#কাব্যের_নীলাম্বরী [০৩]
"আমাকে আম্মু বলে নাই ডাকো। খালামনি বলে তো ডাকতে পারো কাব্য!"
কাব্য চলে গেল বড় বড় পা ফেলে, সাবরিনা বেগমের কথা শুনল কিনা সন্দেহ! দীর্ঘশ্বাস ছাড়লেন সাবরিনা বেগম। কাব্যের দেখাশোনার জন্যই এই বাড়িতে এসেছিলেন তিনি। ভাগ্যে যে অন্য কিছু লেখা ছিল তা কি আর উনি জানতেন? তবে ছেলেটা কেন উনাকে এতো অপছন্দ করে তা বুঝে পান না সাবরিনা বেগম। সেই ছোটবেলা থেকে নিজের মায়ের জায়গায় তো উনাকেই দেখেছে, তাহলে উনার প্রতি এতো রাগ কেন কাব্যের? এই কথা ভাবতে নিলেই পরক্ষণে আবার মাথায় আসে সাবরিনা বেগমের, কাব্যের স্বভাবটাই তো এমন! হাতে গোনা দুই একজন ছাড়া কারও সঙ্গে কথা বলে না যে ছেলে, তাকে নিয়ে এগুলো ভাবা হয়তো ভুল হচ্ছে উনার। একা থাকতে থাকতেই কাব্য এমন এক গোয়ে স্বভাবের হয়ে গেছে।কাব্য উনাকে অপছন্দ করে তাতে কি! সাবরিনা বেগম নিজের ছেলে-মেয়ের মতোই ভালোবাসেন ওকে। বিশ্বাস করেন, একদিন ধ্রুবের মতো কাব্যও আম্মু বলে ডাকবে উনাকে!
_________________
বিছানায় ফেলে রাখা কাব্যের ফোনটাতে রিংটোন বাজছে, ফোনের দিকে মনোযোগ না দিয়ে সে তাকিয়ে আছে খোলা জানালার দিকে। আজ আকাশে মেঘ জমেছে, বাতাস বইছে বাইরে। জানালা দিয়ে বাতাস ঢুকছে, গায়ে এসে লাগছে কাব্যের। হাতে অ্যালকোহলের গ্লাস নিয়ে সোফায় বসে আছে সে। মাঝেমধ্যে চুমুক দিচ্ছে গ্লাসে। এই বাড়িতে বরাবরই এগুলো নিষিদ্ধ, কিন্তু কাব্য কখনোই মানেনি এসব নিয়ম-নিষেধ।
কাব্যের মনে পড়ছে অতীতের কথা, এ নতুন নয়, প্রতিদিনই অন্ধকার রুমে একাকী থাকলে না চাইতেও ভাবনায় আসে এসব।
কাব্য বাড়ি ফিরেছে প্রায় তিন সপ্তাহ হতে চলল, দীর্ঘ নয়টা বছর সে ছিল আমেরিকায়। পরিবার, প্রিয়জনদের থেকে অনেক দূরে। কাব্যের অবশ্য প্রিয়জন বলতে কেউ নেই। তাই এ দেশের প্রতি কখনোই কোনো টান ছিল না ওর। কাব্যের বাইরে যাওয়া নিয়ে ঘোর আপত্তি ছিল মাহতাব সাহেবের। বাবার সঙ্গে কাব্যের মতের অমিল হতো সবসময়। মায়ের চলে যাওয়া, বাবার অবহেলা,নিজের হাজারটা সমস্যা, সব কিছু নিয়ে ডিপ্রেশনে ভুগছিল কাব্য। নিজেকে ভালো রাখতে উপায় না পেয়ে দেশ ছেড়েছিল সে। ছোটবেলা থেকেই তুখোড় মেধাবী ছিল কাব্য। ফ্যামিলি প্রবলেম হোক বা অন্য কিছু, ওর পড়াশোনায় প্রভাব ফেলেনি কখনোই। স্কলারশিপে পড়াশোনার জন্য কাব্য গিয়েছিল আমেরিকায়। খুব বেশি হলে ওর বয়স তখন ১৯ ছিল, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জব শুরু করেছিল আমেরিকাতেই।
সেখানে গিয়ে সত্যিই কাব্য নিজের বিষাক্ত অতীত ভুলেছিল,ওর ভালো থাকার কারণ কষ্ট কমানোর মেডিসিন হয়ে এসেছিল কয়েকটা বন্ধু।
কাব্য ওদেরকেই নিজের ফ্যামিলি ভাবত। ওরাও ছিল ওর মতো ছন্নছাড়া,তবে তারা বুঝতো কাব্যকে।ওর মন খারাপ হলে কারণ গুলো বুঝে নিত। সবসময় মেন্টালি সাপোর্ট দিতো ওকে। মন খারাপ হলে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য হলেও দুই একটা বন্ধু লাগে, যা কাব্য পেয়েছে। জীবনের রঙিন সময় বলতে আমেরিকায় থাকা কালীম দিনগুলোর কথাই মনে পড়ে ওর।
এতো বছর পর দেশে আসল কেন, নিজেও জানে না কাব্য। চলে যেতে চেয়েও বাঁধা পড়ছে বারবার, কোনো এক অদৃশ্য সুতোর টান অনুভব করছে সে! কেন হচ্ছে এমন? কার জন্য এতো টান অনুভব করছে কাব্য? ওর মন তো পাথরের মতো নির্জীব মনে ফুল ফোঁটা কি সম্ভব!
ভাবনার জগৎ থেকে বেরুলো কাব্য। বারবার ফোনের রিংটোন বাজায় বিরক্ত হয়ে উঠে গেল সে৷ ফোনটা চোখের সামনে আনতেই ভেসে উঠল পরিচিত নাম, সেইভ করা—-"মাথামোটা রাহুল" নাম দিয়ে। নামটা দেখেই ভ্রু কুঁচকালো কাব্য। এই অসময়ে কল দিয়ে বিরক্ত করা রাহুল ছাড়া অন্য কারও কাজ হবে না, আগেই বোঝা উচিত ছিল ওর! কাব্য কলটা রিসিভ করল, কটমট কন্ঠে বলল,
"হোয়াটস ইউর প্রবলেম?"
"সমস্যা বললে সমাধান দিবি?"
"কল কাটছি।"
"না না, শুন! আমার এক্স সায়মা আছে না? ও আজ ফেসবুকে একটা পোস্ট দিয়েছে। জামাই ছাড়া জীবন কাটাতে নাকি ওর কষ্ট হয়। আমি কি কমেন্ট করেছি জানিস? অল্প বয়সে পাকিলে বা*ল, দুঃখ থাকে চিরকাল।"
কথাটা বলেই হুহু করে হাসতে শুরু করেছে রাহুল।
কাব্য দাঁত কিড়মিড় করে বলল তখন,
"এটা বলতে তুই আমাকে মাঝরাতে ফোন দিয়েছিস?"
"হ্যাঁ।"
"রাখলাম। দ্বিতীয়বার তোর নাম্বার থেকে একটা কল আসলে এক্ষুনি গিয়ে মেরে মাটির তলায় পুতে রেখে আসব।"
"আরে আরে, শুন! কথা তো ওটা না,কথা হলো গিয়ে, আজ একবারও আমার পটি হয়নি। পেটে মনে হয় সমস্যা হয়েছে। ডাক্তারের কাছে যাব, কিন্তু টাকা নেই। কিছু টাকা বিকাশ কর ভাই,আমেরিকা গিয়ে বড়লোক হলে সব ফিরিয়ে দিব।"
কাব্যের মেজাজ খারাপ হলো। হাতে থাকা ফোনটা মেঝেতে ছুড়ে ফেলল তখনই। হাত দুটো মুষ্টিবদ্ধ করে বড় বড় শ্বাস ফেলল কাব্য, রাগ নিবারণের বৃথা চেষ্টা চালালো সে। আবারও উঠে গিয়ে ড্রিংকের গ্লাসটা হাতে নিল কাব্য। তখন জানালা দিয়ে আসা বাতাসের কারণে কিছু দূরে পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখা ছবিটার কাপড় সরে গেল, দৃশ্যমান হলো ক্যানভাসে আঁকা একটা সুন্দর ছবি।
না চাইতেও ছবিটাতে চোখ আটকাল কাব্যের। ছবিতে এক অতি সুন্দর রমনীর অবয়ব স্পষ্ট! ক্যানভাসে আঁকা মেয়েটির চোখ একেবারে জীবন্ত মনে হচ্ছে। চোখ দুটো একদম পরিষ্কারভাবে দৃশ্যমান। কাব্য উঠে গেল, দাঁড়ালো ছবিটার সামনে।
ঠোঁটের কোণে হাসি খেলে গেল ওর। ছবিটাতে হাত স্পর্শ করে বলল বিড়বিড় করে,
"তোমার এই নীল চোখে কি আছে মেয়ে? তুমি কি জানো, এই নীল চোখ দুটোর নেশা মদের নেশা থেকে বেশি মাতাল করে কাব্যকে।"
রংতুলি নিয়ে কিছুক্ষণ মন মতো আঁকিবুঁকি করল কাব্য। ছবিটার সৌন্দর্য যে বেড়ে গেলো দ্বিগুণ। ছবি আঁকা পুরোপুরি শেষ, কাব্য এবার মনোযোগ দিয়ে দেখছে রংতুলিতে আঁকা নীল চোখের অপ্সরাকে। কি যেন মাথায় আসল ওর, মুখের হাসি মিলিয়ে গেল মুহূর্তেই। অতিরিক্ত রাগে নষ্ট করে দিল যত্নে আঁকা ছবিটা। দুই হাত দিয়ে নিজের মাথার চুল কামচে ধরে বসে পড়ল মেঝেতে। খাটের সাথে মাথাটা এলিয়ে দিয়ে বলল বিড়বিড় করে,
"না না, আমি কাউকে ভালোবাসতে পারি না। কাব্যের মনে প্রেম নেই, কারো প্রতি ভালোবাসা নেই, টান নেই। এই মেয়েটাকে নিয়ে এতো কেন ভাবছি আমি? আমার জীবনে কেউ ছিল না, কেউ আসবেও না।"
কতো শতো কথা বলে নিজের মনকে শান্ত করতে চাইলো কাব্য। ব্যার্থ হলো সে, কেমন অশান্ত লাগছে নিজেকে। উপায় না পেয়ে রুম ছেড়ে বেরিয়ে গেলো তখনই।
________________
সকাল হলেই বাড়িতে এসে হাজির হয়েছে রেজওয়ান। বারবার ডেকে যাচ্ছে স্রোতকে। বাড়ির সবাই এসে দাঁড়িয়েছে, রেজওয়ানের সামনে আসেনি কেবল স্রোত! সাবরিনা বেগম ভালো করে দেখলেন ছেলেটাকে। মাথায় ব্যান্ডেজ, ঠোঁটের কোণে লেগে আছে শুকনো রক্ত, চোখ-মুখ কেমন ফুলে আছে। বুকের দিকে শার্টের কয়েকটা বোতাম খোলা, সে কারণেই বুকে বাঁধা ব্যান্ডেজটাও স্পষ্ট দেখা যাচ্ছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাড়ি পর্যন্ত ঢুকেছে ছেলেটা। সাবরিনা বেগমের মায়া হলো। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন রেজওয়ানকে,
"তুমি ঠিক আছো তো, বাবা? কী হয়েছিল সেদিন?"
একই প্রশ্ন করল ধ্রুব, দোয়েল আর বাকিরা। সবার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তাদেরই প্রশ্ন করে বসল রেজওয়ান,
"স্রোত কোথায়, আন্টি?"
কথা বললেন না সাবরিনা বেগম। কেমন অস্বস্তি হচ্ছে। উনি ছেলেটাকে কথা দিয়েছিলেন স্রোতকে ওর হাতে তুলে দিবেন। হঠাৎই কালবৈশাখি ঝড়ের মতো উলটপালট হয়ে গেল সব। আল্লাহ বোধ হয় স্রোতের ভাগ্য ওর সাথে জুড়ে দেননি, তাই তো শেষ মুহূর্তে এসে ভেঙে গেল বিয়েটা! এই ভেবেই মনে মনে নিজেকে সান্ত্বনা দেন উনি। আবারও প্রশ্ন এল রেজওয়ানের থেকে,
"স্রোত কোথায়, আন্টি? ও কি বাসায় নেই?"
দোতলায় দাঁড়িয়ে থাকা কাব্য নিজের রক্তলাল চোখ দুটো নিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে নিচে ড্রয়িংরুমে দাঁড়িয়ে থাকা রেজওয়ানের দিকে। এমনভাবে তাকিয়েছে, মনে হচ্ছে চোখ দিয়েই রেজওয়ানকে ভস্ম করবে সে!স্রোত মাত্রই বেরোল রুম থেকে। কোনোভাবে রেজওয়ানকে দেখল সে। পা বাড়িয়েছিল নিচে যাবে বলে। আচমকাই বিদ্যুতের গতিতে কেউ সামনে গিয়ে দাঁড়ালো ওর। স্রোত ভয় পেল, ভড়কে তাকাল সে। লোকটা নিজের চাহনি দিয়ে শাসালো ওকে, চোখ-মুখ শক্ত করে রেগে বলল,
"আর এক পা বাড়িয়ে দেখ, স্রোত! পা দুটো কেটে ফেলব এক্ষুণি।"
"মা... মানে? পা কাটবেন কেন?"
কাব্য ভ্রু কুঁচকালো। দ্রুত এগিয়ে গিয়ে স্রোতের চোয়াল চেপে ধরল শক্ত করে, গর্জে উঠে বলল সে,
"প্রয়োজনের থেকে বেশি কথা বললে ঠোঁট দুটোও সুই-সূতো হাতে নিয়ে সেলাই করে দিব।"
স্রোত ভয় পেল, কান্না করে দিবে এমন অবস্থা ওর। কাব্যের ছোট চাচার ছেলে দীপ্ত হাঁ করে দাঁড়িয়ে আছে কাব্য আর স্রোতের থেকে কিছু দূরে। কাব্যের চোখ পড়ল দীপ্তের দিকে। কাব্যের এমন রাগান্বিত চেহারা দেখে ভয় পেল দীপ্ত, শুকনো ঢোক গিলল সে। ছোট ছোট পা ফেলে স্রোত আর কাব্যের থেকে কিছুটা দূরে গেল, তারপর এক দৌড়ে চলে গেল কাব্যের চোখের সীমানা পেরিয়ে।
___________________
নিচে এসে সবার সামনে দাঁড়িয়েছে দীপ্ত, বারবার উপরের দিকে তাকিয়ে দেখছে, কাব্য এখনও দাঁড়িয়ে আছে কিনা। রেজওয়ান বারবার স্রোতের কথা জিজ্ঞেস করায় সবাইকে থামিয়ে উত্তর দিল দীপ্ত,
"স্রোত আপু কাব্য ভাইয়ার সাথে আছে।ওরা প্রেম করছে।"
ভ্রু জোড়া আপনা-আপনি কুঁচকে এল রেজওয়ানের। ফর্সা মুখটাতে নেমে আসল অন্ধকার। স্রোত আর কাব্য নাম পাশাপাশি মানতে কষ্ট হলো ওর। তার থেকেও বেশি হলো রাগ। তবুও নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল রেজওয়ান,
"কাব্যের সাথে মানে? কাব্য আর স্রোত একসাথে থাকবে কেন?"
"বিকজ দে আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ।"
সাবরিনা বেগম আর দীপ্তের আম্মু চোখের ইশারায় চুপ করতে বললেন ওকে। দীপ্ত চুপ করে গেলো, কিন্তু রেজওয়ানের মুখের দিকে তাকানো যাচ্ছেনা। দীপ্তের কথা কর্নকুহুরে পৌঁছাতেই কপালের শিরা ফুলে উঠলো রেজওয়ানের। প্রচণ্ড রাগ হলো ওর। নিজের বাড়ি হলে হয়তো এতক্ষণে ভাঙচুর শুরু করে দিত। কিন্তু এখানে কিছুই করল না, কোনো মতে সংযত করল নিজেকে।
চলে যাবে বলে পা বাড়াল রেজওয়ান। আবারও ঘুরে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল পুরো বাড়ি আর প্রতিটি মানুষকে। দেখা পেলো না কেবল স্রোতের। যার জন্য ওর এ বাড়িতে আসা!
আবারও ছোট ছোট পা ফেলে সাবরিনা বেগমের সামনে এসে দাঁড়ালো রেজওয়ান, ঘাড় কাত করে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকাল উনার দিকে, বলল গম্ভীর কণ্ঠে,
"স্রোত আমার। আপনিও আমাকে কথা দিয়েছিলেন স্রোতকে আমার হাতে তুলে দিবেন। পরেরবার যখন আসব বর সেজে আসব, ফুপিজান। আপনার ভাইজিকে কনের সাজে রেডি রাখবেন।"
কথাটা বলেই চলে গেলো রেজওয়ান,কয়েক জোড়া চোখ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইলো ওর যাওয়ার পানে। দীপ্ত মুখ ভেংচি কেটে বিড়বিড় করে বলল,—-"বরের সাজেই এসো বাবাজান। আগের বার জায়গা হয়েছিলো কফিনে পরের বার হবে কবরে!"
"কি বললি?"
ধ্রুবের কথায় চমকে তাকাল দীপ্ত ভয়ে ভয়ে বলল,
"ক...কই কিছু না তো।"
সবার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন সাবরিনা বেগম, বাড়ির থমথমে পরিবেশ কাটাতে মুখে হাসি টেনে উনার জা কে বললেন,
"সবার জন্য খাবার তৈরি কর ছোট। দোয়েল আজ তোকে সাহায্য করবে।"
দোয়েল মুখ ভেকিয়ে উত্তর দিল,—-"আমি?"
"হ্যাঁ তুমি,কাজকর্ম শিখো দোয়েল। বিয়ে হলে তোমাকে সাহায্য করতে আমি বা তোমার চাচি যাব না শশুর বাড়িতে!"
এই বিয়ে নামক শব্দটায় দোয়েলের যেন এলার্জি, প্রতিদিন মায়ের মুখে এমন কথা শুনে অভ্যেস হয়ে গেছে তাঁর। তাই কিছু না বলেই চাচির পিছু পিছু হাঁটা ধরল কিচেনে। ধ্রুব আর দীপ্তও চলে গেলো নিজেদের রুমে।
_________________
আস্তে আস্তে রুমে ঢুকলেন সাবরিনা বেগম। বিছানায় শুয়ে থাকা উনার স্বামী মাহতাব সাহেবের পাশে গিয়ে বসলেন। মানুষটা অসুস্থ, প্রায় কিছুদিন ধরেই বিছানায় পড়ে আছেন। অন্য সময় হলে খবরের কাগজ হাতে ড্রয়িংরুমে উনিই বসে থাকতেন সবার আগে! সাবরিনা বেগম উঠে যেতে চাইলেই টান পড়ল শাড়ির আঁচলে তাকিয়ে দেখলেন মাহতাব সাহেবের মলিন মুখটা। ভাঙা ভাঙা কন্ঠে জিজ্ঞেস করলেন তিনি,
"আমার কাব্যের রাগ কমেছে সাবরিনা? বাড়ি ফিরেছে সে?"
"বাড়িতেই আছে, চিন্তা করবেন না ওকে নিয়ে।"
"চিন্তা করব না? আমার সব চিন্তা তো ওকে নিয়েই। ছেলেটা আমার ছোট ছেলে ধ্রুবের মতো হলে এতোটা ভাবতাম না সাবরিনা!"
"দুই ভাইয়ের স্বভাব চরিত্র এক হতেই হবে এমন কোনো কথা আছে বুঝি? কাব্য আলাদা ও অন্য রকম,মায়ের মতো চুপচাপ হয়েছে এই আরকি। ওকে নিয়ে চিন্তা করবেন না সব ঠিক হবে একদিন।"
অতি পরিচিত কারো কথা ওঠায় থমকে গেলেন মাহতাব সাহেব, কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,
"সেদিনের অপেক্ষাতেই আমি আছি।"
মাহতাব সাহেবের সাথে কথা শেষ হলে সাবরিনা বেগম উঠে গেলেন উনার ভালোবাসার জায়গাটাতে। স্টাডি রুমের টেবিলের সামনে রাখা চেয়ারে বসে আছেন সাবরিনা বেগম। বই পত্র আর না না দরকারী কাগজ রাখা টেবিলে, এগুলো অবশ্য উনারউ।খয়েরী আর সোনালী ডিজাইন করা একটা বিয়ের কার্ডও নজরে আসল উনার,হাতটা এগিয়ে নিয়ে কার্ড হাতে তুলে নিলেন সাবরিনা বেগম। কার্ডটা খুলতেই সুন্দর অক্ষরে লেখা বর কনের নাম দুটো ভেসে উঠলো উনার চোখের সামনে,
রেজওয়ান রুহেল আর #আনাইতা_আফরিন_স্রোত। বড় করে শ্বাস ফেললেন সাবরিনা বেগম কার্ডটা ড্রয়ারে রেখে দিলেন তিনি। দুই হাত মাথায় ঠেকিয়ে ভাবতে শুরু করেছেন কিছুদিন আগের কথা। প্রায় তিন সাপ্তাহ আগে রেজওয়ান আর স্রোতের বিয়ে ঠিক হয়। অদ্ভুতভাবে কাব্যের দেশে ফেরাও সেদিনই। পাত্রপক্ষ অপেক্ষা করছিলো স্রোতের জন্য কিন্তু পুরো বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না স্রোতকে।পাত্রের বাড়ির সবাই মিলে কানাঘুষা করছিল কনে পালিয়েছে বাড়ি থেকে। হয়তো পছন্দের কেউ আছে তার! সাবরিনা বেগম আর বাড়ির সবাই যখন পাগল হয়ে খুঁজছিলেন স্রোতকে তখনই আগমন ঘটে কাব্যের। দীর্ঘ নয় বছর পর আরণ্যক ম্যানশনে পায়ের ধুলো পড়ে আরণ্যক কাব্যের! ওরে কোলে ছিলো অচেতন স্রোত। সাবরিনা বেগমের যখনই চোখ পড়ল সদর দরজার দিকে স্তব্ধ নেত্রে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন সেদিকে। উনার চাহনি অনুসরণ করে তাকালেন উপস্থিত সকলে। মাহতাব সাহেব অবাক হলেন ছেলের অনাকাঙ্ক্ষিত আগমনে। এতো বছর পর আদরের ছেলেকে দেখে খুশির ঝিলিক উনার চোখ মুখে সাথে বিষ্ময়,মনে কতো প্রশ্ন এতো বছর পর উনার বড় ছেলেটা বাড়ি ফিরল তবে! কিন্তু কোলে স্রোত কেন? কীভাবে দেখা হলো ওদের? আরও কতো শতো ভাবনা মাহতাব সাহেবের মনে।
®আফরোজা আঁখি।
১.
পড়ুন রোমান্টিক ই-বুক "প্রাণ প্রণয়িনী"
https://link.boitoi.com.bd/4T8X
২.
পড়ুন রোমান্টিক ই-বই "রাগে অনুরাগে সিক্ত কাব্য"
https://link.boitoi.com.bd/GQcM
★
স্রোত-কাব্যকে নিয়ে মতামত দিতে এবং গল্প রিলেটেড সব আপডেট পেতে গ্রুপে জয়েন হোন।
https://facebook.com/groups/569604222322147/