পর্ব — ১৭
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ────
সময় তার নিজস্ব ছন্দে বয়ে চলেছে। রাত এখনও খুব একটা গভীর হয়ে ওঠেনি। আজ ইয়াযীয়া একটু বেশিই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকেই মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল। তাই মাহফিরোজ বেগম বলেছিলেন ঘুমিয়ে পড়তে। তবে ঘুমের রাজ্যে পাড়ি জমানোর পর থেকেই সে স্বপ্নলোকের অন্ধকারে নিমজ্জিত।
হঠাৎ মনে হলো কেউ তার গলা চেপে ধরেছে। সে নড়তে চেয়েও পারছে না। কায়া খানি এখন আর তার নিয়ন্ত্রণে নেই। বুকের ভেতর বাতাস আটকে আসছে। শ্বাস নেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করেও সে পারছে না।
কেমন সব অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। স্বপ্নের মাঝেও সে কন্ঠস্বরের উৎস খুঁজতে চাইলো। কিন্তু সবটা কেমন জানো জট পাকিয়ে গেলো। আতঙ্কে ছটফট করতে করতে বিছানার চাদর আঁকড়ে ধরলো সে।
“ আআআআআআআ। ”
তীব্র যন্ত্রণায় চিৎকার করতে লাগলো সে। করিডোর দিয়েই হেঁটে যাচ্ছিল আলীয়ান। ইয়াযীয়ার আর্তচিৎকার শুনতে পেয়ে সে দৌড়ে সেদিকটায় ছুটে গেলো।
বিছানায় শুয়ে ছটফট করছে মেয়েটা। আলীয়ান দ্রুত তাকে উঠে বসতে সাহায্য করলো। পরক্ষণেই ইয়াযীয়া তাকে ঝাপটে জড়িয়ে ধরলো।
আলীয়ান দ্রুত বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ইয়াযীয়ার ঠোঁটের সামনে ধরলো। বাস্তব আর স্বপ্নের মাঝে এখনও একটা সূক্ষ্ম পর্দা রয়ে গিয়েছে। ইয়াযীয়া নিজে থেকে কিছুই করতে পারছে না। তাই আলীয়ান অতি সাবধানে তাকে পানি পান করতে সাহায্য করলো।
ইয়াযীয়া হাঁপাতে হাঁপাতে আলীয়ানের গলা আঁকড়ে ধরলো। খুব কষ্টে নিঃশ্বাস নিচ্ছে সে। আলীয়ানও তাকে সযত্নে বুকে টেনে নিলো।
“ এই তো সোনা , আমি আছি। ”
“ আবারও বাজে স্বপ্ন দেখছি। এমন কেনো হয় আমার সাথে ? ”
ইয়াযীয়ার চিৎকার মাহফিরোজ বেগমও শুনতে পেরেছিলেন। তিনিও ইয়াযীয়ার কক্ষে ছুটে এলেন। যদিও নিচ তলা থেকে আসতে একটু সময় লেগে গেলো। তিনি বিচলিত হয়ে বললেন ,
“ আলীয়ান , ওর কি হয়েছে ? ”
“ কিছু না , নানু ? স্বপ্নে খারাপ দেখেছে। এই আর কি। ”
“ আচ্ছা তুমি যাও। আমি দেখছি। ”
আলীয়ান থাকতে চেয়েছিল। কিন্তু নানুর দৃষ্টি বুঝতে পেরে অনিচ্ছাসত্ত্বেও উঠে দাঁড়ালো।
“ দরকার হলে ডেকো কিন্তু আমায়। ”
আলীয়ান চলে যেতেই মাহফিরোজ বেগম এসে তার পাশে বসলো। তিনি ইয়াযীয়ার চুলে বিলি কে/টে দিতে লাগলেন।
“ এমন কেনো হয় আমার সাথে ? ”
“ স্বপ্ন সাধারণত তিন ধরনের হয়। রহমানী , শয়তানি আর নফসানি। তোমার স্বপ্নটা কোন ধরনের। সেটা তোমাকে নিজে থেকেই খুঁজে বের করতে হবে সোনা। ”
“ আমি কিছুই বুঝতে পারছি না। ভাবতেও পারছি না। ”
তিনি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন ,
“ থাক। এখন এসব বাদ দেও। কিছু খাবে ? ”
“ না। ”
“ ছাদে যাবে। চলো একটু হেঁটে আসি। ”
“ না। ”
“ আচ্ছা। যেতে হবে। ”
তিনি এদিক ওদিক তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করলেন। এরপর ইয়াযীয়ার পড়ার টেবিল থেকে একটা বই নিয়ে তিনি সেটা ইয়াযীয়াকে দিলেন।
“ তুমি তো বই পড়তে পছন্দ করো। ”
ইয়াযীয়া বইয়ের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল।
“ আমার তো এমন কোনো বই ছিল না ? ”
“ আমি নিয়েছিলাম তোমার জন্য। ”
“ কিন্তু আমি তো ফিকশন পছন্দ করি। ”
“ ফিকশনের জগৎ পেরিয়ে বাস্তবে আসো। ফিকশন সাময়িক স্বস্তি ব্যতিত কিছুই না। ”
ইয়াযীয়া বইটা হাতে নিয়ে মলাটের দিকে তাকালো। আরিফ আজাদের ‘ বেলা ফুরাবার আগে ’।
“ তুমি পড়ো। আমি তোমার জন্য কিছু একটা নিয়ে আসি। ”
“ লাগবে না। ”
“ আচ্ছা আমি গরম গরম দুধ নিয়ে আসছি। তোমার তো দুধ খেতে ভালো লাগে। ”
“ ওকে। ”
.
.
বর্ষার নিবিড় আলিঙ্গন হতে প্রকৃতি নিজেকে মুক্ত করে নিয়েছে। সাদা মেঘের ভেলা নীলিমার গায়ে আলস্যে ভেসে বেড়ায়। বাংলায় এখন আর অক্টোবরে শীতের আভাস পাওয়া যায় না। রোদের তেজ প্রশমিত হওয়ার বদলে দিন দিন আরও প্রখর হয়ে উঠছে। শারদীয় ঋতুর সন্ধিক্ষণেও গ্রীষ্মের দাপটে ভাটা পড়েনি।
আজ শাটল মিস করেছিল ইয়াযীয়া। তাই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হয়েছে। সেটাই হয়তো ভুল ছিল। ড্রাইভারকে কল করে আসতে বললে হয়তো বেশি ভালো হতো। সকাল সকাল মেজাজটা এত গরম হতো না। বাসের সেই বেগুনি রঙের টি শার্ট পড়া লুচু ছেলেটার কথা যতবার মনে পড়ছে , ততবারই ইয়াযীয়া বিরক্তিতে নাক মুখ কুঁচকাচ্ছে।
আপন মনে ভাবতে ভাবতে সে প্রবেশ পথের দিকে অগ্রসর হচ্ছিল , তখনই একটা অস্বস্তিকর কণ্ঠস্বর কানে ভেসে এলো।
“ আরেহ , তারিন যে ! দাড়াও। ”
সামনে শাওন দাড়িয়ে আছে। এই ছেলেটাকে যতই উপেক্ষা করা হোক না কেনো , সে ইয়াযীয়ার পিছু ছাড়তে পারে না। আমাদের সমাজে এমন কিছু ছেলে আছে , যাদের চিন্তা , চেতনা , আবেগ , বুদ্ধি সবকিছুই দুই পায়ের মাঝখানে। আর তাদের জীবনে লক্ষ্যও প্রতিটা মেয়েরই দুই পায়ের মাঝখান অবধি।
ইয়াযীয়া বিরক্তিতে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বলল ,
“ এতক্ষণ অবধি তো ভালোই ছিলাম। ”
সে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে শাওন খপ করে তার হাত ধরে ফেললো। সঙ্গে সঙ্গেই সে ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিলো।
“ তোমার স্পর্ধা কি করে হয় আমার হাত ধরার ? Who are you ? এখন কিন্তু তোমার দূরসম্পর্কের মামা আর মন্ত্রী নেই। কদিন আগেই লেজ গুটিয়ে পালিয়েছে। ”
“ এই মেয়ে ! রাগ করছো কেনো ? ফ্রেন্ড না আমরা ? ”
“ না। ”
শাওন বাকা হেসে বলল ,
“ তোমার হাত মনে হয় আর কেউ ধরে না ? ”
“ যে ধরে তাকে পারমিশন দিয়েছি। তোমাকে দেয়নি। ”
“ তাহলে আমাকেও একটু দিলে ক্ষতি কি ? ”
ইয়াযীয়া সঙ্গে সঙ্গে শাওনের দিকে থুতু দিল।
“ নিজের সীমা অতিক্রম কোরো না কখনও। তোমার ভাগ্য ভালো যে আমরা ভার্সিটির বাইরে। নইলে এতক্ষণ ১০১ এ কমপ্লেইন ছেলে যেতো। ”
কথাটা বলেই সে ক্যাম্পাসের ভেতরে চলে গেলো। শাওন বাইরে থেকেই তার যাওয়ার পানে তাকিয়ে রইলো। সে নিজের গালে হাত দিয়ে সেই অপমানের চিহ্নটুকু অদ্ভুতভাবে বিষের মতো গিলে নিলো।
“ বেশ , তারিন। খেলা এবার খেলার মতো করেই শুরু হোক। ”
.
.
“ তারিন , একটু দাঁড়াও প্লীজ। কথা আছে। ”
ফ্যাকাল্টি রুমের ভেতরে প্রবেশ করার আগেই কেউ ডেকে উঠলো। ঘুরে তাকাতেই জান্নাতকে দেখতে পেলো।
“ তোমার সাথে আমার অনেক ইম্পর্ট্যান্ট কথা আছে। ”
“ আচ্ছা , আপু। পরে কথা হবে। এখন আমার কাজ আছে। ”
জান্নাত ভ্রু কুঁচকে তাকিয়ে বলল,
“ আপু ! ”
ইয়াযীয়া মুচকি হেসে বলল ,
“ আপুই তো। আপনি তো আমার আর আলীয়ানের আপন বড় বোনের মতোই। ”
জান্নাত আর কিছু বলার আগেই সে দ্রুত ফ্যাকাল্টি রুমের ভেতরে ঢুকে গেলো। ইয়াযদানের কেবিনের সামনে আসতেই সে দরজা থেকে ভিতরে প্রবেশ করলো।
ইয়াযদানকে নিজের কাজে নিমগ্ন দেখে সে খানিক ইতস্তত বোধ করে বলল ,
“ সরি , স্যার। আপনি তো বিজি। পারমিশন নিয়ে আসা উচিত ছিল। ”
সে নির্বিকার ভাবেই বলল ,
“ আসার আগে ইমেইল করা উচিৎ ছিল। আর রুমে ঢোকার আগে পারমিশন নেওয়ারও। ”
ইয়াযীয়া সঙ্গে সঙ্গেই বাইরে চলে গেলো। এরপর বলল ,
“ May I come in , sir. ”
“ Yes. But , এগুলো কোন ধরনের ছেলেমানুষি ? ”
ইয়াযীয়া নিজের ব্যাগ থেকে অ্যাসাইনমেন্ট বের করতে করতে বলল ,
“ সরি , স্যার। গতকাল অসুস্থ ছিলাম। তাই জমা দিতে পারিনি। ”
“ আপনাকে সিআর হতে বলেছিল কে ? সিআর হয়ে অ্যাবসেন্ট থাকেন। আচ্ছা রেখেজান। আমি আপনারটা চেক করে পরে মার্কস আপলোড করে দিবো। ”
ইয়াযীয়া টেবিলের ওপর অ্যাসাইনমেন্ট রাখতে নিবে , সেই মুহূর্তে ইয়াযদান আবারও বলে উঠলো।
“ আর চেক করেই বা কি করবো ? সব তো Ai দিয়েই লিখেছেন। ”
“ স্যার , আমি Ai এর হেল্প নেয়নি। ”
“ দেখা যাবে। লেখা পড়লেই বুঝা যায়। ”
ইয়াযীয়ার চোখের কোণে জল চিকচিক করছে।
“ স্যার , আমি লাইব্রেরি থেকে বই পড়ে করেছিলাম। আপনি আমার লেখা না পড়েই Ai এর হেল্প নিয়ে লেখা বললেন ! ”
বলেই সে বাইরে চলে গেলো। ইয়াযদান তার যাওয়ার পানে তাকিয়ে বলল ,
“ Hey girl , who are you showing attitude to ? I am your teacher. ”
.
~ চলবে ( ইন শাহ্ আল্লাহ্ ) ~
.
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প