#কাব্যের_নীলাম্বরী [১৫]
রাতের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফুটেছে চারিদিকে, সূচনা হয়েছে নতুন সকালের। উপুড় হয়ে বিছানায় শুয়ে আছে কাব্য। স্রোত নেই ওর পাশে। রাতে একবার ওয়াশরুমে গিয়েছিল কাব্য, ফিরে এসে পুরো রুমের কোথাও স্রোতকে পেল না সে।বার বার মনে হচ্ছিলো কাব্যের নীলাম্বরী পালিয়েছে তার থেকে পাগলের মতো পুরো বাড়ি খুঁজলো সে। স্রোতের রুমে যেতেই দেখল স্রোত ঘুমিয়ে আছে নিজের বিছানায়। শান্ত হলো কাব্য, বড় করে শ্বাস নিল সে, গিয়ে বসল স্রোতের কাছে। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে আলতো করে কপালে ঠোঁট ছোঁয়ালে কাব্য। বলল বিরবির করে,
'বার বার এভাবে দূরত্ব বাড়াচ্ছ কেন নীলাম্বরী?তোমার দূরত্ব যে কাব্যকে বড্ড পোড়ায়!'
স্রোত নড়েচড়ে উঠলো, কাব্য সরে গেলো স্রোতের থেকে কিছুদুরে। ঘুম ভাঙাতে চাইল না ওর বেরিয়ে গেলো স্রোতের রুম থেকে।
.
.
.
কানের কাছে থাকা ফোনটার রিংটোন বেজে উঠতেই হকচকিয়ে উঠলো কাব্য। অপরিচিত নাম্বার, তাই ইগনোর করল। যখনই চোখের পাতা বন্ধ করেছে, আবারও কল আসল কাব্যের ফোনে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকালো কাব্য, ফোনটা হাতে নিয়ে কে কল দিয়েছে না দেখেই বলল,
'কে রে? মরার চুলকানি উঠেছে?'
ফোনের ওপর প্রান্তের মানুষটাও বোধহয় বিরক্ত হলো কাব্যের কথায়, একইভাবে বলল সে,
'রেজওয়ান বলছি।'
কাব্যের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলা করছে বলছে সে রেজওয়ানকে,
'সে তুমি যেই হও, আমার স্বাদের ঘুম ভাঙালে কেন? আমার ঘুম ভাঙানোর অপরাধে তোমাকে সারাজীবনের জন্য ঘুম পাড়িয়ে দিলে খারাপ হবে না, বলো?'
'রেজওয়ানকে ঘুম পাড়ানোর মতো ঘুমের ওষুধ এখনো আবিষ্কার হয়নি। বাদ দাও ওসব! বিদেশ থেকে পড়াশোনা করে আসা দ্য গ্রেট কাব্যের মুখের ভাষা এমন? এমনি এমনি কি আর বলি তুমি আমার স্রোতের যোগ্য না!'
শেষের কথাটা কাব্যের রাগ বাড়ানোর জন্য যথেষ্ট। সকাল সকাল এই রেজওয়ান নামের আপদ ওকে কল দিল, কোন মতলবে ঠিক বুঝল না কাব্য। রেজওয়ানের বলা 'আমার স্রোত' কথাটা বারবার কাব্যের কানে বাজছে, রাগে চেহারার ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেছে ওর। কাব্য ধারালো কণ্ঠে বলল রেজওয়ানকে,
'স্টপ ইউর ফাকিং টক।স্রোত আমার।'
'স্রোত মানে তুমি ওর হাজবেন্ড? নিশ্চয়ই না! স্রোত আমাকে পছন্দ করে কাব্য, আমি ওকে নিজের করে ছাড়ব যেভাবেই হোক, স্রোতকে আমি নিজের করব।'
'জেগে জেগে স্বপ্ন দেখছিস? তোকে আমি ওয়ার্ন করেছিলাম রেজওয়ান। স্রোত আমার, আমার মানে শুধুই আমার। ভুলেও ওর নাম মুখে নিবি না। বোবা বানিয়ে ছাড়ব। পরের বার কিন্তু কথা বলার শক্তি পাবি না।'
রেজওয়ানের বুঝতে বাকি নেই কাল রাতের ঘটনাটক কাব্যই ঘটিয়েছে।আপাতত ভাবল না সেসব দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল সব। নিজেকে শান্ত করে বলল কাব্যকে,
'স্রোত আমাকে ভালোবাসে, আমিও স্রোতকে ভালোবাসি। তুমি মাঝখানে এসে ভালো করোনি কাব্য। এখনও সময় আছে, যেভাবে এসেছ সেভাবেই ফিরে যাও।'
কাব্য হেসে উঠলো রেজওয়ানের কথা শুনে। ওর মতো একটা ছেলে থ্রেট দিচ্ছে কাব্যকে! ভাবা যায়? কাব্য ওর পাশে থাকা বালিশটা আঁকড়ে ধরল, বলল রেজওয়ানকে,
'নিজের আসল ফর্মে আয় রেজওয়ান। এতো ভালো সাজতে হবেনা, তোকে আমি ভালো করেই চিনি। তোর মতো নোংরা নর্দমার কিট কাব্যকে থ্রেট দিচ্ছে? হাসি পাচ্ছে আমার, বুঝলি!'
কাব্য বিদ্রুপ করছে দেখে রাগ হলো রেজওয়ানের। শত চেষ্টা করেও ভালো সেজে থাকতে পারল না সে, রাগে গর্জে উঠে বলল কাব্যকে,
'কাব্য, আমি দেখে নিব তোকে।'
কাব্য হাসছে।নিজের মাথার এলো মেলো চুলের ভাঁজে হাত বুলাতে বুলাতে বলল রেজওয়ানকে,
'চিৎকার দিচ্ছিস কেন? মেয়েরা পাত্তা দেয় না? হারবাল লাগবে?'
'মজা করছিস আমার সাথে? রেজওয়ান কি জিনিস তুই জানিস না কাব্য!'
'জানি জানি, বাংলা সিনেমার পাতি মাস্তান তুই। নেক্সট বার আমার ফোনে কল দেওয়ার সাহস দেখাবি না।'
কাব্য কলটা কেটে দিল। রাগ হচ্ছে রেজওয়ানের, ওর রুমে থাকা
জিনিসপত্রগুলো ভাঙচুর করে বলে যাচ্ছে বারবার,
'আই কিল ইউ আরণ্যক কাব্য। আই কিল ইউ।'
রেজওয়ানের চিৎকার চেঁচামেচি শুনে ওর বোন দৌড়ে এসেছে কি হয়েছে দেখতে। যদিও ভাইবোনের মধ্যে সম্পর্ক তেমন ভালো না, শেষ কবে দুজনের কথা হয়েছিল এও জানা নেই রেজওয়ানের বোন ইথিকার। ইথিকা ভাইয়ের রুমের দরজার সামনে এসে দাঁড়াতেই ওর পায়ের কাছে এসে পড়ল একটা ভাঙা গ্লাস। ইথিকা পিছিয়ে গেল, রাগত্ব স্বরে বলল রেজওয়ানকে,
'পাগল হয়েছো তুমি? এসব কী?'
রেজওয়ান একবার ইথিকার দিকে তাকাল, ভ্রু কুঁচকে বলল,
'হ্যাঁ আমি পাগল, জানিস না তুই? কেন এসেছিস এখানে? লিভ নাউ।'
ইথিকা বিরক্ত রেজওয়ানের আচরণে। ওর আম্মু এসে তখন পাশে দাঁড়িয়েছিলেন, বারবার ইথিকাকে বলছেন নিজের রুমে যেতে। ইথিকা চলেই যাচ্ছিল, যাওয়ার আগে রেজওয়ানের দিকে একবার তাকিয়ে বলল ওর আম্মুকে,
'এই পাগলটাকে এখনও এ বাড়িতে রেখেছো আম্মু? পাগলাগারদ তো বেশিদূরে না, এটাকে পাঠাতে পারলে না এতো দিন ধরে? আরেকটা অঘটন ঘটার অপেক্ষা করছ?'
মেয়ের কথার উত্তরে চোখমুখ কঠিন করে বললেন নাফিজা বেগম,
'ইথিকা, ও তোমার ভাই। কীভাবে কথা বলছ তুমি?'
'কিসের ভাই? ওর মতো জানোয়ার আমার ভাই হতে পারে না। আগের বার আব্বুকে মেরেছিল, পরের বার তোমাকে মারবে বলে রাখলাম। সময় থাকতে সাবধান হও।'
রেজওয়ানের হাতের কাছে একটা ধারালো ছুরি ছিল। হুশ জ্ঞান হারিয়ে রাগে ওটাই ছুড়ে মেরেছে ইথিকার দিকে। ইথিকা খেয়াল করেনি বিষয়টা, চলে গেছে সে। নাফিজা বেগম যখনই বুঝলেন বিষয়টা, সরে গেলেন তিনি। ইট পাথরের তৈরি দেয়ালের সাথে বারি খেয়ে ছুরিটা পড়ে গেল মেঝেতে। আরেকটুর জন্যই ছুরিটা উনার বুকে লাগত! ভয়ে আর আতঙ্কে মুখটা কালো হয়ে গেছে নাফিজা বেগমের। বুক ধুকপুক করছে উনার। একমাত্র ছেলে, তাই কখনোই কিছু বলেন না রেজওয়ানকে যখন যা চায় তাই এনে দেন ওকে। স্রোতকে উনার পছন্দ না, তবুও বিয়ের প্রস্তাব নিয়ে নিজে গিয়েছিলেন ও বাড়িতে, শুধু ছেলের কথা ভেবে। ছেলেটা উনার উগ্র মেজাজের, কিছু না পেলে মাথায় খুন চড়ে বসে ওর। ভয় হচ্ছে নাফিজা বেগমের, ইথিকাও বাড়িতে এসেছে, আবার না কোনো অঘটন ঘটে!
.
.
.
খাবারের প্লেট হাতে স্রোত এসেছে কাব্যের রুমে। খাবার নিয়ে আসা তো বাহানা, ও এসেছে নিজের পায়ের নূপুর খুঁজতে। সকাল থেকেই এক পায়ের নুপুর খুঁজে পাচ্ছে না সে। শেষবার তো ও কাব্যের রুমেই ছিল, তাই ভাবল চুপিচুপি খুঁজবে এসে। কাব্য এমনভাবে শুয়ে আছে, দেখে বোঝার উপায় নেই সজাগ আছে, না ঘুমিয়ে গেছে! ওর কোনো কথাও কানে আসছে না স্রোতের।ভাবল এখনও ঘুমিয়ে আছে আছে কাব্য এই, চুপিচুপি কাব্যের রুমে ঢুকল সে। কাব্যের নড়াচড়া দেখে যেই না বুঝল ও জেগে আছে, পালাতে চাইল স্রোত। কাব্য স্রোতের উপস্থিতি টের পেয়েই ঘুরে তাকিয়েছে। স্রোত আর ওর দূরত্ব খুব বেশি নয়। কাব্য স্রোতের হাত ধরে টান দিল, টাল সামলাতে না পেরে স্রোত ওর উপরেই এসে পড়ল তখনই। স্রোতের ভেজা চুল গুলো কাব্যের মুখের এসে পড়েছে চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিয়েছে কাব্য। স্রোত কাব্যের মুখের উপর থেকে নিজের চুল গুলো সরালো দৃশ্যমান হলো কাব্যের ফর্সা সুন্দর মুখটা। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি কাব্যের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে। স্রোত হাঁ করে তাকিয়ে আছে কাব্যের মুখপানে।মনে মনে ভাবছে সে, এই অতি সুন্দর যুবকটি স্রোতের খুব কাছের কেউ,ওর স্বামী।ভাবলেই কেমন ভালো লাগা কাজ করছে মনের মধ্যে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো স্রোতের পরক্ষণেই আবার সেদিনের ঘটনা ভেবে মিলিয়ে গেলো মুখের হাসি উঠে যেতে চাইল সে। কাব্য দু'হাতে শক্ত করে আঁকড়ে ধরল স্রোতকে,যেন পালাতে না পারে, স্রোতের ভীতু ভীতু চাহনি দেখে কাব্য ঠোঁট কামড়ে হেসে বলল ওকে,
'সাধ সকালে গোসল করলি যে? এতো তাড়াহুড়ো করে গোসল করার মতো কিছুই তো করিনি আমি।'
স্রোত অবুঝের মতো তাকিয়ে রইলো কাব্যের মুখপানে বলল সে,
'মানে, কি করবেন আপনি?'
কাব্য ঠোঁট কামড়ে হাসল,কাব্যের এমন চাহনি দেখেই লজ্জা লাগছে স্রোতের। ওর মাথায় আসল হুট করেই কাল রাতে ওরা একসাথে, এক রুমেই ছিলো। কি যেন ভেবে অন্য দিকে মুখ সরিয়ে নিল স্রোত কাব্যের বুকে আলতো করে ধাক্কা দিয়ে বলল সে,
'ছিহ! নির্লজ্জ খরগোশ।'
কাব্য হাসছে ওর নীলাম্বরীর লাজে রাঙা মুখ দেখে। বিড়বিড় করে বলছে সে,
'আমি তো নির্লজ্জই! তুই একবার পটে যা, প্রতিদিন তিন-চারবার করে বাসর করব।'
স্রোতের কানে গেলো না কাব্যের কথা নিজেকে কাব্যের থেকে ছাড়ানোর চেষ্টা করছে সে। স্রোতের থেকে নজর সরালো কাব্য, দুষ্টু বুদ্ধি এল ওর মাথায়। বালিশের কাছ থেকে ফোনটা নিয়ে মেসেজ পাঠালো রেজওয়ানের নাম্বারে,
'আমি আর স্রোত এক রুমে, এক বেডে আছি। এরপর কি হবে, বুঝিসই তো। তোর জীবনে এমন দিন আসবে কিনা সন্দেহ! আমাদের স্পেশাল মোমেন্টের সাক্ষী থাক রেজওয়ান।সুযোগ করে দিলাম।'
রেজওয়ান সাথে সাথেই সিন করল মেসেজটা। কল দিল কাব্যের নাম্বারে। কাব্য দেরি না করে কলটা রিসিভ করল, ফোনটা রেখে দিয়েছে বালিশের উপরে। রেজওয়ান ওদিকে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। রাগে মাথা ফেটে পড়ছে ওর, তবুও কল কাটেনি। কাব্য শুনেও না শোনার ভান করে আছে, হাসি পাচ্ছে রেজওয়ানের অবস্থা দেখে। ওর রিয়াকশন দেখে কাব্যের এটাই মনে হচ্ছে, স্রোত আর কাব্য একসাথে আছে কথাটা শুনে গলা কা'টা মুরগির মতো ছটফট করছে রেজওয়ান।
কাব্য আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে স্রোতকে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর নীলাম্বরীর নীল চোখ দুটোর দিকে। স্রোত নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কাব্যের থেকে। কাব্য এ দেখে রেগে গেছে, স্রোতের মাথার পিছনে হাত দিয়ে কাছে নিয়ে এসেছে ওকে। কাব্য আর স্রোতের ঠোঁট দ্বয়ের দূরত্ব ইঞ্চি দুয়েক হবে, এই সামান্য দূরত্ব ঘুচিয়ে দিতে সময় নিল না কাব্য। স্রোত কিছু বুঝে ওঠার আগেই ওর কাঁপা কাঁপা ঠোঁট জোড়া আঁকড়ে ধরল সে। স্রোতের চোখ দুটো বড় বড় হয়ে এল। কাব্যের হঠাৎ স্পর্শে কম্পন ধরে গেল ওর পুরো শরীরে। এই প্রথম কেউ স্রোতকে এতো গভীর ভাবে স্পর্শ করল,এই প্রথম কেউ স্রোতের এতো কাছাকাছি আসল। ওর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে যেন। কাব্যের স্পর্শে একদিকে যেমন বিরক্ত লাগছে অন্যদিকে তেমন মনের অজান্তেই ভালো লাগা কাজ করছে। স্রোতের জামার ফিতে একটানে খুলে দিয়েছে কাব্য, হাত বুলাচ্ছে ওর নগ্ন পিঠে স্রোত কাব্যের এহেন আচরণে, পাগল করা স্পর্শে স্রোত কেঁপে উঠছে বার বার।খামচে ধরেছে কাব্যের পেশিবহুল বাহু।এভাবে পাড় হলো মিনিট কয়েক,স্রোত ধাক্কা দিয়ে কাব্যকে সরানোর চেষ্টা করেও পারছে না বার বার ব্যর্থ হচ্ছে সে। কাব্য স্রোতকে ছাড়তেই ঘন ঘন শ্বাস ফেলল সে কাঁপা কাঁপা কন্ঠে বলল,
'আহ্, কাব্য ভাই ছাড়ুন আমাকে।'
কাব্য ভ্রু কুঁচকালো আঙুল দিয়ে চেপে ধরল স্রোতের গোলাপি ঠোঁট গুলো, কানের কাছে গিয়ে হিসহিসিয়ে বলল ওকে,
'হুশশ! কথা বলো না নীলাম্বরী।'
স্পষ্ট দেখছে স্রোত, কাব্যের চোখ মুখে মুগ্ধতা কন্ঠে মাদকতা মিশে আছে।কাব্যের এই মাধকতা মিশ্রিত কন্ঠ স্রোতের পুরো শরীরে কম্পন ধরিয়ে দিতে বাধ্য। বুকের ধুকপুকানি বেড়েছে ওর, কাব্য এখনও তাকিয়ে আছে আগের মতোই গভীর আলিঙ্গনে নিজের সাথে জড়িয়ে রেখেছে স্রোতকে কাব্য এগুতে নিলেই কাঁদো কাঁদো মুখ করে বলল স্রোত,
'ভয় করছে আমার। ছাড়ুন।'
কাব্যের হুশ ফিরল ওর নীলাম্বরীর ছলছল চোখ জোড়া দেখে হাতের বাঁধন আগলা করল মুহূর্তেই। সুযোগ পেতেই স্রোত দৌড়ে পালালো কাব্যের রুম থেকে। কাব্য ওর যাওয়ার পানে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসছে আর বলছে,
'কন্ট্রোল কাব্য,বউটা তোর ছোট। নিতে পারবে না এতোকিছু।'
.
.
.
প্রায় তিন চার দিন হলো তাহিয়ার কোনো খোঁজ নেই। ওর নাম্বারে কল দিয়ে যাচ্ছে ধ্রুব, বারবার রিংটোন বেজে কেটে আসছে, ফোন তুলছে না কেউ-ই। আজ ওর মেডিকেল কলেজের গেটের সামনে এসে বেশ অনেকক্ষণ অপেক্ষাও করেছে, কিন্তু একবারও দেখা পায়নি মেয়েটার। বারবার ধ্রুবের মনে হচ্ছে, তাহিয়া বিপদে পড়েছে, না হয় অসুস্থ! তাহিয়াকে দেখবে বলে মনটা কেমন করছে ধ্রুবের, অন্য সময় তো এমন হয় না, তবে আজ কেন হচ্ছে?
তাহিয়া বরাবরই পজেসিভ ওর আর ধ্রুবের বন্ধুত্ব নিয়ে। ধ্রুবের অনেকগুলো মেয়ে ফ্রেন্ড থাকলেও ধ্রুবই একমাত্র ছেলে ফ্রেন্ড তাহিয়ার। তাই হয়তো এত পজেসিভ ওকে নিয়ে! ধ্রুব আজ তাহিয়ার বাড়ি যাবে বলে ঠিক করল। সময়টা তখন সন্ধ্যা, আস্তে আস্তে চারিদিকে অন্ধকার নেমে আসছে।ধ্রুব একটা ফুলের দোকানে গিয়ে তাহিয়ার পছন্দের বেশ কয়েকটা লাল গোলাপ আর চকোলেট নিল। বাইক স্টার্ট দিয়ে যাত্রা শুরু করল তাহিয়াদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তাহিয়াদের বাড়ির রাস্তাটা শুনশান, নিরিবিলি,শহর থেকে বেশ অনেকটা দূরে। মানুষের যাতায়াত কম ওদের গ্রামে। কাউকে মে'রে ফেলে রাখলেও অন্যরা খুঁজে পাবেনা। ধ্রুবের বরাবরই ভয় করে এই ভুতুড়ে গ্রামে আসতে। প্রথমবার কেউ এদিকে আসলে ওর মতোই ভয় পাবে। ধ্রুব ওর বাইকটা রাস্তায় দাঁড় করিয়ে রেখে এসেছে, বাকি রাস্তাটা হেঁটেই যেতে হবে। তাহিয়াদের বাড়ির আশেপাশে আরও দুই একটা বাড়ি আছে, তবে আজ মানুষের আনাগোনা নেই বাড়িগুলোতে। আজ কেমন নিস্তব্ধতা বিরাজ করছে চারিপাশে। ধ্রুব দাঁড়িয়ে আছে দরজার সামনে। বেশ কয়েকবার ডাকল সে, সাড়া শব্দ না পেয়ে যখনই দরজায় ধাক্কা দিল, দেখল দরজাটা খোলাই আছে। ভেতরে ঢুকল ধ্রুব, কিছু দূর যেতেই মেঝেতে পড়ে থাকা রক্ত চোখে পড়ল ওর। ভেতরটা কেঁপে উঠল ধ্রুবের। এই সময়ে তো তাহিয়ার আব্বু গ্রামের ক্লিনিকে থাকেন, ও নিশ্চয়ই বাড়িতে একা। কোনো ক্ষতি হলো না তো! ধ্রুবের হাতে থাকা ফুল আর চকোলেট গুলো মেঝেতে পড়ে গেলো। চিন্তিত কণ্ঠে ডেকে উঠল তাহিয়াকে,
'তানু, কোথায় তুই? সাড়া দে আমাকে।'
একবার, দুইবার, তিনবার করে বেশ কয়েকবার ধ্রুব ডাকল তাহিয়াকে, প্রতিবারই কোনো সাড়া শব্দ আসল না। চিন্তায় কপালে ভাঁজ পড়ল ধ্রুবের। মনটা যে ওর কচকচ করছে, বারবার মনে হচ্ছে তাহিয়ার কোনো বিপদ হয়েছে। তাহিয়ার রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই, রুমের এক কোণে বসে থাকা তাহিয়াকে দেখল ধ্রুব। ওর গায়ের ওড়না পড়ে আছে মেঝেতে, জামার হাতাটাও ছিঁড়ে আছে। মাথার লম্বা চুলগুলো সব এলোমেলো হয়ে আছে। মুখের দিকে তাকানো যাচ্ছেনা, মেয়েটার চোখ-মুখ ফুলে আছে। দেখলেই বোঝা যাচ্ছে, কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়েছে সে।
ধ্রুব ওড়নাটা হাতে তুলে তাহিয়াকে পড়িয়ে দিল। উদ্বিগ্ন কণ্ঠে বলল বারবার,
'কি হয়েছে তানু? ভয় পেয়েছিস তুই? কি হয়েছে, আমাকে বল!'
তাহিয়া চুপ করে আছে, ভয়ে হাত-পা কাঁপছে ওর। বাবার পরে সবার থেকে বেশি বিশ্বাস, ভরসা তাহিয়া যাকে করে, যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, সে হলো ধ্রুব। কিন্তু এই ধ্রুবই যে তাহিয়ার সামনে বসে আছে, ওর খেয়ালই নেই সেদিকে। ধ্রুব তাহিয়ার হাত দুটো ধরল, কিছুক্ষণ ওর ভয়ার্ত মুখটার দিকে তাকিয়ে প্রশ্ন করল,
'তানু, তুই ঠিক আছিস? কি হয়েছে আমাকে বল!'
এত সময়ে তাহিয়ার কানে গেল ধ্রুবের গলার আওয়াজ। মুখ তুলে তাকাল সে। ধ্রুব উঠে যাচ্ছিল ওর জন্য পানি আনবে বলে, তাহিয়া শক্ত করে চেপে ধরেছে ওর হাতটা। ধ্রুব তাকাতেই জাপটে ধরেছে ওকে। ধ্রুব তাহিয়ার মাথায় হাত বুলিয়ে দিল, শান্ত হতে বলল ওকে। এতো সময় জড়বস্তুর মতো বসে ছিলো তাহিয়া ধ্রুবকে যে দেহে প্রাণ ফিরল তার। ভয়ে আর আতঙ্কে ডুকরে কেঁদে উঠলো ওর বুকে মাথা রেখে।
.
.
.
কাব্য পায়ে ব্যথা পেয়েছে, কিছুক্ষণ আগেই বাইক নিয়ে বেরিয়েছিল, তখনই অসাবধানতায় বাইকটা পড়ে গেছে মাঝরাস্তায়। পায়ে, হাতে আর মাথায় প্রচণ্ড ব্যথা পেয়েছে কাব্য। রাহুল, লিয়া আর স্নিগ্ধ ফলো করছিল ওকে, বিষয়টা দেখা মাত্রই ছুটে এসেছে ওরা। কাব্যকে হসপিটালে নিয়ে গেছে, বারবার না করার পরেও। কাব্যকে ধরে ধরে রুম পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিল রাহুলরা, ও একটা বড়সড় ধমক দিয়ে বলে উঠেছে,
'আমি কি কানা লোলা? এমন করছিস কেন?'
রাহুল কিছুসময় তাকাল কাব্যের দিকে পরে আবারও চোখ মুখ কুঁচকে বলল,
'হুহ্, ম'রার মুখ থেকে ফিরে এসেছে, তেজ যায়নি ছেলের!'
লিয়া আর স্নিগ্ধও মনে মনে একই কথা ভাবছে। মাথায় আর পায়ে ব্যান্ডেজ কাব্যের, হাঁটতে পারছে না ঠিকমতো, তবুও ছেলের কী ভাব! লিয়া মুখ ভেংচি কেটে বলছে রাহুলের কথার রেশ টেনে,
'এ তেজ যেমন তেমন তেজ নয় রে রাহুইল্লা, এ পুরো নাগা মরিচের তেজ।'
লিয়ার কথা শুনে রাহুল আর স্নিগ্ধও আরও দুই চারটে কথা বলেছে। কাব্য চোখ গরম করে ওদের দিকে তাকাতেই, হাসি ঠাট্টা থামিয়ে দিয়েছে সকলে। কাব্য নিজের রুমের দিকে পা বাড়াল, স্নিগ্ধ, লিয়া আর রাহুলের চোখের আড়াল হলেই হাসল সে। এই তিনটা মানুষ কাব্যের কাছে স্পেশাল। খুব কাছের ওরা। সারা দুনিয়ায় কাছে হেরে গেলেও সান্ত্বনা দেওয়ার জন্য এই মানুষগুলোকে পাশে পায় কাব্য।এতো বকাঝকা করে, বাসা থেকে বের কর দেয় তবুও বিপদে পড়লে ওদেরকেই সবার আগে কাছে পায় সে। কাব্য রুমে ঢুকল ফোনটা হাতে নিয়ে পাশের রেস্টুরেন্ট থেকে ওর বন্ধুদের পছন্দের সব খাবার অর্ডার দিল। পরে আবার খাটের বোর্ডের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখের পাতা দুটো বন্ধ করল সে।
® আফরোজা আঁখি।
রেসপন্স করবেন। গঠনমূলক মন্তব্য করবেন,না পারলে দয়া করে নাইস নেক্সট করবেন না।২০০০ রিয়েক্ট হলে পরের পর্ব পেয়ে যাবেন।🫶
গ্রুপে জয়েন হোন—🍂
https://facebook.com/groups/569604222322147/
আমার সব ই-বুক লিংক কমেন্টে—