ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 32

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৩২

-রনোক শুধু দোয়াকে ভয় দেখাবে বলে গাড়িতে তুলে নিয়েছিলো। আর অপবাদ দেবে বলে ওর জামার হাতায়...তেমন কিছুই ঘটেনি ওর সাথে মা,যা নিয়ে ওর দিকে আঙুল তুলেছিলে তোমরা। দোয়া...দোয়া তো পবিত্র! ফুলের মতোই পবিত্র! ও রেপড্ না মা! ও রেপড্ না!

দাতে দাত চেপে "রেপড্" শব্দটা আজ উচ্চারনই করে ফেললো আরাব। ওর মায়ের হাত চেপে ধরে ছিলো ও এতোক্ষন। মিসেস ওয়াহিদ নিজের ভুল বুঝতে পেরে কাদতে লাগলেন আবারো। আরাব বাসা ছেড়ে চলে যাওয়ায়,একপ্রকার ভয়েই দোয়াকে মানতে রাজি হয়ে গিয়েছিলেন উনি। তাছাড়া এজন্য তৌফিকাও অনেক রাগারাগি করেছিলো। কিন্তু এবার তো সবটা তারই ভুল দাড়ালো। অনুশোচনায় কাদতে কাদতে বললেন,

-আমাকে একবার দোয়ার কাছে নিয়ে যাবি আরাব?

আরাব মাকে কিছু বললো না। ভদ্রমহিলার দিকে তাকিয়ে বললো,

-আপনাকে অসময়ে এভাবে নিয়ে আসার জন্য দুঃখিত।

মহিলার ভয় কাটলেও বিস্ময় কাটেনি। কোথায় তৌফিক ওয়াহিদের ছেলে তাহসানুল আরাব,আর কোথায় ওই সাদামাটা মেয়েটা! ওই মেয়ের জন্য আরাব তাকে জেরা করছে,এটা তার কাছে অবিশ্বাস্যই। তাছাড়া এসব ওখানে উপস্থুত না থেকেও আরাব কিভাবে জানলো সেটাও ভাববার বিষয়। মহিলার চেহারার প্রশ্নের সারি দেখে আরাব বললো,

-সেদিন দোয়াকে তুলে নিয়ে যাওয়ার পর যারা যারা হৈচৈ শুরু করেছিলো,সবাই ওই এলাকারই। তাদের কাছে যতোদুর শুনলাম,ও সময়ে রেগুলার যাতায়াতকারীর মধ্যে আপনিও একজন। মোটামুটি ছয় সাত জনকে ক্রসকোশ্শেন করার পর বুঝতে পারলাম,তারা কেউই ওই সময় ছিলো না। বাকি ছিলেন আপনি। আপনার সেভেন পড়ুয়া মেয়েটির কাছ থেকে জানতে পারি,ডায়াবেটিকসের জন্য প্রতিদিন ওই সময় ওদিকে হাটতে যান আপনি। আর দোয়ার সাথে ঘটনার ঠিক পরদিন থেকেই আপনার হাটার জায়গা বদলেছে। এই ঘটনাকে ইগ্নোর করতে পারিনি। মোটামুটি নিশ্চিত ছিলাম,কিছু তো জানেন আপনি,কিন্তু বলেন নি কাউকে। কিন্তু আমার যে জানার ছিলো! তাই আরেকটু ভয় দেখাতেই এভাবে নিয়ে আসা আপনাকে।

মহিলা চুপ। আরাব আবারো বললো,

-একটা মেয়ের সাথে কেউ জবরদস্তি করছে,সেটা দেখেও আপনি কি করে নান অফ মাই বিজনেস ভেবে পাশ কাটিয়ে চলে গেলেন আন্টি?

হীনমন্যতায় মাথা নামিয়ে নিলেন মহিলা। আরাব বললো,

-আজ যদি ওই মেয়েটার জায়গায় আপনার মেয়ে থাকতো,আপনারই মতো কোনো অজ্ঞাত মহিলা ওকে সাহায্যের পরিবর্তে পাশ কাটিয়ে চলে যেতো,আর তারপর ওই কুৎসিত ছেলেগুলোর হাতে ওর বাজে কিছু হয়ে যেতো,কি করতেন আপনি তখন আন্টি?

-ওভাবে বলো না বাবা!

ব্যস্তভাবে বললেন ভদ্রমহিলা। আরাব বললো,

-পৃথিবীতে মানবসমাজ ব্যতিত অন্য কোনো প্রানীর সংগঠনকে সমাজব্যবস্থা বলা হয় না। কারন তাদের‌ দলগুলোতে উশৃঙ্খল সৃষ্টিকারী এমন কোনো সত্ত্বাই থাকে না,যার বিরুদ্ধে ওদেরকে স্টেপ নিতে হয়। আমরা মানুষেরা সমাজ নামক এই পরিবেশটা কেনো তৈরী করি জানেন? যাতে একদল ব্যক্তিবর্গের একত্রিত অভিমত দিয়ে শিষ্ঠের প্রতিষ্ঠা আর দুষ্টের দমন সম্ভপর করতে পারি। সেখানে আপনার আমার মতো ওই একদল ব্যক্তিবর্গই যদি চুপ থাকে,অন্যায়কে প্রশ্রয় দেয়,তবে তো সমাজের পতন নিশ্চিত! আর তা তো একসময় আমাদেরকেই নিপীড়ন করবে!

মহিলা মাথা নিচু করেই আছেন। আরাব মাকে ছেড়ে উঠে দাড়ালো। শার্টটা টান মেরে বললো,

-আপনাকে অসম্মান করার উদ্দেশ্য ছিলো না আমার। একজন নির্দোষের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য এই ব্যবহার করেছি আপনার সাথে। ক্ষমা করবেন।

মহিলা নিজেও উঠে দাড়ালো এবার। মুগ্ধচোখে আরাবের দিকে তাকিয়ে বললো,

-ক্ষমা তো আমার চাওয়া উচিত বাবা। সত্যিই তো! এভাবেই যদি অন্ধ আর‌ মুক হয়ে থাকি,পরের অপমানের তীরটা যে আমার মেয়ের দিকে ছুড়বে না,তা কে জানে? তোমার ব্যবহারে আমি কিছুই মনে করিনি বাবা। শুধু একটাই দুঃখ,মেয়েটার কাছে ক্ষমা চাওয়া হয়ে ওঠেনি এখনো।

আরাব মুচকি হেসে বললো,

-তার প্রয়োজন হবে না আন্টি। ও তেমন মেয়ে না।

ভদ্রমহিলা মিসেস ওয়াহিদের দিকে তাকালেন। কেদেকেদে চেহারার অবস্থা খারাপ তার। বললেন,

-আপনি সৌভাগ্যবতী। এমন একটা ছেলে পেয়েছেন। এমন একটা বউমা পাবেন। কাদছেন কেনো? আপনার তো উল্লাস করা উচিত!

মিসেস ওয়াহিদ দু আঙুলে দু চোখ চেপে ধরে কাদতে লাগলেন। আরাব মহিলার দিকে তাকিয়ে বুঝালো ও সামলে নেবে। মহিলা হাসিমুখে বললো,

-আমি তবে আসি এখন?

-জ্বী আন্টি। আসুন। যে গাড়িতে এসেছেন,ওটা পৌছে দেবে আপনাকে।

-তোমার আর দোয়ার জন্য শুভকামনা রইলো।

আরাব হেসে থ্যাংকস্ বললো। চলে গেলো ভদ্রমহিলা। আরাব আবারো এসে মায়ের পাশে বসলো। মায়ের হাত মুঠো করে নিয়ে শান্তভাবে বললো,

-একটা মেয়ের কাছে তার সতীত্বর চেয়ে বড় আর কিছুই না মা। পবিত্র হওয়া সত্ত্বেও যদি তার দিকে আঙুল তোলা হতো,তার সতীত্বের প্রমান চেয়ে মেডিকেল টেস্টের কথা বলা হতো,তবে তো তাকে এটাক্ড হওয়ার সমপরিমানই অপমান করা হলো। তাইনা মা?

....

-আর দোয়া যদি এটাক্ড হতোও,তবুও তোমার ছেলেকে নিয়ে তোমার গর্ব করা উচিত ছিলো মা! সমাজের চোখে যে সম্মানহীনা,তাকেই ভালোবেসে,বিয়ে করে,স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস দেখিয়েছে তোমার ছেলে। তুমি তো এক গর্বিত মা!

-দোয়াকে কবে আনছিস রংধনুতে?

আরাব হাসলো। বললো,

-খুব তাড়াতাড়ি।

মিসেস ওয়াহিদ ছেলের গালে হাত রেখে বললেন,

-আমার ভুলের প্রায়শ্চিত্ত সুদে আসলে আমি মিটিয়ে নেবো আরাব। দোয়া রংধনুতে আমার আরেকটা মেয়ে হয়ে আসবে। ওকে অনেকঅনেক ভালোবাসা দিয়ে আমার সব ভুলত্রুটি পুষিয়ে নেবো দেখিস!

মায়ের হাতের উপর হাত রেখে তৃপ্তিতে হাসলো আরাব। মাকে নিয়ে ঘরে পৌছে দিলো তারপর। ওর বাবা ল্যাপটপে ব্যস্ত। পেনড্রাইভটা যে তার কয়েকদিনের ঘুম উড়িয়ে দেওয়ার কারন হবে তা বেশ ভালোমতোই জানতো আরাব। মাকে ছেড়ে বললো,

-অনেক রাত হয়েছে বাবা। ঘুমিয়ে পরো। কাল থেকে অফিস যাবো আমি। বাকিসবটা বুঝে নেবো।

বাকিসবটা বুঝে নেবো কথাটা শুনেই আরাবের বাবা মা দুজনেই স্তম্ভিত হয়ে গেলো। দম মেরে বসে ওর দিকে তাকিয়ে দুজন। আরাব স্বাভাবিকভাবে এগিয়ে গিয়ে বাবার সামনে থাকা ফাইলগুলো সহ ল্যাপটপ নিয়ে পা বাড়ালো নিজের ঘরের দিকে। ল্যাপটপটা বেডে রেখে ব্যালকনির দিকে এগোলো ও। রেলিং ধরে আগে জোরে শ্বাস ফেললো দুটো। পকেট থেকে মোবাইলটা বের করে তৌফিকার নাম্বার ডায়াল করে কানে ধরলো।
ভাইয়ের কল দেখেই তৎক্ষনাৎ উঠে বসে কল রিসিভ করলো তৌফিকা। মুফতাহির আধশোয়া হয়ে বিছানায়া বই পড়ছিলো। একপলক ঘুমন্ত টুইঙ্কেলের দিকে তাকিয়ে আবারো তৌফিকার দিকে তাকালো ও। তৌফিকা ব্যস্তভাবে বললো,

-কেমন আছিস তুই আরাব? কোথায় তুই? কল কেনো রিসিভ করছিস না কারো? আমার কথা না হয় বাদই দিলাম,মায়ের কথাটা তো একবার ভাববি? মা...

-টুইঙ্কেল কোথায় আপু?

চারদিন পর এই আপুডাক শুনে নিরবে কেদে দিলো তৌফিকা। চোখ বন্ধ করে স্বস্তির শ্বাস ফেললো ও। জিভ দিয়ে ঠোট ভিজিয়ে গলা খানিকটা স্বাভাবিক করে বললো,

-সবেই ঘুমিয়েছে।

-এ কয়দিনে তোকে খুব মিস করেছি আপু।

তৌফিকা এবার শব্দ করেই কেদে দিলো। চোখ বন্ধ করে শক্ত হয়ে দাড়িয়ে রইলো আরাব। বোনের কান্না যে একদমই সহ্য হয়না ওর। বললো,

-আপু প্লিজ কাদিস না। এতো রাতে ড্রাইভ করে রায়নগর গেলে মা রাগারাগি করবে।

তৌফিকা কাদতে কাদতেই বললো,

-আয় না! একটাবার আয় তুই! তোকে পিটিয়ে সোজা করে দেবো! এবার তো টুইঙ্কেলও ক্ষেপে আছে মামার উপর! দুজনে মিলে বালিশপেটা করে তোকে চ্যাপ্টা বানিয়ে ফেলবো এবার!

-আগে এটা তো ক্লিয়ার কর,মেরে আমাকে সোজা করবি নাকি চ্যাপ্টা?

কান্নার মাঝেও তৌফিকা হেসে দিলো। বেশ খানিকটা সময় চুপ থেকে বললো,

-আমাকে ক্ষমা করে দে আরাব।

-তোর কোনো ভুল ছিলোই না আপু।

-ছিলো আরাব...আমি...

-আজ দোয়াকে প্রোপোজ করেছি। কি কি ঘটলো শুনবি না?

প্রসঙ্গই ভুলে গেলো তৌফিকা। খুশি হয়ে বিছানা ছেড়ে নেমে ব্যালকনির দিকে এগোলো ও। দুই ভাইবোনের মাঝে বেশ অনেকক্ষনই কথপকথন চললো। কথা শেষে ঘরে ঢুকতেই মুফতাহির বললো,

-আরাব এসেছে?

-হ্যাঁ।

-কোথায় ছিলো ও?

-তোমাকে বলে যায়নি মুফতাহির। আমাকে বলবে বলে তোমার ধারনা?

-আমি আর তুমি কি এক হলাম?

-কেনো না মুফতাহির? একই তো ছিলাম। হঠাৎ করে এর মাঝে প্রশ্নবোধক চিহ্ন কেনো চলে আসলো বলতে পারো?

মুফতাহির জবাব দিলো না। বইয়ে মনোযোগ দিলো ও। কান্না আটকে জোরে শ্বাস ফেললো তৌফিকা। উল্টোপাশ হয়ে শুয়ে পরলো ও।
তৌফিকার সাথে কথা বলা শেষে ব্যালকনি থেকে ঘরের ভেতরে চলে আসছিলো আরাব। পেছন ফিরেও থেমে গেলো ও। আবারো আকাশের দিকে তাকালো। শীতের কুয়াশাজরানো নিরব রাতের দৃশ্যপট বরাবরই মায়াবী। কিন্তু আজকের গোল চাঁদ থাকা আকাশটা উজ্জ্বল! উচ্ছ্বল! একেবারেই দোয়ার মতো! কথাটা ভেবে আর ঘরে যাওয়া হলো না ওর। শীতল হাওয়ার মাঝে দাড়িয়ে,তাকিয়ে রইলো আকাশের দিকেই।

দমকা হাওয়ায় উড়ে উঠলো জানালার পর্দা। চমকে উঠলো দোয়া। দরজা,জানালা সবই‌ লাগানো। তবে পর্দা উড়ে উঠলো কেনো? মা-ভাই দুজনেই ঘুমিয়েছে। পড়া বাদ দিয়ে আজ হাতে সুতোর কাজ নিয়ে বসেছে ও। কি করবে? আজকের ঘটনাগুলো মাথা থেকে সরছেই না ওর। অনেক চেষ্টা করেছে পড়ার। হয়নি। তাই ভাবলো সুতোর কাজে মনোযোগ থাকবে। জানালার পর্দা নড়তে দেখে সুতার টিকিটা হাত থেকে নামিয়ে এগিয়ে গেলো ও‌ জানালার দিকে। পর্দা সরিয়ে দেখলো বড় কাঠের জানালার একপাল্লা লাগায়ই নি ও। নিজের যেকোনো অন্যমনস্কতার জন্য এরআগে রাগ হতো দোয়ার। আজ লজ্জা হচ্ছে। আস্তেকরে জানালাটা লাগিয়ে দিতে গিয়ে আকাশের দিকে চোখ গেলো ওর। চাঁদটা আজ বেশিই বড় বড় লাগছে যেনো। আনমনে বলে উঠলো,

-আজকে আরাব পুর্নিমা?

কথাটা বলেই চোখ বন্ধ করে জিভ কাটলো দোয়া। আবার শব্দটাকে আরাব বানিয়ে দিয়েছে। কান গরম হয়ে উঠলো ওর মুহুর্তেই। জানালা খট শব্দে তৎক্ষনাৎ লাগিয়ে বিছানায় এসে শুয়ে পরলো ও। আজ সর্বকাজের সর্বনাশ ঘটিয়ে দিয়েছে এই নাম! এই নামের মানুষটা!

•

তাজীন বিছানায় মাথার নিচে হাত দিয়ে খানিকটা উচু হয়ে শুয়ে আছে। নিরব হতভম্বের মতো মেঝেতে পরে। ঠান্ডা মেঝের অনুভুতি যেনো ওর ত্বকে অনুভুত হচ্ছে না। মাথায় ঘুরপাক খাচ্ছে কেবল একটা কথাই! এটা কি হলো? ঘুমের মাঝে শুধু টের পেলো কেউ একজন ধাক্কা মেরেছে ওকে। বিছানা থেকে একেবারে নিচে পরে গেছে ও সে ধাক্কায়। চোখ মেলে তাজীনকে দেখে একবার ভাবলো হয়তো ঘুমের ঘোরে এমনটা করে ফেলেছে তাজীন। কিন্তু ও যেভাবে শুয়ে আছে,তাতে একদমই মনে হচ্ছে না কোনোরকম ঘুমের ঘোর আছে ওর। নিরবকে হতভম্ব দেখে তাজীন স্বাভাবিক গলায় বললো,

-যেই কালকে একটু জরিয়েটরিয়ে ধরেছি,তুমি মাঝের কোলবালিশটাই তুলে দিলে নিরব?

বড়বড় চোখ করে তাকালো নিরব। এমন কাজ ও কখনোই করেনি। কিন্তু তাজীনের মিথ্যে বলারও কারন চোখে পরছে না ওর। বললো,

-আ্ আমি এটা করিনি!

-তো কি আমি সরিয়েছি কোলবালিশ?

কথাটা বলেই মেঝেতে থাকা কোলবালিশটা দেখালো তাজীন। নিরবের হাত পা ছোড়াছুড়ির অভ্যাস আছে,সেটা নিরব নিজেও‌ জানে। তাই ও যতোদুর সম্ভব কাচুমাচু হয়েই ঘুমায় বিছানাতে। কিন্তু তাজীনের দেখানো প্রমানের বিপরীতে আর কোনো কথা বেরোলো না ওর। মাথা চুলকে বললো,

-আমি কখন করলাম এটা?

তাজীন উঠে বাবু হয়ে বসলো। বললো,

-ইউ লায়ার! বাবাকে ডাকবো?

হচকিয়ে গেলো নিরব। তাজীন এভাবেও কথা বলতে জানে,জানা ছিলো না ওর। তাজীন আবারো বললো,

-ফাইন! তুমি করোনি এটা! এখন এটা বলো,এ কয়দিন দেখলাম বিছানার এককোনে পরে ঘুমাও। যেই কাল একটু ভালোভালো কথা বলেছি,তুমি একেবারে আমার এদিকে এসে শুয়ে পরলে? কাছে আসার ধান্দা রাইট?

-আসতাগফিরুল্লাহ্! আমি এটাও করিনি!

চেচিয়ে বলে উঠে দাড়ালো নিরব। ঠোট টিপে হাসলো তাজীন। উঠে দাড়িয়ে নিরবের দিকে এগোলো ও। নিরবের টি শার্টের বুকের দিকেটায় ময়লা‌ ঝারার মতো করে ঝেরে দিয়ে বললো,

-কেনো করো নি?

বিস্ফোরিত চোখে তাকালো নিরব। তাজীন ওর টিশার্টের কলারটা ঠিকঠকমতো টেনে দিলো। এলোমেলো চুলগুলো আরো এলোমেলো করে দিয়ে বললো,

-আমার ন্যাকামো পছন্দ না। সোজাভাবে বলছি,ঠিকমতো ঘুমাবে বিছানায়। বউ হই তোমার। ওই এককোনে পরে থাকতে দেখেছি তো রেগুলার ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দেবো। বাপের বাড়ি যাওয়ার থ্রেট এখনো দিলাম না। আগে বাচ্চা শশুড় আর শশুড়ের বাচ্চাটাকে ঠিক করে নেই,তারপর ওই থ্রেট দেবো। গুড ডে মিস্টার হাবি।

কথাগুলো বলে নিরবকে ছেড়ে দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেলো তাজীন। কিংকর্তব্যবিমুঢ় হয়ে দাড়িয়ে রইলো নিরব। হঠাৎই এক বিখ্যাত ডায়লগ মনে পরে গেলো ওর। অস্ফুটস্বরে বললো,

-এটা কি বউ? নাকি সমুদ্রের ঢেউ?

#চলবে...

[ গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহল। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 32 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন