ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 17

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [১৭]

আজ বাড়িতে সবাই উপস্থিত। দোয়েল, দীপ্ত, ওদের আম্মু-আব্বু সবাই মিলে বসে আছেন ড্রয়িং রুমে। মাহতাব সাহেব গল্প করছেন উনার ভাইয়ের সাথে। বাড়ির দুই বউ রান্নাঘরের কাজে ব্যস্ত। স্রোত কোয়েলের মাথায় বিনুনি করে দিচ্ছে, দীপ্ত ওর পাশে বসেই এটা সেটা বলে যাচ্ছে। স্রোত ওর গুরুত্বপূর্ণ কথা শুনছে না দেখে রাগ হলো দীপ্তের। বলল সে,
'হুহ্, সিনিয়র, তুমি বিয়ে করে আমাকে ভুলেই গেছো। তোমাদের সংসারে আগুন লাগাবো নাকি? বলব কাব্য ভাইয়াকে, বিয়ের আগে তুমি আমার সাথে ইটিস পিটিশ করতে?'

স্রোতের পুরো মনোযোগ কোয়েলের চুল বাঁধাতেই। দীপ্তের কথা শুনে আস্তে করে বলল সে,
'হুম, এটাও বলবি আমরা গোপনে বিয়ে করে নিয়েছি।'

'বাবাহ! তোমার দেখি অনেক সাহস বেড়েছে। কাব্য ভাইয়া এখন থাপ্পড় থেরাপি চালায় না বুঝি?'

স্রোত রেগে তাকাল দীপ্তের দিকে। এই চড়-থাপ্পড়ের কথা পুরো বাংলাদেশে রটে গেছে, বুঝতে বাকি নেই তার। স্রোতের রাগান্বিত চাহনি দেখে ভয় পেল না দীপ্ত। একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল,
'আচ্ছা সিনিয়র, কাব্য ভাইয়া তোমাকে ভালোবাসে? আদর টাদর দেয়?'

দীপ্তের পাকা পাকা কথা শুনে স্রোত রেগে তাকিয়েছে ওর দিকে, এতো বকবকানি ভালো লাগছে না স্রোতের। দীপ্ত আরও কত কথা জিজ্ঞেস করতো স্রোতকে, কিন্তু তখনই চোখ গেল দোতলার দিকে। কেউ একজন লাল লাল চোখ নিয়ে তাকিয়ে আছে দীপ্তের দিকে। কাব্য ভাইকে দেখেই ভয় হলো দীপ্ত বেচারার। কয়েক ফিট দূরে সরে গেল স্রোতের থেকে। কান ধরে হঠাৎই উঠ-বস করতে শুরু করল সে। উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে রইল দীপ্তের দিকে। হুট করে ছেলে কান ধরে উঠ-বস করছে কেন, বুঝলেন না কেউই। মাহফুজ সাহেবের চোখ গেল দোতলার রেলিঙে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা কাব্যের দিকে। ওর মুখের ভাবভঙ্গি আর দীপ্তের কান ধরা দেখে বুঝে নিলেন কাহিনী। মনে মনে হাসছেন মাহফুজ সাহেব, আর উনার ভাই চঞ্চল দীপ্তকে শায়েস্তা করার জন্য কাব্যই যথেষ্ট!

আস্তে আস্তে ড্রয়িং রুমের সবাই চলে গেছেন, রয়ে গেছে খালি দীপ্ত। এ জন্মে আর কাব্য ভাইয়ের মুখোমুখি হতে চায় না সে, তাই নিচেই বসে আছে। অনেকক্ষণ ধরেই দরজায় নক করে যাচ্ছে কেউ। দীপ্ত ওর হাতে ল্যাপটপ নিয়ে গেম খেলছিল। দরজায় ঠকঠক আওয়াজে ধ্যান ভাঙে ওর, ল্যাপটপটা হাত থেকে রেখে উঠে গিয়ে দরজাটা খুলে দিল দীপ্ত। হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইলো দরজার সামনে দাঁড়িয়ে থাকা তাহিয়া আর ধ্রুবের দিকে। পরে কী যেন ভেবে এক গাল হেসে ডেকে উঠল সে,
'বড়মা, চাচ্চু, আম্মু, আব্বু, দোয়েল আপু, নিচে আসো ধ্রুব ভাইয়া বিয়ে করেছে!'

বেশি কিছু বলার আগেই দ্রুত ছুটে গিয়ে দীপ্তের মুখ চেপে ধরল ধ্রুব। চোখের চাহনি দিয়ে শাসিয়ে বলল চুপ থাকতে। কিন্তু দীপ্ত কি চুপ থাকার মানুষ? ধ্রুবর থেকে কিছু দূরে গিয়েই দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলো সে। ধ্রুব ভাই বিয়ে করে বউ নিয়ে এসেছে কথাটা সবাইকে না জানালে পেটের ভাত হজম হবে না দীপ্তের।
.
.
.
বাড়ির সবাই মিলে জড়ো হয়েছে মাহতাব সাহেবের রুমে। স্রোত আর তাহিয়া দাঁড়িয়ে আছে রুমের এক কোণে। বাড়িতে নতুন বউ আসায় স্রোত, দীপ্ত আর কোয়েল অনেক খুশি। সবাই নানা আলাপ আলোচনায় ব্যস্ত আর ওরা তিনজন ব্যস্ত তাহিয়াকে নিয়ে। স্রোতের বরাবরই তাহিয়াকে ভালো লাগে, ধ্রুব আর তাহিয়াকে পাশাপাশি ভালোই মানায়। তাহিয়ার যে ধ্রুবের প্রতি দুর্বলতা আছে, স্রোত একটু হলেও খেয়াল করেছে বিষয়টা। ধ্রুব বিরক্ত হচ্ছে অকারণেই, তখন তো বিয়েটা করে নিল, কিন্তু এখন! বাড়ি ফিরে স্রোতকে দেখেই কেমন যেন হচ্ছে ওর। মনে হচ্ছে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে কেউ। কষ্ট হচ্ছে ধ্রুবের। স্রোতকে দেখলেই যে দীর্ঘশ্বাস আসছে বুক ছিঁড়ে! ধ্রুবের এমন একটা কাজে প্রথমে অখুশি হয়েছিলেন সবাই-ই। তাহিয়াকে এ বাড়ির সবারই পছন্দ, বিশেষ করে সাবরিনা বেগমের,ছোট ছেলের বউ হিসেবে। যদিও উনি স্রোতকেই ঠিক করেছিলেন, কিন্তু স্রোতের হাবভাব আর ধ্রুবের আচরণে উনার মনে হয়েছে ওরা নিজেদের মধ্যে ভাই-বোন ব্যতীত অন্য কোনো সম্পর্কে জড়াতে প্রস্তুত নয়। তাই তো স্রোতের বিয়ে ঠিক করেছিলেন রেজওয়ানের সাথে। কিন্তু বিয়েটা অবশেষে হলো না। আল্লাহ যার ভাগ্য যার সাথে জুড়ে দেন! স্রোতকে বোধহয় আল্লাহ কাব্যের জন্যই বানিয়েছিলেন, ওদের জোড়া লেখা ছিলো, তাই তো ঝড় ঝাপটার পরেও এক হলো! তাহিয়ার আব্বু এসেছেন আরণ্যক ম্যানশনে। ধ্রুব-তাহিয়ার হঠাৎ বিয়েটা পছন্দ হয়নি কারোরই, সবাই চাইছেন আবারও সুন্দর মতো অনুষ্ঠান করে বিয়ে হোক। বাড়ির বড় ছেলের বিয়েটাও ওমনভাবে হলো, কেউ-ই আনন্দ অনুষ্ঠান করতে পারেননি। নতুন করে আবার বিয়ে দিলেন নাহয়। বাড়িতে একসাথে দুটো বিয়ে হবে ঝাকজমকপূর্ণ বিয়ে যাকে বলে! বড়দের মাঝখানে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে স্রোতের। তাহিয়াকে দোয়েলের কাছে রেখে বাইরে চলে গেছে সে। কিছুক্ষণ পর ধ্রুবও বেরিয়ে গেল রুম থেকে।

আজ আকাশে মেঘ জমেছে, বৃষ্টি আসার পূর্বাভাস দিচ্ছে প্রকৃতি। স্রোতের মন চাইল ছাদে যাবে, টুপটাপ বৃষ্টিতে ভিজবে সে। যেই ভাবা সেই কাজ। কাব্যের রুম পেরিয়েই ছাদে ওঠার সিঁড়ি। স্রোত কাব্যের রুমে গিয়ে উঁকিঝুঁকি মারল, দেখল গম্ভীর রাজপুত্র ঘুমাচ্ছেন নিশ্চিন্তে। স্রোতের ভয়ের একমাত্র কারণ কাব্য ভাই। সে তো ঘুমিয়ে আছে, বাড়াবাড়ি কিছু করলেও আর কেউ বকাবকি করবে না ওকে। এই ভেবে স্রোত আস্তে আস্তে ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠল। তখন পুরো দমে বৃষ্টি হচ্ছে। স্রোতের মন চাইল, এক্ষুণি গিয়ে বৃষ্টির পানিতে ভিজবে সে। দেরি না করে ছুটে গেল ছাদের মাঝখানে, হাত দুটো মেলে তাকাল আকাশপানে। বৃষ্টির পানি ছুঁয়ে দিল অষ্টাদশীর পুরো শরীর। ভিজিয়ে দিল গায়ে থাকা জামাকাপড়। স্রোতের অধরজুড়ে হাসির রেখা, বৃষ্টি প্রেমী কন্যার বৃষ্টিতে না ভিজলে চলে? উঁহু, স্রোত যে বরাবরই বৃষ্টি পছন্দ করে, তাই তো প্রতিবারই বৃষ্টি হলে ভিজতে শুরু করে সে। মন ভালো হয়ে যায় তার। ছাদের দরজায় দাঁড়িয়ে কেউ একজন তার তীক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে স্রোতকে। স্রোতের হঠাৎই চোখ পড়ল মানুষটার দিকে, কিছুটা এগিয়ে এসে মিষ্টি হেসে বলল সে,
'আরে ধ্রুব ভাই যে, আপনি এখানে?'

'বৃষ্টিতে ভিজছিস কেন স্রোত? জ্বর বাঁধাবি তো! চলে আয়।'

'কিছুই হবে না আমার, আপনি তাহিয়া আপুর কাছে যান ধ্রুব ভাই, ওর আপনাকে প্রয়োজন।'

'অথচ আমার প্রয়োজন ছিল তোকে!'

ধ্রুবের বিড়বিড় করে বলা কথা কানে আসেনি স্রোতের। ভাবুক দৃষ্টিতে সে কিছুক্ষণ তাকাল ধ্রুবের মুখপানে, বোঝার চেষ্টা করল ধ্রুব ভাই কি বলেছে! কিন্তু ব্যর্থ সে, বুঝল না কিছুই। জিজ্ঞেস করল ধ্রুবকে,
'কি বললেন ধ্রুব ভাই? শুনিনি আমি।'

ধ্রুব নিজেকে স্বাভাবিক করল, এগিয়ে গিয়ে স্রোতের হাত ধরে টেনে নিয়ে আসল ছাদ থেকে। বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেছে স্রোত, ওর লম্বা চুলগুলো সব লেপ্টে আছে গায়ের সাথে। ধ্রুব একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল স্রোতকে, মিছে মিছে ধমক দিয়ে বলল ওকে,
'তুই কি বড় হবিনা স্রোত? এসব কি বাচ্চামো?'

স্রোত হেসে উড়িয়ে দিল ধ্রুবের কথা, ঠাট্টার স্বরে বলল সে,
'আপনিও কি এবার ঐ রাগী খরগোশের মতো থাপ্পড় মারবেন আমাকে?'

ধ্রুব বুঝে নিল স্রোত কাব্যের কথাই বলেছে। বাহ! স্রোত এখন ভালো-মন্দ সবেতেই কাব্য ভাইকে মনে করে? ভাব হয়েছে ওদের? হবেই তো, স্রোতের মতো অপরূপা সুন্দরী, সকল কাজে পারদর্শী মিষ্টি একটা মেয়েকে ভালো না বেসে থাকা যায়? ধ্রুব নিজেই তো পারেনি স্রোতকে ভালো না বেসে থাকতে। স্রোত ওর ভাইয়ের বউ জেনেও প্রতিনিয়ত ধ্রুব ভালোবেসে যাচ্ছে ওকে। ওর যে পাপ হচ্ছে! কিন্তু কীভাবেই বা ভুলবে ওর চঞ্চল হরিণীকে? এতো দিনের জমানো ভালোবাসা কীভাবে ভুলে যাবে সে? ধ্রুবের জীবনের প্রথম ভালোলাগা, ভালোবাসা স্রোত। ওকে যে ধ্রুব মন দিয়েছে অনেক আগেই কীভাবে ভুলবে এই মেয়েকে? স্রোতকে না পাওয়ার কষ্টে বুকের ভিতরটা যে পুড়ছে তার প্রতিনিয়ত।

স্রোত হেসে কথা বলছে ধ্রুবের সাথে। ধ্রুবও এটা-সেটা জিজ্ঞেস করল ওকে। বৃষ্টিতে এত সময় ভিজে শীতে গা কাঁপছে স্রোতের। ধ্রুব এটা লক্ষ্য করে ওর গায়ে থাকা ডেনিম জ্যাকেটটা খুলে ঢেকে দিয়েছে স্রোতের শরীর। কেউ একজন নিজের রুমের দরজার সামনে দাঁড়িয়ে দেখে যাচ্ছে সবটাই। ধৈর্যের বাঁধ ভাঙল তার। আর নিতে পারছেনা এসব। রাগ মিশ্রিত কণ্ঠে ডেকে উঠেছে স্রোতকে,
'স্রোত... এদিকে আয়।'

আচমকা এমন চিৎকারে কেঁপে উঠলো স্রোত। ভয়ে ভয়ে তাকাল সেদিকে। কাব্যের রাগান্বিত চেহারা আর কুঁচকানো ভ্রু জোড়া নজরে আসতেই শুকনো ঢোক গিলল সে। ধ্রুবের থেকে দূরত্ব বাড়াতে বেশ কয়েকটা সিঁড়ি নামলো। কাব্য এখনও রেগে তাকিয়ে আছে স্রোতের দিকে। ওর গায়ে জড়ানো ধ্রুবের জ্যাকেটটা দেখলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে কাব্যের। কাব্য ওর আঘাতপ্রাপ্ত পা নিয়েই এগিয়ে গেলো স্রোতের কাছাকাছি। ওর গায়ে থাকা ধ্রুবের জ্যাকেটটা রাগের সহিত ছুড়ে ফেলল নিচে। স্রোতের ভেজা শরীরটা নজরে আসল কাব্যের, সাথে দেখল ধ্রুবও খানিকটা ভিজে আছে। একসাথে বৃষ্টি বিলাস করছিল ওরা? কথাটা মাথায় আসলেই রেগে বলল কাব্য,
'কি করছিস এখানে? ওর সাথে কি করছিলি তুই? বৃষ্টি বিলাস হচ্ছিল বুঝি! আমি এসে বাধা দিলাম?'

স্রোত ভয় পাচ্ছে কাব্যের এমন চিৎকারে। ধ্রুব খেয়াল করল বিষয়টা, এগিয়ে এসে সামনে দাঁড়িয়েছে দুজনের। কাব্যকে বলছে সে,
'তুমি ভুল ভাবছো ব্রো, মাইন্ড ঠিক করো নিজের।'

'আমাদের মধ্যে নাক গলাবিনা ধ্রুব। ভুলে যাচ্ছিস স্রোত আমার ওয়াইফ? সব বিষয়ে নাক গলালে তোর অতি লম্বা নাকটা কেটে ফেলতে বাধ্য হব আমি।'

এত ভয়ের মধ্যে স্রোতের কেমন হাসি পেল। ওর কাব্য ভাইয়ের কথায়। ধ্রুবের দিকে একবার তাকিয়ে আবার কাব্যের দিকে তাকিয়ে বলল,
'কিন্তু উনার নাক তো লম্বা না। তাকিয়ে দেখুন, ছোটখাটো একটা নাক।'

কাব্য রেগে তাকিয়েছে স্রোতের দিকে, হাত উঁচিয়েছে ওর গালে থাপ্পড় মারবে বলে। সাথে সাথেই দুই গালে দুই হাত চেপে মেঝেতে বসে পড়ল স্রোত। ভীতু বিড়ালের মতো কাব্যের মুখের দিকে তাকিয়ে রইল ড্যাবড্যাব করে। নীলাম্বরীর নীল চোখ দুটোর সাথে চোখাচোখি হতেই কাব্যের রাগ কমে গেল। হাতটা নামিয়ে ফেলল সে। অন্য দিকে তাকিয়ে বড় করে শ্বাস ফেলল সে। মুহূর্তেই মনে পড়ে গেল তখনকার ঘটনাটা,চোখের সামনে ভাসল সেই দৃশ্য, স্রোত হেসে হেসে কথা বলছিল ধ্রুবের সাথে। ধ্রুব ওর হাত ধরে রেখেছিল। কেন ধ্রুব স্পর্শ করবে কাব্যের নীলাম্বরীকে? নীলাম্বরীর হাত ধরার অধিকার কেবল কাব্যেরই আছে। ওকে ছোঁয়ার, ভালোবাসার, মা'রা'র অধিকার কাব্য ছাড়া আর কারো নেই। কথাগুলো ভেবেই তরতর করে রাগ বাড়ল কাব্যের। ওর তামাটে চেহারা, রক্তলাল চোখ দুটো দেখলে যে কেউ বুঝে যাবে প্রচণ্ড রেগে আছে কাব্য। ধ্রুব হয়তো বুঝল বিষয়টা। ভয় হলো স্রোতের জন্য, এখন নিশ্চয়ই স্রোতের উপর সকল রাগ ঝাড়বে কাব্য? না না, ধ্রুব চায় না স্রোত কষ্ট পাক। কীভাবে এমন ভুল করল সে? কেন আসল স্রোতের কাছে? ওর দুঃখের কারণ যে হতে চায়নি ধ্রুব। মাটিতে বসে থাকা স্রোতের দিকে নিজের হাত বাড়িয়ে দিয়েছিল ধ্রুব। কাব্য তখন ওর হাতটা ধরে মুচড়ে দিল। —-'আহ্' শব্দ করে চোখ মুখ কুঁচকে বলল ধ্রুব,

'পাগল হয়েছো তুমি? লাগছে আমার।'

কাব্য আরো জোরে মুচড়ে দিল ধ্রুবের হাত। প্রচণ্ড ব্যথা পেলেও কিছু বলল না ধ্রুব। স্রোতের মনে হলো ঝামেলা বাধবে দুজনের মধ্যে। চেয়েও আটকাতে পারল না কাব্যকে। কাব্য এক ঝটকায় স্রোতকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল ধ্রুবকে,

'জেনেশুনে মৃত্যু ডেকে আনছিস ধ্রুব। গেট রেডি টু বি পানিশড।'

'মানে? তুমি মা'রবে আমাকে? মা'রতে পারবে? হাত কাঁপবে না?'

'উঁহু, দরকার পড়লে কাব্য সব করতে পারে।'

ধ্রুব হেসে উঠলো। কাব্যের কথায় ওর কিছুই যায় আসে না এমন হাবভাব। কাব্য অগ্নি দৃষ্টি নিয়ে ধ্রুবের মুখপানে তাকালেই হাসি থামিয়ে বলল সে,
'তুমি এগুলো করে হিরো সাজতে চাইছ? স্রোতের জীবনে তুমি সবসময় ভিলেনই থাকবে ব্রো।'

কাব্য বাঁকা হেসে বলল তখন,
'হুম, আমি ভিলেন। স্রোতের জীবনে আমি ভিলেন আর আমিই নায়ক। অন্য কারো অস্তিত্ব ওর মনে থাকতে দিবে না এই কাব্য।'

স্রোত চুপচাপ দেখে যাচ্ছে, তাকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে কেমন ঝগড়া হচ্ছে! এই ঝগড়া দুই সতিনের ঝগড়াকে হার মানাতে বাধ্য! স্রোতের ধ্যান ভাঙল, কাব্য ওর হাত টেনে ধ্রুবের সামনে দিয়েই নিয়ে গেলো ওকে রুমে। ধ্রুব দাঁড়িয়ে আছে পাথরের মতো। কাব্যের এমন উগ্রতা দেখে টু শব্দটিও করছে না স্রোত? এই মেয়ে এত পরিবর্তন হলো কী করে? তবে কি স্রোত ভালোবাসে কাব্যকে?
.
.
.
স্রোতের হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছে, কাব্য শক্ত করে চেপে ধরেছে ওর হাতটা। ব্যথায় আর্তনাদ করলেই বলে উঠেছে,
'আমার ছোঁয়া তোর ভালো লাগে না স্রোত? আমি হাত ধরলেই ব্যথা হয় তোর? ধ্রুব যে তখন হাত ধরল, কিছুই তো বললি না। আরাম লাগছিল তখন?'

কানের কাছে এত জোরে কথাগুলো বলায় কিছুটা কেঁপে উঠলো স্রোত, চোখ গড়িয়ে পানি পড়ল ওর, কাব্যের খেয়াল নেই সেদিকে। মাথায় দাউদাউ করে আগুন জ্বলছে ওর। স্রোতকে প্রায় ৩০ মিনিট মতো বাথটবে বসিয়ে রেখেছিল ঠান্ডা পানির মধ্যে। বৃষ্টিতে ভেজার শখ মিটে গেছে, ঠান্ডায় কাঁপছে স্রোতের পুরো শরীর। ভেজা কাপড়ে এত সময় থাকায় এই অবস্থা হয়েছে। এদিকে কাব্যও যেন ভেবে নিয়েছে আজ স্রোতকে শাস্তি দিবেই। হাতটা লাল হয়ে গেছে স্রোতের, প্রচণ্ড ব্যথা হচ্ছে তার হাতে। হাতটা মচকে গেছে নিশ্চিত! স্রোত এবার রাগে ঘেন্নায় নিজের গায়ের সবটুকু শক্তি দিয়ে ধাক্কা দিল কাব্যকে, কিন্তু এক চুলও নড়াতে পারল না। উপায় না পেয়ে কাব্যের ব্যান্ডেজ বাঁধা পা টাতেই ব্যথা দিল ইচ্ছে করে। চোখ মুখ কুঁচকাল কাব্য, তীব্র ব্যথায় ছেড়ে দিল স্রোতের হাত। সুযোগ পেয়েই স্রোত যখন পালাবে, কাব্য ওর পায়ের ব্যথা উপেক্ষা করে খপ করে ধরে নিয়েছে ওর হাত, মেজাজ দেখিয়ে বলছে,
'কোথায় যাচ্ছিস?'

স্রোত কাব্যের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে,
'চলে যাচ্ছি। আপনার কাছে থাকব না আমি।'

কাব্য কাঁপছে রাগে। স্রোত বারবার পালাতে চাইছে কেন ওর থেকে? কাব্য মাথা ঠান্ডা করল। কত কথা বলে বোঝাতে চাইল স্রোতকে, কিন্তু স্রোত বুঝল না ওর কথা, সেই পালাতে চাইল আগের মতো। প্রচণ্ড রাগে কাব্য থাপ্পড় বসাল স্রোতের গালে। নরম তুলতুলে গালটাতে থাপ্পড় পড়তেই লালচে দাগ বসে গেল। কান্নায় ভেঙে পড়ল স্রোত। ক্রন্দনরত অবস্থাতেই বলল সে,
'আপনি একটা অমানুষ। পাষাণ আপনি। ফুপি ঠিকই বলে, আপনি আস্ত একটা পাগল। আপনার মনে কারো প্রতি ভালোবাসা জন্মাতে পারে না।'

নীলাম্বরীর চোখের পানি দেখে বুকের বাম পাশটায় চিনচিন ব্যথার সৃষ্টি হলো কাব্যের। মায়া হলো ওর, সাথে হলো অনুশোচনা। কেন এতটা রেগে গেল? কেন কষ্ট দিল তার নীলাম্বরীকে? কাব্য যাই করুক, সে নীলাম্বরীকে ভালোবাসে। পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে হলেও সে নীলাম্বরীকেই চায়। কিন্তু এই মেয়ে কেন বুঝে না কাব্যের রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা! কাব্যের কেমন পাগল পাগল লাগছে, কোনো মতেই সে পালাতে দেবে না স্রোতকে। কাব্য আটকাল স্রোতকে, চোখ মুখের রাগ সরিয়ে স্রোতের মাথাটা শক্ত করে নিজের বুকে চেপে ধরে বলল,
'যাবি না স্রোত। আমার ভুল হয়েছে, আর মারব না তোকে।'

স্রোতের শরীরটা এমনিতেই খারাপ হয়ে গেছে, এত কিছু একসাথে নিতে পারছে না সে। জ্ঞান হারাল তখনই। কাব্য বিষয়টা বুঝে ওকে কোলে তুলে নিল, বিছানায় শুইয়ে দিয়ে চেঞ্জ করে দিল স্রোতের গায়ের ভিজে জামাকাপড়গুলো। রাহুলের ফোনে কল দিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসতে বলল এক্ষুণি। স্রোতের লালচে গালটায় হাত বুলিয়ে দিল কাব্য, বেশ কয়েকটা চুমু দিল ওর গালে। প্রচণ্ড রাগ হলো ঐ ধ্রুবের প্রতি, তখন যদি স্রোতকে ধ্রুবের সাথে না দেখত, হয়তো এত কিছু করত না কাব্য! কাব্য তার নীলাম্বরীর ছোট্ট মুখটায় ঠোঁট ছুঁয়ালো নিজের। পরক্ষণেই আবার কী যেন ভেবে নিজের মাথার চুলগুলোই খামচে ধরল কাব্য, নিজেই নিজেকে বলল রেগে-মেগে,
'এই মেয়ে এত সুন্দর কেন? এমন সুন্দরী বলেই এতগুলো আপদকে সহ্য করা লাগছে। একটা বা'ল তো আগে থেকেই ছিল, আরেকটা বা'লের আমদানি হয়েছে। তোর কপালে বিরাট দুঃখ আছে কাব্য! এগুলোকে গোড়া থেকে উপড়ে না ফেললে শান্তি হবেনা এ জীবনে।'
.
.
.
রাহুল এসেছে ডক্টর নিয়ে। প্রথম ভেবেছিল কাব্যের কিছু হয়েছে। এখানে এসে যখন জানল স্রোতকে থাপ্পড় দিয়ে বেহুশ করেছে কাব্য, মাথায় হাত দিয়ে বসে ছিল বেশ কিছু সময়। পুরুষ ডক্টর নিয়ে এসেছে কেন এ নিয়ে আবার রাহুলের উপরেই ক্ষেপেছিল কাব্য। বেচারা ভয়ে সাথে নিয়ে আসা ডক্টরকে বিদায় করে দিয়ে আবার গিয়ে বয়স্ক মহিলা ডক্টরকে নিয়ে এসেছে। উনি ট্রিটমেন্ট করছেন স্রোতের। কাব্য চিন্তিত মুখ করে বসে আছে পাশেই। দরজার সামনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখল রাহুল, মুখ ভেংচি দিয়ে বলল,
'দেখে মনে হচ্ছে ৬-৭ বছরের বাচ্চা ছেলে, কেমন নাসুদ নুসুদ মুখ করে বসে আছে দেখো! অথচ এই ছেলেই কিনা কারোর একটু ভুলভ্রান্তি দেখলে বাঘের মতো হুংকার ছাড়ে! বউকে মিনিটে মিনিটে থাপ্পড় দিয়ে বেহুশ করে!'

রাহুলের কাঁধে কেউ হাত দিচ্ছে বারবার। বিরক্ত হয়ে ঘুরে তাকাল রাহুল। কিছু বলতে চেয়েও গিলে ফেলল কথাটা। কিছুদূরে গিয়ে মিষ্টি হেসে বলল,
'আরেহ! আমার পাখি যে।'

'কান পেতে কি শুনছেন?'

'শুনছি না, দেখছি।'

'কি দেখছেন?'

'তোমার ভাইয়ের জাউরামি।'

® আফরোজা আঁখি।
#চলবে........
[২০ পর্বের পর গল্পে টুইস্ট আসবে। এর আগে এভাবেই চলবে,যদি মনে হয় গল্প এক জায়গাতেই আছে কিছু করার নেই এক পর্বে এতো কিছু দেখানো সম্ভব না। ২ হাজার রিয়েক্ট হয়ে গেলে মেনশন দিয়েন, পরের পর্ব পেয়ে যাবেন।]
গ্রুপে জয়েন হোন......
★ Afroza Akhi's Readers Realm ★

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 17 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন