ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 29

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-২৯

খুব ভোরেই ঘুম ভেঙে যায় তাজীনের। চোখ মেলে আগে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো ও। মনে পরলো,এটা এর শশুড়বাড়ি। পাশে তাকিয়ে নিরবকে একেবারে বিছানার কিনারায় গুটিশুটি মেরে শুয়ে থাকতে দেখলো। আলাদা কম্বল জরিয়ে মাথা বালিশ ছেড়ে একদমই কিনারায় শুয়ে আছে নিরব। যেনো পুরো বিছানা তাজীনকে ছেড়ে দিচ্ছে। ক্ষুদ্রশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে এগোলো তাজীন। আয়নায় তাকাতেই সুমনের চেহারা ভেসে উঠলো ওর সামনে। রাগে চোখেমুখে বারকয়েক পানির ছিটা দিয়ে বেসিন ধরে চোখ বন্ধ করে নিলো ও। আশ্চর্যজনক ভাবে ওর বন্ধ চোখের সামনে নিরবের অবয়ব দেখতে পেলো যেনো। তৎক্ষনাৎ চোখ মেললো তাজীন। আয়নার নিজের ভেজা মুখশ্রী যেনো বলে উঠলো,একে বলে বিয়ে! এক অনন্য পবিত্র সম্পর্ক!

নিজেকে সামলে ফ্রেশ হয়ে বাইরে বেরোতেই চোখ কপালে তাজীনের। কিছুক্ষন আগে বিছানার যে দশা দেখে গেছে,এখন তার উল্টোটাই। পুরো বিছানায় হাত পা ছড়িয়ে নিরব শুয়ে আছে। কোলবালিশটা অবদি মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। যেনো ওই বিছানায় কারো দখলদারিত্ব সহ্য হয় না নিরবের। কোলবালিশেরও না। একটা শুকনো ঢোক গিলে আস্তেধীরে বেরিয়ে এলো ঘর থেকে। বাসায় মানুষজন বলতে শুধু নিরব আর ওর বাবা। শুনেছে নিরবের মা মারা গেছে ছোটবেলাতেই। বাকি আত্মীয়স্বজন যার যার মতো। গুটিগুটি পায়ে কিচেনের দিকে এগোলো তাজীন। নিরবের বাবা মিস্টার নাফিজ চৌধুরী অমলেট বানাতে বানাতে বললেন,

-উঠে গেছিস মা? কি খাবি বল!

স্তব্ধ হয়ে দাড়িয়ে রইলো তাজীন। এ মানুষটার দিকে ঠিকমতো তাকায়ও নি ও এখনো অবদি! আর এ কিনা ওকে এতো আদুরে গলায় ডাকছে? তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বললো,

-আ্ আপনি এসব কেনো করছেন আঙ্কেল? আমাকে দিন আমি...

-আঙ্কেলকে সহমর্মিতা দেখাতে হবে না!

হঠাৎ করেই‌ পাল্টানো স্বরে কথা শুনে থেমে গেলো তাজীন। নাফিজ চৌধুরী নিজের মতো ব্যস্ত থেকে বললেন,

-নিরবের মা মারা যাওয়ার পর থেকে আমি একাই বিজনেস,বাসা দুটোই সামলেছি। নিরবকে নিয়েই অফিস চালিয়েছি। ওর পড়াশোনা,ওর যত্ম নিয়েছি। তবুও কখনো ওর জন্য কেয়ারটেকার রাখিনি। নিরব বড় হয়ে বায়োমেডিতে জয়েন করার পরও আমি নিজেই রান্নাবান্না করেছি। বাপ ছেলে মিলে একসাথে খেয়েছি। এখনো এসব আমি মজায় মজায়ই করি। ভালোলাগে আমার। সকালে রান্না করে একসাথে বসে খেয়ে দুজনে মিলে অফিস চলে যাই,দুপুরে একসাথে লান্চ বানাই,রাতে কখনো কখনো বাইরে খেতে যাই। নিরবও আমাকে অনেক সময় দেয়। ইনফ্যাক্ট সময় দেবে বলেই বিজনেসে জয়েন না করে বায়োমেডিতে জয়েন করেছে।

তাজীন শুধু তাকিয়ে রইলো। মিস্টার চৌধুরী বললেন,

-এতো কথা তোমাকে কেনো বলছি তাইতো? আসলে এ বাসায় সবই ছিলো। শুধু একটা মেয়ের অভাব ছিলো আমার বরাবরই। তোমার বাবার কাছ থেকে তাইতো ছেলেবউ চাইনি,মেয়ে চেয়েছিলাম। এখন তুমিও যদি আঙ্কেল বলে ডাকো,আমার মুনাফাটা কোথায় বলোতো?

চোখ ভরে উঠলো তাজীনের। আস্তেধীরে ও এগিয়ে গেলো আরো কিছুটা। কম্পিতকন্ঠে বললো,

-ব্ বাবা!

নাফিজ চৌধুরীর হাত থেমে গেছে। হেসে জরিয়ে ধরলো সে তাজীনকে। একটু থেমে থেকে কেদে দিলো তাজীন। নাফিজ চৌধুরী ওকে সামলে হেসে বললেন,

-এই মেয়ে? কাদছিস কেনো? বাবা ডাকতে কষ্ট হচ্ছে?

মাথা তুলে গাল ফুলিয়ে তাকালো তাজীন। নাফিজ চৌধুরী ওর চোখের পানি মুছে দিয়ে বললেন,

-আমার ছেলে বলে বলছি না। নিরব সত্যিই অনেক ভালো ছেলে। যে ছেলে মা হারা হয়ে বাবার সব দায়িত্বপালনে সক্ষম,সে ছেলে যাকে ভালোবাসবে,তাকেও সবকরমভাবে আগলে রাখতে সক্ষম। ওকে একটু বুঝতে শেখ,দেখবি সবটা ঠিক হয়ে গেছে।

তাজীন মাথা নিচু করে রইলো। নাফিজ চৌধুরী বললেন,

-কি খাবি বললি না!

চুলগুলো খোপা করতে করতে নাফিজ চৌধুরীকে ঠেলে সরিয়ে দিলো তাজীন। বললো,

-বাবা ডেকেছি,তবে ট্রিট করবো ছেলের মতো। আমি খাবার বানাচ্ছি! তুমি এবার যাও পড়তে বসো!

কথাটা বলেই চোখ বন্ধ করে জিভ কামড়ালো তাজীন। নাফিজ চৌধুরীর দিকে আড়চোখে তাকিয়ে আমতা আমতা করে বললো,

-ন্ না মানে...ত্ তুমি গিয়ে রেস্ট নাও বাবা!

হেসে দিলেন নাফিজ চৌধুরী। খানিকটা দুরে বুকে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে দাড়িয়ে সবটাই দেখলো নিরব। বাবার সকালের ব্রেকফাস্ট বানানোর আরো একজন হেল্পিং হ্যান্ড এসে গেছে,তাকে রেস্ট নিতে বলার আরো এক কঠোর শাষক এসে গেছে ভেবে হাসি ফুটলো ওর চেহারাতেও।

•

মাঝে দু দিন কেটে গেছে। দোয়ার দিনগুলো কেটেছে সেই বাইক এক্সিডেন্টের আগের আর সব সাধারন দিনগুলোর মতোই। ওর জীবনে আরাব আসার আগের দিনগুলোর মতোই। কোনো উত্তেজনা ছিলো না,কোনো শিহরন ছিলো না,কোনো অদ্ভুত অনুভূতি ছিলো না। শুধু ভার্সিটি,চিলেকোঠা,টিউশনি। কয়েকবার মনে হয়েছে,কেউ তো চোখে চোখে রাখছে ওকে। কিন্তু খুজে পাইনি কাউকে। ক্যাম্পাসের এককোনে বসে খোলা বইয়ের দিকে একধ্যানে তাকিয়ে ছিলো দোয়া। দুর থেকে ওকে দেখে এগিয়ে আসলো তাজীন। পাশে সে বললো,

-কি পরছিলি?

-হুম? কিছুনা। কখন আসলে?

-সবেই।

দোয়া চুপ করে গেলো আবারো। বইয়ের পৃষ্ঠা উল্টে বাদিকের পাতা বাদ রেখে ডানদিকের পাতায় চোখ আটকালো দোয়া। তাজীন বুঝলো,পড়ায় এতোটুকো মনোযোগ নেই ওর। ক্লাসটাইমেও কলম ব্যাগে রেখে উঠে চলে আসতে যাওয়া,বইয়ের একটার পর একটা পৃষ্ঠা ভাজ দেওয়া,ক্লাস থেকে বেরিয়ে একধ্যানে বাইরের কাঠগোলাপ গাছের দিকে তাকিয়ে থাকা,বাইকের শব্দ শুনলেই চোখ বন্ধ করে নেওয়া,বারবার বিনুনির রাবারব্যান্ড খোলা,আবারো বিনুনী করে ব্যান্ড লাগিয়ে নেওয়া,ওড়না মুঠো করে নিয়ে মুঠো খোলা বন্ধ করা,পুরোটা সময়ই ওকে লক্ষ্য করছে তাজীন। মা ভাইয়ের ভরনপোষন নিয়ে দোয়া চিন্তায় থাকে ঠিকই। কিন্তু এতো অগোছালো থাকে না। আজকে ওর এলোমেলো ভাব দেখে মোটেও ভালো লাগছে না তাজীনের। ভার্সিটি থেকে বেরোনোর সময় বলেই উঠলো,

-তোর কি হয়েছে দোয়া?

দোয়া এক অন্য দুনিয়াতেই ছিলো। চমকে উঠে বললো,

-ম্ মানে?

-কিছু তো একটা হয়েছে তোর। এতো এলোমেলো লাগছে কেনো তোকে আজ?

-এলোমেলো লাগছে? তাহলে কি আর হবে? কাউকে নির্ঘাত মিস করছে আপনার বান্ধবী!

নিরবের কথা শুনে সামনে তাকালো দোয়া তাজীন দুজনই। দোয়া তাজীনের দিকে তাকাতেই মাথা নামিয়ে নিলো ও। শান্ত গলায় বললো,

-আপনি এখানে কেনো?

-আসলে বাবা বলছিলো আপনাকে পিক করে নিয়ে যেতে। আপনার নাকি বাসে যাতায়াত করে অভ্যেস নেই।

-আপনার অফিস থেকে এদিক দিয়ে উল্টো হয় না?

-হলেও কি করার? একইবাসায় তো ফিরবো,একইসাথে ফিরি না হয়!

দোয়া মনেমনে খুশি হলো নিরবের স্বাভাবিক ব্যবহার দেখে। বুঝতে পারলো সম্পর্কে আড়ষ্টতার কারন তাজীনই। তাজীন বললো,

-ও দ্...

-তাকওয়াতুল দোয়া! রায়নগর বাসা! আমি জানি!

নির্বাক হয়ে তাকিয়ে রইলো দোয়া। নিরব আবারো বললো,

-আগেরদিন ভালো করে কথাই হলো না আপনার সাথে। আরাব স্যারের নিজগলায় আপনাকে আমাদের বিবাহকথন শোনানোর ছিলো কি না! যাইহোক! কেমন আছেন?

তাজীনও কিঞ্চিত হা করে তাকিয়ে রইলো ওর দিকে। এভাবে তো ওর সাথেও কথা বলে না নিরব। আর দোয়ার সাথে এমনভাবে কথা বলছে যেনো কতো জন্ম ধরে দোয়ার পরিচয়পর্ব শুনে এসেছে। দোয়া আমতা আমতা করে বললো,

-জ্বী আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আপনি?

-এইতো,সদ্য বিবাহিত...

তাজীন কপাল কুচকে তাকালো নিরবের দিকে। চোখাচোখি হওয়ায় নিরবের বাকা হাসিটা দেখে তৎক্ষনাৎ চোখ সরিয়ে নিলো ও। বললো,

-আমি চলে যেতে পারবো বাসে।

নিরব দোয়ার দিকে এগিয়ে বললো,

-এবার আপনিই প্লিজ কিছু বলুন! ইনি আমার গাড়িতে না গেলে বাসায় ফিরলে বাবার সবগুলো মার আমার পিঠে তালপরার মতো পরবে।

দোয়া হাসলো মুচকি। তাজীনের কাধে হাত রেখে বললো,

-চলে যাও। তোমাদের ওদিকের ভার্সিটির বাস ছাড়া এখনো অনেক দেরি।

তাজীন আর কথা বাড়ালো না। গিয়ে গাড়িতে উঠে বসলো চুপচাপ। নিরব সানগ্লাসটা চোখে দিয়ে বললো,

-থ্যাংকস্ ম্যাম।

-ম্যাম ডাকছেন কেনো? আমি আপনার বয়সে ছোটই হবো। নাম ধরেই ডাকুন।

-বলছেন?

-হ্যাঁ অবশ্যই।

-না থাক! স্যারকে আজ অবদি ভাইয়া বলে ডাকিনি। ম্যামকে আজই সরাসরি নাম ধরে ডাকা উচিত হবে না। অন্য কোনোদিন। আসছি। ভালো থাকবেন। ম্যাম!

নিরব গাড়ি স্টার্ট দিয়ে তাজীনকে নিয়ে চলে গেলো। অপ্রস্তুত হয়ে দাড়িয়ে রইলো দোয়া। নিরবের স্যারের সাথে ম্যামের হিসেবটা মাথায় ঘুরপাক খেতে লাগলো ওর। কিন্তু বাসের হর্ন শুনে সেটাকে ধামাচাপা দিয়ে বাসে উঠে বসলো বাড়ির উদ্দেশ্যে। রায়নগরের বাসস্টপে নামতেই বাইকের হর্ন কানে আসলো দোয়ার। পুলকিত হয়ে পিছন ফিরলো ও। খুশি নিমিষেই গায়েব ওর। এক ছেলে বাইক নিয়ে দাড়িয়ে। হর্ন শুনে ওর ব্যাকসিটে এক মেয়ে এসে বসলো। চোখ ছলছল করছে,চুলকাচ্ছে দোয়ার। এই বুঝি টুপ করে অশ্রু বেরিয়ে আসে! এই বুঝি ওর কষ্টটা ধরা পরে যায় সবার কাছে। কিন্তু কেনো কষ্ট হচ্ছে ওর? ওর তো কষ্ট হওয়ার কথা না! আরাবের জন্য তো নয়ই! একটা জোরে শ্বাস ফেলে,দাতে দাত চেপে শক্ত হয়ে হাটা লাগালো মুখার্জীবাড়ির উদ্দেশ্যে।

•

-আরাব কোথায় গেছে মুফতাহির?

তৌফিকার কথা শুনে টাই বাধতে গিয়ে থেমে গেলো মুফতাহির। শান্ত দৃষ্টিতে তাকালো ও তৌফিকার দিকে। ছলছল চোখে মুফতাহিরের এলোমেলো টাইটার দিকে তাকিয়ে রইলো তৌফিকা। দোয়ার মেডিকেল টেস্টের বিষয়ে আরাবকে বলা ঘটনায় ওদের দুজনের সম্পর্কে দুরুত্ব এসে গেছে অনেকটাই। এই টাই বাধার কাজেও বাধা পরে ওর। দুদিন হলো ভাইয়ের কোনো খোজ মিলছে না বলে আরো অস্থির হয়ে আছে তৌফিকা। কেদে কেদে চোখের নিচে কালি পরে গেছে ওর। সতেজ চেহারা বিষন্নতায় ছেয়ে গেছে। মুফতাহির বললো,

-তোমার ভাই কোথায় যাচ্ছে সেটা কি ওর আমাকে বলে যাওয়ার কথা তৌফিকা?

-গেলে তো তোমাকেই বলে যেতো মুফতাহির!

-এবার বলে যায়নি!

কথা শেষ করে টাই বাধায় মনোযোগ দিলো মুফতাহির। অন্যান্য দিন এই টাই কোনোরকমে প্যাঁচ দিয়ে বাসা ছেড়েছে। কিন্তু আজ তৌফিকা সামনে দাড়িয়েছে। ওকে দেখানো দরকার,ও টাই‌ বাধতে পারে। তৌফিকা সব ভুলে হাত লাগালো মুফতাহিরের টাইয়ে। দু দন্ড স্থির দৃষ্টি বিনিময় হলো দুজনের। টাই বাধতে বাধতে তৌফিকা বললো,

-দোয়াকে তো দেখলে। তোমার মনে হয়না আমরা ভুল মুফতাহির?

-মানুষের বাইরেরটা দেখে ভেতরেরটা চেনা যায় না তৌফিকা।

তৌফিকা অসহায়ের মতো একটা জোরে শ্বাস ফেললো। মুফতাহিরের বুকে দুহাত রেখে বললো,

-ইদানিং তোমাকে দেখে আমার এই কথাটা কেনো মনে হয় বলতে পারো?

বড়বড় চোখে ওর দিকে তাকিয়ে রইলো মুফতাহির। তৌফিকা ওর এক গালে হাত রেখে করুনভাবে বললো,

-এতো অচেনা কেনো হয়ে যাচ্ছো মুফতাহির? তুমি তো এমন ছিলে না। তোমার মাঝে এক অন্য মানুষকে কেনো খুজে পাই আমি মুফতাহির? এমন কেনো হচ্ছে?

গাল থেকে তৌফিকার হাত সরিয়ে দিলো মুফতাহির। অন্যদিকে তাকিয়ে বললো,

-কারন তুমি তোমার ভাইকে ভালোবেসে অন্ধ হয়ে গেছো। বাস্তবতা চোখে পরছে না তোমার।

-মানে?

-মানে এটাই,তুমি ভুলে যাচ্ছো আরাবের সাথে বিয়ের পর দোয়া রংধনুতে আসবে! ওকে সবাই তৌফিক ওয়াহিদের ছেলেরবউ‌ হিসেবে জানবে! বিয়ের পর যদি কোনোভাবে প্রমান হয়,দোয়া..দোয়া এটাক্টড্,তোমার বাবার মান সম্মানটা ঠিক কোথায় গিয়ে দাড়াবে সেটা বুঝতে পারছো তুমি? বোঝার চেষ্টা করেছো?

-কিন্তু মুফতাহির,দোয়া এটাক্টড্ না!

-সেটা তুমি মানো,আর কেউ মানবে না!

-আর কারো মানাতে কি যায় আসে?

-আমার যায় আসে! তোমার বাবার যাবে আসবে! এখনো অবদি আমি বাবাকে কিছু বলিনি এটা ভেবে,আরাব নিজের ভুল বুঝতে পারবে। একটা মেডিকেল টেস্ট করানোরই তো ব্যাপার! তারপরই...

তৌফিকা পিছিয়ে গেলো। শক্ত গলায় বললো,

-তুমি যদি এই বিষয় নিয়েই পরে থাকো,আমার আর কিছু বলার নেই। আরাব দোয়াকে ভালোবাসে,দোয়াকেই বিয়ে করবে! আমি ওর বিপরীতে আর কোনো কথাই চাইনা!

-কিন্তু তোমার বাবার দিকটাও ভাবা উচিত!

-কেনো ভাববো? শুধুই সন্দেহের জেরে? আর যদি দোয়া এটাক্টড্ হয়ও,আমি গর্ব করবো আরাবকে নিয়ে!

মুফতাহির রাগে অন্যদিক তাকিয়ে সামলালো নিজেকে। তারপরও চেচিয়ে বলে উঠলো,

-ওকে ফাইন! থাকো তোমরা দু ভাইবোন নিজেদের চিন্তাভাবনা নিয়ে! আই ডোন্ট থিংক আমি তোমাদের এ বিষয়ে সাপোর্ট করতে পারবো! আর হ্যাঁ,আমি খুব তাড়াতাড়িই দোয়াকে নিয়ে বাবার সাথে কথা বলবো। আমাদের মাঝে কোনোরকম মিস আন্ডার্স্ট্যান্ডিং চাইনা আমি ওকে নিয়ে! তুমি ভেবে নাও ঠিক কার সঙ্গ দেবে। ভাইয়ের? নাকি রংধনুর বাকি সবার?

টাইটা খুলে মেঝেতে ফেলে দিয়ে মুফতাহির বেরিয়ে গেলো। পাথর হয়ে দাড়িয়ে কাদতে লাগলো তৌফিকা। ভাগ্যিস টুইঙ্কেলটা স্কুলে ছিলো। বাবার এই রুপটা একদমই মানতে পারতো না ও। আজ প্রথমবার মুফতাহির এই গলায় কথা বলেছে ওর সাথে। যে মুফতাহির কিনা প্রতিবার মনোমালিন্যের পর নিজে থেকে সরি বলতো,সে আজ এভাবে কথা বলে গেলো ওর সাথে। কাদতে কাদতে একসময় মেঝেতে বসে পরলো তৌফিকা। বলতে লাগলো,

-কোথায় চলে গেলি তুই আরাব? তোর অনুপস্থিতিতে যে সবটা নষ্ট হয়ে যাচ্ছে! আমার উপর অভিমান করেছিস বলে নিজেকে কেনো গুটিয়ে নিলি তুই? এই পরিস্থিতিতে তো তোকেই দরকার। বাবা একবার সবটা জানলে যে কোনোদিনও দোয়া রংধনুতে আসতে পারবে না। স্বয়ং মুফতাহির বুঝাবে তাকে। আমার সংসারটা যাই হোক,আমি তোর ভালোবাসায় আচ দেখতে চাইনা আরাব। প্লিজ ফিরে আয় ভাই! প্লিজ ফিরে আয়!!!

#চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 29 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন