ফন্ট সাইজ:
থিম:
ইশক এ রূহানিয়াত

পর্ব 7

লেখক: ইশাল সরদার তীব্রতা

পর্ব — ০৭
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ───
গভীর রাত। সিদ্দীক নিবাস থেকে ইয়াযীয়া ও মাহফিরোজ বেগম অনেক আগেই ফিরে এসেছে। সুলতান প্যালেসের কোলাহল সোমোহ নিজেদের গুটিয়ে নিয়েছে খোলসে। প্রায় সব কক্ষরই আলো নিভে গিয়েছে। করিডোরে কোথাও কোথাও আলো জ্বলছে। আবার কোথাও অন্ধকার।

সবাই হয়তো নিজ নিজ কক্ষে নিদ্রা যাচ্ছেন। তবে ইয়াযীয়ার চোখে ঘুমের কোনো অনুরণন নেই। এক অজ্ঞাত আকর্ষণ তাকে ঘুমোতে দিচ্ছে না। বাড়ি ফেরার সময় আকাশে যে অর্ধচন্দ্রটিকে দেখেছিল , সেটি তার চৈতন্যের কোথাও আটকে আছে। এক অসম্পূর্ণ চাঁদের কী অপূর্ব সৌন্দর্য ! সে নিজেই তার জন্য অসমাপ্ত চিঠি লিখেছে। সময়ের স্রোত সেই চিঠিটি পূরণ করবে।

শত ভাবনা চিন্তার পর কক্ষে তার মন পাখি খাঁচায় বন্দি রইলো না। খোলা আসমানের উড়তে করিডোর পেরিয়ে দৌড় দিলো। যদিও কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে আছে , এ কথাটা মনে পরতেই , সন্তপর্ণে চলতে লাগলো।

খোঁপা করা কেশরাশি অবাধ্য হয়ে কাঁধের ওপর এসে পড়লো। সে কোনো মতে অন্যমনস্ক ভাবে পুনরায় আলগা করে বাঁধলো।

এতক্ষণে আলীয়ানের ঘরের সামনে চলে এসেছে সে। দরজার ফাঁক থেকে ক্ষীণ আলোক রশ্মি নির্গত হচ্ছে। তার মানে সে এখনও জেগে আছে। হয় পড়াশোনা করছে নাহয় মুভি দেখছে। আলীয়ান মুভি দেখতে ভীষণ পছন্দ করে।
ইয়াযীয়া দ্বিধাহীন ভাবে দরজায় নক করতে লাগলো। ভেতর থেকে পদধ্বনির কম্পন শোনা গেলো। দরজা খুলে সম্মুখে দাড়ালো আলীয়ান। সামান্য ভ্রু কুঁচকে তাকালো ,
“ Anything wrong ? কিছু বলবি ? ”

ইয়াযীয়া মুখশ্রীতে সামান্য শিশুসুলভ ভাব ফুটে উঠলো। কোমল গোলাপি ওষ্ঠ যুগলেও ফুটে উঠেছে ক্ষীণ হাসি ,
“ তোমার কি আমার জন্য একটি সময় হবে ? ”

“ কেনো ? ”

“ আকাশের চাঁদটাকে আজ ভীষণ সুন্দর লাগছে। তোমার সাথে ছাদে গিয়ে চন্দ্রবিলাস করতে ইচ্ছে করছে। ”

“ উম্ ... আজ সম্ভব না। কালকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। তুই যা। ”
একটু থেমে কিছু ভাবলো। এরপর আবারও বলল ,
“ আজ তো হাফ। ফুলমুনের দিন নাহয় ছাদে মুন ডেটে যাবো। আর আজ হোক বা কাল , একদিন তো একসাথে মধুচন্দ্রিমায় তো যেতেই হবে , জান। সেদিন নাহয় চন্দ্রকে সাক্ষী রেখে..... ”
কথাটা অসমাপ্ত রেখেই মৃদু হাসলো সে।

‘ মধুচন্দ্রিমা ’ শব্দটা বার বার ইয়াযীয়ার কানে বাজছে। ইস ... একদিন তাদেরও বিয়ে হবে। সংসার হবে।
“ ওকে। কিন্তু তোমায় আজ খুব খুশি খুশি লাগছে। নতুন করে আবার আমার প্রেমে পড়লে নাকি ? ”

আলীয়ানের চোখে আনন্দের ঝিলিক আরও উজ্জ্বল হলো।
“ সেটা তো রোজই পরি। ”

“ সত্যিটা বলো। কোথাও ট্রিপে যাচ্ছো ? ”

“ না রে , পাগলী। মিডের খাতা দিয়েছে। প্রতিটা কোর্সে থার্টি আউট অব থার্টি পেয়েছি। ”

ইয়াযীয়ার মুখেও হাসি ফুটে উঠলো। আলীয়ানের সাফল্যে তার চাইতে বেশি খুশি হয় ইয়াযীয়া।
“ কংগ্রাচুলেশন। ”

“ থ্যাংক্স। ”

“ বায়। ”

“ গুড বায়। ”

দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেলো। ইয়াযীয়া তখনও দরজার সামনেই দাঁড়িয়ে ছিল। এখনও আছে। কিছুক্ষণ বন্ধ দরজার দিকে তাকিয়ে রইলো। এরপর সিঁড়ির দিকে এগিয়ে গেলো।
নিজের মতো করে চলতে চলতে সে গুনগুনিয়ে গাইতে লাগলো। একসময় পৌছে গেলো ছাদে।

নিচে ঘুমন্ত শহর আর ওপরে আকাশ জুড়ে তারার মেলা। অসংখ্য নক্ষত্র তমসার বিশাল পাটাতনে অগণিত রৌপ্যকণা ছড়িয়ে দিচ্ছে। অর্ধচন্দ্রটি আকাশের মাঝ বরাবর ঝুলে রয়েছে। ইয়াযীয়া চাঁদের দিকে তাকিয়ে মনে হলো যদি ওই চাঁদ কোনো দোলনা হতো। তবে সে সেই দোলনায় প্রতি রাতে দোল খেতো।

মৃদু বাতাসে তার সামনের দিকের কেশরাশি দোল খাচ্ছে। ইয়াযীয়া মুখ তুলে গগনের পানে তাকালো। তার পাশে কেউ নেই। তবুও সে একা নয়।

কিছু মানুষ পাশে না থাকলেও হৃদয়ের অন্তরালে এমনভাবে সন্নিবেশিত হয়ে যায় , তাদের অনুপস্থিতিতেও আমরা তার উপস্থিতি টের পাই।

ইয়াযীয়া চোখ বন্ধ করলো। কল্পনায় সে আলীয়ানকে অনুভব করতে পারছে। তার মস্তিষ্কে আঁকা ছবি সে বাস্তবে দেখতে পাচ্ছে। তাকে ছুঁতে পারছে।
কল্পনায় অঙ্কিত অবয়বটি তার পানে হাত বাড়ালো। তার হাতের মুঠোয় এসে ধরা দিলো। ইয়াযীয়ার আঙুলগুলো উষ্ণতা টের পাচ্ছে।

সে মৃদু হাসলো। বাস্তব আর কল্পনার মাঝে দুরত্ব রাখলো না। ঝাপটে জড়িয়ে ধরলো। ক্ষণিকের জন্য কল্পনা ও বাস্তবতার মধ্যবর্তী সকল দুরত্ব মিটে গেলো।

দুজনে এক সঙ্গে নীলাভ আসমানের পানে তাকালো। স্মৃতির পাতারা আপনাআপনি মস্তিষ্কে খুলতে লাগলো। মেলে ধরলো শৈশবের পাতা।

মা - বাবাকে হারানোর পর রাত গুলো তার কাছে অসহনীয় দীর্ঘ মনে হতো। পৃথিবীর কোনো যুক্তিই তাকে বোঝানোর জন্য যথেষ্ট ছিল না যে তার মা - বাবা তার কাছে ফিরে আসবে না।

তখন আলীয়ান তাকে বুঝিয়েছিল যে তার মা - বাবা আকাশের তারা হয়ে গিয়েছে। তারা হয়েই তার সাথে থাকবে। রাত হলে তাদের দেখা যাবে। ছোট্ট ইয়াযীয়া অকপটে সেটাই বিশ্বাস করে নিয়েছিল।

এখন সে বড় হয়েছে। বুঝতে শেখেছে সবটা। কিন্তু তারাদের প্রতি তার ভালোবাসা এখনও কোনো অংশে কম যায়নি।

ইয়াযীয়া ছাদের মেঝেতে বসে পড়লো। দুহাত দিয়ে হাঁটু জড়িয়ে আবারও খোলা আকাশের দিকে তাকালো। মৃদু বাতাস তার গ্রীবায় সুড়সুড়ি দিচ্ছে। সে চাঁদের পানে তাকালো। চাঁদ নির্বিকার।

মানুষের সঙ্গে বন্ধুত্বে যে জটিলতা , প্রত্যাশা , অভিমান , অভিযোগ ও ভুল বুঝাবুঝি রয়েছে তা জড়জগতের সঙ্গে বন্ধুত্বে নেই। একটি পুষ্প বিনা কোনো শর্তে নিজের সুবাস ছড়িয়ে দিয়ে যায়। বৃক্ষ ছায়া দেয় , কিন্তু কখনও জানতে চায় না যে তার নিচে কে আশ্রয় নিয়েছে ? কেনই বা নিয়েছে ? একটি কলম অকপটে লিখে যায় , তার মনের ভাষা সঞ্চারিত করে , তবুও কখনও কোনো প্রশ্ন করে না।

ইয়াযীয়া তার প্রিয় সকল জড়বস্তুর সাথে সন্ধি করতে ভালোবাসে। এরাই তার প্রকৃত বন্ধু। যারা তাকে বিনা কোনো বন্ধনেও আবদ্ধ করে রেখেছে। তার ভালো - মন্দের খেয়াল রাখছে।

.
.

চারদিকে পুষ্পের বাগান। মিষ্টি সুবাসে চারদিক মৌ মৌ করছে। দুটি পুরোনো পুষ্পবৃক্ষের মাঝখানে মোটা দড়িতে বাঁধা একটি দোলনা। মৃদু বাতাসে দলনাটি ভীষণ ধীরে দুলছে।

দোলনায় নিশ্চিন্তে শুয়ে রয়েছে ইয়াযীয়া। তার কেশরাশি দোলনার একপাশে ছড়িয়ে পড়েছে। চোখ যুগল বন্ধ। মুখশ্রীতে শিশুর মতো প্রশান্তি বিদ্যমান।

পাতার ফিসফাস শব্দ শোনা যাচ্ছে। দূর হতে ভেসে আসছে নিশাচর পাখিদের অস্পষ্ট ডাক। কিন্তু হঠাৎ করেই দড়ি ছিঁড়ে গেলো। দোলনাটা এক ঝটকায় কাত হয়ে আকাশের পাশে ছিটকে গেলো।

“ আআআআআআআ.... ”

তার আত্মচিৎকার চারপাশের শূন্যতায় প্রতিধ্বনিত হলো। সে পড়ে যাচ্ছে। নিচে কোনো মাটির অস্তিত্বই নেই। শুধুই তমসা। অন্তহীন তিমির।

কয়েক মুহূর্তের জন্য তার দেহ খানি শূন্যে ঝুলে রইলো। এরপর হঠাৎ করেই প্রচণ্ড অভিঘাতে নিচে আছড়ে পড়ল। চারদিকে লাভ। উতপ্ত , অগ্নিগর্ভ , তরল শোণিতের মতো লাভা খাদটিকে পূর্ণ করে রেখেছে। তাপের তীব্রতায় বাতাসও দগ্ধ হচ্ছে। নিঃশ্বাস নিলে মনে হচ্ছে নাসারন্ধ্র থেকে ফুসফুস অবধি আগুন ধরে যাচ্ছে।

ইয়াযীয়া কন্ঠ রোধ হয়ে গিয়েছে। সামান্য “ আ ” , “ য়ু ” করেও কুঁকড়ে উঠতে পারছে না। সে মরিয়া হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। কিন্তু সক্ষম হলো না। তার পদতল উত্তপ্ত পাথরের সঙ্গে লেপ্টে গিয়েছে।
গলা ফাটিয়ে চিৎকার করতে চাইলো। তবে তেমন কিছু বলতে পারলো না। অতি সামান্য ধ্বনিটি আর্তি আগুনের গর্জনে বিলীন হয়ে গেলো।

হাত বাড়িয়ে শিখাখন্ড আঁকড়ে ধরতে চাইলো। আঙুলের ডগায় দহন ছড়িয়ে গেলো। ঝলসে যাচ্ছে সবকিছু। শরীরের সর্বত্র অসহ্য উত্তাপ। মনে হচ্ছে ত্বকের গভীর স্তর অবধি ঝলসে যাচ্ছে।

সে আবারও উঠার চেষ্টা করলো। তখনই আকাশ ঢেকে গেলো কালো ছায়ায়। একটি বিকট ছায়া তার ওপর নেমে এলো। ওপরে তাকাতেই তার দেহ অবশ হয়ে এলো। বিশাল দেহের অদ্ভুত পাখিটিকে দেখে তার গাঁ গুলিয়ে উঠলো।

সে পাখি তার বিশাল ডানা ঝাপটাতেই চারদিক দুলে উঠছে। পাখিটা তার পোশাক নখের সাহায্যে আঁকড়ে ধরলো। তাকে তুলে নিয়ে উড়তে শুরু করলো। ইয়াযীয়া আতঙ্কে ছটফট করতে লাগলো। তার আকুতিতে পাখিটির মুঠো শিথিল হলো না।

কিছুক্ষণ পর তাকে একটি অচেনা বিভীষিকাময় ভূমির ওপর ছুঁড়ে মা/রা হলো। ইয়াযীয়া কিছুটা আশার আলো দেখতে পেলো। হঠাৎ করে তার মাঝে এতটা শক্তি কি করে এলো ? এর উৎস কি ? সে কিছুই জানে না। সে উদ্দেশ্যহীন ভাবে ছুটতে লাগলো। ইয়াযীয়া মনে হচ্ছে তার হৃদপিণ্ড পাঁজর ভেঙে বেরিয়ে আসবে , হাওয়ার অভাবে ফুসফুস চুপসে যাবে।

পেছন থেকে সেই বিকট ডানা ঝাপটানোর শব্দ ভেসে আসছে। পথের মাটি ভীষণ উত্তপ্ত। প্রতিটি পদক্ষেপে পদতল জ্বলে যাচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। উষ্ণ স্বেদে কায়া ভিজে যাচ্ছে।

থামার কোনো উপায় নেই। থামলেই সেই বিকট ছায়া তাকে গ্রাস করবে। কিন্তু আবারও সে আর্তচিৎকার করে কোনো এক খাদে পড়ে গেলো।
অন্ধকারে অসংখ্য সরীসৃপ ও বিষাক্ত কীটপতঙ্গ ছুটে বেড়াচ্ছে। সাপের পিচ্ছিল দেহ তার পদ যুগলের সাথে পেঁচিয়ে যাচ্ছে , কেঁচো তার চুলের মাঝে কিলবিল করছে। হাজারো বিষাক্ত পোকামাকড় তার ত্বকের ওপর উঠে আসছে। তাদের বিষাক্ত দংশনে তার দেহ ছারখার হয়ে যাচ্ছে। সে উন্মাদের মতো ছটফট করছে। তার আর্তনাদ খাদের প্রাচীরে প্রতিফলিত হয়ে আবারও ফিরে আসছে।

হঠাৎ সে আধারের মাঝে শুভ্র কিছু একটা দেখতে পেলো। পরক্ষণেই সে শূন্যে ভাসতে লাগলো। একটা শুভ্র পায়রা তাকে তুলে নিয়েছে। পায়রাটি তাকে নিয়ে উড়তে লাগলো।

কিছুক্ষণ পর তার একসঙ্গে পৌঁছালো একটি বাগানে। বাগানটি একটু অন্যরকম। তাকে অপূর্ব বলে আখ্যায়িত করা যায় না। আবার কুৎসিতও বলা যায় না। এখানে অসংখ্য বৃক্ষ রয়েছে। বৃক্ষের ডালে , লতাগুল্মের আড়ালে , খাঁচায় বন্দি শত শত পায়রা। তারা কেউ শুভ্র নয়। সবাই ধূসর। কেউ হাসছে , কেউ বা কাদঁছে। কেউ আবার নির্বিকার।

ইয়াযীয়া থমকে দাঁড়ালো। তারা মনে হচ্ছে সবাই তাকে স্বাগত জানাচ্ছে।
ইয়াযীয়ার শরীর হিম হয়ে এলো। তার কেনো জানি তাদের জন্য ভীষণ মায়া হচ্ছে। এ মায়া তারা অস্তিত্বেরই একটি অমোঘ অংশ।

একটি কালো পায়রা তার সামনে এসে বসলো। ইয়াযীয়ার মনে হলো সে তাকে দেখে মৃদু হাসলো। ইয়াযীয়াও ক্ষীণ হাসলো।

সাদা পায়রাটি তাকে নিয়ে এগিয়ে চলছে। ইয়াযীয়া নিজেও জানে না যে তারা কোথায় যাচ্ছে ?
অবশেষে তারা একটি দরজার সামনে এসে দাঁড়ালো। দরজাটি বন্ধ। সাদা পায়রাটি ডানা নড়চড় করতেই দরজা খুলে গেলো।

দরজার সম্মুখে দাড়িয়ে রয়েছে একটি রাজহাঁস। অপূর্ব শুভ্রতা তার সমগ্র অবয়বে। চোখে খানিক প্রশান্তি। রাজহাঁসটি তার কাছে এগিয়ে এসে তাকে ডানার উষ্ণতায় আবৃত করলো।

তাকে সাথে নিয়ে এগিয়ে চলল। অতঃপর একটি পুকুরের সামনে এসে থামলো। সেখানে জল সম্পূর্ণ স্থির। শুধুমাত্র চাঁদ নয় , সমগ্র আকাশের চিত্র প্রতিফলিত হচ্ছে।

পুকুরের কাজে আরেকটি রাজহাঁস রয়েছে। ইয়াযীয়াকে ইশারা করে মাথা নাড়লো। ইয়াযীয়া নিজের দিকে তাকালো। এরপর স্বেচ্ছায় জলে নেমে এলো। তার শরীর বদলাতে শুরু করলো। ঝলসে যাওয়া র/ক্তাক্ত দেহটি বিলীন হয়ে যাচ্ছে। শুভ্র পালক তার তনু ঢেকে ফেলছে। পরিণত হলো এক শুভ্র রাজহাঁসে। সে ধীরে ধীরে সম্মুখে থাকা রাজহাঁসটির দিকে এগিয়ে গেলো। দুটি শুভ্র অবয়ব পাশাপাশি এসে থামলো।

স্বপ্নের সকল দৃশ্য কাঁচের মতো চূর্ণ হয়ে গেলো। ইয়াযীয়া চোখ খুলল। তার চোখ ছুটে গেলো চারদিকে। বাস্তবতার সাথে মানিয়ে নিতে খানিক সময় লাগলো। ইয়াযীয়া স্থির হয়ে বসে রইলো। কিছুক্ষণ পর মনে পরলো যে সে ছাদে এসেছিল। আর সেখানেই ঘুমিয়ে পড়েছে।
.
~ চলবে ( ইন শাহ্ আল্লাহ্ ) ~
[ এই পেইজে একটু সমস্যা হচ্ছে। তাই প্লীজ আমার আরেকটা পেইজ ফলো করে দেও। যদি এই পেইজ চলে যায় তো সেখানে গল্প দিবো : https://www.facebook.com/share/19WpgP2zm8/ ]
.
.
.
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প
[ নোটবার্তা :
১) পর্ব ৪ থেকে ৭ অবধি রিচেক দেওয়া হয়নি। তার জন্য দুঃখিত। আমি চেষ্টা করবো খুব শীঘ্রই সময় বের করে ভুল ত্রুটি সংশোধন করার।
২) আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। হাত কে/টে গিয়েছে। তাই গল্প দিতে পারছিলাম না।
৩) ইয়াযীয়ার স্বপ্নের ব্যাখ্যা আপনারা সামনের পর্ব গুলো পড়লে তখন বুঝতে পারবেন। ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 7 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন