ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 27

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-২৭

নিরব চুপচাপ ড্রাইভ করছে। তাজীনও কোনো কথা বলেনি গাড়িতে উঠে। একধ্যানে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে শুধু। চারপাশটা তিক্ত লাগছে ওর। কোনোমতে কান্না আটকে রেখেছে বলাই যায়। গাড়ির সামনে রাখা তাজীনের সাইলেন্ট ফোনটা জ্বলছে দেখে নিরব একপলক ওর দিকে তাকালো। সে খেয়াল একদমই নেই তাজীনের। নিরব বললো,

-আপনার ফোন বাজছে তাজীন।

পলক ফেলে নিজেকে সামলালো তাজীন। ফোন হাতে নিয়ে বাবা নামটা দেখে আরো কান্না পাচ্ছিলো ও। নিজেকে শক্ত করে কল রিসিভ করলো। ওপাশ থেকে জাফর আহমেদ অস্থিরচিত্তে বললেন,

-কোথায় ছিলি তুই মা? তোকে সবাই কতো খুজছে! নিরব,নিরবের বাবা,আমরা...

-আমি মিস্টার নিরবের সাথে আছি।

-জানি। তোকে ভার্সিটিতে দেখেই নিরব কল করেছিলো আমাকে।

...

-নিরবদের বাসায় ফিরছিস তো?

-আর কোনো উপায় রেখেছো তুমি বাবা?

-তাজ?

-কথা বলতে ভালো লাগছে না বাবা। নিজের যত্ম নিও। খোদা হাফেজ।

কল কেটে দিলো তাজীন। একপলক নিরবের দিকে তাকালো ও। নিজের মতো ড্রাইভে ব্যস্ত সে। তাজীন ধীর গলায় বললো,

-সরি।

নিরব কিঞ্চিত ভ্রুকুচকে বললো,

-ফর হোয়াট?

-আপনাদেরকে না জানিয়ে ভার্সিটি আসা উচিত হয়নি। আঙ্কেল নিশ্চয়ই...

নিরব হেসে বললো,

-ইটস্ ওকে। আমি বাবাকে কল করে বলেছি আপনি ভার্সিটিতে আর আমি আপনাকে নিতে এখানেই এসেছি। এখন আর সে টেনশনে নেই।

নিরবের হাসি দেখে চোখ সরিয়ে নিলো তাজীন। এতো স্বাভাবিকতা মানায় না নিরবকে। বিয়েটা তো স্বাভাবিক ছিলো না। চোয়াল শক্ত করে বাইরের দিকে তাকিয়ে রইলো ও। নিরব ড্রাইভিংয়ের ফাকে তাজীনকে লক্ষ্য করে বললো,

-একটা কথা বলবো?

-বলুন।

-আমি জানি বিয়েটা আপনার অমতে হয়েছে। ইভেন আমিও প্রস্তুত ছিলাম না এটার জন্য। কিন্তু কি বলুনতো? আপনার সাথে তো এর আগেও একবার দেখা হয়েছিলো আমার। আপনার কথা জানিনা। কিন্তু আমাদের সেদিনের কনভার্সেশন আমি বেশ এন্জয় করেছিলাম।

তাজীন নিরবের দিকে ফিরে বললো,

-আপনি ঠিক কি মিন করতে চাইছেন?

-দেখুন তাজীন,সেদিন আমরা অচেনা ছিলাম। তবুও আপনার সাথে কথা বলতে ভালো লাগছিলো। কারন আপনি খুশিমনে কথা বলেছিলেন আমার সাথে। আজ আমরা স্বামী স্ত্রী সম্পর্কে আবদ্ধ দুজন মানুষ। ধর্মমতে আজীবনের চেনা। সেটা আজীবন স্থায়ী হোক বা না হোক। আপাতত যতোক্ষন একসাথে আছি,সব অস্বাভাবিকতার ভিড়ে,আপনার বন্ধুসুলভ আচরন তো এক্সপেক্ট করতেই পারি তাইনা?

বিস্ময়ে তাকিয়ে রইলো তাজীন নিরবের দিকে। গত রাতে ওদের দুজনের কোনো কথাই হয়নি। তাজীন চুপচাপ এককোনে বসে ছিলো সারাটা রাত। সকালে নিরবকে ব্যালকনির বিনব্যাগে ঘুমন্ত পেয়েছে। কাউকে কিছু না বলে বেরিয়ে আসে বাসা থেকে। এরই মাঝে এই লোকটা এতো ফ্র্যাংকলি কথা বলবে,আন্দাজে ছিলো না ওর। তাজীন নিজেও সোজা কথা বলাটাই শ্রেয় মনে করলো। বললো,

-যে মেয়েটা অন্য কাউকে ভালোবাসতো,তাকে নিয়ে এতোদুর ভাবা উচিত মনে হলো আপনার?

-ভালোবাসতেন। এটা আপনার জন্য ফ্যাক্ট। আপনি কতোদিন সে অতীতকে মনে রেখে মুভ অন করবেন না। আমার জন্য কোনো ফ্যাক্ট না এটা!

তাজীন আরো বিস্ময়ে তাকালো নিরবের দিকে। নিরব ওর মতোই ব্যস্ত। তাজীনের এবার অস্থির লাগছে। তার বউ হয়েও ও অন্য কাউকে নিয়ে ভাববে সেটা জেনেও লোকটা এতোটা স্বাভাবিক কি করে? এদিকওদিক তাকিয়ে ইতস্তত করতে লাগলো। কি মনে করে আড়চোখে নিরবের দিকে তাকিয়ে বললো,

-আর আপনার গার্লফ্রেন্ড?

ব্রেক কষে গাড়ি থামিয়ে দিলো নিরব। বিস্ফোরিত চোখে তাকালো ও তাজীনের দিকে। বিয়েটা হঠাৎ করে হয়ে গেলেও তাজীনের প্রতি ওর কোনো অভিযোগ নেই। সবকিছুর মুলে যে ডক্টর সুমন,সেটা ওউ জানে। আরাব বারবার করে বলে দিয়েছিলো ওকে,তাজীনের যেনো কোনোভাবেই এটা মনে না হয় নিরব ওকে বিয়ে করে খুশি না। সত্যিই বিয়েটাতে যে ও‌ দুঃখী এমনটাও নয়। তা বাবার ইচ্ছা,বা যে কারনেই হোক। তাই ওউ সিদ্ধান্ত নিয়েছে সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করবে বলে। কিন্তু তাজীনের কাছে গার্লফ্রেন্ড শব্দ শুনে হিসাবই উল্টে গেলো ওর। হতভম্বের মতো বললো,

-কিহ্? গার্লফ্রেন্ড মানে?

তাজীন অন্যদিক তাকিয়ে বললো,

-হ্যাঁ। আপনি আমার কাছে বন্ধুসুলভ আচরন এক্সপেক্ট করছেন। আর আপনার প্রেমিকা? তার কি?

-হোয়াট দ্যা হেল আর ইউ টকিং আবাউট?

রাগ উঠলো তাজীনের। নিরবের দিকে ফিরে রাগী আওয়াজেই বললো,

-কেনো? আমাকে বিয়ে করে ভুলে গেছেন নাকি তার কথা?

নিরব‌‌ মাথা চেপে ধরে বললো,

-কার কথা? কার কথা বলছেন আপনি?

-সেদিন আপনার গাড়ি আটকে দিয়েছিলো যে!

বাপ্পারাজের ‌মতো বিরহের একটা লুক দিলো নিরব। স্যারের জীবনের এই জারা নামক ঘুর্নিঝড় ওর উঠতি সম্পর্কেও আঘাত হানতে ভুললো না। দীর্ঘশ্বাস ফেলে হতাশার স্বরে বললো,

-উনি আমার গার্লফ্রেন্ড নন তাজীন।

তাজীন কিছুটা হচকিয়ে গেছে। সেদিন নিরব বলেনি মেয়েটা কি হয় তার,এটা নিতান্তই ওর ধারনা ছিলো। সেই ধারনা থেকেই কথাটা বলে ফেলেছে ও। বললো,

-জ্বী মানে...

নিরব গাড়ি স্টার্ট দিয়ে বললো,

-ও জারা। আরাব স্যারকে পছন্দ করে। কিন্তু স্যার ওকে দু চোখে সহ্য করতে পারে না। সেদিন আরাব স্যারের খোজ নেওয়ার জন্যই জারা আমার গাড়ি আটকে দিয়েছিলো। কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড না ও আমার!

তাজীন আর কিছু বললো না। চুপ করে মাথা‌ নিচু করে রইলো। নিরব বলতে লাগলো,

-কলেজে এক মেয়েকে ভাল্লাগতো। কিন্তু তা বলার আগেই বিদায় অনুষ্ঠান হয়ে গেলো। ভার্সিটিতে একজনকে দেখে ভাবলাম এবার বুঝি টুরু লাব। সে মেয়ে লাভ ইউ বলার সাথে সাথেই ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দিলো। অতঃপর তার শো অফের চক্করে আমার তিনদিনের প্রেমের ব্রেকাপ হয়ে গেলো। তারপর আর গার্লফ্রেন্ড শব্দটা স্বপ্নেও ভাবিনি। যদি কিছু থেকে থাকে,তা ছিলো রিয়জেন্টের সাথে কেমেস্ট্রি আর ল্যাবের যন্ত্রপাতির সাথে ফিজিক্স। নাথিং এলস্!

তাজীন বুঝলো ওকে হাসানোর জন্যই কথাগুলো বলছে নিরব। হয়তো কথাগুলো ছিলোও হাসার মতো। তবুও চুপই রইলো ও।‌জানালায় মাথা ঠেকিয়ে স্থির‌দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রইলো শুধু। বলতে বলতে তাজীনকে‌ আরো নিশ্চুপ হয়ে যেতে দেখে‌ নিরবও বলা বন্ধ করে দিলো। ওর একতরফা চেষ্টায় এ সম্পর্কটা কি আদৌও স্বাভাবিক হবে কোনোদিন?

•

বাসস্ট্যান্ডের ফাকা ছাউনিটার নিচে দাড়িয়ে প্রায় ফাকা রাস্তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দোয়া। কাধে ঝোলানো পাঠের ব্যাগটা আকড়ে ধরে রেখেছে শক্ত করে। ভার্সিটির বাস পায়নি ও আজ। লোকাল বাস রায়নগর কমই যায় এ সময়। কে জানে বাস পাবে কি‌না আদৌও? আকাশটা বেশ মেঘলা। শীতের এ অসময়ী বৃষ্টি একসময় কতো সুখময় ছিলো ওর কাছে। মায়ের বকা শুনে বাবার সাথে হয় বাগান,নয় ছাদে চলে যেতো প্রতিবার বৃষ্টিতে। ভিজতো বাবা মেয়ে মিলে। আর আজ? এ মেঘলা আকাশ শুধু প্রতিবার ওকে সে অতীত মনে করিয়ে দিয়ে কষ্ট দেয়। আর কিছুই না!

দোয়ার একদম পেছনেই প্যান্টের পকেটে দুহাত গুজে আরাব দাড়িয়ে। মনেমনে বলে চলেছে,আজ বৃষ্টি হোক,তুমুল বর্ষন হোক। আজকের বৃষ্টি ওর সামনে ওর প্রেয়সীর জন্য হোক,আজকের মেঘলা আকাশ ওর প্রেয়সীর ঘন কালো চুলের রঙকে হার মানাক। আজকে নাইবা হলো দোয়ার সে কাঙ্ক্ষিত বাসের আগমন। সুন্দর সে কল্পনাগুলোর মতো আজ দোয়া ওর হাত ধরে সিক্ত পিচঢালা পথ খালিপায়ে পাড়ি দিক। কখনো হিমশীতল বাতাস ছুইয়ে দিয়ে শিহরনে ভাসাক দোয়াকে। আর ও? ও‌ না হয় আলতোভাবে দোয়াকে জড়িয়ে ধরে বলুক,উপেক্ষা করো ও হাওয়া। তারচেয়ে একটাবার আমায় অনুভব করো? আরাবের বাসার সামনের রাস্তাটায় যেমন কাঠগোলাপের চাদোয়া বিছানো থাকে,ওমনি অজস্র ফুলে ভরে যাক দোয়া আর ওর একসাথে চলা সে পথ!

মেঘের গুরুম গুরুম ডাকে হুশ ফিরলো আরাবের। ও সবটা যে এখনো শুধুও ওর কল্পনা। তাজীন ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার পর একটা কথাও আর বলেনি দোয়া। আরাব একপা সামনে এগিয়ে একদম দোয়ার বরাবর দাড়িয়ে ‌গিয়ে বললো,

-নিরব আর তাজীনের বিয়েতে তুমি খুশি নও দোয়া?

-যতোদিন না তাজীন সম্পর্কটা মানতে পারছে,ও‌ খুশি না মিস্টার আরাব।

-হ্যাঁ। কিন্তু নিরব অনেক ভালো ছেলে। আমি পার্সোনালি চিনি ওকে।

-হবে হয়তো। কিন্তু তাজীনের জন্য বিষয়টা সহজ হবে না। ডক্টর সুমনকে ভালোবাসতে শুরু করেছিলো ও।

ঝুমঝুম করে বৃষ্টি পরতে লাগলো। আরাব পিছিয়ে দাড়ালো খানিকটা। ছাউনিতে ছিটেফোটা লাগছে বৃষ্টির। কিন্তু দোয়া অনড়। ভিজে যাচ্ছে মেয়েটা। তবুও পেছোচ্ছে না। দোয়ার হাতের দিকে হাত বারিয়েও থেমে গেলো আরাব। বললো,

-বৃষ্টি গায়ে লাগছে তোমার দোয়া।

দোয়া পেছন ফিরলো। ওর চোখ লাল হয়ে আছে। কপালের সামনে থাকা কিছু ছোট চুল কানে গুজে দিয়ে আবারো রাস্তার দিকেই তাকিয়ে রইলো ও। আরাব বললো,

-ডোন্ট ওয়ারি। তাজীন অনেক হ্যাপি থাকবে নিরবের সাথে। ওকে ভালো রাখবে নিরব।

ডোন্ট ওয়ারি! আরাবের এই কথাটা শুনলে চিৎকার করে কাদতে ইচ্ছে হয় দোয়ার। কারো বুকে মাথা রেখে চেচিয়ে বলতে‌ ইচ্ছে হয়,আই ওন্ট ওয়ারি। ইউ আর দেয়ার ফর মি! আই উইল নেভার বি ওয়ারিড্! নেভার এভার! চোখ বন্ধ করে রেখে দোয়া বললো,

-তাই যেনো হয়।

আরাব আবারো এগুলো সামনে। এবার ওর গায়েও বৃষ্টি লাগছে। দোয়া ওর দিকে না তাকিয়ে বললো,

-যাচ্ছেন না কেনো আপনি?

-বৃষ্টিতে কিভাবে যাবো?

-ডক্টর সুমন কোথায়?

-বাস্টার্ডটা এবারো পালিয়ে গেছে!

দাতে দাত চেপে বলে উঠলো আরাব। দোয়া বড়বড় চোখ করে ওর দিকে তাকালো। কি বলেছে সেটা বুঝ আসতেই চোখ বন্ধ করে দুবার শ্বাস ফেললো আরাব। দোয়া বিস্ময় নিয়েই বললো,

-এ্ এবারো মানে?

পুরোপুরিভাবে দোয়ার দিকে ঘুরলো আরাব। একদম ওর চোখে চোখ রেখে বললো,

-আগেও এভাবেই পালিয়েছে ও। অনেককে ঠকিয়ে!

-আ্ আপনি...

বাস এসে থামলো। অনেকেই নামলো বাসস্ট্যান্ডে। জায়গাটা ভরে উঠলো মানুষের আনাগোনায়। আরাব শান্ত গলায় বললো,

-বাসায় যাও।

মাথা নিচু করে বাসে উঠে গেলো দোয়া। আরাব চরে বসলো ওর বাইকে। দোয়া জানালা দিয়ে দেখলো,বাস ছাড়ার আগেই‌ বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে বাইক নিয়ে চলে গেলো আরাব।
কাকভেজা হয়ে বাসায় ফিরে সোজা নিজের ঘরের দিকে পা বাড়ালো আরাব। টুইঙ্কেল দৌড়ে এগিয়ে এসে বললো,

-মামা? একা একাই ভিজলে‌ বৃষ্টিতে? আমাকে‌ নিলে না? আড়ি তোমার সাথে!

আরাব চুপ রইলো। তৌফিকা বললো,

-টুইঙ্কেল? আগে মামা চেন্জ করে নিক,তারপর আড়ি দেখিও? এখন মামা রুমে যাক হুম?

ক্লান্ত লাগছে আরাবের। কোনো কথা না বলে নিজের ঘরে চলে এলো ও। চেন্জ করে মাথা মুছতে মুছতে বেরোলো ওয়াশরুম থেকে। ঘরে বোন,বোনজামাই দুজনই উপস্থিত। কিছুটা অবাক হয়ে বললো,

-তোমরা সবাই? এখন এখানে?

তৌফিকা এর ওর দিকে তাকিয়ে এগোলো ওর দিকে। ইতস্তত করে বললো,

-তোকে দোয়ার বিষয়ে কিছু বলার ছিলো আরাব।

আরাব মুফতাহিরের দিকে তাকালো। তৌফিকা বললো,

-মুফতাহির জানে সবটা।

আরাব মৃদ্যু হেসে বোনকে বিছানায় বসিয়ে দিয়ে বললো,

-বল কি বলবি।

-তুই রিয়্যাক্ট করবি না তো আরাব?

আরাব ভ্রু কুচকে তাকালো। হাসিতে শঙ্কা ফেলনা করে বললো,

-এতো ফর্মালিটিজ কেনো দেখাচ্ছিস বলতো আপু? কি হয়েছে ক্লিয়ারলি বল না!

তৌফিকা চরম অস্বস্তি নিয়ে বললো,

-দ্ দেখ আরাব,আমি মাকে আজ দোয়ার ছবি দেখিয়েছি। মা বলছিলো...

-কি? পছন্দ হয়নি মেয়ে এই টাইপ‌ কিছু? এটা বলে মজা নিতে এসেছিস?

বলেই হেসে‌ দিলো আরাব। তৌফিকা ভাইয়ের বিশ্বাসের হাসিটার দিকে তাকিয়ে রইলো খানিক্ষন। তারপর একটা জোরে শ্বাস নিয়ে বলে উঠলো,

-মা নাকি দোয়াকে একদিন অনেক রাতে,রাস্তায় অনেক বাজে অবস্থায় পেয়েছিলো। কোনো এক গাড়ি থেকে নাকি রাস্তায় ওমন দুদ্ধর্স অবস্থায় ফেলে যায় ওকে। ম্ মায়ের ধারনা,ও্ ওর সাথে কোনো না কোনো অঘটন ঘটেছে।

আরাব দম মেরে বসে রইলো বোনের কথা শুনে। তৌফিকা ওর দুগাল ধরে বললো,

-ব্ বিশ্বাস কর আরাব? আমি...আমি মাকে অনেক বুঝিয়েছি,দোয়ার সাথে কিছুই ঘটেনি। তুই নিজে খোজ নিয়েছিস ছেলেটার। ও কিছুই করেনি দোয়ার সাথে। তবুও মায়ের এক কথা! দোয়া নিজের সম্মান বাচাতে মিথ্যে বলছে। ওই ছেলেটাও তোর ভয়ে মিথ্যে বলেছে। দ্ দোয়ার...দোয়ার সে রাতে...

-স্টপ ইট আপু! জাস্ট স্টপ ইট!

চিৎকার করে উঠে দাড়ালো আরাব। লাথি মেরে কাচের ছোট সেন্টার টেবিলটাও ভেঙে ফেলেছে ও। ওর চিৎকারে কেপে উঠেছে তৌফিকা,মুফতাহির। হাত মুঠো করে চোয়াল শক্ত করে দাড়িয়ে রইলো আরাব। রাগে কাপছে ও সমানে। মুফতাহির উঠে দাড়িয়ে ওর দিকে এগিয়ে গিয়ে বললো,

-তোমার বা কারো কোনো কথাতেই সত্যিটা মিথ্যে বা মিথ্যেটা সত্যি হয়ে যাবে না আরাব। আর মা যখন নিজচোখে দোয়াকে ওই অবস্থায় দেখেছে,ওর সুস্থতার ক্লিনিক্যলি প্রুভ দরকার। মেডিক্যাল টেস্ট ছাড়া ও এ বাসায় বউ হয়ে আসবে না মানে আসবে না!

#চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 27 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন