পর্ব — ১৮
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ────
ক্লাসরুমজুড়ে পিনপিনে নীরবতা। শিক্ষার্থীরা যে যার খাতায় মনোযোগী। ইয়াযীয়াও সামনের দিকে ঝুঁকে মনোযোগ দিয়ে লিখছে। সে সময় তাকে পেছন থেকে মৃদু স্বরে ত্বরণ ডাকলো।
“ বান্ধবী , ফাইভের সি টা একটু দেখা। আর পারলে এমসিকিউ গুলোও।”
ইয়াযীয়া বন্ধুর দুরবস্থা দেখে হালকা বাঁকা হয়ে বসলো।
“ যা লিখছি কপি মা/র। আর কিছু বলিস না। ”
কিন্তু হঠাৎ করেই কেউ তাদের খাতা কেড়ে নিলো। তাকাতেই দেখতে পেলো ইয়াযদান স্যারকে। ত্বরণ ভয়ার্ত কণ্ঠে বলল ,
“ স্যার , আমি আসলে টাইম কতক্ষণ আছে সেটা জিজ্ঞাসা করছিলাম। ”
ইয়াযদান নির্বিকার কণ্ঠে বলল ,
“ আমি চাইয়ে চিটিংয়ের জন্য আপনাদের কোর্স উইথড্র করতে পারি। কিন্তু আমি জাস্ট খাতা নিয়ে নিচ্ছি। হয় চুপচাপ করে বসুন। নাহলে বের হয়ে যান। ”
ইয়াযীয়া সঙ্গে সঙ্গেই ত্বরণের হাত ধরে ক্লাসের বাইরে চলে এলো।
“ বাদ দে। দিতে হবে না এক্সাম। স্যার আসলে আমার থেকে প্রতিশোধ নিচ্ছে। ”
ত্বরণ ভ্রু কুঁচকে তাকালো।
“ কিসের বদলা ? ”
ইয়াযীয়া বিরক্তিতে চ বর্গীয় শব্দ উচ্চারণ করে বলল ,
“ পরে বলব নে। এখন প্লীজ এই টপিক স্কিপ মার। ভাল লাগছে না কিছুই। ”
“ ভাই ! তোর তো বাকি সিটিগুলা ভালো হয়েছে। কিন্তু আমার তো এখনো বেস্ট থ্রি হয় নাই। ”
ইয়াযীয়া খানিক বিরক্ত হয়ে চিৎকার করলো।
“ তো কি করবো এখন ? ”
“ চুপ। কি করবি মানে ? মাফ চা গিয়া। ”
“ তো আমার কি মান সম্মান নেই ? ”
“ ওই আইনস্টাইনের কাছে কি আদতেও কোনো মানসম্মান আছে আমাদের ? যা বলতাছি। ”
ইয়াযদান করিডোর দিয়েই হেঁটে যাচ্ছিল। ত্বরণের চোখ রাঙানি দেখে বিড়ালের মতো মিউমিউ করতে করতে সে অতি সংকোচে ইয়াযদানের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর চোখ বন্ধ করে বলল ,
“ সরি , স্যার। ”
ইয়াযদান গম্ভীর স্বরে বলল ,
“ For what ? ”
ইয়াযীয়া কন্ঠ খাদে নামিয়ে বলল ,
“ স্যার , আপনি তো জানেন। প্লীজ আমাদের মাফ করে এক্সামটা নিয়ে নিন। ”
“ একজন বলেছিল কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হয়। আমার এখন আরেকটা সেকশনে টেস্ট আছে। আপনারা সেখানে এক্সাম দিবেন। তবে খাটা আলাদা ভাবে সাবমিট করবেন। ”
ইয়াযীয়া অবিশ্বাসী কণ্ঠে তাকিয়ে বলল ,
“ সত্যি ? ”
ইয়াযদান ভ্রু কুঁচকাল।
“ কি মনে হয় ? আপনাদের মতো ছেলেমানুষি করবো। ”
“ Thank you so much , sir. ”
বলেই সে ত্বরণের পানে ছুটে গেলো। ইয়াযদান মনে মনে বিড়বিড় করলো,
“ সা/ইকো গার্ল। ”
.
.
ক্যান্টিনে বসে আড্ডায় মশগুল ত্বরণ ও আলীয়ান। চায়ের কাপে চুমুক দিতে দিতে ত্বরণ বলল ,
“ সবই তো বুঝলাম , ভাই। আর আমারও তো রেস খেলতে সেই লাগে। কিন্তু পুরান ঢাকা থেকে আসাটা একটু চাপের হয়ে যায়। ”
আলী নির্বিকার কণ্ঠে বলল ,
“ কোনো ফ্রেন্ডের বাসায় থেকে যাও। ”
“ কিন্তু আমার তো তারিন ছাড়া তেমন কোনো ফ্রেন্ড নেই। ”
আলীয়ান হাসতে হাসতে বলল ,
“ তাহলে তারিনের বাসায় মানে আমার বাসায় থেকে যাও। রাতে দুজনে একসাথে বেরোবো। এটা তো আরও ভালো। ”
ত্বরণ খানিক ইতস্তত বোধ করে বলল ,
“ ভাই , ব্যাপারটা ভালো দেখায় না। ”
ত্বরণ ও আলীয়ানকে দেখে ইয়াযীয়া এদিকটায় এগিয়ে এলো।
“ কি করছো তোমরা ? ”
“ দেখ না , তারিন। ও বলছিল , রাতে আমার সাথে যেতে পারবে না। দূর হয়ে যায়। তাই আমি থেকে যেতে বললাম আমাদের সাথে। কিন্তু রাজি হচ্ছে না। ”
ইয়াযীয়া ত্বরণের দিকে তাকিয়ে বলল ,
“ কেনো থাকবি না ? কি সমস্যা ? ”
“ তোর ফ্যামিলি কিছু মনে করলে ? ”
“ প্যারা নিস না তো। তোরা যা আমার একটু কাউন্সিলিং ওয়ারে স্যারের সাথে কথা বলতে যেতে হবে। ”
আলীয়ান ভ্রু কুঁচকে বলল ,
“ কোন স্যার ? ”
“ আর কোন স্যার ? আমাদের আইন্টেইন্দ্রনাথ দাস পাল। ”
ইয়াযীয়ার কথা শুনে উপস্থিত সকলে ফিক করে হেসে ফেললো।
.
.
সন্ধ্যায় সুলতান প্যালেসের বাগানে বসে দাবা খেলার মজেছে আলীয়ান ও ত্বরণ। তাদের বাইক রেস শুরু হতে এখনও অনেক দেরি। তাই দাবা খেলেই সময় অতিবাহিত করছে।
এমন সময় মাহফিরোজ বেগম আলীয়ানকে ইশারায় ডাকলেন। নানুর ইশারা বুঝে , ত্বরণকে অপেক্ষা করতে বলে সে হাঁটতে হাঁটতে নানুর সাথে একটু দূরে গেলো।
মাহফিরোজ বেগম কিছুক্ষণ নীরব থাকার পর গম্ভীর স্বরে বললেন ,
“ দেখো তোমার বন্ধু থাকবে , সেটাই স্বাভাবিক। তবে তাকে বাড়িতে আনাটা কি ঠিক ? বাড়িতে একটা যুবতী মেয়ে থাকে। সে কিন্তু তোমার অর্ধাঙ্গিনী হবে। অর্ধাঙ্গিনী মানে বোঝো তো ? ”
“ ত্বরণ আমার না। তারিনের বন্ধু। আর তারিনই ওকে এই বাড়িতে নিয়ে এসেছে। ”
তখনই বাড়ির ভেতরে প্রবেশ করছিল ইয়াযীয়া। আলীয়ান তাকে উদ্দেশ্য করে বলল ,
“ ত্বরণ তোর বেস্ট ফ্রেন্ড না ? ”
ইয়াযীয়া সঙ্গে সঙ্গেই নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠলো ,
“ হ্যাঁ। ”
মাহফিরোজ বেগম আর কিছুই বললেন না। মুখ ফিরিয়ে প্রস্থান করলেন। দাদুর চোখের নীরব শীতলতা অনুভব করতে পেরে ইয়াযীয়াও পিছু পিছু ছুটলো।
“ দাদু , প্লীজ। ”
তিনি নির্লিপ্ত স্বরে বললেন ,
“ আমি তোমাকে কখনোই ছেলেদের সাথে কথা বলতে নিষেধ করিনি। কিন্তু তোমার নিজের সীমা বোঝা উচিত ছিল। যাইহোক আমিই ব্যর্থ। তোমাকে মানুষের মতো মানুষ করতে পারিনি। ”
তিনি আরও দাঁড়ালেন না। অন্দরে চলে গেলেন। ইয়াযীয়াও তার পিছু নিলো।
.
.
অক্টোবরের শেষ সপ্তাহ চলছে। শরতের বিদায়বেলায় আজ শিক্ষার্থীরা তাদের এই ট্রাইমেস্টারকেও বিদায় জানিয়েছে। আজ অনেকেরই গ্রুপ প্রেজেন্টেশন ছিল। তাই অনেকেই শাড়ি পড়েছে।
ইয়াযীয়াও পড়েছে। ক্লাস শেষে কয়েকজন ক্লাসমেটদের সাথে ছবি তুলছে সে। তখনই হঠাৎ তার মোবাইল ফোন বেজে উঠলো। আলীয়ানের নাম দেখে সে হাসি মুখে কল রিসিভ করলো।
“ পাঁচ মিনিটের মধ্যে পার্কিং লটে আয়। ”
ইয়াযীয়া কিছুই বুঝতে না পারলেও তার কথামত পার্কিং লটে চলে এলো।
আলীয়ান গাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। ইয়াযীয়াকে দেখতে পেয়েই আচমকা তার পেটে জ্ব/লন্ত সিগারেট সজোরে চেপে ধরলো। তীব্র যন্ত্রণায় মেয়েটা কুঁকড়ে উঠতেই সে তার মুখ চেপে ধরলো।
“ নিজের হট ফিগার দেখিয়ে বেড়াচ্ছিস সবাইকে। ”
ইয়াযীয়া তাকে দূরে ঠেলে নিজেকে মুক্ত করার চেষ্টা করলো।
“ প্লীজ , না। ”
আলীয়ান তাকে গাড়ির ভেতর ঠেলে দিয়ে নিজেও ভেতরে চলে এলো। বদ্ধ গাড়ির অন্তরালে সেই কাঙ্খিত পুরুষটির উত্তপ্ত শ্বাস আঁচড়ে পড়ছে ইয়াযীয়ার বদলে।
“ কি চাইছো তুমি ? ”
সে রাগান্বিত স্বরে বলল ,
“ কি সমস্যা তোর ? কেনো বারবার আমাকে রাগাস ? ”
ইয়াযীয়া চুপ করে রইলো। একটা সময় এই মানুষটা তার হাসির কারণ হয়ে উঠেছিল। আর আজ সেই প্রতিনিয়ত প্রেম অনলে দগ্ধ করে। এ কেমন ভালোবাসা যা তাকে সর্বদা পীড়া দিচ্ছে ? ভালোবাসা তো দূরের থাক , সে তো এখন নিজেকেই আর অনুভব করতে পারছে না।
.
.
বিকেল বেলা লিভিং রুমে আকাশ সুলতান ও মুনমুন সুলতানের সাথে বসে চা খাচ্ছেন মাহফিরোজ বেগম। যদিও তিনি সাধারণত সবার সঙ্গে বসে চা খান না। কথায় কথায় তিনি আলীয়ান আর ইয়াযীয়ার প্রসঙ্গ তুললেন।
“ কয়েকদিন পরেই তো আলীয়ান মাস্টার্স করতে চলে যাবে। এরআগে আকদটা সেরে ফেললে কেমন হয় ? ছেলে মেয়ে তো তোমাদেরই। এভাবে বিয়েটা হয়ে গেলেই কিন্তু হয়ে যায়। আমি তো আরও আগের থেকে বলছিলাম। তোমরা গায়ে নিওনি। এখন কিন্তু ভেবে দেখতে পারো। ”
আকাশ সুলতান সম্মতিসূচক মাথা নাড়লেন।
“ ফুপু আম্মা কথাটা ভুল বলেননি। আমিও এবিষয়ে ভাবছিলাম। ”
সে সময়ই বাড়ির অন্দরে প্রবেশ করছিল আলী আর ইয়াযীয়া। নানুর কথা কর্ণপাত হতেই আলীয়ান ক্ষুব্ধ হয়ে হনহনিয়ে এগিয়ে এলো। সে ইয়াযীয়া হাত ধরে রেখেছিল। ফলে তাকেও টানতে টানতে নিজের সাথে নিয়ে চলল।
“ আমার ভালোবাসা নিয়ে এত সন্দেহ ! এত অভিযোগ আমার প্রতি ! ”
মাহফিরোজ বেগম উঠে দাঁড়ালেন।
“ তুমি ভুল বুঝচ্ছ , আলীয়ান। আমি আসলে ... ”
নানুর কথার মাঝে ফোড়ন কেটে আলীয়ান আবারও বলল ,
“ আমার ভালোবাসার কি কোনো নাম নেই ? সম্মান নেই ? সামাজিক স্বীকৃতি ব্যতীত কি আমার ওর প্রতি সকল অনুভূতি অর্থহীন ? আমি তারিনকে ভালোবাসি। এরচেয়ে বড় পরিচয় আর কি হতে পারে ? নাকি তুমি এটা ভাবছো যে আমি ওকে ব্যবহার করে বিদেশে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নিবো। ”
“ আজব তো ! আমি এ কথা কখন বললাম ? ”
“ আর কি বাকি রেখেছো বলার ? ওর আর আমার কোনো নামের প্রয়োজন নেই। আমি ওকে ভালোবাসি। আর সারাজীবন বাসবো। এভাবেই একসাথে থাকবো। কোনো সমস্যা ? আমার তো নেই। আর ওরো হবে না। কারণ ও আমাকে ভালোবাসে। আর ভালোবাসার চাইতে বড় কিছুই হয় না। ”
ইয়াযীয়ার মুখশ্রী বিবর্ণ হয়ে উঠেছে। সে কোনো এক গোলকধাঁধায় আটকে গিয়েছে। না পারছে মুক্ত হতে। আর না পারছে থাকতে।
মাহফিরোজ বেগম কিছু বলতে গিয়েও থমকে গেলেন। তার মুখ বিকৃত হয়ে উঠলো। একহাতে বুক চেপে ধরে তিনি পেছনে সরে গেলেন। মুনমুন সুলতান দ্রুত তাকে ধরে বসলেন।
ইয়াযীয়া নিজেকেই সামলাতে পারছে না। দাদুর কাছে কি করে যাবে তাকে আগলে নিতে ? এই মানুষটার মতো আপন যে তার আর কেউ নেই।
আকাশ সুলতানও দেরি না করে অ্যাম্বুলেন্সে কল দিলেন। অ্যাম্বুলেন্স পৌঁছাতেও দেরি হলো না। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো।
.
~ চলবে ( ইন শাহ্ আল্লাহ্ ) ~
.
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প