#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-২৬
-প্রথমবারের মতো যাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করলাম,যাকে...যাকে আস্তেআস্তে নিজের সবটুকো দিয়ে ভালোবাসতে শুরু করলাম,সেই আমাকে এতো বাজেভাবে ঠকালো দোয়া। এতো বাজেভাবে ঠকালো। সে...সে কিনা একটা ঠকবাজ,একটা বহুরুপী। যার সবটা...সবটা নাটক ছিলো,আমাকে বলা প্রতিটা কথা মিথ্যে ছিলো,আমার সাথে কাটানো প্রতিটা মুহুর্ত ছলনা ছিলো। সে ভালোবাসেনি আমাকে দোয়া। কোনোদিনই ভালোবাসেনি সে আমাকে। আমার সাথেই কেনো এমন হলো বলতে পারিস? আমার সাথেই কেনো? আর...আর একজন ঠকিয়ে চলে যাবে বলে ঠিক সেই মুহুর্তেই আরেকজনকে তার জায়গাটা দিয়ে দিতে হবে,এমন সিচুয়েশন কেনো হলো দোয়া? কেনো হলো? কেনো হলো?
দোয়াকে জড়িয়ে ফুপাচ্ছে তাজীন। শব্দ করর কাদছে না একদমই ও। স্তব্ধ হয়ে দাড়িয়ে আছে দোয়া। ওর মাথায় কিছুই ঢুকছে না। বেশ অনেকটা সময় কাদলো তাজীন। একসময় ওকে আস্তেধীরে ছাড়িয়ে ওর দু কাধ ধরে দোয়া বললো,
-কি হয়েছে তাজ? খুলে বলো আমাকে সবটা।
চোখ মুছলো তাজীন। একটা শুকনো ঢোক গিলে শান্তভাবে বলতে লাগলো,
-আমি ঠকে গেছি দোয়া। ঠকে গেছি। কাল ভার্সিটি থেকে বাসায় ফিরেই দেখি বাবা খুবই অসুস্থ্য। কারন? কারন নাকি ওই ছদ্মবেশি। সে... সে নাকি ছলচাতুরী করে বাবার কাছ থেকে কিসের সাইন আদায় করিয়ে নিয়েছে,আর তাতে আমাদের কোম্পানি ডুবতে বসেছে। আমার বিশ্বাস হচ্ছিলো এসব। বিশ্বাস করিনি। বাবাকেও অনেক বুঝিয়েছি। কিন্তু বাবা মানেনি। বারবার ফোন করে যাচ্ছিলাম ওই মানুষটাকে। পাইনি। বাবা নানুভাইকে অনেক কথা শুনিয়ে দেয়ই লোকটার পরিচয় নিয়ে। তারপর পুলিশ কমপ্লেইন করতে গিয়ে জানা যায় ওই লোকটা ডক্টর সজল মুফতাহিরের নাম ব্যবহার করে আসছে এতোদিন হলো। থানায় তার নামে জিডিও করা আছে। ঠিক যেটা এখন তুই এনেছিস।
দোয়া অবাক। ও কিছু করার আগেই এতোকিছু ঘটে যাবে,ধারনায় ছিলো না ওর। বিস্ময়ে কথা বেরোচ্ছে না ওর। তাজীন বললো,
-মানুষ চিনতে অনেক বড় ভুল করে ফেলেছি আমি দোয়া। অনেকবড় ভুল করে ফেলেছি। আর সে ভুলের মাশুল সারাজীবন দিতে হবে আমাকে।
নিরবতা। দোয়া চেয়েছিলো বিয়েটা না হোক,কিন্তু তাজীনের এরকম বিধ্বস্ত দশা নিয়েও ভয় ছিলো ওর। আর সেটাই হলো। তাজীন স্থির দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে। ওর দিকে এগিয়ে আবারো ওর এক কাধে হাত রাখলো দোয়া। কিছু বলতে যাবে তখনই,
-তাজীন?
পুরুষালি কন্ঠে তাজীনের নাম শুনে দোয়া পাশ ফিরলো। শার্ট,প্যান্ট পরা বেশ মার্জিতবেশের এক লোক দাড়িয়ে। তাজীন চোয়াল শক্ত করে দাড়িয়ে রইলো। লোকটা একপলক দোয়ার দিকে তাকালো। তারপর ইতস্ততবোধ নিয়ে তাজীনের দিকে এগিয়ে বললো,
-আপনি এভাবে না বলে ভার্সিটি চলে এলেন?
...
-আপনার ক্লাস কি শেষ? না মানে,বাসায় ফিরবেন কখন?
তাজীন ঠান্ডা আওয়াজে বললো,
-জ্বী। ক্লাস শেষ আমার। এখনই ফিরবো।
লোকটা আবারো দোয়ার দিকে তাকালো। লোকটার পরিচয় না জানলেও দোয়া এটুকো বুঝলো,উনি তাজীনকে কিছু বলতে চাচ্ছেন এখন। ওকে দেখিকে লোকটা তাজীনকে বললো,
-আপনার ফ্রেন্ড?
তাজীন মাথা তুলে তাকালো। দোয়ার দিকে তাকিয়ে বললো,
-হুম।
-বেশ আপনারা কথা বলুন। আমি গাড়িতে আছি।
লোকটা চলে যাচ্ছিলো। তাজীন পেছন থেকে বললো,
-জাস্ট এক মিনিট মিস্টার নিরব।
তাজীনের সম্বোধন শুনে দাড়িয়ে গেলো নিরব। এই মেয়েটার সাথে এতো আকস্মিকভাবে ওর জীবন জড়িয়ে গেছে যে সবটা বুঝে ওঠার সুযোগও পায়নি। তাই তাজীনের কাছেও স্বাভাবিক ব্যবহারে আশাবাদী নয় ও। ওদের মতো একেবারে অচেনা দুজন মানুষের মাঝে স্বামী স্ত্রী নামক পবিত্র সম্পর্ক জুড়ে গেছে। ভাবতেও অবাক লাগছে প্রতিবার। দোয়া একবার নিরবের দিকে,একবার তাজীনের দিকে তাকালো। তাজীন দোয়ার দিকে তাকিয়ে তাচ্ছিল্যে বললো,
-সময় আর পরিস্থিতি কতোটা বাজেভাবে বদলায় দেখ দোয়া! তোকে দুদিন আগে একজনের সাথে আমার ফিয়ন্সে হিসেবে দেখা করালাম। আর আজ দেখ,অন্য একটা মানুষকে দেখিয়ে বলতে হচ্ছে,ইনি আমার বর!
দোয়া বিস্ফোরিত চোখে তাকালো। তাজীন কড়া গলায় বলে উঠলো,
-মিট মাই হাসবেন্ড,ডক্টর নিরব চৌধুরী। এক্সপেরিমেন্ট স্পেশালিস্ট,বায়োমেডি রিসার্চ ইনস্টিটিউট।
চারপাশ ঘুরতে লাগলো দোয়ার। তাজীনের কথা কিছুতেই মানতে চাইছে না ওর মস্তিষ্ক। বিস্ময় নিয়েই বলে উঠলো,
-মানে?
-মানে কাল তাজীন আর নিরবের শুভ বিবাহ সম্পন্ন হইয়াছে।
আরাবের গলা শুনে ধরফরিয়ে পাশ ফিরলো দোয়া। আরাব একদম পেছনেই দাড়িয়ে ওর। দোয়া হতভম্বের মতো বললো,
-আপনি এখানে?
-তুমি যেখানে,আমিও সেখানে।
-মিস্টার আরাব!
-কিডিং! আসলে ঘটনা হলো,কলিগ ফোন করে বললো,বিয়ের পরদিনই বউ খুজে পাচ্ছে না। তাই তার বউ খুজতে এখানে চলে এলাম!
-মানে? ক্ কে আপনার কলিগের বউ?
-তোমার বান্ধবী,তাজীন।
আরেকদফা ধাক্কা খেলো দোয়া। আরাব ওর সেই বিখ্যাত ইনোসেন্ট হাসি নিয়ে এগিয়ে এসে বললো,
-সত্যি বলছি ইয়ার! ইট ওয়াজ লাইক টিপিক্যাল বেঙ্গলী ফিল্ম! হিরোইনকে ধোকা দিয়ে ভিলেন বিয়ে বিয়ে করতে চায়,লাস্ট মোমেন্টে ম্যাজিকের মতো বিয়েটা ভেঙে যায়,হিরোইনের বাবার হার্ট এটাক,বারবার তার আত্মীয়স্বজনরা কল,হবু জামাই নাকি সবকিছু নিজের নামে লিখে নিয়েছে,হবু জামাই নাকি ঠকবাজ,হবু জামাই নাকি ধোকাবাজ,হবু জামাই এটা,হবু জামাই ওটা এইসব শুনাতে থাকা। আর ঠিক তখনি নিরবের বাবার হিরোর মতো,আইমিন হিরোর বাবার মতো এন্ট্রি! এক বিজনেস পার্টনারই তো অন্য পার্টনারের দুঃসময়ের সঙ্গী,অতঃপর বিজনেস রিলেশনকে আত্মীয়তার সম্পর্কে বদলে দেওয়া এন্ড অল! অবশ্য এমনটাই তো হওয়া উচিত ছিলো। তাইনা দোয়া?
দোয়া দম মেরে দাড়িয়ে রইলো। ওর মাথায় কিছুই ঢোকেনি যেনো। মুচকি হেসে আরাব তাজীনকে বললো,
-হাই তাজীন! আমি নিরবের সিনিয়র। তাহসানুল আরাব।
....
-দেখো তাজীন? আমি তোমার বড় ভাইয়ের মতো। ভাই হিসেবে একটা এডভাইস দেবো?
তাজীন মাথা নিচু করে চুপ রইলো। আরাব বললো,
-নিরবের সাথে বাসায় চলে যাও। কাল ওভাবে বিয়েটা হয়ে গেলো তোমাদের। আর আজই এভাবে কাউকে না জানিয়ে ভার্সিটি চলে আসাটা কিন্তু একদমই ঠিক হয়নি তোমার। বাসায় তোমার মা বাবা,নিরবের বাবা সবাই টেনশন করছে।
তাজীন দোয়ার দিকে তাকালো। আরাব বললো,
-তোমার বান্ধবীকে আমি আগে থেকে চিনি তাজীন। ওকে না হয় বাকিটা আমি বুঝিয়ে বলছি? তোমরা এসো। কি দোয়া? শুনবে তো?
চুপচাপ দোয়াকে পাশ কাটিয়ে চলে গেলো তাজীন। নিরবও ওর পিছনেই চলে গেলো। আরাব পকেটে দুহাত গুজে মুচকি মুচকি হাসছে। দোয়া ওভাবেই শক্ত হয়ে দাড়িয়ে রইলো। আর কিছুই শোনার নেই ওর। শেষ মুহুর্তে পারিবারিক চাপে পরে যে তাজীন আর বিরবের বিয়ে হয়েছে,সেটা পরিষ্কার ওর কাছে। কিন্তু তারচেয়ে বড় চিন্তা! সুমন,নিরব,আরাব-এ সবগুলো নাম বায়োমেডির সাথে জড়িয়ে আছে। যা থেকে এতোগুলো দিন পালিয়ে বেরিয়েছে ও,চারপাশ থেকে ওকে সেই বায়োমেডিই ঘিরে ধরছে বারবার! এ সবটা কি শুধুই কাকতালীয়? নাকি আরো বড় কোনো ঝড়ের পুর্বাভাস?
•
অফিস থেকে তৌফিক ওয়াহিদের সাথে সোজা রংধনুতে পৌছালো মুফতাহির। টুইঙ্কেল দৌড়ে এসে বাবার কোলে উঠে বললো,
-আব্বু এসে গেছো? আম্মুও আজকে তাড়াতাড়ি ফিরেছে হসপিটাল থেকে!
মুফতাহির টুইঙ্কেলের গাল টিপে দিয়ে বললো,
-তাই? ওকে তাহলে আজকে আমরা সবাই মিলে আউটিংয়ে যাবো কেমন?
-ইয়েএএএ! কি মজা! আউটিং! ঘুরতে যাবো আমরা!
-হুম। ঘুরতে যাবো! তা তোমার আম্মু কোথায় টুইঙ্কেল?
-আম্মু তো নানুর সাথে কথা বলছে। আরাব মামার ঘরে।
-তোমার আরাব মামার ঘরে? মামা আছে ঘরে?
-না। মামা তো সারাদিনই বাসার বাইরে। জানোতো আব্বু,আজ সারাদিন মামাকে দেখিনি।
-কোনো ব্যাপার না টুইঙ্কেল। ঘুরতে গেলে মামাও তো যাবে টুইঙ্কেলের সাথে তাইনা?
-হুম।
টুইঙ্কেলকে কোল থেকে নামিয়ে দিলো মুফতাহির। টাইটা টেনে সিড়ি বেয়ে উপরে যাচ্ছিলো,টুইঙ্কেল পেছন থেকে চেচিয়ে বলে উঠলো,
-আব্বু? আমি বেরাতে যাবো না!
খানিকটা অবাক হলো মুফতাহির। বললো,
-কেনো?
-বেরাতে গেলে তো ও বাসায় যাওয়া হবে না। আর উইশমামকেও দেখা হবে না। এমনিতেও সারাদিন আরাব মামাকে দেখিনি,উইশমামকে না দেখলে আরো কষ্ট হবে আব্বু!
টিউটরের পরিবর্তে টুইঙ্কেলের মুখে বেশিরভাগ সময়ই এই উইশমামের নাম লেগে থাকে এটা মেনে নিয়েছে মুফতাহির। কিন্তু আজ টুইঙ্কেলের মুখে আরাবের নামের সাথে উইশমাম কথাটা জুড়তে দেখে একটু অন্যরকম ভাবনা ভাবতে বাধ্য হলো ও। এমনিতেও তৌফিকার সাথে বাকিসব বিষয়ে কথা হলেও,মেয়ের টিউটরকে নিয়ে তেমন কোনো কথাই বলেনি তৌফিকা। মুফতাহির টুইঙ্কেলের সামনে এসে হাটু গেরে বসে বললো,
-দুজনের জন্য সেইম সেইম ফিলিংস্ কেনো হচ্ছে আমার মামনিটার? আরাব মামা আর উইশমাম কি এক হলো টুইঙ্কেল?
-হ্যাঁ হলোই তো! আরাব মামা,মামা! আর উইশমাম হবে মামী! মামা বলেছে,স্পেলিং ছাড়া বাকিসওওওব এক! বুঝেছো?
বড়বড় চোখ করে বসে রইলো মুফতাহির। টুইঙ্কেল যতটুকো বলেছে,তা ওর বাকিটুক বোঝার জন্য যথেষ্ট। আরাব যে টুইঙ্কেলের ম্যামকে পছন্দ করে,সেটা বুঝতে বাকি রইলো না ওর। তৌফিকা নিজেই টুইঙ্কেলের পড়াশোনা নিয়ে বেশি সেন্সিটিভ আর অফিসিয়াল ব্যস্ততায় ও বলতে গেলে কিছুই জানে না দোয়ার বিষয়ে। কিন্তু এবার হুট করে তৌফিকার টিউটর খোজা,বাসা পাল্টানো সবটা পরিষ্কার হতে লাগলো ওর কাছে। প্রথমবারের মতো কোনো কথা লুকিয়ে গেছে তৌফিকা ওর থেকে। টুইঙ্কেলকে ছেড়ে মুফতাহির উঠে দাড়িয়ে বললো,
-ওকে টুইঙ্কেল,আমরা যাবো না আউটিংয়ে। তুমি খেলো,আমি ফ্রেশ হয়ে আসছি।
-ওকে!
টুইঙ্কেল খুশিমনে চললো। তিক্ত চেহারায় মুফতাহিরও উঠে দাড়ালো। সোজা আরাবের রুমের দিকে গেলো ও। ছেলের ঘর গোছাতে গোছাতে চরম বিরক্তি প্রকাশ করছেন মিসেস ওয়াহিদ। মুফতাহির বাইরে থেকে সালাম দিয়ে বললো,
-আসবো মা?
কাজ ছেড়ে পেছন ফিরলেন মিসেস ওয়াহিদ। সালামের উত্তর নিয়ে হাসিমুখে বললেন,
-আরে মুফতাহির? এসো এসো! ভেতরে এসো!
ভেতরে ঢুকতে যাচ্ছিলো মুফতাহির। দরজায় এসে বুকে হাত দিয়ে হেলান দিয়ে দাড়ালো তৌফিকা। বললো,
-মহাশয় আজ অফিস থেকে এতো জলদি?
-হ্যাঁ আসলাম। কেনো?
মুফতাহিরের সোজা কথায় মুডটা পাল্টে গেলো তৌফিকার। ওর কোটটা ঠিক করে দিয়ে বললো,
-কোনো ঝামেলা হয়েছে অফিসে?
-না। তবে বাসায় করবো ভাবছি।
তৌফিকা ভ্রুকুচকে তাকালো। মুফতাহির ভেতরে ঢুকে গরগর করে বলতে লাগলো,
-মা? আপনার দুই ছেলেমেয়ে মিলে রংধনুতে বউ আনার প্লানিং প্লটিং করছে,সেখানে আপনি ঘর সামলাতে আর আমি বাবা মিলে অফিস সামলাতে ব্যস্ত! এতোবড় ধোকা কি মানা যায়? আপনিই বলুন ?
বিস্ময়ে তাকিয়ে রইলো তৌফিকা। মিসেস ওয়াহিদ ভ্রু নাচিয়ে ওকে জিজ্ঞাসা করলো মুফতাহিরকে জানায় নি কেনো এ বিষয়ে। মুফতাহির মিসেস ওয়াহিদের চাওনি লক্ষ্য করে বললো,
-ও? তারমানে আপনিও জানেন,আরাব মেয়ে পছন্দ করে রেখেছে। শুধু আমার আর বাবার ক্ষেত্রেই যতো লুকোচুরি? বাহ্,বেশ ভালো!
তৌফিকা হেসে দিলো ওর কথায়। বললো,
-এতোবড় হয়ে গেলে মুফতাহির,এখনো গাল ফুলানোর অভ্যাসটা তোমার গেলো না। এইটা কিন্তু টুইঙ্কেল তোমার থেকেই শিখেছে।
-এসব কথায় আমি ভুলছি না।
মিসেস ওয়াহিদ,তৌফিকা দুজনেই হেসে দোয়ার বিষয়ে বললো মুফতাহিরকে। সবটা শুনে মুফতাহির বললো,
-আরাবের পছন্দই শেষ কথা হবে মা। বাবাকে আমি বলবো,দোয়ার আর্থিক অবস্থা নিয়ে যেনো কোনোরকম দ্বিমত না করে। আপনারা আরাবের বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। আজ আসুক শালাবাবু! ওর ডুবেডুবে জল খাওয়া আর চলছে না!
তৃপ্তিতে হাসলো তৌফিকা আর মিসেস ওয়াহিদ। আরো টুকিটাকি কথা বলে বেরিয়ে গেলো মুফতাহির। মিসেস ওয়াহিদ তৌফিকাকে বললো,
-মুফতাহির যখন বলেছে,আমার মনে হয় ও ঠিক তোর বাবাকে...এই তৌফিকা? একদিন মেয়েটাকে দেখাতে নিয়ে যাবি আমাকে? একটু দেখতাম ওকে? আরাব কি মানা করবে?
মুচকি হেসে মোবাইলে থাকা দোয়ার ছবিটা বের করে মায়ের সামনে ধরলো তৌফিকা। বললো,
-তোমার হবু বউমা।
আপ্লুত হয়ে ফোনটা হাতে নিলেন মিসেস ওয়াহিদ। কিন্তু ছবি দেখতে নিমিষেই মুখের হাসি গায়েব হয়ে গেলো তার। আরাব যাকে পছন্দ করেছে,সে অন্য কেউ নয়,সেদিন রাস্তায় দুর্বিসহ অবস্থায় যাকে পেয়েছিলেন উনি,সেই মেয়েটাই। ওই মুহুর্তে দোয়ার যা অবস্থা ছিলো,তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিলো,ওর সাথে কোনো অঘটন ঘটেছে। শ্লীলতা হারিয়েছে এমন একটা মেয়ের সাথে নিজের ছেলের বিয়ের বিষয়ে কোনো মা-ই ভাবতে পারে না। আরাব হয়তো জানে না বিষয়টা। কিন্তু সবটা জেনেশুনেও এমন মেয়েকে ছেলের বউ করে কিভাবে আনবেন মিসেস ওয়াহিদ? কিভাবে?
#চলবে...