পর্ব — ০৯
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ───
( অতীত )
সকাল গড়িয়ে এগারোটার কাছাকাছি। ক্লাসরুমের ডিজিটাল ক্লকে তখন সময় নয়টা পঞ্চান্ন দেখাচ্ছে। প্রথম ক্লাস হওয়ায় এখনও ক্লাসরুমের সকল সিট পূর্ণ হয়নি। সামনের কয়েকটি সারি মোটামুটি ফাঁকা , পেছনের দিকে আট - নয় জন শিক্ষার্থী রয়েছে। তাদের কয়েকজন পড়াশোনা নিয়ে ব্যস্ত। আবার অনেকেই মোবাইল ফোনে ডুবে আছে।
ত্বরণ যদিও ক্লাসের সামনের দিকেই বসে রয়েছে। তবে সে মোবাইল ফোনে ‘ফোর্টনাইট’ খেলতে ব্যস্ত। হঠাৎ ক্লাসরুমের দরজা খুলতে দেখে , মোবাইলের ভলিউম কমিয়ে দিলো সে সহ অনেকেই। যদিও শুরুতে ভেবেছিল ক্লাস অ্যাটেনডেন্ট এসেছে। তবে প্রবেশ করলো একজন অপরিচিত পুরুষ। ওনাকে কেউ ভার্সিটিতে আগে দেখেছে বলে কারোই মনে পরলো না।
বয়স খুব বেশি বলে তো মনে হচ্ছে। হাতে কয়েকটি ফোল্ডেড ফাইল ও একটি ল্যাপটপ শোভা পাচ্ছে। দরজার কাছ থেকে সম্পূর্ণ ক্লাসরুমের দিকে একবার নজর বুলিয়ে সে সম্মুখের ডেস্কের দিকে এগিয়ে গেলো ও সুস্পষ্ট কণ্ঠে সকলের উদ্দেশ্যে বলতে লাগলো ,
“ আসসালামু আলাইকুম , মাই ডিয়ার স্টুডেন্ট।”
কয়েকজন শিক্ষার্থী প্রায় একসঙ্গেই বলে উঠলো ,
“ অলাইকুম আস সালাম , স্যার। Good morning.”
“ Good morning. I am your new part time faculty member.আর আজ থেকে আপনাদের Genetic engineering এর ক্লাস আমিই নিবো। I think , আপনাদের তো তা জানার কথা। কারণ লিংকন স্যার তো আপনাদের মিডটার্ম এক্সাম শুরু হওয়ার আগেই পি.এইচ.ডি করতে বাইরে চলে গিয়েছিলেন। আর তিনি তো অ্যাব্রোড থেকেই আপনাদের মিডের খাটা চেক করেছিলেন। তো তার অবর্তমানে আমি জয়েন করেছি।”
“ জি , স্যার। ”
“ সবাই ভালো এক্সাম দিয়েছেন না ? স্যার তো ওয়েবসাইটে আপনাদের রেজাল্ট আপলোড করে দিয়েছিলেন। Whatever , আমি আপনাদের মিডের খাটা নিয়ে এসেছি। যারা দেখতে চান। দেখতে পারেন। আর যদি নাম্বার নিয়ে কোনো ইস্যু থাকে। তো স্যারকে ইমেইল করবেন। ”
“ ওকে , স্যার। ”
সে পুরো ক্লাসরুমের দিকে তাকালো। দৃষ্টিটা সামান্য সংকুচিত হলো।
“ আপনারা কি ক্লাসে এই কয়জনই ? ”
ত্বরণ নিজের চেয়ার থেকে উঠে দাড়িয়ে বলল ,
“ স্যার , আমি সিআর। আসলে স্যার , অনেকেরই এটা ফার্স্ট ক্লাস , তাই একটু লেট হচ্ছে। ”
“ ওকে , সিট ডাউন। ”
সে তার ল্যাপটপ ডেস্কের ওপর রেখে নিজের কাজ শুরু করে দিলো। কিছুক্ষণের মধ্যেই প্রজেক্টরের সাদা পর্দায় আলো জ্বলে উঠলো। স্ক্রিনে ফুটে উঠলো তার একাডেমিক প্রোফাইল।
Name : Ibrahim Afridi Iyazdan
Appointed by Department
Professional Designation :
Assistant Professor | Researcher | Genetic and Biological Engineering Scientist
Email : ibrahimiyazdan@gmail.com
B.Sc. in Biotechnology
University of California , San Diego ( UC San Diego ) , USA
M.S in Biotechnology
Stanford University , USA
Doctor of Philosophy
Ph.D. in Biological Engineering
Massachusetts Institute of Technology ( MIT )
Research Concentration :
Generatic Engineering , Synthetic Biology and Cancer Biology
ইয়াযদান নিজ শিক্ষার্থীদের দিকে তাকিয়ে বলল ,
“ So , এটা আমার প্রোফাইল। আর আপনাদের যদি আমাকে নিয়ে কোনো প্রশ্ন থাকে। তবে করতে পারেন। আর আমার ইমেইল দেওয়া রয়েছে। একাডেমিক যেকোনো প্রয়োজনে আমাকে ইমেইল করতে পারো। ”
ত্বরণ নিজের হাত সামান্য উঁচু করে বলল ,
“ স্যার , আপনি যদি কিন্তু না মনে করেন। তবে কি একটা কথা বলতে পারি ? ”
“ জি , অবশ্যই। ”
“ স্যার , আগে তো আমাদের লিংকন স্যার ছিলেন। তো উনি আমাদের নিয়ে একটা হোয়াট’স অ্যাপ গ্রুপ খুলেছিলেন। এখন আপনি কি এমন কিছু করতে আগ্রহী ? ”
“ But আমি আসলে স্টুডেন্টদের সাথে personally connected থাকতে স্বচ্ছন্দ বোধ করিনা। আর আমাদের ডিপার্টমেন্ট থেকেও বলা হয়েছে personal communication avoid করতে। আমি চেষ্টা করব ইমেইলের মাধ্যমেই যোগাযোগ রাখতে। আর আপনি মে বি সিআর ? আপনার নাম ? ”
“ জি , স্যার। আমি ত্বরণ। আর আরেকজন সিআর আছে। কিন্তু সে আজকে এবসেন্ট। ”
“ ওহ্... ”
ত্বরণ একটু ভেবে আবারও বলল ,
“ স্যার , আপনি চাইলে ক্লাস শেষে আপনার নাম্বারটা আমাকে দিতে পারেন। কোনো দরকার হলে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারব। ”
“ Sorry. But I don't think that it's necessary. তবে একটা কাজ করতে পারেন। আপনি আমাকে দুইজন সিআর এর নাম্বারটা দিয়ে যেতে পারেন। কোনো প্রয়োজন হলে আমি নক করবো। ”
ত্বরণ সঙ্গে সঙ্গেই মাথা নাড়লো।
“ জি , স্যার। ”
“ ওকে , স্টুডেন্ট। আমার মনে হয় আমার পড়ানো শুরু করা উচিৎ। Already , আমি জয়েন করতে লেট করেছি। তিনটা মেকআপ নিতে হবে। সিআরদের সাথে কথা বলে , আপনাদের সুবিধা মতো আমি মেকআপ ক্লাসগুলো নিয়ে নিবো। ”
ইরফা ত্বরণের দিকে খানিকটা ঝুঁকে এলো ও ফিসফিস করে বলল ,
“ Bro I am just shocked. He is from MIT ! ”
ত্বরণও তাদের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষকের দিকে বিস্মিত হয়ে তাকালো,
“ হ্যাঁ, কিন্তু আমি বুঝতাছিনা। উনি কি আমেরিকায় ভাত পায় নাই ? বাংলাদেশে ক্যান ? ”
“ আমিও বুঝতে পারছি না। ”
ত্বরণ চারপাশে একবার চোখ বুলিয়ে ফিসফিস করে বলল ,
“ অরুণাদের দেখছিস ? ”
ইরফা ছোট বাঁকিয়ে বলল ,
“ হ্যাঁ। ন্যাকা গুলা স্যারকে চোখ দিয়েই গিলে খাচ্ছে। ”
“ ওগো দোষ কেমনে দেই বোল ? আমি পোলা হইয়া কইতাছি , স্যার একদম জোশ। চুলগুলা দেখছস ? উলফ কাট করা।”
“ চুপ কর। স্যার লাগে। ”
“ কি চুপ করমু ? নজর সরাইতে পারতাছি না। ”
.
.
( বর্তমান )
ল্যাপটপ স্ক্রিনে ভেসে থাকা ‘প্রথম আলো’র আর্টিকেলের দিকে হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে ইয়াযীয়া। শিরোনামে গোটাগোটা অক্ষরে লেখা।
“ ইব্রাহীম আফ্রিদী ইয়াযদানঃ বাংলাদেশের গৌরব , ক্যান্সার গবেষণায় সম্ভাবনায় নতুন দ্বার উন্মোচন করেছেন তরুণ গবেষক। ”
ইয়াযীয়া বিড়বিড় করে আর্টিকেলটি পড়তে শুরু করলো।
“ বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞান ও জীবপ্রযক্তি গবেষণার অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছেন তরুণ গবেষক ড. ইব্রাহীম আফ্রিদী ইয়াযদান।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং , ক্যান্সার বায়োলজি , সিন্থেটিক বায়োলজি ও মলিকিউলার ডায়াগনস্টিকস নিয়ে তাঁর দীর্ঘদিনের গবেষণা বর্তমানে বিশেষভাবে আলোচনায় এসেছে স্কিন ক্যান্সার নিয়ে পরিচালিত বর্তমানে একটি বিশেষ গবেষণা প্রকল্পের কারণে।
ঢাকার ওসেন মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল এর সহযোগিতায় পরিচালিত একটি গবেষণায় স্কিন ক্যান্সারে আক্রান্ত রোগীদের জেনেটিক ও মলিকিউলার বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হচ্ছে।
গবেষকরা আশা করছেন , এই গবেষণার ফল ভবিষ্যতে স্কিন ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসার ক্ষেত্রে নতুন পথ তৈরি করতে পারে। বিশেষকরে যেসব রোগী বর্তমানে রোগের জটিল পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন। তাদের জন্য আরও কার্যকর ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি তৈরির সম্ভবনাও এই গবেষণার অন্যতম গুরুত্বপুর্ন লক্ষ্য।
ইয়াযদানের নিতৃত্বাধীন গবেষণা দল কেবল নতুন কোনো চিকিৎসা পদ্ধতির সন্ধানেই থেমে নেই। তারা কিছু নতুন মলিকিউলার টার্গেট , বায়োমারকার ও পরীক্ষামূলক থেরাপিউটিক পদ্ধতি নিয়ে কাজ করছেন , যেগুলো ভবিষ্যতে শুধু ক্যান্সার চিকিৎসায় ওষুধ ও অন্যান্য লক্ষ্যত্তিক চিকিৎসা উদ্ভাবনের ভিত্তি হয়ে উঠতে পারে।
ইয়াযীয়া এবার গুগলে সার্চ করলো ,
“ ড. ইব্রাহীম আফ্রিদী ইয়াযদান কে ? ”
স্ক্রিনে তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদর্শিত হতেই সে আবারও পড়তে শুরু করলো।
“ ড. ইব্রাহীম আফ্রিদী ইয়াযদান একজন জেনেটিক ইঞ্জিনিয়ার , জীবপ্রযুক্তিবিদ ও গবেষক।
বাংলাদেশে ফিরে আসার আগে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গুলোতে তার একাডেমিক ও গবেষণা জীবন কাটে। জীবপ্রজক্তি থেকে শুরু করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ক্যান্সার বায়োলজি , ধাপে ধাপে নিজের গবেষণার ক্ষেত্রকে আরও বিস্তৃত করেছেন তিনি।
বর্তমানে তাঁর গবেষণা দলের অন্যতম প্রধান প্রকল্প হলো স্কিন ক্যান্সারের জেনেটিক ও মলিকিউলার বৈশিষ্ট্য নির্ণয়। এই গবেষণা এখনও চলমান। বাংলাদেশের পাশাপাশি তিনি আন্তর্জাতিক পর্যায়ে আরও কাজ করেছেন। তাঁর গবেষণা ও সহযোগিতামূলক কাজ বিভিন্ন Peer - Reviewed International Scientific Journals , গবেষণা সম্মেলন ও বৈজ্ঞানিক সিম্পোজিয়ামে উপস্থিত রয়েছে।
এছাড়াও ঢাকার কাকরাইলে তার নিজস্ব বেসরকারি গবেষণাকেন্দ্র রয়েছে - Afridi Centre for Genetic and Cancer Research. ( ACGCR )
পাশাপাশি তিনি ঢাকার বেসরকারি হাসপাতাল , ওশেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সঙ্গে যুক্ত আছেন।”
বিভিন্ন ওয়েবসাইটে ইয়াযদানের সম্পর্কে আরও অনেক কিছু লেখা ছিল। তবে ইয়াযীয়া আর পড়লো না।
পাশ থেকে ত্বরণ তার মাথায় একটা গাট্টা মেরে বলল ,
“ তুই কি শুনতাছোস আমার কথা ? ”
ইয়াযীয়া হতবিহ্বল হয়ে বলল ,
“ Bro , I am just speechless . আমি নিজেকে বিশ্বাস করাতে পারছি না যে ... ”
ত্বরণ ভ্রু কুঁচকে বলল ,
“ যে কি ? এরকম কোয়ালিফাইড একজন আমাদের টিচার ? ”
ইয়াযীয়া বিরক্তিতে চোখ বন্ধ করে নিলো। এরপর সামনে থাকা পানির বোতল থেকে পানি খেয়ে নিয়ে বলল ,
“ চল ক্লাসে যাবো। ”
“ ধুর ... ক্লাস শেষ হতে আর মাত্র বিশ মিনিট বাকি। এখন গিয়ে কি করবো ? ”
ইয়াযীয়া চেয়ার থেকে উঠে দাড়িয়ে ত্বরণের হাত ধরে টানতে লাগলো।
“ আমি ক্লাসে যাচ্ছি। আর তুইও যাচ্ছিস আমার সাথে। ”
ত্বরণ চিন্তিত হয়ে বলল ,
“ স্যার , যদি জিজ্ঞাসা করে যে এত দেরি হলো কেনো ? তারওপর আমরা আবার সিআর। ”
ইয়াযীয়া খানিক বিরক্ত হয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বলল ,
“ উফ ... চল তো। পরের টা পরে দেখে নিবো। ”
.
~ চলবে ( ইন শাহ্ আল্লাহ্ ) ~
[ এই পেইজে একটু সমস্যা হচ্ছে। তাই প্লীজ আমার আরেকটা পেইজ ফলো করে দেও। যদি এই পেইজ চলে যায় তো সেখানে গল্প দিবো : https://www.facebook.com/share/19WpgP2zm8/ ]
.
.
.
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প