ফন্ট সাইজ:
থিম:
ইশক এ রূহানিয়াত

পর্ব 14

লেখক: ইশাল সরদার তীব্রতা

পর্ব — ১৪
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ───
দুপর গড়িয়ে বিকেল নামার উপক্রম। বিছানায় আধশোয়া হয়ে রোবলক্স খেলছে ইয়াযীয়া। বেশ মনোযোগী হয়েই খেলছে সে। কিন্তু হঠাৎ হাতে থাকা মোবাইল ফোনটি বাজতে শুরু করলো। স্ক্রিনে কোনো নাম্বার ভেসে ওঠেনি। না কোনো নাম দেখা যাচ্ছে। বরং তার পরিবর্তে “ private number ” লেখা ভেসে উঠেছে।

খেলার মাঝে কল আসায় বেশ বিরক্ত হলো সে। আবার প্রাইভেট নাম্বার হওয়ার কারণে তার মনে বিরক্তির পাশাপাশি কৌতূহল দানা বেঁধে উঠেছে। অগত্যা খেলা থামিয়ে কল রিসিভ করলো।

“ আসসালামু আলাইকুম। ”
ওপর প্রান্ত হতে ভেসে এলো সেই পরিচিত হাসকি কণ্ঠস্বর।

ইয়াযীয়া খানিক ইতস্তত বোধ করে বলল ,
“ ওলাইকুম আস সালাম , স্যার। ”

“ ইয়াযীয়া , আমি আপনাদের ইয়াযদান স্যার বলছি। ”

ইয়াযীয়া সোজা হয়ে বসলো।
“ জি , স্যার। বলুন। ”

“ আপনার আগে ত্বরণকে কল করেছিলাম। তাকে বলবেন যেনো আমাকে কল ব্যাক করে। ”

“ ওকে , স্যার। ”

“ আপনাদের প্রেজেন্টেশনের টপিক ইমেইল করে দিয়েছি। দুইটা প্রেজেন্টেশন নেওয়া হবে। একটা গ্রুপ। আরেকটা সোলো। সোলোটা শেষের দিকে নিবো। আপাদত গ্রুপ প্রেজেন্টেশন দিতে হবে। ”

“ আচ্ছা , স্যার। ”

“ সিটি নিলে তো সেদিন এক্সামই দিবেন। তাছাড়া প্রতি ক্লাস শেষে অর্থাৎ লেকচার শেষ হওয়ার পর একটা গ্রুপ প্রেজেন্টেশন দিবেন। ফরমাল ড্রেসআপের প্রয়োজন নেই। ফরমাল পড়লে আপনাদের মনোযোগ প্রেজেন্টেশনে না থেকে ড্রেসে থাকে। ”

ইয়াযীয়া মনে মনে বিড়বিড় করলো ,
“ কোথায় ভাবলাম প্রেজেন্টেশনের দিন শাড়ি পরে যাবো। সবাই এক সাথে অনেক ছবি তুলবো। ”

“ কিছু কি বললেন ? ”

“ না , না , স্যার। কিচ্ছু বলিনি। ”

“ ওহ্... প্রেজেন্টেশনের জন্য একটা গ্রুপ দশ থেকে পনেরো মিনিট করে টাইম পাবেন। আর প্রতিটা গ্রুপে তিন জন থেকে শুরু করে পাঁচজন থাকতে পারবে। ”

ইয়াযীয়া ভ্রু কুঁচকালো ,
“ কি ! স্যার তো কম টাইম ? ”

“ অযথা সময় নষ্ট করবেন না। মূলভাব টুকু বললেই চলবে। ”

“ আচ্ছা , স্যার।”

“ আমি কিন্তু আবারও অ্যাসাইনমেন্ট নিবো। ”

“ স্যার , না মানে। সবাই হয় অ্যাসাইনমেন্ট নেয়। নাহয় প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন নিলে শেষের দিকে নেয়। আর অ্যাসাইনমেন্ট মিডের আগে একটা , পরে আরেকটা। ”

ইয়াযদান গম্ভীর স্বরে বলল ,
“ দেখুন সেটা বাকিদের বিষয়। ফ্যাকাল্টি থেকে আমাকে বলা হয়েছে , আমি সর্বোচ্চ আটটা অ্যাসাইনমেন্ট নিতে পারবো। সাথে প্রেজেন্টেশনও। ”

ইয়াযীয়া মনে মনে বিড়বিড় করলো ,
“ তাই বলে আমাদের ফুটবল ভেবে ইচ্ছে মতো খেলবেন ? ”

“ ইয়াযীয়া , আপনি কি কিছু বলতে চাচ্ছেন ? ”

“ না , স্যার। ”

“ আমি তো একটা অ্যাসাইনমেন্ট নিয়েছি। আর মাত্র দুইটা নিবো। ”

একটা অ্যাসাইনমেন্টের চাপ সামলাতেই তার প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় , এখন নাকি আরও অ্যাসাইনমেন্ট দিবে ! বাকি ফ্যাকাল্টি সফট কপি নিলেও ইয়াযদান স্যার হার্ড কপি নিয়ে থাকেন। তাই তাদের কষ্ট করে লিখতে হয়।

“ Have you understood ? ”

“ Yes , sir. ”

“ Okey bye. ”

“ But Sir ... ”
ইয়াযীয়া কিছু বলতে চাইলো। তবে তা আর সম্ভব হলো না। আর আগেই সে কল কেটে দিয়েছে। ইয়াযীয়া সঙ্গে সঙ্গে মোবাইলটা বিছানার ওপর ছুঁড়ে মা/র/লো।

“ না। কি পেয়েছে কি উনি ? ”
আশেপাশে কেউ উপস্থিত থাকলে তার এই বিরক্তিকর কণ্ঠস্বর শুনে নিশ্চই জানতে চাইতো যে কি এমন মহাবিপর্যয় ঘটেছে।
“ আসছে আমার আইনস্টাইন দাস পাল। স্কুল , কলেজ , এমনকি উদ্ভাসও এত প্যারা দেয় নাই। জীবনটা পুরা তেজপাতা করে ফেললো। ”

সে রাগে গজগজ করতে করতে চিৎ হয়ে শুয়ে পড়লো. কারো মাথা ফা/টাতে পারলে ভালো হতো সে একটু শান্তি পেতো। কিন্তু কার ? আর কার ? নিশ্চই আইনস্টাইনের।

স্যারের নামে আজে বাজে বলতে বলতে চোখটা হালকা লেগে এসেছিল। বেশ কিছুক্ষণ পর দরজা খোলার মৃদু শব্দ হতেই সে চোখ খুললো।

মাহফিরোজ বেগম কক্ষে প্রবেশ করলেন না। দরজার কাছে দাঁড়িয়েই বললেন ,
“ এই অবেলায় ঘুমাচ্ছিলে ? ”

ইয়াযীয়া ঘুম জড়ানো কণ্ঠে বলল ,
“ না তো।”

মাহফিরোজ বেগম এগিয়ে এসে বিছানায় বসলেন।
“ জয়তুন আজ ছুটিতে। বাড়ির আর কোনো কাজের লোক তো আর রান্না করতে পারে না। বৃষ্টির জন্য তো ডেলিভারি ম্যানও আসতে পারবে না। দুপুরের রান্নাটা তো আমি করেছিলাম। তো রাতেরটা তুমি করলে ভালো হয়। ”

“ আচ্ছা। এমনিতেও আমার রান্না করতে ভালই লাগে। তুমিই তো করতে দেও না। ”

মাহফিরোজ বেগম উঠে দাঁড়াতে গিয়েও থেমে গেলেন।
“ তোমার ফুপুকে জীবনে এক কাপ কফি বানাতে দেখেছো ? ”

“ না। ফুপু তো রান্না করতে পারে না। ”

“ সে কিন্তু শুধু তোমার ফুপু না। হবু শাশুড়িও। আর শাশুড়িদের কাজ দেখাতে হয় না। বান্দি ভেবে নেয়। নিজের কেরিয়ারে ফোকাস করো।”

ইয়াযীয়া ম্লান হাসলো।
“ আচ্ছা। ঠিক আছে। ”

“ কোথায় ঠিক আছে ? ইদানীং তোমাকে খুব গাফিলতি করতে দেখছি। যেদিকে মন চায় , দুজনে ঘুরে বেড়াও। একটা কথা বলতে বাধ্য হচ্ছি , তোমাদের সময় জ্ঞান বলতে কিছুই নেই। ”

ইয়াযীয়া হাসতে হাসতে বলল,
“ আমরা প্রতিদিন ক্লাস শেষে স্টাডি রুমে পড়াশোনাই করি। কোথাও ঘুরতে যাই না। ”

“ তাহলে ভালো। আর এটাও মনে রাখা ভালো যে আমিও একসময় .... ”

মাহফিরোজ বেগম কথা শেষ করার আগেই ইয়াযীয়া ফোড়ন কেটে বলল ,
“ তুমিও ইডেনের প্রফেসর ছিলে।”

“ হ্যাঁ। ”

“ Okay , my dear দাদু। ”

“ আমি যাচ্ছি। মনে করে রান্নাটা করে ফেলো কিন্তু। নাহলে তোমার ফুপুর পেটের ইদুররা আন্দোলন শুরু করে দিবে। জুলাইয়ের পর তো প্রতিদিনই কেউ না কেউ আন্দোলন করে। ”

ইয়াযীয়া হাসতে হাসতে বলল ,
“ তোমার ইউটিউবে একটা চ্যানেল খোলা উচিৎ। সেখানে তুমি সবাইকে রোস্ট করবে। ”

“ না রে। আমার এত সময় হবে না যে মানুষকে রোস্ট পোলাও খায়াবো। ”

বলেই তিনি প্রস্থান করলেন। ইয়াযীয়া কক্ষ থেকে বেরিয়ে এলো। তবে সে মাহফিরোজ বেগমের পিছু পিছু নিচ তলায় গেলো না। দোতলার খোলা বারান্দার দিকে এগিয়ে গেলো।

বারান্দার সামনের দিকে রাখা দোলনায় বসতেই তার মন ভালো হয়ে গেলো। সে দোলনায় বসে বসে দোল খেতে লাগলো। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। টুপ টাপ শব্দ শোনা যাচ্ছে।

আলীয়ান বারান্দার সামনের দিকটায় দাড়িয়ে স্মোকিং করছিল। ইয়াযীয়াকে দেখতে পেয়ে তার পানে এগিয়ে এলো।

“ কিরে , তারিন ? নানু একটু আগে কি বলে গেলো রে ? ”

ইয়াযীয়া মুখ ভেংচিয়ে বলল ,
“ আমি আর তুমি নাকি পড়াশোনা না করে ঘুরাঘুরি করি। ”

আলীয়ান হাসতে হাসতে বলল ,
“ আমি তো করি না। তারমানে তুই করিস। ”

“ ইশ... জীবনেও না। ”

“ তোর পড়ালেখার কি অবস্থা ? ”

“ আর বলো না। ইব্রাহীম স্যার অনেক প্যারা দেয়। ”

আলীয়ান ভ্রু কুঁচকে বলল ,
“ এই মা/লটা কে রে ? নাম শুনছি। এখনও দেখি নাই। ভাই ব্রাদাররা অনেকেই আইনস্টাইন ডাকে। ”

“ আসলেই এই লোক আইনস্টাইনের বংশধর। সবাইকে নিজের মতো আল্ট্রা প্রমাক্স ব্রিলিয়ান্ট ভাবে। ”

আলীয়ান ইয়াযীয়ার কেশরাশি নিজ হস্তে এলোমেলো করে দিতে দিতে বলল ,
“ প্যারা নিস না। একটু পড় , দেখবি সব এমনিই ম্যানেজ হয়ে যাবে। ”

“ আমার তো মাঝে মাঝে মনে হয় এই আইনস্টাইন স্যার আমাদের ওপর এক্সপেরিমেন্ট করে। উনি সায়েন্টিস্ট যেহুতু করতেই পারে। ”

“ উম... পারে। ”

ইয়াযীয়া মেকি রাগ দেখিয়ে বলল ,
“ ঘোড়ার ডিম। আমি রেজাল্টের টেনশনে ঘুমাতে পারছি না। আর তুমি মজা করছো ?”

আলীয়ান তামাটে ঠোঁট হতে সিগারেটটা সরিয়ে নিয়ে ইয়াযীয়ার গালে টুপ করে একটা চুমু খেয়ে নিলো।
“ আচ্ছা , সরি। সিটি কেমন হচ্ছে তোর ? ”

“ মোটামুটি। সতেরো , আঠারো , বিশ এমন। একটাতে মনে হয় উনিশ পেয়েছিলাম। ”

“ ভালই তো। জানিস ? আমার ট্রিপল ই তে একটা ফ্রেন্ড আছে। ও বলেছিল , ওরা পনেরো উঠায় অনেক কষ্টে। ”

“ ওদের জাস্ট বেস্ট টু কায়ুন্ট করে। আর আমাদের তিনটা অ্যাভারেজ করে। ”

“ হুশ ... আমাদের ডিপার্টমেন্টের টিচাররা মার্ক পেলে দিয়ে দেয়। ওদের পেলেও কম কম দেয়। ”

“ ইব্রাহীম স্যাররে পেলে বুঝতা। ”

আলীয়ান হাসতে হাসতে বলল ,
“ আমার এটাই লাস্ট ট্রাইমেস্টার। আর কাউকে পাওয়া হবে না , জানবাচ্চা। ”
.
~ চলবে ( ইন শাহ্ আল্লাহ্ ) ~
.
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প

[ নোটবার্তাঃ- অনেক ব্যস্ত থাকার কারণে রিচেক দিতে পারছিনা। পর্ব ১১ থেকে রিচেক দিতে হবে। সেই জন্য সরি।
আর একটু অপেক্ষা করো , সামনে চমক তোমাদের প্রতীক্ষায় আছে 😚😎
প্লীজ ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখো। এই পর্বটা লেখার সময় মোবাইল অনেক হ্যাং করছিল। টাইপ করছিলাম কিছু , হয়ে যাচ্ছিল অন্য কিছু।]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 14 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন