#কাব্যের_নীলাম্বরী [১২]
বর্তমান...
খাবারের প্লেট হাতে স্রোত এসেছে সাবরিনা বেগমের রুমে। আশেপাশে কারো উপস্থিতি টের পেলেই ধ্যান ভাঙলো উনার। তাকিয়ে দেখলেন স্রোত এসেছে। মুখে হাসি টেনে উঠে গেলেন স্রোতের পাশে। স্রোত একটা কালো রঙের সোনালি পাড়ের সুন্দর শাড়ি পরেছে। হাতে স্বর্ণের দুটো বালা, ভেজা লম্বা চুলগুলো সব খুলে রাখা, হয়তো গোসল করে এসেছে এক্ষুণি। স্রোতের হাতে থাকা খাবারের প্লেট হাতে নিলেন সাবরিনা বেগম, বললেন ওকে,
"এতো সকালে ঘুম থেকে উঠলে যে? এসব কাজই বা করছ কেন? ঠিকঠাক ভাবে পড়াশোনা করো স্রোত, এসব কাজ তোমাকে করতে হবে না।"
স্রোত হাসল ফুপির কথা শুনে, বলল উনাকে,
"এ আর কি কাজ ফুপি? এর থেকে বেশি কিছু করলেও যে তোমাদের ঋণ শোধ করতে পারবো না!"
সাবরিনা বেগম তাকিয়ে রইলেন স্রোতের মুখটার দিকে। ওর মুখের এই সুন্দর হাসিটাই মিস করছিলেন তিনি। স্রোত কতটা বড় হয়ে গেছে, বুঝদারের মতো কথা বলছে মেয়ে। সাবরিনা বেগমও হাসলেন স্রোতের হাসির উত্তরে। যখনই চোখ গেলো স্রোতের হাতের দিকে, মুখের হাসি মিলিয়ে গেলো উনার। ব্যান্ডেজ বাঁধা হাতটা ধরে বললেন স্রোতকে,
"এটা কীভাবে হলো স্রোত? কাব্য করেছে এসব?"
স্রোতের মুখটা ঢেকে গেছে অন্ধকারে। ফুপিকে কি বলবে এখন? হাতটা কীভাবে কে'টেছে সে নিজেও তো জানে না। স্রোত ফুপির থেকে হাত সরিয়ে নিল, মিনমিনে কণ্ঠে বলল উনাকে,
"না না, এমনি কে'টে গেছে।"
"এমনি এমনি কে'টে যায় বুঝি! নিশ্চয়ই কাব্য তোমাকে কষ্ট দিয়েছে।"
স্রোত কথা বলল না। ওর চোখ দুটো দরজার বাইরে যেতেই কথা বলা ভুলে গেলো যেন। চোখ নামিয়ে নিল সে, তাকিয়ে রইলো মেঝের দিকে। স্রোতের তাকানো অনুসরণ করে দরজার দিকে তাকালেন সাবরিনা বেগম। দরজার সামনে দাঁড়িয়ে থাকা কাব্যকে দেখে অবাক হলেন তিনি। বুকে দুই হাত ভাঁজ করে উনারই রুমের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কাব্য। এই অসময়ে কাব্যের এখানে আসার কারণ বুঝলেন না সাবরিনা বেগম। ওকে কিছু জিজ্ঞেস করবেন তখনই বলল কাব্য,
"কি কু-পরামর্শ দিচ্ছেন ওকে? কীভাবে বেঈমানি করতে হয় শেখাচ্ছেন?"
সাবরিনা বেগম ভ্রু কুঁচকে তাকালেন কাব্যের দিকে। এই ছেলেটা এমন কেন? মুখের উপর যা তা বলে দেয় যে কাউকে! বিরক্ত হলেন সাবরিনা বেগম, চোখ মুখ শক্ত করেই বললেন কাব্যকে,
"তুমি মানো স্রোত তোমার বউ?"
সাবরিনা বেগমের কথার উত্তর দিল না কাব্য। চোখ বুলালো স্রোতের দিকে। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো ওর। শাড়ি, চুড়ি আর খোলা চুলে, কাব্যের নীলাম্বরীকে পুরো বউ বউ লাগছে আজ! স্রোত মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। কাব্য স্বাভাবিক করল নিজেকে, চোখ মুখে সেই পরিচিত গম্ভীর ভাবটা নিয়ে আসতেই স্রোত পালালো জান বাঁচিয়ে।একটু আগেই খাবারের টেবিলে এসে বসেছিল কাব্য, ওর প্লেটে খাবার তুলে দেবে,এতোটা সাহস ছিল না স্রোতের। হাত থেকে এটা সেটা পড়ে যাওয়ার রোগ আছে স্রোতের, যদি ভুল করে সেদিনের মতো খাবার পড়ে যায় হাত থেকে, কাব্য তখন তুলকালাম কাণ্ড বাধাবে। এই ভেবেই পাশে দাঁড়িয়ে ছিল স্রোত। কাব্য খাচ্ছিল আর ও দেখছিল। স্রোত চলে যেতেই কাব্য এগিয়ে আসল সাবরিনা বেগমের কাছে। উনার ঠিক মুখোমুখি এসে দাঁড়িয়ে বলল,
"সন্দেহ আছে আপনার?"
"তা তো আছেই।"
"ঠিক আছে, ছাড়াছাড়ি করে নেই তাহলে! এটাই তো চাইছেন? তারপর কি করবেন? স্রোতকে ঐ রেজওয়ানের সাথে বিয়ে দেবেন?"
"দরকার পড়লে দিতে হবে।"
"আচ্ছা আচ্ছা, সবাইকে তাহলে ম'রার আগে চল্লিশার দাওয়াত দিয়ে দেবেন। বাকিদের আর কষ্ট করে দেখে-দেখে দাওয়াত দিতে হবে না। নিজের কাজটা নিজেই করে যাবেন।"
সাবরিনা বেগম বেজায় বিরক্ত কাব্যের বেয়াদবিতে, শক্ত গলায় বললেন তিনি,
"কাব্য!"
কাব্য তেমন গুরুত্ব দিল না সাবরিনা বেগমকে। হেঁটে গিয়ে দাঁড়াল রুমের একপাশে রাখা পুরোনো কাবার্ডটার কাছে। রুমের দেয়ালে বড় একটা ছবি টাঙানো ছিল কাব্যের আম্মু আর আব্বুর,দুজনের মাঝখানে ছিল সে। আজ সেই ছবির জায়গায় সাবরিনা বেগম আর মাহতাব সাহেবের ছবি। ছবিটার দেখেই ভেতরেই জ্বালা হলো কাব্যের, জেদ করে এই রুমে পা রেখেছিল সে এখন চারিদিকটা দেখলেই কেমন দম বন্ধ লাগছে। এ রুমে ওর আম্মুর অস্তিত্ব নেই, জিনিসপত্র গুলোতেও উনার হাতের ছোঁয়া নেই ভাবলেই কেমন কষ্ট হচ্ছে কাব্যের। এত বছর হয়ে গেল তবুও ওর খালামনি আর বাবাকে একসাথে মানতে পারে না কাব্য। মাহতাব সাহেব চোখ খুললেন এত সময়ে, কথা বলার শক্তি নেই উনার। বিছানায় শুয়ে থেকেই তাকালেন ছেলের মুখপানে। কাব্যের চোখগুলো পুরোপুরি ওর আম্মুর মতো, ওর চোখের দিকে তাকানোর সাহস পান না মাহতাব সাহেব। তাকালেই যে ভেসে ওঠে ঐ পরিচিত মুখটা। অনুশোচনাবোধ হয় উনার, ভুল তো কম করেননি! শেষ বয়সে এসে এক এক করে সব মনে পড়ছে, বুঝতে পারছেন নিজের ভুল! কিন্তু শুধরে নেওয়ার সুযোগ নেই উনার কাছে। সাবরিনা বেগম বুঝছেন না কাব্যের মতিগতি। হঠাৎ কেনই বা রুমে এলো, জানা নেই উনার। রুমের জিনিসপত্র সব উনার বোনেরই, নতুন করে কিছুই আনেননি সাবরিনা বেগম। বোনের স্মৃতি মুছে ফেলতে চাননি তিনি। থাক সবটা আগের মতোই!
এই যে কাব্য কাবার্ডের সামনে গিয়ে দাঁড়িয়েছে পুরো কাবার্ড ভর্তি কাপড়চোপড়, সব কাব্যের আম্মুর। উনি কখনোই হাত লাগাননি এসবে, মাঝে মাঝে পরিষ্কার করে রাখেন। ভাবনায় আসল উনার, কাব্য কি আজ ওর আম্মুর জিনিসপত্র গুলো নিতেই এ রুমে পা রেখেছে? ভাবতে না ভাবতেই সত্যি হলো উনার কথা, কাব্য কাবার্ড খুলে ওর আম্মুর শাড়ি গহনা গুলো এক এক করে বের করল। একটা নীল রঙের সুন্দর শাড়ি নজরে আসতেই মনে পড়ল কাব্যের......
ওর আম্মু যখন আলমারি গোছাতেন, কাব্য এই নীল রঙের শাড়িটা হাতে নিয়ে বারবার বলত, এটা সুন্দর। উনি তখন হাসতেন, কাব্যের মাথায় হাত বুলিয়ে সুন্দর করে বলতেন,
"এই শাড়িটা আমার কাব্যের বউকে গিফট দিব।"
কাব্যের ছোট্ট মাথায় তখন প্রশ্ন আসত, মায়ের তো অনেকগুলো শাড়ি, কাব্যের বউকে এই শাড়িটাই কেন দিবে? বাড়ির অন্যদের কাছে কাব্য চুপচাপ হলেও মায়ের কাছে সে বরাবরই চঞ্চল ছিল। মনে যা আসত, মুখে বলতেও দেরি হতো না। সাথে সাথেই কাব্য জিজ্ঞেস করত ওর আম্মুকে,
"শুধু এই শাড়িটাই কেন দিবে আম্মু? তোমার তো অনেকগুলো শাড়ি!"
ছেলের কথা শুনে প্রথমে খিলখিল করে হাসতেন তিনি। কাব্য যখনই মুখ কালো করত তখন আবার রাগ ভাঙানোর জন্য বলতেন,
"ঠিক আছে বাবা, সবগুলো শাড়িই আমার বউমার জন্য রেখে দিলাম।"
ভাবনার জগৎ থেলে বেরুলো কাব্য। ওর আম্মুর শাড়ি গহনা গুলো নিয়ে বেরিয়ে গেলো রুম থেকে। মাহতাব সাহেব আর সাবরিনা বেগম পিছু ডাকলেও শুনল না সে। কাব্য রুমে এসেছে, সবগুলো শাড়ি গহনা বিছানায় সাজিয়ে রেখে একটা একটা করে ছুঁয়ে দেখছে। ইস, কতদিন হলো কাব্য দেখেনা ওর আম্মুকে, কতদিন হলো কেউ মায়া করে হাত বুলিয়ে দেয় না ওর মাথায়। মায়ের প্রতিও যে কাব্যের অনেক অভিমান কেন ছেড়ে গেলেন ওকে? গেলেনই যখন সাথে করে নিয়ে গেলেন না কেন? একবার ভাবলেন না, কাব্য কেমন থাকবে? সবাই স্বার্থপরের মতো কেবল ছেড়ে গেলো ওকে। কেউই ভালোবেসে শেষ পর্যন্ত থাকলো না কাব্যের সাথে। কেন বারবার এমন হয়? কেন ওর ভালোবাসার জিনিসগুলো হারিয়ে যায় বারবার?
কাব্য বসে আছে মেঝেতে, খাটের সাথে মাথাটা এলিয়ে দিয়েছে। নিজের মাথার এলোমেলো চুলগুলো খামচে ধরেছে সে। কাব্য চোখ বন্ধ করল। চোখের সামনে ভেসে উঠলো নীলাম্বরীর মায়াবী মুখটা,আর তার নীলাভ চোখ দুটো। দেখলেই মনে হয়, কত রহস্য লুকিয়ে এই চোখ দুটোর মধ্যে। কাব্যের অশান্ত মনটা শান্ত হলো নীলাম্বরীর কথা মাথায় আসতেই। সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে ভাবল সে —-"উঁহু, নীলাম্বরী কাব্যকে ভালোবাসবে। নীলাম্বরী চলে যেতে চাইলেও কাব্য তাকে যেতে দেবে না। হাত পায়ে শিখল পড়িয়ে হলেও সে নিজের কাছে আটকে রাখবে নীলাম্বরীকে।"
স্রোত দাঁড়িয়ে ছিল কাব্যের রুমের দরজার সামনে। তখন দেখল ফুপির রুম থেকে কাব্য কীভাবে বেরিয়ে এল মুখ দেখে মনে হচ্ছিল চিন্তিত সে। তাই লুকিয়ে লুকিয়ে দেখতে এসেছে কাব্যের কি হলো! এ কি দেখছে স্রোত ওর কঠোর কাব্য ভাই কান্না করছে? কষ্ট পাচ্ছে সে? কিন্তু স্রোত তো কাব্যকে দয়া-মায়াহীন নিষ্ঠুর একটা মানুষ বলেই জানে। কাব্যের পুরো রুমটা অগোছালো হয়ে আছে। স্রোতের ইচ্ছে করছে গিয়ে গুছিয়ে দিতে। কিন্তু ভেতরে পা রাখবে না সে, সামনেই যাবেনা কাব্যের এই ভেবে স্রোত চলে যাচ্ছিল। ওর পায়ে থাকা নুপুরের রিনিঝিনি আওয়াজ কানে গেল কাব্যের। ওর মন বলল, বাইরে কেউ আছে অতি পরিচিত কেউ! কাব্য ডেকে উঠলো তখন,
"স্রোত..."
স্রোতের কানে গেল কাব্যের ডাক। কাব্য কি ওকে দেখে ফেলেছে কোনোভাবে? স্রোত যাবেনা ঐ খরগোশটার সামনে। সেদিনের মতো যদি আজও কষ্ট দেয়? ধমক দিয়ে বলে কেন এসেছে ওর রুমে? কী উত্তর দেবে স্রোত? স্রোত চলে যেতে চেয়েও পারল না। পা বাড়াতেই কাব্য হাত টেনে ধরল ওর। স্রোতের মুখ গিয়ে ঠেকল কাব্যের বুকে। সাথে সাথে ওর ঠোঁটে দেওয়া হালকা লিপস্টিকের দাগ বসলো কাব্যের পরনে থাকা ছাই রঙা শার্টে। কাব্য খেয়াল করল না সেদিকে। স্রোতের হাত টেনে রুমে নিয়ে গেল সে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করল স্রোত,
"কেন নিয়ে আসলেন আমাকে?"
কাব্য নিজেও জানে না, স্রোতকে সে কেন নিয়ে এসেছে। কিছু একটা বলে তো কথা কাটাতে হবে। কিন্তু কী বলবে? সামনে থাকা ড্রেসিং টেবিলের আয়নায় স্রোতের পেছন দিক স্পষ্ট দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কাব্যকেও। তখনই ওর শার্টের বুকের দিকে লেগে থাকা লিপস্টিকের দাগটা চোখে পড়ল। ভালো করে খেয়াল করলে বুঝল কাব্য, এটা স্রোতের ঠোঁটের লিপস্টিকের দাগ। দুষ্টুমিতে ভরা হাসি ফুটে উঠলো কাব্যের ঠোঁটের কোণে। শার্টের দাগটা দেখিয়ে বলল স্রোতকে,
"এই যে, আমার শার্ট নষ্ট করলি, ঠিক করে দে এক্ষুনি।"
স্রোত বিরক্ত হলো। তবে কিছুই বলল না কাব্যকে। আপাতত এই রুম থেকে বেরোতে হবে ওকে। পুরো রুমের এলোমেলো অবস্থা দেখলেই মাথা ঘুরছে ওর। মানুষ এতোটা অগোছালো হয়?
কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইলো স্রোত। নিজের শাড়ির আঁচলটা পানিতে ভিজিয়ে আনল সে। খোলা চুলগুলো একপাশে সরিয়ে নিল। মুছে দিল কাব্যের শার্টের দাগটা। কাব্যের উচ্চতার তুলনায় স্রোত অনেকটাই খাটো। কাব্য স্পষ্ট দেখছে স্রোতের ফর্সা পিঠ। কাব্য নিচু হয়েছে কিছুটা, ওর মুখটা স্রোতের ঘাড়ের কাছে। কাব্যের মুখের গরম শ্বাস আঁচড়ে পড়ছে স্রোতের ঘাড়ে। কাব্য ঠোঁট কামড়ে হাসছে আর ভাবছে,—-"স্রোত যেন প্রতিদিন এমন লিপস্টিক লাগায়, প্রতিদিন যেন ওদের দেখা হয়, অসাবধানতায় কাব্যের শার্টে দাগ লাগে, আর এমন সুন্দর একটা মুহূর্ত হয়। কাব্য আর তার নীলাম্বরী একটু আধটু কাছাকাছি আসলে মন্দ হবে না!" কাব্যের মনে ভালোবাসা জেগেছে, রঙিন প্রজাপতি উড়াউড়ি করছে। কাব্যের মন তো কঠোর, সহজে ভালোবাসা জন্মায় না। তবে কি এতো পরিবর্তন নীলাম্বরীর আগমনেই?
স্রোত যখনই বুঝল কাব্যের দৃষ্টি ওর খোলামেলা ঘাড়ের দিকে, চুল দিয়ে ঢেকে নিল দ্রুত। অস্বস্তি হলো ওর। এটা সেটা বলে বেরিয়ে যেতে চাইল রুম থেকে। কাব্য গিয়ে পথ আটকাল স্রোতের। কিছু বুঝে ওঠার আগেই কাব্য কোলে তুলে নিল ওকে। শুকনো ঢোক গিলল স্রোত। সরু দৃষ্টিতে কাব্যের মুখপানে তাকিয়ে বলল সে,
"কোথায় নিয়ে যাচ্ছেন?"
"হাটে নিয়ে যাচ্ছি। তোকে দিয়ে আমার কোনো কাজ হবে না, বিক্রি করে আসব আজ।"
স্রোতের চোখ দুটো বড় বড় হয়ে খুলে আসার উপক্রম। কাব্য ভাই ওকে হাটে নিয়ে বেচে দিলেও সে অবাক হবে না। এই লোক তো কসাই! স্রোত ভয় পেয়ে বলল কাব্যকে,
"বিক্রি করবেন মানে? নামান আমাকে, আমি কোথাও যাব না।"
কাব্য মনে মনে হাসছে। ওর নীলাম্বরী এত বোকা কেন? কাব্যের প্রাণভোমরা যে তাকে সে বিক্রি করে দেবে? এই মেয়ে বুঝে না কেন, কাব্য ওকে ভালোবাসে! স্রোতকে নীলাম্বরী নাম না দিয়ে বোকাবতী নাম দিলেই বোধহয় পারফেক্ট হতো। কথাটা ভেবেই হাসল কাব্য। কাব্যের কোল থেকে নামার জন্য ছটফটানি থামিয়ে দিল স্রোত। এ কি দেখছে সে? গোমড়া মুখো লোকটা আজ হাসছে! কাব্যের মুখে হাসি তো মরুভূমিতে পানির সন্ধান পাওয়ার মতোই। তবে হাসলে লোকটাকে মন্দ দেখায় না। কী সুন্দর লাগছে দেখতে! হাসির কারণে গালে ডিম্পল পড়ছে কাব্যের। স্রোতের হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে কাব্যের গালটা। কাব্য স্রোতের দিকে তাকাতেই সে চোখ সরিয়ে নিল অন্যদিকে। ততো সময়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে স্রোত আর কাব্য।স্রোতকে গাড়িতে বসিয়ে কাব্য নিজে গিয়ে বসল ড্রাইভিং সিটে। স্রোতের হুঁশ ফিরল তখন। কাব্য ভাই একটু আগে কি বলেছিল মাথায় আসল ওর। স্রোত কাঁদো কাঁদো মুখ করে বলল কাব্যকে,
"আমাকে গাড়ি থেকে নামিয়ে দিন, চিৎকার দেব কিন্তু!"
কাব্য চোখ-মুখ কঠিন করে বলল স্রোতকে,
"চিৎকার দিবি কেন? আমি কামড়েছি তোকে?"
স্রোত নাক উঁচুলো, অন্যদিকে তাকিয়ে বলল কাব্যের কথার উত্তরে,
"ছিহ!"
___________________
সুন্দর আবহাওয়ায় নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে দোয়েল। পরনে সাদা রঙের থ্রি-পিস আর কাঁধে একটা ব্যাগ, চুলগুলো সব আটকে নিয়েছে একটা ক্লিপ দিয়ে। সবটুকু মনোযোগ দিয়ে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। আচমকাই এক বেসুরো গানের গলা কানে আসল দোয়েলের। ওর হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটছে কেউ, গান গাইছে আপন মনে,
তুই দেখবি ঠিকই
জিতে নেব একদিন তোকে
চেয়ে দেখবি আমি
সোনা হব তোর নোলকে
এ দুনিয়া জানে
আল্লাহ জানে, তুই আমার কে
আর তাই তো এলেও প্রেম
দেব না কাউকে তুই ছাড়া
দিল আওয়ারা...
কেন দিল আওয়ারা...
কেন রে মন মরা তুই ছাড়া,
আর নিতে পারছে না দোয়েল, যেকোনো ভাবেই এই ভাঙা রেডিও থামাতে হবে ওকে। এই বেসুরো গলার গান শুনে আশেপাশের কাক-পক্ষিটিও যে উড়ে গেছে নিশ্চিত সে! দোয়েল ফোনটা ব্যাগে রেখে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো, হাত দুটো জোর করে বলল উনাকে,
"দোহাই লাগে ভাই, থামেন আপনি। আমার কানের ঝালাফালা অবস্থা হয়েছে আপনার সুরেলা গানের গলা শুনে।"
দোয়েলের সামনে দাঁড়িয়ে থাকা রাহুল হাসল ওর কথায়, বলল দোয়েলকে,
"তোমার ভালো লেগেছে পাখি? আরেকটু গাই? আমার অনেক প্রতিভা জানো তো! কাউকে দেখানোর সুযোগ পাই না। একবার যখন সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি হাতছাড়া করব না, কাজে লাগিয়েই ছাড়ব ইনশাআল্লাহ।"
দোয়েল কি বলবে বুঝল না। আর যাই হোক, এই ভাঙা গলায় সে গান শুনতে চায় না। এমনিতেই কানের বেহাল অবস্থা হয়েছে এতো সময়ে। দোয়েল রাহুলের মতোই একটা ক্যাবলামার্কা হাসি দিয়ে বলল,
"না না, আজ থাক, অন্যদিন শুনব।"
"আজ তাহলে কফি খাই? বিলটা নাহয় তুমিই দিও।"
দোয়েল তাকিয়ে রইলো রাহুলের দিকে। রাহুলের মনে হলো, দোয়েল ওকে পেটুক ভাবছে মনে মনে। এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবে বেচারাকে। কী আর করার মিষ্টি হেসে বলল রাহুল,
"পাখির হাতের রান্না না খাওয়া পর্যন্ত এই রাহুল পেটুকই থাকবে। এভাবে তাকিয়ে লাভ নেই। চলো কফি খাই?"
দোয়েল পাত্তা দিল না রাহুলের কথায়। সে চলে যাচ্ছিল, পিছু নিল রাহুলও। দোয়েলকে দেখার পর থেকেই সারাক্ষণ ওকে ফলো করে যায় রাহুল। ওর একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে দোয়েলের খেয়াল রাখা! দোয়েল বিষয়টা লক্ষ্য করলেও কিছু বলে না। রাহুল তো চলেই যাবে দুইদিন পর। এখন যা ইচ্ছে করে নিক, দোয়েল তাকে পাত্তা দেবে না!
® আফরোজা আঁখি।
ই-বুক লিংক -
(১)
"প্রাণ প্রণয়িনী"
https://link.boitoi.com.bd/4T8X
(২)
"রাগে অনুরাগে সিক্ত কাব্য"
https://link.boitoi.com.bd/GQcM