#কাব্যের_নীলাম্বরী [০৮]
সকাল হলেই চুপিচুপি কাব্যের দরজার সামনে এসেছে স্রোত। দরজাটা খোলা থাকায় অল্প ধাক্কা দিতেই দরজার ফাঁক দিয়ে বিছানায় শুয়ে থাকা কাব্যকে দেখল সে। কাব্যের উদোম চওড়া পৃষ্ঠদেশ দেখা যাচ্ছে স্পষ্ট। স্রোত আস্তে আস্তে হেঁটে রুমে ঢুকল, শার্টটা রেখেই চলে আসতে চাইল, কাব্য খপ করে ধরে নিল স্রোতের হাত। জোরে টান পড়ায় স্রোত টাল সামলাতে পারল না, পড়ে গেল কাব্যের উপরে। স্রোতের চোখ দুটো বড় বড় হয়ে এলো, নিশ্বাস আটকে এলো ওর। কাব্যের হাতের স্পর্শ ওর উদোম পিঠে পড়তেই চোখ দুটো বন্ধ করে নিল স্রোত। কিছুক্ষণ পরে পিটপিট করে তাকাল সে, নজরে এলো কাব্যের ঘাড়ে থাকা ফিনিক্স পাখির পালকের ট্যাটু। ব্যাপারটা আকর্ষণীয় মনে হলো স্রোতের, হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে হলো কাব্যের ঘাড়ে আঁকা সুন্দর নকশাটি। স্রোত হাত বাড়াতে নিল, তখনই কাব্য নড়ে উঠলো। সব ভুলে কাব্যের থেকে নিজেকে ছাড়িয়ে পালাতে চাইল স্রোত। কাব্য তখন আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল স্রোতকে, বিড়বিড় করে বলল বারবার,
"যেও না নীলাম্বরী। তোমাকে আমার প্রয়োজন। আমার অশান্ত মনটা শান্ত করার জন্য হলেও প্রয়োজন।"
স্রোতের হাত দুটো কাব্যের বুকের উপরে, ঘন ঘন শ্বাস ফেলছে সে, কেমন অস্বস্তি হচ্ছে ওর। কাব্যের মুখে অচেনা কারো নাম শুনে ভাবছে স্রোত,—-"এই নীলাম্বরীটা কে? কাব্য ভাইয়ের ভালোবাসার মানুষ? হবে নিশ্চয়ই! কিন্তু কাব্যের মতো দয়া মায়াহীন লোক কাউকে ভালোবাসতে পারে? ওর হৃদয়ে ভালোবাসা জন্মানো যে পাথরে ফুল ফোটার মতো। এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখালো কে?"
স্রোতের যে না চাইতেও হিংসে হচ্ছে কাব্যের নীলাম্বরীর উপরে! কেন এমন হচ্ছে সে নিজেও জানে না। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো স্রোত, নিজেকে ছাড়ানোর চেষ্টা করল কাব্যের থেকে। কিন্তু কাব্য যে ওকে ধরে রেখেছে শক্ত করে। কাব্য ভাসছে কল্পনার রাজ্যে, স্বপ্ন দেখছে সে,
'নীলাম্বরীর সাথে দেখা হয়েছে ওর, লাল রঙের সুন্দর একটা গাউন পরে কাব্যের আশেপাশে ঘুরছে সে, কাব্য রংতুলি হাতে নিয়ে ছবি আঁকছে নীলাম্বরীর নীল চোখের, যে চোখের দিকে তাকালে শান্ত হয়ে যায় কাব্য। রঙিন হয়ে যায় ওর পুরো পৃথিবী, মনে উড়াউড়ি করে রঙ-বেরঙের প্রজাপতি। কাব্যের যখনই চোখ আটকালো নীলাম্বরীর নীল চোখের দিকে, হাত থেমে গেলো তার। এক অন্যরকম অনুভূতি হলো মনের মধ্যে। কাব্য উঠে গেল, হাঁটতে শুরু করল নীলাম্বরীর পিছু পিছু, তার চেহারা দেখার জন্য উতলা হলো কাব্যের মন। কাব্য কত চেষ্টা করে সামনে গিয়ে দাঁড়াল নীলাম্বরীর। তাকাল ওর সাগরের ন্যায় অতলস্পর্শ গভীর নীল চোখ দুটোর দিকে। কাব্যের অশান্ত মনটা শান্ত হলো কিছুটা,সে যেন বশ মানল নীলাম্বরীর চোখের চাহনিতে। আস্তে আস্তে কাছে গিয়ে যখনই ওড়না সরাবে নীলাম্বরীর মুখ থেকে, তখনই মনে হলো কেউ বুকের মধ্যে চিমটি কেটেছে ওর। কাব্য দপ করে উঠে বসল বিছানায়। কিছুক্ষণ যেতেই কারো অস্তিত্ব অনুভব করল নিজের পাশে। পাশ ফিরে তাকাল কাব্য, ঘুম থেকে উঠেই চোখের সামনে স্রোতকে দেখে মেজাজ খারাপ হলো ওর, ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল নিজের থেকে। আশেপাশে তাকিয়ে বিছানার পাশে সেন্টার টেবিলে রাখা পানির গ্লাসটা হাতে নিল। স্রোত কিছু বলতে নিলেই গ্লাস ভর্তি পানি ছুড়ে মারল ওর মুখে। আকস্মিক এমনটা হওয়ায় ভড়কাল স্রোত, চোখ-মুখ কুঁচকে নিল তখনই। কিছুক্ষণ পর চোখ খুলে তাকিয়েই বলল কাব্যকে,
"কি করলেন এটা?"
"থাপ্পড়ের কথাটা মনে নেই তোর? আমার সামনে এসেছিস কেন? ছেলেদের গায়ে পড়া হাবভাব কোথা থেকে শিখেছিস? তোর ঐ ছোট ফুপির থেকে?"
স্রোত বিরক্ত হলো কাব্যের এমন কথায়। ফুপিকে সে ভালোবাসে, উনার সম্পর্কে আজেবাজে কথা একদম পছন্দ না স্রোতের। মুখে মুখে তর্ক করবে তাই বেরিয়ে যেতে চাইলো কাব্যের রুম থেকে। কাব্য উঠে গিয়ে সামনে দাঁড়ালো স্রোতের, মেজাজ দেখিয়ে বলল,
"কেন এসেছিস? যখন তখন আমার রুমে ঢোকার পারমিশন কে দিয়েছে তোকে?"
স্রোত কেঁপে উঠলো কাব্যের চিৎকারে। আমতা আমতা করে বলল,
"চ...চলে যাচ্ছি। আর আসব না।"
"মনে থাকে যেন! দ্বিতীয়বার আমার সামনে আসলে আমি তোকে মে'রে ফেলব স্রোত।"
স্রোত চলে যেতে চাইল, কিন্তু পা দুটো শত্রুতা শুরু করেছে ওর সাথে, কোনোভাবেই যেন জায়গা থেকে নড়াতে পারছে না। ধ্রুব তখন ওদিক দিয়েই যাচ্ছিল। চিৎকার-চেঁচামিচির আওয়াজ কানে আসায় দাঁড়িয়েছে এসে কাব্যের রুমের দরজার সামনে। স্রোত-কাব্যকে একসাথে দেখেই কি যেন হলো ওর। মানতে পারলন না ওদের একসাথে। স্রোত ভয় পেয়ে আছে বুঝতে পেরে আস্তে আস্তে হেঁটে গেল কাব্যের সামনে, স্রোতের হাতটা ধরে বলল কাব্যকে,
"ও আর এখানে আসবে না ভাইয়া। আমি ক্ষমা চাইছি স্রোতের হয়ে।"
কাব্য কিছুই বলল না, গটগট করে হেঁটে চলে গেল ওয়াশরুমের দিকে। ধ্রুব স্রোতের হাত ধরে টেনে নিয়ে গেল রুম থেকে।কিছুদুর গিয়েই হাতটা ছেড়ে, ধ্রুব চোখ গরম করে তাকাল স্রোতের দিকে। বলল রাগত্ব স্বরে,
"তোকে না বলেছি ভাইয়ার সামনে না আসতে? বারবার কেন এমন করিস স্রোত? জেনে শুনে সাপের লেজে পা দিলে কিন্তু ছোবল খেতে হয়! আরেকবার এমন হলে আমি তোকে বাঁচাবো না।"
রাগলে ধ্রুব ভাইকে ঠিক যেন পেঁচার মতো লাগে। স্রোতের বরাবরই হাসি পায় ধ্রুবের রাগ দেখলে। ধ্রুব ঠান্ডা মেজাজের মানুষ, রাগে না সহজে, সবসময় হাসিখুশিই থাকে সে। হুট করে রেগে গেলে স্রোত পাত্তা দেয় না সেসবে। আজও দিল না, ধ্রুবের কথা হেসে উড়িয়ে দিয়ে বলল সে,
"ঠিক আছে ঠিক আছে, বাঁচাতে হবে না। তুমি বরং আমাকে কয়েকটা উপন্যাসের বই গিফট দিও।"
স্রোতের আদুরে কথার উত্তরে না চাইতেও হেসে দিল ধ্রুব। এই স্রোত মেয়েটার উপর রেগে থাকতে পারে না সে। কীভাবেই বা রেগে থাকবে ওর মায়াবতীর উপর! ধ্রুব হাঁটতে শুরু করল, তাল মিলিয়ে হাঁটল স্রোতও। ধ্রুব ওর পাশে ফিরে তাকিয়ে বলল স্রোতকে,
"উপন্যাসে কি আছে স্রোত? এত উপন্যাস পড়ে কি হবে?"
"উপন্যাসেই তো স্রোত শান্তি খুঁজে পায়।উপন্যাসেই আমার সুখ। সেখানে আছে আমার কল্পনার রাজ্য। আর সুন্দর রাজপুত্র।"
"রাজপুত্র দেখতে কেমন? আমার সাথে মিল আছে তার?"
স্রোত একবার তাকিয়ে দেখল ধ্রুবকে। চলে যেতে যেতে বলল মুচকি হেসে,
"উঁহু, সে তো আমার কাব্য ভাইয়ের মতো।"
নিজের মুখের কথায় নিজেই যেন লজ্জা পেল স্রোত। ইস, কি বলে ফেলল সে? কাব্য ভাইকে বারবার নিজের কল্পনার রাজপুত্র কেন বানাতে চাইছে স্রোত? সে কি কোনোভাবে ভালোবেসে ফেলল লোকটাকে? পরক্ষণেই আবার নিজেকে বকা দিয়ে বলল স্রোত, ওমন গোমরামুখো লোককে স্রোত ভালোবাসতে পারে না।
_____________________
রাহুল ওর বোনের বাসা থেকে ফিরছিল কাব্যের সাথে দেখা করবে বলে। তখনই রাস্তায় হাঁটার সময় অসাবধানতায় ধাক্কা লাগল কারো সাথে, মেয়েটা হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে। রাহুল কিছুই হয়নি এমন ভাব নিয়ে চলে যাচ্ছিল, যখনই মনে হলো মাটিতে পড়ে যাওয়া মেয়েটা ওর অতি পরিচিত কেউ। ঘুরে তাকাল রাহুল, সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল মেয়েটাকে,
"পাখি, ব্যাথা পেয়েছ? হাত ধরে উঠে পড়ো।"
দোয়েল রেগে-মেগে বলল রাহুলের কথার উত্তরে,
"ঢং করবেন না একদম।"
"ঢংয়ের কী দেখলে তুমি? এটাকে ভালোবাসা বলে রে পাগলি।"
দোয়েল চোখ দুটো বড় বড় করে তাকিয়েছে রাহুলের দিকে। যতটুকু বুঝল, লোকটা ভীষণ নির্লজ্জ আর ঠোঁটকাটা। ওর সাথে কথা বলাটাই বেকার, আশেপাশের কেউ শুনলে প্রেমিক-প্রেমিকা ভেবে ভুল করবে নিশ্চিত। দোয়েল নিজেই উঠল, রাহুলের দিকে তাকিয়ে মুখ ভেংচি কেটে চলে যাচ্ছিল সে। দোয়েলের হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটল রাহুলও। দোয়েলকে ভালো করে পর্যবেক্ষণ করল সে। মেয়েটা খুবই সুন্দর, অপ্সরা বললেও ভুল হবে না। গায়ের রঙ, কোমর পেরিয়ে যাওয়া সুন্দর ঘন চুল, হাইট সবই রাহুলের মন মতো। রাহুল মুচকি হেসে বলে উঠল হঠাৎই,
"ইসস, তুমি আগে কেন দেখা দিলে না আমাকে? কোথায় লুকিয়ে ছিলে এতদিন? তবে এখন দেখা দিয়েও খুব একটা ভুল করোনি।"
পা জোড়া থেমে গেল দোয়েলের। রাহুলের দিকে তাকাল সে, চোখ মুখে বিস্ময় নিয়ে বলল,
"মানে?"
রাহুল কিছুটা এগিয়ে গেল দোয়েলের দিকে, বলল ফিসফিস করে,
"মানেটা ক্লিয়ার, রাহুলের তোমাকে মনে ধরেছে পাখি।"
দোয়েল ধাক্কা দিল রাহুলের বুকে,আকম্বিক ধাক্কায় কিছুটা সরে গেল রাহুল। তবে ওর মুখের হাসি মিলায়নি এখনো, দোয়েলের দিকে তাকিয়ে আছে সেই আগের মতো। ওর ঠোঁটের কোণে সুন্দর হাসি আর চোখে একরাশ মুগ্ধতা। দোয়েল দেখল রাহুলকে। দেখতে-শুনতে ছেলেটা মাশাল্লাহ, যে কেউ ফাঁসবে লোকটার কথার জালে। কিন্তু দোয়েল যে অন্য রকম। আবেগ খুব কমজ ওর মধ্যে, এসব প্রেম-ভালোবাসার প্রতিও ওর এক আকাশ পরিমাণ ঘৃণা! চোখ মুখের কোমলতা কোথায় যেন হারিয়ে গেল দোয়েলের, রেগে বলল রাহুলকে,
"আমি ক্লাস সিক্স সেভেনে পড়ুয়া বাচ্চা মেয়ে না। এসব মধু মাখা কথা দিয়ে দোয়েলকে ভুলাতে আসবেন না।"
কথাটা বলেই চলে যাচ্ছিল দোয়েল। রাহুল হেসে উড়িয়ে দিল দোয়েলের কথা একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে, বলল ওর পিছু পিছু গিয়ে,
"পুরো আমিটাই মধু'মাখা, পাখি। খেয়ে দেখো একবার। জন্মের স্বাদ পাবে।"
দোয়েল হুট করেই হাঁটা থামিয়ে দিল, কষ্ট করে মুখে হাসি টেনে তাকাল রাহুলের দিকে। দোয়েলের ঠোঁটে হাসি দেখে রাহুল ভাবল, ও রেগে নেই আর। মাথার চুলগুলো ঠেলে পেছনের দিকে নিল রাহুল, অন্যদিকে তাকিয়ে যখনই দোয়েলের দিকে তাকাল, দেখল দোয়েল ওর পায়ের জুতোটা খুলছে। রাহুলের বুঝতে বাকি নেই কী হতে চলেছে। এত লোকের সামনে সুন্দরী দোয়েলের জুতোর বারি খেলে মান-সম্মান আর থাকবে না ওর। এই ভেবে রাহুল পালাল তখনই। ওর পালানোর স্টাইল দেখে পেছনের দিকে তাকিয়ে মনে মনে হাসল দোয়েল।
_______________________
সময়টা সন্ধ্যা। কাব্য বাড়ি ফিরেছে আজ সাপ্তাহ খানেক হয়ে গেল। এর মধ্যে হাতে গুনে ৩–৪ দিন থেকেছে এ বাড়িতে। আজ আবার কী যেন ভেবে এল সে। না চাইতেই এল এ বাড়িতে। মনে হলো কোনো চুম্বকীয় আকর্ষণ টেনে এনেছে তাকে। সাবরিনা বেগম অপেক্ষা করছিলেন ওর জন্য। রাহুলকে বেশ কয়েকবার কল দিয়ে জিজ্ঞেস করেছেন কাব্য কোথায়? মাহতাব সাহেবের শরীর খারাপ বার বার উনি কাব্যের কথাই জানতে চাইছেন।বাড়ির বাকিদেরও চিন্তা হচ্ছে ছেলেটাকে নিয়ে। ড্রয়িংরুমে এতক্ষণ বাড়ির সব সদস্যই ছিল, মাত্রই উনারা রুমে গেলেন। থেকে গেলেন কেবল সাবরিনা বেগম। কাব্য উনাকে সহ্য করতে না পারলেও উনি যে ভালোবাসেন ছেলেটাকে, চিন্তা হয় ওর জন্য! স্রোত এসেছে ফুপির কাছে, উনাকে যেতে বলেছে রুমে। ফুপির শরীরটা ভালো নেই লক্ষ্য করেছে স্রোত, এজন্যই বলেছে গিয়ে ঘুমিয়ে পড়তে। সাবরিনা বেগমও শুনলেন ভাইজির কথা, ওকে বসতে বলে রুমে চলে গেলেন তিনি।
বাইরে আজ বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। কাব্য মাত্রই আরণ্যক ম্যানশনে পা রাখল। ভিজে চুলগুলো ঝাড়া দিয়ে, গুনগুনিয়ে গান গাইতে গাইতে উঠল সিঁড়ি বেয়ে। স্রোত কান পেতে শুনল কাব্যের গাওয়া গান,
যদি মনে ধরে
আমায় সঙ্গে করে
মেঘের মুলুকে চল
তোর কথা ওঠে
আমার কপালে জোটে
দারুণ খুশির দল
কে তুই বল!
কে তুই বল!
স্রোত মুগ্ধ হয়ে শুনছে কাব্যের গান। চোখজোড়া ওর আটকে আছে কাব্যের দিকে। সাদা টি-শার্টের উপর কালো রঙের ডেনিম জ্যাকেট পরেছে কাব্য। পরনে কালো প্যান্ট। গলায় ঝোলানো হেডফোন, চুলগুলো সব এলোমেলো হয়ে আছে। ফর্সা মুখটায় খোঁচা খোঁচা দাড়ি চিকচিক করছে যেন। অষ্টাদশীর মনে প্রেমের সূচনা হলো বোধহয়। যে মানুষটার ওর প্রতি এত তিক্ততা, তাকেই নিজের অজান্তে মন দিয়ে বসল সে। মুখ ফসকে বলে ফেলল স্রোত,
"ইস, এই কাব্য ভাইটা যদি আমার হতো! উনাকে যে পাবে, সে নিঃসন্দেহে ভাগ্যবতী! পরক্ষণেই আবার আফসোসে স্বরে বলল সে, ধুর স্রোতের কি আর ওমন ভাগ্য। সে চাইলেও পাবে না কাব্য ভাইকে।"
নিজের আকাশ-পাতাল ভাবনায় নিজেই বিরক্ত হলো স্রোত, মনে মনে বকাঝকা দিল নিজেকে। কাব্যের পা জোড়া থেমে গেল, ওর ষষ্ঠ ইন্দ্রিয় বলছে, পেছনে কেউ দাঁড়িয়ে আছে। কেউ গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে ওকে। দ্রুত গতিতে মাথা ঘুরিয়ে তাকাল কাব্য, ঠিক স্রোতের চোখ বরাবর। অন্ধকার রুমের লাইট জ্বলে উঠল তখন, বাড়ির কাজের মেয়েটাই জ্বালিয়েছে রুমের লাইট। স্রোত মেয়েটার দিকে তাকিয়ে, যখনই সামনে তাকাল, সিঁড়িতে দাঁড়িয়ে থাকা কাব্যকে দেখল সে। কাব্যের ভিতরটায় তোলপাড় শুরু হলো। মনে হলো কাব্যের স্বপ্নে দেখা সেই নীলাম্বরী স্রোতই। স্রোত এমন জায়গায় দাঁড়িয়ে আছে, আবছা আলোয় ওর চোখের মণি স্পষ্ট দেখা যাচ্ছে না।স্রোত আবার একবার কাব্যের দিকে তাকিয়েই চোখ সরিয়ে নিয়েছে অন্য দিকে। কাব্য বোঝাল নিজেকে, স্রোত তার নীলাম্বরী হতে পারে না, কোনোভাবেই না! স্রোত তো চঞ্চল, উশৃঙ্খল, ওর সবচেয়ে অপছন্দের মানুষ সাবরিনা বেগমের মতোই ছেলেদের গায়ে পড়ার স্বভাব এ মেয়ের। এমন কাউকে কাব্য তার নীলাম্বরীর জায়গায় বসাবে না কোনোভাবেই। ওর নীলাম্বরী তো ফুলের মতো স্নিগ্ধ আর নিষ্পাপ! কাব্য এখনও দাঁড়িয়ে আছে আগের জায়গাতেই। স্রোতের ভয় হলো কাব্যের এমন চাহনি দেখে। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল সে। কাব্যের ঠিক পাশটায় যেতেই বুকের ধকধকানি বেড়ে গেল, না চাইতেই পা জোড়া থেমে গেল তখন। স্রোত তাকাল না কাব্যের মুখপানে। তার দৃষ্টি নিবদ্ধ মেঝের দিকেই। কাব্য এদিকে রেগে তাকিয়ে আছে স্রোতের দিকে। মনে মনে কী ভাবছে, বোঝা মুশকিল। বহু কষ্টে স্রোত দুই এক পা বাড়াল,রিংটোন বেজে উঠল ওর হাতে থাকা ফোনটাতে। ভাবল, রুমে গিয়েই কথা বলবে, কিন্তু থেমে গেল কাব্যের গম্ভীর কণ্ঠের ধমকে,
"এত রাতে কে কল দিয়েছে? আর তোর হাতে এই বয়সে ফোন দিয়েছে কে?"
স্রোত শুকনো ঢোক গিলল, আমতা আমতা করে বলল,
"ইয়ে মানে... ফোনটা ধ্রুব ভাই দিয়েছেন, এক্সামে ভালো রেজাল্ট করায়।"
"ভালো রেজাল্ট! পড়াশোনায় মন আছে বলে তো মনে হয় না। তা কল দিয়েছে কে? রিসিভ করে কথা বল।"
স্রোত হাঁ করে দুই তিন সেকেন্ড তাকাল কাব্যের দিকে, তারপর বলল,
"এখানে কথা বলব?"
কাব্য সিঁড়ি বেয়ে উপরে উঠল, দেয়ালের সাথে হেলান দিয়ে বলল,
"থাপ্পড় খাবি?"
স্রোত ডানে-বামে মাথা নাড়ল অবুঝের মতো। কাব্য মনে মনে হাসল ওর ভীতু মুখশ্রী দেখে। চোখ মুখের গম্ভীর ভাব বজায় রেখেই বলল স্রোতকে,
"তাহলে কলটা রিসিভ করে কথা বল।"
স্রোতের মনে হচ্ছে, বাঘের গুহায় জেনে-শুনে পা রেখেছে সে। ভিতরটা কাঁপছে ভয়ে, কবে না জানি মুখ ফসকে কিছু বলে দিবে আর কাব্য ভাওয়ের হাতের বিখ্যাত থাপ্পড় পড়বে দুই গালে! কাব্য আবারও ধমক দেওয়ার আগেই স্রোত কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে আসল চোখের সামনে। দেখল, রেজওয়ান ছেলেটা ফোন দিয়েছে ওকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করে কানে নিল স্রোত। ফোনের ওপর প্রান্ত থেকে ভেসে এল রেজওয়ানের কণ্ঠস্বর,
"কেমন আছ স্রোত?"
"ভা... ভালো আছি, রেজওয়ান ভাইয়া।"
স্রোতের কথার উত্তরে উদ্বিগ্ন কণ্ঠে বলল রেজওয়ান,
"শরীর খারাপ?"
"না তো।"
"এভাবে কথা বলছ যে? ভয় পাচ্ছ আমাকে? আমাকে ভয় পেও না, স্রোত। আমাদের সম্পর্কটা বন্ধুত্বের মতো সুন্দর হোক!"
স্রোত কি বলবে বুঝে উঠতে পারল না, কাব্য ওদিকে রেগে তাকিয়ে আছে স্রোতের দিকে। চোখ দুটো লাল হয়ে আছে ওর, কপালের শিরাও ফুলে উঠেছে। অকারণেই এত রাগ হচ্ছে কেন, কাব্য নিজেও জানে না। জানে কেবল স্রোতকে থামাতে হবে রেজওয়ানের সাথে কথা বলা থেকে। কাব্যের সহ্য হচ্ছে না, স্রোতের অন্য কারো সাথে কথা বলা। কেন হচ্ছে এমন? এই মেয়েটাকে তো সে ঘৃণা করে! আপাতত এত কিছু ভাবল কাব্য, দ্রুত স্রোতের কাছে গিয়ে কেড়ে নিল ওর কানে থাকা ফোনটা। ছুড়ে ফেলল মেঝেতে। সাথে সাথেই ভেঙে গেল স্রোতের শখের ফোন। কষ্টে দুঃখে স্রোত কান্না করে দিবে এমন অবস্থা। রেগে বলল কাব্যকে,
"সমস্যা কী আপনার? আমার ফোন ভাঙলেন কেন?"
কাব্য নিজেও জানেনা সে কেন এমন করল,কথা খুঁজে না পেয়ে বলল কাব্য,
"তুই আমার শার্ট নষ্ট করেছিলি কেন?"
"শার্টটা তো আমি ঠিক করে দিয়েছি। আপনিও আমার ফোনটা ঠিক করে দিন।"
মুখে মুখে তর্ক করায় বিরক্ত হলো কাব্য,আগের তুলনায় আরও জোরে চিৎকার দিয়ে বলল,
"এইটুকুনি মেয়ে তুই, ফোন দিয়ে কী করবি? প্রেম করবি?"
"হ্যাঁ, তাই করব।"
স্রোতের কথাটা বলতে দেরি, গালে কাব্যের হাতের থাপ্পড় পড়তে দেরি হলো না। এত জোরে চড় খেয়ে টাল সামলাতে না পেরে স্রোত পড়ে গেল মেঝেতে, গালে হাত চেপে ধরল সে। চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনাজল। কাব্য প্রচণ্ড রেগে আছে, পাশে থাকা ফুলদানি আর নিজের হাতে থাকা ফোনটাও ছুড়ে ফেলেছে মেঝেতে, স্রোতের ঠিক পাশে।
দোয়েলের রুম ছিল সামনেই, দরজা খোলা থাকায় কোনো কিছু ভাঙার বিকট শব্দ গেল ওর কানে। ওড়নাটা গায়ে জড়িয়ে দ্রুত বেরিয়ে এল। দরজার সামনে আসতেই স্তব্ধ নেত্রে তাকিয়ে রইল মেঝেতে বসে থাকা কান্নারত স্রোতের দিকে। দোয়েল এগিয়ে আসতে চাইল স্রোতকে ধরে তুলবে বলে, কিন্তু সাহস পেল না কাব্যের রাগান্বিত চেহারা দেখে। স্রোতের প্রচণ্ড রাগ হচ্ছে, মেঝেতে পড়ে থাকা কাব্যের ফোনটা হাতে নিয়ে আরেকটা আছাড় মেরেছে সে। কাব্যের মনে হলো, ওকে মারতে পারেনি বিধায় ফোনের উপরে রাগ দেখাচ্ছে স্রোত। আবারও টেনে তুলল স্রোতকে, চোখ মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল,
"প্রেম করবি?"
ফটাফট উত্তর দিল স্রোত,
"হ্যাঁ, করব। আপনার কিসের এত সমস্যা? কিসের এতো রাগ আমার উপরে? কেন বার বার এমন করছেন?"
স্রোতের এতো কথা ভালো লাগছেনা কাব্যের। আবারও চড় পড়ল স্রোতের অন্য গালে। কাব্য ওকে ধাক্কা মেরে দোয়েলের কাছটায় দিয়ে বলল,
"এই আবর্জনাকে আমার চোখের সামনে আসতে বারণ করবি। ওসব নোংরা প্রেম-ভালোবাসা যেন এ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে করে।"
দোয়েল আটকে নিল স্রোতকে, ভয়ে ভয়ে উপর-নিচ মাথা নাড়িয়ে সায় জানাল ভাইয়ের কথায়। কাব্য চলে গেল নিজের রুমে। স্রোতকেও নিয়ে গেল দোয়েল।
® আফরোজা আঁখি।
(উঁহু কাব্য চেঞ্জ হয়নি, কাল আবার আগের রূপে ফিরে আসবে কাব্য ভাইইই।)😏
★
১.
২৫% ছাড়ে "প্রাণ প্রণয়িনী" ২৭ টাকা।
https://link.boitoi.com.bd/4T8X
২.
২৫% ছাড়ে "রাগে অনুরাগে সিক্ত কাব্য" ১৯ টাকা।
https://link.boitoi.com.bd/GQcM
.
গল্প রিলেটেড সব আপডেট পেতে গ্রুপে জয়েন হোন।
https://facebook.com/groups/569604222322147