ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 33

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৩৩

আরাবকে অফিসে দেখে শক্ত হয়ে দাড়িয়ে রইলো মুফতাহির। সরাসরি তৌফিক ওয়াহিদের কেবিনে এসে বসেছে ও। এটা আরো বেশি আশ্চর্যের। আরাব ফাইল দেখতে ব্যস্ত। মুফতাহির এগিয়ে গিয়ে বললো,

-তুমি অফিসে?

ফাইল ছেড়ে চোখ তুলে তাকালো আরাব। মুফতাহিরকে দেখে উঠে দাড়িয়ে একদম ওর সামনে এসে দাড়ালো। পকেটে দুহাত গুজে চোয়াল শক্ত করে বললো,

-প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত ডক্টর সজল মুফতাহির। তুমি? অফিসে?

ভ্রুকুচকে তাকালো মুফতাহির। আরাব হেসে দিয়ে বললো,

-গট নার্ভাস?

মুফতাহির প্রতিক্রিয়া দেখালো না। অন্যদিক ফিরে বললো,

-বাবা কোথায়?

-বাবার ছেলে,তোমারই ভাষ্যমতে তার উত্তরাধিকার আছে তোমার সামনে দাড়িয়ে। বাবাকে কেনো খুজছো তবে?

মুফতাহির স্পষ্ট গলায় বললো,

-কারন সেই উত্তরাধিকার তার কাজে একবারও বাবার কথা ভাবেনি।

আরাব শব্দ করে হেসে দিয়ে বললো,

-ও রিয়েলি? তা কি এমন করলাম আমি মুফতাহির ভাইয়া?

-তুমি জানো তুমি কি করেছো আর করছো!

-বাট তুমি জানো না তোমার অগোচরে আমি আরো কি করেছি,করছি আর করবো।

বিস্ফোরিত চোখে তাকালো মুফতাহির। আরাব আবারো হেসে বললো,

-ও কাম অন মুফতাহির ভাইয়া! ডোন্ট গিভ মি দ্যাট লুক! তোমাকে না বললে আমার চলে না তুমি জানো না? তাই তোমাকে তো বলবোই! নাও লিসেন,বাবা আমার কথা মেনে দোয়ার ভার্সিটিতে স্কলারশিপ আর বাস গ্রান্ট করেছে। তার বিনিময়ে অনওয়ার্ডস্,আমি অফিসে রেগুলার। এন্ড ট্রাস্ট মি,সবরকম হিসাবের হিসাব নেবো আমি!

শেষের কথাটা একটু বেশিই জোর দিয়ে বলেছে আরাব। মুফতাহির শীতল দৃষ্টিতে তাকিয়ে রইলো ওর দিকে। আরাব হেসে দিয়ে বললো,

-ডোন্ট ওয়ারি ব্রো! শ্যালক তোমার সাইন্সের স্টুডেন্ট তো কি? হিসাবে একেবারে কাচা না! সুদ,আসল,মুনাফা,মুলধন,লাভ,ক্ষতি এসবের সঙ্গা,উদাহরন এই চারদিনে বেশ ভালোমতো স্টাডি করে নিয়েছি।

-অল দ্যা বেস্ট।

মুফতাহির বেরিয়ে আসছিলো। ওর চেহারায় ক্ষোভ স্পষ্ট। আরাব পেছন থেকে ডাক লাগিয়ে বললো,

-এসেছিলে এতো কষ্ট করে,তোমার লাভের জন্য কিছুতো শুনে যাও?

মুফতাহির থামলো। কিন্তু পেছন ফেরেনি। আরাব শক্ত গলায় বললো,

-আরাব সব সহ্য করতে পারে। কিন্তু ওর বোনের চোখের জল না! আমার বোনের চোখের জলের কারন যে হবে,তাকে নিজের এক অন্যরুপই দেখাবো আমি মুফতাহির!

মুফতাহির পেছন ফিরলো। আরাব হাত মুঠো করে শক্ত হয়ে দাড়িয়ে। ওর ফর্সা চেহারা রক্তিম হয়ে আছে। রগগুলো ফুটে উঠেছে রাগে। মুফতাহিরকে পেছন ফিরতে দেখে আরাব শান্ত গলায় বললো,

-ভাইয়া।

মুফতাহির পাথর হয়ে দাড়িয়ে রইলো। একজন স্টাফ দরজায় নক করে বলে গেলো,

-আরাব স্যার? তৌফিক স্যার আপনাকে মিটিংয়ে ডাকছেন।

মুফতাহিরকে পাশ কাটিয়ে চলে গেলো আরাব। হাতের পাশে থাকা ছোট কেবিনেটের উপরের গ্লাসটা চেপে ধরলো মুফতাহির। গ্লাস ভেঙে রক্ত ঝরতে লাগলো ওর হাত থেকে। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে একধ্যানে তাকিয়ে রইলো দেয়ালে আটকানো তৌফিক ওয়াহিদের ছবির পাশে থাকা আরাবের ছবির দিকে।

•

দোয়া বই খুলে পেন্সিল কামড়াচ্ছে। ক্লাস এখনো শুরু হয়নি। অনেক দেরি আছে। বাস আগে ছিলো বলে আগে আগেই আসতে হয়েছে ওকে। অন্যান্যদিন লাইব্রেরিতে থাকে,আজ ইচ্ছে করেই একাকী ক্লাসে বসেছে। "আনরোমান্টিক এক্টা!" বলতে বলতে বিরক্তি নিয়ে ক্লাসে আসছিলো তাজীন। নিরবের কাজকর্মে আজও সকালসকাল একদফা ঝগড়া সেরে ভার্সিটি চলে এসেছে। দরজায় থেকে দোয়াকে পেন্সিল কামড়াতে দেখেই আটকে গেলো ও। যে মেয়েটা অন্যদিন বইয়ে মুখ গুজে থাকে,আজ মুখে পেন্সিল গুজে আছে,বিষয়টাই আজব লাগলো ওর। পরপরই আরাবের কথা মনে পরতেই মুচকি হেসে ভেতরে আসলো ও।
এগিয়ে এসে দোয়ার পাশে বসলো তাজীন। দোয়া পেন্সিলে বইয়ের ভাজে সুন্দর ভাবে আকাআকি করছে। স্কেচটা খুবই সুন্দর লাগছে দেখতে। তাজীন বললো,

-সুন্দর। তবে বেরঙ। রঙ কর?

দোয়া কিছুটা চমকে উঠলো। তাজীনকে পাশে দেখে তৎক্ষনাৎ বই বন্ধ করে নিয়ে বললো,

-ত্ তুমি? কখন এসেছো তাজ?

তাজীন আবারো ওর বই খুলে দিলো। পেন্সিলটা হাতে ধরিয়ে দিয়ে বললো,

-সেটা বড় কথা নয়! বড় কথা হলো,ছবিটা শেষ কর!

-তাজ...

তাজীন চোখ রাঙালো। দোয়া মুচকি হেসে তাই করলো। আকানো শেষে তাজীন বিস্ময়ে বললো,

-ওয়াও দোয়া? তুই এতো সুন্দর ড্রয়িং জানিস,জানতাম না তো!

মৃদ্যু হাসলো দোয়া। রংতুলি ওর জীবনের ঠিক কতোবড় অংশ জুড়ে ছিলো,সেটা কেবল ওর পরিবারই জানে। বললো,

-কোথায় সুন্দর? এটা তো সাদাকালো স্কেচ! সাদাকালো,বেরঙ স্কেচে সৌন্দর্য কিভাবে খুজে পাও?

-তোর সবটা জুড়েই সৌন্দর্য দোয়া।

-ঢপ দিচ্ছো?

-ওকে ফাইন। বেরঙ বলে ভালো লাগছে না। তো রঙিন করে নে?

-এমনই থাক!

-না থাকবে না! রঙ কর তুই!

দোয়া একপ্রকার তাচ্ছিল্যে বললো,

-আমার জীবনে এতো রঙ নেই তাজ। এতো রঙ আমাকে মানায়ও না।

বলতে বলতেই অন্যমনস্ক হয়ে গেলো দোয়া। ব্যাগ থেকে দুটো রঙিন কলম বের করে ওর বইয়ের উপর রাখলো তাজীন। দোয়া ধ্যান ছেড়ে কলমদুটো দেখে তাজীনের দিকে তাকালো। তাজীন শক্তভাবে বললো,

-রঙ কর!

দোয়া আবারো সেই মৃদ্যু হাসিটা দিয়েই অন্যদিক ফিরলো। তাজীন ওর হাতে এবার কলমদুটো গুজে দিয়ে বললো,

-তুই সে সবকিছু ডিসার্ভ করিস,যেগুলোকে অবহেলা করে দুরে ঠেলে দিচ্ছিস! তারা যে তোকে তাদের রঙে রাঙাতে উতলা হয়ে আছে দোয়া! তবে তুই কেনো সাড়া দিচ্ছিস না? তুই কেনো নিজের অনুভূতিকে সীমাবদ্ধ করে রাখছিস? নিজেকে একটু সাজাতে দে? একটু সুযোগ দে চারপাশকে?

একটা জোরে শ্বাস নিলো দোয়া। শক্তহাতে কলমদুটো আকড়ে ধরলো ও। নিজের মনের মতো করে দুটো রঙে ছবিটা ছেয়ে দিলো। আকানো শেষে নিজেই‌ স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলো ছবিটার দিকে। কতোকাল পর রঙ পেয়েছে ওর হাত! কতোকাল পর রঙ পেয়েছে ওর হাতের অঙ্কন! কতোকাল পর! তবুও কতো ভালো লাগছে ছবিটা দেখতে!

মুগ্ধভাবে দোয়াকে দেখছে তাজীন। সকালে নিরবের সাথে ঝগড়ার কারন এই কলমদুটো। কলম নেবে বলে নিরবের টেবিলের কলমদানি নাড়াচাড়া করছিলো ও। তখনই চোখ পরে সামনে অতিযত্নে সাজিয়ে রাখা এই কলমদুটোর দিকে। ধরতে যাবে,নিরব একপ্রকার ধমকেছে ওকে। কলমদুটো আরাবের। কোনো একসময় কোনো জয়েন্ট থেসিস করতে গিয়ে নাকি কলমদুটো আরাব রেখে গিয়েছিলো। সে তাই ওগুলো অতো যত্নে রেখেছে। "বউকে ছেড়ে স্যারের জিনিসের প্রতি দরদ উতলানো দেখতে পারবো না" কথাটা বলে এগুলো ছিনিয়ে নিয়ে বেরিয়ে এসেছে ও। ঘটনাচক্রে এগুলো এখানে দোয়ার হাতে ছোয়া পেয়ে গেলো। দোয়ার বেরঙ চিত্রপটে রঙ এটে দিয়ে গেলো। ভেতর থেকে এক তৃপ্তির নিশ্বাস ফেললো তাজীন। সত্যিই দোয়াকে রাঙাতে এসেছে আরাব। মুখে বললো,

-দেখেছিস কতো সুন্দর লাগছে এই রঙে?

দোয়া কিছুই বললো না। তাজীন আবারো বললো,

-আমাকে নিরব নিয়ে যাওয়ার পর তুই‌ কি একাই বাড়ি ফিরেছিলি?

আগেরদিনের কথা মনে পরতেই ইতস্তত করতে লাগলো দোয়া। তাজীন ঠোট টিপে হেসে বললো,

-কিরে? কিছু বলছিস না যে? অবশ্যই আরাব ভাইয়ার বাইকে লিফট নিসনি তুই তাইনা?

-আব্...আমি রিকশায় চলে গিয়েছিলাম।

বাংলার পাঁচের মতো মুখ বানালো তাজীন। ভাবখানা এমন,এদিকে দোয়া নিজের কেস এগোতে দিচ্ছে না,ওদিকে ও যে কেস এগোতে চায়,সেটা নিরব বুঝতে চাইছে না। দোয়া ওকে চুপ দেখে ভ্রুকুচকে বললো,

-কি হলো? চুপ করে গেলে যে?

-আমারটা একটা চিজ ইয়ার! ভয় পায়!

কথাটা বলেই দোয়ার দিকে তাকালো তাজীন। দোয়া ফিক করে হেসে দিলো। তাজীন বললো,

-হাসছিস কেনো?

-তোমারটা মানে?

এতোক্ষনে কি বলেছে সেই হুশে ফিরলো তাজীন। লজ্জায় পরে যাওয়ার আগেই দোয়াকে বলে বসলো,

-আমারটা ছাড় নিজেরটা বল!

দোয়ার হাসি থেমে গেছে। নিজেরটা বলতে কি বুঝালো তাজীন? তাজীন আবারো কিছু বলবে,তখনই স্যার ক্লাসে ঢুকলো। দাড়িয়ে গেলো সবাই। স্যার বই বের করতে বললো। দোয়া এতোটাই অন্যমনস্ক ছিলো যে,বাইরে থাকা বইটা ব্যাগে ঢুকাতে যাচ্ছিলো ও। তাজীন ওকে থামিয়ে দিয়ে বললো,

-স্যার বই বের করতে বলেছে,তুই ব্যাগে কেনো ঢুকাচ্ছিস? কার কথা মাথায় ঘুরছে তোর দোয়া?

চোখ বন্ধ করে জিভ কামড়ালো দোয়া। কপালে হাত রেখে কোনোমতে মুখ লুকালো নিজের। এই চেহারা তাজীনকে দেখানোর মতো না। দু সেকেন্ডও লাগবে না ওর আরাবের নাম নিতে। আর লজ্জায় পরতে চায় না ও। গলা ঝেরে‌ ঠিকঠাক মতো হয়ে বসে ক্লাসে মনোযোগ দিলো। মুচকি হেসে তাজীনও সামনে তাকালো। আর কিছুই বললো না।

ভার্সিটি থেকে মুখার্জীবাড়ি ফিরে প্রতিদিনের মতো নিজের কাজগুলো গুছিয়ে টিউশনির উদ্দেশ্যে বেরিয়ে পরলো দোয়া। মাহিমকে পড়ানো শেষে এগোলো টুইঙ্কেলদের বাসার দিকে। বড়বড় দালানের মাঝখান দিয়ে চেনা রাস্তাটায় হাটা লাগালো। একজায়গায় এসে দাড়িয়ে গেলো ও। এটা সেই জায়গা যেখানে আরাব জরিয়ে রেখেছিলো ওকে সেদিন। জ্যাকেটটাও দিয়ে দিয়েছিলো নিজের। ওর জন্য সে ছেলেটার গালে চড়ও মেরেছিলো। গাল ক্রমশ উষ্ণ হয়ে উঠলো দোয়ার। ওর কাছে থাকা জ্যাকেটটাই সেই একমাত্র বস্তু,যা এ অবদি মা ভাই দেখেনি। একেবারেই লুকিয়ে,চোখের আড়ালে রেখে দিয়েছে ও। প্রথমদিকে ভাবতো,ওটা ফেরতের কথায় আরাবের সাথে দেখা করার কোনো মানেই হয়না। এখন মনে হয়,দেখা হওয়াটা যতোটা অস্বস্তির,ওটা ফেরত দেওয়াটা ততোটাই খারাপ লাগা হবে ওর কাছে। কানের পিঠে থাকা ছোট চুলগুলো আরো ভালোমতো গুজে দিয়ে মাথা নিচু করে এগোলো। কিন্তু দোয়ার সামনে হঠাৎই এসে দাড়িয়ে গেলো কেউ। মাথা তুলে সেদিনের ওই ছেলেটাকেই দেখতে পেলো ও। ছেলেটা বললো,

-তোমার জন্য ওই ভাইয়াটা আমাকে চড় মেরেছিলো ম্যাডাম!

দোয়া শক্তভাবেই বললো,

-ওটা তোমার প্রাপ্য ছিলো। আমি বয়সে বড় তোমার। বেয়াদবি করেছিলে তুমি সেদিন!

-ঠিকাছে। আমি না হয় বেয়াদবিই করলাম। কিন্তু ওই ভাইয়া যে সেদিন জরিয়ে ধরলো তোমাকে? তারবেলায়?

-মানে?

-সেদিন ওই ভাইয়ার বুকে গিয়ে পরেছিলে,সে জরিয়ে ধরলো তোমাকে। তাকে কিছুই বললে না কেনো?

-ওটা এক্সিডেন্ট ছিলো!

-ছিলো তো? কিছুই‌ বললে না তাই বলে? কি হয় সে তোমার?

দোয়া আটকে গেলো। কি বলবে ও? সেদিন যদিও এক্সিডেন্টলি আরাবের বুকে গিয়ে পরেছিলো,কিন্তু ছেলেটাকে আরাবের মারা চড়টা তো ইচ্ছাকৃত ছিলো। কি বলার আছে ওর এখন? কে হয় আরাব ওর? তখনই বাইক থামানোর শব্দ কানে আসলো দোয়ার। পেছন থেকে কেউ বলে উঠলো,

-আমি বলছি আমি কে হই ওর!

চকচকে চোখে সামনের ছেলেটার দিকে তাকালো। ছেলেটার চেহারায় শংকা। দোয়া মুচকি হেসে বললো,

-আর কিছু?

-আ্ আপু আমি...

দোয়া একদম পিছন না ফিরে খানিকটা ঘাড় ঘুরিয়ে ধীর গলায় বললো,

-ও ওর জবাব পেয়ে গেছে।

কথাটা বলেই ছেলেটাকে পাশ কাটিয়ে চলে আসলো ও। দোয়ার লাজুক উত্তরে পেছন থেকে বিশ্বজয়ের হাসি দিলো আরাব। " দ্যাটস্ লাইক মাই লেডি!" কথাটা বলার এরচেয়ে বড় কারন লাগতো না ওর। দোয়া একদৌড়ে পাশের গলিটা দিয়ে ঘুরে এসে আরাবের বেশ অনেকটা পিছনে এসে দাড়ালো। সামনে আরাব ডানহাতে বা হাতের শার্টের গুটানো হাতাটা টান মেরে এগোচ্ছে। দেখাদেখি দোয়াও ওর বড়হাতা জামার বা হাতা টেনে গুটালো। আরাব এবার নিজের ডানহাতা টান মারলো। একইভাবে দোয়াও নিজের ডানহাতা টেনে তুললো খানিকটা। আরাবের অনুরুপ ভঙিমাতেই এগোতে লাগলো ও। ছেলেটা একবার পেছনে দোয়ার দিকে অবাক হয়ে তাকাচ্ছে,তো একবার আরাবের দিকে। ঠোট কামড়ে হেসে ছেলেটার কাছে গিয়ে সোজা ওর কলার দুহাতের মুঠোতে ধরলো। আস্তেধীরে কানের কাছে মুখ নিয়ে বললো,

-ওইযে দেখছো আমার পেছনে আমাকেই নকল করতে করতে একজন এগোচ্ছে,আমার ভবিষ্যত বউ হয় সে! আমি ওই তাকওয়াতুল দোয়ার ভবিষ্যত বর,তাহসানুল আরাব। হরলিক্স খেয়ে হলেও কথাটা মনে রাখবে ওকে? এরপর থেকে যেনো আর ভুল না হয়! বাই!

কথাগুলো বলেই কলার ছেড়ে দিলো আরাব। আদরের ভাবে ছেলেটার কলার ঠিকঠাক করে দিয়ে সরে গেলো। আরাবকে ছেলেটার কলার ধরতে দেখে কিছুটা বিস্মিত হয়েছিলো দোয়া। ও শেষ কথাটা বলার পরও আরাব ছেলেটাকে কিছু করবে,এমনটা আশা করেনি ও। এরপর যখন আরাবকে সরতে দেখলো,শ্বাস বেরোলো ওর। ছেলেটা তাড়াতাড়ি স্থানত্যাগ করলো,কিন্তু আরাব তখনো দোয়ার সামনেই পকেটে হাত গুজে হাটছে। পেছনদিক থেকে মুগ্ধভাবে দেখতে লাগলো ওকে দোয়া। কিন্তু হুট করেই চোখ গেলো সামনের সেই গাড়ির আয়নায়। আর তাতে সামনে দাড়ানো আরাবের বিম্ব স্পষ্ট। হেলতে দুলতে যেতে যেতে আয়নাতেই দোয়াকে চোখ মেরে বাকা হেসে চলে গেলো আরাব। বড়বড় চোখে তাকালো দোয়া। গাড়ির আয়নায় ওর এতোক্ষন করা সব ভঙিমাই যে চোখে পরেছে আরাবের,তাতে আর একবিন্দুও সন্দেহ নেই। ব্যাগটা শক্তভাবে ধরে লজ্জারাঙা চেহারা নিয়ে ছুট লাগালো ও। এই লোকের আশেপাশে আর এক মুহুর্তও না! কোনোভাবেই না!

#চলবে...

[ গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহলে। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 33 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন