পর্ব — ১১
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ───
রাস্তার দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল বৃক্ষরাজির পত্রপল্লব শরতের হওয়ায় দোল খাচ্ছে। মাতাল হওয়ার অবাধ আনাগোনায় কোথাও কোথাও ঝরে পড়ছে শুকনো পাতা। সবিতার ঘন সবুজের ফাঁক দিয়ে পথের বুকে ছড়িয়ে দিচ্ছে উজ্জ্বল আলো। দূর দিগন্তে ছুটে চলা পথটুকু কে দেখলে মনে হচ্ছে প্রকৃতির স্নিগ্ধ ক্যানভাসে আঁকা অলিন্দ চিত্রকল্প।
সেই অসীম পথ ধরে ছুটে চলে আলীয়ানের বাইক। হ্যান্ডেলে দৃঢ় ভাবে স্থির তার করযুগল। দৃষ্টি সম্পূর্ণভাবে সামনের পথের দিকে নিবদ্ধ। পেছনে বসে ইয়াযীয়া দুবাহু দিয়ে তাকে বাহুবন্ধনে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তার গাল আলীয়ানের পিঠ ছুঁয়েছে। আলীয়ানের দেহের উষ্ণতা তাকে প্রশান্তির চাদরে মুড়িয়ে নিয়েছে। ভালোবাসার স্পর্শে সিক্ত করছে।
এলোমেলো বাতাসে ইয়াযীয়ার কেশরাশি আলীয়ানকে ছুঁয়ে দিচ্ছি। এলো চুলের সুবাসে আলীয়ান মাতাল হয়ে যাচ্ছে। দুজন কপকপতির মনে বিরাজ করছে অনাবিল স্নিগ্ধতা।
আলীয়ান হঠাৎ করেই সুর ধরলো। গুনগুনিয়ে গাইতে লাগলো। প্রিয় গানের চরণ গুলোই আনমনে আওড়াতে লাগলো সে।
“ শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে
যদি মন থেকে
দেখে দেখো আমায় পেয়ে যাবে ”
ইয়াযীয়ার ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠলো। এই গান যে তাকেই উদ্দেশ্য করে গাওয়া। ইয়াযীয়ার প্রিয় গায়ক যে প্রীতম হাসান। তাই তো আলীয়ান সবসময় তাকে প্রীতম হাসানের গানই শোনায়।
আলীয়ান বাইকটি ক্রমশ জনবিরল প্রান্তের দিকে এগিয়ে নিয়ে চললো। শহরের চিরচেনা কোলাহলকে পেছনে ফেলে তারা নির্জন নীলিমায় হারিয়ে যাচ্ছে।
কিছু দূরে এগিয়ে যেতেই আলীয়ান বাইক থামালো। ঢাকার শহর হওয়ার পরেও এদিকটায় গ্রামীণ ছোঁয়া আছে। অবিরাম পাখির কিচিরমিচির শব্দ কানে ভেসে আসছে। বাতাসে ঘাসের সুবাস ভেসে আসছে।
লোকজনের আনাগোনা চোখে পরার মতো নয়। ভরদুপুর হওয়ায় আরও নির্জন হয়ে উঠেছে প্রান্তরটি। যত দূর দৃষ্টি যায় , সমজ তৃণ ভূমির বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে আছে শুভ্র কাশপুষ্পের দল। শরতের আগমনী বার্তা নিয়ে বাতাসের সঙ্গে দুলছে তাদের কোমল শীর্ষ। বাতাসের তোড়ে কয়েকটি তুলোর মতো শুভ্র পাপড়ি উড়ে এসে তাদের গা ছুঁয়ে দিচ্ছে।
বাইক থেকে নেমে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় চারদিকে তাকিয়ে ইয়াযীয়া থমকে দাঁড়ালো। বিস্ময়ে তার নয়নযুগল ক্রমশ প্রসারিত হয়ে উঠলো। সবদিকে কাশফুলের শুভ্র সমারোহ। তারপর নীলাম্বরীর বিস্তৃত চাঁদোয়া। প্রকৃতি নিভৃতে তার সকল সৌন্দর্য উজাড় করে দিচ্ছে।
“ Wowww... It's too beautiful. ”
বিস্ময়মাখা কণ্ঠে বলেই সে ঘুরে তাকালো। আলীয়ান বাইকের চাবি পকেটে রেখে তার দিকে তাকিয়ে মৃদু হাসলো।
“ পছন্দ হয়েছে ? ”
“ হুম্। অনেক সুন্দর। শরৎ যে শুরু হয়েছে , সেটা তো আমি টেরই পাইনি। ”
ইয়াযীয়ার চোখে মুখে ছড়িয়ে পড়া মুগ্ধতা দেখে আলীয়ানের ঠোঁটের কোণের হাসির রেখা আরও গাঢ় হলো।
“ শুরু তো আরও অনেক আগেই হয়েছে। শেষেও হয়ে যাবে। তাই ভাবলাম তোকে একটু কাশবনের থেকে ঘুরিয়ে আনি। ”
“ বৃষ্টির জন্য বুঝতেই পারিনি। ভেবেছি এখনও বর্ষাকাল চলছে। ”
আলীয়ান হালকা হেসে মাথা নাড়লো,
“ আরেহ , বাংলাদেশ কি আর এখন ষড়ঋতুর দেশ আছে নাকি ? নামেই ষড়ঋতুর দেশ। এখন তার আর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কবিতা আর গল্পেই সীমাবদ্ধ। ”
ইয়াযীয়াও সঙ্গে সঙ্গেই সায় জানালো,
“ আমি তো সেভাবে কখনোই কোনো সিজন দেখিনি। মাঝে মাঝে একটু ঠাণ্ডা পরে আর বৃষ্টি হয়। আর সারাজীবন তো গরমই থেকে। ”
“ হুম্।”
ইয়াযীয়া নিজের অজান্তেই আরও কয়েক পা এগিয়ে গেলো। শুভ্র পুষ্পরাজির মাঝখানে দাঁড়িয়ে দুই বহু ছড়িয়ে চোখ বন্ধ করে স্নিগ্ধ হাওয়া আর সুবাস অনুভব করতে লাগলো।
পেছন থেকে আলীয়ানের কন্ঠ ভেসে এলো,
“ জায়গাটা যখন তোর এতই ভালো লেগেছে। তখন তো এখানেই আমরা বিয়ে করতে পারি। কি বলিস ? ”
ইয়াযীয়া হতবিহ্বল হয়ে তার পানে তাকালো। আলীয়ানের কথাটা অনুধাবণ করে বুঝতে তার খানিক সময় লাগলো।
“ কি বললে ? বিয়ে করবো!”
“ হুম্। একদিন তো করবই। ”
“ কবে ? ”
“ উম.. ভবিষ্যতে কখনও।”
ইয়াযীয়া বিয়ের কথা শোনা মাত্রই হেসে ফেললো। তার গলার টোল গুলো আরও স্পষ্ট হলো।
“ আচ্ছা। এভাবে বিয়ে করলে তো প্রীতম আর শেহতাজের মতো চা বাগানেই করতে পারি। ”
“ হুম্। After all , ওরা তোর ফেভারিট কাপল। ”
“ আমি চাই বিয়ের পর আমাদের একদম প্রীতম আর শেহতাজের মতো কিউট লাগুক। ”
“ যখন ডেস্টিনেশন ওয়েডিং করতে চাচ্ছি। তবে তো বাইরে গেলেই পারি। টার্কি গেলে কেমন হয় ? ”
“ সবাইকে বিদেশ থেকে ঘুরিয়ে এনে কিলাভ ? এর থেকে ভালো বাংলাদেশের কোথাও বিয়ে করবো। এরপর আমরা দুজন ওয়ার্ল্ড টুরে যাবো। ”
আলীয়ান কিছুক্ষণ ভেবে বলল ,
“ আমাদের আত্মীয় স্বজন তো সব চট্টগ্রামের। সেখানে অনুষ্ঠান করলে কেমন হয় ? পাহাড়ে আকদ আর সি বিচ কিংবা ক্রুজে রিসিপশন পার্টি। ”
ইয়াযীয়া আলীয়ানকে জড়িয়ে ধরে বলল ,
“ আমার জন্য আমাদের বিয়েটা বেশি ইম্পর্ট্যান্ট। সেটা যেভাবেই হোক না কেনো। ”
আলীয়ান ইয়াযীয়ার চুলের মাঝে নাক ডুবিয়ে মাতাল করা সুবাস নিতে নিতে বলল ,
“ তুই বিয়েতে কীভাবে সাজবী ? ”
ইয়াযীয়া আলীয়ানের মাঝে আলতো করে চুম্বন করে বলল ,
“ তোমার লাল টুকটুকে বু সাজবো। যেমনটা ছোট বেলায় আমার পুতুল সাজতো। ”
আলীয়ান ভ্রু কুঁচকে বলল,
“ শাড়ি পড়বি ? ”
“ হুম্।”
“ গাউন বা লেহেঙ্গা পরিস। শাড়ি আমার পছন্দ না। ”
“ আমি পড়লেও না ? ”
আলীয়ান মুচকি হেসে বলল ,
“ তুই তো আগা গোড়া পুরোটাই আমার আদুরে পুতুল। মাথার চুল থেকে পায়ের নখ অবধি তোর সব কিছুই আমার ভীষণ শখের।”
ইয়াযীয়া ছোট বিড়াল ছানার ন্যায় আলীয়ানের বক্ষ পিঞ্জিরায় মিশে যেতে লাগলো।
“ আর রিসিপশনের দিন লেহেঙ্গা পড়বো। ”
“ আচ্ছা , শোন। আমাদের বিয়ের কার্ড রেসিনের করলে কেমন হয় ? ”
“ করা যেতেই পারে। তবে একটা কথা শুনে রাখো। ”
“ কি ? ”
“ আমি কিন্তু কাচ্চি খাই না। তো বিয়েতে এটা থাকতে পারবে না। ”
“ আমি তো ভাবছি চাইনিজ মেনু রাখবো। ”
“ ঠিক আছে। ”
কাশফুলের প্রান্তর পেরিয়ে তারা আরও খানিক সামনের দিকে অগ্রসর হলো। আকাশের রং হঠাৎ বদলাতে শুরু করলো। পশ্চিম দিগন্তে মেঘ জমেছে। নীল আসমানে বুকে ভেসে বেড়ানো মেঘেরা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। তাদের পরিবর্তে জায়গা করে নিচ্ছে ধূসর আস্তরণ।
হঠাৎ ইয়াযীয়ার গালে এক ফোঁটা জল এসে পড়লো। সে চোখ মেলে আকাশের পানে তাকালো। আরেক ফোঁটা জল এসে পড়লো তার চোখে। সঙ্গে সঙ্গেই সে চোখ বন্ধ করে নিলো।
ইয়াযীয়া খানিক আতঙ্কিত হয়ে বলল ,
“ আলীয়ান , বৃষ্টি পড়বে।”
আলীয়ান তার কাছে এগিয়ে এসে আলতো করে নিচু স্বরে বলল ,
“ তারিন , ভয় পাস না সোনা। আমি আছি না ? ”
ইয়াযীয়ার নয়নে জমে থাকা নোনা জল আলীয়ান আলতো হাতে মুছে দিলো।
“ বজ্রপাত হবে ! ”
“ কিচ্ছু হবে না , জান। রিল্যাক্স। ”
ইয়াযীয়া খুব শক্ত করে আলীয়ানকে জড়িয়ে ধরলো।
.
~ চলবে ( ইন শাহ্ আল্লাহ্ ) ~
[ এই পেইজে একটু সমস্যা হচ্ছে। তাই প্লীজ আমার আরেকটা পেইজ ফলো করে দেও। যদি এই পেইজ চলে যায় তো সেখানে গল্প দিবো : https://www.facebook.com/share/19WpgP2zm8/ ]
.
.
.
[ নোটবার্তাঃ - পর্বটা ভীষণ ছোট হয়েছে। তাই না ? এক্সামের ফাঁকে ফাঁকে লিখেছে। রিচেক দেওয়ারও সময় পায়নি। আর আমি ভীষণ হতাশ। আমার প্রথম পর্বের ভিউ অনেক আগেই ১৫ হাজার ছাড়িয়েছে। ধরে নিলাম সেখান থেকে ৫ হাজার থেকে ৭ হাজার পাঠক গল্পটা পড়েছে। কিন্তু এখনও ১০০ টা লাইক কিংবা ৫০ টা কমেন্টও পাইনি। আমি কি এইটুকু আশা করতে পারি না ? ]
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস
#ইশক_এ_রূহানিয়াত_গল্প