পর্ব — ১৬
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ───
অক্টোবরের আগমনী বার্তা নিয়ে সেপ্টেম্বরের শেষ ভাগের আকাশে ম্লান নীলিমা ছড়িয়ে পড়েছে। রাতের বৃষ্টিকণা গুলো ঘাসের ডগায় চিকচিক করছে। ক্যাম্পাসে প্রবেশ করতেই ইয়াযীয়ার পড়লো বিশাল এক ব্যানার। ইয়াযীয়া সেদিক পানে তাকিয়ে বুঝতে পড়লো , আজকে বিবিএ ডিপার্টমেন্টের আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হয়ে আসছেন তরুণ উদ্যোক্তা ও মার্কেটিং বিশেষজ্ঞ সালমান মুক্তাদির।
জুলাই কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বিগত কয়েক মাসের ঘটনা প্রবাহে সালমান মুক্তাদির নামটি নানাভাবে আলোচনায় এসেছে। তরুণ সমাজে তার পরিচিতি আবারও বেড়েছে , তবে তা ইতিবাচকভাবেই।
তবে তাঁর পরিচিতি কেবল আন্দোলন কেন্দ্রিক নয়। পেশাগত জগতেও তিনি সুপরিচিত। তার প্রতিষ্ঠিত মার্কেটিং এজেন্সি বেশ সুনাম অর্জন করেছে। ডিজিটাল মার্কেটিং , ব্র্যান্ডিং ও কন্টেন্ট কৌশল নিয়ে সকলের মাঝে তাঁর কদর রয়েছে যথেষ্ট।
ব্যানারটির দিকে একবার চোখ বুলিয়ে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। সে সময় লাইব্রেরি থেকে বেরিয়ে আসতে দেখলো ইরফাকে। সে ইয়াযীয়াকে দেখতে পেয়ে এগিয়ে এলো।
“ হেই , কি অবস্থা ? ”
ইয়াযীয়া মুচকি হেসে তাকালো।
“ ভালো। তোর কি অবস্থা ? ”
“ এই তো চলতেছে। ”
“ সকাল সকাল পড়াশোনা করেছিলি ? ”
“ আরেহ , অ্যাসাইনমেন্ট বানাচ্ছিলাম। ”
“ লাইব্রেরিতে ? ”
“ হ্যাঁ। ”
ইয়াযীয়া কিছু একটা ভেবে বলল ,
“ আচ্ছা লাইব্রেরির কাহিনী জানোস ? আমার তো লাইব্রেরি দেখলেই হাসি আসবে। যাবই না আর। ম্যাম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে ? ”
ইরফা অবাক হয়ে বলল ,
“ কেনো কি হয়েছে ? ”
“ আল্লাহ্ ! তুই জানিস না ? এই কাহিনী নিয়ে হোয়াট’স অ্যাপে সবাই গসিপ করছে। ফেসবুক গ্রুপেও তো কত কিছু পোস্ট করছে। ”
ইরফা ম্লান হেসে বলল ,
“ আমি আসলে বিজনেস নিয়েই ব্যস্ত থাকি। তাই এইসব মিস করি। ”
“ ওহ্... তোর তো কেকের বিজনেস। ”
“ কি হয়েছিল রে ? ”
“ আরেহ লাস্ট দুইদিন তো আমাদের ক্লাস ছিল না। তো আমরা তো আসি নাই। ”
“ তুই কথা পেঁচাস কেন ? খুলে বল। ”
“ বিবিএ এর দুই সিনিয়র কট খাইছে। এটাই কাহিনী। ”
ইরফা বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল ,
“ ছি। ভাই এরা লিটনের ফ্ল্যাটে যাক। লাইব্রেরিতে কেন ? ”
ইয়াযীয়া হাসতে হাসতে বলল ,
“ মনে হয় কোনো লিটন মার্কা বন্ধু নাই। ”
“ কি করছিল ? কিস ... ? ”
ইয়াযীয়া ইরফার কাছে ঝুঁকে এলো। ফিসফিস করে বলল ,
“ যেটা করার কথা ছিল। অর্ধেক করছে। এবার বাকিটা তুই বুঝে নে। ”
“ কেউ কিছু বলে নাই ? ”
“ সিনিয়ররা মিট মাট করে ফেলছে। ডিপার্টমেন্ট কে জানতে দেয় নাই। ”
“ ইশ ... ভার্সিটিতে বিয়ে দিয়ে দিতো। আর আমাদের দাওয়াত দিতো। ”
ইয়াযীয়া শ্লেষাত্মক হেসে বলল ,
“ শখ কত কট ম্যারেজ খাওয়ার! ”
ইরফা হাসতে হাসতে বলল ,
“ আসলেই আমার অনেক ইচ্ছা এমন বিয়ে খাওয়ার। ”
“ সিনিয়রদের বলে রাখিস পরের বার যেনো বিয়ে দিয়ে দেয়। ”
ইয়াযীয়া আর ইরফা দুজনেই হাঁটতে হাঁটতে এস্কেলেটরের দিকে অগ্রসর হচ্ছিল। ইরফা হঠাৎ ইয়াযীয়ার কাধে হাত রেখে বলে উঠলো ,
“ এই শোন , উপরে গ্যালারিতে যাবো। ক্লাস শুরু হতে কিন্তু এখনও দেড় ঘণ্টা বাকি। ”
ইয়াযীয়া ভ্রু কুঁচকে তাকালো ,
“ কেন ভাই ? ”
“ সেমিনারে যাবো। ”
“ বিবিএ এর তো। আমরা কেনো যাবো ? সালমান কি আবার তো ক্রাশ নাকি ? লোকে কিন্তু বিয়াইত্তা। দুই বাচ্চার বাপও। ”
“ হুশ .. হুর .. আমি অন্য বেডির বেডার উপর কেরোসিন খা/ই না। ”
ইয়াযীয়া হাসতে হাসতে বলল ,
“ What an epic line ! By the way , রেজিস্ট্রেশন করেছিলি ? ”
“ ধুর বাদ দে তো। চল আগে। ”
ইয়াযীয়া চোখ সরু করে ইরফার পানে তাকালো ,
“ তোর প্ল্যান টা কি রে ? ”
“ কোশ্চেন আনসার পিরিয়ডের সালমান মুক্তাদিরকে কোশ্চেন করবো। তো সেটা মডারেটর ভাইয়া ভিডিও করে রাখবে। সেই ভিডিওটা পোস্ট করলেই আমি ভাইরাল। আইডিয়া সেই না ? ”
“ ভালো। কিন্তু তোর ফলোয়ার কত রে ? ”
“ বাইস হাজার। ”
“ ওমা ! একজন সেলিব্রিটি আমার ক্লাসমেট। ”
“ হুশ। ”
“ আচ্ছা যা সুযোগ পেলে আমি তোকে সালমান মুক্তাদিরের সাথে ছবি তুলে দিবো নে। ঐটা প্রোফাইল পিক রাখিস। ”
গ্যালারিতে যাওয়ার পথে ইরফা আর ইয়াযীয়া আরও অনেক কিছুই বলতে লাগলো। এমনকি গন্তব্যে পৌঁছানোর পরেও তাদের কথা থামলো না।
এখানে অনেক ভিড়। দুজনে একটা জায়গা পেয়ে বসে পড়লো। ইরফা ইশারায় ক্লাবের মডারেটরকে জানিয়ে দিল যে সে এসেছে।
সেমিনার প্রায় অনেক্ষন আগেই শুরু হয়েছে। এখন প্রশ্ন উত্তর পর্ব চলছে। শিক্ষার্থীরা হাত তুলছে। স্বেচ্ছাসেবকরা একজনের পর জনের কাছে। কেউ জানতে চাচ্ছে ব্র্যান্ডিং নিয়ে। আবার কেউ জানতে চাচ্ছে বিনিয়োগ নিয়ে। সালমান মুক্তাদির সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন।
কিছুক্ষণের মধ্যে ইরফা হাত তুললো। মাইক্রোফোন তার হাতে পৌঁছে দেওয়া হলে , সে তার প্রশ্ন রাখলো।
“ আসসালামু আলাইকুম। আমি ইরফা , বি.জি.ই ডিপার্টমেন্ট থেকে। এবার ফিফিথ্ ট্রাইমেস্টারে আছি।”
“ হ্যাঁ , ইরফা বলো। ”
“ আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি। তাদের অনেক ভিডিও তে ভালই ভিউ হয়। আর অনেক গুলাতে হয় না। এটা কেনো হয় ? আর এর সমাধান কি ? ”
সালমান মুক্তাদির প্রথমে মনোযোগী হয়ে ইরফার কথা শুনলো। অতঃপর বলল ,
“ মানুষ কেনো তোমার ভিডিও দেখবে সেটা আগে ঠিক করো। আগে দেখো যে পাবলিক কি চায়। যেটা চায় সেটা তাদের দিতে হবে। তোমার একটা ভিডিওতে ভিউ হয় , আরেকটাতে হয়না। এটা কেনো হয় ? কারণ যেটাতে ভিউ হয় সেটাতে এমন কিছু থাকে যেটা পাবলিক চায়। আগে নেসেসিটি বুঝো। তারপর ডিমান্ড ফুলফিল করো। ”
“ ধনবাদ। ”
সঙ্গে সঙ্গে চারদিক করতালিতে মেতে উঠলো। ইরফাও মাইক্রোফোন ফিরিয়ে দিয়ে নিজ আসনে বসে পড়লো। সে বসে পড়তেই ইয়াযীয়া তার দিকে ঝুঁকে এসে কানে কানে বলল ,
“ একদম ফাটিয়ে দিয়েছিস। ”
“ ইশ... বেশি পাম মারতাছস। ”
.
.
“ তোমাদের নিয়ে আর পারি না। ”
টেবিলের ওপর প্রান্ত হতে দীর্ঘশ্বাস ফেললেন মেডিক্যাল কর্ণারের ডাক্তার।
একটু থেমে তিনিও আবারও গম্ভীর স্বরে বললেন ,
“ একটার পর একটা স্টুডেন্ট শুধু অসুস্থ হচ্ছে। এত পড়াশোনা করে কি লাভ , যদি নিজেদের খেয়ালই না রাখতে পারো ? ”
সামনের চেয়ারে বসে থাকা জান্নাতের মুখ জ্বরে একদম রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখের পাতায় ক্লান্তি ভর করেছে। ঠোঁট শুকিয়ে মরা ফুলের পাপড়ির ন্যায় দেখাচ্ছে।
সম্মুখে দণ্ডায়মান আলীয়ানের মুখাবয়বেও উদ্বেগের ছাপ স্পষ্ট। ডাক্তার ম্যাম আলীয়ানের দিকে তাকিয়ে বললেন ,
“ তোমারও তো হালকা জ্বর, সর্দি। সামনে এক্সাম কীভাবে দিবে ? ”
“ আসলে ম্যাম , আমি আর জানার একটা সরকারি প্রজেক্টে কাজ করছি। ঐটার জন্য সপ্তাহে দুই - তিন দিন আমাদের গাজীপুর যাওয়া লাগে। আবারও পড়াশোনা তো আছেই। ”
“ এই করতে করতে অসুস্থ হয়ে গেলে ? ”
জান্নাত টিস্যু পেপার দিয়ে নাক মুছতে মুছতে বলল ,
“ ম্যাম আসলে ওইদিকটায় তো আমরা থাকি না। পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারিনি। আবার সিজন চেঞ্জ হচ্ছে। ”
“ হ্যাঁ। তোমাদের বাকি ব্যচমেটরাও সিজন চেঞ্জের জন্য অসুস্থ। ” তিনি আলীয়ানের দিকে হাত প্রেসক্রিপশন বাড়িয়ে দিয়ে বলল , “ যাও। ওশেন হসপিটালের থেকে ওষুধগুলো নিতে আসো। আইডি কার্ড দেখালে কিন্তু থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবা। ”
“ জি , ম্যাম। মনে আছে। ”
জান্নাত ডাক্তারের উদ্দেশ্যে বলল ,
“ আমরা দুজনেই যাই ? ”
তিনি হাসতে হাসতে বললেন ,
“ এমন বন্ধু থাকলে নিজে কষ্ট করতে হয় না। ওরা আছেই তোমাদের হেল্প করার জন্য। ”
ম্যামের কথা শুনে দুজনেই মুচকি হাসলো। আলীয়ান ম্যামের থেকে প্রেসক্রিপশন নিয়ে মেডিক্যাল কর্নার হতে বেরিয়ে আসছিল। তবে ভার্সিটির বাইরে যাওয়ার আগেই ফার্স্ট ট্রাইমেস্টারের একটা ছেলে ছুটি এসেছে তার কানে কানে কিছু বলল। সঙ্গে সঙ্গেই আলীয়ানের চোয়াল শক্ত হয়ে গেলো। সে আর নিজেকে স্থির রাখতে সক্ষম হলো না। চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে। এখন সে আর তার সেই পরিচিত রূপে নেই। কেউ যদি তাকে এখন খুব কাছ থেকে দেখে। তবে মনে হয় না যে তাকে চিনতে সক্ষম হবে।
তার আর লিফটের জন্যে অপেক্ষা করার ধৈর্য নেই। সে এক প্রকার দৌড়েই সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। যতটাই সামনের দিকে অগ্রসর হচ্ছে। তার অন্তরালে জমে থাকা ক্রোধ আরও ঘনীভূত হচ্ছে।
.
.
কিছুক্ষণ আগেই সেমিনার শেষ হয়েছে। মডারেটরের সাহায্যে ইরফা সুযোগ পেয়ে সালমান মুক্তাদিরের সাথে ছবি তুলছিল। আর সেই ছবি তুলে দিচ্ছিল ইয়াযীয়া।
তখনই পেছন থেকে একটা হাত ইয়াযীয়ার কব্জি শক্ত করে চেপে ধরলো। মোবাইলটা হাত থেকে পড়েই যাচ্ছিল। সময় থাকতেই ইরফা ধরে ফেললো। ইয়াযীয়া ভারসাম্য হারিয়ে সেই অজ্ঞেত ব্যক্তির উপর পড়ে যেতেই সেই পরিচিত মানুষের ভয়ংকর রূপ টা দেখতে পেলো। তার গা শিউরে উঠল।
সে ভীতি মিশ্রিত কণ্ঠে বলল ,
“ আলীয়ান ! তুমি ... ? ”
কব্জিতে আঙুলের চাপ আরও শক্ত হয়ে উঠলো। আলীয়ান রাগে গজগজ করতে করতে ইয়াযীয়ার পানে ঝুঁকে পড়ল। ফিসফিস করে বলল ,
“ এই ছেলে তোর ক্রাশ। সেই জন্যই ওর রূপ দেখতে এসেছিস ? ”
“ না। ”
“ বোকা পেয়েছিস আমায় ? বিবিএ এর সেমিনারে আসার আর কি কারণ থাকতে পারে ? ”
আশেপাশের বেশ কয়েকজন তাদের দিকে তাকালো। তবে কেউ কিছু বলার বা করার আগেই আলীয়ান তাকে টেনে নিয়ে গ্যালারির বাইরে চলে গেলো। করিডোর পেরিয়ে সিঁড়ির কাছে এসেও একটু থামলো না। দ্রুত পার্কিং লটে পৌঁছালো।
গাড়ির সামনে আসতেই আলীয়ান ইয়াযীয়াকে এক প্রকার ছুঁড়ে ফেলে দিলো গাড়ির পেছনের সিটে।
“ এই গাড়ি কার ? তুমি তো বাইকে এসেছো ? ”
আলীয়ান রাগে ফুঁসতে ফুঁসতে বলল ,
“ তোর এত কিছু জানতে হবে না। চুপ করে বসে থাক। ”
“ না। ”
“ তারিন , আর একটা কথা বলবি তো একদম জে/ন্ত পুঁতে ফেলবো। ”
ইয়াযীয়াও রাগে গজগজ করতে করতে বলল ,
“ পারলে করো। আমার দাদুও তোমাকে ছাড়বে না। ”
আলীয়ান রিয়ারভিউ মিররে তার দিকে তাকালো। তার দৃষ্টি শীতলতা অনুভব করতে পেরে ইয়াযীয়া ভেতর থেকে কেঁপে উঠলো।
গাড়ি চলতে শুরু করলো। প্রায় দুই ঘণ্টা পর গাড়ি এসে থামলো তাদের গাজীপুরের ফার্ম হাউসের সামনে। আলীয়ান গাড়ি থেকে নেমে কারো সাথে কথা বলছে। কি কথা বলছে সেটা ইয়াযীয়া স্পষ্ট শুনতে সক্ষম হচ্ছে না। আলীয়ান গাড়ি থেকে নামার আগে তার হাত পা বেঁ/ধে রেখে গিয়েছে।
কিছুক্ষণ পর আলীয়ান এসে তাকে কোলে তুলে নিলো। সে চিৎকার করতে লাগলো।
“ হেল্প। কেউ আছো ? বাঁচাও আমাকে। ”
আলীয়ান হাসতে হাসতে বলল ,
“ ভালোবাসা আসক্তিতে পরিণত হলে চিৎকার করে লাভ হয় না আর। এবার তবে জাহান্নামেই হোক আমাদের সংসার। ”
তার কণ্ঠের কঠোরতায় ইয়াযীয়া আর প্রতিবাদ করার সাহস পেলো না।
চারদিকে অস্বাভাবিক নীরবতা। আলীয়ান তাকে নিয়ে ফার্ম হাউসের পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে তেমন কাউকেই দেখতে পাচ্ছে ইয়াযীয়া। এমনকি কেয়ার টেকারকেও না।
হঠাৎ করেই আলীয়ান ইয়াযীয়াকে জমিনে ছুঁড়ে মারল। অসহনীয় ব্যথায় সমগ্র শরীর কুঁকড়ে উঠলো। দৈহিক যন্ত্রণার চাইতে অন্তরের যন্ত্রণা ভেতরটা পুড়িয়ে ছারখার করে ফেলছে।
সামনে একটা কোদাল রাখা ছিল। আলীয়ান সেটা দিয়েই মাটি খুঁড়তে শুরু করলো। ইয়াযীয়া ভয়ার্ত কণ্ঠে বলল ,
“ কি করছো ? ”
আলীয়ান শ্লেষাত্মক হেসে বলল ,
“ তোর আর আমার সংসার সাজাচ্ছি। ”
আলীয়ানের কাজ শেষ হলে সে ইয়াযীয়ার পানে এগিয়ে আসতে লাগলো। সে পিছিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। কিন্তু আলীয়ান তাকে এক লমহায় লাথি মে/রে গহীনে ফেলে দিলো।
সে ভারসাম্য হারিয়ে আলীয়ানের সেই সংসার নামক কবরে পড়ে গেল। প্রচণ্ড ব্যথায় আর্তনাদ করে উঠল।
ইয়াযীয়া বুকফাটা আর্তনাদ আলীয়ানের কর্ণে আছড়ে পড়তেই , তার ঘোর কেটে গেলো। চোখ মেলে তাকাতেই সে দেখতে পেলো , তীব্র যন্ত্রণায় মেয়েটার কোমল মুখচ্ছবি একদম মলিন হয়ে গিয়েছে।
“ জানবাচ্চা ! ”
আলীয়ানের মাঝে এবার ক্রোধের পরিবর্তে আতঙ্ক এসে ভর করলো। সে দ্রুত জমিনে বসে পড়লো। ইয়াযীয়ার দিকে ঝুঁকে এসে বলল ,
“ সোনা , আমার দিকে তাকা। কোথায় ব্যথা পেয়েছিস বোল আমায়। ”
ইয়াযীয়া অভিমানে মুখ ঘুরিয়ে নিলো। তার নয়ন হতে অবিরাম জল গড়িয়ে পড়ছে। ওষ্ঠযুগল কাপছে। তার সাথে যে ঠিক কি হচ্ছে , কেনই বা হচ্ছে ? তা সে কোনোভাবেই বুঝতে পারছে না।
আলীয়ান তড়িঘড়ি করে ইয়াযীয়ার হাত পায়ের বাঁধন খুলে দিলো। এরপর কাঁপা কাঁপা আঙুলে ইয়াযীয়ার গাল ছুঁয়ে চোখের পানি মুছে দিলো।
“ পাখি , প্লীজ আমার দিকে তাকা। প্লীজ একবার তাকা। নইলে যে এই চাতক পরান প্রাণ ফিরে পাবে না। ”
আলীয়ান তাকে জড়িয়ে ধরলো। তার উষ্ণ চোখের জলে ইয়াযীয়ার গ্রীবা সিক্ত হলো।
“ সরি , জান। আবারও ভুল হয়ে গেলো। প্লীজ শেষ বারের মতো মাফ করে দে। আর কখনোই এমন হবে না। ”
ইয়াযীয়া নির্লিপ্ত স্বরে বলল ,
“ তখন আর আমি থাকবও না। ”
“ প্লীজ, এমন কথা মুখেও আনিস না। ”
“ পৃথিবী ছাড়ার কথা বলিনি। তোমাকে ছাড়ার কথা বলেছি। ”
“ জানেমান, প্রমিজ আর এমন হবে না। ”
ইয়াযীয়া আর কিছুই বলল না। আলীয়ানের হাতটা আলতো করে ইয়াযীয়ার গাল ছুঁয়ে গেলো। মাথা নিচু করে প্রেয়সীর কপালে ভালোবাসার পরস এঁকে দিলো।
“ You are a psycho. ”
আলীয়ান মুচকি হেসে বলল ,
“ তোর প্রেমে পাগল হয়ে বাধ্য করেছিস। তাই পাগলের পাগলামী গুলোকেও সহ্য করতে হবে। ”
আলীয়ান তার ঠোঁটের দিকে অগ্রসর হলে সে খানিক সরে গেলো।
“ কি করছো কি ? এখন .. এখানে ? ”
“ আলীয়ান সুলতানের ভালোবাসা ঘড়ির কাঁটা দেখে চলে না , জান। আমি যখন চাইবো পৃথিবী আমার সামনে থমকে যাবে। তোকে যখন যেখানে , যেভাবেই চাইবো। সেভাবেই পাবো। আমার ভালোবাসাকে ফিরিয়ে দেওয়ার অধিকার আমি তোকে দেয়নি। আর না কখনও দিবো। ”
.
~ চলবে ( ইন শাহ্ আল্লাহ্ )
.
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প