ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 24

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-২৪

তীব্র গতিতে বাইক চালাচ্ছে আরাব। কাল পুরোটা রাত ঘুম হয়নি ওর। দোয়ার ফোনকলের পর ঠিক কতোটা অস্থিরতায় ওর প্রতিটা মুহুর্ত কেটেছে তা ওই‌ জানে। দেখা করার জায়গাটা আর সময়টা ও দোয়ার সুবিধামতো ভেবেই বলেছিলো। কিন্তু পরপরই প্রচন্ড আফসোস করেছে। দোয়াকেআরো আগে‌‌ আসতে‌ বলা উচিত ছিলো ওর। সকালবেলা বায়োমেডি থেকে কল এসেছিলো। খুব জরুরি বিষয় এমনটাই বলছিলো নিরব। আরাব শোনেনি। রেডি হয়ে সোজা বাইক ছুটিয়েছে,দোয়ার সাথে দেখা করবে বলে। জায়গাটায় পৌছে বাইক পার্ক করে অস্থিরচিত্ত্বে দোয়াকে খুজতে লাগলো আরাব।

রাস্তার পাশেই এক কৃত্রিম লেইক। পুকুরের পাড়বাধানো ঘাটের মতোই সিড়ি। সিড়ি বেয়ে উপরে উঠে আসলে উপরে বটতলার ছায়া। বটগাছের নিচেও বসার জায়গা বাধানো। ওখানে দুটো বাচ্চা ছেলেমেয়ে খেলছে। পাশেই এক কাপল ঝালমুড়ি খাচ্ছে,হাসছে,বাচ্চাগুলোর সাথে কথা বলছে। বোঝাই যাচ্ছে,ওরাই বাচ্চাগুলোর মা বাবা। এপাশে আরো একটা কাপল আছে। দুজনেই মাস্কপরিহিত কলেজড্রেসে। সিড়িতে বসে দুপলক জুটিদুটোকে দেখে নিলো দোয়া। একেবারেই পাশাপাশি,তবুও কতো বিচিত্রতা। একটা শ্বাস নিয়ে মনেমনে কথা গোছাতে লাগলো ও। আজ ওকে বলতে হবে। সবদিক সামলে,গুছিয়ে কথা বলতে হবে। আরাবকে আজ বলার সুযোগ দেওয়া যাবে না! কোনোমতেই না!

দোয়াকে দেখে লাফানোর ভঙিমায় দৌড় লাগালো আরাব। একেবারে ওর সামনের নিচু সিড়িটায় হাটু গেরে বসে গিয়ে বললো,

-কেমন আছো দোয়া?

আরাবের আকস্মিক আগমনে দোয়া চমকে গেছে ভালোমতোই। কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে আর চমকে ওঠা চাওনি স্থবির রাখতে পারলো না। ওই‌ চোখজোড়াতে আকুতি,ও কেমন আছে,তা জানার তীব্র ব্যাকুলতা। থেমে রইলো দোয়া বেশ অনেকক্ষন। আরাব বললো,

-কি হলো দোয়া? বললে না? কেমন আছো?

ধ্যান ভাঙলো দোয়ার। নিজেকে সামলে তৎক্ষনাৎ উঠে দাড়ালো ও। একটা শুকনো ঢোক গিলে,জিভ দিয়ে ঠোট ভিজিয়ে ওড়না আঙুলে পেচাতে লাগলো। হুট করে ওর মনে এক অন্য ভয় ঘুকে গেছে। সেটা আরাবকে নিয়ে। যে যে কথা আরাবকে বলবে বলে এখানে এসেছে ও,সেগুলো আরাবকে বলা কি ঠিক হবে? সুমনের মতো একজন মানুষের সাথে আরাবকে কোনোভাবে যুক্ত করা কি ঠিক হবে? এতে যদি আরাবের কোনো ক্ষতি হয়ে যায়?
না না! আরাবের কোনো ক্ষতি হবে কেনো?‌ ও তো আরাবকে কিছু করতে বলবে না! যা করার ও‌ নিজেই করবে! আরাবকে এসবে জড়াবে না ও। মনেমনে হিসাবটা আতো একবার কষে নিলো দোয়া। আরাব একদম ওর সামনে এসে দাড়িয়ে বললো,

-নিঃসংকোচে বলো দোয়া। কি হয়েছে?

...

-আমি আছি দোয়া। বলো?

দোয়া চোখ বন্ধ করে একটা জোরে শ্বাস ছাড়লো। এই আমি আছি কথাটায় কতো‌‌না স্বস্তি! সে আছে! চোখ মেলে‌ বললো,

-আমার কিছু দরকারী কথা বলার আছে আপনাকে।

-হ্যাঁ,সেটাই‌ তো‌ শুনতে এসেছি! বলো?

-হ্যাঁ বলবো আপনাকে। কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে।

ভ্রু কুচকে তাকালো আরাব। মেয়েটা এতো অচেনা কেনো? নিজে থেকে ডেকেছে,তবুও এতোটা গুটানো কেনো? এতো সীমাবদ্ধতা কিসের? পরপরই মনে পরলো,ও দোয়া! সেই দোয়া,যার আত্মসম্মানবোধে ওর গর্ব হয়। এমন কাউকে ভালোবাসে ও,যার সামনে ভালোবাসি বলার আগে লুকিয়ে চুরিয়ে একটার পর একটা ভালোবাসার প্রকাশ করতে বাধ্য হচ্ছে ও। মুচকি হেসে আরেকপা দোয়ার দিকে এগোলো আরাব। মাথা নিচু করে বললো,

-সবসময়,তোমার সবরকম শর্ত সমর্থিত দোয়া।

দোয়া নির্বাক হয়ে তাকিয়ে রইলো। আরাব মাথা তুলে ওকে চোখ মেরে বললো,

-বেশি ফিল্মি হয়ে গেলো?

নিজের উপর প্রচন্ডরকমের রাগ হলো দোয়ার। কি জন্য এসেছিলো,আর এই লোকটা কি কি অদ্ভুত ব্যবহারে দুর্বল করে দিচ্ছে ওকে। আর ওউ সব ভুলে কেনো গা ভাসাচ্ছে তাতে? আরাব মুচকি হাসছিলো। দোয়া চড়া গলায় বললো

-আমি আপনাকে যা বলবো,তার বিপরীতে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না!

-ওকে ফাইন। প্রশ্ন করবো না। তুমি বলো।

একদমই স্বাভাবিক গলায় বললো আরাব। দোয়া বিস্ময়ে তাকিয়ে রইলো। মানুষটা কিসের তৈরী,মাঝেমধ্যে এই কথাটা বড্ড ভাবায় ওকে। দোয়া ব্যাগ থেকে আরাবের সেই কাগজটা বের করে বললো,

-এ্ এই ডক্টর সজল মুফতাহির আপনার বোনের বর?

-হ্যাঁ।

দোয়া থামলো। আরাবের কেনো কথাটায় প্রশ্ন আসা করেছিলো ও। ওকে অবাক করিয়ে দিয়ে আরাব বললো,

-দিয়ানকে নিয়ে যখনতখন যেতেই পারো।

-বিষয়টা দিয়ান না।

মুচকি হাসলো আরাব। কেনো প্রশ্ন না করেও বেশ ভালোমতোই বুঝে গেলো,দিয়ানকে নিয়ে দোয়া মুফতাহিরের খোজ করছে না। দোয়া বললো,

-ওনার নিউ এইড হসপিটাল?

-হ্যাঁ।

খানিকটা সময় চুপ করে রইলো দোয়া। মাথা নিচু রেখে আস্তে করে বললো,

-বায়োমেডির ডক্টর সুমনকে চেনেন?

আরাব বিস্ফোরিত চোখে তাকালো দোয়ার দিকে হাত মুঠো করে পেছন ফিরে দাড়ালো ও এবার। এতোক্ষন দোয়ার জটিলতার মাঝেও ওকে স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছিলো ও। কিন্তু এবার ওর সমস্ত স্বাভাবিকতায় জটিলতা এনে দিয়েছে দোয়া। নিজেকে সামলে জোরপুর্বক হাসি টেনে দোয়ার দিকে ফিরলো ও। দোয়া তখনো মাথা নিচু করেই দাড়িয়ে। আরাব বললো,

-না তো! চিনিনা! বাট ইফ ইউ‌ ওয়ান্ট,এনকুয়েরি করতে আমার কোনো সমস্যা নেই!

দোয়া মাথা তুলে তাকালো আরাবের দিকে। ওর চেহারায় আশ্বাস! হঠাই অনেকটা সাহস সঞ্চার হলো যেনো ওর মাঝে। বলে উঠলো,

-এই ডক্টর সুমন আপনার বোনজামাইয়ের নাম ব্যবহার করে মানুষজনকে ঠকাচ্ছে মিস্টার আরাব!

আরাবের চোখেমুখে বিস্ময়,প্রশ্নের ঢল। কিন্তয়ওু দোয়ার শর্তের জন্য কিছুই বলছে না। বুঝলো সবটাই দোয়া। বললো,

-এই ডক্টর সুমন আমার বান্ধবী তাজীনকে বলেছে,সে নাকি ডক্টর সজল মুফতাহির। সে নাকি নিউ এইড হসপিটালের হার্টসার্জন! এই পরিচয়ে ওদের বিয়ে অবদি ঠিক হয়ে গেছে মিস্টার আরাব!

মুখ যেনো তালাবন্ধ করে রেখেছে আরাব। এই মুহুর্তে শতশত প্রশ্ন ওর ভেতরে তোলপাড় চালাচ্ছে। সুমন এখানে? কবে? কিভাবে? মুফতাহিরকে না দেখেও দোয়া কি করে এতোকিছু ভেবে নিলো? তারমানে স্পষ্ট,সুমনকে আগে থেকেই চেনে ও। কিন্তু কিভাবে? সুমনই বা কেনো তাজীন নামের কারো সাথে জরাচ্ছে? আর তো আর,এসবে মুফতাহিরের নাম কেনো আসছে? হতবিহব্বল চেহারা সামলে দোয়ার দিকে তাকালো ও। ও মেয়েটাও‌ চিন্তায় কপালে ভাজ ফেলে দাড়িয়ে। পুর্বাকাশের সুর্য মাথার উপর আসায় শুধু বটের পাতার ছায়াটা দিয়ে ঢেকে আছে সুর্যকিরনের কিয়দাংশ। বাকি সবটুকো উপচে পরেছে দোয়ার চেহারায়। আরাব শান্ত গলায় বললো,

-তাজীনের সাথে কোনো ফ্রডের বিয়ে হবে না দোয়া। তুমি নিশ্চিন্ত থাকো।

-ম্ মানে? আপনি...আপনি কি করবেন মিস্টার আরাব? ডক্টর সুমন...ডক্টর সুমন কিন্তু খুবই...

-ডেন্জারাস পার্সোন!

-মানে?

-কিছুনা। বাংলা ফিল্মের ডায়লগ ছুড়লাম। এনিওয়েজ,তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। বিয়েটা হবে না।

-কিন্তু মিস্টার আরাব...

-ভরসা করে ডেকেছো। একটু ভরসা রাখো?

কাদার তীব্র ইচ্ছা ছিলো দোয়ার। কিন্তু তবুও শক্ত রাখলো নিজেকে। কাউকেই ভরসা করতে পারেনা ও। সবাই এক। সবাই!বললো,

-কি করবেন আপনি?

আরাব তাচ্ছিল্যে হেসে বললো,

-নিজের বেলায় বলে দিলে প্রশ্ন করো না। আর আমাকে একের পর এক প্রশ্ন বিদ্ধ করছো। যাইহোক,আমি কিছুই করবো না। আমি জানি আমি কিছু করতে চাইলেও তা গ্রহন করবে না তুমি। তাই তোমার ফেভারটাই আমি গ্রহন করলাম। আমার বোনজামাইয়ের নাম কেউ‌ বাজেভাবে ব্যবহার করছে,তা জানানোর জন্য থ্যাংকস্! আপাতত আমি মুফতাহির ভাইয়াকে দিয়ে ওই ফ্রডের বিরুদ্ধে থানায় জিডি করাই,তুমি না হয় কপিটা তোমার বান্ধবী আর তার ফ্যামিলিকে দেখিয়ে দিয়ো। ব্যস্! শাদি ক্যান্সেল!

দোয়া‌ শ্বাস ফেললো। খুব সরল তবে কার্যকরি কিছু ভেবেছে আরাব। এমনটা হলে,খুব ভালোভাবেই সবটা মিটে যাবে। আরাবের দিকে দু দন্ড তাকিয়ে রইলো ও। আরাব ঠোট টিপে হেসে বললো,

-এমনটাই করতে যাচ্ছি। বেশি কিছু না! পাক্কা!

-ধন্যবাদ।

-ধন্যবাদ তো তোমার প্রাপ্য দোয়া। আমার বোনের বরের মানসম্মানটা তো তোমার জন্যেই বাচবে বলো?

-জ্ জ্বী। আপনি তবে...

-হ্যাঁ হ্যাঁ,জিডির কপি পৌছে যাবে তোমার কাছে। ডোন্ট ওয়ারি।

-জ্বী। আ্ আসছি।

-আবার আসবে?

দোয়ার বড়বড় চাওনি দেখে আরাব আরো বড়সর হাসি দিয়ে বললো,

-এসো।

দোয়া পা বাড়ালো। কেমন যেনো ভয় হচ্ছে ওর। যতোটা সহজ সবটা দেখাচ্ছে,আদৌও কি ততটা সহজ সবটা? আরাব পেছন থেকে আবারো বললো,

-আমার জ্যাকেটটা ফেরত দিলে না দোয়া?

একপলক পেছন ফিরে তাকলো দোয়া আরাবের দিকে। পকেটে হাত গুজে হাসছে ও। ওকে যে সবেমাত্র প্রায় অচেনাই বলা চলে এমন একটা মেয়ে এতোসব কথা বললো,এতোগুলো ধোয়াশা ছড়িয়ে রেখে গেলো,তা যেনো একদমই গায়ে লাগেনি ওর। আরাব বললো,

-পরেরবার মনে করে জ্যাকেটটা নিয়ে আসবে কেমন? আমার জিনিস কাছে রাখার অনেক বাজে সাইড ইফেক্ট হতে পারে তোমার!

ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলো দোয়া। কেনো যেনো সব অস্থিরতার মাঝে এই লোকটার উপস্থিতি,অনুপস্থিতি ওর আলাদা এক অস্থিরতার কারন। তবে এক বিষয়ে নিশ্চিন্ত হলো ও। আসল ডক্টর মুফতাহিরের করা জিডি দেখালে কোনোমতেই তাজীন আর অবিশ্বাস করবে না ওকে। ছেড়ে দেবে ডক্টর সুমনের মতো ধোকাবাজকে। আর রইলো বাকি ওর নিজের সুমনের সম্মুখিন হওয়া, এবারতো কোনো আড়াল নেই। ও জানে,কতোটা হিংস্র হতে পারে সুমন। তাই নিজেকে সেভাবেই না হয় প্রস্তুত করে নেবে ও।

দোয়া আড়াল হতেই পাশের ছোট্ট টঙের দোকানের দিকে এগোলো আরাব। এককাপ চা নিয়ে হাসিমুখে লেকের দিকে তাকিয়ে চুমুক দিলো চায়ের কাপে। দোয়া নিজেও জানে না,ও ঠিক কতো গুরুত্বপুর্ন ইনফর্মেশনস্ দিয়ে গেলো ওকে। কাপে চুমুক দিয়ে আরাব বাকা হেসে বললো,

-ডক্টর সুমন,ক্লোজেস্ট এসিসটেন্ট অফ ডক্টর রওশন! ওয়েলকাম ব্যাক ডিয়ার ! ওয়েলকাম ব্যাক! অনেক তো হলো লুকোচুরি! এন্ড নাও...দ্যা ফাইনাল রাউন্ড বিগেনস্!

#চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 24 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন