ফন্ট সাইজ:
থিম:
ইশক এ রূহানিয়াত

পর্ব 19

লেখক: ইশাল সরদার তীব্রতা

পর্ব — ১৯
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ────
হাসপাতালের করিডোরে অপেক্ষায় পরিবারের লোকেরা। ভেতরে মাহফিরোজ বেগমের চিকিৎসা চলছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন। আকাশ সুলতান দ্রুত এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইলেন ,
“ উনি ঠিক আছেন তো ? ”

ডাক্তার মাথা নিচু করে বললেন ,
“ Sorry . She is no more. ”

ইয়াযীয়া এক কোণে নির্লিপ্ত ভাবে বসে রয়েছিল। উঠে দাড়িয়ে ডাক্তারের সঙ্গে কথা বলার শক্তি হয়নি। ডাক্তারের বলা কথাগুলো কর্ণপাত হতেই তার সমগ্র পৃথিবী যেন এক লহমায় ধ্বংস হয়ে গেলো।

.
.

দাফন সম্পূর্ণ হয়েছে কিছুক্ষণ আগে। মাহফিরোজ বেগমের নিথর দেহখানি মাটির নিচে সমাহিত করে সবাই বাড়ি ফিরছে। আত্মীয় স্বজন অনেকেই এসেছে। আবার অনেকেই অনুপস্থিত। আফরোজা বেগমকে অফিসের কিছু কাজে ইতালি যেতে হয়েছিল। তাই তার হয়ে ইয়াযদান এসেছে।

উপস্থিত সবাই ইয়াযীয়াকে কাঁদতে বলছে। কাঁদলে নাকি মন হালকা হয় ? কিন্তু ইয়াযীয়া শোকের অভিঘাতে অনুভূতিশুন্য পাথরে পরিণত হয়েছে।

দাফন সম্পূর্ণ করে কবরস্থান থেকে বাড়িতে ফিরেছে আলীয়ান। সে লিভিং রুমে প্রবেশ করতে যাবে , ওমন সময় ইয়াযীয়া উঠে দাঁড়িয়ে তার কাছে ছুটে এলো। কলার চেপে ধরে পরপর বেশ কয়েকটা চড় বসিয়ে দিল তার গালে।

কয়েকজন ছুটে এসে তাকে থামানোর চেষ্টা করছে। কিন্তু ইয়াযীয়ার ক্ষোভের কাছে সকলের চেষ্টা ব্যর্থ হলো।
“ তুই একটা খু/নি! তুই খু/ন করেছিস আমার দাদুকে।”

আলীয়ান হতভম্ব হয়ে তার হাত সরানোর চেষ্টা করলো।
“ কি করছিস কি তুই ? এখানে সবাই আছে। চল ভেতরে গিয়ে কথা বলি। ”

“ তুই তো একা খু/ন করিসনি। আমিও তো করেছি। ”
বলেই সে নিজের গালে আ/ঘাত করতে লাগলো। কন্ঠ ভেঙে এলেও থামলো না। চিৎকার করে বলতে লাগলো,
“ আমি একটা খু/নি। খু/নি আমি। তোর থেকেও বড় খু/নি আমি। আমার ম/রে যাওয়া উচিত। তোর মতো একটা জা/নোয়ারকে ভালোবেসে আমিও একটা জানোয়ারে পরিণত হয়েছি। উফ.. আল্লাহ্ , আমি ম/রি না কেনো ? আমার উপরে গজব পড়ুক। ”

আকাশ সুলতান তাকে বাঁধা দেওয়ার চেষ্টা করলো।
“ মা , থামো। নিজেকে নিয়ে এসব কি বলছো ? ”

“ আমার শাস্তি হওয়া উচিত , ফুপা। আমাকে শাস্তি পেতেই হবে। নইলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারব গো। ”

আলীয়ান তার কাছে আসতে নিলে সে সজোরে ধাক্কা মা/রল।
“ ছুঁবি না আমায়। তোকে ভালোবাসে নিজেকে ধ্বংস করে ফেলেছি। তোর মুখও দেখতে চাই না।”

সে আবারও হাহাকার করে উঠল ,
“ ওহ্... আল্লাহ্ তুমি আমাকে কত বার সাবধান করেছো। আমি বোকা , কিছুই বুঝতে পারলাম না। সেদিন স্বপ্নে দোলনা ছিঁড়ে যাওয়ার পর আমি যেভাবে শূন্যে ভাসছিলাম। আজও সেভাবেই শূন্যে ভাসছি। আসমান জমিন কোথাও আমার অস্তিত নেই। ”

আলীয়ানও এবার রাগে ফুঁসতে ফুঁসতে তার পানে এগিয়ে এলো,
“ কি চাস কি তুই ? ”

“ তোর থেকে মুক্তি চাই। সর্বস্ব হারিয়ে ফেলার পর হরকারীর কাছে থাকা আর সম্ভব না। ”

কথা শেষ হওয়ার আগেই আলীয়ান ইয়াযীয়ার গ্রীবা চে/পে ধরলো। আকাশ সুলতান ও মুনমুন সুলতান চেষ্টা করছেন আলীয়ানের হাত থেকে ইয়াযীয়াকে বাঁচানোর। উপস্থিত অনেকেই এগিয়ে এলেন।

তবে ইয়াযীয়ার কারো সাহায্যের প্রয়োজন হলো না। প্রাণপণে নিজেকে ছাড়িয়ে পাশের টি টেবিলের ফ্রুট বাস্কেট থেকে ছু/রি তুলে নিয়ে আলীয়ানের হতে আঘাত করলো।
“ আর একবারও যদি আমার দিকে হাত বাড়ানো হয় তো। এক হাত কে/টে আরেক হাতে ধরিয়ে দিবো। ”
এরপর আকাশ সুলতানের দিকে ফিরল।
“ আমি চলে যাচ্ছি। ”
কথাটা বলেই সে হনহনিয়ে নিজ কক্ষের দিকে রওনা হলো।

মুনমুন সুলতান বিচলিত হয়ে বললেন ,
“ কিছু করো। ওরা দুজনে কি শুরু করলো। একদম উন্মাদ হয়ে গিয়েছে। ”

আলীয়ানের বন্ধুরা ইতোমধ্যেই তাকে সামলানোর চেষ্টা করছে। তাদের মাঝে ত্বরণও আছে। আকাশ সুলতান তাদের উদ্দেশ্যে বললেন ,
“ ওকে ওর ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেও। ”

সবাই তাকে নিয়ে যাচ্ছে। সে চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু তাতে কেউ কান দিচ্ছে না।

“ ওকে ব/ন্দি কেনো করবেন ? কি করতে চাচ্ছেন কি আপনি ? ”

আকাশ সুলতান দীর্ঘঃশ্বাস ফেললেন।
“ তোমার মনে আছে যে আমি তোমাকে বলতাম , তারিন একদম মুনতাহার মতো হয়েছে। ”

“ হ্যাঁ। কিন্তু এইসব এখন কেনো বলছো ? ”

“ আমি ভুল ছিলাম। ওর মাঝে আমি আজকে বৃন্দাকে দেখতে পেয়েছি। সেই বৃন্দা যে নিজের শ্বশুরকে খুন করেছিল। স্বামী সন্তানের প্রাণ বাঁচাতে শওকত মহলে আগু/ন লাগিয়েছিল। আমার পক্ষে ওকে আটকানো সম্ভব না। ”

মুনমুন সুলতান কাঁপা কাঁপা গলায় বললেন ,
“ বিশ্বাস করো আমার এর আগে কখনও ওকে বৃন্দার মতো লাগেনি। এতক্ষণ খেয়াল করতে পারিনি। তবে সত্যিই ওকে কিছুটা বৃন্দার মতো লাগলো। কিন্তু এটাও সত্যি যে সবাই বৃন্দা হতে পারে না। ”

“ সেটাও ঠিক। বৃন্দা তো একজনই ছিল। তবে আজ আরেকটা জিনিস বুঝলাম। ওরা কখনোই কাউকে ভালোবাসেনি। তা কেবল আসক্তি ছিল। ভালোবাসা তো একজন আরেকজনকে আশ্রয় দেয়। বন্দি করে না। ওরা দুজনে দুজনকে কোনো এক শৃঙ্খলে বন্দি করে রেখেছিল। আসক্তির রঙিন চশমা হঠাৎ করে খুলে পরে যাওয়ায় সাদা কালো দুনিয়া দেখে মেয়েটা নিজেকে সামলাতে পারেনি। ইন শাহ্ আল্লাহ্ সময়ের সাথে সাথে দুজনই মানিয়ে নিবে এই সাদা কালো দুনিয়ার সাথে। ”

.
.

উত্তরের হাওয়া জানান দিচ্ছে , ক্যালেন্ডারের পাতা এখন বছরের শেষ প্রান্তে। কুয়াশার চাদরে মুড়ি দিয়ে প্রকৃতি পা রেখেছে ডিসেম্বরে। ঢাকায় এখনও শীতের তীব্রতা সেভাবে অনুভূত হয়নি। তবে গ্রামীণ জনপদগুলো ইতিমধ্যে কুয়াশা আর হিমেল বাতাসে আচ্ছন্ন।

কিন্তু ইয়াযীয়ার অন্তরের শীতলতার চাতেই তা বড়ই তুচ্ছ। মাহফিরোজ বেগমের মৃত্যুর পর থেকে তার ভেতরটা বরফের মতো জমে গেছে।

দাদুর বই , ডায়েরি , চিঠি , সবকিছু নিয়েই সে এখন পড়ে থাকে। শব্দগুলোর মধ্যে স্মৃতির পাতায় ঘুরে বেড়াচ্ছে। নিজেকে গুছিয়ে নেওয়ার সমস্ত প্রচেষ্টায় তার ব্যর্থ হচ্ছে।

নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না সে। আল্লাহর থেকে কি করে ক্ষমা চাইবে ? তওবা করতে চেয়েও পারছে না। নামাজ , কুরআন কিছুই পড়তে পারছে না। অজু করার কথা ভাবলেও মনে হয় , অপবিত্র মানুষের পক্ষে কি সত্যি পবিত্র হওয়া সম্ভব ? সিজদায় মাথা রাখার সাহসটুকুও হচ্ছে না। ভাবছে , হয়তো আল্লাহ্ তাআলার সান্নিধ্যে যাওয়ারও যোগ্যতাও নেই তার।

অপরাধবোধ বিবেককে তীব্রভাবে আচ্ছন্ন করলে মানুষ তখন ভাবে ক্ষমার দরজা হয়তো তার মতে পাপীর জন্য খুলবে না। অথচ সে ভুলে যায় যে তার আগে আরও অনেকে এই পথ সফল ভাবে অতিক্ষম করেছে।

মাহফিরোজ বেগমের মৃত্যুর পর তার জীবনের জটিলতা আরও বেড়েছে। এখন সে একাই শওকত ম্যানশনে থাকে। জয়তুন অবশ্য তার সঙ্গে আসতে চেয়েছিল। কিন্তু সে তাতে রাজি হয়নি।

কয়েক সপ্তাহ পূর্বে , বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি অঞ্চল কাঁপিয়ে দেওয়া ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছে ত্বরণ ও তার মা। প্রিয় বন্ধুকে হারানোর পর থেকে ইয়াযীয়ার অবশিষ্ট অনুভূতি গুলোও ক্রমশ নিস্তেজ হয়ে এসেছে।

দাদুর মৃত্যুর পর থেকেই চাচা ও চাচাতো ভাইদের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা হচ্ছে। তারা বৃন্দা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দখল করতে চাচ্ছেন। ব্যবসা থেকে শুরু করে আইনি বিভিন্ন জটিলতা , এখন তাকে একাই সামলাতে হচ্ছে।

সে আর ভেঙে পড়তে চায় না। নিজের কমকরূপ খানি কাউকে আর দেখাতেও চায় না। তবুও নিজেকে সেই তেজস্বীরূপে গড়ে তুলতে সক্ষম হচ্ছে না।

তবে এখন তার পৃথিবীটাকে বাস্তব মনে হচ্ছে। এতদিন যে রঙিন কল্পনার জগতে বাস করছিল , তার অধিকাংশই ছিল মরীচিকা। ধীরে ধীরে প্রকৃত রূপ গুলো দেখতে পাচ্ছে। মুখোশের আড়ালে থাকা সবকিছু চিনতে পারছে। যদিও এখনও অনেক কিছুই উপলব্ধি করা বাকি। দুনিয়া তো আরও ভয়ঙ্কর।

মাহফিরোজ বেগমের মৃত্যুর পর থেকে ইয়াযীয়া যখনই বাড়িতে থাকে , দাদুর কিছু না কিছু সাথে নিয়ে মেঝেতে চিত হয়ে শুয়ে থাকে। সিলিং ফ্যানের দিকে নির্বিকার ভাবে তাকিয়ে থাকে। আজও তার ব্যতিক্রম নয়।

হঠাৎ মোবাইল ফোন বেজে উঠলে স্ক্রিনে দিকে না তাকিয়েই কল রিসিভ করলো সে। ভাবলো বুঝি কোম্পানি থেকে কেউ কল করছে। তবে ওপাশ থেকে ভেসে আসা কন্ঠস্বর চিহ্নিত করতে তার মোটেও সময় লাগলো না।

“ কেমন আছিস ? ”

ইয়াযীয়ার ঠোঁটের কোণে তিক্ত হাসি ফুটে উঠলো।
“ কেউ ছোবল মারলে ম/রে যাওয়াই বোধহয় ভালো। অন্তরের বিষ রক্তে মিশে প্রতিনিয়ত পীড়া দেয়। এভাবে বেঁচে থাকা ভীষণ যন্ত্রণাদায়ক। ”

“ এভাবে বলছিস কেনো ? পেরেছিস কি আমায় মন থেকে মুছে ফেলতে ? ”

“ ভালোবাসা আর ঘৃণা দুটোই মনের গভীর থেকে জন্ম নেয়। ভালোবাসা তো এখন কেবল জিন্দা লা/শ। অবশিষ্ট আছে শুধু ঘৃণা। সেদিক থেকে দেখতে গেলে , তুই এখনও আমার মনেরই মানুষ। শুধু অনুভূতিটুকু বদলে গেছে। কিন্তু বিশ্বাস কর। আমি তো ঘৃণাও করতে চাই না। একদম ভুলে যেতে চাই।”

আলীয়ান বিষাদ মাখা কণ্ঠে বলে উঠলো ,
“ তুই চলে আসার পর থেকে আমাদের সাথে কি কি হচ্ছে , তুই জানিস না। কোম্পানির বিরুদ্ধে প্রতারণা সহ অনেক মামলা হয়েছে। পাপা আইসিইউ তে আছে। আমাকেও অ্যারেস্ট করতে পারে। ঢাকায় থাকতে পারছি না। বিদেশেও যেতে পারছি না। আমার পড়াশোনা , কেরিয়ার সব ধ্বংস হয়ে গিয়েছে। এখন সিলেটে আছি। ”

ইয়াযীয়া নির্বিকার কণ্ঠে বলল ,
“ তোর কষ্টের হিসাব দিতে আসিস না। ফুপুর সাথে যোগাযোগ করেছিলাম , সে বলল ঝামেলায় জড়াতে না। তোর সাথে সম্পর্ক শেষ করেছি। তাদের সাথে না। ”

“ এতটাও কষ্ট দিশ না আমায়। তোর ঘৃণা নিয়ে বেঁচে থাকা সম্ভব না। ম/রে যাবো তো আমি। ”

“ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ”

কথাটা বলেই কল কেটে দিলো সে। মোবাইলটা ছুঁড়ে ফেলে দুহাতে নিজের চুল আঁকড়ে ধরলো। বুকের মাঝে জমে থাকা যন্ত্রণাগুলো সমস্ত বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে সামলাতে না পেরে দেওয়ালে মাথা ঠেকিয়ে আর্তনাদ করে উঠলো,
“ আল্লাহ্ ! প্লীজ , আমার মস্তিষ্ক থেকে সব মুছে দেও। আমি আর কিছুই মনে রাখতে চাই না। আমার শাস্তি হিসেবে কেনো ত্বরণ আর দাদুকে কেড়ে নিলে। আমার শাস্তির ভাগীদার শুধু আমি। আমার শাস্তি শুধু আমাকে দেও। এ তোমার কেমন শাস্তি , আল্লাহ্ ? না তোমাকে অনুভব করতে পারছি আর না নিজেকে। আমাকে এমন কোনো শাস্তি দেও যা পেলে আমার অপরাধের প্রায়শ্চিত্ত হবে।”

তার কণ্ঠ ভেঙে আসছে। দম বন্ধ হয়ে আসছে। বেদনার কারাগার হতে নিজেকে মুক্ত করতে পারছে না।
“ আমার জন্য কেনো অন্য কেউ ম/রবে ? আমার শাস্তি আর কে কে পাবে ? এরচেয়ে ভালো আমিই ম/রে যাই। ”

অস্থির হয়ে উঠল পরান। ওড়না আর চেয়ার নিয়ে বিছানার উপরে উঠে দাঁড়ালো। আবেগের বশে এমন কিছু করতে চাইছে যার পরিণতিও হয়তো এই মুহূর্তে ভাবতে পারছে না।

কিন্তু শেষ মুহূর্তে পা পিছলে জমিনে পড়ে গেলো। শরীরে তীব্র ব্যথা ছড়িয়ে পড়লো। যদিও তা মনের যন্ত্রণার কাছে কিছুই না। উঠে দাঁড়ানোর চেষ্টাও করলো না। সেভাবেই নির্বাক হয়ে পড়ে রইলো।
তখনই মাগরিবের আজান ভেসে এলো। কি হচ্ছে ? কেনো হচ্ছে ? সে আর কিছুই উপলব্ধি করতে সক্ষম হলো না। সে এখন আর নিজের নিয়ন্ত্রণে নেই। অদ্ভুত তাড়নায় ওয়াশরুমে গিয়ে অজু করে ফিরে এলো।

যে ওড়নাটি দিয়ে কিছুক্ষণ আগে নিজেকে শেষ করতে চেয়েছিল। সেটাই মাথায় জড়িয়ে নিলো। ঘরে জায়নামাজ নেই। নামাজ পড়ার নিয়মেও সেভাবে মনে পড়লো না। তবুও মেঝেতে দাঁড়িয়ে নামাজ শুরু করলো।

শেষমেষ সিজদায় গিয়ে আর নিজেকে ধরে রাখতে পারলো না।
“ আল্লাহ্ , মে/রে ফেলো আমাকে। এই অসহনীয় যন্ত্রণা সহ্য করার চাইতে ম/রে যাওয়া ভালো। আমাকে তুমি মুক্ত করো। আমি কোনো এক অদৃশ্য পিঞ্জিরায় বন্দি হয়ে আছি। সেখান থেকে মুক্ত করো , আল্লাহ্। তুমি বাঁচাও আমাকে। ”

বাইরে শীতের সন্ধ্যা আরও গভীর হচ্ছে। আর বিছানায় পড়ে থাকা মেয়েটির কান্না ধীরে ধীরে কক্ষের নিস্তব্ধতায় মিশে গেলো।

.
.

অন্ধকার একটি কক্ষে মুখোমুখি বসে আছেন দুজন। দুজনের মাঝে জমে আছে বহু বছরের অব্যক্ত অনুমান ও এক অসমাপ্ত আখ্যান।
“ কেনো এলে আবার ? ”

“ তখন একটা ভুলবুঝাবুঝি হয়েছিল ঠিকই। তাই বলে তুমি বিয়ে করে নিলে ? ”

“ এসব অনেক আগেই মিটিয়ে নিয়েছিলাম। বিভুলবুঝাবুজি হয়েছিল। এরপর আমার বিয়েও হয়ে গিয়েছিল। যখন নিজের ভুল বুঝতে পেরেছিলাম , তোমাকে মাফও করে দিয়েছি।”

“ হুম্। আমার বাবার অপরেশনের সময় আর্থিক ভাবে সাহায্য করেছিলে। এছাড়াও আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছো। এই যেমন তোমার স্বামীর অফিসে চাকরির ব্যবস্থা করে দিয়েছো। কিন্তু আমার এসব কিছুই চাই না। আমার তোমাকে চাই। ”

ভদ্রমহিলা রাগে চ বর্গীয় শব্দ উচ্চারণ করে বললেন ,
“ পাগল হয়েছো ? আমার স্বামী হাসপাতালে। ছেলেকে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে। আর তুমি পুরোনো প্রেমের ডায়েরি খুলে বসেছো ? ”

ভদ্রলোক আবেগমাখা কণ্ঠে বললেন ,
“ আরেকবার ভেবে দেখো , চাঁদ। জীবন সবসময় এমন সুযোগ দেয় না। ”

ভদ্রমহিলা রাগে ফুঁসে উঠলেন ,
“ এই নামে ডাকবে না আমায় , অন্তিম। চলে যাও। নইলে আমি গার্ডদের ডাকতে বাধ্য হবো। ”

অন্তিম সাহেব ব্যাকুল হয়ে তাঁর পায়ে কাছে বসে পড়লেন। প্রেয়সীর পা আঁকড়ে ধরে কাদতে লাগলেন।
“ এভাবে ফিরিয়ে দিও না , চাঁদ। আরেকবার তোমার সাথে বাঁচতে চাই। ”
.
.
~ চলবে ( ইন শাহ্ আল্লাহ্ ) ~
.
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 19 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন