ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 30

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৩০❤

-আজ ভার্সিটির পর তাজীনকে নিয়ে একটু বেরোতে পারবে দোয়া?

ফোনের ওপাশ থেকে আরাবের কন্ঠ শুনে চোখ চকচক করে উঠলো দোয়ার। কপালের ছোটচুলগুলো হাতের উল্টোপিঠে সরিয়ে দিতে গিয়ে থেমে গেলো ওর হাত। ময়দামাখা ডান হাতটার কনুইয়ে ফোন ধরে কাপতে থাকা বা হাত ঠেকিয়ে সামলালো যেনো। ভেতরটা হঠাৎই খুশিতে ভরে উঠেছে ওর। গত চার দিনে আরাবের কোনো খোজ মেলেনি। না সকালগুলোতে কাঠগোলাপের দেখা মিলেছে। অজান্তেই বিষন্নতায় ছেয়ে ছিলো ওর চারপাশ। আজ সকালে রুটি বানাতে গিয়ে হঠাৎই নিচতলা থেকে অরুনাভ মুখার্জী ডাক লাগিয়ে বললো ওকে কেউ ফোনে চাচ্ছে। তাজীন,তৌফিকা বা মাহিমের আম্মু এমনটা আন্দাজ করেই নিচে নেমে ফোন কানে তুলেছিলো ও। কিন্তু না! ওর ধারনা ভুল ছিলো। এটা আরাব! আরাব ফোন করেছে ওকে। ওপাশ থেকে আরাব বললো,

-হ্যালো দোয়া? আছো?

ধ্যান থেকে বেরোলো দোয়া। নিজেকে সামলে বললো,

-জ্ জ্বী বলুন মিস্টার আরাব।

-ভার্সিটির পর বেরোতে পারবে তাজীনকে নিয়ে?

-কেনো বলুনতো?

-আসলে নিরবের সাথে ওর সম্পর্কটা...

দোয়া বুঝলো আরাব ওদের দুজনকে আলাদা একটু সময় কাটানোর ব্যবস্থা করে দিতে চায়। এমনটা তো ওউ চেয়েছিলো। খুশিমনে বললো,

-আমি আসবো তাজীনকে নিয়ে।

-ফাইন। কোথায় আসবে টেক্সট করে দিচ্ছি।

-জ্বী।

-এসো তাহলে। রাখছি।

-জ্বী।

কলটা কেটে যায়। দোয়া ফোনের দিকে তাকিয়ে রইলো কিছুক্ষন। অরুনাভ মুখার্জীর দিকে এগিয়ে গেলো ও মোবাইলটা ফেরত দেবে বলে। ওকে দেখে অরুনাভ মুখার্জী বললেন,

-তোর কপালে ময়দা লেগে আছে দোয়া।

মুচকি হাসি নিয়ে বা হাতে কপাল ছুলো দোয়া। অরুনাভ মুখার্জী আবারো বললেন,

-ব্যস মুছেছে।

মুখের হাসিটা চুপসে গেলো দোয়ার। অরুনাভ মুখার্জী বললেন,

-কি হলো? মন খারাপ করে ফেললি কেনো?

-ও্ ও কিছু না কাকাবাবু। আসছি আমি।

দোয়া পা বাড়ালো। সিড়ি বেয়ে উপরে উঠতে উঠতে ডানহাতে চুলে,গলায় ছুইয়ে দিলো নিজের। ইচ্ছা করেই ময়দা লাগিয়ে নিলো গলায় আর চুলে। দোতালায় আসতেই সালমা বেগম বললেন,

-কে ফোন করেছিলো?

-ও্ ওই আসলে...

-আচ্ছা থাক। তুই শেষ রুটিটা বানিয়ে ঘরে আয়। আর বানাতে হবে না। দিয়ান বসে আছে তোর সাথে খাবে বলে। আয়!

সালমা বেগম চলে যাচ্ছিলেন। দোয়া পিছুডাক লাগিয়ে বললো,

-মা?

সালমা বেগম পিছু ফিরে বললেন,

-কি হলো?

-ব্ বলছিলাম যে...

-হ্যাঁ বল?

-ওই ময়দা...

-কি হয়েছে ময়দার?

-ন্ না মানে,আমার চেহারায়...

-কি হয়েছে তোর চেহারায়?

দোয়া এবার ঝটপট বলে ফেললো,

-ও মা? দেখোনা? গলার দিকটা চুলকাচ্ছে কেনো? কি হয়েছে গলায়?

সালমা বেগম এতোক্ষনে খেয়াল করলেন মেয়ের গলায়,চুলে ময়দা লেগে আছে। এগিয়ে হাত বাড়িয়ে দিতেই দোয়া পিছিয়ে গেলো। সালমা বেগম বললেন,

-তোর গলায় আর চুলে ময়দা লেগে আছে দোয়া!

-আমি তাহলে গোসলটা সেরে নেই হ্যাঁ?

দোয়ার কথায় ভ্রু কুচকে তাকিয়ে রইলেন সালমা বেগম। শীতের সকালে গোসল কেনো করবে দোয়া? তাছাড়া এখন গোসল করে ভেজা চুল বিনুনী করে গেলে অসুখ করবে ওর। বললেন,

-মুছে ফেললেই হবে। এখন গোসল করলে তোর ভার্সিটি যাওয়ার আগে চুল শুকোবে না।

-চুল ছেড়েই যাবো না হয়!

সালমা বেগম অবাক হয়ে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। দোয়া ইতস্তত করতে লাগলো। কেনো যেনো আজ আরাবের সামনে ওর খোলা চুলে যেতে ইচ্ছে করছে। এতো সকালে গোসল করা নিয়ে মায়ের প্রশ্ন ঠেকাবে বলে ইচ্ছে করেই ময়দা গায়ে মাখিয়েছে ও। সালমা বেগম বললেন,

-আচ্ছা তুই গোসল সেরে আয়,এই রুটিটা আমিই বানিয়ে নিচ্ছি।

-না না! আমি বানিয়েই গোসলে যাচ্ছি! তুমি দিয়ানের সাথে বসো গিয়ে।

মাকে ঠেলে ঘরে পাঠিয়ে দিলো দোয়া। রুটি বানিয়ে একসাথে মা ভাইয়ের সাথে খেয়ে নিলো। গোসল সেরে চুল ঠিকঠাকমতো আচড়িয়ে দেয়ালে আটকানো ছোট আয়নাটার সামনে দাড়ালো। কালো টিপটা বড্ড টানছে আজ ওকে। মাথা‌ ঝেড়ে,মুখে হাসি ফুটিয়ে,ব্যাগটা কাধে নিয়ে,ভার্সিটির জন্য বেরিয়ে পরলো ও।

•

ক্লাস শেষে আরাবের বলা জায়গাটায় তাজীনকে টানতে টানতে নিয়ে এলো দোয়া। জায়গাটা ভার্সিটির পাশেরই কোলাহলহীন এক রাস্তা। সরু রাস্তার দু পাশে বড় বড় গাছ,বসার সুন্দর সুন্দর জায়গাও আছে। খানিকটা দুরে বিশাল সিড়িবাধানো পুকুরও আছে। ক্যাম্পাসের এ দিকটায় বিকেলে হাটতে আসে অনেকেই। হাটতে হাটতে দোয়া সমানে উকিঝুকি দিচ্ছে এদিক ওদিক ও। তাজীনকে এখনো অবদি কিছু বলেই নি ও। তাজীন কয়েকবার জিজ্ঞাসা করায় বলেছে পরে বলবে। তাই ওউ চুপ হয়ে গেছে। মনটা এখন আর আগের মতো ভালো থাকে না ওর সবসময়। হাটতে হাটতে দোয়া বড় রাস্তা অবদি চলে আসলো। কিন্তু আরাব,নিরব কারোরই দেখা নেই। মনটা খারাপ করে তাজীনের দিকে তাকিয়ে বললো,

-চলো তোমাকে চটপটি খাওয়াই।

তাজীন মৃদ্যু হেসে আস্তেকরে মাথা উপরনিচ করলো। ওরা এগোবে,তখনই ঠিক সামনের রাস্তাতেই গাড়ি থামালো নিরব। ওকে দেখে খুশি হলো দোয়া। আর বেশ অনেকটাই অবাক হলো তাজীন। নিরব গাড়ি থেকে নেমে সোজা এগোলো ওদের দিকে। একটু আড়ষ্টতার হাসি রেখে বললো,

-আব...আপনারা মানে...

-কেমন আছেন মিস্টার নিরব?

দোয়ার স্বাভাবিক গলা শুনে একটু অবাক হলো নিরব তাজীন দুজনেই। নিরব হাসি টেনে বললো,

-জ্বী ভালো। আপনি?

-জ্বী আলহামদুলিল্লাহ।

তাজীন নিচদিক তাকিয়ে থেকে বললো,

-আপনি এখানে?

-আসলে আরাব স্যার...

-আসুননা বসে কথা বলি আমরা?

দোয়ার কথা শুনে তাজীন বড়বড় চোখ করে তাকালো ওর দিকে। দোয়া কোনোদিনও এতো আগ্রহ নিয়ে মিশতে চায়নি কারো সাথে। নিরব হাত বাড়িয়ে এগোতে বোঝালো ওদের। দুজনে এগোলো। তিনজনে মিলে বসলো একটা ফাস্টফুডের বাইরের দিকটাতেই। বেশ কিছুক্ষন চুপচাপ বসে থাকার পর নিরব বললো,

-কি খাবেন?

দোয়া তখনও রাস্তার দিকে তাকিয়ে ছিলো। নিরবের কথায় হুশ ফিরতেই বললো,

-আপনারা নিজেদের জন্য অর্ডার করুন। আমি কিছু খাবো না!

-তাহলে বসলি কেনো এখানে?

তাজীনের কথায় মাথা নামিয়ে নিলো দোয়া। সত্যিই আজ ওর কি হয়েছে,ও নিজেও জানে না। কিন্তু যা হচ্ছে,ভালোলাগছে ওর। বারবার মনে হচ্ছে,এতোগুলো দিন পর আরাবকে দেখতে পারবে ও। তাই চলে যাওয়ারও ইচ্ছে নেই ওর। ধীর গলায় বললো,

-ঠিকাছে,তোমার প্লেট থেকে খেয়ে নেবো।

নিরব নিজে কি খাবে ভেবে নিলো। তারপর মেনুকার্ড তাজীনের দিকে বারিয়ে দিলো। তাজীন বেশ কিছুক্ষন তাকিয়ে রইলো ওর দিকে। একসাথে বসেছে,ওর জন্য অর্ডারটা কি করে দিতে পারতো না নিরব? ও বউ হয় তো ওর? একটা ছোট শ্বাস ফেলে ওর জন্য কি খাবার আনবে তা নিজেই দিলো ও। নিরব দোকানে গিয়ে বলে আসলো। খাবার আসা অবদি নিরব বেশ অনেকগুলো কথাই বলেছে দোয়ার সাথে। দোয়াও জবাব দিয়েছে। আর তাজীন শুধু শুনেছে। একবারের জন্য ওর মনে হলো,এতো কথা নিরব হয়তো ওর সাথেও বলে নি। দোয়া নিরবের সাথে কথা বলার ফাকে ফাকে বারবার রাস্তায় তাকাচ্ছে। তবে কি আরাব আসবে না? ওর প্লান কি শুধু নিরব তাজীনকে দেখা করানোই ছিলো?

আকাশকুসুম ভাবনার মাঝেই খাবারের জন্য ডাক লাগায় দোকানী। এখানকার নিয়ম,নিজের খাবার নিজে গিয়ে টেবিল অবদি এনে খেতে হয়। নিরব ফোন নিয়ে উঠে সরে দাড়িয়েছে সবে। অপেক্ষার সমাপ্তি টানতে চললো দোয়া। খাবারগুলো এনে তাজীন নিরবের সামনে পৌছে দিয়ে এখান থেকে চলে যাবে ও এমনটাই সিদ্ধান্ত নিলো। খোলা চুলগুলো খোপা করবে বলে যেইনা কাধে হাত দিয়েছে,বাইক থামানোর শব্দে থেমে গেলো ওর হাত। সেই‌ চেনা অনুভুতি,সেই চেনা শিহরন। চোখ বন্ধ করে লাজুক হাসিতে হাত নামিয়ে নিলো ও।
বাইক পার্ক করে দুর থেকে খোলা চুলে বসে থাকা দোয়ার লাজুক চেহারাটা সবার আগে দৃষ্টিগোচর হলো আরাবের। শিট! শব্দ করে চোখ বন্ধ করে ডানহাতে বুকের বা পাশ খামচে ধরলো ও। পরেই হাত সরিয়ে গলা ঝেরে নিজেকে সামলে নিলো। শার্টের হাতাটা টান মেরে এগোলো ওদের দিকে। নিরব ততক্ষনে কথা বলা শেষ করে বসেছে। আরাব এগিয়ে গিয়ে বললো,

-হাই নিরব।

-হ্যালো স্যার।

উঠে দাড়িয়ে আরাবকে আলিঙ্গন করলো নিরব। তাজীন দোয়া দুজনেই উঠে দাড়িয়েছে। তবে দোয়া চোখ নামিয়েই রেখেছে। সামনে কালো প্যান্টে ইন করা সাদা শার্ট পরিহিত একেবারে ফর্মাল ড্রেস আপে থাকা মানুষটার চেহারার দিকে তাকাতে আজ বড্ড ইতস্তত লাগছে ওর। কিন্তু কে বলবে,কিছুক্ষন আগে একেই দেখার জন্য ভেতরে ভেতরে এতোটা ব্যাকুল হয়ে ছিলো? আরাব তাজীনের দিকে তাকিয়ে বললো,

-হোয়াটস্ আপ তাজীন? কেমন আছো?

-জ্বী ভালো। আপনি?

-বলতে পারো বেস্ট এভার ভালো।

এবার দোয়ার দিকে ফিরলো আরাব। শান্ত গলায় বললো,

-কেমন আছো দোয়া?

চোখ তুলে তাকালো দোয়া। আরাবের চোখে চোখ রেখে বললো,

-ভালো আছি।

পাশে থাকা চেয়ারটা চেপে ধরে মুখের হাসিটা সামাল দিলো আরাব। নিজেকে এলোমেলো লাগছে ওর। চারদিনের অনুপস্থিতি ওকে দুর্বল করে দিয়েছে,নাকি দোয়াকে আরো বেশি শক্ত করে দিয়েছে,বুঝে উঠতে পারছে না ও। তবে যাই হোক,তাতে ওর অবস্থা মোটেও ভালো যাচ্ছে না। মাত্রাতিরিক্ত অনাকাঙ্ক্ষিত খুশির প্রভাবে গলা শুকিয়ে আসছে ক্রমশ। এভাবে চলতে থাকলে দোয়ার সামনে থাকা কিভাবে ওর পক্ষে সম্ভব? একটা শুকনো ঢোক গিললো আরাব। ওর অবস্থা দেখে তাজীন বললো,

-এনি প্রবলেম?

আরাব অসহায়ের মতো দোয়ার দিকে তাকিয়ে। প্রবলেম? নাকি প্রবলেমের সল্যুশন? তখনই দোকানী দ্বিতীয়বার ডাক লাগালো খাবার আনার জন্য। নিরব বললো,

-আমি যাচ্ছি।

-আপনি বসুন,আমি যাচ্ছি।

দোয়া হাটা লাগালো। আমিও আসছি বলে দৌড়ে ওর পাশে এসে হাটতে লাগলো আরাব। দোয়া ওর দিকে তাকাতেই নিচু গলায় বললো,

-দে নিড স্পেস।

আর কিছুই বললো না দোয়া। দোকানে এসে সেখান থেকে দুটো প্লেট দু হাতে নিলো ও। আরাব বললো,

-দুটো কেনো?

-আমি আর তাজ একসাথে খাবো। নিজেরটা অর্ডার করে নিন।

-তাহলে আমি আর নিরবও একসাথে খাবো। হি হি!

দীর্ঘশ্বাস ফেলে চলে আসছিলো দোয়া। হঠাৎই দমকা বাতাসে চুলগুলো সব চোখেমুখে এসে পরলো ওর। দুহাতে প্লেট থাকায় সরাতে না পেরে নড়াচড়া করতে লাগলো ও। আরাব ওর সামনে দাড়িয়ে আস্তেধীরে চুলগুলো কানে গুজে দিলো ওর। বড়বড় চোখে শুধু তাকিয়ে রইলো দোয়া। আরাব হেসে বললো,

-চুল ছেড়ে এসেছো কেনো আজ?

উত্তর নেই‌ দোয়ার কাছে। তাড়াতাড়ি আরাবকে পাশ কাটিয়ে চলে আসলো‌ ও । পেছন থেকে পকেটে দুহাত গুজে আরামে দাড়িয়ে দোয়ার দিকে তাকিয়ে রইলো আরাব। হাটার সাথে সাথে দোয়ার ঢেউ খেলানো চুলগুলোর নড়চড়,ঝড় বয়ে‌ যায় ওর মনপ্রান জুড়ে। হাসিটা প্রসারিত করে বললো,

-উত্তরটা তুমি না জানলেও আমি জানি দোয়া। আর সেটা হলো,আমার জন্য! শুধু আমার জন্য!

•

দু প্লেটে চারজন খাওয়া শেষ করে একসাথে হাটা লাগালো সেই সরু রাস্তাটায়। তাজীন আর নিরব সামনে হাটছে,তার একটু পেছনে দোয়া,আর একেবারে পেছনে ওর চুল দেখতে দেখতে হাটছে আরাব। একবার দোয়ার পাশে হাটতে গিয়েছিলো। দোয়ার চাওনি দেখেই মেকি হেসে পিছিয়ে এসেছে। আর আরাব আগে থেকেই দোয়াকে পছন্দ করে এই কথা তাজীনকে বেশ সুন্দরভাবে বুঝিয়ে বলছে নিরব। ওর জানামতে কি কি করেছে,সেগুলোও বলছে। আর তাতে একের পর এক বিস্ময়ের লুক দিচ্ছে তাজীন। দোয়া পেছন থেকে কিছুই শুনছে না,চেষ্টাও করছে না। দে নিড স্পেস! ডানহাতে বাহাতের কনুই ধরে হাটতে হাটতে আরাবের বলা কথাটা মানতে ব্যস্ত ও। রাস্তার পাশে একজায়গায় অনেকগুলো ছেলেমেয়ে গোল হয়ে ঘাসে বসে আড্ডা দিচ্ছিলো। গিটারে টুংটাং সুর তুলছিলো একজন। ওদের দেখে আরাব পেছন থেকে ডাক লাগিয়ে বললো,

-গাইস? গান শুনবে কেউ?

তৎক্ষনাৎ পেছন ফিরলো তিনজন। দোয়ার দিকে তাকিয়ে আরাব ‌মুচকি হেসে বললো,

-আমি গাইবো।

নিরব হাত বারিয়ে তাজীনকে এগোতে বললো। ও একপলক দোয়ার দিকে তাকিয়ে বুঝালো চল বসি। মাথা আস্তেকরে নেড়ে হ্যাঁ বুঝালো দোয়া। নিরব,তাজীন,দোয়া তিনজন খানিকটা পাশে দাড়ালো। আরাব এগিয়ে ওদের সাথে কিছু কথা বললো। তারপর একজনের থেকে গিটার নিয়ে সুর তুলে দোয়ার দিকে তাকিয়ে গাইতে লাগলো,

তাকে অল্প কাছে ডাকছি
আর আগলে আগলে রাখছি
তবু অল্পেই হারাচ্ছি আবার...
তাকে ছোবো ছোবো ভাবছি
আর ছুয়েই পালাচ্ছি
ফের তাকেই‌ ছুতে যাচ্ছি আবার...

অভিমান,পিছু নাও
তাকে‌ পিছু ফেরাও...
তার কানে না যায় পিছুডাক,আমার...
মুখ বুজেই‌ তাকে ডাকছি আবার...
তাকে অল্প কাছে....ছুতে যাচ্ছি আবার

ফাকা বুক,চেনা সুখ,
জানি ঘুম সে ভাঙাবেই(ii)
ভিজে মন বলি শোন,
রাত ভোর জাগতে নেই
মুখ চোরা ডাক তাকে ঘুম পারাক এবার...
তাকে ছুয়ে স্বপ্ন বুনছি,আবার...

তাকে আলতো গায়ে মাখছি
আর আকড়ে মুঠোয় ঢাকছি,
তবু মুঠো আলগা রাখছি আবার...
তাকে ছোবো ছোবো ভাবছি
আর ছুয়েই পালাচ্ছি
ফের তাকেই ছুতে যাচ্ছি আবার...

গাওয়া শেষে চোখ বন্ধ করে গিটারে গানের টিউনটাও শেষ করলো আরাব। বিকেলের ঢলে পরা সুর্যের রশ্মি ঘন গাছগুলোর ভেতর দিয়ে প্রবেশ করতে পারছে না আর। গাছপালায় ঘেরা জায়গার পুরোটা জুড়ে যেনো স্বস্তি। আচমকাই তাজীনের হাত ধরে হাটা লাগালো নিরব। বিস্ময়ে কিছুই বলে উঠলো না তাজীন। পা বাড়ালো ওর সাথেই। দোয়া শুধু দুজনকে চলে যেতে দেখলো। ঘাড় ঘুরিয়ে আরাবের দিকে তাকাতেই দেখে ও একদম কাছে চলে এসেছে ওর। একটা শুকনো ঢোক গিললো দোয়া। গানের প্রতিটা লাইন যে ওর জন্যই ছিলো,তা আরাবের চোখ স্পষ্ট বলে দিচ্ছে। আরাবের চাওনিতে পরিষ্কার বলা,গানের ওই তাকে সম্বোধন,দোয়ার জন্যই। ব্যাগের ফিতাটা আরো শক্তিতে দুহাতে আকড়ে ধরলো দোয়া। ওর চেহারা দেখে যেনো সাহস বেড়ে গেলো আরাবের। ব্যাগ সর্বশক্তিতে মুঠো করে ধরে রাখা দোয়ার হাতজোড়ার দিকে একপলক তাকিয়ে বলে উঠলো,

-ভালোবাসি।

#চলবে...

[ অ-ন্নে-এ-এ-এ-ক বড় পর্ব! বলে রাখি,পর্ব ৩০ এর রিভিউ আর পর্ব ৩১ এর অ্যাটম,পরস্পর সমানুপাতিক হবে! 😑
হ্যাপি রিডিং! ♥
গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহলে। গ্রুপ লিংকঃ

https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 30 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন