পর্ব — ১২
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ───
বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাচ্ছে। কিছুক্ষণ আগে অবধি ইয়াযীয়া আর আলীয়ান বৃষ্টিতে ভিজছিল। তবে তারা এখন একটি টিনের ছাউনির নিচে আশ্রয় নিয়েছে। আলীয়ানের ইতোমধ্যে ঠান্ডাও লেগে গিয়েছে।
অবিরাম জলধারা এখন পরিবেশকে কুহেলিকা আচ্ছন্ন করে ফেলেছে। টিনের চালে একনাগাড়ে জলপতনের শব্দ হচ্ছে। বাতাসের ঝাঁপটায় বৃষ্টির জল এসে দুজনের দিকে আঁচড়ে পড়ছে। চড়দিক জলমাখা অন্ধকারে ঝাপসা হয়ে আছে।
আলীয়ান একহাত দিয়ে নিজের চোখ মুছতে গিয়ে বিরক্তিতে কপাল কুঁচকাল। চোখের জলের সাথে ধুলো ঢুকে গিয়েছে। সে তিরিক্ষি কণ্ঠে বলল ,
“ তারিন , তোর কাছে রুমাল বা টিস্যু কিছু কি আছে ? আমার রুমালটা একেবারে ভিজে গিয়েছে। ”
ইয়াযীয়া ছাউনির মাঝের দিকে দাড়িয়ে ভেজা কেশরাশি হতে জল ঝরাচ্ছে। তার আবার সাইনোসাইটিস ও মাইগ্রেনের সমস্যা আছে। সে ব্যাগের দিয়ে ইশারা করে বলল ,
“ ব্যাগে আছে নিয়ে নেও। লেদারের ব্যাগ ভেজার কথা না। ”
আলীয়ান ইয়াযীয়ার কথামত ভেজা আঙুলে চেইন খুলেই হাত দিতে একটা চিরকুট আবিষ্কার করলো। কাগজটাকে অবজ্ঞা করতে গিয়েও পারলো। শুরুর লেখাটা চোখে পরতেই বিড়বিড় করে বাকিটা পড়তে লাগলো। পড়ার সাথে সাথে তার মুখের অভিব্যক্তি পরিবর্তন হতে লাগলো।
চোয়ালের পেশি শক্ত হয়ে উঠলো। আঙুলের ভাঁজে কাগজটা কুঁকড়ে যেতে লাগলো।
“ তারিন , এটা কি ? কে দিয়েছে ? ”
ইয়াযীয়া হঠাৎ করে বুঝতেই পারলো না যে কি হয়েছে ? সে আলীয়ানের দিকে তাকিয়ে বলল ,
“ কি হলো তোমার ? ”
আলীয়ান সেই চিরকুট টা তার সামনের মেলে ধরলো। এরপর বজ্রকণ্ঠে বলল ,
“ এটা কী ? ”
তার কণ্ঠস্বরে অভিযোগ স্পষ্ট।
“ ওহ আচ্ছা। এটা ! আমি ক্যান্টিনে হঠাৎ করে আমার ব্যাগে পেলাম। যে দিয়েছে সে আমাদের ক্লাসেরই। আমি ভেবেছি ওকে বুঝিয়ে বলবো। ও হয়তো আমাদের সম্পর্কে জানে না। ”
ঠাস! সবটা তুমুল বর্ষণের মাঝেও স্পষ্ট হয়ে উঠলো। ইয়াযীয়ার মুখটা একদিকে কাত হয়ে গিয়েছে। গেলে জ্বা/লা/পো/ড়া ছড়িয়ে গিয়েছে। কান ভন ভন করছে। বিকট শব্দটা ধ্বনিত হওয়ার পর থেকেই মুখের একপাশ চিন চিন করে ব্যথা করছে।
ধীরে ধীরে মুখ ফিরিয়ে আলীয়ানের দিকে তাকালো। আলীয়ানের চোখে এখনও ক্রোধের রক্তিম আভা বিরাজ করছে।
“ কোন সাহসে কেউ তোকে এসব দেয় , তোকে চায় , তোর কথা ভাবে ? ”
ইয়াযীয়ার ঠোঁট কাঁপছে।
“ What is my fault ? ”
আলীয়ান এক পা সামনে এগিয়ে এলো।
“ তোর আর আমার রিলেশনের কথা কে না জানে ? কোন সাহসে দিলো ? কে সাহস দিলো ? ”
ইয়াযীয়া এক পা পিছিয়ে গিয়ে বলল ,
“ অনেকে নাও জানতেও পারে। তুমি রানভির কাপুর না যে তোমার গার্লফ্রেন্ড কে সেটা সকলে জানবে। ”
আলীয়ান বাঁকা হেসে বলল ,
“ তেরো বছর বয়সে নিজের সর্বস্ব যে আমায় বিলিয়ে দিয়েছিলি এখন কি তা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাতে হবে ? ”
“ Please stop. ”
আলীয়ান ইয়াযীয়ার থুতনি চে/পে ধরলো।
“ আমাকে স্টপ করতে বলছিস ? ” সে উন্মাদের ন্যায় চিৎকার করে বলল , “ থামবো না আমি। আগেই বলেছি তুই শুধু আমার। আমৃত্যু আমার। ” বলেই সে ইয়াযীয়ার কায়ার সর্বত্র স্পর্শ করতে লাগলো।
“ কি চাইছো তুমি ? ”
“ জবাব। বোল ওই ছেলে আর কি কি বলেছে ? তুই কি ওর সাথে ... ”
আলীয়ান কথা শেষ করার আগেই ইয়াযীয়া তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলো।
সে কাঁদতে কাঁদতে বলল ,
“ নিজের সেন্সে ফিরে এসো প্লীজ। কি বলছো ? আর কিই বা করছো ? ”
“ আমি কি করছি মানে ? কি করলাম কি আমি ? আমার তো ইচ্ছে করছে তোর সামনে ওই ছেলেকে জো/বা/ই করি। ”
আলীয়ানের কথা শুনে ইয়াযীয়ার বুকের ভেতরটা ধক করে উঠলো।
“ এসব কেনো বলছো ? I just hate this type of topics. Please skip it. ”
“ স্কিপ করবো মানে। তুই এখন আমাকে ওই ছেলের বাড়ির ঠিকানা দিবি। আর আমরা সেখানে যাবো। এরপর ওর ব্যবস্থা আমি আর আমার বন্ধুরা করবো। ”
ইয়াযীয়া কিছুক্ষণ চুপ থেকে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এরপর বলল ,
“ Please relax. It is not too serious matter to discuss. Let's go now. We will talk about it later. ”
আলীয়ানের চোখ সরু হয়ে এলো। আগের থেকেও অধিক ভয়ংকর হয়ে উঠলো সে।
“ তুই কথা ঘুরানোর চেষ্টা করছিস। Am I right ? ”
“ No... আমি শুধু মাথা ঠান্ডা করতে বলছি। ”
আলীয়ান শ্লেষাত্মক হেসে বলল ,
“ ওহ... What a joke ? আমার হবু বউ আরেকটা ছেলের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। আর আমি তাকে মাথা ঠান্ডা রেখে উৎসাহ দিয়ে বলব চালিয়ে যাও। এটাই চাইছিস তুই ? ”
“ মোটেও না। ”
“ আচ্ছা , বোল। আমার জায়গায় থাকলে তোর কেমন লাগতো ? ”
ইয়াযীয়া কণ্ঠে কিছুটা শ্লেষ মিশিয়ে বলল ,
“ জান্নাতের মতো একটা গায়ে পড়া মেয়ের সাথে তোমার এত কিসের ভাব ? মেয়েটা নিজেই বলে বেড়ায় সে নাকি ভা/র্জিন না। এমন একটা মেয়ের প্রতি তোমার এত পিরিত কেনো ? মাঝে মাঝে লিটনের ফ্ল্যাটে যাওয়া হয় নাকি ওর সাথে ? ”
“ তুই নিজে ভা/র্জিন যে জান্নাতকে জাজ করছিস ? ”
ইয়াযীয়া বিশ্রী একটা গালি দিয়ে বলল ,
“ শুধু তোমার সাথে শুয়েছি। তোমার জান্নাতের মতো ব/ডি কা/উন্ট বারো না। ”
“ জান্নাত আমার শুধুই ফ্রেন্ড। ”
“ তোমার জাস্ট ফ্রেন্ড থাকতে পারে। আমার ক্লাসমেট থাকতে পারে না। ”
“ আমি কখনও তোকে ত্বরণকে নিয়ে কিছু বলেছি ? ”
“ ত্বরণ কখনও আমার গল চুমু খেয়েছে ? কিন্তু জান্নাত সেদিন বল পার্টিতে তোমাকে কিস্ করেছিল। ”
“ তারিন , তুই ভালো করেই জানিস যে ওটা ডেয়ার ছিল। ”
“ তো ডেয়ার কমপ্লিট না করতে। হেরে যেতে। কিন্তু তুমি তো জান্নাতের উষ্ণ গোলাপি ঠোঁটের স্পর্শ অনুভব করতে চেয়েছিলে। ”
“ নিজের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস। ”
“ আচ্ছা , জান্নাতের কথা বাদ দিলাম। আমাদের তো কতই পুরোনো বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হয়। সবাইকে তো জড়িয়ে ধরি না। সেদিন সিনথিয়াকে ক্যাফেতে জড়িয়ে ধরেছিলে কেনো ? ”
“ চুপ। নিজের চরিত্রের কলঙ্কগুলো আমার গায়ে লেপে দিতে চাচ্ছিস। ”
আলীয়ান ইয়াযীয়ার দিকে ঝাঁপিয়ে পড়ার মতো এগিয়ে গেলো। পরমুহূর্তেই ইয়াযীয়ার হাত তার গ্রী/বা আঁ/কড়ে ধ/রলো। সবকিছু এতটাই দ্রুত গতিতে ঘটলো যে ইয়াযীয়া প্রতিরোধ করার কথা ভাবতে অবধি পারলো না।
তার চোখ বিস্ফোরিত হয়ে উঠল। দুহাত অবচেতন ভাবে আলীয়ানের কব্জিতে গিয়ে ঠেকলো। আঙুল গুলো হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। যদিও শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে। অতঙ্কে স্নায়ু ঠিকঠাক কোনো সিগন্যাল পেরন করতে পারছে না। অক্সিজেনের জন্য চিত্ত চাতক পাখির ন্যায় হাহাকার করছে। নিশ্বাসের পথ সংকোচিত হয়ে আসায় ফুসফুস বয়স পাচ্ছে না।
ইয়াযীয়া কিছুই বলতে সক্ষম হচ্ছে না। মনে হচ্ছে গলা ছিঁ/ড়ে যাবে। নেত্রকোণে জল জমে উঠেছে। জল গড়িয়ে পড়ছে। বৃষ্টির জল আর তার চোখের জলের মধ্যে পার্থক্য করার কোনো অবকাশ নেই। মাথার সব কেমন যেনো ফাঁকা ফাঁকা লাগছে। সে আর নিজেকেই অনুভব করতে পারছে না।
ইয়াযীয়ার চোখ বন্ধ হয়ে আসবে। তখনই আলীয়ান নিজের হাত সরিয়ে নিলো। ইয়াযীয়া আপনা আপনি কয়েক কদম পিছিয়ে গেলো। পড়ে যেতে নিলে হাতের কাছে ছাউনির খুঁটি পেয়ে শক্ত করে আঁকড়ে ধরলো। তার বুক দ্রুত ওঠানামা করছে। সে হাঁ করে বাতাস টেনে নিচ্ছে। প্রতি নিশ্বাসের সঙ্গে গলা ও বক্ষে অসুস্তিকর যন্ত্রণা ছড়িয়ে পড়ছে।
আলীয়ান ইয়াযীয়ার কাছে এগিয়ে আসতে লাগলো। ইয়াযীয়া বিড়বিড় করে বলল ,
“ Just leave me alone. ”
কথাটা শোনা মাত্রই আলীয়ানের মেজাজ বিগড়ে গেল। সে থামলো না। বাইকে গিয়ে বসে বাইক স্টার্ট করলো। ইঞ্জিন গর্জে উঠল। সামনের চাকায় জমে থাকা জল গিয়ে পড়ল ছাউনির সামনে। এক ঝটকায় আরোহী বৃষ্টিভেজা পথে ছুটে গেলো।
ইয়াযীয়া কিছুক্ষণ সেদিক পানেই তাকিয়ে রইলো।
.
.
বৃষ্টি আরও ঘন হচ্ছে। আলীয়ানের বাইক চালিয়ে কোনো এক অচেনা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। মাথা এখনও আগের মতোই গরম। নিজের আচরণের দায় স্বীকার করার চাইতে অন্যের ভুল ধারণা পুষে রাখা বেশি সহজ। আলীয়ানও সেই সহজ পথটাই বেছে নিয়েছে।
হঠাৎ আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকালো। সদর আলোর তীব্র ঝলক কয়েক মুহূর্তের জন্য চারপাশকে দিনের আলোর মতো উন্মুক্ত করে দিলো। তারপরেই গর্জে উঠল মেঘ।
আলীয়ান বিড়বিড় করল ,
“ তারিন ... ”
হঠাৎ করেই তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। আর আলীয়ান কিনা তাকে একা ফেলে রেখে চলে এলো ? বিষয়টা বুঝতে পড়তেই নিজের প্রতি বিতৃষ্ণা চলে এলো। ছি ! রাগলে সে একদম জা/নোয়ার হয়ে যায়।
বাইক ঘুরিয়ে নিলো সে। যত দ্রুত সম্ভব তাকে ফিরে গিয়ে ইয়াযীয়াকে খুঁজতে হবে।
.
.
ইয়াযীয়া এক মনে হাঁটছে। কেনো যাচ্ছে ? কোথায় যাচ্ছে ? তার কিছুই সে জানে না। উদ্দেশ্যহীন ভাবে হেঁটে চলেছে।
বৃষ্টির জল একনাগাড়ে তার উপরে পড়ায় চোখে , নাকে , কানে জল ঢুকে যাচ্ছে বার বার। কেশরাশি পিঠ আর কাধে লেপ্টে গিয়েছে। পোশাক ভিজে শরীরের সাথে আটকে যাওয়ায় হাঁটতে অসুবিধা হচ্ছে। তবে এইসব কিছু সে ভাবতে পারছে না। তার আর এখন হুশ জ্ঞান নেই। তাকে এখন মমি বললেও ভুল হবে না।
তার চোখের সামনে কিছুক্ষণ আগের ঘটনা গুলো ভেসে উঠছে। কথাগুলো কানে বাজছে। আকাশে এখন অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে। ইয়াযীয়া বার বার কেঁপে কেঁপে উঠছে। মস্তিষ্কের পুরাতন ও নতুন স্মৃতিগুলো তার সমস্ত শক্তি শুষে নিচ্ছে।
সে থামতেও পারছে না। আনার চলতেও পারছেনা। মস্তিষ্ক সঠিকভাবে কোনো বার্তা পেরন করছে না। চোখের সামনে যা দেখছে সবই ভ্রম। এগুলার স্মৃতি যা এখন অতীত ছাড়া আর কিছুই নয়। অতীত বার বার চোখের সামনে কোনো চলমান দৃশ্য হয়ে ধরা দিচ্ছে।
বৃষ্টির পর্দার ওপারে একজোড়া আলো এগিয়ে আসছে। তা ভ্রম নাকি বাস্তব সেটা অনুধাবন করার অবস্থায় ইয়াযীয়া নাই। তার চোখের পাতা ভারী হয়ে এসেছে। শরীরের ভারসাম্য কোথায় যেন হারিয়ে গিয়েছে।
ইয়াযীয়া কিছু বিকট শব্দ শুনতে পেলো। ধাতব কিছুর ঘর্ষণ , ব্রেক করার কর্কশ আওয়াজ , চারপাশে ছিটকে পড়া জলের ঝাপটা।
নিজের পায়ে প্রচণ্ড আঘাত অনুভব করলো। দেহটা মতো হতে বিচ্ছিন্ন হয়ে গেলো। শূন্যে ভাষার অদ্ভুত অনুভূতি পেলো সে। কেমন যেনো মধ্যকর্ষহীন অনুভূতি। সবকিছু দিশাহীন। সময়ের প্রবাহ থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে হচ্ছে।
চারদিক তার কাছে এখন অন্ধকার। না কিছু অনুভব করতে পারছে। না দেখতে পাচ্ছে কিছু। কিন্তু সে সব শুনতে পাচ্ছে। চেনতার গহীনে ডুবে যেতে যেতে সে প্রকৃতি ও পরিবেশের সকলের শব্দ অনুভব করতে লাগলো। তার শ্রবণ ইন্দ্রিয় প্রখর ভাবে কাজ করছে।
তার সকল ব্যথা ও যন্ত্রণার বোধটুকু অস্পষ্ট হয়ে এসেছে। সে মাটিতে জন্ম , সে মাটির বুকে নিস্তেজ হয়ে হারিয়ে যাওয়ার সময় শারীরিক ও মানুষিক সকল অসহনীয় যন্ত্রণাটুকুও তুচ্ছ মনে হচ্ছে।
কতক্ষণ এভাবে কেটে গেলো তার হিসাব না সে রেখে না অন্যকেউ। হঠাৎ নিজেকে হওয়ায় ভাসমান অনুভব করলো। এবার তার গ্রানেন্দ্রিয়ও প্রবল ভাবে কাজ করছে। নাকে এসে বার বার বারি খাচ্ছে। অ্যাম্বারগ্রিসের তীব্র সুগন্ধি তার নাকে এসে লাগছে। পারফিউমটা ভীষণ চেনা চেনা লাগছে। এর সুবাস সে আগেও অনুভব করছিল। কোনো এক বৃষ্টির মাঝে। এমন মাতাল করা সুবাস দূর থেকেও মনোযোগ আকর্ষণ করতে বাধ্য করে।
.
.
বাইক থামিয়ে আলীয়ান চারপাশে তাকালো। ছাউনির নিচে কেউ দাড়িয়ে নেই। আশেপাশেও তন্ন তন্ন করে খুঁজলো। কিন্তু কারো কথা মিলল না।
“ তারিন ... ”
উন্মাদের ন্যায় ডাকতে লাগলো। তার কণ্ঠে উৎকণ্ঠা স্পষ্ট।
আলীয়ানের বুকের ভেতরটায় অদ্ভুত শীতলতা গ্রাস করল। সে বড় বার কল করতে লাগলো। কিন্তু ওপর প্রান্তে হতে কোনো সাড়া পেলো না।
“ ড্যামিট। ”
সজোড়ে নিজের বাইকের গায়ে লা/থি মারলো। ব্যথা প্রতিটি কোষে ছড়িয়ে পড়লেও সে তা গ্রাহ্য করলো না। পাগলের ন্যায় ছাউনির খুঁটিতে নিজের হাত দিয়ে ঘু/ষি মারতে লাগলো। বৃষ্টির জল আর রক্ত একাকার হয়ে যেতে লাগলো।
.
~ চলবে ~ ( ইন শাহ্ আল্লাহ্ )
[ এই পেইজে একটু সমস্যা হচ্ছে। তাই প্লীজ আমার আরেকটা পেইজ ফলো করে দেও। যদি এই পেইজ চলে যায় তো সেখানে গল্প দিবো : https://www.facebook.com/share/19WpgP2zm8/ ]
.
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প
[ নোটবার্তাঃ - পর্বটা বড় করে লেখার ইচ্ছে ছিল। কিন্তু আপনাদের রেসপন্স নেই বলে আগ্রহ পাচ্ছি না। ]