পর্ব — ০৪
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ─
ঘুম ভাঙার পর ইয়াযীয়া কিছুক্ষণ চুপ করে বিছানায় বসে রইলো। ঘুমের রেশটুকু এখনও তার চেতনার কিনায় ঘেঁষে ভাসছে। স্বপ্নের টুকরো টুকরো দৃশ্যগুলো এখনও মস্তিষ্কে ভাসছে। আঁধারে ঘেরা কক্ষে জানালার ফাঁক হতে ক্ষীণ আলো প্রবেশ করছে।
চোখ মেলে সেই আলোর উৎসের দিকে তাকাতেই মস্তিষ্কের অঙ্কিত দৃশ্যগুলো কুয়াশার আবরণে ঢাকা পরে গেলো।
সে উঠে দাড়িয়ে জানালার পানে গিয়ে পর্দা সরিয়ে ফেললো। তিমিরকে নির্বাসন করে কিরণকে আলিঙ্গন করলো। প্রভার পবিত্র সত্তাকে সে বরণ করে নিলো। তার কায়ার মাঝেও ফুটে উঠলো দ্যূতি।
তার ঠোঁটে ফুটে উঠলো এক ফালি হাসি।
“ গুড মর্নিং... ”
“ আপু , আপনার লগে দেখা করতে একজন আইছে। ”
জয়তুনের কন্ঠ অনুসরণ করে সে ঘুরে তাকালো। তার কক্ষের বাইরে দরজার সংলগ্নে জয়তুন অবস্থান করছে।
“ কে ? ”
“ চিনি না তো ? এক বেডায়... ”
ইয়াযীয়া খানিকটা বিস্মিত হলো ,
“ আমাকেই ? ”
“ হো.. আপনেরেই। ”
সে আর কোনো প্রশ্ন না করেই কক্ষ হতে প্রস্থান করলো।
সুলতান প্যালেসের প্রশস্থ অঙ্গনে এসে থামলো। সামনের বাড়ির সিকুরিটি গার্ডের সঙ্গে এক মধ্যবয়স্ক পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখলো। বয়স চল্লিশের বেশি হবে। পড়েন পরিচ্ছন্ন ধবধবে সাদা পাঞ্জাবি - বয়জামা। লোকটার মাঝে মিতব্যয়ী সৌজন্যে রয়েছে। ইয়াযীয়ার লোকটাকে ভদ্র ও নিরমহংকারী বলেই মনে হলো।
লোকটি ইয়াযীয়ার পানে তাকালেন না। উপস্থিতি টের পেয়ে সালাম দিলেন।
“ আসসালামু আলাইকুম। আপনিই হয়তো মিস শওকত। ”
“ জি ... অলাইকুম আস সালাম। ”
লোকটি বিনীত ভঙ্গিতে বললেন ,
“ মা , আপনার গাড়িটা ঠিক হয়েগিয়ে। ইয়াযদান বাবা পাঠিয়েছে। আমার দায়িত্ব ছিল আপনার কাছে পৌঁছে দেওয়ার। ”
ইয়াযীয়া হঠাৎ থমকে গেলো। তার গাড়ির কথা তার মস্তিষ্ক থেকেই মুছেই গিয়েছিল। গতরাতের বৃষ্টিভেজা স্মৃতিগুলো হৃদ মাঝারের অন্ধকার কুঠুরি হতে মস্তিষ্কে হানা দিলো। সেই অবিরাম বর্ষণ , আকাশজোড়া বজ্রের গর্জন , বৃষ্টিতে ঝাপসা হয়ে যাওয়া নগরী ও এক অপরিচিত যুবকের শনে সাক্ষাৎ।
পরক্ষণেই সে নিজেকে স্বাভাবিক করে তুলে বলল ,
“ ও আচ্ছা। ”
লোকটি ইয়াযীয়ার দিকে ছবির রিং ও খামের এগিয়ে দিলো।
“ এই নিন। ”
ইয়াযীয়া খানিকটা দ্বিধা নিয়ে খামের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো।
“ আমার জন্য ? ”
“ জি মা আপনারই জন্য। ”
“ আপনাকে ধন্যবাদ। ”
“ তাইলে মা আমি আসি। ”
“ জি। আল্লাহ হাফিজ। ”
“ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ”
লোকটি আর কিছু না বলে প্রস্থান করলেন।
ইয়াযীয়া কিছুক্ষণ স্থির হয়ে রইলো। তার হাতে ছোট একটা খাম। কেনো জানো খামের প্রতি তার প্রবর আগ্রহ কাজ করছে। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা গাড়িটার দিকে তাকাতেও ইচ্ছে হচ্ছে না।
সে আর দাঁড়ালো না। বাড়ির অন্দরে চলে গেলো। ডাইনিং রুমে আসতেই একটা চেয়ারে বসে পড়লো। এরপর ভীষণ যত্নে খামটা খুলল। ভেতরে একটি ভাঁজ করা সাদা কাগজ। ভাঁজ প্রস্ফুটন করে সে অতিমনোযোগে পড়তে শুরু করলো।
“ মিস শওকত ” ,
চিঠির শুরুতে সরাসরি তার নাম দেখে ইয়াযীয়া থমকালো। সাধারণত চিঠির শুরুতে ‘ প্রিয় ’ বলে সম্বোধন করা হয়। কিন্তু এখানে তার ব্যতিক্রম। অবশ্য ‘ প্রিয় ’ বলে সম্বোধন করার কথাও ছিল না। আর করলেও ইয়াযীয়া আশ্চর্য হতো। সামান্য পরিচয়ে কেউ কারো প্রিয় হতে পারে না। আর ইয়াযীয়া আলীয়ান ছাড়া অন্য কারো প্রিয় হওয়ার কথা কখনও ভাবতেও পারে না।
ইয়াযীয়া আবারও চিঠির মাঝে মনোনিবেশ করলো। ধীরে ধীরে পড়তে লাগলো।
“ আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন।
ওদিন রাতে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়ার অল্প কিছুক্ষণের মাঝেই উপলদ্ধি করেছিলাম , আপনার হয়তো এই ধরনের পরিস্থিতির সঙ্গে পুরোনো কোনো মানুষিক ট্রমা জড়িয়ে আছে। আপনি আপনার মানসিক অবস্থা নিয়ে খুবই বিব্রত বোধ করছিলেন। কিন্তু আমি বলবো এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। আমাদের প্রত্যেকেরই এমন কোনো খারাপ স্মৃতি থাকে যা আমাদের ভেঙে গুড়িয়ে ফেলার চেষ্টা করে। এরকম অসংখ্য খারাপ স্মৃতি ও বেদনাকে আলিঙ্গন করে বেঁচে থাকার নামই জীবন। এতে নিজেকে ছোট মনে করার ক ছুঁই নেই।
আশা করি এখন নিশ্চই শারীরিক ও মানসিক দুই দিক থেকেই সুস্থ আছেন এবং নিজের মনকে স্থির করতে পেরেছেন।
আপনার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল। আমি সেদিন শেষ বেলায় বলেছিলাম , ঠিক করে পৌঁছে দিবো। আমি তা করেছি। যদিও নিজে উপস্থিত হয়নি। আসলে কিছু ব্যস্ততার জন্য আসতে পারিনি। নাহলে নিজেই আপনার গাড়ি পৌঁছে দিতাম। এর জন্য আমি ক্ষমা প্রার্থী।
আপনার সাথে যদিও খুব অল্প কথাই হয়েছে। তবুও যেটুকু বুঝেছি , আপনি কারও কাছে অযথা ঋণী হয়ে থাকতে পছন্দ করেন না।
গাড়িটা সার্ভিসিং করাতে ছয় হাজার টাকা খরচ হয়েছে। চিঠির পেছনে একটা নাম্বার দেওয়া হয়েছে। আপনি চাইলে বিকাশে টাকাটা পরিশোধ করতে পারেন।
আপনার কাছে আরেকটা কারণে ক্ষমা চাইবো। সেদিন একটা মিথ্যে বলার জন্য। আমি বলেছিলাম , বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাওয়ায় গাড়ি চালাতে অসুবিধা হওয়ায় পথের ধারে ছাউনির নিচে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। আসলে আপনার মতো আমারও বৃষ্টির সাথে কিছু বিভীষিকাময় স্মৃতি জড়িয়ে রয়েছে।
যাইহোক , নিজের সম্পর্কে আর কিছু বলে আপনাকে বিরক্ত করছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেদিন যদি আপনার সঙ্গে দেখা না হতো। তবে হয়তো নিজেকে স্বাভাবিক করতে আরও খানিকটা সময় লেগে যেতো। আপনার উপস্থিতি আমাকে কিছু অস্বস্তিকর অনুভূতি থেকে মুক্তি দিয়েছিল।
সরি ... আবারও আপনাকে নিজের বিষাদময় অনুভূতি সম্পর্কে জানিয়ে বিভ্রান্ত করার জন্য। আসলে আপনার মাঝে আমি কয়েক বছর আগের নিজেকে খুঁজে পেয়েছিলাম।
ভালো থাকবেন।
ইতি ....”
ইয়াযীয়ার দৃষ্টি এখানে থমকে গেলো। ইতি ? তারপর .... কিছুই নেই। না নাম। না কোনো সাক্ষর। ইয়াযীয়া কয়েক মুহূর্তের জন্য নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইলো। হাজার চেষ্টা করলে সে লোকটার নাম মনে করতে পারলো না। ঝড়ের রাতে লোকটা যেনো তার নাম কি বলেছিল ? কিছুক্ষণ আগের সেই লোকটাও তো নামটা বলেছিল। কিন্তু কী যেন ? না , নামটা আর মনে পড়লো না। হারিয়ে গেলো মস্তিষ্কের গহীনে কোনো এক কৃষ্ণগহ্বরে।
তবে সেই অপরিচিত যুবক বার বার তার মস্তিষ্কের গহীনে হতে হানা দিচ্ছে। মনে পড়ছে তার সংযত দৃষ্টি ও শান্ত কণ্ঠস্বর।
ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে জয়তুন বলল ,
“ আপু , আপনারা কি দিমু খাইতে ? ”
“ হুম্ ... ”
“ কইতাসি কি খাইবেন ? ”
“ কি আছে ? ”
“ নানী কইছিল খিচুড়ি রানতে ঐটাই রানছি। তয় ভাইজান তো তার মন মতো বেরেক ফাস্ট করছে। ”
“ কি খেয়েছে ? ”
“ টেবিলে আছে। দেখেন ... ”
ইয়াযীয়া টেবিলের পানে তাকালো। অতি অনাদরে পরে আছে আলীয়ানের আধখাওয়া ব্রেকফাস্ট। তা দেখে ইয়াযীয়ার মাঝের সুপ্ত হাসি প্রস্ফুটিত হলো।
“ আমার জন্য কিছু আনতে হবে না। ”
বলেই সে আলীয়ানের আধ খাওয়া ব্রেকফাস্ট খেতে শুরু করলো। আলীয়ানের স্পর্সিত সবকিছুই তার প্রিয়। হোক তা এটো করা খাবার।
.
.
সময় গড়াতে গড়াতে দুপুরের প্রহর ঘনিয়ে এলো। ঘড়ির কাঁটা দুটোর অঙ্ক ছুঁয়েছে। মধ্যগগনে সূর্য তার সমস্ত তেজ ঝর্ণার জলের গতিতে কোনো পরোয়া না করে ঢেলে দিচ্ছে নগরীর ওপর।
নীল আকাশের বুকজুড়ে মেঘের নাম গন্ধও খুঁজে পাওয়া দুর্লভ। তপ্ত রৌদ্রের ধরলো ফলায় সব কিছু ঝোলসে যাচ্ছে।
ঢাকার দুপুর তো এমনি হয়। এটা মনে করা অস্বাভাবিক কিছু নয় যে এই জাদুর শহর ইট পাথর দিয়ে নয়। বরং উত্তপ্ত কোনো ধাতু দিয়ে তৈরি।
রাজপথে যানবাহনের অবিরাম স্রোত। কালো পিচের ওপর কড়া রোদের প্রতিফলন চোখ ধাঁধিয়ে দিচ্ছে। দূর থেকে তাকালে সবকিছুই মরীচিকার ন্যায় লাগছে। বাসের কালো ধোঁয়া , রিকশার ঘন্টি , সিগন্যালে আটকে থাকা অসংখ্য মানুষের উৎকণ্ঠিত মুখ , ফুটপাতে আশ্রয় নেওয়া গৃহহারা , ফুটপাতে হাটা পথচারী , এদের নিয়েই গড়ে উঠেছে ঢাকা শহর।
এই দহনজর্জর নগরীর বুকে অবস্থিত সুলতান প্যালেসের মহারানীর ঘুম এখনও ভাঙ্গেনি।
বাইরের প্রচণ্ড কোলাহল এবাড়ির প্রধান ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করতে পারছে না। প্রবেশ করছে দুপুরের তীব্র রোদ্দুর। প্রশস্ত প্রাঙ্গণে তা পড়ছে তীর্যগ ভাবে। বাগানের গাছগুলো গরমে নিস্তেজ হয়ে নেতিয়ে পড়েছে। সেখান হতে সকালের মতো পাখির ডাক শোনা যাচ্ছে না। তবে মাঝে মাঝে বাতাসে ক্ষীণ শব্দ অনুভব করা যাচ্ছে।
দোতলায় নিজ শয়নকক্ষে পৃথিবীর সকল কর্তব্য হতে নিজেকে মুক্ত করে , চিন্তাভাবনার সঙ্গে সম্পর্কচ্ছেদ ঘটিয়ে আপনমনে নীরবে নিদ্রা যাচ্ছেন মুনমুন সুলতান।
তার কক্ষে সূর্যের আলোকরশ্মি প্রবেশ করতে অক্ষম। তাই আলো নিদ্রা ভঙ্গের উদ্দ্যেগ দিতে পারে না।
হঠাৎ তার কক্ষে আগম ঘটলো মাহফিরোজ বেগমের। কয়েক মুহূর্তের জন্য মেয়ের পানে তাকিয়ে রইলেন তিনি। তার দৃষ্টিতে জমে রয়েছে বিরক্তি , হতাশা ও বহুদিনের সঞ্চিত মায়া। একাধিক অনুভূতি অদ্ভুতভাবে একইসঙ্গে সহাবস্থান করছে।
তিনি নিঃশব্দে এগিয়ে গেলেন বিছানার পাশে থাকা কর্নার টেবিলের পানে। ঢেকে রাখা গ্লাসের ঢাকনা সরিয়ে হাতে তুলে নিলেন। পরক্ষণেই তা অতি অযত্নে ছুঁড়ে মারলেন ঘুমন্ত মেয়ের পানে। মুনমুন সুলতান ধড়ফড় করে উঠে বসলেন। চোখ কচলাতে কচলাতে আতঙ্কিত হয়ে পড়লেন।
“ বৃষ্টি ! ”
মাহফিরোজ বেগমের মুখ ভঙ্গিমায় বিন্দুপরিমান পরিবর্তন হলো না। বরং তার মাঝে ফুটে ওঠা শ্লেষের গভীর রেখা আরও গভীর হলো।
“ এত বেলা অব্দি ঘুমোলে জীবনে শুধু ঝড় - তুফান - বৃষ্টি নয় সাইক্লোন - টর্নেডো - সুনামি সব একে একে হানা দিবে। ”
মুনমুন সুলতান হতভম্ব হয়ে মায়ের পানে তাকিয়ে রইলেন। তার হৃদয়ে বরাবরই প্রশ্ন জাগে , মাহফিরোজ বেগম তার আপন মা কিনা।
“ মা ... এটা কি ছিল ? আমি আপনার মেয়ে... ”
“ অন্যদিন তো বারোটার পরই কোনো রকমে তোমার ঘুম ভাঙ্গে। আজ বেলা পেরিয়ে দুপুরের শেষ প্রহর চলছে , মেয়ের আমার ঘুম থেকে ওঠার নামও নেই। তাই ভাবলাম দেখি মেয়েটা বেঁচে আছে নাকি ... ”
শেষের কথাটা তিনি অসমাপ্ত রেখে দিলেন।
মুনমুন সুলতানার ঘুম এক লোমহায় কে/টে গেলো। তিনি ঠিকঠাক করে উঠে বসলেন।
“ মা হয়ে মেয়ের মৃত্যুর কথা বলছেন ! ”
মাহফিরোজ বেগম শ্লেষাত্মক হাসলেন।
“ আমার একজন শিক্ষণ বলেছিলেন যে মানুষ পৃথিবীতে কোনো কাজ করার চিহ্ন রেখে যায় না। তার জীবত থাকা বা মৃত থাকা , পৃথিবীর কাছে একই কথা। ”
মুনমুন সুলতান বিরক্ত হয়ে এলোমেলো চুলগুলো ঠিক করতে লাগলেন।
“ ঈশ ... যদি তোমার চুলগুলোর মতো সবকিছুই এভাবে ঠিকঠাক করে গুছিয়ে নিতে। ”
“ আমি মনে হয় কিছুই করি না ...? ”
“ কে বলল যে কিছুই করো না। সকালে ঘুম , দুপুরে ঘুম , বিকালে পার্লার , সন্ধ্যায় পার্টি , রাতে বেপরোয়া চলা ফেরা। এত বিপুল কর্মযজ্ঞের মাঝে যে তোমার দর্শন লাভ করতে সক্ষম হয় , সেটাই তো অনেক। ”
“ আমি কি কখনও নিজের কথা ভেবেছি ? ভাবিনি ... মেরিন আপু চলে যাওয়ার পর আলীয়ানের মা হয়ে এসেছি আমি। ”
“ তুমি আমার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে স্বাধীনতার নামে ছন্নছাড়া জীবন যাপন করতে চেয়েছিলে। অ্যান্ড কংগ্রাচুলেশন। তুমি তাতে সক্ষম হয়েছ। ”
মুনমুন সুলতান বিড়বিড় করলেন ,
“ আলীয়ান ঠিকই বলে , ‘জ্ঞান এক্সপ্রেস’। ”
মাহফিরোজ মনে মনে বললেন ,
“ একদিন জ্ঞানের মর্যাদা উপলব্ধি করবে। আল্লাহ যেনো সেই দিন দ্রুতই আনেন। ”
এরপর তিনি শান্ত স্বরে বললেন ,
“ যাইহোক , যেটা বলতে এসেছিলাম। আমার বান্ধবীর বাসায় মিলাদ আছে। ”
“ তো ? ”
“ জানি তুমি যাবে না। তোমাকেও দাওয়াত দিয়েছিল। তাই বলতে এসেছি। অবশ্য প্রতিদিনের মতো তো একটু পরেই টোটো কোম্পানির মতো টইটই করতে বেরোবে। আজ নাহয় আমার সাথেই চলো। ”
মুনমুন সুলতান প্রতিউত্তরে কিছুই বললেন না। মাহফিরোজ বেগমও মেয়ের উত্তরের অপেক্ষায় রইলেন না। তিনি নিঃশব্দে প্রস্থান করলেন।
.
~ চলবে ( ইন শাহ্ আল্লাহ্ ) ~
[ এই পেইজে একটু সমস্যা হচ্ছে। তাই প্লীজ আমার আরেকটা পেইজ ফলো করে দেও। যদি এই পেইজ চলে যায় তো সেখানে গল্প দিবো : https://www.facebook.com/share/19WpgP2zm8/ ]
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প
[ নোটবার্তা : প্রিয় পাঠক ,
আমার চোখের চশমাটা ভেঙে যাওয়ার কারণে ভীষণ কষ্ট করে এই পর্বটা লিখতে হয়েছে। চোখের অস্বস্তির কারণে পর্বটা খুব বেশি বড় করে লিখতে পারিনি। আর লেখার পরেও রিচেক দেয়নি। অনুগ্রহ করে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ]