পর্ব — ১৩
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ───
( অতীত )
ইয়াযীয়া আর আলীয়ানের ছোটবেলাটা অভিভাবকহীন ভাবেই কেটেছে। মুনমুন সুলতান নিজের জীবন নিয়েই মেতে থাকতেন। আর মাহফিরোজ বেগম অধ্যাপনা ও বিশ্ববিদ্যালয়ের না বিষয় নিয়ে ব্যস্ত থাকতেন।
সময় তখন ২০১৭ এর গ্রীষ্মকাল। গ্রীষ্মের ছুটি বাড়িতেই শুয়ে বসে কাটাচ্ছে তারা। বাড়ির কাজের লোকেরা কাজ শেষ করে চলে যায়। তাই সেদিন বাড়িতে ইয়াযীয়া আর আলীয়ান একাই ছিল।
টেলিভিশনের পর্দায় চলছিল হলিউডের একটি সিনেমা। দুজনে একসঙ্গেই ডিভানে বসে দেখছিল। একসময় পর্দায় ভেসে উঠে চুম্বনের দৃশ্য। সামনে পর্দায় থাকা অভিনেতা ও অভিনেত্রী আরও কাছাকাছি এসেছিল।
বয়ঃসন্ধির আধিপত্যে হোক কিংবা অভিভাবকহীন ভাবে বেড়ে উঠার ফল , সেদিন তারা সেই অভিনেতা অভিনেত্রীদের অনুসরণ করেছিল। সিনেমার প্রভাব তাদের বাস্তব জীবনেও পড়েছিল। তারপরে তার এই ধারাবাহিকতা কখনও থামেনি। সময়ের সাথে সাথে তারা আরও তীব্র ভাবে কাছে এসেছে।
.
.
( বর্তমান )
ঠিক কতক্ষণ পর জ্ঞান ফিরল ইয়াযীয়া জানে না। মাথা ভারী হয়ে এসেছে। চোখ খুলতে গিয়ে মনে হচ্ছে , চোখের পাপড়িতে পাথর চাপা দেওয়া।
হঠাৎ একটা অস্ফুট স্বর কানে ভেসে এলো ,
“ ম্যাডাম , শুনতে পাচ্ছেন ? ”
একজন নার্স ইয়াযীয়ার কাছে এসে দাঁড়ালেন। ইয়াযীয়া ধীরে ধীরে তার পানে তাকালো। এতে তাকে বেশ বেগ পোহাতে হলো। মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে।
“ ওহ্... আপনার জ্ঞান ফিরলো অবশেষে। পাঁচ ঘণ্টা ধরে অচেতন অবস্থায় পরে ছিলেন। ”
শুকনো ঠোঁটের ফাঁক হতে মৃদু শব্দ তরঙ্গ ভেসে এলো ,
“ জি ... ”
কথাটা কোনো মতে বলেই সে নিজের মাথা চেপে। মাথায় ব্যান্ডেজ বাঁধা। ত্বকের নিচে ব্যথার স্পন্দন।
নার্স তার দিকে খানিক ঝুঁকে তার হাত মাথা হতে সরিয়ে দিলো।
“ মাথায় চোট পেয়েছিলেন। আপাতত শান্ত থাকুন। বেশি নড়াচড়া করবেন না। ”
ইয়াযীয়া নার্সের পানে তাকালো ,
“ আপনি এখানে কি করে এলাম ? আপনি এনেছেন ? ”
“ আপনাকে রাস্তায় পরে ছিলেন। একজন পথচারী নিয়ে এসছেন। তিনিই বিল পরিশোধ করেছেন। ”
ইয়াযীয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল ,
“ এটা ওশেন হসপিটাল। তাই না ? উনি কোথায় যে নিয়ে এসেছে ? ”
“ উনি চলে গিয়েছেন। আর হ্যাঁ , এটা ওশেন। ”
ইয়াযীয়া স্মৃতি হাতড়ে কিছু মনে করার চেষ্টা করলো। সেই ঘ্রাণের উৎস তার জানা। কিন্তু সে যা ভাবছে তা নিয়ে শত ভাগ নিশ্চিত হওয়াও সম্ভব না। সুগন্ধির কি শুধু একটাই উৎস হতে পারে ?
ইয়াযীয়া চোখ বন্ধ করে ফেললো। এরপর বলল ,
“ আমার ব্যাগ... মোবাইল... কিছু কি আছে ? ”
“ হ্যাঁ। এই তো। ”
নার্স ইয়াযীয়ার হাতে তার ব্যাগ দিয়ে বলল। ইয়াযীয়া জলদি তার ব্যাগ থেকে মোবাইল বের করে পাওয়ার ওন করলো। কিছুক্ষণ পর স্ক্রিনে ভেসে উঠলো একের পর এক নোটিফিকেশন। তার নানু আর আলীয়ান অনেক বার কল করেছে।
ইয়াযীয়া কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলো। তারপর নিজের হাতের মাঝে থাকা নার্সের পানে এগিয়ে দিলো।
“ আলীয়ানকে কল করে বলতে পারবেন যে আমি খুব অসুস্থ। অ্যাক্সিডেন্ট হয়েছে আমার। হসপিটালের অ্যাড্রেস টাও জানিয়ে দিবেন। ”
“ জি অবশ্যই। ”
নার্স তার থেকে মোবাইল নিয়ে তার কথামতো কাজ করলো।
.
.
কল করার একঘণ্টার মধ্যেই আলীয়ান প্রায় ছুটতে ছুটতে হাসপাতালে এলো।
ভেজা পোশাক শরীরে লেপ্টে আছে। চুল থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। তার মুখশ্রীতে উদ্বেগের ছাপ স্পষ্ট। নার্সের থেকেই আগেই ক্যাবিন নাম্বার জেনে নিয়েছিল। তাই আসা মাত্রই ছুটে ইয়াযীয়ার কাছে যেতে পারলো।
“ জানবাচ্চা ! ”
দ্রুত এগিয়ে গিয়ে বিছানার পাশে বসলো। কন্ঠ একদম ভেঙে গিয়েছে তার।
“ জান , তুই ঠিক আছিস ? কোথাও ব্যথা করছে ? এই জান তাকানা , প্লীজ। তুই না তাকালে কসম , আজ এখানে জান যাবে আমার। ”
ইয়াযীয়া তার পানে তাকালো। এরপর গম্ভীর স্বরে বলল ,
“ বলেছিলাম আমি। আমি পদ্মাবতী না যে একবার হারিয়ে ফেললে আবার নিজ থেকে ধরা দিবো। আমি কপালকুণ্ডলা। আর একবার শুধু দূরে ঠেলে দেখো , কসম আর জীবনে মুখও দেখতে পারবে না। ভালবাসি বলে সুযোগ দেই। যন্ত্রণার মাত্র বেড়ে গেলে কিন্তু ভালোবাসাও ফিকে হয়ে যায়। তুমি ক্ষমা চাইবে , কিন্তু তখন ক্ষমা চাওয়ার সুযোগ টাই যে আর থাকবে না। ”
আলীয়ান সঙ্গে সঙ্গেই তাকে জড়িয়ে ধরলো। তারপর তার মুখশ্রীর সর্বত্র সিক্ত করতে লাগলো উষ্ণ চুমুতে।
.
.
রাত্রির দ্বিতীয় প্রহর চলছে। কালো গাড়ির ভেতরে বসে ইয়াযদান নির্বিকার ভাবে গাড়ি চালাচ্ছে। তবে হঠাৎ একটা ছায়ামূর্তি এসে গাড়ির সামনে ঝাপিয়ে পরলো। ইয়াযদান দ্রুত পা ব্রেকের ওপর চেপে বসলো। তীক্ষ্ণ ঘর্ষণধ্বনিতে গাড়িটি থেমে গেলো। স্টিয়ারিংয়ের ওপর আঙুলের মুঠো শক্ত হয়ে উঠলো। সিট বেল্টের জন্য মাথায় আঘাত পায়নি।
কাচের ওপারে এক কিশোরী দাড়িয়ে রয়েছে। বয়স চোদ্দ কি পনেরো হবে। পরণে অপরিষ্কার পোশাক। কায়ায় ধুলো লেপ্টে আছে। তার উপস্থিতি জানান দিচ্ছে যে এই বয়সেই বহু দুর্বিষহ পথ অতিক্রম করতে হয়েছে তাকে।
ইয়াযদান দ্রুত গাড়ি থেকে নেমে এলো।
“ এই যে মিস ! কি হয়েছে আপনার ? ”
কিশোরী কোনো জবাব না দিয়ে ইয়াযদানের পায়ে পড়ে গেলো।
“ স্যার , বাঁচান এই অভাগী রে। আপনের আগে সবাই মুখ ফিরাইয়া নিছে। কয় আমার লগে নাকি কু/ত্তা/য়ও শুইবো না। আমার টাকার খুব দরকার , স্যার। আপনে লাগলে একটা কি/ডনি বে/ইচা ফেলাম। তবুও আমার মারে বাঁচান। ”
ইয়াযদান খানিক অপ্রস্তুত হয়ে পিছিয়ে যেতে চাইলো।
“ আপু , প্লীজ পা ছাড়ুন। আমরা স্বাভাবিক ভাবে কথা বলি। আপনার কি অসুবিধা সেটা আগে আমাকে শুনতে হবে। ”
ইয়াযদানের কণ্ঠের দৃঢ়তা উপলব্ধি করতে পেরে কিশোরী উঠে দাঁড়ালো।
“ সাহায্য করবেন তো স্যার ? নাইলে তো মায় ম/ইরা যাইবো। ”
ইয়াযদান গাড়ির ভেতর থেকে পানির বোতল নিয়ে সেটা কিশোরীর দিকে বাড়িয়ে দিলো।
“ এই নিন। ”
সে হয়তো তৃষ্ণার্ত ছিল। তাইতো চাতক পাখির ন্যায় পানি পান করতে লাগলো। ইয়াযদান অপেক্ষা করতে লাগলো। মেয়েটিকে প্রস্তুত হয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দিলো। খানিক স্বাভাবিক বোধ করতেই সে আপনা আপনিই কাঁপা কাঁপা বলতে শুরু করলো।
“ আমার আব্বা নাই। মাই আমার সব। দুইদিন আগে অ্যা/ক্সিডেন্ট হইছে। মায়রে হাসপাতালে ভর্তি করানের পর থেইকা চাচায় বাইত্তে থেইকা বাইর কইরা দিছে। যা জমানো টাকা আছিলো। সব শেষ। অপারেশন করান লাগবো। ”
সে থেমে এবার মুখ বুজে কাদতে লাগলে ইয়াযদান বলল ,
“ এরপর কি হলো আপু ? ”
কিশোরী অবাক হয়ে বলল ,
“ আপনি আমাকে আপু বলছেন ! ”
“ হ্যাঁ। আপনি তো আমার ছোট বোন ইনায়ার মতোই। ”
কিশোরী কান্নায় ভেঙে পড়লো।
“ আপনি আমাকে বোন বললেন। আর আমি ? ছি... ”
“ আপু , প্লীজ শান্ত হোন। আচ্ছা ... আপনার মা কোন হাসপাতালে আছে , আমাকে বলুন। আমরা সেখানে যাচ্ছি। পথে যেতে যেতে বাকিটা বলবেন। আর আমাকে স্যার না ভাইয়া বলে ডাকুন।”
কিশোরী আবারও আবেগী হয়ে বলল ,
“ সত্যি ভাই ? সাহায্য করবেন তো ? আমার এহনও বিশ্বাস হইতাছে না। মনে হইতাছে স্বপ্ন দেখতাছি।”
ইয়াযদান কোনো উত্তর দিতে সক্ষম হলো না। তার দৃষ্টি বর্তমানের গণ্ডি পেরিয়ে বহু দূরে চলে গিয়েছে। অতীতের কোনো এক দরজা খুলে গেলো। সৃষ্টির আবছায়ায় ভেসে উঠলো একটি মুখ। সেই মায়াবী কণ্ঠস্বরটি বর্তমানে ফিরে এলো। সময়ের স্তর পেরিয়ে , বিস্মৃতির কুহেলিকা ভেদ করে সেই ধ্বনি আবার তার কানে অনুরণিত হলো ,
“ ধন্যবাদ দিও না , প্লীজ। যেভাবে আমি তোমায় হেল্প করলাম। সেভাবে যদি আল্লাহ্ তাআলা তোমাকে অন্য কারও জীবন বাঁচানোর সুযোগ দেন। তখন সেই সুযোগটা নষ্ট কোরো না। নিজের সাধ্য মতো সাহায্য কোরো কিন্তু ... ”
ইয়াযদান মৃদু স্বরে বিড়বিড় করে উঠলো ,
“ ওহ্... লামিস। কী মায়াজালে বন্দি করে ফাঁকি দিয়ে চলে গেলে ? এখনও তোমার প্রতিটা কথা কানে বাজে। ”
“ আপনার এই ঋণ কেমন শোধ করুম জানি না। ”
কিশোরীর কণ্ঠস্বর কর্ণপাত হতেই ইয়াযদান বাস্তবে ফিরে এলো। নিজেকে স্বাভাবিক করে বলল ,
“ ঋণ কখনও শোধ করা যায় না। তবে অন্য কাউকে সাহায্য করা যায়।
.
.
ইয়াযদান ইতোমধ্যেই তার ম্যানেজারের সাথে কথা বলেছে। তার ম্যানেজার হাসপাতালে এসে ইত্যাদি বিষয়গুলো দেখে। নিবেন। আর ইয়াযদান নিজেও ডাক্তার , নার্সদের সঙ্গে কথা বলেছে।
কিছুক্ষণের মাঝেই ম্যানেজার খাইরুল উপস্থিত হলেন। ইয়াযদান তার জন্য করিডোরে অপেক্ষা করছিল।
“ স্যার , আসসালামু আলাইকুম। ”
“ অলাইকুম আস সালাম , খাইরুল সাহেব। ” খানিক দূরে বসে থাকা কিশোরীর দিকে ইশারা করলো , “ উনি জিনাত আপু। আপুর মা এখানে চিকিৎসাধীন। অপরেশন করাতে হবে। আর ওনার মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে চাচা বাড়ি থেকে বের করে দিয়েছে। তো আমি চাচ্ছিলাম আপনি লিগ্যাল দিকটাও হ্যান্ডেল করুন। আর অপারেশনের বিষয়টাও।”
“ ঠিক আছে , স্যার। আমি সব সামলে নিবো। ”
“ আমি কোম্পানি থেকে হেল্প নিতে চাচ্ছি না। যা টাকা লাগবে আমি পার্সোনালি দিবো। ”
“ আপনি যা ভালো বুঝেন। ”
.
~ চলবে ( ইন শাহ্ আল্লাহ্ )
.
.
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প
.
[ নোটবার্তাঃ - এই পেইজে একটু সমস্যা হচ্ছে। তাই প্লীজ আমার আরেকটা পেইজ ফলো করে দেও। যদি এই পেইজ চলে যায় তো সেখানে গল্প দিবো : https://www.facebook.com/share/19WpgP2zm8/ ]