ফন্ট সাইজ:
থিম:
ইশক এ রূহানিয়াত

পর্ব 15

লেখক: ইশাল সরদার তীব্রতা

পর্ব — ১৫
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ───
কক্ষের উষ্ণ আলোগুলোও এখন নিদ্রালু। ইয়াযদান স্টাডি রুমে বসে টেবিল ল্যাম্পের আলোয় বই পড়ছে। কাজের সময়টুকুতে বাইরের পৃথিবীকে সে প্রায় ভুলেই বসে থাকে। যদিও কাজ ছাড়া বাইরের পৃথিবীর সাথে তার খুব একটা সম্পর্ক নেই বললেই চলে। কোনো কিছুর প্রতি কোনো দিনই তার বিশেষ কোনো ভ্রুক্ষেপ ছিল না।

হঠাৎ কক্ষের দরজা খুলে ভেতরে কেউ প্রবেশ করলো। ইয়াযদান নির্লিপ্ত ভঙ্গিতে বলল ,
“ কফির আর প্রয়োজন নেই। ”

আফরোজা বেগম মৃদু হেসে বললেন ,
“ আমি এসেছি। ”

তিনি হাতে কয়েকটা ছবি নিয়ে ইয়াযদানের দিকে এগিয়ে এলেন। টেবিলের উপর ছবিগুলো রেখে বললেন ,
“ এদিকে তাকাও। ”

ইয়াযদান ভাবলেশহীন কণ্ঠে বলল ,
“ কোনদিকে ? ”

আফরোজা বেগম গম্ভীর স্বরে বললেন ,
“ তুমি জানো যে আমি কি বলছি। এরকম উদাসীনতা আমার পছন্দ না। দেখে জানাও যে কার সাথে কথা এগোলে ভালো হয়। ”

ইয়াযদান এক পলক তাকিয়ে আফরোজা বেগমের দিকে ঘুরে বসলো।
“ এই সবের মানে কি ? ”

“ তোমার জন্য পাত্রী দেখছি। ”

“ কেনো ? ”

“ তোমার বিয়েতে কালা চশমা গানে তোমার শশুড়ের সাথে নাচবো , তাই। ”

ইয়াযদান গম্ভীর স্বরে বলল ,
“ আমি মজার করার মুডে নেই। ”

“ আমিও না। জলদি দেখে বলো কাকে ভালো লেগেছে। ”

“ কাউকে না। নিয়ে যাও এগুলো। ”

আফরোজা বেগমের ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসি ম্লান হয়ে এলো। তিনি নিজের ভাবনায় ডুবে গিয়ে বললেন ,
“ এক হিসেবে ঠিকই আছে। প্রথম দর্শনে পছন্দ করার মতো যে ছিল , তাকে তোমার বউ করে আনার সুযোগ আমি অনেক আগেই হারিয়েছি। বৃন্দাকে অনেক আগে বলেছিলাম। কিন্তু বৃন্দা তো আর নেই। ”

কথাটা ইয়াযদানের মনোযোগ ছেদ করে ফেলেছে। সে ভ্রু কুঁচকে বলল ,
“ কার কথা বলছো ? ”

“ ছিল একটা ডানা কা/টা পরী। যার আঁচলে তোমাকে বেঁধে রাখা যেতো। ”

“ উফ ... সবাই চিন্তা করে যেনো তাদের নাতি বিয়ের পরও আগের মতোই থাকে। বউয়ের কথা যেনো না শুনে। আর তুমি চাও যে আমি বিয়ের পর বউয়ের আঁচল ধরে ঘুরি! ”

আফরোজা বেগম হাসতে হাসতে বললেন ,
“ একবার শুধু তোমার বিয়াটা হোক। তারপর তোমার বউয়ের সাথে তোমাকে একশো একটা খাটওয়ালা ঘরে ব/ন্দি করে ফেলবো। ”

ইয়াযদান কণ্ঠে কিছুটা শ্লেষ মিশিয়ে বলল ,
“ ছি... মানুষ দিন দিন মুখে লাগাম টানে। আর তুমি যতদিন যাচ্ছে শুধু লাগামহীন হয়ে যাচ্ছো। ”

আফরোজা বেগম শ্লেষাত্মক হেসে বললেন ,
“ বিয়ের পর মনে হয় সন্ন্যাস জীবন পালন করবে ? ”

“ প্লীজ , এইসব বাদ দেও। ”

আফরোজা ইয়াযদানের কানে হাত দিতে নিলে ইয়াযদান সরে গেলো।
“ ইশ ... কান একদম লাল হয়ে গিয়েছে। ”

“ আমার বিয়ে নিয়ে কেনো পরলে ? ”

“ তো কার বিয়ে নিয়ে পড়বো ? ”

ইয়াযদান এবার বেশ বিরক্ত হয়েই বলল ,
“ আমার কি আর ভাই বোন নেই ? তাদের বিয়ে ভাবো। এর আগেও তো আমার বিয়ে নিয়ে কত ফন্দি এটেছিলে , তখন কি হয়েছিল মনে নেই ? ”

আফরোজা বেগম পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করে বললেন ,
“ আরেহ ... তখন তো আর আমি চট্টগ্রামে ছিলাম না। আমার ঢেঁড়স মেয়ে ছিল বলে কিছুই পারেনি। এবার মেয়ের মা মাঠে নেমেছে। ”

“ আমাকে এখন বেরোতে হবে। আর কিছু কি বলবে ? ”

আফরোজা বেগম মেকি রাগ দেখিয়ে বলল ,
“ তোমার সমস্যা কি জানো ? তোমার ঢ্যান জ্ঞান সবকিছুই ওই ভাইরাস , ব্যাকটিরিয়াদের নিয়ে। ওইগুলোকে গুরুত্ব দিতে গিয়ে এখন আর মানুষ তোমার চোখে পড়ে না। ”

“ আমার একটা ব্যক্তিগত জীবনও আছে। ”

“ কোথায় ? ”

“ আমার পাণ্ডু। ”

“ সেটা দিয়ে কি করবে ? খাবে না মাথায় দিবে ? ”

“ কোনো বেহুলার সন্ধান মিললে নিজেই একটা বই প্রকাশ করবো। আর উৎসর্গ করবো বেহুলার নামে। ”

আফরোজা বেগম হতাশ হয়ে বললেন ,
“ তোমার সাথে কথা বলাই বেকার। থাকো তুমি সেই কাল্পনিক চরিত্র নিয়ে।”

“ সে কাল্পনিক না। আমি শুধু তার অপেক্ষায় আছি। তাকে পেয়ে গেলে তখন আমারও একটা সংসার হবে। ”

“ কি করে বুঝবে সে তোমার সো কল্ড বেহুলা। ”

“ এসব আধ্যাত্মিক ব্যাপার স্যাপার তুমি বুঝবে না। বয়স হয়েছে তো নিউরনের সিনেপস ঢিলে হয়ে গিয়েছে। ”

আফরোজা বেগম ভাব দেখিয়ে বলল ,
“ আমি এখনও সুইট সিক্সটিন। গতকাল আমাকে একটা ছেলে মেসেঞ্জারে নক করে বলল। ”

ইয়াযদান বিড়বিড় করে বলল ,
“ দুজনেরই নিউরন কোষে সমস্যা। ”

“ কিছু বললে ? ”

“ বললাম যে আমার এখন ল্যাবে যেতে হবে। ”
কথাটা বলেই সে নিজের ল্যাপটপ ফোল্ড করে উঠে দাঁড়ালো।

“ আচ্ছা , একটা কথা বলি ? ”

“ হঠাৎ অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে যে ? ”

তিনি বাঁকা চোখে ইয়াযদানের দিকে তাকালেন ,
“ তুমি কি ল্যাবে কোনো উদ্ভট প্রাণী আবিষ্কার করে লুকিয়ে রেখছো ? ”

ইয়াযদান ভ্রু কুঁচকে তাকালো।
“ মানে ? ”

“ তুমি তো বিজ্ঞানী করতেই পারো। ”

“ মোটেও না। ”

“ কেনো না ? একটা প্রাণীর সাথে একাধিক প্রাণীর ডিএনএ অ্যাড করে বানিয়ে ফেলতেই পারো! ”

“ এইসব এত সহজ না। ”

“ হটাই পারে। বাস্তবে তোমার সো কল্ড বেহুলার মতো কাউকে পাচ্ছো না দেখে ... ”

ইয়াযদান কথায় মাঝে ফোড়ন কে/টে বলল ,
“ কি বলছো ? মাথা ঠিক আছে তোমার ? ”

আফরোজা বেগম মেকি হাসতে হাসতে বললেন ,
“ আমার কি দোষ ? তুমিই তো রাতবিরেতে ল্যাবে থাকো। ”

ইয়াযদান নির্বাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলো। এরপর বলল ,
“ একটা টিকটক আইডি খুলে এসব বললে ভাইরাল হয়ে যাবে। এরপর সবাই পিয়ার পাঠাবে। আমার পেছনে না লেগে , এইকাজটা করো। কাজে দিবে। কেমন ... ”

“ কি ? ”
আফরোজা বেগম আর কিছু বলার আগেই ইয়াযদান কক্ষ হতে বেরিয়ে গেলো।

.
.

বাইরে আকাশজুড়ে বৃষ্টির ঘনঘটা। জানালার কাচ বিয়ে টুপটাপ জল গড়িয়ে পড়ছে। চারদিকে শীতল হওয়া বইছে। এমন ঠান্ডা পরিবেশের মাঝেও সুলতান প্যালেসের রন্ধনসালা বেশ সরগরম।

ইয়াযীয়া সেখানে একমনে চিলি চিকেন রান্না করছে। আর মুনমুন সুলতান আর মাহফিরোজ বেগম রান্না ঘরের সংলগ্ন ডাইনিং রুমে বসে আছেন। খাবারের সুবাসে মুনমুন সুলতানের মুখখানা বেশ প্রসন্ন হয়ে উঠলো।
“ তারিন , সাথে একটু ফ্রাইড রাইস কোরো তো। চিলি চিকেনের সাথে বেশ লাগবে খেতে। ”

ইয়াযীয়া মুচকি হেসে বলল ,
“ হ্যাঁ , ফুপ্পি। করবো তো। ”

মাহফিরোজ বেগম চপিং বোর্ডে সবজি কা/টতে কা/টতে বললেন ,
“ দেখলে , বিয়ের আগেই শাশুড়ি অর্ডার দেওয়া শুরু করে দিয়েছে। ”

মুনমুন সুলতান তৎক্ষণাৎ মায়ের দিকে ঘুরে তাকালেন ,
“ এবাড়িতে যেনো কোনো কাজের লোক নেই। যে আমার ছেলের বউকে বান্দি বানাতে হবে ? না , আপনি আজকে বলেই দিন , আমি আপনার মেয়ে তো ? নাকি কুড়িয়ে পেয়েছিলেন ? ”

মাহফিরোজ বেগম শ্লেষাত্মক হেসে বললেন ,
“ আজ অব্দি দেখেছো যে কেউ রাস্তা থেকে ময়লা আবর্জনা বাড়িতে এনেছে। ”

মুনমুন সুলতান অবিশ্বাসী কণ্ঠে বললেন ,
“ আপনি কি ইনডিরেক্টলি আমাকে আবর্জনা বললেন ? ”

“ সেটা তো আমি তোমাকে ডিরেক্টলিই কত বার বলেছি। আমি বুঝাতে চেয়েছি , যদি এতিমখানা থেকে দত্তক নিতাম। তো ভালো একটা বাচ্চা দত্তক নিতাম। এমন আজাত কুজাত না। ”

“ আপনি কথায় কথায় সবসময় আমার জাতকে নিয়ে আসেন। ”

“ কথায় কথায় কেনো বলতে হবে ? সরাসরি বলে দিচ্ছি , তদের জাত ভালো না। ”

মুনমুন সুলতান নিজের হবু বউমার দিকে তাকিয়ে বলল ,
“ এই যে দেখ , আমাদের জাত নিয়ে কি বলছে। উনি সারাটা জীবন আমার ফুপুদের বদনাম করেছে। এখন তোর ফুপ্পির নামে বদনাম করছে। ভাতিজি না তুই আমার ? একটু সাপোর্ট কর , প্লীজ। ”

ইয়াযীয়া খুন্তি নাড়তে নাড়তে দাদুর দিকে তাকালো ,
“ এইসব কিন্তু ঠিক না। আমাদের বংশ যথেষ্ট ভালো। সিলেটে আমাদের এখনও অনেক নামডাক। ”

মাহফিরোজ বেগম হাসতে হাসতে বললেন ,
“ সেই জন্যই তোমার চাচারা তোমার বাপের সম্পত্তি মে/রে খেতে চায়। ”

মুনমুন সুলতান বিড়বিড় করলেন ,
“ এখন আবার আমার ভাইদের নিয়ে পড়ল। ”

ইয়াযীয়া দুজনের দিকে তাকিয়ে বলল ,
“ প্লীজ এবার থামো। একটু পর ফুপা চলে আসবে। তোমাদের এমন করতে দেখলে কি ভাববে ? ”

পেছন থেকে আলীয়ান এসে মাহফিরোজ বেগমকে জড়িয়ে ধরলো।
“ নানু , আমি কিন্তু তোমার দলে। ”

মুনমুন সুলতান শ্লেষাত্মক হেসে বললেন ,
“ আমি তবে আমার ভাতিজার জন্য অন্য ছেলে খুঁজব। আমার ভাতিজির জামাই আমার নেওটা হবে। সারাদিন শুধু ফুপুআম্মা ফুপুআম্মা করবে। ”

আলীয়ান মাহফিরোজ বেগমের কানে কানে বলল ,
“ নানু , প্লীজ আপাদত ঝগড়াটা একটু থামাও। সময় সুযোগ বুঝে আবার কন্টিনিউ করা যাবে। এখন বউ হাত ছাড়া হয়ে যাচ্ছে। ”

মাহফিরোজ বেগম ইয়াযীয়াকে উদ্দেশ্য করে বলল ,
“ সবজি কা/টা শেষ। আমি ইশার নামাজ পড়ে আসছি। ”

আলীয়ান আবারও কানে কানে বলল ,
“ যাচ্ছো কেনো ? আমি তো শুধু ঝগড়া থামাতে বললাম। ”

“ তেলে আর জলে যেমন মিশ খায় না। তেমন আমার আর তোমার মায়েরও কখনও বনবে না। ”
.
~ চলবে ( ইন শাহ্ আল্লাহ্ )
.
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 15 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন