পর্ব — ১০
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ───
কিছুক্ষণের মধ্যেই ইয়াযীয়া আর ত্বরণ ক্লাসরুমের সামনে এসে পৌঁছালো। করিডোরের এই দিকটায় শিক্ষার্থীদের আনাগোনা বড়ই কম। বেশিরভাগ শিক্ষার্থীই এখন ক্লাসে। আর যারা ক্লাস করছে না তারা হয়তো লাইব্রেরি , স্টাডি রুম কিংবা ক্যান্টিনে। ইয়াযীয়া দীর্ঘশ্বাস ফেলে দরজা থেকে ভেতরে প্রবেশ করতে চাইলো। হঠাৎ নিজের মাঝে এমন পরিবর্তনের কারণ খুঁজে পেলো না সে। অকারণেই বুকের ভেতরটা দ্রুত ওঠানামা করছে। কানে অনবরত একটা ধপধপ শব্দ ধ্বনিত হচ্ছে। সে কি সেই মানুষটার সম্মুখীন হতে ভয় পাচ্ছে ? এমন চিন্তা মাথায় ভর হতেই তা বিসর্জন দিয়ে ত্বরণকে সাথে নিয়ে ক্লাসে প্রবেশ করলো সে।
দুজনে নীরবে পেছনের দিকে গিয়ে বসতে চাইলো। গুটি গুটি পায়ে পেছনের দিকে এগোতেই সামনের ডেস্ক থেকে ইয়াযদানের দৃষ্টি তাদের ওপর পড়লো। ভ্রু সামান্য কুঞ্চিত হলো তার।
“ আপনারা কি এই সেকশনের ? ”
ত্বরণ সঙ্গে সঙ্গেই থেমে গিয়ে সোজা হয়ে দাড়ালো।
“ Yes , yes , sir. এই ক্লাসেরই। কালকেই তো দেখলেন। ”
ইয়াযদানের দৃষ্টি এবার আরও স্থির হলো ,
“ আপনি সিআর। তাই না ? ”
“ জি , স্যার। ” ত্বরণ মাথা সামান্য কাত করে পাশে দাড়িয়ে থাকা ইয়াযীয়ার দিকে ইঙ্গিত করলো। “ আর , স্যার। ও হলো তারিন। কালকে যে ক্লাস শেষে আরেকজন সিআর এর নাম্বার দিলাম আপনাকে। ”
ইয়াযদান নির্লিপ্ত স্বরে বলল,
“ ওহ্... ”
খানিক বিলম্ব করে সে তার ফাইলের উপরে রাখা কলমটিকে আঙুলের সাহায্যে ঘুরাতে ঘুরাতে লাগলো।
“ আপনারা যেহুতু সিআর। চেষ্টা করবেন ক্লাসে টাইম মতো আসার। আর প্রত্যেকদিন প্রেজেন্ট থাকার। ”
ইয়াযীয়া সামান্য এগিয়ে এসে বিনীত স্বরে বলল ,
“ স্যার , আসলে আজকে রোড ক্রস করার সময় ত্বরণের ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। সেই জন্য আমরা মেডিক্যাল কর্ণারে ছিলাম। ”
কথাটা শোনার পরও ইয়াযদানের মাঝে তেমন কোনো বিশেষ পরিবর্তন লক্ষ করা গেলো না। সে বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল ,
“ I don't like to hear any explanation. Just sit. ”
ইয়াযীয়া মনে মনে বলল ,
“ খো/বি/শ স্যার, বললাম ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে। একটু জিজ্ঞাসা তো করতে পারতো যে কি হয়েছে , কীভাবে হয়েছে , এখন কেমন আছে ? কতো সুন্দর করে একটা গল্প বানানলাম। শুনলোও না। ”
ইয়াযীয়া আর ত্বরণ সামনের দিকের সিটেই বসে পড়লো। আর পেছনের দিকে গেলো না। ইয়াযদান সামনে থেকে তার সকল শিক্ষার্থীদের দিকে তাকালো। এরপর সকলের উদ্দেশ্যে বলতে লাগলো ,
“ ক্লাস এখন হয়তো সবাই আছেন। বা অনেকেই হয়তো অ্যাবসেন্ট। আমার যা বলার আমি আপনাদের স্পষ্ট ভাবে বুঝিয়ে বলে দিতে চাই। আপনাদের আপনাদের বাকি ক্লাসমেটদের জানিয়ে দিবেন। ”
তার কণ্ঠে রূঢ়তা না থাকলেও নিরাবেগ দৃঢ়তা রয়েছে। যা কঠোরভাবে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে বাধ্য করলো। ও তারা খানিক শঙ্কিত হলো বটে।
“ আপনারা সবাই অ্যাডাল্ট। ভার্সিটি কর্তৃপক্ষ আপনাদের স্কুলের মতো প্যারা দিবে না। এটাই স্বাভাবিক। তবে আপনাদের নিজেদের ভালো মন্দ আপনাদের বুঝা উচিৎ। আমি যেকোটা সেকশনে ক্লাস নিচ্ছি তাদের সকলকে নিয়েই বলি। আপনারা কেউই ক্লাসে আটেন্টিভ না। আপনারা এক্সামের আগে স্লাইড আর এআই টুল দিয়ে পড়বেন। তাহলে ভার্সিটিতে আসার প্রয়োজন কি ? আপনারা জিপিটি কে বলেন আপনাদের সার্টিফিকেট দিতে।”
তার কথা কর্ণগহ্বরে পৌঁছানো মাত্রই যে টুকটাক শব্দ শোনা যাচ্ছিল , তাও স্তিমিত হয়ে গেলো।
“আমার ক্লাস করলে অ্যাটেন্টিভ থাকতে হবে। আমি যদি এরপরেও আপনাদের এমন খামখেয়ালি দেখি। আমি ডিপার্টমেন্ট হেডের কাছে কমপ্লেইন করবো। আর আমি আমার ক্লাসে ম্যানুয়ালি অ্যাটেনডেন্স নিবো। যারা পাঞ্চ করে চলে যান বা ফ্রেন্ডদের কাছে আইডি দিয়ে দেন। তাদের অ্যাবসেন্ট হিসেবেই ধরা হবে। ”
তার বজ্রকণ্ঠ ধ্বনিত হওয়ার পর পরই শিক্ষার্থীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেলো। যদিও তারা যথা সম্ভব চেষ্টা করছে নিচু স্বরে ফিসফিস করে কথা বলতে।
ইরফা একটু ঝুঁকে ইয়াযীয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল ,
“ তারিন , এমন তো জীবনে শুনি নাই। ভার্সিটিতে প্রাইমারি স্কুলের মতো শুরু করলো কেনো ? এমন তো আমাদের কিন্ডার গার্টেনের টিচাররাও করে নাই। ”
ইয়াযীয়া ঠোঁটে আঙুল চেপে চুপ থাকতে বলল।
“ কি রে ? চুপ কেনো থাকবো ? স্যার এমন করছে ক্যান ? আমি কিন্তু এডমিনকে গিয়ে বলবো।”
“ কি বলবি শুনি ? এই যে আমরা ফাঁকিবাজ! ”
“ তো সবাই এমন করে। কোন ভার্সিটির স্টুডেন্টরা একশতে একশো অ্যাটেন্টিভ থেকে ক্লাস করে ? ”
“ শু... স্যার আমাদের দিকেই তাকিয়ে আছে। শোন , এই কোর্সের এর আগের সিটি গুলাতেও কেউই বিশে বিশ পাই নাই। তো পরের সিটি গুলা ভালো করে দিতে হবে। এখন যদি উনি আমাদের মার্কস কম কম দেয় তো আমাদের কিছুই করার নেই। তাই উনি যেভাবে চায় সেভাবেই থাকতে হবে। নাহলে ডে/ড... CSS আর EEE দের মতো সিজি ফরের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে।”
“ ভাই , আসলেই আমরা তো তাও চেষ্টা করলে ফোর পেতে পারি। ওদের তো থ্রি পয়েন্ট টু উঠাতেই বারোটা বেজে যায়। ভাগ্য ভালো মেডিক্যালে চান্স না পাওয়ার পর ইঞ্জিনারিংয়ে যাই নাই।”
ত্বরণ মুখ বাঁকিয়ে বলল ,
“ ব্যাঙের ভাগ্য ভালো ! জীবনে এমনিই অশান্তির শেষ ছিল না। এখন আবার এই আইনস্টাইন বিজলীর ঝটকা দিয়ে চলে আসছে। ধুর ... জীবন মানেই যন্ত্রণা। ”
সামনের দিক থেকে ইয়াযদানের কর্কশ কন্ঠ ভেসে এলো,
“ Please stop. ”
সঙ্গে সঙ্গে সকলে চুপ হয়ে গেলো। চারদিকে এখন নীরবতা বিরাজ করছে। করবে না বাই কেনো ? সামনে তাদের ধরা দিয়েছে শিক্ষক রূপে যমদূত। উনিশ থেকে বিশ হলেই তাদের সিজিপিএ টু পয়েন্টের ঘরে নেমে আসা পাক্কা।
সে হোয়াইট বোর্ডের দিকে ইশারা করে বলল ,
“ সবাই কনসান্ত্রেট করো। নেক্সট উয়িকে সিটি নিবো। ”
সিটির কথা শোনা মাত্রই প্রত্যেকের গলা শুকিয়ে এলো। সকল চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে সবাই পড়ায় মনোনিবেশ করার চেষ্টা করলো।
.
.
“ বায়। ”
ক্লাস শেষ হওয়া মাত্রই নির্লিপ্ত ভঙ্গিতে কথাটা বলেই ইয়াযদান নিজের যাবতীয় জিনিস গুছিয়ে নিয়ে বেরিয়ে গেলো। সে বেরোনো মাত্রই ইয়াযীয়াও সঙ্গে সঙ্গেই পিছু পিছু বেরিয়ে পরলো। করিডোরে হাঁটার সময় সে সাহস করে পেছন থেকে ডাকলো।
“ স্যার ... ”
ইয়াযদান থেমে গিয়ে পেছনে ঘুরে পেছনে ঘুরলো।
“ কিছু বলতে চাচ্ছেন ? ”
ইয়াযীয়ার গলা হঠাৎ শুকিয়ে এলো। এতক্ষণ ধরে নিজের মাঝে হাজারো শব্দ বুনেছিল সে। তবে তা বহিঃপ্রকাশ করতে সক্ষম হচ্ছে না এখন। সব কিছুই এমন যেনো এলোমেলো হয়ে গিয়েছে।
“ আসসালামু আলাইকুম। জি , স্যার। মানে ... আসলে ...”
“ What ? ”
ইয়াযীয়ার মুখ ফসকে আচমকাই বেরিয়ে গেলো,
“ আপনি কি আমাকে চিনতে পেরেছেন ? ”
ইয়াযদানের ভ্রু সামান্য উপরে উঠলো। ইয়াযীয়া খেয়াল করলো যে এই মহাশয় এখনও তার দিকে ঠিক করে তাকাচ্ছে না।
“ চিনতে পারার কোথাও না। ঐযে স্যার সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল। আমি অ্যা/ক্সিডেন্ট করলাম। তারপর আপনি আমাকে হেল্প করলেন। এবার কিছু মনে পড়লো ? আপনার ছাতা আর জ্যাকেট এখনও আমার কাছেই আছে।”
লজ্জায় লাল হয়ে ইয়াযীয়া চোখ বন্ধ করে ফেললো। এসব কি ভুলভাল বলছে সে ?
“ ওহ্... So , you are Yazia Sawkat Tarin. ”
ইয়াযীয়া বেশ অবাক হলো। লোকটা তার নাম মনে রেখেছে ! কই ? তার তো মনে ছিল না। সে তো কবেই ভুলে গিয়েছে।
“ জি , স্যার। ”
“ কিছু বলতে চান ? ”
“ হ্যাঁ। ঐযে সার্ভিস চার্জ বিকাশে পাঠিয়ে দিয়েছি। পেয়েছেন ? ”
“ সরি। আমার ম্যানেজারের নাম্বার দিয়েছিলাম। ওনাকে জিজ্ঞাসা করে আপনাকে জানাতে হবে। ”
“ না , না। সরি বলবেন না প্লীজ। ”
ইয়াযদান নিজের হাত ঘড়ির দিকে তাকালো।
“ আপনার কথা কি শেষ ? আমার একটা মিটিং আছে। ”
ইয়াযীয়া কথাটা বলার চেষ্টা করলো। কিন্তু কিছুই বলতে পারছে না। শব্দরা গলায় দোলা পাকিয়ে গিয়েছে। তবুও আবার চেষ্টা করলো।
“ Sir , actually I am your big fan. ”
“ What !? I am not a superstar... ”
“ You are more than a shining star. You are one of the best researcher of our country. And you have also international recognition. ”
একটু থেমে সে আবারও বলতে লাগলো ,
“ I am interested to join your Research centre. ”
কোনোমতে নিজের মনের ভাব প্রকাশ করে ইয়াযীয়া স্বস্তির নিঃশ্বাস নিলো। যদিও এখন উপলব্ধি করতে পারছে যে সে হয়তো খুব দ্রুত কথাগুলো বলে ফেলেছে।
ইয়াযদান শান্ত স্বরে বলল ,
“ ওকে। আপনি আপনার এডভাইসরের সাথে কথা বলে আপনার সিভি আমাকে ইমেইল করে দিবেন। রিসেন্টলি আমরা একটা প্রজেক্টে রিসার্চ করছি। বাট এই টিমে আমরা নতুন করে আর কোনো মেম্বার নিচ্ছি না। বিশেষ করে এই মুহূর্তে নিউ কামার তো কখনোই না। নেক্সট টাইম আপনাকে সাথে রাখা যেতেই পারি। ”
“ Thank you, sir. Thank you so much. ”
“ নেক্সট প্রজেক্টটা ব্লাড ক্যান্সার নিয়ে। ”
“ Yes , sir. I really want to work with you. And sorry. ”
“ Sorry for what ? ”
“ ঠিক করে গুছিয়ে না কথা না বলার জন্য। ”
“ It's okay. And I need to leave now. I am getting late for meeting. ”
“ Sure , sir. Good bye. ”
ইয়াযদান আর দাঁড়ালো না। সে করিডোর পেরিয়ে এগিয়ে গেলো।
ইয়াযীয়া মাটির উপর দাঁড়িয়ে থেকে নিজের ভার অনুভব করতে পারছে না। এতদিনে তার সাদা কালো স্বপ্ন রঙিন হতে শুরু করেছে। কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে থেকে সিঁড়ির দিকে ছুটে গেলো। সিঁড়ির সামনেই ত্বরণ দাঁড়িয়ে। ত্বরণ অবাক হয়ে তাকালো।
“ কি রে ? কাহিনী কী ? ”
ইয়াযীয়া হাঁপাতে হাঁপাতে বলল ,
“ কিসের কাহিনী ? কার কাহিনী ? ”
ত্বরণ চোখ সরু করে বলল ,
“ স্যারের সাথে। ”
ইয়াযীয়া হাসি মুখে বলল ,
“ I want to research with him. ”
“ Why him ? ”
“ Why not him ? ”
“ Don't you know who he is ? ”
“ Yes , I know. That's why have chosen him as my mentor. ”
“ রাখ তো। এই লোকের হেব্বি আটিটিউট। তোরে কোনো হেল্প করত না। এদিকে ভালো ফারহান স্যারের হেল্প নে। ”
“ Do you know what I want ? International success... I want to shine like him. Even more them him. ”
ত্বরণ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে কপালে হাত ঠেকালো।
“ মামা , তুই পাগল হয়ে গেছিস। চল আমার সাথে। ”
“ কোথায় ? ”
“ ক্ষুধায় তোর মাথা কাজ করছে না। ক্যান্টিনে গিয়ে কিছু খেলে ঠিক হয়ে যাবি। ”
ত্বরণ ইয়াযীয়ার হাত ধরে টানতে লাগলো।
“ ওকে। আজকে ট্রিট আমি দিবো। Because I am so happy.”
ত্বরণ নিজ মনে বিড়বিড় করতে লাগলো,
“ আসলেই পাগল না হইলে কেউ নিজের থেকে ট্রিট দিতে চায় না। ”
“ কি খাবি বোল ? ”
“ কেউ ট্রিট দিতে চাইলে সে যা খাওয়াতে চায় আমি তাই খাই। ফ্রি জিনিস সবই মজা। ”
“ আচ্ছা। তাহলে চকলেট বল নিবো। কারণ আমার সুইট ক্রেবিংস হচ্ছে। ”
“ তোর দিনে কয়বার মিষ্টি খাইতে মন চায় ? ক্লাসে যাওয়ার আগেও তো রোল কেক গিল্লি। ”
.
.
ক্যান্টিনে আসার পর ইয়াযীয়া সুইট কর্নারের দিকে চলে গেলো। আর ত্বরণ টেবিলে বসে তার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ইয়াযীয়া প্লেটে করে চকলেট বল নিয়ে হাজির হলো।
ইয়াযীয়া চেয়ারে বসতে বসতে বলল ,
“ এই আমি খাটা এনেছিলাম ক্লাসের থেকে ? দেখি তো ... ”
ব্যাগের ভেতর হাতড়ে খুঁজতে লাগলো সে। কিছুক্ষণের মধ্যেই পেয়েও গেলো। তবে তার সঙ্গে বেরিয়ে এলো ছোট একটি চিরকুট। ইয়াযীয়া চিরকুটটি বের করে ভ্রু কুঁচকালো।
“ এটা আবার কি ? ”
ত্বরণ সঙ্গে সঙ্গেই হাত বাড়িয়ে নিয়ে নিলো।
“ দেখি ! দেখি ! ”
কাগজটা খুলতেই তার চোখ ছানাবড়া হয়ে গেলো।
“ ডিয়ার তারিন ! বাহ্ ... ”
“ কি ? ”
ত্বরণ শ্লেষাত্মক হেসে বলল,
“ মাম্মা , তুই তো লাভলেটার পাইসোস।”
ইয়াযীয়া হাত বাড়িয়ে চিরকুটটা চাইলো।
“ কে দেখি ? ”
ত্বরণ রাগান্বিত স্বরে বলল ,
“ জানে না যে তুই অ্যাঞ্জেন্ড ? তাও আলীয়ান ভাইয়ের সাথে। কোন সাহসে দিলো ? ”
ইয়াযীয়া চিরকুট খুলে পড়তে শুরু করলো। ত্বরণ নাক কুঁচকে বলল ,
“ কি সব পড়ছিস ? ”
“ আরেহ ... বানান ভুল। তো আমি কি করবো ? ”
“ দোস্ত , তুই বোস। আমি ওই সুরহাবের ব্যবস্থা করে আসতেছি। কত্ত বড় সাহস ? ইঁদুরের মতো চেহারা নিয়ে আমার বান্ধবীর সাথে প্রেম করতে চায় !”
ইয়াযীয়া বিচলিত হয়ে বলল ,
“ ওয়েট। কাউকে ভালোবাসা অপরাধ না। ও আমাকে ওর অনুভূতির সম্পর্কে জানিয়েছে। আমিও ওকে সুন্দর ভাবে বুঝিয়ে না করে দিবো। রিল্যাক্স ... বোস তুই। ”
“ ঠিক আছে। কিন্তু ও যদি আবার এমন কিছু করে , আমি কিন্তু তখন চুপ করে থাকবো না।”
“ আমিও না। কিন্তিবেক্ষ ওভাররিয়েক্ট করতে চাইছি না।”
আচমকাই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো।
“ Hey , What's up my girl ? ”
পরিচিত উষ্ণতা ইয়াযীয়াকে সিক্ত করলো। আলীয়ান পেছন থেকে তাকে আলতো করে জড়িয়ে ধরলো। ইয়াযীয়ার মুখে হাসির রেখা ফুটে উঠলো।
“ এই তো। আর একটা ক্লাস বাকি। সেটা করেই বাড়ি চলে যাবো।”
ত্বরণ আলীয়ানের দিকে তাকিয়ে বলল ,
“ আসসালামু আলাইকুম , ভাইয়া। ভালো আছেন ? ”
“ হুম্। কি করছো তোমরা ? ”
ত্বরণ হাসি মুখে বলল ,
“ এই তো ভাইয়া। ক্লাসে যাচ্ছি। ”
“ তারিন এই ক্লাসটা করতে পারবে না। তুমি ওর আইডি রেখে দেও। ”
“ জি , ভাইয়া। ”
ইয়াযীয়া সঙ্গে সঙ্গেই বলে উঠলো ,
“ এই আমি ক্লাস করতে পারবো না। মানে কি ? আমার কালকে সিটি। আজকে ক্লাস করতেই হবে। ”
আলীয়ান মৃদু হেসে ইয়াযীয়ার কাধে নিজের থুতনি ঠেকালো।
“ জি না , বেবী গার্ল। তুই এখন আমার সাথে ঘুরতে যাচ্ছিস। ”
ইয়াযীয়া চোখ সরু করে বলল ,
“ আমি কেনো ? তোমার জান্নাতকে নিয়ে যাও। ”
আলীয়ান হাসতে হাসতে বলল,
“ ইন্সটাতে একটা স্টোরি কি দিলাম। ওমনি জেলাস হয়ে লুচির মতো ফুলে গেলি!”
আলীয়ান তার কোনো কথাকেই গ্রাহ্য না করে হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলো।
“ আলীয়ান! ”
আলীয়ান ইয়াযীয়ার ঠোঁটে আঙুল চেপে ধরে বলল ,
“ শু ... No argument. ”
আলীয়ান ইয়াযীয়ার হাত ধরে পার্কিং লটে নিয়ে গেলো। আলীয়ান নিজের বাইকের দিকে এগিয়ে যাবে তখনই ইয়াযীয়া বলে উঠলো।
“ আমি গাড়ি নিয়ে এসেছি। ”
আলীয়ান ইয়াযীয়ার নাক আলতো করে চেপে ধরলো।
“ আজ যে বড় অবাধ্য হচ্ছিস ? তোর গাড়ি পরে থাক এখানেই। আমার সাথে আমার বাইকে করেই যাচ্ছিস। ”
আলীয়ান বাইকে গিয়ে বসতেই ইয়াযীয়াও পেছনের সিটে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বসলো। ইয়াযীয়া ঠিক করে বসতেই আলীয়ান বাইক স্টার্ট করে দিলো।
.
~ চলবে ( ইন শাহ্ আল্লাহ্ ) ~
[ এই পেইজে একটু সমস্যা হচ্ছে। তাই প্লীজ আমার আরেকটা পেইজ ফলো করে দেও। যদি এই পেইজ চলে যায় তো সেখানে গল্প দিবো : https://www.facebook.com/share/19WpgP2zm8/ ]
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প
.
.
.
[ নোটবার্তাঃ - আজ বাধ্য হয়ে কয়েকটি কথা বলছি। ১০ - ১৬ তারিখ অবধি আমার ট্রাইমেস্টার ফাইনাল , তবুও আমি আপনাদের জন্য লিখছি। গল্পটি প্রায় তিন হাজারেরও বেশি পাঠক পড়ছে , অথচ একটা লাইক বা ছোট উৎসাহের মন্তব্যও পাচ্ছি না।
আমরা লেখকরা পাঠকদের জন্যই লেখি। পাঠকরা পড়ে যদিও সামান্য উৎসাহ টুকুও না দেয় , তাহলে লেখক লেখার আগ্রহ বা অনুপ্রেরণা কথার থেকে পাবে ? গঠনমুলক কমেন্ট না করেন , অন্তত একটা ইমোজি তো কমেন্ট করতে পারেন। ভালো লাগলো নাকি খারাপ লাগলো এইটুকু তো বলতে পারেন। ]