ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 19

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [১৯] বিয়ে স্পেশাল পর্ব ১

রাতের অন্ধকার কেটে গিয়ে সকালের আলো ফুটেছে চারিপাশে। ভোর হয়েছে অনেক আগেই। জানালার পর্দা ভেদ করে বাইরের আলো এসে স্রোতের চোখমুখে পড়তেই ঘুম ভেঙে গেছে ওর। চোখ খুলতেই স্রোতের মনে হলো, ওর বুকের উপরে শক্তপোক্ত কিছু পড়ে আছে। ভালো করে তাকালে বুঝতে পারল, ওর বুকে মাথা রেখে শুয়ে থাকা মানুষটা কাব্য।পুরো শরীরটা কেঁপে উঠলো স্রোতের। ওরা কি সারা রাত একসাথেই ছিলো? কাব্য কি করেছে ওর সাথে? গায়ের জামাটাই বা চেঞ্জ করল কে? কথাগুলো ভেবে শুকনো ঢোক গিলল স্রোত। হাত দিয়ে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চাইল কাব্যকে। চোখমুখ কুঁচকে স্রোতের মুখপানে তাকাল কাব্য, ধমকের স্বরে বলল,
'কি হলো স্রোত?নড়বি না একদম। আমাকে ঘুমোতে দে।'

'যা ইচ্ছে করুন আপনি,আমাকে ছাড়ুন।'

কাব্য শক্ত করে জড়িয়ে ধরল স্রোতকে, ঘুম জড়ানো কণ্ঠে বলল,
'ছাড়ব না।'

স্রোতের মেজাজ খারাপ হলো। কালকের ঘটনাটা মনে পড়ে গেলো ওর। কাব্য কতক্ষণ ঠান্ডা পানির মধ্যে বাথটাবে বসিয়ে রেখেছিল ওকে। পাষাণের মতো থাপ্পড় মারল ওর গালটাতে। এই মানুষটাকে স্রোত ঘৃণা করে। সে চলে যাবে নিজের ফুপির কাছে। কাব্যের মাথার এলোমেলো চুলগুলো হাত দিয়ে টেনে ধরল স্রোত, রেগে বলল ওকে,
'কি করেছেন আপনি আমার সাথে? আমার জামা কাপড় চেঞ্জ করেছে কে?'

'আমি করেছি।'

'কেন করেছেন?'

'ভিজে কাপড়ে থাকলে জ্বর হতো,তাই!বেশি কথা বললে কাপড় ছোপর খুলেই আমার সামনে বসিয়ে রাখব। সমস্যা আছে তোর?'

'সমস্যা তো আছেই! আমাকে মারধর করার সময় মনে থাকে না? ভিজে কাপড়েই থাকতাম সারা রাত। জ্বর হতো! ম'রে যেতাম। আমার ক্ষতি হলে আপনার কিছু যায় আসে আদৌ?'

মুখে মুখে তর্ক বরাবরই অপছন্দ কাব্যের। স্রোতের এত কথা ওর ভালো লাগছে না। কোন সাহসে স্রোত ম'রে যাওয়ার কথা বলছে? কাব্যের যে রাগ হচ্ছে, কোনো কিছু না ভেবেই চড় বসিয়েছে স্রোতের গালে। সাথে সাথেই শব্দ করে কান্না করে দিয়েছে স্রোত, কাব্যের বুকে ধাক্কা মেরে বলছে,
'সমস্যা কি? আমার গালের উপরেই এত রাগ কেন আপনার? যেন বাপ-দাদার সম্পত্তি, যখন তখন থাপ্পড় মারেন...'

নীলাম্বরীর চোখের পানি দেখে হুশ ফিরল কাব্যের। মনে হলো ভুল করে ফেলেছে সে। কাব্য দ্রুত এগিয়ে গেলো স্রোতের কাছে ওর লালচে গালটাতে পরপর কয়েকটা চুমু দিয়ে বলল,
'শুধু গাল নয়, নীলাম্বরী, পুরো তুমিটাই আমার ব্যক্তিগত সম্পত্তি। তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবটাই কাব্যের। ম'রে যাওয়ার কথা কোন সাহসে বললে তুমি?'

স্রোত অবাক চোখে তাকিয়ে আছে কাব্যের মুখটার দিকে। এই মানুষটা এমন কেন? এই ভালো তো এই খারাপ। এই যে এখন মনে হচ্ছে স্রোতকে নিয়ে সে অনেক ভাবে ওর কষ্টে কাব্য ভাই কষ্ট পায়। কিন্তু রেগে গিয়ে যখন গায়ে হাত তুলে বকাঝকা করে স্রোতকে তখন স্রোতের মনে হয় পৃথিবীতে এই মানুষটাই ওকে সবথেকে বেশি ঘৃণা করে। স্রোত অন্য দিকে মুখ ফিরিয়ে বলল কাব্যকে,
'ম'রলেই শান্তি পাব আমি। আপনার অত্যাচার সহ্য করা লাগবে না।'

কিছুক্ষণ আগেই কাব্যের চেহারায় যে তীব্র রাগ ছিল, এখন আর তা নেই। কাব্য তার নীলাম্বরীকে হারানোর ভয় পাচ্ছে। স্রোতের চিন্তায় আর ওকে হারানোর ভয়ে ভিতরটা কেমন করছে।চোখ দুটো ছলছল করছে কাব্যের। দম বন্ধ হয়ে যাওয়ার মতো বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেন! ওর আম্মুর কথা মনে পড়লেই এভাবেই কষ্ট হয়। মনে হয় হৃদয়ে খামচে ধরেছে কেউ! কাব্য স্রোতের কাছে গেল, ওর পুরো মুখে পাগলের মতো চুম্বন দিয়ে দিয়ে বলল,
'না, তুমি বাঁচবে। আমার জন্য বাঁচবে! আমি না চাইলে তুমি এক পাও নড়বে না। আমি কিছুতেই তোমাকে হারাতে দিব না নীলাম্বরী। পুরো পৃথিবী উলটপালট করে হলেও আমি তোমাকে নিজের কাছে রাখব। বাঁচিয়ে রাখব! আমি আর কত হারাবো বলো তো? হারাতে হারাতে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। তুমি ছাড়া যে আমার কেউ নেই।'

স্রোতের চোখ মুখে চরম বিষ্ময়, এ কি দেখছে সে। কাব্য ভাই এমন পাগলের মতো করছে স্রোতে ম'রে যাওয়ার কথা শুনে!স্রোত যে অবাকের পর অবাক হচ্ছে আজ।ওর কি করা উচিত?কাব্য ভাইকে আশ্বাস দিয়ে বলা উচিত সে থাকবে! নাকি মনের মধ্যে জমে থাকা অভিমান নিয়ে দূরে সরে যাওয়া উচিত! স্রোত কাব্যের দিকে তাকিয়ে বলল,
'আপনি ঠিক আছেন তো? কী বলছেন এসব?'

'না, আমি ঠিক নেই। তুমি আমাকে ঠিক করে দাও।'

'আমি?'

'হ্যাঁ তুমি।আমার জীবনটা অন্ধকারে ঢেকে গেছে নীলাম্বরী। তুমি ভালোবাসা দিলে সব অন্ধকার কেটে যাবে। কখনো বসন্তের ফুল, কখনো আবার রঙিন প্রজাপতি হয়ে তুমি রাঙিয়ে দাও না আমার জীবন!'

কথাটা বলেই স্রোতের বুকে মাথা রাখল কাব্য।এমন ভাবে স্রোতকে ধরে রেখেছে, মনে হচ্ছে ছাড়লেই পালাবে সে। ওর প্রতিটি কথাই কানে বাজছে স্রোতের। কেমন পাগলের মতো করছে কাব্য। যে-কেউ দেখলে বলবে কাব্যের মাথায় সমস্যা! কিন্তু স্রোত তো জানে ওর কাব্য ভাই কেমন। আজ হঠাৎ কী হলো উনার? উনি কি তবে ভয় পেলেন স্রোতের ম'রে যাওয়ার কথা শুনে? স্রোতকে নিয়ে এতটা চিন্তা করে কাব্য? স্রোত জানে না ওর ভাবনা সত্যি না মিথ্যা, কিন্তু খুব করে বিশ্বাস করতে মন চাইছে কাব্য ভাইকে। ভালোবাসতে ইচ্ছে করছে উনাকে। স্রোতের ইচ্ছে করল কাব্যের মাথায় হাত বুলিয়ে দিতে, ওকে আশ্বাস দিতে যে স্রোত যাবে না। কতো সুন্দর করে বলল কাব্য স্রোত কীভাবে ফিরিয়ে দিবে মানুষটাকে?ওর মনজুড়ে যে কাব্য ভাইয়ের বিচরন! নিজের মনের কথা শুনল স্রোত। কাব্যের এলোমেলো চুলের ভাঁজে হাত বুলালো সে, সমস্ত মান-অভিমান দূরে ঠেলে দিয়ে শান্ত কণ্ঠে বলল,
'আমি যাব না কাব্য ভাই। আমি থাকব আপনার সাথে। কখনো বসন্তের ফুল,কখনো আবার রঙিন প্রজাপতি হয়ে আপনার অন্ধকার জীবন রাঙিয়ে দেব আমি। আমি আপনার নীলাম্বরী হব। কাব্যের নীলাম্বরী!'

কাব্যের চোখ দুটো লাল হয়ে গেছে। বহু বছর আগে ঠিক এমন অনুভূতি হয়েছিল তার। জীবনের সব থেকে খারাপ সময় বোধহয় তখনই ছিল। কাব্যের আম্মুর চলে যাওয়া ওকে কষ্ট দিয়েছিলো, মনের মধ্যে জন্ম নেওয়া সব স্বপ্ন ভেঙে দিয়েছিল। মায়ের প্রতি অনেক অভিমান জমে আছে কাব্যের। কখনো মুখোমুখি হলে জিজ্ঞেস করবে উনাকে, কেন এতটা কষ্ট দিলেন কাব্যকে? মাথায় হাত বুলিয়ে বুকে টেনে নেওয়ার বয়সে কেন উনি ছেড়ে চলে গেলেন তাকে? কাব্যের সকল স্বপ্নগুলো আবার জোড়া লেগেছে তার নীলাম্বরীর খোঁজ পেয়ে। বেঁচে থাকার কারণ খুঁজে পেয়েছে সে। কীভাবে হারাতে দিবে নীলাম্বরীকে?কাব্য যে ম'রে যাবে স্রোত ওর থেকে আলাদা হলে।
.
.
.
কেটে গেছে বেশ অনেকগুলো দিন। স্রোত আর কাব্যের সম্পর্কটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে। স্রোত একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছে কাব্য কঠোর, বদমেজাজি হলেও ওর মনে স্রোতের জন্য একটা সফট কর্নার আছে। স্রোতকে হারানোর বড্ড ভয় তার মনে। সেই দিনটার পর থেকে কাব্য স্রোতকে চোখের আড়াল করেনি এক মিনিটের জন্য। এই বাড়িতে বিরক্ত লাগলেই নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। স্রোতের প্রয়োজনীয় সবকিছু এনে ওর চোখের সামনে রাখে কাব্য, না চাইতেও বুঝে নেয় নীলাম্বরীর ভালো লাগা, খারাপ লাগাগুলো। কাব্যের একটাই কথা স্রোত যা ইচ্ছে করুক, কিন্তু ওর চোখের সামনে থেকে। কাব্য তার নীলাম্বরীকে হারাতে চায় না, কোনোভাবেই না! স্রোত বুঝে নিয়েছে, কাব্যকে শান্ত করার একমাত্র হাতিয়ার সে নিজেই। কাব্যের সব রাগ যেমন ওর প্রতি, তেমন সব ভালোবাসাও কেবল ওর জন্যই। কাব্যের কঠোর হৃদয়ে প্রবেশ করার অধিকার স্রোত ব্যতীত অন্য কারোরই নেই।
আজ আরণ্যক ম্যানশনে মেহমানদের আনাগোনা। আলিশান বাড়িটা সাজানো হয়েছে সুন্দরভাবে। গেইট থেকে ধরে পুরো বাড়িটাতেই লাইটিং করা হয়েছে। বাড়িটাকে পুরো যেন রাজপ্রাসাদের মতো লাগছে! প্রথমে কেউ এই বাড়িতে পা রাখলে বা দূর থেকে দেখলে রাজপ্রাসাদের থেকে কম কিছু লাগবে না! বাড়িতে অনুষ্ঠান লেগেছে, অনেক দিন পর। স্রোত-কাব্য আর ধ্রুব-তাহিয়ার বিয়ের অনুষ্ঠান যে বাকি ছবিও। বাড়ির দুই ছেলের মধ্যে কারোর বিয়েই ঠিকঠাক মতো হয়নি। মাহতাব সাহেবের ইচ্ছে, বেঁচে থাকতে উনার ছেলে-মেয়েদের বিয়ে দেখে যাবেন। বাড়ির অন্যরাও চান এমনটাই। সবটা ভেবেই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন সবাই।

সব কিছু ঠিক থাকলেও কাব্য রাজি ছিল না এসবে। কাব্য চায় না ওদের বিয়ের অনুষ্ঠান হোক, সেজেগুজে স্রোত সবার সামনে গিয়ে বসুক এও চায় না কাব্য। এইজন্যই তার এত আপত্তি এই বিয়েতে। কিন্তু স্রোত যে বউ সাজতে চায়! লাল শাড়ি পরে বউ সাজার অনেক শখ তার। সে বউ হবে,কাব্য ভাইয়ের বউ! কত কিছু বলে স্রোত রাজি করালো কাব্যকে। যে মানুষটার এক ধমক স্রোতকে সেন্সলেস করে দিতে বাধ্য, ভাবা যায়! তার সামনে কত কথা বলেছে সে, শুধু এই বিয়ের অনুষ্ঠানের জন্য। কাব্য শুনল তার নীলাম্বরীর কথা। এমনিতেই কাব্য ঠিক করেছে স্রোতকে নিয়ে চলে যাবে আমেরিকায়, তার কাজের জায়গায়। যাওয়ার আগে না হয় ওর সব ইচ্ছে পূর্ণ করল। ক্ষতি হবে না খুব একটা!
কিন্তু কাব্যের তো মাথার তাড় কেটে যাওয়ার বিরাট এক রোগ আছে! কখন কী হয়ে যায় আর কাব্য ভাইয়ের মুড চেঞ্জ হয়, এই নিয়ে অনেক চিন্তায় আছে স্রোত।
.
.
.
আজ মেহেন্দি অনুষ্ঠান সমস্ত আয়োজন করা হয়েছে কাব্যদের সুবিশাল বাড়িতেই। গার্ডেনের দিকটাতেই বসার জায়গা করা হয়েছে। সুন্দর করে সোফা পাতানো, আশেপাশে ফুলের সাজ তাও টাটকা লাল গোলাপ আর রঙ বেরংয়ের ফুল দিয়ে। যে কারোর চোখ আটকাবে আজকের আয়োজনে। অতিথিদের বসার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। মেহমানদের আনাগোনা চলছে পুরো বাড়িতে। ছেলেদের বিয়েতে কোনো কিছুরই কমতি রাখেননি সাবরিনা বেগম। কিন্তু এতো কিছুর পরেও কী যেন মিসিং লাগছে। উনার ছোট ছেলের মুখে সেই মন ভোলানো হাসি দেখেন না অনেক দিন হলো।কাব্য কখন বাড়ি আসে আবার যায় কিছুই জানেন না তিনি। বউমারা মনের মতো হলেও ছেলে দুটোকে নিয়ে অনেক চিন্তায় আছেন তিনি। আগের ধ্রুবকে বড্ড মিস করেন সাবরিনা বেগম। ছেলে-মেয়েরা বড় হলে বুঝি এভাবেই দূরে সরে যায় মা-বাবার থেকে? যতোটা দূরে সরল ধ্রুব। সাবরিনা বেগম বুঝেন, ধ্রুবের মন ভালো নেই—কিছু একটা নিয়ে হতাশায় ভুগছে সে। কিন্তু কী নিয়ে ধ্রুব এমন ডিপ্রেশনে, আজও জানা হলো না উনার।

ফুলসজ্জিত স্টেজে স্রোত আর তাহিয়া বসে আছে পাশাপাশি। দুজনের পরনেই সুন্দর লেহেঙ্গা,সাজসজ্জারও কমতি নেই। স্রোতের হালকা পাতলা শরীরে সোনালী সুতোর কাজ করা ভারী লেহেঙ্গা মানিয়েছে ভালো। আজ যেন ওকে পরীদের মতোই সুন্দর লাগছে বাড়ির অর্ধেক মানুষের নজর ঐ অতি সুন্দর মেয়েটার দিকেই। তাহিয়াকেও আজ কম সুন্দর লাগছে না। সবাই প্রশংসা করছে ওর সৌন্দর্যের। আজ তাহিয়ার চোখে চশমা নেই, চশমা ছাড়া গোলগাল চেহারার তাহিয়াকে অনেক মিষ্টি লাগছে আজ। পুতুল বললে কম হবে না!

ধ্রুব দাঁড়িয়ে আছে ওদের থেকে কিছু দূরে। চাইলেও তাহিয়ার দিকে নজর দিতে পারছে না সে। না চাইতেও ওর চোখ আটকে যাচ্ছে স্রোতের দিকে। স্রোত অন্য কারো জন্য বউ সাজবে ভাবলেই বুকের বা পাশটায় ব্যথা হচ্ছে ধ্রুবের। কিন্তু স্রোত তো ভালো আছে,ওর মুখের ঘায়েল করা হাসিই তা বলে দিচ্ছে। স্রোত নিশ্চয়ই ভালোবাসতে শুরু করেছে কাব্য ভাইকে! ধ্রুব দীর্ঘশ্বাস ছাড়ল স্রোতের হাসিমাখা মুখটার দিকে তাকিয়ে বলল,
'ভালো থাকুক ভালোবাসা! আমার না হলেও অন্যের হয়ে ভালো থাকুক। তবুও সে ভালো থাকুক। তাকে ভুলতে চেয়েও যে পারব না আমি,সে বেঁচে থাকবে আমার বুক ছিঁড়ে আসা দীর্ঘশ্বাস হয়ে!'

ধ্রুব থামলো চোখ বুলালো স্রোতের পা থেকে মাথা পর্যন্ত। কেন এমন কষ্ট হচ্ছে ধ্রুবের? সব দুঃখ কষ্ট যেন আজ ঘিরে ধরেছে ওকে, কেন হচ্ছে এমন? কেনই এমন পাপ করছে ধ্রুব? যে মেয়েটা ওর নয়, তাকে নিয়ে কেন এতো স্বপ্ন বুনছে মনে মনে? ধ্রুবের যে রাগ হচ্ছে নিজের উপরেই। ঠিক এই কারণেই এসব আয়োজনে থাকতে চায়নি সে। আজ সাবরিনা বেগম জোরাজুরি করেই নিয়ে এসেছেন এখানে। ধ্রুবের বারবার মনে হচ্ছে তাহিয়ার সাথে অন্যায় করছে সে! কী করবে কিছুই যেন বুঝে পাচ্ছে না ধ্রুব। কত কী বলে নিজের মনকে বোঝালো ধ্রুব, চলে যেতে চাইল বাড়ি ছেড়েই। কয়েক পা যেতেই মায়ের মুখোমুখি হলো সে। নিজেকে স্বাভাবিক করে বলল,
'কিছু বলবে আম্মু?'

সাবরিনা বেগম দীর্ঘশ্বাস ফেললেন, ধ্রুবের কাঁধে হাত রেখে বললেন,
'মায়ের থেকে কী আড়াল করছ ধ্রুব? তুমিও কি তবে ভাইয়ের দেখানো পথেই হাঁটছো? দূরত্ব বাড়াচ্ছ এ বাড়ি, আর আমাদের সাথে?'

'তোমার কি মনে হয় আম্মু? আমি তোমার বদমেজাজী বোনপোর মতো?'

'ও আমার ছেলে ধ্রুব। তোমার বড় ভাই।'

'সে মানে তুমি তার আম্মু?'

সাবরিনা বেগম চুপ করে গেলেন। সত্যিই তো, কাব্য মানে না উনি কাব্যের আম্মু! কিন্তু উনি যে কাব্যকে ভালোবাসেন নিজের ছেলের মতোই। সাবরিনা বেগম চোখের চশমাটা ঠিক করে বললেন,
'কাব্যকে নিয়ে কথা বলতে আমি তোমাকে ডাকিনি ধ্রুব, নিজের কথা বলো। বিয়েটা তো নিজের ইচ্ছেতেই করেছ তাহলে তাহিয়ার প্রতি এতো অবহেলা কেন?'

'অবহেলা করিনি তো। আমার সময় লাগবে।'

'সময় নিয়েই তবে বিয়েটা করতে! মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। এই অনুষ্ঠান আয়োজনে সে থাকতে চায়নি
তুমি থাকবে না এই ভয়ে! কেন করছ মেয়েটার সাথে এমন?ওকে কষ্ট দিয়ে আনন্দ হচ্ছে তোমার?'

ধ্রুবের মনেও কিঞ্চিৎ অনুশোচনাবোধ হলো। সত্যিই তো, তাহিয়াকে সে নিজেই নিয়ে এসেছে এ বাড়িতে। আশ্বাস দিয়েছে ওর পাশে থাকবে সব পরিস্থিতিতে। আজ তবে পালিয়ে যাচ্ছে কেন ধ্রুব? ওর তো উচিত তাহিয়ার পাশে থাকা কেউ যেন কিছু বলতে না পারে, সেদিকে খেয়াল রাখা। ধ্রুব বোঝাল নিজের মনকে। বেশি কিছু না ভেবে গেলো তাহিয়ার কাছে। তাহিয়া তখন এদিক সেদিক তাকিয়ে খুঁজছিল ধ্রুবকেই কোথাও না পেয়ে মনমরা হয়ে বসে ছিলো সে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লেই ধ্রুব হাতের তালুতে আটকে নিল তা। পাশে কারো উপস্থিতি টের পেয়ে তাহিয়া যেই না তাকাল, দেখল হাসিমুখ করে ধ্রুব বসে আছে ওর ঠিক পাশটায়। চোখের ইশারায় তাহিয়াকে শান্ত হতে বলে বলছে সে,
'আমি আছি তানু। ভয় পাবিনা একদম।'

ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো তাহিয়ার। না চাইতেও কান্না করে দিল সে। এ কান্না ছিলো আনন্দের কান্না ধ্রুবকে নিজের পাশে পেয়েই এতোটা আনন্দ হচ্ছিলো তাহিয়ার। স্বামীরূপে না হোক, বন্ধু রূপে তো পেলো!
.
.
.
দোয়েল আর দীপ্ত পাশাপাশি হাঁটছে, দোয়েল চুপচাপ তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে।দীপ্ত কতো কথা বলে দোয়েলের মনোযোগ নিতে চাইছে নিজের দিকে,
'বুঝলে দোয়েল আপু, সবই হলো শুধু হলো না আমার সিনিয়রকে পাওয়া! দীপ্তের স্বপ্ন কি তবে স্বপ্নই থেকে যাবে? এতো অপূর্ণতা নিয়ে মানুষ কীভাবে বাঁচে বলো তো! আমি টয়লেট করতে পারি না ভালো মতো।'

দোয়েল কৌতুহলী হয়ে জিজ্ঞেস করল দীপ্তকে,
'কেন?'

দীপ্ত একটা দীর্ঘশ্বাস ছাড়ল যেন বুকের মধ্যে জমে আছে ওর হাজারো কষ্ট! দোয়েলের প্রশ্নবোধক চাহনি দেখে বলল দীপ্ত,
'টয়লেটে গেলেই যে সব পাওয়া-না পাওয়ার হিসাব মিলাই আমি।'

দোয়েল চোখ মুখ কুঁচকে রাগত্ব স্বরে বলল দীপ্তকে,
'অনেক দিন তোকে থাপ্পড় দিই না এদিকে আয়।'

দীপ্ত পিছিয়ে গেলো কয়েক পা দুই গালে হাত দিয়ে বলল,
'না,একদম না। তোমার হাত তো না যেন হাতির পা!'

দোয়েল রেগে তাকাল দীপ্তের দিকে। এবার ওকে মেরেই ছাড়বে দোয়েল। পরনে থাকা লেহেঙ্গাটা হাত দিয়ে ধরে এগিয়েছিল দীপ্তের দিকে। দোয়েল আপুর হাতে মার খাওয়ার ভয়ে জান বাঁচিয়ে দীপ্ত পালিয়েছে তখনই। কোনো কিছুর সাথে পায়ে ব্যথা পেয়ে পড়ে যেতে নিচ্ছিলো দোয়েল কেউ একজন তার হাত দিয়ে আগলে নিয়ে দোয়েলকে। বলছে সে,
'দেখেশুনে হাঁটবে তো পাখি। তুমি কষ্ট পেলে আমার বুকে ব্যথা হয় জানো না?'

দোয়েল চোখ বন্ধ করে শ্বাস ফেলল রাহুল যে এমন কিছুই বকবে ভালো করেই জানতো সে। দোয়েল সোজা হয়ে দাঁড়ালো রাহুলের দিকে চোখ বুলিয়ে বলল,
'পটাতে চাইছেন? এসব মন ভোলানো কথায় দোয়েলের মন গলে না।'

'তোমার মন আমি গলিয়েই ছাড়ব পাখি।কিছুদিনের অপেক্ষা মাত্র,তারপর তুমি আমার হবে।'

দোয়েল কি বলবে বুঝল না। এই রাহুলকে দেখলে বরাবরই অবাক হয় সে। এই ছেলেটা এমন কেন? কতো কিছু বলে তাও ফিরে আসে দোয়েলের কাছেই।

®আফরোজা আঁখি।
#চলবে....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 19 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন