#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৩১
আরাবের মুখে চার অক্ষরের "ভালোবাসি" শব্দ শুনে নিস্প্রভ হয়ে কিয়ৎক্ষন বড়বড় চোখে তাকিয়ে রইলো দোয়া। এটা বাস্তব নাকি ভ্রম তা বুঝতে সময় লেগেছে ওর। কিছুতো আলাদা ছিলো ওই শব্দে। কিছু আলাদা তো ছিলো,এই মানুষটার বলা ওই শব্দে! আশপাশ যেনো থেমে আছে। দুরের ব্যস্ত রাস্তার গাড়ির উচ্চশব্দের হর্ন তো দুর,পাখির কলকাকলির মধুর গুন্জনও কানে পৌছালো না ওর। ভালোবাসি কথাটাই ওর চতুর্পাশ থেকে বেজে চলেছে শুধু। আরাবের মুচকি হাসিটা আরেকটু প্রসারিত হতেই কান গরম হয়ে উঠলো দোয়ার। হৃদপিন্ডটা ধুপধাপ লাফাতে শুরু করে দিয়েছে যেনো। লজ্জায় চোখজোড়া বন্ধ করে মাথা নামিয়ে নিলো ও। আরেকপা এগিয়ে সবে আরাব কিছু বলতে যাবে,পাশে থাকা ছেলেগুলো সুর তুলে "ওওও" শব্দ করে উঠলো। চঞ্চল হরিণীর মতো তৎক্ষনাৎ মাথা তুলে দোয়া একপলক ছেলেগুলোর দিকে তাকালো। তারপর আবারো আরাবের দিকে তাকালো। সেই মারাত্মক চাওনি! ঠোটে সেই তৃপ্ত হাসি! যা থেকে এতোগুলো দিন লুকিয়ে বেচে এসেছে ও। কিন্তু আজ যে সে ওষ্ঠযুগল ভালোবাসি বলেছে! আজ যে তার সামনে দাড়ানো,আরো শিহরনের! আরো লজ্জার!
চোখ বন্ধ করে এক ভুবনভুলানো লাজুক হাসি দিয়ে দোয়া ছুট লাগালো। আরাব পুরোই বোকাবনে গেছে। দোয়ার লাজুকতামিশ্রিত হাসি ওকে বলে দিয়েছে,দোয়াও ওকে ভালোবাসে। তবে পালালো কেনো? এগোতে গিয়ে হাতের গিটারটার কথা মনে পরলো ওর। সাথে এটাও মনে পরলো,ওর ভালোবাসি বলার পরপরই এই ছেলেগুলো সুর তুলে যে শব্দ তুলেছে,তাতেই আরো লজ্জা পেয়ে গেছে দোয়া। গিটারটা এগিয়ে এক ছেলের হাতে দিয়ে বললো,
-আজ তোমাদের জন্য বাকিটা অপুর্ন রয়ে গেলো!
-আমরা কি করলাম ভাইয়া?
উত্তর দেওয়ার প্রয়োজনবোধ করেনি আরাব। দৌড়েছে দোয়ার পিছুপিছু। দোয়া ছুটছে। এ গোধুলীতে আরাবের কথায় আকাশছোয়া খুশি যেনো আজ ওকে ছুয়ে দিয়েছে। নাহ্! আজ কোনোমতেই আরাবের সামনে থাকতে পারবে না ও। খোলা চুলগুলো উড়ছে ওর। ঠোট কামড়ে হেসে দৌড়াতে দৌড়াতেই খোপা করলো দু দুবার। থাকেনি। খুলে গেছে আবারো। পেছন থেকে অস্থিরস্বরে আওয়াজ আসছে,
-দোয়া? দাড়াও? আজকে তো তোমার বলার কথা! ওদের মুখে আমি সেলোটেপ মেরে দেবো! একটাবার দাড়াও দোয়া! ওয়েট!
আরাবের পাগলামি কথায় আরো লালাভ হয়ে উঠলো দোয়ার চেহারা। থামেনি ও। বড়রাস্তায় এসে হাপাতে হাপাতে এদিক ওদিক তাকালো বাস,লেগুনার জন্য। সবগুলোতে ভরপুর। এ সময়ে আরো ভীড় বেশি হয় সবখানে। একটা শুকনো ঢোক গিলে পেছন ফিরলো ও। তখনই পাশ থেকে কেউ বলে উঠলো,
-তোমার চেহারার লাজুকতা বড় মোহনীয় দোয়া। ও চোখেমুখে ভালোবাসা থেকে পালিয়ে বেরানোর উচ্ছ্বলতাও আকর্ষনীয় লাগে।
দোয়া আরো নুইয়ে গেলো। চোখ বন্ধ করে ঘাড় কিছুটা পাশে ঘুরিয়ে লজ্জানত কন্ঠে বললো,
-আর কিছু?
-প্রেমিকের কাছে তার প্রেয়সীর বর্ননা শুনতে চাও? সৌভাগ্য হবে তোমার সেটুকো সময় পাওয়ার?
দোয়া ওভাবেই চুপচাপ চোখ বন্ধ করে রইলো। আজ চলে যাওয়ার ইচ্ছে নেই। আজ পালানোর ইচ্ছে নেই। যা আছে,শুধুই লাজুকতা। শুধুই শিহরন। উত্তর বুঝতে সময় লাগেনি আরাবের। আজ এক অন্য দোয়াকেই আবিষ্কার করেছে ও। আজ সে জীবনযুদ্ধে লড়াকু,কঠোর ব্যক্তিত্বের নয়। সে যে ভালোবাসি শোনার পর আর পাঁচটা সাধারন মেয়ের মতো হৃদস্পন্দনকে অনুভব করছে। নিজেরও,সে প্রেমিকপুরুষেরও। আরাব বলে উঠলো,
-এখানেই বলবো?
দোয়ার পারিপার্শিক মনে পরে গেছে। চোখ মেলে আরাবের দিকে তাকালো ও। আকুতির স্বরে কথাটা বলে হাসিমুখে দাড়িয়ে আরাব। ওকে চোখ মেলতে দেখে আরাব আরেকপা এগিয়ে শান্ত গলায় বললো,
-তোমার সুপ্ত অভিযোগ,অব্যক্ত আবেগ আর অপ্রকাশিত ইচ্ছেগুলো আপন করার সুযোগ দেবে আমাকে দোয়া? অতি সযত্মে লজ্জারাঙা তোমার এই রক্তিম চেহারার মতো সবটা শুধু নিজের মাঝে শুষে রাখবো। কেউ কিচ্ছুটি জানবে না বিশ্বাস করো! কিচ্ছুটি দেখবে না! আদরে ভরিয়ে দেবো ওই লাজুক চাওনি। ভালোবাসায় রাঙিয়ে দেবো ওই বেরঙ মনমাঝার। আমি নিচ্ছি সে দায়িত্ব। দেবে না আমাকে? বলো? দেবে না?
আর সহ্য হয়নি দোয়ার। দৌড়ে এবার রিকশাতেই উঠে বসলো ও। ভাড়ার বিষয়টা একবারও মাথায় আসেনি। স্তব্ধ হয়ে দাড়িয়ে রইলো আরাব। দোয়ার প্রস্থান ওকে অবাক করেনি। দোয়ার লজ্জারাঙা মুখটা ওকে থামিয়ে দিয়ে গেছে। ভাষাহীন ভাবে আশেপাশে তাকালো ও। চলমান গাড়ি,লোকজন সব যেনো স্লো মোশনে চলছে। ধুকতে ধুকতে ফুটপাত থেকে রাস্তায় নামলো ও। একটা গাড়ি পার্ক করতে এসে ওর একদম সামনে এসে দাড়ালো। ধ্যান ভাঙলেও হুশে ফেরেনি আরাব। সরে দাড়িয়ে আরেকবার দোয়া যেদিকে গেছে,সেদিকের রিকশার সারিগুলোর দিকে তাকালো ও। ওগুলোর একটা থেকে সাদা রঙের ওড়না উড়ছে। ওটা দোয়ার ওড়না। আরাব যেনো স্পষ্ট দেখতে পারলো,দোয়া রিকশাতে বারবার মুখ ঢেকে নিচ্ছে আর মুচকি হাসছে। মাঝরাস্তায় দুহাত মেলে আকাশের দিকে তাকিয়ে চেচিয়ে বলে উঠলো,
-আই লাভ ইউ দোয়া! আই লাভ ইউ!!!
শব্দটা এতোটাই জোরে ছিলো,দোয়ার কান অবদি পৌছেছে তা। খুব একটা দুরেও যাইনি ও। কথাটা শুনে চতুর্থবারের মতো মুখ দুহাতে ঢেকেনিলো ও। এই রিকশায় উঠে এটুকো সময়েই তিন তিনবার চেহারা ঢেকেছে হাতে। ওর চেহারা দেখলে যে যে কেউ বুঝে ফেলবে,আজকে কেমন ভয়ংকর অনুভুতির সম্মুখীন হয়েছে ও। রায়নগর পৌছে রিকশাভাড়া মিটিয়ে দৌড়ে মুখার্জীবাড়ির ভেতর ঢুকলো ও। সিড়ি বেয়ে উঠে দোতালার কেচিগেইটে ব্যাগটা বাধিয়ে সোজা ছাদের দিকে উঠতে লাগলো। চিলেকোঠায় আসার পর এই প্রথমবারের মতো ছাদের দিকে এগিয়েছে ও। দরজা ঠেলে ছাদে উঠে চারপাশ না দেখেই এককোনে হাটু মুড়িয়ে বসে গেলো। আরাবের ভালোবাসি বলার প্রতিটা মুহুর্ত বারবার চোখের সামনে ভেসে উঠছে ওর। ওর বলা প্রতিটা কথা মনে পরে আরো ব্যাকুল হয়ে উঠছে ওর মন। মুখ গুজে নিলো হাটুতে। সুর্যাস্তের পূর্বমুহুর্তের শীতল বাতাস গা ছুইয়ে শীতের জানান দিতে চাইলো। তাতে অনুভবহীন রইলো দোয়া। কিন্তু সে শ্রান্ত হাওয়ায় ভেসে আসা কথাগুলোতে আরেকদফা লজ্জায় পরে গেলো ও। শনশনে বাতাস যেনো ওর কানেকানে বলে গেলো,
-তাকওয়াতুল দোয়ার এতো লাজুকতা? এতো শিহরন? তবে যে তুই প্রেমে পরেছিস দোয়া! প্রেমে পরেছিস! তাহসানুল আরাব নামের প্রেমসমুদ্র যে তোকে অতলে ভাসাতে চলেছে দোয়া! তার ভালোবাসার একেবারে গহীনে ডুবতে চলেছিস তুই! একদম গহীনে!
•
তাজীন চুপচাপ নিরবের দিকে তাকিয়ে আছে। নিরব একটা গাছের সাথে হেলান দিয়ে মাথা নিচু করে দাড়িয়ে। শুনশান জায়গাটায় নিরব ওকে টেনে এনেছে অনেকক্ষন হলো। বিকেল গরিয়ে সন্ধ্যা হয়ে এসেছে। তবুও একবর্নও বলেনি নিরব। তাজীনও শুধু ওকে দেখে চলেছে। কিছুই বলেনি। অনেকটা সময় কেটে যায় মৌনতায়। নিরব ওভাবেই মাথা নিচু রেখে বললো,
-এভাবে আর কতোদিন তাজ?
হঠাৎই তাজ সম্বোধন শুনে ভেতরটা ধক করে উঠলো তাজীনের। কেমন কেমন লাগছে ওর। অনুভবটা খুশির নাকি বেশি খুশির,নিজেও বুঝে উঠতে পারছে না। কাপাকাপা কন্ঠে বললো,
-ম্ মানে?
নিরব পাশ ফিরে শান্ত দৃষ্টিতে তাকালো ওর দিকে। এবার তাজীনের ভয় হচ্ছে। আবারো বললো,
-ক্ কিছু বলছিলেন আপনি। এভ্...
কথা শেষ করার আগেই আরো খানিকটা এগিয়ে একহাতে ওর কোমড় জরিয়ে ধরে ওকে কাছে টেনে নিলো নিরব। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ তাজীন। নিরব একহাতে ওর গাল স্পর্শ করলো। চোখ বন্ধ করে নিলো তাজীন। কপালে কপাল ঠেকিয়ে নিরব বললো,
-অতীতকে আর কতো মনে রেখে বর্তমানটাকে নষ্ট করবে তাজ? এভাবে চললে কিভাবে ভবিষ্যৎ সাজাবো আমরা?
তাজীনের চোখ দিয়ে পানি পরতে লাগলো। ও সত্যিই চায়না সুমনকে মনে রাখতে। সত্যিই চায়না সুমনের মতো ধোকাবাজকে নিয়ে ভাবতে। তবুও বারবার মনে পরে যায়! বারবার ওই ফ্রড লোকটার চেহারা সামনে ভেসে ওঠে ওর। পারেনি নিরবকে ওর প্রাপ্যটা দিতে। পারেনি নিরবকে আপন করতে। ওরই বা কি দোষ? একজনকে নিয়ে আস্তেধীরে চারপাশ সাজাতে শুরু করেছিলো,তার পরিবর্তে হুট করেই অন্যজনকে নিয়ে কিভাবে সবটা সাজাবে ও? নিরব চোখ বন্ধ করেই ছিলো। বলে উঠলো,
-আমাকে একবার সুযোগ দেওয়া যায়না তাজ? ভালোবাসা যায় না আমাকে? খুব ভালোবাসবো তোমাকে বিশ্বাস করো! খুব ভালোবাসবো!
তাজীনের চোখের জল হাতে লাগতেই হুশ ফিরলো নিরবের। চোখ মেলে তাজীনকে কান্নারত দেখে ছিটকে দুরে সরে গেলো ও। মাথার চুলগুলো উল্টে ধরে দিশেহারার ময়ো করতে লাগলো আচমকাই। রাগ হচ্ছে। ওর নিজের উপর রাগ হচ্ছে! আবেগের বশে এসব বলা একদমই ঠিক হয়নি ওর। তাজীনের সবটা সামলাতে সময় লাগবে। সময় দেওয়া উচিত ওর। তবুও এভাবে কেনো বললো ও? কেনো? অস্থিরভাবে বললো,
-তাজীন...তাজীন প্লিজ কান্না করবেন না! প্লিজ কান্না থামান! দেখুন...দেখুন আমি নিজের ভুল বুঝতে পেরেছি! আ'ম...আ'ম সরি! আপনি প্লিজ কাদবেন না!
কান্না থেমে গেছে তাজীনের। নিরবের মুখে আবারো আপনি আর তাজীন নাম শুনে ভেতরটা মুচড়ে ধরলো ওর। দম বন্ধ লাগছিলো। আবারো কান্না জুড়ে দিয়ে বললো,
-আপনি...
চোখ বন্ধ করে সরে এসে পাশের গাছটায় কয়েকটা পান্চ মারলো নিরব। তাজীন ছুটে এসে ওর হাত থামিয়ে দিয়ে বললো,
-কি করছেন কি মিস্টার নিরব! এভাবে কেনো নিজেকে কষ্ট দিচ্ছেন? কতোখানি...
-আপনাকে কষ্ট দিতে চাইনি তাজীন।
নিরব ঠান্ডা গলায় বললো। একপলক ছলছল চোখে ওর দিকে তাকালো তাজীন। ওকে কাদানোর অনুশোচনা নিরবের চেহারায় স্পষ্ট। ওর নিজের কি হলো,ও নিজেও জানে না। আস্তেধীরে নিরবের ধরে রাখা হাতে নিজেকে মুড়িয়ে নিলো। নিরবের বুকে মাথা ঠেকিয়ে ওর শার্ট খামচে ধরে বললো,
-আমাকে একটু গুছিয়ে নেবে নিরব? আমি না বড্ড অগোছালো হয়ে আছি। বড্ড এলোমেলো হয়ে আছি।
নিরব আটকে গেছে। তাজীন আরো জোরে মুঠো করে ধরলো ওর শার্ট। একেবারে মিশে যেতে লাগলো নিরবের বুকে। এবার ওকে শক্ত করে জরিয়ে নিরব বলে উঠলো,
-কথা দিচ্ছি তাজ,তোমাকে সাজিয়ে,গুছিয়ে,আগলে রাখার দায়িত্ব আমার।
নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিলো তাজীন। ওকে জরিয়ে পরম আবেশে চোখ বন্ধ করে নিলো নিরবও।
•
আরাবের রংধনুতে পৌছাতে পৌছাতে রাত গরিয়ে এলো। বাইক পার্ক করে গেইটের কাছে কাঠগোলাপ গাছটা দেখে দাড়ালো ও। মাথাটা লাজুক ভঙিমায় চুলকাতে চুলকাতে বিরবিরিয়ে বললো,
-এই মেয়ের আজ রিকশাভাড়া কম পরলো না কেনো? আমার ভালোবাসি বলার সাথেসাথেই দেখছি টাকা বেড়ে গেলো ওর। ইউ আর টু মাচ লাকি মিস্টার তাহসানুল আরাব।
নিজেনিজেই কথাগুলো বলে হেসে ফেললো আরাব। হুইস্টলিং করতে করতে বাসায় ঢুকলো ও। ড্রয়িংরুমে পেপার পড়ছিলেন তৌফিক ওয়াহিদ। ওকে ঢুকতে দেখে গম্ভীরভাবে বললেন,
-বাসায় ফেরার প্রয়োজনবোধ করলে তবে?
থেমে গেলো আরাব। চোখ বন্ধ করে তাচ্ছিল্যের হাসি দিলো একটা। তারপর জোরে শ্বাস ফেলে হাসিমুখে বাবার দিকে এগিয়ে আসলো ও। বললো,
-কেনো? টেনশন করছিলে আমাকে নিয়ে?
-এটা নতুন না যে তুমি বাসায় কিছু না বলে বেরিয়েছো।
-তাই টেনশন করার প্রয়োজনবোধ করোনি তাইতো?
তৌফিক ওয়াহিদ তাকিয়ে রইলেন শুধু ওর দিকে। আরাবের চেহারায় তাচ্ছিল্য স্পষ্ট। বললো,
-মন রাখার জন্য হলেও একবার বলতে পারতে বাবা,চারদিন বাসার বাইরে ছিলে,টেনশন হচ্ছিলো। কেমন আছো?
চোখ সরিয়ে নিলেন তৌফিক ওয়াহিদ। বললেন,
-তোমার অফিসে রেগুলার হওয়ার কথা ছিলো আরাব!
শব্দ করে হেসে দিলো আরাব। পকেট থেকে একটা পেনড্রাইভ বের করে বাবার দিকে এগিয়ে দিয়ে বললো,
-ফার্মাকেমিক্যালস্ ব্রাঞ্চের হিসাবের কিছু গরমিল আর খরচের ডিটেইলস্ দেওয়া আছে। কালেক্ট করাটা আমার কাজ ছিলো,চেইক করে ডিসিশন নেওয়া তোমার কাজ।
আরাব সরে আসলো বাবার সামনে থেকে। এই বিজনেস যে প্রতিনিয়ত ওদের বাবা ছেলের সম্পর্কে দুরুত্ব এটে দিচ্ছে,তার অনুধাবন হলো আবারো ওর। হাত মুঠো করে দাড়িয়ে রইলো। পেনড্রাইভটা নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালেন তৌফিক ওয়াহিদ। উনি যেতেই মিসেস ওয়াহিদ দৌড়ে নিচে নেমে আসলেন। ছেলেকে জরিয়ে ধরে পাগলের মতো কাদতে কাদতে বললেন,
-এমন কেনো করিস তুই বাবা? কেনো কষ্ট দিস মাকে এভাবে? একটুও দয়া হয়না তোর মায়ের উপর? একটুও কষ্ট হয়না? এতোগুলো দিন কোথায় ছিলি কাউকে কিছু বলে যাসনি। কল রিসিভ করিস নি। আমাদের চিন্তা হয়না বাবা? কেনো এতো পাগলামি করিস তুই?
মাকে চুপচাপ জরিয়ে রাখলো আরাব। মিসেস ওয়াহিদ কাদতে কাদতেই বললেন,
-আমি যা বলেছি,ভুল বলেছি। দোয়াকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তুই দোয়াকে রংধনুতে নিয়ে আয়! মুফতাহির আর তোর বাবাকে আমি বুঝাবো! তুই তাও এমন করিস না বাবা! মাকে আর শাস্তি দিস না এভাবে! ক্ষমা করে দে আমাকে? ক্ষমা করে দে?
আরাব মিসেস ওয়াহিদকে টেনে এনে সোফায় বসালো। নিজে মেঝেতর বসে মায়ের মাথায় হাত বুলিয়ে দুগাল ধরে বললো,
-শান্ত হও মা।
আরো জোরে কেদে দিলেন মিসেস ওয়াহিদ। তখনই ফোনটা বেজে উঠলো ওর। রিসিভ করে আরাব বললো,
-পৌছেছেন?
....
-ওনাকে ভেতরে পাঠিয়ে দিন।
ফোন পকেটে পুরে আরাব মাকে সামলাতে ব্যস্ত হয়ে পরলো। বললো,
-কেদো না মা। শান্ত হও।
মিসেস ওয়াহিদ কাদছেনই। এরমধ্যেই এক ভদ্রমহিলা ভেতরে ঢুকলেন। আরাব বললো,
-আসুন আন্টি। বসুন।
ভদ্রমহিলা এগিয়ে সোফায় বসে মিসেস ওয়াহিদের দিকে অবুঝের মতো তাকিয়ে রইলেন। আরাব কেয়ারটেকারকে ডেকে কিছু খাবারের ব্যবস্থা করালো তার জন্য। ততক্ষনে বিসগময়ে কান্না কমে এসেছে মিসেস ওয়াহিদের। খাবার এগিয়ে দিয়ে আরাব বললো,
-নিন আন্টি। প্রথমবার রংধনুতে আসলেন।
মহিলা তখনো কিছু না বুঝে আরাবের দিকে তাকিয়ে। মিসেস ওয়াহিদ বললেন,
-ইনি কে?
একটা ক্ষুৃ্দ্র শ্বাস ফেলে আরাব বললো,
-রনোক যেদিন দোয়াকে কিডন্যাপ করেছিলো,ইনি ওখানেই ছিলেন।
বিস্ফোরিত চোখে দুজনেই আরাবের দিকে তাকালো। মিসেস ওয়াহিদ ফুপিয়ে কেদে দিয়ে বললেন,
-আমি তো নিজের ভুল স্বীকার করছি আরাব! তবুও কেনো শাস্তি দিচ্ছিস আমাকে তুই?
মায়ের কথায় প্রতিক্রিয়া দেখালো না আরাব। নিজে হাতে খাবারের বাটি ভদ্রমহিলার দিকে এগিয়ে দিয়ে বললো,
-আপনাকে একটা সহজ প্রশ্ন করছি আন্টি। প্লিজ কোনোরকম হেয়ালি করবেন না!
মহিলা একটা শুকনো ঢোক গিললো। বাসা থেকে তাকে একপ্রকার তুলে আনা হয়েছে। ভয় তো রবেই। আরাবের এগিয়ে দেওয়া বাটিটা হাতে নিয়ে বললো,
-ব্ বলো বাবা। বলো কি বলবে?
মিসেস ওয়াহিদ কিছু বলতে যাচ্ছিলেন। ওনাকে থামিয়ে দিয়ে আরাব একেবারে শান্ত গলায় বললো,
-সেদিন আপনার সামনে থেকে মেয়েটাকে যখন ছেলেগুলো তুলে নিয়ে গেলো,জায়গাটা রায়নগর কৃষ্ণচূড়ার তলা ছিলো না?
-হ্ হ্যাঁ,ও্ ওখানেই! ওখানেই!
-আনুমানিক কয়টা বাজে তখন?
-ওই ঘটনার দু তিনমিনিট পরই মাগরিবের আযান হয়েছিলো।
-তারমানে পাঁচটা পনেরোর দু তিনমিট আগে। পাঁচটা বারো তেরো?
মহিলা মাথা উপরনিচ করলেন। আরাব মায়ের পাশে এসে বসলো এবার। বললো,
-আপুর বাসায় তো গিয়েছিলে। চেনো কৃষ্ণচুড়াতলা। ওখান থেকে তোমরা যে রেস্ট্রুরেন্টে খেতে গিয়েছিলে,গাড়িতে গেলে কতো সময় লাগতে পারে মা?
মিসেস ওয়াহিদ অসহায়ভাবে তাকালেন ছেলের দিকে। তারপর মাথা নেড়ে মানা করলেন এসব কথা আর না বলতে। আরাব কিছুটা শক্তভাবে বললো,
-বলো মা!
চোখ বন্ধ করে মিসেস ওয়াহিদ বললেন,
-মিনিট বিশেক।
মোবাইলে ম্যাপ থেকে দুরুত্ব,সময় আরেকবার দেখে নিলো আরাব। সর্বোচ্চ গতিতে আঠারো মিনিট,জ্যামসহ চব্বিশ মিনিট। মাকে বিষয়টা দেখিয়ে একটা ভিডিও অন করলো ও। ভিডিওটা সেদিনের ওই রেস্ট্রুরেন্টের সিসিক্যাম। মিসেস ওয়াহিদকে একসময় ছুটে যেতে দেখা গেলো কোথাও। আরাব বললো,
-দোয়াকে দেখে দৌড়ে এগিছিলে। তাইনা মা?
মিসেস ওয়াহিদ মাথা নেড়ে হ্যাঁ বুঝালেন। আরাব বললো,
-সময়টা দেখো?
উপরের কোনায় সময় স্পষ্ট,পাঁচটা বত্রিশ বাজে। মিসেস ওয়াহিদ ছেলের দিকে তাকালেন। আরাব বললো,
-দোয়াকে রনোক পাঁচটা বারো তেরোর দিকে তুলে নিয়ে যায়,গাড়ি থেকে রেস্ট্রুরেন্টের সামনে ফেলে যায় পাঁচটা বত্রিশে। মাঝখানে সময় ব্যবধান বাইশ মিনিট। যে সময়টা এটুকো আসতে শুধু রাস্তায় কেটেছে। তারমানে যা ঘটার,সেটা দোয়ার সাথে গাড়িতেই ঘটেছিলো মা। রনোক ওকে কোথাও তুলে নিয়ে যায়নি। আটকে রাখেনি।
মিসেস ওয়াহিদ স্তব্ধ হয়ে রইলেন। আরাব শান্তভাবে বললো,
-এবার তুমিই বলো মা,এটুকো সময়ে গাড়িতে দোয়ার সাথে কি কি ঘটা সম্ভব? কেমন অবস্থায় দেখেছিলে তুমি দোয়াকে? রনোক ভয়ে আমাকে উকি কি ভুল বলেছে? আর দোয়াই বা ঠিক কতোখানি মিথ্যে বলেছে তোমাকে?
#চলবে...
গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহল। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link