ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 14

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [১৪]

কাব্য শক্ত করে চেপে ধরেছে স্রোতের হাতটা। হাতে থাকা চুড়িটা ভেঙে, ছিলে গেছে হাতের কিছুটা জায়গা, রক্ত বের হচ্ছে সেখান থেকে। আর নিতে পারল না স্রোত। বলে উঠলো কাব্যকে,
'ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি।'

সাথে সাথেই গম্ভীর কণ্ঠে বলল কাব্য,
'ছাড়ব না। আমি ছুঁলে জ্বলুনি হয় তোর শরীরে? তোর এই হাত আমি না ধরলে আর কেউ ধরবে না স্রোত।'

রেজওয়ান তখনও দাঁড়িয়ে আছে স্রোত-কাব্যের সামনে। কি যেন ভেবে বলে উঠেছে,
'ছাড়তে হবে কাব্য। স্রোত বিরক্ত তোমার আচরণে, কেন করছ এসব?'

রাগে ঘি ঢালার মতোই কাজ করল রেজওয়ান। কাব্য ঘাড় কাত করে তাকাল রেজওয়ানের দিকে। কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকেই কিছুটা এগিয়ে গেলো রেজওয়ানের দিকে, বাঁকা হেসে বলল ওকে,
'আমার ব্যক্তিগত পাখির দিকে নজর দিলে চোখগুলো উপড়ে ফেলতে পারি রেজওয়ান। এমনিতেই তুমি বিরাট ভুল করে ফেলেছ, বি কেয়ারফুল, যখন তখন যা-তা হয়ে যেতে পারে।'

কাব্য এমনভাবে কথাটা বলেছে যেন স্রোত শুনতে না পায়। স্রোত শুনল না কাব্যের কথা। এদিকে রেজওয়ান ভ্রু কুঁচকে তাকাল কাব্যের দিকে। ছেলেটা যে শান্ত কণ্ঠে ওকে বড়সড় একটা হুমকি দিল, বুঝতে বাকি রইলো না রেজওয়ানের। এখনও হাতে আর মাথায় ওর ব্যান্ডেজ বাঁধা। কে বা কারা সেদিন ওমন আক্রমণ করেছিল, জানে না রেজওয়ান, তবে আন্দাজ করেছিল মানুষটা হয়তো কাব্যই! তবে কি রেজওয়ানের ভাবনাই সত্যি?

কাব্য স্রোতকে টেনে-হিঁচড়ে গাড়িতে নিয়ে তুলল। আবারও গাড়ির জানালা দিয়ে রেজওয়ানের দিকে তাকাল, চোখ দিয়ে শাসালো ওকে। রেজওয়ান আগের মতোই দাঁড়িয়ে আছে ওখানে, মাথায় কত প্রশ্ন ঘুরছে ওর। একদিনে স্রোতকে না পাওয়ার যন্ত্রণা অন্যদিকে কাব্যের পাশে বার বার ওকে দেখা! রেজওয়ান যে সহ্য করতে পারছেনা। কোনোভাবেই স্রোত-কাব্যকে একসাথে মানতে পারছে না সে। মনে মনে ভেবে নিয়েছে যেভাবেই হোক আলাদা করবে ওদের।
সেদিন.......
স্রোতদের বাড়িতে আসবে বলে তৈরি হয়েছিল রেজওয়ান। একটা অচেনা নাম্বার থেকে কল আসল, বলল ওর কোনো এক স্টুডেন্ট, সে নাকি বিপদে পড়েছে। রেজওয়ান দ্রুত ছুটে গেলো তাকে হেল্প করতে। তখনই কারো আক্রমণের শিকার হলো সে। নিভু নিভু চোখে ওকে আঘাত করতে থাকা লোকটাকে দেখেছিল রেজওয়ান স্পষ্ট ভাবে দেখেনি বিধায় জানেনা লোকটা কে! তবে সে যে নিজের মনের রাগ মিটিয়েছে ওকে ওভাবে মেরে ভালোই বুঝতে পারছে সে। কে বা কারা সেদিন এমন কাজ করেছিল জানা নেই রেজওয়ানের। কেনই বা ওর বিয়ের দিনই এমন একটা ঘটনা ঘটলো! কফিনে করে ওর রক্তাক্ত শরীরটা কেনই বা স্রোতের সামনে পাঠানো হলো! সবটা কি তবে কেউ পরিকল্পনা করেই করেছিল?কেবল বিয়ে আটকাবে বলে? ঘুরে ফিরে বারবার রেজওয়ানের মাথায় কাব্যের নামটাই আসছে... এবার সিওর হওয়ার জন্য যা যা করা লাগে, সবই করবে সে। যেভাবেই হোক স্রোতকে সে নিজের করে ছাড়বে। কাব্যকেও বুঝাবে রেজওয়ানের সাথে টক্কর দেওয়ার ফল কি হতে পারে।
.
.
.
আলিশান বাড়ির গেটের সামনে এসে থেমেছে কাব্যের কালো রঙের কারটা। স্রোত এত সময় চেঁচামেচি করেছে ওকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার জন্য। কাব্য শুনলেও কোনো কথা বলেনি প্রথম দিকে। যখন ধৈর্যের বাঁধ ভাঙলো, তখন বড়সড় একটা ধমক দিয়ে উঠলো স্রোতকে। ভয়ে আর টু শব্দটিও করেনি স্রোত, ছলছল চোখজোড়া নিয়ে বারবার তাকাচ্ছে কাব্যের মুখপানে। বাড়িতে গেলে ওর জন্য কী অপেক্ষা করছে, এটাই ভেবে যাচ্ছে! কাব্য গাড়ি থেকে নেমে স্রোতকেও নামাল। টানতে টানতে ওকে বাড়ি পর্যন্ত নিয়ে গেল। ড্রয়িংরুমে তখন বাড়ির সবাই-ই ছিলেন। কাব্য স্রোতকে এভাবে আসতে দেখে ভয়ে কথা থামিয়েছে সবাই। সাবরিনা বেগমের চোখমুখে বিস্ময়... স্রোতকে নিয়ে কাব্য তখন কোথাও গিয়েছিল, আর কেউ না দেখলেও উনি দেখেছিলেন। ভেবেছিলেন কাব্য কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। স্রোতের প্রতি তার একটু হলেও ভালোবাসা জন্মেছে। কিন্তু এ কী দেখছেন উনি! কাব্য এমনভাবে স্রোতের হাত ধরে টেনে-হিঁচড়ে ওকে নিয়ে যাচ্ছে যে কেউ দেখলেই বুঝে যাবে, বিরাট কোনো ঝামেলা হয়েছে ওদের মধ্যে। স্রোত কি কোনো ভুল করল? নাকি কাব্য ইচ্ছে করেই এমন করছে? আপাতত এত কিছু ভাবলেন না সাবরিনা বেগম। কর্কশ কণ্ঠে ডেকে বললেন ওদের,
'দাঁড়াও।'

কাব্য শুনেও না-শোনার ভান করে চলে যাচ্ছিলো। স্রোত উপেক্ষা করতে পারল না ফুপির ডাক। কতোকি বলে থামানোর চেষ্টা করল কাব্যকে। কিন্তু ব্যর্থ সে। কাব্য কেমন পাগলের মতো আচরণ করছে, ওর রাগান্বিত চেহারাটা দেখলেই ভয় লাগছে স্রোতের। সাবরিনা বেগম আবারও বললেন,
'তোমাকে দাঁড়াতে বলেছি কাব্য!'

ঠিক দুতলায় গিয়ে হাঁটা থামালো কাব্য, রেলিঙে ভর দিয়ে তাকাল সাবরিনা বেগমের দিকে উনি যেভাবে বললেন সেভাবেই বলল কাব্য,
'আপনি দাঁড়াতে বললেই আমি দাঁড়িয়ে যাব? আপনার বোঝা উচিত আপনার বা অন্য কারো কথা শোনার মতো ছেলে আমি নই। আমার যখন যা মনে হবে, তাই করব।'

'তোমার যখন যা মনে হবে, তাই করতে পারো না কাব্য। স্রোত তোমার স্ত্রী ওর সাথে এমন ব্যবহার কেন করছ তুমি?কি পাচ্ছো এসব করে?'

'আপনিই তো বলছেন স্রোত আমার বউ! আমার বউকে আমি মা'রব, কা'টব, যা ইচ্ছে করব। কেউ আমাদের মধ্যে কথা বলতে আসলে ধাক্কা দিয়ে ড্রেইনে ফেলতে সময় নিব না আমি।'

'থ্রেট দিচ্ছ তুমি? এক বাড়িতে আছি যেহেতু, অন্যায় দেখলে কথা বলবই।'

'এক বাড়িতে থাকতে হবেনা। সমস্যা হলে বেরিয়ে যান আপনি।'

মুখটা ছোট হয়ে এলো সাবরিনা বেগমের। রাগে কাঁপছে উনার শরীর, টাটিয়ে চড় মারতে ইচ্ছে করছে কাব্যের গালে।কিন্তু কিছুই করার নেই উনার।দাঁতে দাঁত চেপে মেনে নিলেন সবটাই। স্রোত বিরক্ত কাব্যের আচরণে। বড়দের সাথে এভাবে কথা বলছে কেন কাব্য? যে ফুপিকে সে এতটা মানে, উনার সাথেই কাব্য এভাবে কথা বলছে! অপমান করছে উনাকে! বিষয়টা যে মোটেও ভালো লাগছে না স্রোতের। স্রোতকে রুমে নিয়ে দরজাটা শব্দ করে লাগিয়েছে কাব্য। ড্রয়িংরুমের সবাই তখন তাকিয়ে আছে ওদের রুমের দরজার দিকে। ধ্রুব ভ্রু কুঁচকে তাকিয়ে ছিলো স্রোত-কাব্যের দিকে ওরা রুমে ঢুকতেই বিরবির করে কাব্যকে বকাঝকা দিয়ে চলে গেছে নিজের রুমে। এ বাড়িতে থাকাটাই যেন বিরক্তিকর হয়ে উঠছে দিনকে দিন। দোয়েল অবাক হলোনা এসব দেখে। এগুলো প্রতিদিনই হয়,স্রোত না বললেও দোয়েল বুঝে মনে মনে কাব্যকে পছন্দ করে স্রোত।কাব্যের এমন পজেসিভনেস অন্যদের বিরক্ত লাগলে দোয়েলের ভালোই লাগে ছেলেরা তো বউয়ের প্রতিই পজেসিভ হবে! দোয়েল বিশ্বাস করে একদিন সব ঠিক হবে, স্রোতের ভালোবাসা কাব্যকে ভালো হতে বাধ্য করবে। দোয়েল মন থেকে চায় ওর ভাইয়ের একাকিত্ব কাটুক। ছোট বেলায় সে কষ্ট পেয়েছে এখন অন্তত কেউ একজনের ভালোবাসা পাক! স্রোতেরও সব কষ্ট চলে যাক,ওরা একসাথে থাকুক সারাজীবন। স্রোত কাব্যের রুমের দরজার দিকে তাকিয়ে মুচকি হাসল দোয়েল। অপেক্ষা না করে চলে গেলো বাইরে, কোয়েল আর দীপ্তকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর নিজের কাজে যাবে সে।
.
.
.
রেজওয়ান বসে আছে ওর রুমে, হাতে মদের গ্লাস আর সামনে একটা বোর্ডে স্রোতের একাধিক ছবি টাঙানো। এই মেয়েটাকে রেজওয়ান পছন্দ করে, খুব বেশি পছন্দ করে। প্রথমে ওর চিন্তাভাবনা খারাপ থাকলেও পরে কী যেন হলো, বাধ্য হলো মেয়েটাকে ভালোবাসতে।স্রোতের চোখগুলো কেমন মায়াবী, তাকালেই সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়ে যায় রেজওয়ানের। স্রোতকে দেখেই রেজওয়ানের মনে হয়েছিল, স্রোত ওর জন্য পারফেক্ট। বেশি কিছু না ভেবেই বিয়ের প্রস্তাব দিয়েছিল ওর বাড়িতে। সবাই যখন মেনে নিল, মনে মনে অনেক খুশি হয়েছিল রেজওয়ান।মনে হচ্ছিলো আকাশের চাঁদ হাতে পেয়েছে সে। কতো স্বপ্ন সাজিয়েছিল স্রোতকে ঘিরে। কিন্তু হুট করেই কোথা থেকে এক কালবৈশাখী ঝড় এসে এলোমেলো করে দিল সব। রেজওয়ানের ধ্যান ভাঙল, সার্ভেন্ট মেয়েটা কফির কাপ নিয়ে ওর রুমে আসল। রেজওয়ান কফির কাপটা হাতে নিয়ে যেই না চুমুক দিল, মনে হলো জিহ্বায় কিছু আটকে গেছে ওর। তীব্র জ্বলুনি অনুভব হলো, যন্ত্রণায় চোখ-মুখ কুঁচকে নিল সে। রাগে হাতে থাকা কফির কাপটা ছুড়ে ফেলল মেঝেতে, কাপে থাকা বেশ কয়েকটা আলপিন দৃশ্যমান হলো তখন। কপাল কুঁচকালো রেজওয়ান এগুলো কার কাজ হতে পারে বুঝে নিল সে। রেজওয়ানের চিৎকারে ওর রুমে উপস্থিত হলেন বাড়ির সবাই। ওর জিহ্বা আর ঠোঁট দিয়ে তরল তাজা রক্ত গড়িয়ে পড়ছে, চোখ-মুখ আর নাকের ডগা লাল হয়ে আছে। সার্ভেন্টের খোঁজ করল রেজওয়ান। অবাক হলেন সবাই, আজ তো ওদের বাসার সার্ভেন্ট আসেইনি!
.
.
.
স্রোততে তখন রুমে নিয়ে দরজাটা লক করে চলে গিয়েছিল কাব্য। মাত্রই আসল,কোথায় গিয়েছিল বা কোথা থেকে আসল কিছুই জানেনা স্রোত শুধু জানে ওকে এই রুম থেকে বেরুতে হবে। কাব্যের থেকে দূরে যেতে হবে। কাব্য এসে স্রোতের ঠিক পাশটায় বসেছে। স্রোত তাকাল কাব্যের দিকে চুল গুলো ওর এলোমেলো, শার্টের বুকের দিকের বোতাম কয়েকটা খোলা স্পষ্ট দেখা যাচ্ছে বক্ষদেশ। কাব্যকে কেমন অস্বাভাবিক লাগছে স্রোত ভাবল চলে যাবে রুম থেকে। উঠে যেতেই কাব্য পথ আটকালো ওর,শক্ত করে চেপে ধরল স্রোতের হাত।স্রোত কাব্যের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে বারবার,
'ছাড়ুন, লাগছে আমার।'

কাব্য ওর বুকের বাম পাশটায় হাত রেখেছে, ঘাড় কাত করে স্রোতের মুখটার দিকে তাকিয়ে বলছে,
'আমারও লেগেছে স্রোত...এই যে এখানটায়। তুই দেখিস না আমার কষ্ট? কেন পালিয়ে আসলি তখন? আমি কষ্ট দিয়েছিলাম তোকে।'

স্রোতের মনে পড়ছে তখনকার ঘটনা, কীভাবে মেয়েটা কাব্যের সামনে অপমান করল ওকে, আর কাব্য কিছুই বলল না! স্রোতের কষ্ট হলো,কাব্য কেন করে ওর সাথে এমন? তখন যদি ওর পরিচয়টা দিতো, স্রোত ওর কি হয় বলতো তাহলে কি খুব ক্ষতি হয়ে যেত? কাব্য স্রোতের দিকে এগিয়ে আসলেই, ওর বুকে ধাক্কা দিয়ে বলল স্রোত,
'দিয়েছেন তো। আপনার কথা দিয়েই প্রতিনিয়ত পুড়াচ্ছেন আমাকে। বুঝতে পারছেন না আপনি?'

চোখ মুখে জমে থাকা রাগ সরে গেলো কাব্যের ঠোঁট কামড়ে হাসল সে, স্রোতের দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলল ওকে,
'কোথায় কোথায় পুড়েছে বল। স্পেশাল ট্রিটমেন্ট করে দিব।'

স্রোত রেগে আছে এমনিতেই কাব্যের এমন কথা ভালো লাগছে না ওর, আপাতত যেতে হবে এখান থেকে মনের মধ্যে কতো কথা স্রোতের কিছুই বলবে না সে কাব্যকে।স্রোত পা বাড়ালেই পথ আটকালো কাব্য,ভ্রু জোড়া কুঁচকে ওর দিকে তাকালেই বলল স্রোত,
'পথ ছাড়ুন। তখন বললেন না কেন আমি আপনার কী হই? লজ্জা করছিল আমাকে নিজের সাথে জড়াতে?'

কাব্য চুপ রইলো সেই আগের মতোই। স্রোত বুঝে নিল কাব্যের উত্তর। আবারও চলে যেতে চাইলে কাব্য খপ করে ধরে নিল ওর হাত, বলল রেগেমেগে,
'কোথায় যাচ্ছিস? বেশি নাচানাচি করছিস স্রোত। পা দুটো কে'টে ফেলব কিন্তু।'

স্রোতও একইভাবে রাগে গর্জে উঠে বলল কাব্যকে,
'আমাকে আটকানোর আপনি কে? ছাড়ুন বলছি। সবসময় তো পশুর মতো ব্যবহার করেন। রুম থেকে বের করে দেন, আজ হঠাৎ আটকাচ্ছেন যে? কী চাইছেন আপনি?'

'হুশশ গলা নামিয়ে কথা বল। আমি কে মানে? আমি ছাড়া আর কে আছে তোর? আমি তোকে মা'রব কা'টব আমিই তোকে ভালোবাসল স্রোত। পালাতে চাইবিনা আমার থেকে জানে মে'রে ফেলব কিন্তু!'

কাব্যের বলার ধরণে কেঁপে উঠেছে স্রোত, ভয়ে আর আতঙ্কে চুপ করে গেছে সে। কাব্য তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে ওকে। ঘাড় কাত করে তাকিয়ে আছে স্রোতের দিকে। আজকাল কাব্যের মুখে মুখে তর্ক করে স্রোত, যে মেয়ে আগে ওকে সামনে দেখলেই ভয়ে কাঁপতো, সে আজ এভাবে চিৎকার দিয়ে কথা বলছে! স্রোত নিজের হাতটা কাব্যের থেকে ছাড়ানোর চেষ্টা করছে বারবার। কী যেন ভেবে রেগে গেলো কাব্য। তখন রেজওয়ান স্রোতের হাত ধরেছিল ঐ দৃশ্যটা ভেসে উঠলো চোখের সামনে। স্রোত তো দিব্যি ওর হাত ধরে উঠলো, তাহলে কাব্যের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে কেন এভাবে? কথাগুলো ভাবতেই তীব্র রাগে আগুনের লাভার ন্যায় লাল হলো ওর চোখ দুটো। মুহূর্তেই ফর্সা মুখটা তামাটে বর্ণ ধারণ করল। স্রোত অতিরিক্ত বাড়াবাড়ি করছিল বিধায় বাধ্য হয়েই ওর গালে চড় বসাল কাব্য। স্রোতেরও তখন প্রচন্ড রাগ হলো ড্রেসিং টেবিলের পাশেই ছিলাম ওরা, হাত দিয়ে খুঁজে একটা কাচের গ্লাস পেলো স্রোত। গ্লাসটা হাতে তুলল কাব্যের মাথার আঘাত করবে বলে।হাত উঁচিয়েও আবার ফেলে দিল গ্লাসটা। যতো যাই হোক কাব্যকে কোনোভাবেই আঘাত করতে পারবে না স্রোত। কিন্তু ওকে যে ছাড়া পেতে হবে, যেতে হবে এখান থেকে। উপায় না পেয়ে কাব্যের হাতে কামড় বসিয়ে দিল স্রোত সাথে সাথে কাব্য ছেড়ে দিল ওকে,আহ্ শব্দ করে হাতটা চেপে ধরল অন্য হাত দিয়ে। কিছুক্ষণ পর হাতের দিকে একবার তাকিয়ে আবার স্রোতের দিকে তাকিয়ে বলল কাব্য,
'তুই কি আগের জন্মে কুত্তা ছিলি?'

'হ্যাঁ, ছিলাম।'

কথাটা বলে স্রোত যেই না পা রাখবে দরজার বাইরে, তখনই কাব্য দ্রুত এসে পথ আটকালো ওর। কোলে তুলে নিল স্রোতকে, বিছানায় ছুড়ে ফেলে ঝুঁকল স্রোতের দিকে। কিছু বুঝে ওঠার আগেই কামড় বসিয়ে দিল স্রোতের ঘাড়ে। চোখ মুখ কুঁচকে, কাব্যের মাথার চুলগুলো খামচে ধরল স্রোত। ব্যথা পাওয়া জায়গার তীব্র জ্বলুনিতে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল ওর। কাব্য মুখ তুলে তাকাল স্রোতের দিকে, ঠোঁট কামড়ে হেসে বলল,
'এইটুকুতেই এই অবস্থা? নেক্সটবার ভেবে চিন্তে কামড় দিবি। আমাকে একটা দিলে তোকে দশটা খেতে হবে কিন্তু।'

রাগে, ঘেন্নায় আর অভিমানে স্রোত মুখ ঘুরিয়ে নিয়েছে অন্যদিকে। স্রোতের লালচে গালটায় হাত বুলিয়ে দিয়েছে কাব্য। মনে মনে অনুশোচনা হলো ওর কেন মারল চড়টা? কাব্য ভেবেছিল আর খারাপ ব্যবহার করবে না স্রোতের সাথে, চড় থাপ্পড় মারবে না ওকে, কিন্তু স্রোতের ত্যাড়ামিতে বাধ্য হলো সে। স্রোত নিজেকে ছাড়াতে চাইছে কাব্যের থেকে, কাব্য এদিকে দু'হাতে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরেছে ওকে। ঘুম পাচ্ছে কাব্যের, আবার স্রোতকেও নিজের কাছে রাখতে চাইছে সে। কিছু মুহূর্তের জন্য সব মান-অভিমান সরিয়ে দিলো কাব্য, মাথা রাখল স্রোতের ছোট্ট বুকে। দু’হাতে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল সে। স্রোত চেয়েও সরতে পারছে না। কাব্যের আচরণে সে যেমন বিরক্ত, তেমনি অবাক। কিছুক্ষণ আগের সেই রাগী কাব্য ভাই আর এখন ওর বুকে মাথা রেখে শুয়ে থাকা কাব্য ভাইয়ের মধ্যে কোনো মিল পাচ্ছে না স্রোত। সরে যাওয়ার চেষ্টা করেও যখন সে ব্যর্থ হলো, নিজেও তখন হার মানল কাব্যের জেদের কাছে। চুপটি করে শুয়ে রইলো নিজেও। কাব্যের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে, স্রোতের এত কাছাকাছি বোধহয় এই প্রথমবার আসল সে। মনের মধ্যে অন্য রকম ভালো লাগা কাজ করছে কাব্যের। বেশ কিছুক্ষণ এভাবেই গেলো। কাব্য জেগে থাকলেও ঘুমিয়ে পড়ল স্রোত। কাব্য যেন এই সুযোগটারই অপেক্ষায় ছিল। ঘুমন্ত স্রোতের মুখের দিকে তাকাল কাব্য। স্রোতের চোখ মুখে এসে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে ওর লালচে গালটায় বেশ কয়েকটা চুমু দিল। আবারও তাকাল স্রোতের স্নিগ্ধ সুন্দর মুখটার দিকে, গুনগুনিয়ে গান গাইলো সে,
ঘুম নেই চোখে
থাকি রাত জেগে
আধারে তোমায়
দেখতে পাই...
খুব কাছাকাছি
তুমি আমি আছি
তারপরও কি যেন নাই...!

গান থামাল কাব্য স্রোতের মুখটার দিকে তাকিয়েই হাসছে সে।স্রোত নড়ে চড়ে উঠতেই কাব্য আবারও শক্ত করে জড়িয়ে ধরল ওকে। এমনভাবে ধরল যেন ছাড়লেই সে পালাবে!
.
.
.
ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে মাত্রই বাসার উদ্দেশ্যে রওনা হলো দোয়েল। কোথা থেকে একটা ছেলে এসে ওর হাতের ব্যাগটা কেড়ে নিয়ে দৌড়াতে শুরু করল। দোয়েল থম মেরে দাঁড়িয়ে রইলো ওখানেই। আশেপাশে থাকা লোকগুলো ছেলেটাকে ধাওয়া করলো। কিছুক্ষণ না যেতেই, ঐ ব্যাগ হাতে দোয়েলের সামনে এসে হাজির হলো রাহুল। মুখে তার রাজ্য জয় করা হাসি। রাহুলের হাতে নিজের ব্যাগটা দেখে অবাকের সহিত জিজ্ঞেস করল দোয়েল,
'আপনি এই ব্যাগ কোথায় পেলেন?'

'হাইজ্যাকার এর কাছ থেকে হাইজ্যাক করে নিয়ে আসলাম।'

'বাহ! কাজের কাজ করেছেন।'

'এই কাজের পুরস্কার হিসেবে ডেটে যাবে বলো?'

'কিসের ডেট?'

'কফি ডেট?'

'কফি আমি খাই না।'

'কেন পাখি?'

দোয়েল কিছু একটা ভেবে বলল রাহুলকে,
'কফি ডেটে তো সবাই যায়। চলুন আমরা বিষ ডেটে যাই। বিলটা নাহয় আমিই দিব, আপনি আমার ভাগের বিষটা খেয়ে নেবেন, রাগ করব না।'

হাসিমুখটা চুপসে গেলো রাহুলের। দোয়েল মনে মনে হাসছে, রাহুলকে জব্দ করতে পেরে। দোয়েল চলে যাচ্ছিলো, ওর হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটলো রাহুলও। দোয়েল ওর দিকে তাকাতেই মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলল,
'ওকে ডান...আমরা নাহয় বিষ ডেটেই যাব। এমনিতেও রাহুল ইউনিক, ডেটটাও ইউনিক হলে মন্দ হবে না!'

রাহুলের এমন কথা শুনে দোয়েল কি বলবে বুঝল না। ওর দিকে তাকিয়ে, চোখ মুখের ভাবভঙ্গি পরিবর্তন করে বলল,
'মাথামোটা লোক।'

কথাটা বলেই চলে গেলো দোয়েল। গাড়ি নিয়ে ড্রাইভার অপেক্ষা করছিল ওর জন্য। কিছু দূরে গিয়ে গাড়িতে উঠলো সে। আবারও তাকাল রাহুলের দিকে। মনে মনে হাসল দোয়েল।ভাবল সে,
'এই ছেলেটা এতো ভালো কেন? সব ভালো যে সবার জন্য নয়। রাহুল ভালো হলেও ওর ভালোবাসা গ্রহণ করার যোগ্যতাও যে দোয়েলের নেই।'

® আফরোজা আঁখি।

#চলবে....
আমার সকল ই-বুক লিংক কমেন্টে—-

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 14 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন