#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-২৮
-আমি দোয়াকে ভালোবাসি। ও যেমন,ওর সবটা নিয়েই ওকে ভালোবাসি। যদি দোয়ার সাথে সত্যিই বাজে কিছু ঘটে যেতো,তবুও আমি ওকেই,ঠিক এভাবেই ভালোবাসতাম। এতোটুকো তফাৎ আসতো না আমার ভালোবাসায়। সেদিন যে রনোক কোনো বাজে কিছু করেনি দোয়ার সাথে তা আমি নিশ্চিত। তাই এসব কথার কোনো মানেই হয়না আর! কান খুলে শুনে রাখ আপু! দোয়ার কোনো মেডিকেল টেস্ট হবে না! তাতে দোয়া এই রংধনুতে বউ হয়ে না আসলেও তাহসানুল আরাবের বউ ঠিকই হবে! আমি বিয়ে করলে সর্বাবস্থাতে দোয়াকেই বিয়ে করবো!
তৌফিকা আর মুফতাহির স্তব্ধ হয়ে দাড়িয়ে রইলো আরাবের এতো কড়া কথা শুনে। এ অবদি কোনোদিনও আরাব এতো শক্ত গলায় কথা বলেনি ওদের সাথে। আর আজ...আরাব তৌফিকার দিকে তাকিয়ে বললো,
-তোকে নিয়ে আমার বরাবর গর্ব হতো আপু। আর যাই হোক,তুই কোনোদিন বাবার মতো কথা বলবি না। কিন্তু আজ তোর কথার মাঝে আমি বাবার কথার প্রতিফলন দেখতে পাচ্ছি।
-আরাব আমি...
-তুই দোয়াকে অপমান করেছিস।
-না আরাব। আমি তো...
-যাকে নিয়ে এতোবড় কথাটা বললি,তাকে তুই চিনিস না আপু? সে তো এখনও অবদি জানেই না তাকে নিয়ে আমি কতো স্বপ্ন বুনেছি। এখনো অবদি জানেই না,তাকে ঘিড়ে আমি আমার পৃথিবী সাজাচ্ছি। তার জন্য একটা মানুষ পাগলপ্রায়,সে বিষয়ে যে সে এখনো অবগত না এটাও তো জানিস তুই আপু। তবে সে কেনো প্রমান দেবে? সে কেনো পরীক্ষা দেবে? তাছাড়া...তাছাড়া তোকে তো আমি আগেই রনোকের বিষয়ে বলেছিলাম আপু। তবুও তুই?
কান্নারত অবস্থায় মুফতাহিরের দিকে তাকালো তৌফিকা। মায়ের কথায় কোনোদিনও আরাবকে এতোবড় কথাটা বলতো না ও। কিন্তু মুফতাহিরকে কোনোভাবেই বুঝিয়ে উঠতে পারছিলো না। এ নিয়ে একদফা ঝগড়াও হয়েছে ওদের মাঝে। ও জানতো এই একটা কথার জন্য ওর আর আরাবের সম্পর্কে ঝড় আসবে। কিন্তু মুফতাহিরের কথার ভীড়ে,যুক্তির ভীড়ে বলতে বাধ্য হয়েছে আরাবকে। মুফতাহির স্বাভাবিক গলায় বললো,
-ওই ছেলেটা যে তোমাকে মিথ্যে বলে নি তার কি সত্যতা আছে আরাব? দোয়া যে মাকে সত্যি বলেছে,তারই বা কি সত্যতা?
চোয়াল শক্ত করে এগিয়ে গেলো আরাব। তীক্ষ্ম চোখে মুফতাহিরের দিকে তাকিয়ে বললো,
-বললে বলেছে মিথ্যা দোয়া! ইন দ্যাট কেস,আমি ওই মিথ্যেবাদী,সম্মানহারানো মেয়েটাকেই বিয়ে করবো! কোনো সত্যতার প্রয়োজন আমার নেই। লাইফটা আমার! আমি ডিসাইড করবো আমি কি করবো বা না করবো! কোনো কিছু আগে থেকে ডিসাইড করে রাখার তোমরা কেউ নও মুফতাহির ভাইয়া!
মুফতাহির দমে গেলো। আমার লাইফ কথাটা যখন আরাব বলে দিয়েছে,সেখানে মুফতাহিরের কেনো,স্বয়ং তৌফিক ওয়াহিদেরও কোনো কথাই পোষাবে না। রংধনুতে থেকে হোক বা রংধনুর বাইরে,আরাবের বউ দোয়া ছাড়া আর কেউ হবে না তা বেশ ভালোমতোই বুঝে গেছে ও। আরাব বললো,
-আরো একটা কথা! দোয়ার এই মেডিকেল টেস্টের কথা আজ এ পর্যন্তই শেষ! এরপর এ নিয়ে না রংধনুতে আলোচনা হবে,না রায়নগর,নাইবা এই মহাবিশ্বের কোথাও! আগুন লাগিয়ে দেবো আমি দ্বিতীয়বার এ কথা শুনলে! শেষ করে দেবো সব!
কথাগুলো শেষ করে দরজায় দাড়িয়ে থাকা টুইঙ্কেলকে নিয়ে হাটা লাগালো আরাব। কোনো কথা না বলে মামার সাথে লাফাতে লাফাতে চললো টুইঙ্কেল। আরাব বৃষ্টিতে ভিজে এসেছিলো,ওকে নিয়েও ভিজবে একসময় এটা ভেবে বেশ ভালো মুডে খেলছিলো ও। কিন্তু মামার ঘর থেকে হঠাৎই চিৎকার শুনে ছুটে এসেছিলো কি হয়েছে দেখবে বলে। এতোজোরে কে চেচালো সেটা দেখবে বলে। কোনোদিন আরাবের গলা এতোজোরে শোনেনি ও। তাই ভেবেছিলো এটা ওর বাবারই গলা। দরজায় দাড়িয়ে বোঝার চেষ্টা করছিলো ওর বাবা কেনো এতো জোরে চেচালো। কিন্তু কিছু শোনার আগেই কথা শেষ করে ওকে নিয়ে সরে আসলো আরাব।
•
ঘরের এককোনে দাড়িয়ে বিছানার দিকে আড়চোখে তাকিয়ে আছে তাজীন। নিরব চশমা চোখে দিয়ে টেবিলে কিছু লেখালেখি করছে। চারপাশে তিনচারটে বই খুলে রেখে একবার এটার পাতা উল্টাচ্ছে,তো একবার ওটার। তাজীন ব্যালকনিতে গিয়েছিলো একবার। যেটুকো ঠান্ডা হাওয়া,গায়ে কাটা দিয়েছে তাতেই ওর। ঘুমোবে কোথায় বুঝে উঠতে পারছে না ঠিক। আগেররাতে নিরব নিজে থেকে ব্যালকনিতে ছিলো। ওউ এতোটাই শকে ছিলো,পুরোরাত মেঝেতে বসে কাটিয়ে দিয়েছে,সেটা খেয়ালই হয়নি ওর। কিন্তু আজ মেঝেতে বসতেও ইতস্তত লাগছে,বিছানার দিকেও এগোতে পারছে না। কাজ খানিকটা শেষ করে চশমাটা খুলে নিরব চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিলো। নড়েচরে উঠলো তাজীনও। কিছু একটা মনে পরতেই নিরব ফট করে চোখ মেলে পাশে তাকালো। ঘরের এককোনে গোলাপী শাড়ি পরিহিত ওর সদ্য বিয়ে করা বউ দাড়িয়ে। মনেমনে বউ কথাটা বলেই হতাশায় পরে গেলো নিরব। উঠে দাড়িয়ে বললো,
-ঘুমোবেন না?
-কোথায় ঘুমোবো?
উত্তরের বদলে তাজীনের সোজা প্রশ্নে একটু হচকিয়ে গেলো নিরব। মাথা ঝেড়ে নিজেও স্বাভাবিক গলায় বললো,
-কেনো? বিছানায় ঘুমোতে সমস্যা কোনো?
-তাহলে আপনি কোথায় ঘুমোবেন?
-আমার তো বিছানায় ঘুমোতে সমস্যা নেই।
-আমিও বিছানাতেই ঘুমোবো?
-হ্যাঁ ঘুমোবেন। আমার আপনার সাথে বেড শেয়ার করতে কোনো সমস্যা নেই তো!
কথাটা বলেই আটকে গেলো নিরব। তাজীন তাকিয়ে রইলো ওর দিকে। নিরব আমতা আমতা করে বললো,
-আব্...ঠিকাছে আপনার সমস্যা হলে আমি...আমি ব্যালকনিতে...
তাজীন ওকে পাশ কাটিয়ে চলে আসলো। দীর্ঘশ্বাস ফেললো নিরব। একটুপর পেছন থেকে আওয়াজ এলো,
-ল্যাম্পশেড আপনার ওপাশে। ওটা অফ করার দরকার নেই। একেবারে অন্ধকার ঘর ভালো লাগে না আমার।
পেছন ফিরলো নিরব। কোলবালিশ মাঝে দিয়ে বিছানার একপাশে শুয়ে পরেছে তাজীন। কোলবালিশের এপারের জায়গাটা ওর জন্য রাখা দেখে মুচকি হাসলো ও। ঘরের চারপাশে চোখ বুলালো খানিকক্ষন। কেমন যেনো বউ বউ গন্ধে ভরপুর লাগছে ঘরটা। কিছু তো আলাদা লাগছে আজ। মাথাটা লাজুকভাবে চুলকে নিজের জায়গায় এসে কপালে হাত রেখে শুয়ে পরলো ও।
•
আজ মাহিমের আম্মু বেতন দিয়েছে দোয়াকে। হিসাব করলো,কিছু টাকায় সবজি,কিছু টাকায় চালডাল কিনবে আজই। দুপয়সা হাতখরচ নামে রেখে বাকি টাকায় দিয়ানের জন্য কিছু বই কিনবে। ভাইটা ওর বই পড়তে খুব ভালোবাসে। ক্রিকেট খেলা ওর সবচেয়ে পছন্দের। বাবা চেয়েছিলো দিয়ান বিকেএসপিতে পড়বে। যতই অনটন থাকুক,দোয়া ওকে সেখানেই ভর্তি করাতো। কিন্তু ওর অসুস্থ্যতার জন্যই হয়ে ওঠেনি। কিন্তু দোয়া মনেমনে ভেবে রেখেছে,একবার অপারেশনের পর দিয়ান ভালো হয়ে গেলেই ওকে বিকেএসপিতে ভর্তি করিয়ে দেবে। ভাইয়ের জীবনের কোনো শখ আহ্লাদ অপুর্ন রাখবে না ও। খুশিমনে ও টুইঙ্কেলদের বাসায় এসে পৌছালো। আগেরদিন তৌফিকা অরুনাভ বাবুকে ফোন করে দোয়াকে যেতে বারন করেছিলো। ওরা নাকি বাসায় ছিলো না এজন্য। একদিন পর আবারো টুইঙ্কেলদের বাসার কলিংবেলে চাপ দিলো দোয়া। প্রতিদিনের মতো টুইঙ্কেল ছিলো না দরজায়। ওর পরিবর্তে দরজা দরজা খুলে দিলো তৌফিকা। দোয়া হাসিমুখে সালাম দিয়ে বললো,
-কেমন আছেন আপু?
শান্ত দৃষ্টিতে দোয়ার মুখের দিকে তাকিয়ে রইলো তৌফিকা। কতো মিষ্টি একটা হাসি। কতো ভালোবাসায় জড়ানো গলার স্বর। আর এই মেয়েটাকে নিয়ে কিনা ও...সালামের উত্তর নিয়ে বললো,
-আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি?
-জ্বী ভালো।
তৌফিকা দরজা ছেড়ে সরে দাড়ালো। টুইঙ্কেল এগিয়ে এসে বললো,
-গুড আফটারনুন উইশমাম!
দোয়া ঝুকে ওর গাল টিপে দিয়ে বললো,
-ভেরি গুড আফটারনুন লিটল স্টার! কেমন আছো?
-খুউউব ভালো!
-আজ এতো বেশি ভালো কেনো টুইঙ্কেল?
-কারন আজ মামার সাথে অনেক মজা করেছি রংধনুতে। আর আজ উইশমামকেও অনেক খুশি দেখাচ্ছে।
বেশিরভাগ কথায় মামাকে জুড়ে দেওয়া টুইঙ্কেলের অভ্যাস এটা জানে দোয়া। একপলক তৌফিকার দিকে তাকিয়ে সোজা হয়ে দাড়ালো ও। বললো,
-ও্ ওকে চলো,আমরা পড়তে বসি?
-ওকে উইশমাম!
দোয়ার সাথে সোফায় পড়তে বসে গেলো টুইঙ্কেল। তৌফিকার চোখ ছলছল করছে। এই মেয়েটাকে নিয়ে যা বলেছে ও,ইচ্ছে তো করছে দোয়ার পা জরিয়ে ধরে ক্ষমা চেয়ে নিতে। যদিও দোয়া কিছুই জানেনা,কিন্তু ওর ভাইয়ের সাথে বোধহয় আর সম্পর্কটা আগের মতো রইলো না। আরাব কোনোদিনও ক্ষমা করবে না ওকে। ভাবতেই দুফোটা চোখের জল বেরিয়ে এলো ওর। লুকিয়ে চোখের পানি মুছে নাক টেনে এগিয়ে গেলো ও দোয়ার দিকে। বললো,
-আন্টি,দিয়ান,কাকাবাবু সবাই কেমন আছে দোয়া?
-সবাই ভালো আছে আপু।
তৌফিকা আর কিছু বললো না। বসে রইলো দোয়ার সামনেই। টুইঙ্কেলকে পড়ানোর শেষে দোয়া বললো,
-আপু? টুইঙ্কেলের এক্সাম তো সামনেই। আব্..আমি কি এক্সামের মধ্যেও...
-তোমার যেটা সুবিধা মনে হয়। আমার মতে দুদিন আগে থেকেই ছুটি দিয়ে দাও না হয়?
দোয়া অবাক হয়ে তাকিয়ে রইলো ওর দিকে। তৌফিকা বললো,
-আমরা কখনোই এক্সাম নিয়ে টুইঙ্কেলকে প্রেশারাইজ করি না। ও রিল্যাক্স থেকেই এক্সাম দেয় সবসময়। আর ভালোও করে। তাই এক্সামের জন্য ওকে আলাদা করে ট্রিট করতে হবে না তোমাকে। এখন যেভাবে মজায় মজায় শিখছে,ওভাবেই পড়ুক। তোমার পড়ানোর ওয়ে আমার খুব পছন্দের দোয়া। আশা করবো তুমিও আমার কথায় একমত?
দোয়া হেসে মাথা নাড়ালো। এরমাঝেই ঘর থেকে বেরিয়ে এলো মুফতাহির। আজ ও ইচ্ছে করেই বেরোয় নি। আরাবের পছন্দের মেয়েকে চাক্ষুস দেখা দরকার ওর। মুফতাহিরকে দেখে দাড়িয়ে গেলো দোয়া। ওর দাড়িয়ে যাওয়া দেখে মুফতাহিরের দিকে তাকালো তৌফিকা। তারপর মাথা নিচু করে বললো,
-টুইঙ্কেলের বাবা।
দোয়া হাসিমুখে সালাম দিলো মুফতাহিরকে। সালামের উত্তর নিয়ে ওকে বসতে বললো মুফতাহির। দোয়া বসলো। সামনে মুফতাহিরও বসে গেলো। স্বাভাবিক ভাবেই বললো,
-তোমার কথা শুনেছি। ব্যস্ততায় দেখা করা হয়নি। আই হোপ কিছু মনে করো নি তুমি?
-জ্ জ্বী একদমই না। মনে করার কি আছে এখানে? দেখা তো হয়েই গেলো!
-তুমি বললাম,এটা নিয়ে কিছু মনে করবে না তো আবার?
-এভাবে কেনো বলছেন? আপনি আমার বয়সে বড়। অবশ্যই তুমি করেই বলবেন।
মুফতাহির হাসলো। সত্যিই দোয়ার চেহারায় মায়া ভরা। ওর এই সাদামাটা বেশভুষায় যে কেউ মুগ্ধ হতে বাধ্য। তৌফিকা বললো,
-কি খাবে দোয়া?
দেরি না করে ব্যাগ নিয়ে উঠে দাড়ালো দোয়া। বললো,
-আজকে না আপু। আজ আসি। ভালো থাকবেন।
তৌফিকা শুধু তাকিয়ে রইলো ওর দিকে। আজকে দোয়ার খুব ইতস্তত লাগছে তৌফিকার চাওনিতে। এতো অপরাধীর মতো তাকিয়ে ছিলো পুরোটা সময়,ভালোই লাগছে না ওর আর এ বাসায়। মুফতাহিরের দিকে তাকিয়ে বললো,
-আসছি স্যার।
-ভাইয়া ডাকতে পারো।
-জ্ জ্বী ভাইয়া। আসছি।
-এসো।
কথা না বাড়িয়ে বাসা থেকে বেরিয়ে এলো দোয়া। নিচে নেমে জোড়ে শ্বাস নিলো দুবার। এদিক ওদিক উকি দিয়ে সবজিওয়ালাকে খুজলো খানিকক্ষন। হাতে টাকা আছে,মা ভাইকে শুধুশুধু পরশু কেনা শুকনো পুইশাক কেনো খাওয়াবে? সবজিওয়ালাকে দেখতে না পেয়ে হাটা লাগালো ও। তৌফিকাদের বাসার গলিটা পার হতেই এক বাসার সামনে কাঠগোলাপ গাছ। নিচে পরে আছে অনেকগুলো ফুল। বুকের ভেতরটা আচমকাই ধুকপুক করতে লাগলো দোয়ার। কয়েকদিন হলো এমন কোনো সকাল নেই,কাঠগোলাপের দেখা মেলেনি ওর। বারান্দায়,সিড়িতে,মুখার্জীবাড়ির সদর দরজায় এমনকি ভার্সিটির বাসে অবদি কোথাও না কোথাও শুভ্র কাঠগোলাপের বাহার দেখতে হয়েছে ওকে। কে,কেনো,কার জন্য সব প্রশ্নকে উপেক্ষা করে,সে ফুলগুলোকে পাশ কাটিয়ে গেছে ও। অবশ্য সেটা আলাদা কথা,ফুলগুলো দেখলে ওর মনে অদ্ভুত আনন্দ হতো,অদ্ভুত শিহরন হতো,পুরোনো কোনো ভালোলাগা জেগে উঠতো!
ধীর পায়ে রাস্তায় পরে থাকা ফুলগুলোর দিকে এগোলো দোয়া। স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে দেখলো কিছুক্ষন। তারপর উপরে গাছের দিকে তাকালো। গোধুলীর আবছা আধার নামতে শুরু করেছে চারপাশে। অন্ধকারে গাছের সবুজ পাতা কালছে দেখাচ্ছে। কিন্তু ফুলগুলো আরো বেশি উজ্জল দেখাচ্ছে। দোয়ার অনুভব হলো,পেছন থেকে ওর বিনুনী ছুয়েছে কেউ। পেছন ফেরার আগেই সে মানুষটা বলতে লাগলো,
-আমার নীল আকাশে শুভ্র মেঘ হয়ে এসো,
আর মেঘে ঢাকা আকাশে হও বৃষ্টি...
আমার হৃদমোহনায় জোয়ার হয়ে এসো,
আর উত্তল হৃদয়ের জন্য হও দুদন্ডের শ্রান্তদৃষ্টি..
দিনের উজ্জলতায় না হয় সুপ্তই থেকো,
রাতের আধারে থেকো অস্পর্শী হয়ে...
কিন্তু আমিতো জানি,তুমি রবে আমাতে
কোনো এক রাঙা গোধুলীর
ভালোবাসি বলার বিপরীতে ভালোবাসি বলাতে...
মুর্তির মতো দাড়িয়ে রইলো দোয়া। কথাগুলোতে শিরা উপশিরায় রক্তসঞ্চালন যেনো থেমে গেছে ওর। শরীরে তীব্র কম্পন নিয়ে পেছন ফিরলো ও। খানিকটা পেছনেই আরাব দাড়িয়ে। দোয়ার হৃদস্পন্দন যেনো ত্বরন পেলো। দু হাতে খামচে ধরলো ওড়না। চোখ ছলছল করছে ওর। খোলা চুলগুলো কপালের সামনে দিয়ে উড়ছে। কথাগুলো বলতে বলতে ওর সম্পুর্ন বিনুনি খুলে দিয়েছে আরাব। দোয়ার অবস্থা দেখে আরাব একপা এগিয়ে এসে ওর চোখে চোখ রেখে বললো,
-এটুকোতেই এমন? তবে কল্পনা করো আমার সাথে কি কি ঘটেছে দোয়া। কল্পনা করো আমি কি কি সহ্য করেছি,কিভাবে করেছি। কল্পনা করো,তোমার উপেক্ষাতে আমার ভেতরটাতে ঠিক কি কি হয়?
দোয়া পিছিয়ে দাড়ালো। ওর চোখে এখনো পানি চিকচিক করছে। কাপাকাপা গলায় বললো,
-ক্ কি বলছেন আপনি এসব মিস্টার আরাব!
আরাব অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে সামলালো নিজেকে। তারপর আবারো দোয়ার দিকে ফিরে বললো,
-কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। টেক কেয়ার।
একমুহুর্তও আর দেরি করেনি আরাব। লম্বা লম্বা পা ফেলে চলে গেলো ওখান থেকে। চোখ দিয়ে টপটপ করে দুফোটা পানি পরলো দোয়ার। বিমুঢ় হয়ে দাড়িয়ে রইলো ও। কিছু কথা গলায় আটকে রইলো শুধু। হয়তো বলতে চেয়েও বলতে পারলো না,
যদি টেক কেয়ার কথাটা বলে আমার দায়িত্বটা আমাকেই দিয়ে যাবেন,তাহলে বাইরে যাচ্ছেন,সেটা কেনো বলতে এসেছিলেন? একদমই অপ্রয়োজনীয় মানুষের কাছে অপ্রয়োজনীয় কথা বলে গেলেন আপনি! কেনো বলে গেলেন? কোনো প্রয়োজন ছিলো না তো এর! কোনো প্রয়োজন ছিলো না!
#চলবে...