ফন্ট সাইজ:
থিম:
ইশক এ রূহানিয়াত

পর্ব 20

লেখক: ইশাল সরদার তীব্রতা

পর্ব — ২০
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ────
[ ২০২৫ ]
কুয়াশার আবরণ ভেদ করে নতুন বছরের সূর্য উঠছে প্রতিদিন। ২০২৪ কে বিদায় জানিয়ে সকলে বরণ করে নিয়েছে ২০২৫ কে। সময়ের নিয়মে দিন গোড়ায় , মানুষও সামনে এগিয়ে যায়। তবু পিছুটান থেকে যায়। কিছু ঘৃণা অতীতের কালো অধ্যায়ের জন্য। আর কিছু ভালোবাসা সেই সুন্দর মুহূর্তগুলোর জন্য।

ইয়াযীয়ার জীবনেও সময় এগিয়েছে। সিক্সথ ট্রাইমেস্টারের মিডটার্ম শেষ হয়েছে কিছুদিন হলো। ইমেইল পেয়ে অ্যাডভাইজোরের সাথে দেখা করতে তার কেবিনে এসেছে সে।

ইয়াযদান কম্পিউটার স্ক্রিনেই দৃষ্টি নিবদ্ধ রেখে বলল ,
“ মাত্র নয় ক্রেডিট নিবেন ? আপনার রেজাল্ট তো ভালোই। বারো নিতে পারেন। ”

ইয়াযীয়া নিচু স্বরে বলল ,
“ স্যার , আমার মনে হয় পারবো। ”

“ ওকে। এখনও তো এক মাস সময় আছে। চাইলে পরে এসে চেঞ্জ করতে পারেন। ”

সে উঠে দাঁড়ালো।
“ ঠিক আছে , স্যার। আসসালামু আলাইকুম। ”

“ ওয়ালাইকুম আস সালাম। ”

কেবিন থেকে বেরিয়ে করিডোরে পা রাখতেই আচমকাই কেউ তাকে জড়িয়ে ধরলো। ইয়াযীয়া হতবিহ্বল হয়ে তাকাতেই জান্নাতকে দেখতে পেলো।
“ তুমি ? ”

জান্নাত তাকে আরও গভীর স্নেহে সিক্ত করে বলল ,
“ আই মিস ইউ আ লট , জান। তোমাকে তো দেখাই যায় না। ”
ইয়াযীয়া বুকের মাঝে স্নিগ্ধ উষ্ণতা ছড়িয়ে পড়লো। মাহফিরোজ বেগমের পর আর কেউ তাকে এভাবে জড়িয়ে ধরেনি। এতদিনের নিঃসঙ্গতার মাঝে সামান্য আলিঙ্গনটুকু তাকে ভীষণ স্বস্তি দিলো।

ইয়াযীয়া মৃদু স্বরে বলল ,
“ আসলে ক্লাস করেই চলে যাই এখন। আরও অনেক কাজ থাকে। ”

জান্নাত এবার তার হাতে নিজের হাত রাখলো।
“ দেখো , আমি হয়তো কোনো ভুল করেছি। যেকারণে তুমি হয়তো আমাকে পছন্দ করো না। প্লীজ , চলো সেসব ভুলে যাই। কাল আমার এঙ্গেজমেন্ট। তুমি এলে ভীষণ ভালো লাগবে আমার। ”

“ আচ্ছা , আপু। চেষ্টা করবো। ”

জান্নাত সঙ্গে সঙ্গে ডানে বামে মাথা নাড়ল।
“ না , তোমাকে আসতেই হবে। আমার তো ছোট বোন নেই। তুমিই আমার ছোট বোন। ”

ইয়াযীয়া ক্ষীণ হেসে উপর নিচ মাথা নাড়ল।
“ আচ্ছা , আপু। আমি আসবো। ”

“ তোমার অপেক্ষায় থাকবো কিন্তু। ”

জান্নাতকে বিদায় জানিয়ে ইয়াযীয়া করিডোর পেরিয়ে সামনের দিকে অগ্রসর হলো।

.
.

মৌলভীবাজারের একটি মফস্বল শহরের চায়ের দোকানের সামনে মানুষের জটলা ঢাকার মতো না হলেও বেশ ভালোই। টংয়ের চায়ের কাপে চুমুক দিতে দিতে চলা অনর্গল কথপোকথনে শীতের সন্ধ্যা বেশ প্রাণবন্ত হয়ে উঠছে।

সকলের থেকে খানিক দূরে দাঁড়িয়ে নি*কোটিনের ধোঁয়া উড়াচ্ছে আলীয়ান। এই অঞ্চলে এমনিতেই কনকনে শীত। তারওপর আবার সন্ধ্যাবেলা।

জ্যাকেটের উপর শাল জড়িয়ে নিজেকে ভালো করে আবৃত করে রেখেছে। তবুও ভীষণ শীত করছে। কেটলিতে সবে পানি চড়েছে , তা ফুটতে এখনও দেরি। আলীয়ানের খুব বিরক্ত লাগছে , আরেকটু জলদি এলে নিশ্চই চায়ের জন্য অপেক্ষা করতে হতো না।

অগত্যা সেখানে ঠায় দাঁড়িয়ে না থেকে সামনের দিকে পায়চারি করতে এগিয়ে গেলো। এদিকটায় তেমন ভিড় নেই। ফার্মেসির আশেপাশে দু একজনকে দেখা যাচ্ছে।

হাঁটার সময় হঠাৎ এক নারীর সঙ্গে সংঘর্ষ ঘটলো। মুহূর্তের অসর্কতায় ব্যাগটি হাতছাড়া হয়ে জমিনে পড়ে গেলো। রমণী আতঙ্কে চিৎকার করে উঠলো।
“ চোর! ”

আলীয়ান বিস্ময়ে দুহাত তুলে তাকালো।
“ কি করছেন কি ? আমাকে আপনার কোন অ্যাঙ্গেল দিয়ে চোর মনে হচ্ছে ? ”

রমণী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো,
“ সব অ্যাঙ্গেল থেকেই তো লাগছে। ”

আলীয়ান বিরক্তিতে কপাল কুঁচকাল। সিগারেটের শেষটুকু ফেলে পায়ের নিচে পিষে দিয়ে বলল,
“ ওহ্... আমি চোর? আপনার ব্যাগে কতই বা আছে ? আমি চু*রি করলে এলন মাস্কের মেয়ের ব্যাগ চু*রি করবো। আপনার না। ”

“ চোরের মায়ের বড় গলা। ”

আলীয়ান দীর্ঘশ্বাস ফেলল।
“ আপনি তো সা*র্জারি ছাড়াই জে*ন্ডার চেঞ্জ করে ফেললেন। ছে... ”

“ মুখে লাগাম নেই ? ”

আলীয়ান নিচু হয়ে বলল ,
“ আপনার ব্যাগ নিয়ে জান তো। ”
কথা বলতে বলতে আলীয়ান নিজের হাতের দিকে তাকালো। ব্যাগের ভেতর থেকে ভুলবশত বেরিয়ে এসেছে স্যানিটারি ন্যাপকিনের একটি প্যাকেট।
রমণী মুহূর্তের মধ্যেই তার হাত থেকে সব ছিনিয়ে নিলো।
“ অসভ্য , ইতোর , ছোটলোক। ”

“ এই যে ? আপনি তখন থেকে আমাকে একটার পর একটা অ্যাডজেক্টিভ দিয়ে সম্বোধন করে যাচ্ছেন। আপনি কি একবারও বলেছি যে আপনি একটা ঝগড়াটে মহিলা ? ”

রমণী ক্ষুব্ধ হয়ে উঠে বলল ,
“ আমি আনাবিয়া। আমার নামের আগে আল্টু ফালতু অ্যাডজেক্টিভ বসাবেন তো .... ”

আলীয়ান তার কথার মাঝেই ফোড়ন কেটে বলল ,
“ আচ্ছা , ঠিক আছে। ভুল আমার। মাফও আমিই চাচ্ছি। আপু , আমি সরি। এখন আপনি আপনার রাস্তায় যান। আমিও আসি। ”

“ মেয়েদের সাথে কথায় পেরে না উঠতে পারলে ছেলেরা এমনিই লেজ গুটিয়ে পালায়। ”

আলীয়ান আর দাঁড়ালো না। এখানে থাকলে সে আর নিজেকে সামলাতে পারবে না। সাধু চলিত ভাষায় রমণীর চোদ্দ গুষ্ঠি উদ্ধার করে দিবে। এই মুহূর্তে সে আর কোনো ঝামেলা চাচ্ছে না।

তবে মনে মনে বিড়বিড় করতে ভুললো না। সামনাসামনি নাহলেও রমণীকে মনে মনে তিরস্কার করলো।
.
.
~ চলবে ( ইন শাহ্ আল্লাহ্ ) ~
.
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্পপর্ব — ২১
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ────
উৎসবে মেতে উঠেছে ব্যাঙ্কুয়েট হলে উপস্থিত সকলে। আত্মীয় স্বজনদের কলহলে চারপাশ মুখরিত। স্টেজে একসঙ্গে বসে আছে জান্নাত ও তার হবু স্বামী। আজ তাদের বাগদান হবে। তাদের এই বিশেষ দিনে ইয়াযীয়াও উপস্থিত হয়েছে। জান্নাত ও তার হবু স্বামীকেও শুভেচ্ছা জানিয়েছে।

তবে এত মানুষের সমাগম তার কখনোই ভালো লাগে না। এভাবে হুট করে চলেও যাওয়া যায়। তাই সে সিঁড়ি দিয়ে উপরে চলে গেলো। এর আগেও এখানে বেশ কয়েকবার আসা হয়েছে। হলের টেরেস অসম্ভব সুন্দর। সেখান থেকে খোলা আকাশকে গভীর ভাবে অনুভব করা যায়। গতবছর তার জন্মদিনও সেখানেই উদ্যাপন করা হয়েছিল।

টেরেসে পৌঁছে সে রেলিংয়ের কাছে এগিয়ে গেলো। খোলা অন্তরীক্ষে সন্ধ্যার গাঢ় নীলিমা। নীলাভ বিশালতা ভেতরে জমে থাকা অস্থিরতাকে সামান্য প্রশ্রয় দিচ্ছে। খোলা আকাশের নীচে দাঁড়িয়ে ইয়াযীয়া অনেকদিন পর বুক ভরে নিশ্বাস নিলো। তবে সেই প্রশান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না।

আচমকা মাথায় ভীষণ আঘাত অনুভব করলো। ব্যথার তীব্রতা মুহূর্তেই তার চেতনাকে ছিন্নভিন্ন করে দিল। চোখের সামনে আলো আঁধারিরা দ্রুত ঘূর্ণি তুলল। সে কিছু বুঝার আগেই শরীরের ভারসাম্য হারিয়ে মেঝেতে ঢলে পড়ল।

.
.

রাত অনেক হয়েছে। দিনভর কাজ শেষে ল্যাবের পাশে অবস্থিত রেস্ট রুমে নিঃসঙ্গ বসে আছে ইয়াযদান। জানালার পর্দা ভেদ করে আসা নগণ্য জোৎস্নাটুকুও অন্ধকারের কাছে পরাভূত। হাতে থাকা ছোট বক্সটির দিকে তাকিয়ে রয়েছে সে। ভেতরে থাকা অ্যালেক্সানড্রাইট পাথরের আংটিটি অন্ধকারে ঝিকমিক করছে।

এমন সময় আচমকা অন্ধকারের বুক চিরে এক শুভ্র আভা ছড়িয়ে পড়ল। আলোটি ক্রমশ ঘনীভূত হয়ে এক নারীমূর্তির রূপ ধারণ করল। নূরানী আলোয় আলোকিত হলো অন্ধকার কক্ষ। ইয়াযদান তার পানে তাকাল।
“ তুমি এসেছো , লামিস ? ”

রমণী তার পাশে এসে বসলো।
“ হ্যাঁ , আমি। ফারিশতা কবির লামিস। আমাকে যে আসতেই হতো। কারণ আবারও তুমি মন , মস্তিষ্কের খেলায় হেরে যাচ্ছো। যখন তোমার মন আর মস্তিষ্ক একে অপরের সাথে তাল মেলাতে পারে না। তখন তোমার প্রয়োজন হয় আমাকে। কারণ , তুমি তোমার অবচেতন মনটাকে আমার রূপ দিয়েই কল্পনা করো। ”

ইয়াযদান বিপরীতে হাসল।

“ ওকে প্রোপোজ করছো না কেনো ? ও কিন্তু এখন সিঙ্গেল। ”

ইয়াযদানের ঠোঁটের কোণে ফুটে উঠা হাসি মিলিয়ে গেলো।
“ নিজের জীবনের সঙ্গে নতুন করে কাউকে জড়ানো কি ঠিক হবে ? আমি রূপকথার গল্পের অভিশপ্ত পাথরের চাইতে কম নই। আমার সংস্পর্শে এলেই সবাই ধ্বংস হয়ে যায়। ”

ফারিশতা দীর্ঘশ্বাস ফেলে বলল ,
“ তুমি অভিশপ্ত নও। কখনও কখনও মানুষকে ভাগ্যের কাছে হেরে যেতে হয়। এটাই নিয়ম। এখনও মনে এত দ্বিধা কেনো ? তখন নয় অবিশ্বাসী ছিলে। এখন তো বিশ্বাসী। ”

ইয়াযদানের মুখ পাণ্ডুর হয়ে গেলো।
“ যখন সব হারানোর পথে ছিল। তখনই নিজের নাস্তিক সত্তাকে বিসর্জন দিয়ে রবের উপর বিশ্বাস এনেছিল। দোয়াও করেছিলাম। কিন্তু আমার দোয়া কবুল হয়নি। ”
তার কণ্ঠ রোধ হয়ে এলো। বুকের মাঝে জমে থাকা শোকের পুরোনো ক্ষত টনটন করে উঠল।

“ আমার হায়াত অতটুকুই ছিল। আর কে বলল তোমায় যে দোয়া কবুল হয়নি ? ইন শাহ্ আল্লাহ্ আমাদের আবারও জান্নাতে দেখা হবে। ”

ইয়াযদান চোখ বন্ধ করে ফেলল।
“ আমি অন্য কাউকে বিয়ে করলে তোমার কষ্ট হবে না ? তুমি তো আমাকে ভালোবাসো। ”

ফারিশতা হাসলো। হাসতে হাসতেই বলল ,
“ জীবনে প্রথম শিকার করলে যে আমি তোমাকে ভালোবেসেছি। এতদিন তো ছেলেমানুষি বলে উড়িয়ে দিতে। যাইহোক , ভালো আমি তোমাকে বেসেছি। তুমি কখনও আমাকে ভালোবাসোনি , ইয়াযদান। তোমার মনে শুধু আমার জন্য স্নেহ ছিল। ইব্রাহীম আফ্রিদী ইয়াযদান শুধু ইয়াযীয়া শওকত তারিনকে ভালোবেসেছে। ”

“ আমি ওকে ভালোবাসি না। শুধু ভালো লেগেছে। ”

“ তাই নাকি ? তোমার শয়নে স্বপনে জাগরণে শুধু এক বেহুলার অস্তিত্ব রাজত্ব করে। যাকে তুমি নিজের কল্পনায় গড়ে তুলেছ। তোমার ভাষায় সে তোমার রূহানী সাথী। যেদিন তুমি তাকে বাস্তবে খুঁজে পাবে , অদ্ভুতভাবেই রূহানী সংযোগ অনুভব করবে। ইয়াযীয়াকে যেদিন প্রথম দেখেছিলে এমন কিছু কি হয়নি ? ”

ইয়াযদান চোখ বন্ধ করে ভাবতে লাগলো , সেই বৃষ্টময় রাতের কথা , বাগানে ইয়াযীয়াকে প্রথবার দেখার কথা। তার মাঝের সেই লোকায়িত সত্ত্বা তাকে জানান দিয়েছিল যে ইয়াযীয়াই তার রুহাইয়া।

“ আমি বুঝতে পারছিনা , লামিস। আমার কি করা উচিত ? ”

“ সিদ্ধান্তটা যে তোমাকেই নিতে হবে। ”

“ আমার ভীষণ ভয় হয়। ছোটবেলা থেকেই শখের সবকিছুই হারিয়েছি। এখন নিজের শখের নারীকে হারাতে চাই না। ”

“ তুমি নিজের জন্য দোয়া কেনো করছো না ? একটা সুন্দর জীবনের দোয়া ... ”

ইয়াযদান হতবিহ্বল হয়ে তার পানে তাকালো।
“ মেয়ে , আমার জন্য তোমাকে ম/রতে হলো। আর তুমি কিনা আমাকে নতুন জীবন শুরু করতে বলছো ! ”

ফারিয়ার হাসি ম্লান হয়ে এলো।
“ তোমার জন্য ম/রতে হয়নি আমায়। ওটা একটা দুর্ঘটনা ছিল। আমি শুধু তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। বাকিটা আমার ভাগ্য ছিল। ”

“ কারণটা তো আমিই ছিলাম। ”

“ এভাবে নিজেকে আর দোষারোপ কোরো না। আমি যেখানে আছি ভালো আছি। তুমিও ভালো থাকো। ”

“ আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। ”

“ আমার আয়ু ফুরিয়ে গিয়েছিল। তোমার চাওয়া বা না চাওয়ায় কিছুই আসে যায় না। ”

ফারিশতা এবার মেকি রাগ দেখিয়ে বলল ,
“ উফ... ইয়াযদান। নিজেকে ব্লেম করা বন্ধ করো। নইলে এই ফুলদানিটা দেখতে পাচ্ছ ? মাথা ফাটিয়ে দিবো বলছি। ”

ইয়াযদান বিনিময়ে মুচকি হাসলো।

.
.

চোখের পাতায় যেনো কয়েক মণ পাথরের ভার। কতক্ষণ ধরে এখানে পড়ে আছে তার কোনো হিসেব নেই। চেতনার অতল গহ্বর হতে ধীরে ধীরে ওপারে উঠে আসার চেষ্টা করছে সে। কিন্তু প্রতিবারই জন্য অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে আঁচড়ে ফেলছে বিভীষিকাময় গহ্বরে। কোনো মতে চোখের পাতা হালকা ফাঁক করলো। মনে হচ্ছে চারপাশ কুয়াশার আবরণ ঢাকা।

শরীরের প্রতিটি যন্ত্রণাবিদ্ব স্নায়ু নিজস্ব অস্তিত্ব জানান দিচ্ছে। সমগ্র শরীর জুড়ে অসহনীয় ব্যথা। শরীরের একাধিক জায়গায় ক্ষত , কোথাও র/ক্ত জমাট বেঁধেছে , আবার কোথাও রক্তের সরু ধারা গড়িয়ে পড়ছে। গায়ের পোশাক ছিন্নভিন্ন। শরীরের সঙ্গে লেগে থাকা কাপুরের অবশিষ্টঅংশটুকু যেকোনো সময় খুলে পড়তে পারে। ধূলি , র/ক্ত ও অসংখ্য ক্ষত চিহ্নে মলিন হয়ে আছে তার কায়া।

নড়তে চেয়েও পারছে না। সামান্য নড়াচড়া করতেই দেহের কোথাও কোথাও বিদ্যুৎপ্রবাহের মতো যন্ত্রণার ঝলক ছড়িয়ে পড়লো। চেতনা ও অচেতনার মধ্যবর্তী প্রদেশে সেভাবেই পড়ে রইলো সে।

.
.

ইরফার একটা ছোট কেকের ব্যবসা রয়েছে। আজ সকালে একটা কেক ডেলিভারি দেওয়ার কথা ছিল। সে উদ্দেশ্যেই সকাল সকাল স্কুটার নিয়ে বেরিয়ে পড়েছে সে।

মেইন রোড ক্রস করার সময় তার দৃষ্টি নিবদ্ধ হলো আইলেনে। সে তৎক্ষণাৎ স্কুটি থামিয়ে সেদিকটায় এগিয়ে গেলো। কাছে পৌঁছে তাকাতেই তার সমগ্র শরীর অবশ হয়ে এলো।

“ তারিন ! ”

সে হাঁটু গেড়ে বসে ইয়াযীয়ার ক্ষীণ নিঃশ্বাস অনুধাবন করার চেষ্টা করলো। ইরফার মনে অসংখ্য প্রশ্ন ঘনীভূত হতে লাগল। তবে এখন এতকিছু ভাবার অবকাশ নেই। তাই সে ইয়াযীয়াকে উঠানোর চেষ্টা করতে লাগলো।
ঠোঁটের ফাঁক দিয়ে গোঙানি বেরিয়ে আসছে। ইরফা এক বুক সাহস নিয়ে কোনোমতে ইয়াযীয়াকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। স্কুটারে করে নিয়ে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। নিজের হিজাবটা দিয়েই বান্ধবীকে নিজের সাথে বেঁধে নিলো। বসতে কষ্ট হলেও ইরফা ধীরে ধীরে স্কুটি চালাতে লাগলো।
.
~ চলবে ( ইন শাহ্ আল্লাহ্ ) ~
.
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 20 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন