#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-২৫
আরাবকে অফিসে দেখে কিছুক্ষন অবিশ্বাসের চোখে তাকিয়ে রইলো মুফতাহির। ও শুনেছিলো আরাব তৌফিক ওয়াহিদের শর্ত মানতে অফিস এসেছিলো একবার। কোনো কাজ না করে শুধু কিছু কাগজপত্র নিয়েই নাকি বাসায় চলে গিয়েছিলো,এমনটাই কানে এসেছিলো ওর। দ্বিতীয়বার ওকে অফিসে দেখবে,আশা করেনি মুফতাহির। ধীর গলায় উচ্চারন করলো,
-আরাব? তুমি?
কোটটা টেনে হাসিমুখে ওর দিকে এগোলো আরাব। মুখোমুখি দাড়িয়ে বললো,
-হ্যালো ভাইয়া। সারপ্রাইজ!
মুফতাহির উৎফুল্লভাবে হাত এগিয়ে বললো,
-হোয়াট আ সারপ্রাইজ আরাব! ফিলস্ গ্রেট টু সি ইউ হেয়ার!
হাতে হাত মিলিয়ে মুফতাহিরকে আলিঙ্গন করলো আরাব। বললো,
-ফিলস্ ওয়াও টু বি হেয়ার! এজ আপকামিং ওনার অফ রংধনু ইন্ডাস্ট্রিজ!
মুফতাহির আবারো বিস্ময়ে তাকালো। আরাব এর আগে কখনোই এ ধরনের কথা বলেনি। আজকে ওরই একের পর এক কথা আর কাজে বিস্মিত না হয়ে পারছে না। আরাব বললো,
-বাবা কোথায় ভাইয়া?
-উনি এখনো আসেননি আরাব। উম..তা তুমি এতো সকালসকাল এখানে?
-কেনো? উচিত হয়নি আসা?
-হোয়াট আর ইউ সেয়িং আরাব? এসব তো তোমারই। ইউ ক্যান কাম,হোয়েনএভার ইউ ওয়ান্ট টু। আমি তো জাস্ট এটা জিজ্ঞাসা করছিলাম আজ বায়োমেডি অফ ডে কি না!
আরাব রহস্যময় হেসে বললো,
-না। আজকে অফ ডে না!
-তাহলে...
-একচুয়ালি অনেক ভাবলাম জানোতো মুফতাহির ভাইয়া। বাবার তো বয়স হয়েছে। আর তোমারও চেম্বার আছে। দুজনে রংধনু আর কতো সামলাবে বলো? তাই ডিসিশন নিলাম এখন থেকে বায়োমেডির অফ ডে না থাকলেও আমি অফিসে আসবো। ইনফ্যাক্ট রেগুলার আসবো। ফ্রম ওনায়ওর্ডস্,বায়োমেডি ইজ গোয়িং টু বি মাই পার্শিয়াল জব কর্নার। আর প্রায়োরিটি হিসেবে থাকবে বাবার বিজনেস!
শেষের কথাটা বেশ শক্তভাবে বলেছে আরাব। মুফতাহির চুপচাপ তাকিয়ে রইলো ওর দিকে। তারপর হেসে ওর কাধ ধরে হাটা লাগিয়ে বললো,
-ওকে ফাইন। এজ ইউ উইশ। এসো,আমি তোমাকে ডিটেইলস্ দেখিয়ে দিচ্ছি।
আরাব বাধা দিলো না। পা বাড়ালো মুফতাহিরের সাথে। হ্যাঁ দেখবে,ডিটেইলস্ দেখবে। অনেক হিসাব দেখার আছে ওর। অনেক হিসাব মিটানোর আছে।
•
ভার্সিটির জন্য বাড়ি থেকে বেরোলো দোয়া। সদর দরজায় দাড়িয়ে আশপাশটা দেখে নিলো কয়েকবার। আগেরদিন আরাবের সাথে দেখা করে আসার পর থেকেই অদ্ভুত এক অনুভুতি হচ্ছে ওর। মনেহয় সবসময় কেউ চোখেচোখে রাখছে ওকে। মাহিমকে পড়াতে যাওয়ার সময়,টুইঙ্কেলদের বাসায়,এমনকি মুখার্জীবাড়িতেও মনে হয় ওকে কেউ অনুসরন করছে। সকালবেলা বারান্দায় অনেকগুলো কাঠগোলাপ রাখা ছিলো।
ঘুম থেকে উঠে এগুলো দেখে আরো অজানা ভয় জাপটে ধরতে শুরু করেছে দোয়াকে। এসব কার জন্য? কে হতে পারে ভাবতেই মাথা ফেটে যাচ্ছিলো ওর। চটজলদি সব ফুল তুলে ফেলে দিয়েছে। কোনোমতে নিজেকে সামলে,সকালের কাজ সামলেছে। বেরিয়েছে,ভার্সিটি যাবে বলে। হাটা লাগালো দেখেশুনে। বাস থামার জায়গাটায় এসে দাড়ালো ও। আচমকা বাইক এসে দাড়ালো ওর সামনে। দোয়া চমকে খানিকটা পিছিয়ে দাড়িয়ে গেলো। গ্রে প্যান্ট,হাতে ঘড়ি,নীল শার্ট,বুকপকেটের কাছে আইডিকার্ড লাগানো। ওটা দেখে ব্যাগটা আরেকটু শক্তিতে আকড়ে ধরলো দোয়া। হেলমেট খুলে আরাব বড়সর হাসি দিয়ে বললো,
-গুড মর্নিং!
দোয়া নিরবে তাকিয়ে রইলো। সবসময় এক আলাদা স্নিগ্ধতায় ভরপুর এই মানুষটার চেহারা। সকালসকাল আরাবের চেহারা দেখে রাগ হওয়া উচিত ছিলো ওর। কিন্তু এ কয়দিনের চেনাজানায়,পাল্টে যাচ্ছে সে চিরায়ত নিয়ম। আরাব ভ্রু নাচালো। দোয়া একটু অস্বস্তিতে পরে গেছে। চোখ সরিয়ে নিলো অতি সন্তর্পনে। ওর মনে পরলো সুমনের বিরুদ্ধে জিডির বিষয়ে। আবারো চোখ তুলে কিছু বলার আগেই ওর সামনে একটা কাগজ তুলে ধরে আরাব বললো,
-এই নাও,ওই ডক্টর সুমনের বিরুদ্ধে জিডি করে দিয়েছি। তাহসানুল আরাবের বোনজামাইয়ের নাম ব্যবহার করে মেয়েদের ঠকানো? ওকে দিনে তারা দেখানোর ব্যবস্থা করে দেবে পুলিশ। ডোন্ট ওয়ারি।
কাগজটা হাতে নিলো দোয়া। পুরোটা পড়ে নিলো ওটার। সবকিছুই ঠিকঠাক। কেমন যেনো মানতে কষ্ট হচ্ছে দোয়ার। সবটা এতো স্বাভাবিকভাবে,এতো সহজভাবে কিভাবে হতে পারে? আরাব শান্ত গলায় বলে উঠলো,
-তোমাকে বললাম তো দোয়া। ডোন্ট ওয়ারি। এতো চিন্তিত দেখতে ভালো লাগে না তোমাকে।
দোয়া তাকালো ওর দিকে। এতোক্ষনে বাইক ছেড়ে নামলো আরাব। ওর সামনে দাড়িয়ে বললো,
-খুব দেখার ইচ্ছা দোয়া। নিমীলিত চোখজোড়ার চঞ্চলতা,মলিন বিনুনীতে আবদ্ধ চুলের উচ্ছ্বলতা,নয়তোবা গাজরায় বদ্ধ খোপা,মুঠোতে আটকে থাকা ওড়নার মৃদ্যু বাতাসে উড়োউড়ি,ভাজের পরিবর্তে কপালে কালোটিপ,হাতে সময় ধরে রাখার কঠোরতা ছাপিয়ে ডজন খানেক কাচের চুড়ি,লাল পার সাদা শাড়িতে সরলতার আরেক রুপ। খুব দেখার ইচ্ছা।
-এ্ এসব কি বলছেন আপনি মিস্টার আরাব?
আরাব চোখ সরালো দোয়ার থেকে। এভাবে বলাটা ঠিক হয়নি ওর। কিন্তু দোয়ার শুধু এইটুক রিয়্যাক্ট ওকে অবাক করেছে। তারপর বুঝলো হয়তো নাম ধরে বলেনি বলে বেশি কিছু বললো না। গলা ঝেড়ে বললো,
-লিভ ইট! আম দোয়া? কাল তো তুমি প্রশ্ন করতে মানা করেছিলে,কিছুই জিজ্ঞাসা করতে পারি এজন্য। আজ করবো?
দোয়ার চেহারায় ভয় স্পষ্ট। ও বেশ বুঝতে পারছে আরাব ওকে সুমনের পরিচয় নিয়েই জিজ্ঞাসা করবে। এটাও জিজ্ঞাসা করবে,সবটা জেনেও কেনো দোয়া নিজেই তাজীনকে বললো না। কেনো ও নিজেই থানায় যায়নি? কি উত্তর দেবে ও এসবের? এসব করতে গেলে তো ওর পুর্নপরিচয় দিতে হতো। এজন্যই তো কিছুই করেনি ও। আমতা আমতা করে বললো,
-জ্ জ্বী মানে...
আরাব স্বাভাবিক গলায় বললো,
-আরে আরে! ঘাবড়ে কেনো যাচ্ছো? সিম্পল কোশ্শেন করবো! এমন তু তু তুতলিয়ে গেলে যে?
কপাল কুচকে তাকিয়ে রইলো দোয়া। নিজেকে সামলে বললো,
-দ্ দেখুন,আ্ আসলে...
-আ্ আবারো তো তো তোলাচ্ছো?
দোয়া চোখ বন্ধ করে অন্যদিক ফিরলো। রাগ হচ্ছে ওর এবার। আরাব ঠোট কামড়ে হেসে বললো,
-তা তো তো তোতলানো দোয়া? তোমার বান্ধবী কেমন মেয়ে বলোতো?
বড়বড় চোখে তাকালো দোয়া। কেমন মেয়ে মানে? তাজীন কেমন মেয়ে তা দিয়ে ওর কি? আরাব মাথা চুলকে বললো,
-ওমন করে তাকাচ্ছো কেনো?
-মানে? আপনি ঠিক কি বুঝাতে চাচ্ছেন?
-কেনো বোঝোনি? তোমাকে বললাম তাজীন কেমন মেয়ে।আর তুমি এমন লুক দিচ্ছো যেনো কোনো মেয়ে কেমন,এটা জিজ্ঞাসা করা যাবে না আমার!
-যাবে। তবে আমাকে নয়!
কড়া গলায় বলে নিজে নিজেই থেমে গেলো দোয়া। আরাব মাথা নিচু করে সন্দিহান কন্ঠে বললো,
-হুয়াই? তোমাকে জিজ্ঞাসা করবো না তো কাকে জিজ্ঞাসা করবো? তোমার বান্ধবীর খবর তুমি ছাড়া আর কে দেবে হুম?
-ও অনেক ভালো মেয়ে!
-হুহ! কতো ভালো মেয়ে দেখলাম! তারপর শুনি ভালো মেয়েটা কাউকে না জানিয়ে একাএকাই বিয়ে করে নিয়েছে!
আফসোসের স্বরে বললো আরাব। দোয়া শুধু তাকিয়ে রইলো। দুবার ভ্রু নাচালো আরাব। একটা জোরে শ্বাস ফেলে রাস্তার দিকে তাকিয়ে বিরবিরিয়ে বললো,
-এই বাসটা কেনো আসছে না এখনো?
-বাস মেরে বাসমে হ্যায়। যাবতাক তুম বাসমে না আও,বাস ভি নেহি আয়েগা! হু হা হা!
আরাব নিজেনিজেই হেসে ধীরগলায় বললো। কয়েকবার বাস উচ্চারন করেছে ও,এটা বুঝে আবারো ওর দিকে তাকালো দোয়া। আরাব কথা পাল্টাতে বললো,
-আমি তো নর্মালি জিজ্ঞাসা করছিলাম তাজীন কেমন মেয়ে। আইমিন,এই জিডিটা তোমার বান্ধবীকে দেখিয়ে দিলে তোমার বান্ধবী একটা ফ্রডকে এটলিস্ট বিয়ে করবে না তাইনা?
-না।
সোজা জবাব দিয়ে পাশ ফিরলো দোয়া। ও জানে তাজীন ওর মুখের কথাতেই অনেককিছু বিশ্বাস করতো। এখন জিডিটা যখন দেখাবে,আর কোনো সন্দেহই থাকবে না ওর। তাই বেশ অনেকটাই নিশ্চিন্ত ও। হঠাৎই আরাব ঠান্ডা গলায় বলে বললো,
-ডক্টর সুমনকে কি করে চেনো দোয়া?
শিরদাড়া যেনো হিম হয়ে গেলো দোয়ার। পাশে তাকিয়ে আরাবকে দেখার সাহসও ওর নেই। হাত কচলাতে লাগলো ও। ঠিক তখনই সামনে ভার্সিটির বাস এসে থামলো। পাশ না ফিরে বললো,
-আ্ আমার দ্ দেরি হয়ে যাচ্ছে।
-এ্ এ্ এসো।
দোয়া পাশ ফিরতেই ওকে ইনোসেন্ট একটা হাসি উপহার দিলো আরাব। একটা কথাও না বলে সোজা বাসে চরে বসলো দোয়া। কোনোদিক তাকায় নি ও। বাসে উঠে যাওয়ার পর অসহায়ভাবে তাকিয়ে থেকে নিরব প্রেয়সীর প্রস্থান সহ্য করলো আরাব। বাস ছেড়ে দিলে হাতদুটো মুঠো করে রেখে বললো,
-কেনো এতো আড়াল দোয়া? কেনো এতো বাধা? কেনো তোমাকে কঠোর হতে হলো? আর কেনো আমাকেই বা এতো অসহায় পরিস্থিতিতে পরতে হলো? দোষটা তো কারোরই ছিলো না! শাস্তিটা কেনো এতোদিন তোমাকে আর তোমার পরিবারকে সইতে হলো? আর কেনো অবশেষে আমিও তার শিকার? কেনো দোয়া? পৃথিবীটা এতো নিষ্ঠুর কেনো?
•
স্তব্ধ দুপুর। ক্যাম্পাসের এক বড় গাছের নিচে দাড়িয়ে দোয়া আর তাজীন। তাজীন শান্ত দৃষ্টিতে হাতের কাগজটার দিকে তাকিয়ে। শুকনো ঢোক গিললো দোয়া। ডক্টর সুমন যে ওকে ভুল পরিচয়ে ঠকাচ্ছে এটা বলে দিয়েছে ও তাজীনকে। আরাবের দেওয়া জিডির কাগজটাও দেখিয়ে দিয়েছে। এখন বুঝে উঠতে পারছে না তাজীন কি বলবে,তার বিপরীতে ওই বা কি বলবে। দোয়া একপা এগিয়ে তাজীনের কাধে হাত রেখে কাপাকাপা গলায় বললো,
-ত্ তাজ?
ভাষাহীন দৃষ্টিতে তাজীন দোয়ার দিকে তাকালো। দোয়া ব্যস্তভাবে বললো,
-তাজ? তাজ উনি...ডক্টর সুমন...উনি...
-আমার বিয়ে হয়ে গেছে দোয়া।
বিস্ফোরিত চোখে তাজীনের দিকে তাকালো দোয়া। ওকে ছেড়ে দু পা পিছিয়েও গেছে। যা শুনলো,তা কি ঠিক শুনলো ও? যদি তাই হয়,তবে তা কি করে সম্ভব? তাজীনের মাটির দিকে স্থির চাওনি। দোয়া জিভ দিয়ে ঠোট ভিজিয়ে আবারো এগোলো ওর দিকে। বললো,
-ম্ মানে? তাজ...
তাজীন মাথা তুলে তাকালো। নাকটা টেনে শক্ত গলায় বললো,
-গতকাল রাতেই আমার বিয়ে হয়ে গেছে।
#চলবে...
[ সাসপেন্স তাড়াতাড়িই ক্লিয়ার করবো। ক্লিয়ার করবো বলেই তো গত কয়েক পর্ব থেকে সাসপেক্ট টপিকে এসেছি। আশা করবো সে পর্যন্ত আপনারা ধৈর্য রাখবেন। হ্যাপি রিডিং♥ ]