#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনিতে:মিথিলা মাশরেকা
পর্ব-১১
তীব্র রাগ নিয়ে গাড়ি চালাচ্ছিলো রনোক। দোয়ার জন্য পাব্লিক প্লেসে আজকে গায়ে হাত উঠেছে ওর।আচমকা গাড়ির সামনে বাইক চলে আসায় মেজাজ আরো বিগড়ে গেলো রনোকের। কোনোমতে ব্রেক কষে ফুসতে ফুসতে বেরিয়ে আসলো বাইকারকে মার লাগাবে। ওকে আসতে দেখেই হেলমেট ছেড়ে মাস্ক পরে এগোলো আরাব। সন্ধ্যে নেমেছে অনেক আগেই।মোটামুটি ফাকা রাস্তা। রনোককে বলার সুযোগ না দিয়ে আরাব বললো,
-ব্রো? তুমিই সেই পাব্লিক না যাকে দুরুম দুরুম করে আমাদের ওখানের বাচ্চাগুলা মার লাগালো?
আরাবের কথার ভঙিমা শুনে রনোক ভ্রুকুচকে তাকালো। ভালোমতো পরখ করে বুঝলো এটা ওই ছেলেটাই যে ওকে শিক্ষা হয়েছে কথাটা বলেছিলো। দাতে দাত চেপে বললো,
-শালা,তুই এখন আবার এসেছিস....
-কারেক্ট!তুমিই তো!আরেহ্ চলো তো ব্রো! দেখবে চলো,সারপ্রাইজ আছে তোমার জন্য। দোয়া রিলেটেড!
কাধে হাত রেখে আরাব হাটা লাগালো রনোককে নিয়ে। যদিও বিষয়ের আধ্যোপান্ত কিছুই বুঝছিলো না রনোক,তবুও দোয়া রিলেটেড কথাটা শুনে যেনো আপনাআপনিই পা চলতে লাগলো ওর। হাটতে হাতটে কুচকানো কপাল রেখেই বললো,
-কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে?কে তুই?
-আরেহ্ ব্রো!মেয়েটাকে তো সেই লেভেলের ভয় দেখিয়েছো তুমি! এলাকার বড়দের সামনে কিছু বলতে পারলাম না তোমাকে।তাই চলে আসলাম বাহবা দিতে। চলো চলো,গেলেই দেখতে পাবে!
আরাবের কথা শেষ হতে না হতেই রনোক খেয়াল করলো কোনো এক বড়সর গোডাউনের পেছনদিকে দাড়িয়ে ওরা।খানিকটা অবাক হলো ও। দুমিনিটও হাটেনি ওরা। কোথায় নিয়ে আসলো ওকে আরাব,তাও বুঝে উঠতে পারছে না। ছেলেটা কথার ছলে এভাবে নিয়ে আসলো,আর ওউ চলে আসলো ভেবেই রাগ উঠলো ওর নিজের উপর।রাগী গলায় বললো,
-শালা,এটা কোথায় আনলি তুই আমাকে?
আরাব মুচকি হাসলো। বায়োমেডির এক পরিত্যাক্ত কেমিক্যাল গোডাউন এটা।একসময় একটা ব্রাঞ্চ ছিলো এখানে। প্রতিটা কোনা কোনা চেনে ও। সবচেয়ে সৌভাগ্যজনক যা তা হলো,রনোক এখান দিয়েই যাচ্ছিলো।তাই জেনেবুঝেই আরাব বাইক থামিয়েছে ওখানটায়। গলাটা ঝেড়ে বললো,
-ভেতরে গিয়ে বসে কথা বলি?
রনোক খিচে উঠে ওর কলার চেপে ধরলো।বললো,
-তোর সাথে আমার হিসেবমেটানো আছে। আর তুই আমাকে বলছিস বসে কথা বলি?
রনোকের মুঠোতে থাকা কলারের দিকে তাকালো আরাব । ঠান্ডা আওয়াজে বললো,
-বেশি বাড়াবাড়ি হয়ে গেলো না?
রনোক আরো এগোতে যাবে,ওর দুহাত ধরে পেছনে আটকে দিলো আরাব। হাটুতে লাথি মেরে বসিয়েও দিয়েছে ওকে।অতপর পেছনদিক থেকে রনোকের পায়ের উপর উঠে খানিকটা ঝুকে দাড়িয়ে বললো,
- শান্তভাবে কথা বলতে চেয়েছিলাম।কিন্তু তুই ভায়োলেন্ট হতে বাধ্য করলি!
মুহুর্তেই কি ঘটে গেছে টের পেলো না রনোক। তবে ওর ছাড় পাওয়ার কোনো উপায় রাখে নি আরাব। হাটুতে বসা,পেছনে পায়ের উপর দাড়ানো আরাব,হাতদুটোও পেছনে আটকানো। কিছু বলার আগেই কাধের দিকটায় কনুইয়ের আঘাতে অন্ধকার হয়ে আসলো ওর চারপাশ।
পানির ছিটায় যখন জ্ঞান ফিরলো,নিজেকে চেয়ারে হাতপা বাধা অবস্থায় খুজে পেলো রনোক। আরাব মাস্ক পরিহিত অবস্থাতেই একটা চেয়ার টেনে রনোকের সামনে বসলো। বললো,
-তোকে কিছু প্রশ্ন করবো। তুই সেগুলোর সুন্দরমতো জবাব দিবি। দ্যাটস্ ইট! আমি কোনো ঝামেলা করতে চাইছি না!
রনোক চেচিয়ে বলে উঠলো,
-শালা কু** বাচ্চা!আমাকে ঠকিয়ে এখানে এনে,পেছন থেকে আঘাত করে এখন ভয় দেখাচ্ছিস?কে তুই? কি ভেবেছিস?তোর মতো ছেলেকে আমি ভয় পাবো?রনোক ভয় পাবে?যার একটা ডাকেই কিনা শ খানেক লোক জড়ো হয়ে যায়,সেই রনোক ভয় পাবে তোকে?ভুলে যা!
মাথা ঝাড়া মারলো আরাব। জোরে শব্দ শুনে অভ্যাস নেই তো,তাই রনোকের চিৎকারটা কানে লেগেছে ওর। পাশের টেবিল থেকে ছুড়ি এনে রনোকের বাধা হাতের তালুতে আকিবুকি শুরু করে দিলো। রক্ত ঝড়ছে রনোকের তালু থেকে। চিৎকার করছে রনোক।কিন্তু এবার যেনো তা কানেই যাচ্ছে না আরাবের। ছুড়ির সাথে লবনমরিচ লাগিয়ে পাউরুটিতে জ্যাম লাগানোর স্টাইলে রনোকের তালুতে ছুড়ি চালাচ্ছে আরাব।রনোক কাদছেই। রাতের নির্জনতায়,বড়বড় দেওয়ালগুলোয় ওর কান্নার প্রতিধ্বনি বাজছে।আরাব বললো,
-আমি যা করছি,তা দোয়া রিলেটেড । ঠকাইনি তোকে।আর পেছন থেকে কখন আঘাত করলাম?তুইই তো আগে কলার ধরলি আমার।আমি কে তা সময় নিয়ে জানাবো একদিন।আর রইলো বাকি ভয় দেখানো,আমি যতোটা ভোলাভালা দেখতে,ততোটাও ভালো ছেলে না। ভয় পাবি কিনা তোর ব্যাপার।কিন্তু ভয় দেখাতে আমি কি কি করতে পারি,সেটা আমার উপর ছেড়ে দে।এবার এটা বল,দোয়াকে কিভাবে চিনিস?
রনোক একটু থামলো।কি মনে করে আবারো চেচিয়ে উঠে বললো,
-ও!তারমানে দোয়ারানীই তোকে....
আবার একহাতে ওর কলার টেনে এগিয়ে এনে বললো,
-আর একটু পরেই দোয়ার নাম অবদি মনে থাকবে না তোর। ততক্ষন অবদি যেনো আমি নিজের ওপর আয়ত্ব না হারাই সে দায়ভার তোরই। ভাষা,গলা,আওয়াজ সংযত করে কথা বল আর আমার প্রশ্নের স্পষ্ট জবাব দে!নইলে আমি যদি খারাপ কিছু করে বসি....
এটুক বলেই আরাব রনোককে ছেড়ে দিলো আরাব।পানি দিয়ে হাতটা ধুয়েও দিলো ওর।তারপর আবারো ছুড়িটা হাতে নিয়ে ঘোরাতে লাগলো। ওটার দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিললো রনোক। আরাব বললো,
-দোয়াকে কিভাবে চিনিস?
.....
-বল!
কড়া গলায় বলে আরেকহাতেও ছুড়ি চালাতে যাচ্ছিলো আরাব।রনোক চেচিয়ে বললো,
-আমার...আমার বোনের মেয়েকে পড়াতো ও!
রনোকের উত্তর। ছুড়িটা রেখে চেয়ার ঘুরিয়ে বসে আরো আগ্রহ নিয়ে ওর দিকে তাকালো আরাব।বোনের মেয়ের টিচার কথাটা বেশ লেগেছে ওর।পড়াতো কথাটা আরো বেশি ভালোলেগেছে।বললো,
-পড়াতো?বাদ দিলো কেনো?
গলার স্বর পুরোপুরি বদলে গেছে আরাবের।রনোকের এমন মনে হলো যেনো ওর কোনো এক সময়ের জিগরি দোস্ত হয় ও। ঠোট কামড়ে ধরে রেখে হাতের যন্ত্রনাটা ভোলার চেষ্টা করে বললো,
-কিছুদিন আগে আমার বোন-দুলাভাইয়ের বিবাহবার্ষিকী ছিলো।দ্ দোয়ার প্রতি আগে থেকেই দুর্বলতা ছিলো আমার। সেদিন ওউ গিয়েছিলো ও বাসায়। একা দাড়িয়ে ছিলো এককোনে। কিছু না ভেবে মনের কথা বলে দিয়েছিলাম ওকে।কিন্তু কথাটা বলাতে ও উল্টো রিয়্যাক্ট করে চলে আসে ওখান থেকে। আর যায়নি রোতিকে পড়াতে।
আরাব মুচকি হাসি দিলো। শুধু ভালোলাগার কথা বলাতে টাকা রোজগারের একমাত্র অবলম্বন টিউশনি ছেড়ে দেওয়ার মেয়ে দোয়া না। এটা ভালোমতোই জানে ও। তাছাড়া দোয়ার রিফিউজ করাটাও রনোকের রাগের একমাত্র কারন হওয়াটা মানাচ্ছে না।হাতের ছুড়িটা আলতোভাবে রনোকের হাতে চালাতে চালাতে বললো,
-এইসব ভালোলাগা নামক সাধুভাষা তোর মুখে মানায় না। আর না এটুকের জন্য দোয়ার টিউশনি ছেড়ে দেওয়া। নাইবা,দোয়ার প্রতি তোর এখনো এতো রাগ পুষে রাখা! এই আগডুম বাগডুম রচনা আর লুকোচুরি ছেড়ে পুরো ঘটনা বল!
ছুড়িটার দিকে তাকিয়ে রনোক গড়গড় করে সেদিনের ওর বাজে কথা বলা,দোয়ার চড়,ওর বোনকে অপমান করা সবটা বলে দিলো। আরাব হাসলো । দোয়াকে নিয়ে ওর সমস্ত ধারনা যথাযথভাবে মিলে যাচ্ছে। অদ্ভুত তৃপ্তি মনে হচ্ছে ওর এতে। চেয়ারের হেলান দেওয়ার দিকটায় থুতনি ঠেকিয়ে কৌতুহল নিয়ে বললো,
-বুঝলাম।আচ্ছা এবার এটা বল,যে মেয়ে কিছুদিন আগে তোকে চড় মারতে পারলো,কি এমন ঘটেছে কাল যে সেই মেয়েই আজ তোকে দেখে মাথা নিচু করে চলে যাচ্ছিলো?
রনোকের ভয় হচ্ছে। হাত জ্বলছে ওর তখনো। নাক চোখ দিয়েও পানি পরছে। নাক টেনে বললো,
-চড় মেরেছিলো বলে রাগ ছিলো ওর প্রতি। চেয়েছিলাম আমার প্রতি যেনো ততোটাই ভয় থাকে ওর। ওকেও বলেছি,রনোক ওকে শান্তিতে বাচতে দেবে না,এমনটা ভয় দেখতে চাই আমি ওর চেহারায়। কিন্তু তবুও ও ইগ্নোর করেছে আমাকে,ভয় তো দুরেই থাক,দেখেও না দেখার মতো করে চলে যেতো। তাই আগেরদিন টিউশনি থেকে ফেরার পথে ওকে গাড়িতে তুলে নিয়েছিলাম। ওকে....
আরাব এবার ছুড়িটা রনোকের গলায় ধরলো। আতকে উঠলো রনোক।আরাব ক্ষুদ্র নিশ্বাস ফেলে ধীর গলায় বললো,
-তোর পরবর্তী কথাটার উপর অনেক কিছু নির্ভর করছে রনোক।
রনোক তাড়াহুড়ো করে বললো,
-কিছু করিনি!ক্ কিছুই করি নি ওকে!জ্ জাস্ট ভয় দেখাবো বলে তুলেছিলাম। আ্ আর শুধু ভয়ই দেখিয়েছি। কিচ্ছু করিনি দোয়াকে। কিছুই না!ট্রাস্ট মি!
আরাব ছুড়ি সরালো। দাতে দাত চেপে বললো,
-তাহলে দোয়ার হাতে নখের আচড় কেনো?
বিস্ময়ে তাকালো রনোক। এই ছেলে এভাবে গুনে গুনে সবকিছু ধরে রেখেছে দেখে ওর পাগলামী ছাড়া অন্যকোনো শব্দ মাথায় আসলো না। আবারো শুকনো ঢোক গিলে বললো,
-ও্ ওটা...শুধু সবার সামনে অপমান করবো বলে ওর জামার হাতা....
আরাব উঠে ওর মুখ বেধে দিলো। দিনভর চেচালেও আওয়াজ বাইরে যাওয়ার উপায় নেই। কিন্তু আপাতত রনোকের কোনো কথা শোনার প্রয়োজনবোধ করছে না ও। পাশের টি টেবিলটা রনোকের সামনে টেনে দিয়ে ব্যস্তভাবে বললো,
-এসিড অর বেস?কোনটা বেশি প্রেফার করিস তুই? দু সেকেন্ডের মধ্যে ইশারায় বোঝাবি! নইলে আমিই চুজ করে দেবো।
বিস্ফোরিত চোখে তাকালো রনোক। আরাব বললো,
-টু সেকেন্ডস্ আপ! এক্সট্রা টাইম দেবো না।ওকে,তোর জন্য আমার ফেভারিট! পটাশিয়াম হাইড্রোক্সাইড,বেস!
কথাটা বলে হ্যান্ডগ্লাভস্ পরে একটা রিয়েজেন্টের বোতল হাতে নিলো আরাব। রনোক শুধু সবটা দেখছে। কিছুই মাথায় ঢুকছে না ওর। আরাব চেয়ারে বাধা ওর আঙুলগুলো পরখ করতে করতে বললো,
-তোর কোন হাতের কোন আঙুলে দোয়ার হাত কেটেছে?
রনোক নড়াচড়া করছে।কিছু বলতে চাইছে। আরাবের ভ্রুক্ষেপ নেই।নও রনোকের আঙুল দেখতে ব্যস্ত। ওগুলোর দিকে তাকিয়েই বললো,
-দেখ,আমাকে খুব বেশি নিষ্ঠুর হতে বাধ্য করিস না। আমি খুব হাশিখুশি,ইনোসেন্ট,কিউট,খেয়ে ফেলা টাইপ ছেলে। মানুষজন আমাদের সেক্টরের সবাইকে গম্ভীর উপাধি দেয়। কিন্তু আমি মোটেও ওমন না। এটা সবাই বলে। এখন তুই যদি না বলিস এক্সাক্ট কোন আঙুলের নখে দোয়ার হাতে আচড় লেগেছে,আমার সবগুলোর আঙুলের সাথেও অনর্থক....
-উম্ উম্ ম!
আরাব রনোকের মুখ খুলে দিলো। বললো,
-হ্যাঁ বল,কোন আঙুল?
রনোক আহাজারির মতো করে বলতে লাগলো,
-আমাকে ছেড়ে দিন ভাই!আমি দোয়ার সামনে আর কোনোদিনও যাবো না! ক্ষমা চেয়ে নেবো!কোনোদিন ওকে....
বিরক্তি নিয়ে আবারো ওর মুখের বাধন তুলে দিলো আরাব। ডানহাতের কনিষ্ঠা আঙ্গুলে কোনোভাবেই ওমন কাটাছেড়া হওয়া সম্ভব না জেনেও সে আঙুলেই কেমিক্যাল ঢেলে দিলো। তৎক্ষনাৎ আঙুলের মাংস গলে পরার মতো করে ছেড়ে হাত থেকে মাটিতে পরলো। মুখবাধা বলে গুমড়ে গুমড়ে কাদতে লাগলো রনোক। আরাব রনোকের বৃদ্ধাঙ্গুলেও কেমিক্যাল ঢেলে দিলো। আর্তনাত শুধু রনোকের নিজকানেই বারি খেলো হয়তো।আরাব সবে মধ্যমাতে কেমিক্যাল ঢালতে যাবে,চেয়ার উল্টে একদম ওর পায়ের কাছে পরলো রনোক। চেয়ার ঠিক না করে আরাব মেঝেতে বসলো।রনোকের মুখের বাধন সরিয়ে দিয়ে বললো,
-কোন আঙুল?
রনোক যেনো এইটাই চাচ্ছিলো। ও বুঝে গেছে,আরাব থামবে না। কষ্ট বেশি করে দেবে বলে জেনেশুনে কনিষ্ঠা,বৃদ্ধাঙ্গুলি,মধ্যমা ধরেছে ও।হাতের পাঁচ আঙুল একেবারে শেষ হয়ে যাওয়ার চেয়ে একটার যন্ত্রনা সহ্য করা সহজতর। তাই কাদতে কাদতেই বললো,
-অনামিকা ভাই!অনামিকা!
বাকা হাসি ফুটলো আরাবের ঠোটের কোনে। চেয়ার ঠিক করে দিয়ে মুখ আটকে দিলো ও রনোকের। ও কাতরাচ্ছে। বাকি আঙুলদুটোর যন্ত্রনায় অনামিকার শাস্তিভোগ কম হবে ভেবে ওগুলোতে কোনো একপ্রকার নিউট্রিলাইজিং পাউডার লাগিয়ে দিলো। খানিকটা শান্ত হলো রনোক।জ্বালা কমেছে কিছুটা। কিন্তু ওকে চুপ থাকতে দেখাটা যেনো আরাবেরই সহ্য হলো না। বোতলের পুরো কেমিক্যাল ঢেলে দিলো অনামিকা আঙুলে।
সবেমাত্র জবেহ্ করা কোনো প্রানীর ন্যায় ছটফট করছে রনোক। যে হাত দোয়ার হাত ধরেছিলো,সে হাতের হাতের তালুতে ছুড়ির কাটাছেড়া,লবনমরিচের প্রলেপ।যে আঙুল দোয়ার হাতে নখের আচড়ের কারন,তা সহ আরো দুটো আঙুল বিগলিতপ্রায়। আরাবের মনে প্রশান্তি। উঠে দাড়িয়ে রনোকের চুলগুলোতে আলতোভাবে আঙুল চালিয়ে বললো,
-শোন রনোক! এই গোডাউনটা মেবি দিনতিনেক বন্ধই থাকবে। যদিও শিওর না,তার বেশি কি না! তুই একটু কষ্ট করে,মানে একটু কষ্ট করে দিনগুলো পার করে দিস। কপাল ভালো হলে তার আগেই কেউ চলে আসতে পারে। তখন অবশ্য ছাড়া পেয়ে যাবি।আজ আমি আসছি কেমন? তোর সাথে সময় কাটিয়ে বেশ ভালোলাগলো।
আরাব উঠে চলে যাচ্ছিলো। রনোক ওভাবেই ছটফট করছে। কি মনে করে আরাব পিছনের দিকে ঘাড় একটুখানি ঘুরিয়ে বললো,
-দোয়া নামটা মাথা থেকে মুছে ফেল এ তিনদিনে। নইলে তোর নাম পৃথিবী থেকে মুছে ফেলার দায়িত্ব নিতে আমি দুবার ভাববো না। আমি চাইনা এর থেকেও কোনো বাজে সাক্ষাতের। টিল দেন,টেক কেয়ার অফ ইউরসেল্ফ!
হুস্টলিং করতে করতে,পকেটে হাত গুজে,হেলেদুলে বেরিয়ে গেলো আরাব।রনোক হাত মুচড়াতে মুচড়াতে তাকিয়ে রইলো ওর চলে যাওয়ার দিকে। এ কেমন মানুষ?নিজেকে ভদ্রসভ্য দাবীও করছে,আবার সাইকোর মতো কাজও করছে। দোয়ার নাম তো এখন ও আরো ভুলতে পারবে না। এই নাম যে দুঃস্বপ্ন হয়ে প্রতিমুহুর্তে ওকেই ভয় দেখাবে এবার থেকে!গলে যাওয়া নখগুলোর দিকে তাকিয়ে জোরেসরে আর্তনাৎ করে উঠলো আরো একবার।
•
ক্লাসে শেষবেঞ্চে বসে এদিকওদিক তাকাচ্ছে দোয়া। আগেরদিন ওর একমাত্র বান্ধবী তাজীনের নানুবাসা থেকে আসার কথা ছিলো। দশদিন থেকেছে নানুবাসায়।তাই আগেরদিনই যে তাজীন ভার্সিটি আসবে তা ও নিশ্চিত ছিলো। আর হসপিটাল গিয়েছিলো বলে আগেরদিনই ভার্সিটি মিস দিতে হয়েছে ওকে।এবার তাজীন এসে যে কতোখানি রাগ দেখাবে ভেবেই বিচলিত হয়ে পরেছে ও।মন ভালো নেই এমনিতেও।আগেরদিন রনোককে চড় মারার পরিনতি ভাবতেই শিউরে উঠছে বারবার। হুট করে কাধে কারো স্পর্শ পাওয়াতে চমকে দাড়িয়ে গেলো দোয়া।ভ্রুকুটি করে তাকিয়ে থেকে গাল ফুলিয়ে ওর পাশেই বসে গেলো তাজীন।দোয়া নিজেকে সামলে বসে গিয়ে বললো,
-কেমন আছিস তাজ?
দোয়ার কাছে তুই সম্বোধন শুনে রাগ গায়েব হয়ে গেলো তাজীনের।ও সবসময় তু ডাকলেও ওকে খুব কম সময়ই তুই ডাকে দোয়া। তবুও এতোসহজে রাগ কমেছে বোঝাবে না বলে অন্যদিকে তাকিয়ে থেকে বললো,
-আলহামদুলিল্লাহ ভালোই আছি।তুই?
-তোকে ছাড়া ভালো থাকতে পারি?
তাজীন সরু চোখে তাকালো দোয়ার দিকে। ঠোট টিপে হাসলো দোয়া।ওভাবে তাকিয়ে থেকেই তাজীন বললো,
-বেশ ভালোমতোই ইমোশনাল ড্রামেবাজ হয়ে গেছিস দেখছি তুই!
-হতেই হতো।তাজের বেস্টু বলে কথা!
দুজনেই হাসলো।খানিকটা সময় কথাবার্তার পর তাজীনের একটা ফোন আসে।অন্যমনস্ক হয়ে পরে দোয়া।বিকেলে টিউশনিতে যাবে কি না,গেলে রনোক কি করতে পারে,হাজারটা দুশ্চিন্তা ঘিরে ধরছে ওকে।ফোনে কথা বলা শেষে তাজ দোয়ার উদাসীনতা লক্ষ্য করলো। দোয়ার সংসার,আর্থিক অবস্থা,দিয়ানের অপারেশনের বিষয়ে সবটাই জানে ও।সবসময় এটা নিয়েই চিন্তিত থাকে দোয়া এটাও জানে। তাজীন যথেষ্ট বড়ঘরের মেয়ে। এ কারনে দোয়া শুরুরদিকে ওর সাথে বন্ধুত্বও করতে চায়নি। ওর ধারনা ছিলো,বাকিসব মেয়েগুলোর মতো তাজীনেরও হয় অর্থহংকার থাকবে,নয়তো ওর প্রতি করুনা থাকবে। খুব কষ্টে দোয়ার এ ধারনা পাল্টেছে তাজীন। আর্থিক সহয়তার চেষ্টাটাও করলে ওদের বন্ধুত্ব সেদিন নষ্ট হয়ে যাবে,এটা ভালোমতোই জানে তাজীন। তাই চেষ্টা করে দোয়াকে মানসিক প্রশান্তি দেওয়ার। ওর কাধে ধাক্কা মেরে বললো,
-দোয়া বেব,আমি না প্রেমে পরেছি!
দোয়া খুব একটা আগ্রহ দেখালো না। সুন্দরী হওয়ায় প্রতিদিনই কোনো না কোনো প্রেমের প্রস্তাব আসেই ওর জন্য।কিন্তু তাজীন কোনোদিনও একটাও প্রেমপ্রস্তাবে রাজি হয়নি। আর প্রেমে পরা!সেটা হলেও ওকে আগেআগে জানাতো।তাই ওর উচ্চারন করা শব্দসমষ্টিকে মিথ্যে আখ্যা দিয়ে দোয়া চুপই রইলো। হঠাৎই ওর সামনে মোবাইলের স্ক্রিনে একজন পুরুষের ছবি। এপ্রোন পরিহিত উজ্জ্বল শ্যামবর্নের চেহারার লোকটি বেশ সুদর্শন।দোয়া বড়বড় চোখে তাজীনের দিকে তাকালো ।তাজীন মুচকি হেসে বললো,
-নানুভাইয়ের বন্ধুর নাতি। হার্টসার্জন। এই ডক্টর আমার হার্টের দশা খারাপ করে ছেড়েছে ইয়ার!
দোয়া হেসে দিলো।তাজীনের চেহারায় লাজুকতা।ওকে এই প্রথমবার কোনো ছেলে নিয়ে কথা বলতে দেখলো ও। হৃদয়ের কোনো এক কোনে অনাদরে পরে থাকা "ভালোবাসা" শব্দটার প্রতি সুপ্ত মুগ্ধতাগুলো হঠাৎই নাড়াচাড়া দিয়ে উঠলো ওর। পরমুহুর্তেই দায়িত্বগুলোও গা ঝারা দিলো। মৃদ্যু হাসিতে বিনুনির অগ্রভাগের চুলে দৃষ্টিস্থির করে মনেমনে আওড়ালো,তোর প্রেমে পরা বারন দোয়া।প্রেমে পরা বারন....
#চলবে...
[ ভুলত্রুটি মার্জনীয় ]