পর্ব — ০৫
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ───
পথটা ক্রমশ সরু হয়ে আসছে। কোথাও কোনো আলো নেই। নেই কোনো যানবাহন কিংবা মানবের উপস্থিতি। চারিদিক নিস্তব্ধ আঁধারে ঘেরা। অমানিশা চারদিক নিজের কালসিটে চাদরে মুড়িয়ে নিয়েছে। শুধু অপছা দেখা যাচ্ছে দূর - দূরান্ত অবধি বিস্তৃত লম্বা পথ। দুপাশে ঝাপটা দিয়ে দণ্ডায়মান অসংখ্য গাছ। তীব্র হওয়ায় বাতাসের ঝাপটায় গাছগুলো বার বার দুলে উঠছে। নীল আসমান ঢাকা পড়েছে কালো মেঘের আড়ালে। চারদিক বিদীর্ণ , বিবর্ণ ও প্রাণহীন। একেকবার বিদ্যুতের তীব্র ঝলক চারপাশকে সাদা করে তুলছে যেনো ধরনিকে গ্রাস করা কোনো অতিপ্রাকৃতিক আলোর সাতকাহন রূপ নিচ্ছে। তারপরেই সকল কিরণ গিলে খাচ্ছে তিমির। একই ঘটনার বার বার পূনরাবৃত্তি ঘটছে।
এত কিছুর মাঝেও যুবক নিরলস ভাবে উন্মাদের দৌড়াচ্ছে। তার বাহুর বাজে এক যুবতী। যুবক তাকে পাঁজা করে কোলে নিয়ে ছুটছে।
রমণীর দেহ নিস্তেজ হয়ে যুবকের বুকে ঢলে পড়েছে। মাথা একপাশে যুবকের বুকের বা দিকে কাত হয়ে আছে। কেশরাশি ভিজে কপাল ও গ্রীবা বয়ে লেপ্টে রয়েছে। তার পরনের পোশাকের রং বোঝা বড় দায়। বৃষ্টি জল আর র/ক্ত মাখামাখি হয়ে একাকার হয়ে গিয়েছে। কাপড়টা গাঢ় বিভীষিকাময় বর্ণ ধারণ করেছে। তার নিঃশ্বাস - প্রশ্বাস খুব ক্ষীণ গতিতে চলছে। তার অধর সামান্য ফাঁক হয়ে আছে। প্রতিটা শ্বাসই বুকের অতল গহীনের কোনো অদৃশ্য খাদ হতে কষ্ট করে উঠে আসছে।
যুবক দৌড়াতে দৌড়াতে যুবতীর পানে তাকালো। অতঙ্কিত কণ্ঠে বলল ,
“ শুনতে পাচ্ছো ? ”
রমণী প্রত্যুত্তর করলো না। সে তার সাথে মিশে থাকা রমণীকে আরও শক্ত করে বুকের সাথে চেপে ধরলো।
“ চোখ খুলো ... প্লীজ। ”
তার কণ্ঠ ভেঙে এলো। নিঃশ্বাস ছোট হয়ে আসছে। বক্ষপিঞ্জর দ্রুত ওঠানামা করছে। পায়ের নিচের পথ কাদায় পিচ্ছিল হয়ে উঠেছে। পথে পরে থাকা পাথর তাকে আঘাত করছে। পায়ের জুতোজোড়া ছিঁড়ে গিয়েছে। ক্ষতবিক্ষত হচ্ছে তার কোমল পা। তবুও সে থামছে না। থামার উপায়ও নেই। তাকে চলতে হবে। তার বক্ষ পাঁজরের খাঁচার বন্দি রমণীর জন্য ছুটতে হবে। যাকে সে প্রবল স্নেহ করে। ক্লান্ত হয়ে যখনই গতি মন্থর হয়ে আসছে। তার বিবেক তখন তার স্নায়ুতে বার্তা পাঠাচ্ছে আরও তীব্র গতিতে ছোটার জন্য।
সে বার বার রমণীর পানে তাকাচ্ছে। র/ক্ত ! সর্বত্র র/ক্ত ! রক্তিম আভায় ছেয়ে গেছে সবকিছু। নিজের শার্টের বুকে ছোপ ছোপ র/ক্তাভ বর্ণ নির্বিশেষে ফুটে উঠেছে। তার হাত ও কব্জি বেয়ে গড়িয়ে পরছে উষ্ণ ক্ষারীয় তরল।
র/ক্ত !?কার র/ক্ত !?
চারদিক কেমন জানো ঘোলাটে হয়ে উঠলো। নাকি সে কিছুই দেখতে পাচ্ছে না। কি দেখছে সে ? তিমির !
না, সে দেখছে। অপছা...! ঝাপসা...! ঘোলাটে...!
কোথায় ...! কোথায় সব কিছু। তার হাত শূন্য ! সে পথের মাঝে রিক্ত হস্তে দাড়িয়ে আছে।
না। এই তো সেই রমণী। তার কাছে। তার পাশে। রমণী তো তার সামনেই রয়েছে। তবে এতক্ষণ কেনো সে তাকে দেখতে পারছিল না ? সে বারিয়ে দিলো নিজের হাত। ছুঁতে চাইলো তাকে। কিন্তু ! কী হলো ? কি হচ্ছে ? কেনো হচ্ছে ? সে কেনো তাকে ছুঁয়েও ছুতে পারছে না ? তার হাত ক্রমশ বিস্তৃত হচ্ছে। তবুও সে তাকে স্পর্শ করতে পারছে না। তার সামনে থাকা সেই নারী হারিয়ে যাচ্ছে তমসার গহ্বরে। বৃষ্টি হচ্ছে ! কিন্তু এ কেমন বৃষ্টি ? এমন র/ক্ত লাল ! কেনো ?
র/ক্ত বর্ণে ছেয়ে গেলো চারদিক। যুবক ছুটতে শুরু করলো। কিন্তু পারলো না। সে যেনো কেমন এক গোলকধাঁধায় আটকা পড়েছে। ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছে। চারদিক থেকে এক অদ্ভুত কর্কশ শব্দে ভেসে আসছে। যুবক নিজের কান চেপে ধরলো। কেমন যেনো ঝি ঝি ধরে গিয়েছে।
যুবতী আবারও তার সামনে এলো। সে যুবতীকে ধরতে চাইলো। কিন্তু পরক্ষণেই যুবতী র/ক্তাভ জলরাশিতে পিছলে পড়ে গেলো। যুবক তার পানে ঝুঁকে পড়ল। কিন্তু ! সেই যুবতী কোথায় হারিয়ে গেলো ? যুবকের হাতে র/ক্ত ছাড়া আর কিছুই রইলো না। শূন্য ! চারদিক শূন্য ! সামনে শুধু এক অথৈ র/ক্তাভ জলরাশি। আর সে ...
সে কোথায় ? সে ডুবে যাচ্ছে। ধীরে ... নিঃশব্দে। তাকে সেই র/ক্তাভ রঞ্জক গ্রাস করছে। বিশাল জলরাশির মাঝে সে সেই রমণীর কণ্ঠস্বর শুনতে পেলো ,
“ ইয়াযদান। ”
জল এবার তার গ্রীবা পেরিয়ে উঠেছে। সে আরও প্রাণপণে উঠার চেষ্টা করলো। কিন্তু পারলো না। হয়তো মন থেকে চাইলোই না। বক্ষ হতে অধর , সব তলিয়ে যাচ্ছে।
.
ইয়াযদান হঠাৎ উঠে বসলো। বুকের ভেতরটা মোচড়ে উঠছে। মনে হচ্ছে কেউ চেপে ধরে রেখেছে। এক ঝটকায় অনেক কষ্টে সে নিঃশ্বাস টেনে নিলো। আরও একবার , আরও গভীর ভাবে। ফুসফুসে বাতাস প্রবেশ ও পরিত্যাগের কারণে সংকোচন ও প্রসারন হচ্ছে। এইটুকু নিজেকে বিশ্বাস করাতেই অনেকটা সময় লেগে গেলো।
তার দুচোখ বিস্ফোরিত। কপালে বিন্দু বিন্দু স্বেদের দেখা মিলছে।গ্রীবা ও বক্ষের পেশিগুলো অকারণে টানটান হয়ে আছে। কোথায় সে ? ইয়াযদান চারপাশে তাকালো। ঘর ! এটা তার ঘর। সবকিছুই তার পরিচিত। তবুও শুরুতে সবটাই অপরিচিত ঠেকছিল। তার মনে হচ্ছিল যে সে কোনো প্যারালাল ইউনিভার্সে ছিটকে এসে আটকে পড়েছে।
তার দৃষ্টি ধীরে ধীরে নিজের হাতের দিকে গেলো। তার হাত কাঁপছে। অস্বাভাবিক ভাবে কাঁপছে। র/ক্ত ! তার হাতে র/ক্ত লেগে রয়েছে।
সে চোখ বন্ধ করে ফেললো। ধীরে ধীরে নিশ্বাস নিতে লাগলো। কিছুক্ষণ পর আবারও চোখ খুললো। না , কিছুই নেই। সব স্বাভাবিক। কর্ণকুহরে আর কোনো অস্বাভাবিক ডাক ভেসে আসছে না।
ইয়াযদান আবারও চারদিকে তাকালো। এটা তার শয়ন কক্ষের সংলগ্ন অংশ। এখানের প্রশস্থ জাকুজিতে সে অবস্থান করছে। তার কক্ষের এদিকটায় ছোট ছোট বহু ইনডোর প্ল্যান্ট’স রয়েছে। চারপাশে শুধুই সবুজের সমাহার। লাল রঙের ছিটে ফোঁটাও নেই কোথাও। জানালার ফাঁক হতে মৃদু আলো প্রবেশ করছে। নরম বাতাসে জানালার পর্দা দোল খাচ্ছে। ইয়াযদান স্থির হয়ে বসে রইলো। নিজেকে আরও একটু স্বাভাবিক করার চেষ্টা করলো।
.
.
অপরাহ্নের অবসান এখনও বহুদূর। পশ্চিমাকাশে সূর্যের আলো ক্রমশ তাম্রাভ আভা ধারণ করার প্রস্তুতি নিচ্ছে বটে। তবে সূর্যের প্রখরতা এখনও চারদিকে আলোকচ্ছটা বিস্তার করে রেখেছে। এবেলায় সুলতান প্যালেসে পাখির আনাগোনা প্রভাতের মতোই বেড়ে যায়। বাইরে পাখির কলরব নিজেদের নিরাভিমুখী ব্যস্ততার জানান দিচ্ছে। মাঝেমধ্যে মৃদুমন্দ বাতাসের অনুরণনে জানালার পর্দার প্রান্তগুলো অতি সন্তর্পণে কেঁপে উঠছে।
আপন কক্ষে নিজ পড়াশোনা নিয়ে ব্যস্ত ইয়াযীয়া। টেবিল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার প্রয়োজনীয় খাতা , কলম সহ প্রয়োজনীয় নানা বস্তু। সম্মুখে খোলা ল্যাপটপ। তাতে দৃশ্যমান ভার্সিটির ওয়েবসাইটে আপলোড করা লেকচার স্লাইডের পিডিএফ। ফ্যাকাল্টি নিয়মিত ক্লাসরুমে পড়ানো স্লাইডগুলো কিছুক্ষণের মধ্যেই আপলোড করে দেন। সেগুলোর অবলম্বনেই ক্লাসনোট তৈরি করার প্রয়াসে নিমগ্ন সে। যদিও মাত্র কয়েকদিন আগেই মিড টার্ম এক্সাম শেষ হয়েছিল। কিন্তু ফার্স্ট ক্লাস টেস্ট খুব শীঘ্রই ঘনিয়ে আসছে।
পড়ার সময় কখনও তার ভ্রু যুগলের মধ্যভাগ সামান্য কুঞ্চিত হচ্ছে। আবার কিছুক্ষণের মধ্যেই নিজের ডাউট সলভ করে পুনরায় পড়ায় মনোনিবেশ করছে। পড়ার ফাঁকে ফাঁকে নোট কপিতে দ্রুত গতিতে কিছু লিখছে। আবার থেমে যাচ্ছে। কিছু না বুঝতে পারলে অনলাইনে সার্চ করছে। দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে থাকার কারণে কাঁধের কাছে সামান্য অবসাদ জমলেও ব্যত্যয় ঘটেনি।
দরজার পাশ হতে ক্ষীণ পদশব্দ শোনা গেলো। কক্ষে প্রবেশ করে নাতনির কাছে এসে দাঁড়ালেন মাহফিরোজ বেগম। মমতামিশ্রীত নয়নে নাতনির পানে তাকালেন। স্নেহসিক্ত করতলটি আলতো করে রাখলেন নাতনির কাঁধে।
স্পর্শের আকস্মিকতায় ইয়াযীয়ার হাত থমকে গেলো। কলমটি খাটার ওপর স্থির হয়ে রইলো। ধীরে ধীরে গ্রীবা ফিরিয়ে পেছনে তাকাতেই দৃষ্টিসীমায় দাদুর স্নিগ্ধ মুখশ্রী ধরা দিলো।
মাহফিরোজ বেগমের অধরে স্নিগ্ধ হাসির স্ফুরণ ঘটলো।
“ পড়া শেষ হয়েছে তোমার ? ”
নাতনিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে করতে কোমল স্বরে প্রশ্নটি করলেন তিনি।
ইয়াযীয়া ল্যাপটপ স্ক্রিনে একবার তাকিয়ে পুনরায় দাদুর পানে তাকালো। অধরে ক্ষীণ হাসির রেখা টেনে মাথা নাড়ল।
“ Almost done. ”
“ তাহলে রেডি হয়ে নেও। তোমার আফরোজা দাদুর বাড়িতে একটু যেতে হবে। ”
ইয়াযীয়ার দৃষ্টিতে ফুটে উঠলো কৌতূহলের ক্ষীণরেখা। ল্যাপটপের ঢাকনা নামিয়ে সামান্য এগিয়ে বসলো সে।
ইয়াযীয়া দেখলো তার দাদুর মুখে প্রশস্ত হাসি ফুটেছে। চোখের কোণে প্রসন্নতা রেখাও দৃশ্যমান। প্রিয় সখীর বাড়ির যাওয়ার কথা থাকলেই তাকে এতটা প্রফুল্লমুখী দেখায়।
“ হ্যাঁ, হ্যাঁ। মিলাদ আছে। ”
“ ঠিক আছে। আমি রেডি হচ্ছি। ”
হঠাৎ কিছু মনে পড়তেই তিনি তর্জনী সামান্য উঁচিয়ে দিলেন।
“ আর , হ্যাঁ। সাদা থ্রি পিস পড়বে। আর মাথায় ওড়না নিবে। বুঝলে ? ”
সে কিছুটা অসন্তুষ্ট হলো কিনা তা ঠিক বুঝা গেলো না। অধরে কোণে অনিচ্ছুক অথচ মায়ামিশ্রিত হাসি টেনে সে মাথা নাড়ল।
“ জি। পড়বো। ”
মাহফিরোজ বেগমের দৃষ্টি হঠাৎ ইয়াযীয়ার খাতার পাতায় গিয়ে আটকালো। সবকিছু একটাবার নিরীক্ষণ করে তাঁর মুখশ্রীতে হঠাৎ আফসোসের মৃদু ছায়া নেমে এলো।
“ তোমার তো ফিফথ্ ট্রাইমেষ্টার শেষের দিকে ... ”
ইয়াযীয়ার মুখশ্রীতে এতক্ষণ যে মৃদু হাসির রেখা বিদ্যমান ছিল। তা স্তিমিত হলো। সে জানে যে এখন তার দাদু ঠিক কি বলতে পারে।
মাহফিরোজ বেগম এবার তুলনামুলক গম্ভীর দৃষ্টিতে নাতনির পানে তাকালেন।
“ আলীয়ান ফিফথ ট্রেইমেস্টারে ওঠার আগেই নিজের ফার্স্ট রিসার্চ পেপার ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করেছিল। আফসোস ... তুমি এখনও পারলে না। এই না তুমি আলীয়ান যা করে তাই করো। ওর ভার্সিটিতেই ভর্তি হলে। ওর ডিপার্টমেন্টেই চুজ করলে। প্রত্যেক ট্রাইমেস্টারেই চেষ্টা করো ওর সাথে মিলিয়ে অন্তত একটা হলেও কোর্স নেওয়ার। ওর তো অনার্স শেষ হয়ে যাবে। কিছুদিনেই মধ্যেই ও মাস্টার্স করতে বিদেশে চলে যাবে। কিন্তু তোমার কি হবে ? ভেবে দেখেছো ? রিসার্চ না করলে তো বিদেশেও পড়তে যেতে পারবে না। এখনও সময় আছে। জীবনটাকে এভাবে নষ্ট করো না। একজন সফল রিসার্চার হলে রোজ দশ - বিশটা আলীয়ান তোমার পেছনে ঘুরবে। তুমি যাকে যোগ্য মনে করবে , তাকেই জীবনসঙ্গী হিসেবে পাবে। এক আলীয়ানের পেছনে ঘুরে দেবদাসের ফিমেল ভার্সন হলে রোমিও , মজনু কাউকেই পাবে না। এমনকি আলীয়ানকেও না। Because only the successful couple deserves each other. And one loser deserves another loser. ”
কথাগুলো শ্লেষাত্মক ভঙ্গিতে উচ্চারিত না হলেও তা সূক্ষ্ম কাঁ/টা হয়ে ইয়াযীয়া অন্তর্লোকে গিয়ে বিধলো। মুখশ্রী খানিক ফ্যাকাশে বর্ণ ধারণ করলো। হাতের আঙুলগুলো অন্যমনস্কভাবে একেওপরের সঙ্গে স্থির হয়ে রইলো। মাথা খানিকটা ঝুঁকে এলো।
ইয়াযীয়া ঠোঁটের কোণের ক্ষীণ হাসি ফিরিয়ে আনার চেষ্টা করলো। মাথা তুলে দাদুর চোখে চোখ রাখলো। অতঃপর কণ্ঠে মৃদু অনুনয়ের সুর মিশিয়ে বলল ,
“ আসলে ... ”
এক মুহূর্তের জন্য থেমে নিজের উড়ন্ত কেশরাশি কানের পেছনে সরিয়ে নিলো। নিজের কর্পূরের ন্যায় হারিয়ে যাওয়া দৃঢ়তা পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করে সে বলল,
“ আমি একজন ভালো মেন্টর খুঁজছি। আমি ভার্সিটির ল্যাবে ফ্যাকাল্টির আন্ডারে রিসার্চ করতে চাচ্ছি না। কোনো প্রাইভেট ল্যাবে কোনো অভিজ্ঞ রিসার্চারের আন্ডারে কাজ করতে চাচ্ছি। I need some more time. ”
“ Take time. But always remember that time is so precious. ”
.
~ চলবে ~ ( ইন শাহ্ আল্লাহ্ )
.
[ এই পেইজে একটু সমস্যা হচ্ছে। তাই প্লীজ আমার আরেকটা পেইজ ফলো করে দেও। যদি এই পেইজ চলে যায় তো সেখানে গল্প দিবো : https://www.facebook.com/share/19WpgP2zm8/ ]
.
.
.
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প