#কাব্যের_নীলাম্বরী [১৮] (রোমান্টিক এলার্ট।)
রাহুলকে আজ পুরো বাড়ি ঘুরিয়ে দেখিয়েছে দোয়েল। রাহুল এই কয়েকদিনে এ বাড়ির সবার মন জিতে নিয়েছে। দোয়েলের আম্মুই বললেন বাড়িটা ঘুরিয়ে দেখাতে। বাড়িতো ঘুরিয়ে দেখালো! এদিকে রাহুল দোয়েলের কাছে এক অন্য আবদার করে বসল। সে নাকি দোয়েলের হাতে বানানো চা খেতে চায়। দোয়েল মেয়েটা কাজকর্মে আনাড়ি। এসব রান্নাবান্না, ঘর গোছানো তাকে দিয়ে হয় না তবে চা টা ভালোই বানাতে পারে।
বেশিকিছু না ভেবে রাহুলের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে সে।এ বাড়িতে আবার মেহমানদের আপ্যায়নে কোনো রকম ত্রুটি রাখা চলবে না। রাহুলের সামনে চায়ের কাপটা ধরে বলছে দোয়েল,
'আপনার চা!'
রাহুল ওর হাতে থাকা বইটা পাশে রাখল, মিষ্টি হেসে দোয়েলের হাত থেকে চায়ের কাপটা নিয়ে বলল,
'ধন্যবাদ দিয়ে ছোট করব না।'
'ধন্যবাদ দিতে হবে না, চা-টা খেয়ে আমাকে উদ্ধার করুন।'
'ঠিক আছে ধন্যবাদ দিচ্ছিনা। তুমি চাইলে চুমু টুমু দিতে পারি। দিব নাকি পাখি?'
দোয়েল ভ্রু কুঁচকে তাকাল রাহুলের দিকে, রাগত্ব স্বরে বলল,
'কীহ! থাপ্পড় চিনেন?'
রাহুল তেমন পাত্তা দিল না দোয়েলের কথায়। রাগও হলো না। একটা হাসি দিয়ে বলল,
'তোমারও কি কাব্যের মতো থাপ্পড় দেওয়ার রোগ আছে?'
'তা তো আছেই। কাব্য ভাইয়ার বোন বলে কথা! তার মতো না হলে চলে? ভয় পেলেন বুঝি?'
'পেলাম একটু! রাগছো কেন, পাখি? আমি তো মজা করেছি।'
'দোয়েলের সামনে মজা করলেই সাজা।বুঝেশুনে মজা করবেন।'
'আচ্ছা...'
মুখ বেকিয়ে কথাটা বলে উঠে দাঁড়িয়েছে রাহুল। চায়ের কাপটা হাত থেকে রেখে আচমকাই দোয়েলের কানের কাছে গিয়ে বলে উঠেছে,
'উঁহু, এসব ভয়-টয় রাহুল পায় না। মাঠে যখন নেমেছি, তোমাকে জিতেই ছাড়ব পাখি।'
কথাটা বলেই পালালো রাহুল! এমন মনে হচ্ছিল, দোয়েল তাকে ধরলেই কেলাবে এই ভয়ে সে পালালো!দোয়েল তাকিয়ে আছে রাহুলের যাওয়ার পানে। মনে মনে হাসছে সে।
.
.
.
সময় পেরিয়েছে অনেকটা। দিনের আলো কেটে গিয়ে রাতের অন্ধকারে ঢেকে গেছে চারিপাশ। আজ প্রকৃতি অশান্ত, বাইরে বৃষ্টি হচ্ছে, মাঝেমধ্যেই বাজ পড়ছে আকাশ ফেটে।
বিছানায় শুয়ে থাকা স্রোত কাঁপছে ঠান্ডায়,পাশেই বসে থাকা কাব্য এত সময় ধরে পর্যবেক্ষণ করে চলেছে ওকে। স্রোত যে ঠান্ডায় কাঁপছে, বিষয়টা হঠাৎই নজরে এল ওর। কাব্য দ্রুত স্রোতের কাছে গেল, ওর হাতটা শক্ত করে ধরে বলল,
'কি হলো নীলাম্বরী, কষ্ট হচ্ছে তোমার?'
কাব্য হাত দিল স্রোতের কপালে জ্বর নেই তেমন,কিন্তু একটু আগেও প্রচন্ড জ্বর ছিলো স্রোতের গায়ে। চিন্তা হলো কাব্যের এসব তো ওর জন্যই হয়েছে। স্রোত নিভু নিভু চোখে তাকাল কাব্যের মুখপানে। স্রোতের নীলাভ চোখ দুটোর সাথে চোখ মিলতেই ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল কাব্যের। এগিয়ে গেল নীলাম্বরীর কাছে, নিজের দু’হাতের আঁজলায় স্রোতের ছোট্ট মুখটা নিয়ে চুমু দিল কপালে। কি যেন ভেবে ছেড়ে দিল স্রোতকে, মিষ্টি হেসে ওর মুখপানে তাকিয়ে গান ধরল কাব্য,
তোমার চোখে
আকাশ আমার
চাঁদ উজার পূর্ণিমা
ভেতর থেকে
বলছে হৃদয়
তুমি আমার...
প্রিয়তমা...
কাব্য যেন অন্য এক জগতে আছে। আশেপাশে কি হচ্ছে, না হচ্ছে কিছুই দেখার দরকার নেই তার। সে দেখতে ব্যস্ত নীলাম্বরীকে দেখতে। আজ স্রোত কাব্যের অনেকটা কাছাকাছি, এত কাছাকাছি ওরা আসবে কল্পনাতেও ছিল না কাব্যের!
ফোনে বারবার নোটিফিকেশন আসায় বিরক্ত হচ্ছে কাব্য। ভাবল ফোনটা অফ করে রাখবে। কাব্য স্রোতের থেকে মনোযোগ সরালো, উঠে যেতে চাইলেই ভয়ে আর আতঙ্কে স্রোত জাপটে ধরল কাব্যকে। ঢোক গিলে বলল,
'যাবেন না।'
সাথে সাথেই প্রশ্ন করল কাব্য,
'ভয় হচ্ছে?'
স্রোত অবুঝের মতো মাথা নাড়ল দুইদিকে। কাব্য বলল আবারও,
'তাহলে?'
কাব্যের কথা শেষ হতেই কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করল স্রোত,
'শী...শীত লাগছে।'
কাব্য উঠে গেল স্রোতকে ছেড়ে, কাবার্ড থেকে ব্ল্যাংকেট বের করে জড়িয়ে দিল স্রোতের গায়ে। তবুও শরীরের কাঁপুনি কমল না স্রোতের। চিন্তা হচ্ছে কাব্যের। ও এতোটা বাড়াবাড়ি করল, তাই এত কিছু হচ্ছে! কিন্তু স্রোত যে ভুল করেছিল, ওর ওতো প্রাপ্য ছিল ঐ চড়টা! কাব্য উঠতে চাইলেই স্রোত দুই হাত দিয়ে আঁকড়ে ধরল ওকে। কাব্য বুঝল, স্রোত ভয় পাচ্ছে। কিন্তু কাব্যের মনে যে অস্থিরতা শুরু হয়েছে। বেশিক্ষণ স্রোতের কাছাকাছি থাকলে অঘটন ঘটিয়ে ফেলবে সে। কাব্য ওর চোখ দুটো বন্ধ করে বড় করে একটা শ্বাস ছাড়ল। স্রোতের গাল দুটোতে হাত বুলিয়ে বলল,
'তুমি ভালো নেই নীলাম্বরী,যেতে দাও আমাকে।আমি কন্ট্রোল হারাচ্ছি নিজের উপর থেকে।'
কাব্যের কোনো কথাই কর্ণকুহরে পৌঁছালো না স্রোতের। ও তো হুশেই নেই, কেমন মাতালের মতো আচরণ করছে আজ!স্রোত আরও শক্ত করে জড়িয়ে ধরল কাব্যকে। কাব্য বুঝল, স্রোত কাছে চাইছে ওকে।কাব্যের চোখ আটকানো স্রোতে ফোলা ফোলা লালচে ঠোঁট দুটোর দিকে।দখল করতে ইচ্ছে প্রেয়সীর অধর,কিন্তু মনের মধ্যে দোটানা কাজ করল কাব্যের,ভাবল স্রোতের অসুস্থতার সুযোগ নিবেনা সে!কিন্তু এতো কিছু বলেও কাব্য বোঝাতে পারল না নিজেকে, আজ যে স্রোত চৌম্বকীয় আকর্ষনের মতোই নিজের কাছে টানছে কাব্যকে। বেশি কিছু না ভেবে স্রোতের কাঁপতে থাকা অধর জোড়া দখল করে নিল কাব্য, চুমুতে চুমুতে ভরিয়ে দিল ওর পুরো মুখ।স্রোত কাব্যের প্রতিটা স্পর্শে কেঁপে উঠছে বারবার। খামচে ধরেছে ওর মাথার এলোমেলো চুলগুলো। নিজেকে কেমন অস্থির লাগছে কাব্যের। মনে হচ্ছে, সে নিজের মধ্যে নেই। স্রোতকে কাছে পাওয়ার গভীর বাসনা জেগেছে তার মনে। ইচ্ছে করছে পুরো ওর শরীর জুড়ে রাজত্ব চালাতে আজ! স্রোতকে আজ পুরোপুরি ভাবে কাছে চাইছে কাব্য, ঘোচাতে চাইছে ওদের মধ্যে থাকা সমস্ত দূরত্ব!
বাইরে তখন তুমুল বর্ষণ শুরু হয়েছে। প্রকৃতি আজ অশান্ত হয়ে পড়েছে, তার থেকেও বেশি অশান্ত কাব্যের মন। কোনোভাবেই যে নীলাম্বরীর কাছে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারছে না কাব্য! পরক্ষণেই আবার মাথায় আসছে স্রোত অসুস্থ। কাব্য কোনোভাবেই সুযোগ নিতে চায় না ওর এই অবস্থার। নিজেকে কত কিছু বলে বোঝালো কাব্য। চলে যেতে চাইল সে, তখনই স্রোত আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল কাব্যকে, কাঁপা কাঁপা কণ্ঠে বলল,
'যাবেন না কাব্য ভাই।'
স্রোতের এলোমেলো চুলের ভাঁজে হাত বুলিয়ে বলল কাব্য,
'তুই অসুস্থ স্রোত। নিতে পারবি না আমাকে।'
স্রোত আরও শক্ত করে দু’হাত দিয়ে আঁকড়ে ধরল কাব্যকে।
কাব্য ঠোঁট কামড়ে হাসল। ওর নীলাম্বরীর মায়াবী মুখপানে তাকিয়ে বলল,
'যে মেয়ে আমার হাতের একটা থাপ্পড় খেলেই বেহুঁশ হয়ে যায়, সে আবার অচেতন অবস্থায় আমাকেই কাছে চাইছে! আমার আদরের ডোজ সহ্য করার ক্ষমতা যে তোমার নেই, পাখি।
এক থাপ্পড়ে যে মেয়ের এই অবস্থা, সে আমার আদর পেলে এক মাস অজ্ঞান থাকবে!'
প্রেয়সীর গভীর আলিঙ্গনে পাগলপ্রায় অবস্থা কাব্যের। ভাবল, সব বাধা ডিঙিয়ে এবার কাছে যাবে স্রোতের আজকে স্রোতকে পুরোপুরি নিজের করে নেবে সে। এই ভেবে কাব্য এগিয়ে যাচ্ছিল স্রোতের দিকে। ওর এক হাত স্রোতের পিঠে, আর অন্য হাতটা কোমরে। কাব্য যেই না ঠোঁট মিলাবে স্রোতের গোলাপরাঙা ঠোঁট দুটোর সাথে, তখনই দরজার ঠকঠক শব্দ কানে এল তার।
মাথাটা ঘুরিয়ে দরজার দিকে তাকাল কাব্য। রাত প্রায় ১২টা বাজতে চলেছে। এই অসময়ে কে এল ওর রুমে?রাহুল যাওয়ার আগে কাব্যকে জানিয়েই গিয়েছিল। রাহুল যে নয়, এটা তো নিশ্চিত! তবে কে এসেছে ওকে বিরক্ত করতে? কাব্য উঠে গেল স্রোতকে ছেড়ে, দরজাটা খুলতেই পরিচিত কাউকে দেখে বিরক্ত হলো সে। ভ্রু জোড়া কুঁচকে গেল আপনা আপনি। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে,
'কি চাই?'
চোখ-মুখ কালো করে সাবরিনা বেগম দাঁড়িয়ে রইলেন ওভাবেই।
উনার চেহারায় তীব্র রাগ। আজ প্রথম বোধ হয় এত রাগ হচ্ছে কাব্যের উপর। ধ্রুবর মুখে শুনেছেন তখন কি হয়েছে। ডাক্তার আসতে দেখে প্রথমে ভেবেছিলেন কাব্যেরই কিছু হয়েছে স্রোত যে অচেতন হয়ে পড়ে আছে, জানা ছিল না উনার। মাত্রই শুনলেন আর ছুটে আসলেন এখানে। এতো রাতে ছেলে-বউমার রুমে আসাটা দৃষ্টিকটু লাগলেও নিজেকে আটকে রাখতে পারেননি তিনি। যতোই হোক, স্রোত উনার ভাইঝি! মেয়েটাকে কষ্ট পেতে কীভাবে দেখবেন তিনি? রক্তের টান বলেও তো একটা কথা আছে। সেই টানেই হয়তো চলে এসেছে স্রোতকে দেখতে। নিজেকে শান্ত করে কাব্যের কথার উত্তরে বললেন সাবরিনা বেগম,
'স্রোত কোথায় কাব্য? কি করেছো তুমি ওর সাথে?'
এই অসময়ে বিরক্ত করায় কাব্য প্রচন্ড রেগে আছে, দাঁত কিড়মিড় করে বলছে সাবরিনা বেগমকে,
'কি করেছি মানে? আপনার জন্য কিছু করতে পারছি! সারাক্ষণ ক্যামেরার মতো লেগে আছেন পিছনে।'
বিব্রত হলেন সাবরিনা বেগম। খানিকটা অস্বস্তি হলো কাব্যের এহেন কথায়। গলা খাঁকারি দিয়ে বললেন উনি,
'মুখে লাগাম টানো ছেলে। বয়সে আমি তোমার বড় হই!'
'সো হোয়াট?'
সাবরিনা বেগম কন্ঠে তেজ নিয়ে বললেন,
'স্রোতের গায়ে তোলার সাহস তোমাকে কে দিয়েছে, কাব্য?'
'আমার বউকে আমি যা ইচ্ছে করব।'
'তোমার বউ হওয়ার আগে ও আমার ভাইঝি।'
কাব্যের ভালো লাগছে না এত কথা। সাবরিনা বেগম স্রোতকে নিয়ে যেতে চাইলেন নিজের সাথে। বাধা দিল কাব্য। যাই হয়ে যাক, সে চোখের আড়াল করবে না নীলাম্বরীকে। এমনিতেই ঝামেলা হয়েছে। স্রোত যদি পালিয়ে যায় কাব্যের থেকে মরণব্যাধি যতোটা কষ্ট দেয়, তার থেকেও বেশি কষ্ট দেবে নীলাম্বরীর শূন্যতা। কাব্য তার জীবনে পূর্ণতা চায়, নীলাম্বরীই তার পূর্ণতা। কাব্য তাকে কোনোভাবেই হারাতে দেবে না। সাবরিনা বেগম হার মানলেন কাব্যের জেদের কাছে। ঘুমন্ত স্রোতের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন উনি। কপালে আলতো করে চুমু দিয়ে বেরিয়ে গেলেন রুম থেকে।
.
.
.
তাহিয়া দাঁড়িয়ে আছে জানালার কাছে, বাইরের বৃষ্টি উপভোগ করছে সে। এমন একটা বৃষ্টিস্নান দিনেই ধ্রুব-তাহিয়ার প্রথম দেখা হয়েছিল। দেখাটা ছিল অনাকাঙ্ক্ষিত, তবুও তাহিয়ার মনে আছে সেই দিনটার কথা। কীভাবে যেন জড়িয়ে গেল সে ধ্রুবের সাথে, নিজের থেকে পুরোপুরি আলাদা একটা মানুষ, যার স্বভাব, চরিত্র, পছন্দ সবটাই তাহিয়ার বিপরীত। তবুও তাকে মন দিয়ে বসল নিজের অজান্তেই। ভালোলাগাটা যে কবে ভালোবাসায় রূপ নিল, তাহিয়া নিজেও জানে না। অবশেষে তাহিয়া পেল মানুষটাকে কিন্তু সে তো ভালো করেই জানে, ধ্রুবের মন জুড়ে অন্য নারীর বিচরণ! ধ্রুব যে ওকে বাধ্য হয়েই বিয়েটা করেছে, বিষয়টা ভালো ভাবেই বুঝতে পেরেছে তাহিয়া। এ বাড়িতে আসার পর একবারও ধ্রুব তাহিয়ার সাথে কথা বলেনি, একবারও মুখোমুখি হয়নি দুজনে। তাহিয়ার বারবার মনে হচ্ছে এই বিয়েটা ওদের সুন্দর বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে। কথাগুলো ভাবনায় আসতেই বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এল তাহিয়ার। কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করতেই ঘুরে তাকাল সে, দেখল ধ্রুব দাঁড়িয়ে আছে ওর ঠিক সামনে। তাহিয়ার মুখ জুড়ে ভয় ধ্রুব কী বলবে, না বলবে, কিছুই জানে না সে। হয়তো এমনটাই বলবে, বিপদে পড়েই বিয়েটা করেছে, তাহিয়াকে স্ত্রীর মর্যাদা সে দিবে না কোনোকালেই। তাহিয়াও নিজেকে প্রস্তুত করে নিয়েছে এই কথাগুলো শোনার জন্য। কিন্তু ভুল হলো ওর ভাবনা।ধ্রুব তাহিয়ার মুখপানে তাকিয়ে বলল,
'কি হয়েছে? আমি মেরেছি তোকে? চেহারাটাকে এমন রসকসহীন আমের মতো বানিয়ে রেখেছিস কেন?'
তাহিয়া অবাক হলো ধ্রুবের এমন কথায় সে তো ভেবেছিল ধ্রুব অন্য কিছু বলবে। কষ্ট করে মুখে হাসি টেনে বলল তাহিয়া,
'কোথায়! এই তো হাসছি।'
'মিথ্যা হাসির অভিনয় করতে হবেনা তানু, আমি জানি তোর মন খারাপ। তোর থেকে বেশি আমি তোকে বুঝি জানিস এটা?'
তাহিয়া আগের ন্যায় দীর্ঘশ্বাস ছাড়ল, জানালার কার্নিশে ভর দিয়ে নিচের দিকে তাকাল, বিড়বিড় করে বলল সে,
'সব বুঝিস, তাহলে আমার ভালোবাসা কেন বুঝিস না ধ্রুব?'
ধ্রুবের কানে আসেনি তাহিয়ার কথা। ভাবুক দৃষ্টিতে তাহিয়ার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে বলল সে,
'পাগলের মতো কি বিড়বিড় করছিস?'
তাহিয়া আবারও তাকাল ধ্রুবের মুখপানে, মিষ্টি হেসে বলল,
'কই, কিছু না তো।'
ধ্রুব হাসল তাহিয়ার হাসির উত্তরে। ওর হাতে থাকা শপিং ব্যাগগুলো তাহিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল,
'এগুলো আম্মু পাঠিয়েছে, দেখে নে। কোনো সমস্যা হলে আমাকে বলবি।'
ডানে বামে মাথা নাড়ালো তাহিয়া। ধ্রুব বেরিয়ে গেল রুম থেকে। তাহিয়া ওর যাওয়ার পানে তাকিয়ে বলল,
'আমি ঠিক তোর মন জিতে নেব ধ্রুব। তুইও একদিন আমাকে ভালোবাসবি যতোটা ভালো আমি তোকে বাসি!'
.
.
.
সাবরিনা বেগম রুমে আসতেই দেখলেন মাহতাব সাহেব এখনো জেগে আছেন। স্বামীর পাশে গিয়ে বসলেন সাবরিনা বেগম, গালে-মুখে হাত দিয়ে জিজ্ঞেস করলেন,
'শরীর খারাপ লাগছে আপনার? ডাক্তার ডাকব?'
মাহতাব সাহেব তাকালেন স্ত্রীর দিকে। উনার মুখটা কেমন মলিন হয়ে আছে। এত কিছুর পরেও যে উনি এই বাড়িতে মাহতাব সাহেবের সাথে একই রুমে আছেন এই অনেক। এই তো কিছুদিন আগেই চরম এক সত্যের মুখোমুখি হলেন সাবরিনা বেগম। মনটা উনার পাথর হয়ে গেছে সেই কবেই। এত বড় একটা ঘটনা জেনেও টু শব্দটি করেননি তিনি!অথচ উনার জায়গায় অন্য কেউ থাকলে রাগ অভিমান করতো মাহতাব সাহেবকে দোষারোপ করে চলে যেতো বাড়ি ছেড়ে। যেমনটা করেছিলেন কাব্যের আম্মু আর উনার প্রথম স্ত্রী!কিন্তু সাবরিনা বেগমের এমন হাবভাব যেন কিছুই হয়নি! মাহতাব সাহেব নিজেকে স্বাভাবিক করে বললেন সাবরিনা বেগমকে,
'আমার মনের অসুখ হয়েছে সাবরিনা। এই অসুখ কি ডাক্তার সারাতে পারে?'
সাবরিনা বেগম মলিন হাসলেন, চোখের কালো ফ্রেমের চশমাটা হাতের সাহায্যে ঠিক করে বললেন,
'আমারও মনের অসুখ হয়েছে মাহতাব সাহেব। ভেতরটা পুড়তে পুড়তে ছাই হয়ে গেছে আমার। আপনার অসুস্থতার তো কারণ আছে, আমি যে অকারণে অসুস্থ হলাম! কে সারাবে এই অসুখ?'
কি উত্তর দিবেন, বুঝতে পারলেন না মাহতাব সাহেব। শেষ বয়সে এসে এমন একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়বেন এও জানতেন না তিনি। জানলে কি আর অতীতে এত পাপ করতেন? আপাতত এত কিছু ভাবতে পারছেন না মাহতাব সাহেব। মুখটা ঘুরিয়ে নিলেন অন্যদিকে, চোখের পাতা দুটো বন্ধ করে ঘুমানোর চেষ্টা চালালেন তিনি, যদিও জানেন ঘুম আসবে না। স্ত্রীর কাছ থেকে নিজের অনুশোচনায় ভরা মুখটা আড়াল করার জন্যই উনার এত বাহানা! মাহতাব সাহেবের পাশে গিয়ে শুয়ে পড়লেন সাবরিনা বেগম। মনে মনে প্রচণ্ড রাগ উনার স্বামীর উপরে, কিন্তু এমন অসুস্থতায় উনাকে ছেড়েই বা যাবেন কী করে? ছেলে-মেয়েরা বড় হয়েছে, বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে তারা। এই বয়সে উনাদের রাগ-অভিমান মানায়? নিশ্চয়ই না! লোকলজ্জার ভয়ই তো সেই প্রথম থেকে পেয়ে এসেছে সাবরিনা বেগম। মাঝে মাঝে রাগ করে কিছু বলতে চাইলেও গিলে ফেলেন আবার। কাব্যের সামনে গেলে যখন ও খারাপ ব্যবহার করে, ওর আম্মু চলে যাওয়ার জন্য দায়ী করে সাবরিনা বেগমকে তখন প্রচণ্ড কষ্ট হয় উনার! রাগ হয় স্বামীর উপরে সব কিছুর মূল তো উনিই! কিন্তু সাহস করে কখনোই কাব্যকে বলতে পারেন না, ওর কোনো ক্ষতি চান না সাবরিনা বেগম, ওকে ভালোবাসেন ধ্রুব-দোয়েলের মতোই! বলতে না পারলেও উনি জানেন আর আল্লাহ জানেন যাই হয়েছে, কোনো কিছুর পিছনেই উনার হাত ছিল না। অতীতের কথা মাথায় আসতেই চোখ বেয়ে দু’ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সাবরিনা বেগমের স্বামীর কণ্ঠস্বর কানে আসতেই কেঁপে উঠল উনার বুক। তড়িৎ গতিতে তাকালেন সেদিকে, বড় এক দীর্ঘশ্বাস ফেলে বলছেন মাহতাব সাহেব,
'আমার নিরাগ লাগে ভারী, কবে ছোঁব সাদা শাড়ি?'
একটা সময় অনেক ভালো গান গাইতেন মাহতাব সাহেব। সাবরিনা বেগম শুনতেন মন দিয়ে। এখন আর গান গাওয়া হয় না উনার। মাহতাব সাহেবের এই গুণটা কাব্যের মধ্যে আছে গানের গলা দারুণ তার। মাঝে মাঝে ছাদে ওঠার সময় কাব্যের গানের গলা শুনে থমকে যান সাবরিনা বেগম, লুকিয়ে লুকিয়ে শোনেন ছেলের গাওয়া গান। আজ মাহতাব সাহেব গান গাইলেন বুঝি! উনি কি গান গাইলেন, নাকি গান গাওয়ার নামে নিজের মৃত্যু কামনা করলেন? বেশি কিছু ভাবলেন না সাবরিনা বেগম। চোখের পাতা বন্ধ করে নিলেন ঘুম আসবে না জেনেও ঘুমানোর চেষ্টা চালালেন, অযথাই!
® আফরোজা আঁখি।
#চলবে......
রিয়েক্ট কমেন্ট করে রিচ বাড়াই দেন রেগুলার গল্প পাবেন। আজকের পর্বে ২ হাজার রিয়েক্ট চাই।
ই-বুক লিংক কমেন্টে---