পর্ব — ০৬
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ───
সন্ধ্যা বেশ খানিকটা গাঢ় হয়ে গিয়েছে। কিছুক্ষণ পূর্বেই মাহফিলের সূচনা ঘটেছে। প্রারম্ভিক পূর্বে ইসলামিক আলোচনা ধ্বনিত হচ্ছিল। পবিত্র বানীর মর্মস্পর্শী উচ্চারণ প্রতিটি কোণে প্রতিসৃত হচ্ছিল। উপস্থিত সকলের কোলোহ ধীরে ধীরে স্তিমিত হয়ে এসেছিল। অতঃপর মাগরীবের আজান ধ্বনিত হতেই সকলে নামাজের জন্য সুশৃঙ্খল হয়ে দাঁড়িয়েছিল।
নামাজ শেষে এখন আবারও কেউ তাশবিহের দানা গুনছে। কেউ বা নিম্নকণ্ঠে দোয়া পাঠ করছে। আবার কেউ জিকির করতে নিমগ্ন।
চারপাশের স্থিরতার মাঝেও ইয়াযীয়ার হাতের মুঠোয় বন্দী মোবাইল ফোনটি বার বার কেঁপে কেঁপে উঠছে। স্ক্রিনে ক্ষণিকের জন্য নোটিফিকেশনের আলো জ্বলে উঠতেই তার দৃষ্টি অনিচ্ছাসত্ত্বেও সেদিকে ছুটে যাচ্ছে।
মাহফিলের দিকে মুখ করে বসে থেকেও তার মন অনুপস্থিত। তার ঢ্যান জ্ঞান নিবদ্ধ শুধু তার ফোন স্ক্রিনেই নিবদ্ধ।
মাহফিরোজ বেগম আড় চোখে নাতনির পানে তাকালেন। আঙুলের ইশারায় মনোযোগী হতে বললেন।
কয়েকমুহূর্তের জন্য সেও মনোযোগী হতে সক্ষম হলো। তবে কিছুক্ষণ পরেই হাতে ক্ষীণ কম্পন অনুভব করতে পেরে অদৃশ্য আকর্ষণ বলে পুনরায় তাকালো। মন যে বড়ই নাদান ও অস্থির।
মাহফিরোজ কঠোর দৃষ্টিতে তাকালেন। ইয়াযীয়া নিজের মনোভাবকে ধিক্কার জানিয়ে মনোযোগী হওয়া চেষ্টা করলো। তবে ব্যর্থ হলো। আর স্থির থাকতে পারলো না। মুহূর্তেই সে সকলের দৃষ্টি সীমানা থেকে বেরিয়ে গেলো।
সেখান থেকে বাড়ির পশ্চাৎ উদ্যানে চলে এলো সে।
মাহফিলের স্তিমিত কন্ঠধ্বনি পেছনে পরে রইলো। সামনের বিস্তৃত বাগানে সাঁঝবেলার অন্তিম কিরণ আর্থিব আবেশ তৈরি করছে। সারি সারি বৃক্ষের গহন পত্রপল্লবের ফাঁক দিয়ে অন্তরীক্ষ দেখা যাচ্ছে। পুষ্পকুঞ্জের কোথাও কোথাও শ্বেত কুসুমের ক্ষীণ সুবাস মৃদুমন্দ বায়ুর সঙ্গে মিশে এসে নাসারন্ধ্র স্পর্শ করছে।
বাগানের মাঝখানের নীলাভ সুইমিং পুলে প্রতিফলন ঘটছে গোধূলি বেলার হাজারো আলোক চ্ছ্বটা। তপন অনেক্ষন পূর্বেই দিগন্তের অন্তরালে অবগাহন করেছে। তবে রাত্রি এখনও অবধি আবির্ভাব ঘটাতে সক্ষম হয়নি।
পশ্চিমাকাশে রয়ে গিয়েছে খানিকটা তাম্রাভ আভা। তার সঙ্গে কোথাও কোমলাভ , কোথাও বা বেগুনি - নীলাভ , আবার কোথাও গাঢ় নীলের ওপর অসিত অনির্দিষ্ট প্রলেপ দৃশ্যমান। রংগুলোকে পৃথক করা যাচ্ছে না। সকল বর্ণই প্রদোষের কুহেলিকময় তুলিতে পরস্পরের মধ্যে বিলীন হয়ে একাকার হয়ে আছে।
সেই বর্ণ বৈচিত্র্যের মাঝখানে অর্ধ চন্দ্রের দেখা মিলেছে। তার ক্ষীণ জ্যোৎস্না এখনও তীব্র নয়। অম্বরের অবশিষ্ট গোধূলির সঙ্গে মিলে মনোমুগ্ধকর দীপ্তি ছড়াচ্ছে। পুলের স্থির জলে সেই অর্ধ চন্দ্রের প্রভা এসে পড়তেই রঙিন প্রতিবিম্বের তরঙ্গের ওপর ক্ষীণ রূপালী প্রতিসরণ জন্ম নিচ্ছে।
ইয়াযীয়া ধীর পদক্ষেপে বাগানের ভেতরে এগিয়ে গেলো। মোবাইল ফোনটি কানে ধরে ওপর প্রান্তের ব্যক্তিটির সঙ্গে কথা বলতে লাগলো।
দোতলার ব্যালকনিতে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে থাকা ইয়াযদানের দৃষ্টি হঠাৎ নিচে বাগানের দিকে নেমে এসেছিল।
কিছুক্ষণ পূর্বেই নামাজ শেষে সে এখানে এসে দাঁড়িয়েছিল। হাতে তার কফি মগ। উষ্ণ বাষ্প ইতোমধ্যেই সায়াহ্নের শীতল বায়ুর সঙ্গে মিশে কুহেলির মতো বিলীন হয়ে যাচ্ছিল। চুমুক দিচ্ছে ও গোধূলির শেষ বেলা অনুভব করছিল। তার দৃষ্টি অর্ধনিমীলিত। দিবা ভাগের শেষ প্রহরের বর্ণবিলাশকে নির্বাকভাবে অবলোকন করছিল।
আচমকা তার দৃষ্টি থমকে গেলো এক রূপসীর পানে। ইয়াযদানের আঙুল মগের গায়ে স্থির হয়ে গেলো। চিত্তের অন্তরালের স্পন্দন আশ্চর্য ভাবে থমকে গেলো। কন্ঠনালী শুকিয়ে এলো। পরবর্তী শ্বাসটি বক্ষপিঞ্জরের কোথাও আটকা পরে রইলো। ফুসফুস বাতাসের জন্য ছটফট করতে লাগলো। অথচ শরীর কয়েকমুহুতের জন্য স্বাভাবিক ক্রিয়াটুকুও ঠিকঠাক করতে সক্ষম হলো না।
তার নয়নদ্বর বিস্ময়ে স্থির। মস্তিষ্ক স্নায়ুতে বার্তা পাঠাচ্ছে না যে কি হচ্ছে ? কেনই বা হচ্ছে।
তার মাঝে লুকায়িত আরেকটি সত্তা আনমনেই বিড়বিড় করে বলে উঠলো ,
“ অন্তরালে রাঙা ছিল গোধূলির মায়াময় ক্ষণ ,
আপনাকে দেখে হঠাৎ জেগে উঠেছিল অচেনা স্পন্দন।
এক পলকের দৃষ্টিস্পর্শে থমকে গিয়েছিল ব্যাকুল প্রাণ ,
নিভৃতে হৃদয়পটে আঁকা হয়েছিল আপনার নাম।
দৃষ্টি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম , তবুও বিলীন না চিত্তের সুপ্ত আশা ,
সেই সন্ধিক্ষণে আপনাকে দেখেই জন্ম নিয়েছিল নতুন এক অনুভূতি , নাম তার মোহ নাকি মায়া। ”
পরক্ষণেই সে নিজ চেতন্যে প্রত্যাবর্তন করলো। এক ঝটকায় নিঃশ্বাস টেনে নিলো। হৃদ মাঝারে জমে থাকা বাতাস ধীরে ধীরে বেরিয়ে এলো।
ইয়াযদানের দৃষ্টি কঠিন হয়ে উঠলো। সে একজন বেগানা নারীর দিকে তাকিয়ে রয়েছে ! উপলব্ধি করতে পেরেই চোখ সরিয়ে নিলো। বারান্দার বিপরীত প্রান্তে চলে গেলো।
আজ বাড়িতে মিলাদের জন্য অনেকেরই আশার কথা। রমণী হয়তো তাদের মধ্যেই কেউ।
মগটি ঠোঁটের কাছে তুলেও আর চুমুক দিলো না। কফির উষ্ণতা এখনও অক্ষুণ্ন। তবে সেটা তার নিজের চৈতন্যে সদ্য ঘরে যাওয়া ঘটোনাটির অভিঘাত যেকোনো কিছুর চেয়ে প্রবল।
মানব হৃদয় কখনোই নিজের অনুগত ছিল না। ইতিহাসের পাতায় এরূপ পরিস্থিতি যে বড়ই বিরল। কখনও একটি মাত্র মুহুর্তই যথেষ্ট হয় চোখের পথ বেয়ে অন্তর্লোকে এমন কিছু অঙ্কিত করে দেয় , যার নির্মোচন পরে আর নিজের ইচ্ছাধীন থাকে না। তার চিত্তের ভাঁজে ইতোমধ্যেই যেই চিত্র স্ফূরিত হয়েছে তা এত সহজে মুছার নয়।
.
.
মাহফিলের শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। বাড়ির সামনের প্রাঙ্গণে সকলের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাই এখন সেখানেই আহার গ্রহণ করছেন।
ড্রয়িংরুমে কোলাহল ফিকে হয়ে এসেছে। মাহফিরোজ বেগম ও আফরোজা বেগম ড্রয়িংরুমে বসে আছেন। আফরোজা বেগমের কথায় আজ রাতে তারা এখানেই ডিনার করবেন। দুজনে এখন একসঙ্গে গল্প করতে মশগুল।
পুরোনো দিনের গল্প উঠলে মানুষের স্মৃতি বড় অদ্ভুতভাবে জীবন্ত হয়ে উঠে। বহু বছর আগে ফেলে আসা কোনো ক্ষণ , কোনো অবয়ব বা কোনো অতি সাধারণ ঘটনা , কালের স্তর ভেদ করে এমনভাবে ফিরে আসে , মনে হয় ঘটনাটি কিছুক্ষণ আগেই ঘটেছে। হাজারো ঘটনা ও প্রসঙ্গ এসে দুজনের কথপোকথনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। কথার ফাঁকে দুজনে কখনও হেঁসে উঠছেন। আবার কখনও তাদের খানিক বিষন্ন বলে মনে হচ্ছে।
বাগান থেকে এদিকটায় ফিরে আসছিল ইয়াযীয়া। বাগানের স্নিগ্ধ বাতাস এতক্ষণে তার কেশরাশী সামান্য এলো হয়ে এসেছে। কয়েকটি অবাধ্য চুল এসে তার কপোল ছুঁয়ে দিচ্ছে। মুখশ্রীতে এখনও কোমলতার রেশ বিদ্যমান।
আফরোজা বেগমের দৃষ্টি থমকে গেলো তার পানে। সেটি কেবল পরিচিত কাউকে দেখে তাকানোর মতো নয়। অধরের বিদ্যমান হাসি আরও বিস্তৃত হলো।
“ ইয়াযীয়া। সোনা আমার। ”
তাঁর কণ্ঠে উচ্ছ্বাস স্পষ্ট। প্রতি ছয় মাসে বেশ কয়েকবার দেখা হলেও , ইয়াযীয়া বুঝতে পারে যে ভদ্র মহিলা তার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় থাকেন।
ইয়াযীয়ার মায়াবী মুখশ্রীতেও আপনাআপনি হাসির রেখা ফুটে উঠলো। তার দাদুর পরে সে এই মানুষটাকে ভীষণ ভালোবাসে। ইয়াযীয়া কখনোই এই বাড়িতে এলে নিজেকে অতিথি হিসেবে ভাবতে পারে না। ভদ্র মহিলা কখনও সেটা ভাবার অবকাশও রাখেননি।
তাদের সম্পর্কের শিকড়ও বেশ গভীরে প্রোথিত। ইয়াযীয়া শুধুমাত্র তার প্রিয় সখীর নাতনি নয়। তার প্রিয় শিক্ষার্থী বৃন্দার মেয়েও বটে।
বৃন্দা যখন সিদেশ্বরী কলেজের শিক্ষার্থী ছিলেন। আফরোজা বেগম তখন প্রিন্সিপাল ছিলেন। যদিও বহু বছর আগেই শিক্ষিকা হিসেবে রিটায়ার করেছেন। অসংখ্য শিক্ষার্থীর ভিড়ে বৃন্দাকে তিনি বিশেষ পছন্দ করতেন। সময়ের স্রোতে সেই ছাত্রী একদিন মা হন। আর সেই সন্তানটির নামও আফরোজা বেগম নিজেই রেখেছেন।
তাকে দেখলেই আফরোজা বেগমের বৃন্দার কথা মনে পরে যায়। পুরোনো কিছু স্মৃতি নতুন করে উন্মীলিত হয়।
ইয়াযীয়া দূরে না দাড়িয়ে থেকে আফরোজা বেগমের সন্নিকটে এসে বসলো। তিনি সস্নেহে দুহাত বাড়িয়ে তাকে নিজের কাছে টেনে নিলেন। আলিঙ্গনের উষ্ণতায় ইয়াযীয়া সিক্ত হলো।
কিছু সম্পর্কের কোনো আনুষ্ঠানিক পরিচয়ের প্রয়োজন হয় না। র/ক্তের সম্পর্ক না থাকলেও হৃদয়ের অন্তঃসলিলা স্রোতের সঙ্গে যুক্ত হয় , যার অস্তিত্ব কোনো আভিধানিক শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব নয়। শুধু অনুভব করা যায়।
আফরোজা বেগম ইয়াযীয়ার মাথায় স্নেহভরা হাত বুলিয়ে দিতে লাগলেন। তার চোখে ফুটে উঠেছে শিশুসুলভ নির্মল আনন্দ।
“ কেমন আছে আমার সোনা টা ? ”
ইয়াযীয়া ছোট বিড়াল ছানার ন্যায় তাঁর বুকের মাঝে মিশে গেলো।
“ ভালো ... তুমি কেমন আছো ? ”
“ এইতো আছি। আলহামদুলিললাহ। ”
তিনি দুহাতে ইয়াযীয়ার মুখশ্রী আগলে নিলেন। মমতা ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। মেয়েটা যতই দেখে না কেনো , তাঁর চোখ জুড়ায় না। প্রিয় মানুষের মুখশ্রী দেখার তৃপ্তি এখনও তার নয়নে অবশিষ্ট। ইস ... যদি এই ছোট পুতুলটাকে তার কাছে রেখেদিতে পারতেন।
ইয়াযীয়া আফরোজা বেগমের চোখের মাঝে দৃষ্টি স্থাপন করলো।
“ কি দেখছো এমন করে ? ”
“ আমার পুতুলটা এখন আগের থেকেও বেশি কিউট হয়ে গিয়েছে। ”
তখনই সেখানে চয়নিকা এলো।
“ নানি , টেবিলে খাবার সাজানো হয়ে গিয়েছে। ”
আফরোজা বেগম সকলের উদ্দেশ্যে বললেন ,
“ চলো তবে। খেতে খেতে বাকি কথা হোক। ”
.
~ চলবে ( ইন শাহ্ আল্লাহ্ ) ~
[ এই পেইজে একটু সমস্যা হচ্ছে। তাই প্লীজ আমার আরেকটা পেইজ ফলো করে দেও। যদি এই পেইজ চলে যায় তো সেখানে গল্প দিবো : https://www.facebook.com/share/19WpgP2zm8/ ]
.
.
.
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প