#কাব্যের_নীলাম্বরী [২০] (রোমান্টিক অ্যালার্ট।)
রাহুল, লিয়া আর স্নিগ্ধ বসে আছে পাশাপাশি। মাঝেমধ্যেই নাচ-গানে অংশ নিচ্ছে ওরা। ধ্রুবের চেহারাটার দিকে তাকানো যাচ্ছে না মনে হচ্ছে, কেউ জোর করে ওকে বসিয়ে রেখেছে এখানে। দীপ্ত কিছু বললেই আবার ধমক দিয়ে উঠছে ধ্রুব। এসব হৈ-হুল্লোড় বরাবরই বিরক্ত লাগে ধ্রুবের; এতো গান-বাজনা, চেঁচামেচি নিতে পারে না সে। মাথাটা কেমন ঘুরতে শুরু করেছে ধ্রুবের,তাহিয়া বিষয়টা লক্ষ্য করেছে। হাতের উল্টো পিঠ দিয়ে ধ্রুবের কপালে হাত রেখে বলল,
'কি হয়েছে ধ্রুব? মাথা ব্যথা? খারাপ লাগছে তোর? পানি এনে দিই?'
ধ্রুবের চোখ মুখে বিস্ময় তাহিয়া কী করে বুঝল বিষয়টা? কিছুক্ষণ চুপ থেকে ধ্রুব জিজ্ঞেস করল তাহিয়াকে,
'কীভাবে বুঝলি?'
'সব বুঝি ধ্রুব। তোর থেকে বেশি আমি তোকে চিনি।'
কথাটা বলেই মিষ্টি করে হাসল তাহিয়া, ধ্রুব ওর হাসির উত্তরে হেসে বলল,
'আমি রুমে যাব, তানু। তোর এইসব মেহেন্দি-টেহেন্দি তাড়াতাড়ি শেষ কর।'
তাহিয়া চোখ ইশারা দিতেই দোয়েল তাড়া দিল পার্লারের মেয়েগুলোকে, বলল তাড়াতাড়ি ওদের কাজ শেষ করে উঠে যেতে। মেয়েগুলোর সাথে কথা বলে দোয়েল আড়চোখে তাকাল রাহুলের দিকে। রাহুল আগে থেকেই ওর দিকে তাকিয়ে ছিল, বিধায় চোখাচোখি হলো দুজনের। দ্রুত চোখ নামিয়ে নিল দোয়েল। স্টেজ থেকে নামতে চাইল সে, কিছুদুর যেতেই মনে হলো,কেউ ওড়না ধরে রেখেছে ওর। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল দোয়েলের পিছনের দিকে না তাকিয়েই বলল,
'করছেন কি? ছাড়ুন।'
রাহুল এগিয়ে এল দোয়েলের দিকে। ওর কানের কাছে এসে ফিসফিস করে বলল,
'তুমি কি চাইছো পাখি,আমি তোমাকে আটকাই?'
'মানে?'
'আমি তো ধরিইনি, ছাড়তে বললে যে?'
দোয়েল রাহুলের দিকে তাকাল, পরে আবার সামনে তাকাতেই দেখল ছোট্ট একটা পেরেকের সাথে আটকে গেছে ওর ওড়নাটা। না চাইতেও কেমন লজ্জায় পড়ল সে। ওড়নাটা ছাড়িয়ে চলে যাবে বলে পা বাড়িয়ে আবারও রাহুলের হাসিমাখা মুখটার দিকে তাকাল দোয়েল। সাথেসাথেই মাথার এলো-মেলো চুলগুলো পিছনের দিকে ঠেলে গান গাইল রাহুল,
ভাল্লাগে চাইলে তুই আড়চোখে
চাইছি তোর ঐ দুচোখ আর তোকে
এলো-মেলো দিস করে,
সারাটা দুপুর ধরে,
বসে বসে বুনে চলি কল্পনাই....
পারব না আমি ছাড়তে তোকে...
পারব না ছেড়ে থাকতে তোকে...
দোয়েল মনোযোগ দিয়ে শুনল রাহুলের গান। ওর দিকে তাকিয়ে দাঁত কপাটি বের করে একটা হাসি দিয়ে বলল,
'হিহি, ছাড়তে হবে না, ধরেই থাকুন।'
'তোমাকে ধরব?'
'উঁহু, পাশের বাসার নগেন দাদার বউকে।'
হাসি মুখটা চুপসে গেল রাহুলের, দোয়েল বোধহয় মজা পেল এই দেখে। চলে যাচ্ছিল সে, রাহুলও গিয়েছে দোয়েলের পিছু পিছু। আচমকাই বলে উঠছে,
'নগেন দাদার বউয়ের জন্য নগেন দাদা আছে, আর তোমার জন্য আমি আছি, পাখি। তুমি ছাড়া অন্য কেউ রাহুলের ভার্জিনিটি নষ্ট করতে পারবে না। কথা দিলাম!'
রাহুলের এমন কথা কানে আসতেই দোয়েলের পা দুটো থেমে গেল। নিজের কথা শেষ করে ভাব নিয়ে অন্য দিকে হাঁটা শুরু করল রাহুল। দোয়েল হাসল লোকটার যাওয়ার পানে তাকিয়ে। পরক্ষণেই আবার মনে মনে নিজেকে বকাঝকা দিয়ে বলল,ও হাসছে কেন? হেসেছে মানে কি রাহুলের কথা পছন্দ হয়েছে? না, না,এমন তো নয়। আজকাল কি যেন হয়েছে দোয়েলের, কারণে অকারণে হাসে সে। আগে তো এমন ছিল না। এই রাহুল নামক পাগল মানুষটার আগমনেই কি দোয়েলের এতো পরিবর্তন!
.
.
.
স্টেজে কাব্যদের ছোট বড় সব কাজিনরা এসে বসেছে, তাহিয়ার দুই হাত ভরে সুন্দর করে মেহেদি দেওয়া হয়েছে। ধ্রুব বসে আছে ওর পাশেই। দীপ্ত, দোয়েল, রাহুল, কাব্যের অন্য বন্ধুরাসবাই-ই উপস্থিত, এখানে নেই কেবল কাব্য নিজে। স্রোতের মন খারাপ হয়েছে কোনো কারণে, সে এসে গেস্টদের চেয়ারে বসে আছে। ওদিকে দোয়েলরা সবাই খুঁজে চলেছে স্রোতকে। দীপ্ত সবার মনোযোগ নিজের দিকে নিয়ে আসল,সামনে গিয়ে দাঁড়িয়ে গলা খাঁকারি দিয়ে বলছে সে,
'হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের আয়োজন কাদের নিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন?'
সবাই মনোযোগ দিয়ে শুনছেন দীপ্তের কথা। মাথা নেড়ে বলছেন উনারা জানেন আজকের আয়োজনের কেন্দ্রবিন্দু কারা! বিয়েবাড়ির সবার মনোযোগ আপাতত স্যুট-কোট পরা দীপ্তের দিকেই। দীপ্ত অনেক খুশি হলো সবার মনোযোগ তার দিকে দেখে। মিষ্টি হেসে আবার বলল,
'তো, যাদের নিয়ে আয়োজন তাদের মধ্যে এক কাপল এখানে উপস্থিত থাকলেও অন্য কাপল বন্যার পানিতে ভেসে গেছেন! যেহেতু কাব্য ভাইয়া আর স্রোত আপু এখানে নেই, ওদের জায়গাটা আমিই নিলাম। কারো সুযোগ্য কন্যাসন্তান থাকলে আমার দিকটা বিবেচনা করে দেখতে পারেন।'
সবাই হেসে উঠলেন দীপ্তের কথায়। মাহফুজ সাহেব দূর থেকেই চোখ রাঙিয়ে তাকালেন ছেলের দিকে। দীপ্ত তো ডোন্ট কেয়ার মুডে আছে, পাত্তা দিল না ওসব। মাহতাব সাহেব বোঝালেন ভাইকে, দীপ্ত ছেলে মানুষ, মজা করছে; ওসব নিয়ে মাথা না ঘামাতে। দীপ্তের কথার সাথে তাল মিলিয়ে মেহমানরাও এটা-সেটা বলে মজা করছেন। মুহূর্তেই যেন হৈ-হুল্লোড় শুরু হয়েছে বিয়েবাড়িতে।
স্রোতের থেকে কিছু দূরে কয়েকটা ছেলে দাঁড়িয়ে ওরা কাব্যেরই কাজিন, সাবরিনা বেগমের বাপের বাড়ির লোকজনের সাথে এসেছে। স্রোতের যখনই চোখ পড়ল ছেলেগুলোর দিকে, অস্বস্তিতে চলে যেতে চাইল সে। তাড়াহুড়ো করে যেতে চাইছিল, বিধায় ধাক্কা লাগল কারও সাথে। মুখ তুলে তাকাতেই সামনে দাঁড়িয়ে থাকা রেজওয়ানকে দেখল স্রোত। রেজওয়ানের চোখ-মুখ লাল, আগের সুন্দর মুখটা কেমন মলিন হয়ে আছে।ঠিক ভাবে দাঁড়াতে পারছে না সে। স্রোত কিছু বলতে চেয়েও গিলে ফেলল কথাটা, পাশ কাটিয়ে চলে যেতে চাইল। রেজওয়ান পথ আটকাল, ঘাড় কাত করে স্রোতের মায়াবী মুখপানে তাকিয়ে বলল,
'তোমাকে সুন্দর লাগছে, স্রোত। সদ্য ফোটা সাদা গোলাপের মতো স্নিগ্ধ লাগছে!'
স্রোত মাথাটা নুইয়ে ফেলল, বুক ধুকপুক করছে ওর। কাব্য ভাই যদি চলে আসে এখন, তাহলে রেজওয়ানকে তো মা'রবেই সাথে ওকেও মা'রবে। জানে, মে'রে ফেললেও অবাক হবে না সে। স্রোত নিচের দিকে তাকিয়েই ভয়ে ভয়ে বলল,
'আপনি কেন এসেছেন এখানে? চলে যান প্লিজ। ঝামেলা পছন্দ না আমার।'
'বাহ! তুমি তো আমার মতো, আমিও ঝামেলা পছন্দ করি না, স্রোত। তুমি ভালোই ভালোই চলে আসো আমার সাথে।'
রেজওয়ানের মুখ থেকে মদের উটকো গন্ধ বেরোচ্ছে। স্রোত চোখ-মুখ কুঁচকে কিছুটা পিছিয়ে গেল। রাগের সহিত বলল রেজওয়ানকে,
'আপনার সাথে যাব মানে? আপনার সাথে আমি কেন যাব?'
'কারণ,তোমার বউ সাজার কথা ছিল আমার জন্যই। আজকের দিনটা তোমার আমার সাথে উপভোগ করার কথা ছিল!'
স্রোত পিছিয়ে গেল কয়েক পা। এমন একটা জায়গায় ওরা আছে, যেখান থেকে অনুষ্ঠানের জায়গাটা দেখা যায় না তেমন। স্রোতের ভয় লাগছে রেজওয়ানের এমন চাহনি দেখে। এখন যদি ভয়ে চিৎকার করে, মানুষের কানে যাবে না নিশ্চিত। স্রোত পালাতে চাইল, রেজওয়ান আবার সামনে গিয়ে চোখ-মুখ কালো করে বলল,
'কি হলো স্রোত? তুমি আমাকে পছন্দ করো না? বলো? আমি জানি তুমি আমাকে পছন্দ করো নইলে তো সেদিন বিয়েটা করতে রাজি হতে না। কাব্য তোমাকে মেনিপুলেট করছে তাই না?ও মোটেও ভালো না। তুমি চলো আমার সাথে। আমি তোমাকে ভালোবাসব, ভালো রাখব।'
স্রোতের মুখটা ঢেকে গেছে অন্ধকারে ভয়ে শরীর কাঁপছে ওর বিড়বিড় করে বলছে সে,
'না, না আমি কাব্য ভাইকে ছেড়ে কোথাও যাব না।'
'কেন যাবে না? তুমি কি কাব্যকে ভালোবাসো? ঐ কাব্যের মধ্যে কি আছে, স্রোত? কেন ওর জন্য এমন করছ তুমি?'
রেজওয়ান চিৎকার দিয়ে বলছে কথাগুলো। কানে দুই হাত চেপে ধরেছে স্রোত। রেগে তাকিয়েছে রেজওয়ানের দিকে। রেজওয়ান স্রোতের দিকে এগোলেই বলল সে,
'কাছে আসবেন না।'
'কেন, স্রোত? তোমার কাছে তো আমারই আসার কথা ছিল! আমার তোমাকে আদর করার কথা ছিল। তুমি কি ভাবলে,চোখের সামনে তুমি অন্য কারো হবে আর আমি দেখব? আমার যে তোমাকে চাই।'
রেজওয়ান যেই না স্রোতের হাতটা ধরবে, কেউ একজন বাজপাখির মতো থাবা মেরে স্রোতকে নিয়ে গেল নিজের কাছে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ভ্রু কুঁচকাল রেজওয়ান, রাগে চোখ লাল হয়ে উঠল ওর।স্টেজ থেকে নজর সরিয়ে সবাই তাকিয়ে আছেন ওদের দিকেই।কাব্য রেজওয়ানের দিকে এগিয়ে গেল, ওর শার্টের কলার ধরে চোখ-মুখে তীব্র ক্রোধ নিয়ে বলল,
'ওয়ার্ন করেছিলাম না তোকে? তোর মৃত্যু তোকে আমার কাছে ডেকে এনেছে, রেজওয়ান।এবার কে বাঁচাবে তোকে?'
রেজওয়ান হেসে উঠল, হাসতে হাসতেই বলল,
'তুই মারবি আমাকে? তুই মারবি রেজওয়ানকে?'
কাব্যের চোখ দুটো আগুনের মতো লাল হয়ে আছে, মুখটা তামাটে বর্ণ ধারণ করছে। মুহূর্তেই রেজওয়ানকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল কাব্য। রেজওয়ান এমনিতেই মদ খেয়ে মাতাল, কাব্যের শক্তির সাথে পেরে উঠল না। কিন্তু রাগ হলো খুব মাটিতে পড়ে থাকা পাথরের টুকরোটা হাতে নিল কাব্যকে মারবে বলে। ভাবনা সত্যি হলো না রেজওয়ানের তার আগেই কাব্যের আক্রমণের সম্মুখীন হলো সে। তীব্র রাগে, হাতের কাছে যা পেয়েছে, তাই দিয়ে রেজওয়ানকে আঘাত করেছে কাব্য। শক্তপোক্ত কিছুর আঘাতে মাথা থেকে ক্রমাগত রক্ত গড়িয়ে পড়ছে রেজওয়ানের,গগন কাঁপানো চিৎকার দিয়ে উঠছে বার বার। রেজওয়ানের মাথা থেকে রক্ত ছিঁটকে এসে পড়েছে কাব্যের মুখে,ওর ছটফটানি দেখে আনন্দ পাচ্ছে কাব্য। রেজওয়ান কোনো মতে উঠে দাঁড়ালো কাব্যের নাকে ঘুষি মারতে যাবে তখনই দৌড়ে এসে রেজওয়ানের হাত মুচড়ে ধরল রাহুল।কাব্যের বাকি বন্ধুরাও আসল রেজওয়ানকে মা'রবে বলে। ওদের তিনজনেরই রেজওয়ানকে কেটে-কুটে ভর্তা বানিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কাব্যকে কোনোমতে বোঝালেন সবাই। কিন্তু ওর মাথায় তখনও দাউদাউ করে আগুন জ্বলছে সবকিছু ভেঙে-চুরে শেষ করে দিতে ইচ্ছে করছে। অবস্থা বেগতিক বুঝতে পেরে সবাই মিলে নিয়ে গেলেন রেজওয়ানকে, খবর দিলেন ওর বাড়িতে। মাহফুজ সাহেব, ধ্রুব আর রাহুলরা মিলে সামলেন কাব্যকে। স্রোত প্রচণ্ড ভয় পেয়ে আছে, দৌড়ে চলে গেছে দোয়েলের কাছে। এতো কিছু যে ওর জন্যই ঘটে গেছে ভাবলেই কান্না পাচ্ছে।
সাবরিনা বেগম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন কিছু দূরে। কিছু মুহূর্তেই বিয়েবাড়ির আনন্দ শেষ হয়ে গেছে। মেহমানরা সবাই না খেয়েই চলে গেছেন। কাব্যের উগ্রতা দেখে একটু হলেও ভয় পেয়েছেন সকলে। কাব্য তাকাল স্রোতের দিকে, ধীরে ধীরে ওর কাছে এগিয়ে এল। কথা না বলে, সবার সামনেই কোলে তুলে নিল স্রোতকে। পড়ে যাওয়ার ভয়ে স্রোতও গলা আঁকড়ে ধরল কাব্যের। কাব্য নিজের মতো চলে গেল বাড়ি থেকে বেরিয়ে একটা মানুষও বাধা দিল না ওকে। বাধা দিলে ফল কী হবে, হয়তো আন্দাজ করতে পারছেন সবাই-ই! কিন্তু দোয়েল, ধ্রুবসহ বাকিদের এবার স্রোতের জন্য চিন্তা হচ্ছে। কাব্য যেমন, স্রোতকেও যে ছাড়বে না ভালো করেই জানেন সকলে।
.
.
.
সময় পেরিয়েছে অনেকটা। স্রোত চুপচাপ বসে আছে গাড়িতে। কিছুক্ষণ আগে মনের মধ্যে যেই আনন্দ ছিল, তার বদলে এখন ভয় এসে বাসা বেধেছে। এই যে এত সময় হলো গাড়িতে বসে আছে, কাব্য কথা বলেনি একবারও। গাড়ির স্টিয়ারিং ঘুরাতেই ব্যস্ত সে। স্রোতের খিদে পেয়েছে,সকাল থেকে কিছুই খায়নি সে। এখন না খেলে বোধহয় মরেই যাবে! বারবার মনে হচ্ছে পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। স্রোত পেটে হাত চেপে ধরেছে, অসহায় মুখ করে কাব্যের দিকে তাকিয়ে বলছে,
'আমার খিদে পেয়েছে, কাব্য ভাই।'
কাব্যের মেজাজ এমনিতেই গরম। স্রোতের মুখের এই ভাইয়া’ ডাকটা পছন্দ হলো না ওর। স্রোতের দিকে না তাকিয়েই উত্তর দিল কাব্য,
'থাপ্পড় খাবি? পেট ভরে যাবে।'
স্রোত মুখ ভেংচি কেটে, গাল ফুলিয়ে বলল কাব্যকে,
'থাপ্পড় মারবেন কেন? আমি তো ভুল করিনি।'
কাব্য স্রোতের দিকে তাকাল রাগত্ব স্বরে বলল,
'ভুল করিসনি?'
'না।'
'বলেছিলাম না এসব অনুষ্ঠান আয়োজনের দরকার নেই, তুই তখন লাফালাফি না করলে এত কিছু হতো না স্রোত। ঐ রেজওয়ানের প্রতি এত টান কিসের তোর?কী কথা বলছিলি ওর সাথে?'
স্রোত ভীতু বিড়ালের মতো মুখটা নুইয়ে রেখেছে, নিচু গলায় বলল সে,
'কোনো কথাই বলিনি।'
'আমি সবটাই দেখেছি স্রোত। মিথ্যে বলে রাগাবি না একদম।'
স্রোতের বিরক্ত লাগছে এবার,না খেয়ে আর কতো সময় থাকবে সে?স্রোত তাকাল কাব্যের দিকে সাহস করে বলল,
'সব মেয়েদের বউ সাজতে ইচ্ছে করে, আমারও ইচ্ছে হয়েছে। এমন কিছু হবে আমি তো জানতাম না। তাই বলে আপনি আমাকে না খাইয়ে মারবেন? দয়া-মায়া নেই আপনার?'
কাব্য ব্রেক কষল গাড়ির। স্রোত ভয়ে জিভ কাটল, মাথাটা নুইয়ে নিল সে। খিদের চোটে কী সব বলেছে নিজেও জানে না স্রোত। এখন তো মনে হচ্ছে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, কাব্য নিশ্চয়ই এখন আদর করে দুই গালে দুটো থাপ্পড় মারবে ওকে! স্রোতের কল্পনায় তো বারবার এই দৃশ্যই ভেসে উঠছে। ভয়ে দুই গালে হাত দিয়ে বসে আছে স্রোত। কাব্য ভ্রু কুঁচকে স্রোতের দিকে তাকাল, ওর ভয়ার্ত মুখশ্রীর দিকে তাকিয়ে বলল,
'আমি মেরেছি তোকে?এমন করছিস কেন?'
স্রোত শুকনো ঢোক গিলল, ফরফর করে বলতে শুরু করল,
'আ... আসলে আমি সকাল থেকে কিছু খাইনি। না বুঝে তর্ক করে ফেলেছি। ক্ষমা করুন। আর এমন করব না। আমি ফুপির কাছে যাব, আমাকে বাড়ি দিয়ে আসুন।'
স্রোত এক নাগাড়ে বলে চলেছে কথাগুলো। কাব্য বিরক্ত হলো, ধমক দিয়ে বলল স্রোতকে,
'চুপ কর স্রোত। একদম চুপ,একটাও কথা বলবি না।'
কাব্যের বড়সড় ধমকে কেঁপে উঠল স্রোত। চোখ দুটো ছলছল করছে ওর যখন তখন কান্না করে দেবে এমন অবস্থা। গালটা যেন আগেই প্রস্তুত করে রেখে দিয়েছে চড় খাওয়ার জন্য। কাব্য যেইনা তাকাল স্রোতের দিকে, চোখাচোখি হলো দুজনের। কাব্য তো শান্ত হলো ওর নীলাম্বরীর নীলাভ চোখ দুটো দেখে,কিন্তু স্রোতের মনে যে ভয় বাসা বেধেছে, কান্না করে দিয়েছে সে। কাব্য বিরক্ত হলো, আবারও ধমক দিয়ে বলল,
'এই মেয়ে, বলেছি না চুপ করতে! এতো কান্নাকাটি করলে মাঝ রাস্তায় ফেলে রেখে যাব।'
কোনো মতে নিজেকে সামলাল স্রোত। কাব্য তাকিয়ে আছে ওর নীলাম্বরীর মুখপানে। কান্না করে চোখ-মুখ ফুলে গেছে স্রোতের, মুখের মেকআপ নষ্ট হয়ে গেছে অনেক আগেই। তবুও কাব্যের চোখ আটকালো স্রোতের নীলাভ চোখ দুটো আর কান্নাভেজা মুখটার দিকে। এই অবস্থাতেও কত আকর্ষণীয় লাগছে স্রোতকে, কাব্যের যে বারবার ইচ্ছে করছে স্রোতের ভিজে ঠোঁট দুটো দখল করে নিতে। কাব্য এগিয়ে গেল স্রোতের কাছে, ওকে কথা বলার সুযোগ না দিয়েই আঁকড়ে ধরল ঠোঁটজোড়া। কাব্যের হাত স্রোতের উন্মুক্ত কোমরে, অন্য হাত খোলামেলা পিঠে। কাব্যের হাতের অবাধ্য বিচরণে, বেলাগাম ঠোঁটের স্পর্শে কেঁপে উঠল স্রোতের নারীসত্তা। মন বলল সাড়া দিতে কাব্যের ভালোবাসার ডাকে। কাব্য স্রোতের ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়েছে। স্রোতের হাত-পা অবশ হয়ে আসছে, ঘন ঘন শ্বাস ফেলে বলছে কাব্যকে,
'বা... বাড়ি চলুন, মাঝ রাস্তায় কী শুরু করেছেন!'
কাব্যের কানে গেল স্রোতের কথা, কিন্তু ও যে উন্মাদ হয়ে আছে, নীলাম্বরীকে কাছে পাওয়ার তীব্র বাসনা জেগেছে মনে! কাব্য স্রোতের থেকে দূরে সরল, স্বাভাবিক করল নিজেকে, স্রোতের দিকে আবারও তাকিয়ে বলল,
'খিদে পেয়েছিল না! চুমু দিলাম, পেট ভরেছে?'
স্রোতের মুখে লজ্জারা ভিড় জমিয়েছে, গাল দুটো লাল হয়ে আছে ওর। কাব্যের দিকে তাকিয়ে কথা বলার শক্তি হারিয়েছে সে। স্রোত উত্তর দিল না কাব্যের কথার। কাব্য ঠোঁট কামড়ে হাসল,দেরি না করে গাড়ি স্টার্ট দিল উদ্দেশ্য ওর ফ্ল্যাটে যাবে!
.
.
.
কাব্য স্রোতকে কোলে তুলে বাড়ির ভেতরে ঢুকল। ডাইনিং টেবিলে খাবার সাজানোই ছিল কাব্যই কল দিয়ে বলেছিল সার্ভেন্টকে ওরা আসার আগেই যেন খাবার রেডি রাখে। স্রোতকে কোলে নিয়েই চেয়ার টেনে বসল কাব্য, প্লেটে খাবার নিয়ে খাইয়ে দিল ওকে। স্রোত বাধ্য মেয়ের মতোই শুনছে কাব্যের সব কথা, একটা টু শব্দ করেনি সে। কিন্তু এবার যে বিরক্ত লাগছে আর কত সময় ওকে কোলে বসিয়ে রাখবে কাব্য ভাই?স্রোত নড়াচড়া করলেই ওর কানের কাছে এসে নেশালো কন্ঠে বলল কাব্য,
'আমারও খিদে পেয়েছে স্রোত। আমাকে খাইয়ে দে এবার।'
স্রোত একবার টেবিলে সাজিয়ে রাখা খাবারগুলোর দিকে তাকাল, পরে আবার কাব্যের মুখটার দিকে তাকিয়ে বলল,
'এক্ষুণি দিচ্ছি।'
স্রোত যেইনা প্লেটের খাবার হাতে তুলবে, কাব্য ধরে নিল ওর হাত। স্রোত ভ্রু কুঁচকে কাব্যের দিকে তাকাতেই বলল সে,
'উঁহু,এগুলো খেলে আমার পেট ভরবে না।'
'তাহলে কী খাবেন?'
'তোকে!'
সাথে সাথে চোখ নামিয়ে নিল স্রোত কাব্যের বুকে ঘুষি মেরে বলল আস্তে করে,
'ছিহ!'
স্রোত উঠে চলে যেতে চাইলে কাব্য আবারও সামনে গিয়ে দাঁড়াল। কোনো কথা ছাড়াই কোলে তুলে নিল স্রোতকে। স্রোতের ভয়-লজ্জা মিলেমিশে একাকার। কাব্য ওর মুখটার দিকে তাকাতেই স্রোত নিজের মুখ গুঁজে নিল কাব্যের বুকে।
রাহুলরা সব আগে থেকেই এসে বসে আছে। হাঁ করে দরজার চিপায় দাঁড়িয়ে দেখে যাচ্ছে স্রোত-কাব্যের কার্যকলাপ। ওরা ভালো করেই জানত কাব্য স্রোতকে নিয়ে এখানেই আসবে, তাই আগেভাগেই এসে বসে আছে। রাহুল বা ওর বাকি বন্ধুরা একটাও কথা বলল না। কাব্য সিঁড়ি বেয়ে উপরে ওঠছিল, তখন কাব্যের পিছু নিল ওরা তিনজনও।
কাব্যের রুমে যাওয়ার আগেই, ওর স্টাডি রুমটা ওর বেডরুমের দরজা খুলতে সময় লাগবে ভেবে স্টাডি রুমেই নিয়ে গেল স্রোতকে। টেবিলে বসিয়ে দু’হাত দিয়ে ওর কোমর চেপে ধরে কাছে নিয়ে আসল। টেবিলে থাকা বইপত্র, আঁকিবুঁকির জিনিস সব ছড়িয়ে ছিটিয়ে ফেলল মেঝেতে। স্রোত একবার মেঝেতে পড়ে থাকা জিনিসপত্রগুলোর দিকে চোখ বুলাল,কাব্যের চেহারার দিকে তাকাতেই কম্পন ধরল শরীরে। কাব্যের হাতের স্পর্শ, চোখের ঘোলাটে চাহনি সব যেন বশ করে নিল স্রোতকে। আপনা-আপনি ওর হাত দুটো চলে গেল কাব্যের গলায়। কাব্য আরেকটু এগোলো স্রোতের দিকে,শার্টের বোতামে হাত চালাতে চালাতে স্রোতের কানের কাছে গিয়ে বলল,
'আই'ম হাংগ্রি, আই ওয়ান্ট টু ইট ইউ,বেইবি।'
স্রোত কিছু বলল না, শরীরটা লজ্জাবতী পাতার ন্যায় নেতিয়ে পড়েছে ওর, সমস্ত ভর ছেড়ে দিয়েছে কাব্যের উপরে। কাব্য শক্ত করে জড়িয়ে ধরল স্রোতকে মুখ ডোবাল স্রোতের গলায়, চুমুতে চুমুতে ভরিয়ে দিল ওর মুখ,বক্ষদেশ স্রোতের শ্বাস আটকে আসছে কাঁপুনি ধরেছে পুরো শরীরে, দুহাত দিয়ে কাব্যের মাথার এলোমেলো চুল গুলো খামচে ধরেছে সে। স্রোতের গায়ে থাকা ওড়নাটা মেঝেতে পড়ে আছে মাথার চুল গুলো সব এলো মেলো হয়ে গেছে, ঠোঁটের লিপস্টিক চোখের কাজল লেপ্টে গেছে অনেক আগেই।কাব্যের হাতটা স্রোতের পা থেকে ক্রমাগত উপরের দিকে উঠছে চোখ দুটো বন্ধ করে নিল স্রোত। ঘন ঘন শ্বাস ছেড়ে মাথাটা এলিয়ে দিল কাব্যের কাধে। দরজার দিকে চোখ যেতেই স্রোতের চোখ দুটো বড় বড় হয়ে এসেছে। মাথাটা তুলে গায়ের সবটুকু শক্তি দিয়ে কাব্যের বুকে ধাক্কা দিল সে,আকম্বিক ধাক্কায় কিছুটা দূরে সরে গেলো কাব্য,প্রচন্ড রাগ হলো ওর। স্রোতের কি ভালো লাগছে না কাব্যের ছোঁয়া। পাশে থাকা চেয়ারটাতে লাথি মেরে গর্জে উঠে বলছে কাব্য, 'সমস্যা কি স্রোত? আমার স্পর্শ ভালো লাগছে না?'
স্রোত দ্রুত টেবিলের উপর থেকে নেমেছে মেঝেতে পড়ে থাকা ওড়নাটা হাতে নিয়ে ঢেকে দিয়েছে নিজের শরীর। এমন ভাবে কাব্যের থেকে নিজেকে আড়াল করে দাঁড়িয়েছে যেন ওকে দেখা না যায়। কাব্যের মেজাজ বিগড়ে গেলো, স্রোতের হাত টেনে ওকে নিজের কাছে নিয়ে আসল রেগে-মেগে বলল,
'কি সমস্যা স্রোত? আমাকে বল! আমি কাছে আসলে এমন করিস কেন? ভালো লাগে না আমাকে? উত্তর দে, দুই মিনিটের মধ্যে উত্তর না পেলে খারাপ হবে কিন্তু।'
স্রোত আবারও তাকাল দরজার দিকে, ওর তাকানো অনুসরণ করে কাব্যও তাকাল সেদিকে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে ভ্রু জোড়া আপনা আপনি কুঁচকে এল কাব্যের। লিয়া, স্নিগ্ধ আর রাহুল একজনের কাঁধে অন্যজন হাত রেখে দাঁড়িয়ে আছে, পাশাপাশি। মনোযোগ দিয়ে দেখতে ব্যস্ত কাব্য আর স্রোতকে। রাহুলরা যখনই বুঝল কাব্য রেগে গেছে একজন অন্যজনের মুখ চাওয়া-চাওয়ি করল, রাহুল হাত দুটো উঁচিয়ে বলল কাব্যকে,
'রাগিস না ভাই, তোদের বাসরে কোনো সমস্যা হয় কিনা দেখতে এসেছিলাম।'
কাব্য এদিক সেদিক তাকিয়ে কিছু একটা খুঁজছে ওদের মা'রবে বলে। ততোসময়ে স্নিগ্ধ ওর চোখের চশমাটা ঠিক করে অভিজ্ঞদের মতো বলছে,
'কথা সেটা না, কথা হলো এতো দামী খাট থাকতে তুই এখানে বাসর করছিস কেন?'
রাহুল হেসে উঠলো, স্নিগ্ধের মাথায় গাট্টা মেরে বলল,
'বুঝিস না, অতিরিক্ত উত্তেজনায় কাব্য ব্রোয়ের হুশ-জ্ঞান লোপ পেয়েছে। টেবিলের বদলে জঙ্গলে বাসর করলেও আমি অবাক হতাম না।'
কাব্য দাঁত কিড়মিড় করে বলল তখন,
'তোদের যন্ত্রণায় আমি জঙ্গলে গিয়ে শান্তি পাব?'
সাথে সাথেই উত্তর এল রাহুলের থেকে,
'ঠিক ধরেছিস। একদম শান্তি পাবিনা। বন্ধু হিসেবে তোর বাসরের সাক্ষী হওয়া আর কোনো ভুল-ভ্রান্তি হচ্ছে কিনা সব দেখা আমাদের দায়িত্ব।'
কাব্য প্রচণ্ড রেগে আছে, শক্তপোক্ত কিছু একটা হাতে নিয়ে ছুড়ে মে'রেছে ওর বন্ধুদের দিকে। জান বাঁচাতে প্রত্যেকেই পালিয়েছে তখন। এতো কিছু দেখে স্রোত কেমন বোকা বনে গেছে,মুখে কথা নেই ওর। কেমন অস্বস্তিকর একটা পরিস্থিতি পড়েছে মেয়েটা!
~
®আফরোজা আঁখি
আমার সব ই-বুক লিংক কমেন্টে—