রু কুঁচকে বললেন ,
“ তুমি ওকে সেলারি দেও। নাকি আকাশ দেয় ? ”
আলীয়ান ভাবলেশহীন কণ্ঠে বলল ,
“ পাপা ... ”
“ So , she is your papa’s maid , not yours. ”
আলীয়ানের মুখের হাসি মিলিয়ে গেলো। কিছুক্ষণ পর সে আবারও বলল ,
“ Oh ... By the way , তারিন কোথায় ? ”
মাহফিরোজ বেগম তাশবির দানা ঘোরাতে ঘোরাতে বললেন ,
“ ঘুমাচ্ছে। ”
আলীয়ান হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল ,
“ আমাদের তো সাড়ে নয়টায় ক্লাস আছে। ”
“ আজ ওর একটাই ক্লাস আছে। নয়টা পঞ্চাশে। এত তাড়াতাড়ি গিয়ে কি করবে। যেতে সর্বোচ্চ বিশ মিনিট লাগবে। আর ওর শরীরটাও ভালো না। আজকে নাহয় না যাক। ”
আলীয়ানের ভ্রু যুগলের মাঝে ভাঁজ পড়লো।
“ But attendance ? ”
মাহফিরোজ বেগম এবার নাতির পাশে চেয়ার টেনে বসলেন।
“ তোমাদের প্রতিটা কোর্সেই সর্বোচ্চ চার দিন ছুটি কাটানো যায়। এর মধ্যে মিডও শেষ। একদিন ক্লাস না করলে আসমান ভেঙে পড়বে না। আর তোমার যদি ওর এটেনডেন্স নিয়ে এতই চিন্তা হয় , তবে ওর আইডি নিয়ে যাও। ওর কোনো একটা বন্ধুকে বলে দিও এটেনডেন্স দিয়ে দিতে। ”
“ ওকে। দিয়ে দিও। কিন্তু ঘুম থেকে উঠলে ওকে ভার্সিটিতে আসতে বলো। ”
“ কেনো ? ”
“ দুইটার পর সেমিনার আছে। ”
“ সেমিনার তো জার্নালিজম ডিপার্টমেন্টের। তাই না ? ”
আলীয়ান হালকা বিষম খেয়ে বলল ,
“ হ্যাঁ। কিন্তু ... ”
মাহফিরোজ বেগম নাতির চোখে চোখ রাখলেন ,
“ Anything serious ? ”
“ Of course. এই সেমিনার এটেন্ড করা খুবই ইম্পর্ট্যান্ট। ”
মাহফিরোজ বেগম শ্লেষাত্মক হাসলেন ,
“ আজকালকার ছেলেমেয়েরা দুইটা শব্দই পেয়েছে। সরি আর ইম্পর্ট্যান্ট। ”
আলীয়ান এবার মুচকি হাসলো,
“ No .. nothing like that. তুমি আমাকে ভুল বুঝছো। ”
“ এসব উনিশ বিশ তোমার এসএসসি ফেইল মাকে গিয়ে বুঝাও। আমি তোমার মায়েরও মা। ভুলে যেওনা একসময় আমিও ইডেনের প্রফেসর ছিলাম। তোমাদের মতো হাজারটাকে শায়েস্তা করে , তবেই এই কালো চুল সাদা হয়েছে। এমনি এমনি না। ”
.
.
মা বাবার মৃত্যুর পর শুধু পৃথিবী বদলে যায় না। বদলে যায় মানব হৃদয়ও। প্রকৃতি তার নিজের মতোই সতরস্ফূর্ত থাকে। সকালের পর সন্ধ্যা নামে। শুধু হৃদয়দিয়ার আলো কমে আসে। সে আর আগের মতো অনুভব করতে চায় না।
ইয়াযীয়ারও ঠিক তাই হয়েছিল।
মা - বাবার মৃত্যুর পর দাদুর সাথে শওকত ম্যানশন থেকে সুলতান প্যালেসে বরাবরের মতোই চলে এসেছে সে। শওকত ম্যানশনে ইয়াযীয়া কিছুতেই নিজেকে স্বাভাবিক করতে পারছিল না। বার বার অসুস্থ হয়ে পড়তো। বাড়ির প্রতিটা কোন নিজের মা - বাবাকে দেখতে পেতো। মাহফিরোজ বেগম ভেবেছিলেন হয়তো স্থানান্তর করার পর মেয়েটা হয়তো সুস্থ হয়ে উঠবে। কিন্তু এখানে আসার পর সে একদম নিশ্চুপ হয়ে যায়। কোথায় আছে অল্প শোকে কাতর , আর অধিক শোকে পাথর। তারই জলজেন্ট প্রমাণ ইয়াযীয়া।
সুলতান প্যালেসকে মাহফিরোজ বেগমের মেয়ের শশুর বাড়ি বললে ভুল হবে। কারণ এটি তার পিতা সালাউদ্দিন সুলতানের বাড়ি। মৃত্যুর আগে তিনি শুধু নিজ পুত্রকে নন , একমাত্র মেয়েকেও সম্পত্তির ভাগ বুঝিয়ে দিয়েছিলেন। তাই এটি মাহফিরোজ বেগমের বাড়ি।
যদিও তিনি উইল করেছেন , তার মৃত্যুর পর , তার সম্পত্তি ও ব্যবসার অংশটুকু ইয়াযীয়া পাবে।
আজ প্রায় অনেকদিন ধরেই তারা সুলতান প্যালেসে রয়েছে। মা - বাবার ছেড়ে চলে যাওয়ার পর আর স্বাভাবিক জীবনে ফেরার সম্ভব হয়ে উঠছে না। অনেক দিন হলো স্কুলে যাওয়া হয় না। তার এমন বেহাল দশা দেখে আকাশ সুলতান তাকে আলীয়ানের স্কুলে ভর্তি করিয়েছেন। অন্তত সারাদিন আলীয়ানের সাথে থাকলে কিছুটা হলেও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।
.
সেদিন বিকেলের আলোটা যখন ফিকে হয়ে আসছিল। বরাবরের মতোই ইয়াযীয়া বারান্দায় একা নীরবে প্রহর গুনছে। তার দিন এভাবেই একাকিত্বের মাঝেই কাটছে।
রেলিংয়ের ওপারের নীলিমার দিকে তাকিয়ে থাকে সে। পশ্চিম দিগন্তে নীল , তামাটে ইত্যাদি হাজার রঙের ছড়াছড়ি। তবে তার মনে এক ফালি রঙেরও অস্তিত মিলবে না।
ইয়াযীয়া হাত পা গুটিয়ে নিজেকে জড়িয়ে বসে আছে। সে তার নিজের মাঝে থাকা অস্তিত্ব ও স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে রাখতে চায়। স্মৃতির পাতায় বারবার পরিচিত মূখেরা ঘুরে বেড়াচ্ছে। তাদের কণ্ঠস্বর কানে বার বার বারি খাচ্ছে। বুকের ভেতরটা বার বার মোচড় দিয়ে উঠছে। কষ্টরা গলায় দোলা পাকিয়ে আসছে।
“ Where are you ? Why did you leave me ? ”
মনে জমে থাকা প্রশ্নের কেউ উত্তর দিলো না। কারণ মৃত মানুষ যতই অন্তরে থাকুক , তাদের প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
ধীরে ধীরে সে চোখ বন্ধ করে ফেললো। এভাবেই সে মাঝে মাঝে বারান্দায় ঘুমিয়ে যায়।
“ তারিন , What happened ? ”
পরিচিত কণ্ঠস্বর পেয়ে ইয়াযীয়া ধীরে ধীরে মুখ তুলল।
তার পাশেই বসে আছে আলীয়ান। গত কয়েকদিন ধরে ছেলেটার হাফ ইয়ারলি এক্সাম চলছিল। তাই খুব একটা দেখা মিলেনি। গতকালই এক্সাম শেষ হয়েছে।
ইয়াযীয়ার মাঝে কোনো বিশেষ ভুরুক্ষেপ টের না পেয়ে আলীয়ান বিভিন্ন রকমের হাস্যকর অঙ্গভঙ্গি করে ইয়াযীয়ার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। কিন্তু ব্যর্থ হলো।
আলীয়ান এবার ইয়াযীয়ার পানে ঝুঁকে এলো।
“ Do you love magic ? ”
ইয়াযীয়া ফেলফেল নয়নে আলীয়ানের পানে তাকালো।
আলীয়ান ইয়াযীয়ার অবিশ্বাস্য নয়নের মাঝে তাকিয়ে মুচকি হাসলো।
সুলতান প্যালেসের পাশের বাড়িতে প্রায় ফাঁকাই পরে থাকে। বাড়ির মালিক বহু বছর আগেই প্রবাসে পাড়ি জমিয়েছেন। ঘন বসতির ঢাকার এই অত্র এলাকায় ছেলেমেয়েদের জন্য এই বাড়ির সামনের খোলা মাঠটুকুই একমাত্র খেলার জায়গা।
তবে এই বাড়ির কেয়ার টেকার বড়ই নিষ্ঠুর হৃদয়ের অধিকারী। এলাকার ছেলে মেয়েদের এবাড়ির আশেপাশে দেখলেই এমন রুদ্রমূর্তি ধারণ করেন যেনো ছোট ছোট ছানা পোনা গুলো বাড়ি দখল করতে এসেছে।
সে বাড়ির কেয়ার টেকার তাদের বাড়ির সামনের রাস্তায় আপন মনে হাটছে। তাকে দেখা মাত্রই আলীয়ানের চোখ জোড়া চিকচিক করে উঠলো। বহু দিন ধরেই সে এই গোমরা মুখোকে শায়েস্তা করার ফন্দি আঁটছে। আজ সিয়াল মুরগিকে বাগে পেয়েছে।
ইয়াযীয়া সন্দিগ্ধ স্বরে জিজ্ঞাসা করলো,
“ What are you doing , bro ? ”
আলীয়ান জবাবে নির্লিপ্ত রইলো। তার হাতে দেশলাই জ্ব/লে উঠলো। সে বাঁকা হেসে জ্বলন্ত অগ্নি শিখাকে মোবারক জানালো। পরক্ষণেই তা বাইরে নিক্ষেপ করলো।
তা গিয়ে পড়ল কেয়ার টেকারের লুঙ্গির কোণায়। আগুনের আঁচ টের পেতেই লোকটা মা গো , বাবা গু বলে চিৎকার করতে করতে লুঙ্গি খুলে দৌড় দিলো। তার চেঁচামেচিতে কেঁপে উঠলো ধরণী। আশেপাশে বসে থাকা পাখিরা উড়ে গেলো। কলোনির অনেকে বাইরে বেরিয়ে এলো , কি হয়েছে তা দেখার জন্য। বাইরে লোকসমাগম দেখতে পেয়ে কেয়ার টেকার ডিগবাজি খেয়ে দেওয়াল টপকে বাড়ির অন্তরালে চলে গেলো।
এরূপ দশা দেখে আলীয়ান হা হা করে হাসতে লাগলো। আলীয়ান কে হাসতে দেখে ইয়াযীয়াও ফিক করে হেসে দিলো।
হঠাৎ ইয়াযীয়ার ঘুম ভেঙে গেলো। আলীয়ানের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো এভাবেই তার শয়নে স্বপনে জাগরণে এসে হানা দেয়।
~ চলবে ~ ( ইন শাহ্ আল্লাহ্ )
[ এই পেইজে একটু সমস্যা হচ্ছে। তাই প্লীজ আমার আরেকটা পেইজ ফলো করে দেও। যদি এই পেইজ চলে যায় তো সেখানে গল্প দিবো : https://www.facebook.com/share/19WpgP2zm8/ ]
.
[ নোটবার্তা : প্রিয় পাঠক ,
আমার চোখের চশমাটা ভেঙে যাওয়ার কারণে ভীষণ কষ্ট করে এই পর্বটা লিখতে হয়েছে। চোখের অস্বস্তির কারণে পর্বটা খুব বেশি বড় করে লিখতে পারিনি। আর লেখার পরেও রিচেক দেয়নি। অনুগ্রহ করে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ]