#কাব্যের_নীলাম্বরী [২৬]
কাব্যরা ঢাকা ব্যাক করল অবশেষে। আরণ্যক ম্যানশন পরিপূর্ণ হলো সকলের আগমনে। আসার পথে হাসপাতাল গিয়ে কতগুলো টেস্ট করিয়ে এসেছে কাব্য।সব ভুলে ওর মাথায় আপাতত ঘুরছে আমেরিকা যাওয়ার চিন্তা। নিজের কাজকর্ম ছেড়ে এখানে পড়ে থাকতে আর ভালো লাগছে না কাব্যের, কিন্তু যাওয়ার আগে এও জানতে হবে সেদিন কে ওকে আক্রমণ করেছিল। কাব্য শুয়ে আছে বিছানায়, স্রোত ঘুরাঘুরি করছে ওর সামনে। কাব্য তখন নীল রঙের একটা শাড়ি এনে দিয়েছিল স্রোতকে, সাথে স্লিভলেস সুন্দর ব্লাউজ। স্রোত ওগুলো পরেই বাড়ি পর্যন্ত এসেছে। কাব্য অপলক তাকিয়ে আছে ওর নীলাম্বরীর দিকে। কাব্যের নীলাম্বরী নীল শাড়ি পরেছে। লম্বা কালো কেশগুচ্ছ কোমর পেরিয়ে গেছে তার। ফর্সা মুখটায় হালকা মেকআপ করায় চিকচিক করছে যেন। তার উপর নীলাম্বরীর আকর্ষণীয় নীলাভ চোখ দুটো! যে চোখের মায়ায় পড়ে কঠোর,রাগী কাব্য পুরোপুরি শান্ত হয়ে গেছে। মাঝেমধ্যে কাব্য নিজেই অবাক হয়—'মানুষ আসক্ত হয় মদের নেশায়,আর কাব্য আসক্ত হলো নীলাম্বরীর নীল চোখের মায়ায়!যে অনন্ত মায়া শেষ হবেনা কোনোকালেই।'
কি আছে এই চোখে? মায়া, মোহ নাকি অন্য কিছু? কেন এই নীলাভ চোখ দুটো এতটা পাগল করে কাব্যকে? স্রোত ওর গলার গহনাটা দেখছে। আসার সময় ওর দাদি শাশুড়ি এটা পরিয়ে দিয়েছেন ওকে। সাথে অনেকগুলো টাকা সালামিও পেয়েছে। স্রোত মনে মনে ভেবে নিয়েছে, এই সবগুলো টাকা দিয়ে ও বই কিনে বুকসেলফ ভরবে। পরক্ষণেই আবার সেদিনের কথা মনে পড়ে মন খারাপ হলো ওর। কাব্য ঐ চিঠিটা দেখার পর স্রোতের সখের বইগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। ওকে মা'রলেও হয়তো এতটা কষ্ট হতো না, যতটা কষ্ট ঐ বইগুলো নষ্ট করায় হয়েছে। স্রোত হুলো বিড়ালের মতো গাল ফুলিয়েছে, রেগে তাকিয়েছে কাব্যের দিকে। কাব্য তখনও ওর নীলাম্বরীকে দেখতে ব্যস্ত!স্রোত মনে মনে ইচ্ছেমতো বকা দিল কাব্যকে। কিছুসময় দূর থেকে দেখেই কাব্যের সামনে গিয়ে দাঁড়িয়েছে সে। কাব্য ভ্রু কুঁচকাল, জিজ্ঞেস করল স্রোতকে,
"কি হলো, হুলো বিড়ালের মতো গাল ফুলিয়েছিস কেন?"
"আপনি আমার বইগুলো নষ্ট করলেন কেন? আপনি জানেন ওগুলো আমার কতটা প্রিয়?"
"আমার থেকেও প্রিয়?"
"হ্যাঁ, আপনার থেকেও প্রিয়। আমার থেকে ফোন কেড়ে নিয়েছেন আপনি,মাঝেমধ্যেই আবার রাগ করে হারিয়ে যান, তখন তো আমি ঐ বইগুলো পড়েই শান্তি পাই। কিন্তু এখন তো একটা বইও ঠিকঠাক নেই। আমার ইমোশনে আঘাত করার জন্য আমি কখনোই আপনাকে ক্ষমা করব না।"
কাব্য অবাক! স্রোত ওর মুখে মুখে এত কথা বলছে, তাও সামান্য কয়টা উপন্যাসের বইয়ের জন্য। কাব্য স্রোতের হাত টেনে ওকে বসালো নিজের কাছে। কটমট কণ্ঠে বলল,
"খুব বেড়েছিস তুই! থাপ্পড় খাওয়ার শখ জেগেছে?"
স্রোত আবারও মুখ ভেংচি কেটে কাব্যের হাতে চিমটি দিল। সাথে সাথেই কাব্য ওর হাত ছেড়ে দিল। স্রোত অপেক্ষা না করে পালিয়ে গেলো রুম থেকে। কাব্য ওর নীলাম্বরীর যাওয়ার পানে তাকিয়ে মনে মনে হাসছে। ফোনটা হাতে নিয়ে রাহুলকে একটা মেসেজ পাঠিয়ে মাথাটা এলিয়ে দিয়েছে খাটের বোর্ডের সাথে।
.
.
.
কাব্যের কথামতো লিয়া আর স্নিগ্ধকে ওর ফ্ল্যাটে রেখে এসেছে রাহুল। ওরা চাইছিল এক্ষুণি কাব্যের সাথে দেখা করতে। ফোনে কথা বলায় কিছুটা শান্ত হয়েছে এখন। কাব্য নিজেই বলেছে সে পুরোপুরি সুস্থ আছে। ওরা অনেক দূর জার্নি করেছে, ঘুম প্রয়োজন। কাব্যের কথা শুনে লিয়া আর স্নিগ্ধও আর বাড়াবাড়ি করেনি। পরে না হয় দেখা করবে বন্ধুর সাথে! এদিকে ইথিকাও এসেছে কাব্যের ফ্ল্যাটে। ওর জানা প্রয়োজন কাব্য ঠিকঠাক আছে কিনা। রাহুলরা সবাই সবটা বুঝিয়ে বলেছে ইথিকাকে, ইথিকাও এখন শান্ত হয়েছে। যতই হোক, ও কাব্যকে পছন্দ করতো। এখনো যে পছন্দ করে না, এমনটা নয়। কাব্য তার পার্সোনাল লাইফে খুশি, তাই ইথিকা নিজের মনের কথা মনেই রেখেছে। সে না হয় সবসময় দূর থেকেই ভালোবাসবে কাব্যকে!
আসার পথে দোয়েল গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। এই সুযোগে দীপ্তকে বাসায় রেখে এসেছিল রাহুল। দোয়েল খুবই বিরক্ত হয়েছে বিষয়টা বুঝত পেরে। কিন্তু এখন,রাহুলের কাজে সব বিরক্তি চলে গেছে ওর। রাহুল দোয়েলকে নিয়ে একটা ফুসকার দোকানে এসেছে, দীপ্তের মুখে সে শুনেছে দোয়েল ফুসকা পছন্দ করে, তাই ওকে এই অসময়ে এখানে নিয়ে আসা!
রাহুল আর দোয়েল দুজনেই বসে আছে পাশাপাশি।দোয়েলের হাতে ফুসকার প্লেট অন্যদিকে না তাকিয়ে ফুসকা খেতেই ব্যাস্ত সে। নোটিফিকেশনের আওয়াজ পেয়ে ফোনটা হাতে নিয়েছে রাহুল। কাব্যের পাঠানো মেসেজ দেখে চোখ দুটো তার বড় বড় হয়ে খুলে আসার উপক্রম। উপন্যাসের বই দিয়ে কাব্য কি করবে? রাহুল ফোনের স্ক্রিনের দিকে চোখ রেখে পাশে বসে থাকা দোয়েলকে বলল,
"তোমার ভাই কি পাগল হলো? মাথায় আঘাত পেয়ে বেচারার মএই অবস্থা!"
দোয়েল ফুসকার প্লেটটা হাত থেকে রেখে চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করল রাহুলকে,
"মানে?"
"ওর নাকি আস্ত একটা বইয়ের লাইব্রেরি লাগবে। প্রতিটা তাকে তাকে উপন্যাসের বই সাজানো চাই! কিন্তু কাব্য তো বই পড়ুয়া নয়।এগুলো দিয়ে ও কি করবে?"
দোয়েল কিছুসময় কি যেন ভাবল।ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠলো ওর। পাশে বসে থাকা রাহুলকে বলল,
"ভাইয়া বই না পড়লেও স্রোত বই পড়ুয়া। ভাইয়া হয়তো ওকেই সারপ্রাইজ দিবে।"
রাহুল ভাবুক দৃষ্টিতে তাকালো দোয়েলের দিকে। কিছুক্ষণ চুপ থেকে বলল,
"তাই! আমিও তাহলে তোমাকে সারপ্রাইজ দিব।"
"কি সারপ্রাইজ?"
"তুমি চাইলে বিয়ে করে বাসর সেরে ছোট্ট একটা বাবুই পাখি গিফট দিব।ওটাই হবে তোমাকে দেওয়া আমার সব থেকে বড় সারপ্রাইজ।"
চোখ দুটো বড় বড় করে রাহুলের দিকে তাকালো দোয়েল। বিষম খেলো সে। এই রাহুল এত ঠোঁটকাটা হলো কবে! কি বলতে কি বলছে আর দোয়েল লজ্জা পাচ্ছে। লোকটাকে কিছু বলছে না বলেই এত বেড়েছে সে! দোয়েলের মুখের সামনে পানির গ্লাস ধরল রাহুল। দোয়েল না খেয়েই উঠে চলে গেলো। রাহুল ওর যাওয়ার পানে তাকিয়ে বলল,
"আজ না হোক কাল, তোমাকে আমি নিজের করেই ছাড়ব পাখি। তুমি আমার মনের রানী! আমার মনোহরিণী।"
.
.
.
বাড়িতে ফেরার পর কেটে গেছে প্রায় অনেক গুলো দিন।
সময়ের সাথে সাথে সবকিছুই বদলাচ্ছে, কিন্তু ধ্রুব আর তাহিয়ার সম্পর্কটা সেই আগের মতো। তাহিয়া বিরক্ত এই সম্পর্কে! এতদিনে না তৈরি হয়েছে স্বামী-স্ত্রীর সুন্দর সম্পর্ক, আর রয়েছে ওদের আগের বন্ধুত্বটা। তাহিয়ার মাঝেমধ্যেই মন খারাপ হয় ধ্রুব কি এখনো ওকে মেনে নিতে পারেনি? এখনও ধ্রুবের হৃদয়ের এক কোণে স্রোত রয়ে গেছে?
তাহিয়া মানে স্রোত মেয়েটা বড্ড সুন্দর, কাজকর্ম সবকিছুতেই গুণী সে। কিন্তু নিজের স্বামীর তার প্রতি এত দুর্বলতা যে সহ্য হচ্ছে না তাহিয়ার! ধ্রুব মাত্রই রুমে ঢুকেছে, ইদানীং ওদের কথা হয় কম। ধ্রুবএখন ওর চাচার সাথে অফিস সামলাতে ব্যস্ত।তাহিয়াও নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। ধ্রুব বেরিয়ে যাচ্ছে দেখে তাহিয়া ওর সামনে গিয়ে দাঁড়ালো।তাহিয়ার মতিগতি বুঝতে না পেরে বলল ধ্রুব,
"কিছু লাগবে?"
তাহিয়া চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ছাড়ল। মনে মনে ভেবেই নিয়েছে, আজ ধ্রুবকে মনের কথা বলবে সে,
"তুই কি চাইছিস ধ্রুব? আমি চলে যাই এখান থেকে?"
"মানে?"
"তুই মানিস আমি তোর ওয়াইফ?"
"মানব না কেন?"
"মানিস তবে! কিন্তু তোর কাজে কি বোঝা যায় বলতো! আমি এ বাড়ির আশ্রিতা। এ বাড়িতে আমার থাকা না থাকা সমান।"
ভ্রু কুঁচকালো ধ্রুব। মুহূর্তেই ফর্সা চেহারাটা রাগে রক্তিম হলো তার। হাতের ল্যাপটপটা বিছানায় ছুড়ে ফেলে চোখ মুখ কঠিন করে বলল,
"কি বকছিস পাগলের মতো? তুই এ বাড়ির আশ্রিতা মানে? আম্মু আব্বু তোকে আমার আর দোয়েলের থেকেও বেশি ভালোবাসেন তানু। দীপ্ত, কোয়েল, স্রোত ওরা তোকে নিজের বোন ভাবে। চাচ্চু, ছোটমা তাদের ছেলে মেয়ের মতোই স্নেহ করেন তোকে। এরপরও এমন মনে হওয়ার কারণ?"
তাহিয়া মানে, ওকে এ বাড়ির সবাই ভালোবাসে কিন্তু যার জন্য এ বাড়িতে আসা সে তো ওকে ভালোবাসে না! তাহিয়া হাসল, তাচ্ছিল্যের সুরে বলল,
"সবার ভালোবাসা দিয়ে আমি কি করব ধ্রুব। তুই তো আমাকে ভালোবাসিস না! ভালোবাসিস আমাকে?"
ধ্রুবের চোখ মুখের রাগ সরে গেলো। চিন্তার পড়ে গেলো সে।ধ্রুব নিজেও জানে না তাহিয়ার প্রতি ওর ফিলিংসটা কেমন। ধ্রুব চায় তাহিয়া তার পাশে থাকুক, কিন্তু তাহিয়ার প্রতি মন থেকে ভালোবাসা জন্মায় না তার। কখনো মনে হয় তাহিয়া ওর খুব কাছের, কখনো আবার মনে হয় তাহিয়া ওর শুধুই ফ্রেন্ড। ধ্রুব যে নিজের মন স্থির করতে পারছে না! কি উত্তর দিবে তাহিয়ার কথায়? ধ্রুবের চুপ থাকাতেই তাহিয়া বুঝে নিল ওর উত্তর।আর এক মিনিটও অপচয় করল না সে। কাবার্ড থেকে নিজের জামাকাপড় বের করে গুছাতে শুরু করল। ধ্রুব আগের জায়গাতেই দাঁড়িয়ে। কি করবে, কি বলবে কিছুই সে বুঝতে পারছে না। মিছে মিছে ভালোবাসি বলাও যে পাপ।ধ্রুব তো জানেই না তাহিয়ার প্রতি ওর এমন টান ভালোবাসা না অন্য কিছু!
হাতের ট্রলি ব্যাগ নিয়ে তাহিয়া দরজার পর্যন্ত যেতেই ধ্রুবের হুশ ফিরল। ওর হাত ধরে রাগত্ব স্বরে বলল,
"কি পাগলামো হচ্ছে তানু? কোথায় যাচ্ছিস?"
"চলে যাচ্ছি।"
"চলে যাচ্ছিস মানে?"
তাহিয়ার প্রচণ্ড রাগ হচ্ছে। ওর চেনা পরিচিত শান্তশিষ্ট রূপ থেকে বেরিয়ে রণমূর্তি ধারণ করেছে সে। ধ্রুবের থেকে নিজের হাত ছাড়িয়ে রেগে-মেগে বলে উঠেছে,
"চলে যাচ্ছি মানে চলে যাচ্ছি। আমি আর এ বাড়িতে থাকব না ধ্রুব। চিন্তা নেই, সময়মতো তোকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, মুক্তি দিব তোকে।"
তাহিয়া পা বাড়ালেই ধ্রুব ওর সামনে গিয়ে দাঁড়ালো। আবারও তাহিয়ার হাত ধরে বলল,
"তানু, আ.. আমার কথা শুন। একটু সময় দে আমাকে।"
ফের একই কাজ করল তাহিয়া। ধ্রুবের থেকে নিজের হাত ছাড়িয়ে কাঠকাঠ গলায় বলল,
"আর কত সময় দিব ধ্রুব? তুই আমাকে না ছাড়ছিস, না ধরে রাখছিস। এই ধরে রাখা আর ছেড়ে দেওয়ার মাঝামাঝি ব্যাপারটা কতটা বাজে তুই জানিস? আমি বিরক্ত!"
মুখে মুখে তর্ক বিরক্ত লাগে ধ্রুবের। শুধু তাহিয়া বলেই নিজের রাগ সংযত রেখেছে সে, কিন্তু এবার যে আর পারছে না। ধৈর্যের বাঁধ ভাঙলো তার। আশেপাশে তাকিয়ে রুমের সামনে রাখা ছোট্ট টেবিল আর তার উপরে রাখা ফুলদানি সব ফেলে দিল মেঝেতে।সাথে সাথেই ভেঙে গেলো মাটির ফুলদানি।ধ্রুব সেদিকে খেয়াল করল না,তার রক্তবর্ণ চোখ দুটো আটকে আছে তাহিয়ার দিকেই রাগামিশ্রিত কণ্ঠে বলল ধ্রুব,
"যা.. চলে যা এখান থেকে। আর আসবি না আমার চোখের সামনে।"
ধ্রুব-তাহিয়ার চিৎকার-চেঁচামেচিতে, সাবরিনা বেগম সহ বাকিরা এসে উপস্থিত হয়েছেন জায়গাটিতে। তাহিয়া খেয়াল করল না অন্য কোনো দিকে। ধ্রুবের থেকে এমন ব্যবহারই সে আশা করেছিল, তাই খুব একটা অবাকও হয়নি। তাহিয়া সাবরিনা বেগমের সামনে গিয়ে বলল উনাকে,
"আমি যথেষ্ট বুঝদার আম্মু, বুঝেশুনেই যাচ্ছি। আশা করি আপনারা আমাকে আটকাবেন না! আটাকালে আমার খুব খারাপ লাগবে। আমি আত্মসম্মান বিশর্জন দিয়ে এখানে থাকতে চাইনা।"
সাবরিনা বেগম শক্ত মনের মানুষ। এসব ঝগড়া ঝামেলায় উনি বিব্রত হননি কোনোকালেই, বরং দু'হাতে সামলেছেন সবটা। তাহিয়াকে উনি চেনেন, নিজের ছেলে কেমন তাও জানেন। ধ্রুব তাহিয়াকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু নিজের জীবনে ওর গুরুত্ব এখনো বুঝতে পারেনি সে। কথায় আছে না—'দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না।' ধ্রুবের হয়েছে সেই অবস্থা! তাহিয়ার দূরে যাওয়া প্রয়োজন, তবেই ধ্রুব বুঝবে নিজের জীবনে তাহিয়ার গুরুত্ব! সবকিছু ভেবেই তাহিয়াকে যাওয়ার অনুমতি দিলেন সাবরিনা বেগম। অন্যদেরকেও ওকে আটকাতে বারণ করলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে বললেন,
"নিজের খেয়াল রেখো। এও মনে রেখো আমি আর এ বাড়ির সবাই তোমার সাথে আছি সবসময়।"
ধ্রুব বিরক্ত হয়ে জায়গা ছাড়ল। তাহিয়ার উপর রাগ হচ্ছে, তার থেকেও বেশি রাগ হচ্ছে ওর পরিবারের সবার উপর। ওদের এমন হাবভাব দুদিন পর তাহিয়াকে অন্য কারো সাথে বিয়ে দিতেও উনারা দু'বার ভাববেন না!
________________________________
গেইটের সামনে বাইকে বসে স্রোতের জন্য অপেক্ষা করছিল কাব্য। ওর আসতে দেরি হচ্ছে দেখে বিরক্ত হয়ে কাব্যই বাড়ি চলে এসেছে। স্রোতকে পুরো রুমে খুঁজেও পেল না সে। বেলকনি, ওয়াশরুম সব জায়গায় দেখল কোথাও নেই স্রোত! কাব্যের চোখমুখে চিন্তার ভাঁজ, বুকটা কেমন ধুকপুক করছে, ওর শ্বাস আটকে আসছে বারবার। কোথায় গেল কাব্যের নীলাম্বরী? নীলাম্বরী চোখের আড়াল হলে যে কাব্যের অস্থির লাগে। বুকের বাঁ পাশটাই প্রচণ্ড ব্যথা হয়! কাব্য বেরোতে নিয়েও আবার ফিরে তাকাল। বিছানায় পড়ে থাকা ওর ল্যাপটপের উপরে কিছু একটা রাখা আছে ভেবেই কাব্য এগোল। চোখ আটকাল গোলাপি টিউলিপ ফুল আর হলুদ চিঠির খামে! কাব্য চিঠির খামটা নিয়ে ভেতরের চিরকুটটা বের করল। চোখের সামনে চিঠিটা ধরতেই রাগে রক্তিম হলো ওর পুরো মুখ। এ কাজ নিশ্চয়ই স্রোতের! কাব্য আবারও চোখ বুলালো স্রোতের লেখা চিঠিটায়,
চিঠি
আমার অপ্রিয় খরগোশ...
কেমন আছেন জানতে চাইব না। নিশ্চয়ই আপনি ভালো আছেন! বুড়ো বয়সে যার কপালে আমার মতো কম বয়সী, সুন্দরী, গুণবতী, লক্ষ্মী বউ জুটেছে, সে কী করে খারাপ থাকবে? ভালো তো নেই আমি! আপনার মতো একটা নির্লজ্জ খরগোশ হাজবেন্ড জুটেছে নাদান স্রোতের কপালে! আপনার মতো বর যার আছে, সে শান্তিতেই বা থাকবে কী করে? আপনার বউ হয়ে শান্তি খোঁজা তো বিলাসিতা! আপনার ঘাড়ত্যাড়ামি সহ্য করা আর এভারেস্ট জয়ের শিখরে পৌঁছানো সমানতালে কষ্টকর। কিন্তু স্রোত তো গুণী মেয়ে, তাই সে সহ্য করে নেয় সবটা! যাই হোক, চিঠি দিবসের শুভেচ্ছা আমার অপ্রিয় খরগোশ।
ইতি
আপনার কিউট ওয়াইফি....
চিরকুট হাতে মুড়ে বিছানায় ফেলে দিল কাব্য। ওর মেজাজ বিগড়ে গেছে পুরোপুরি। স্রোত চিঠি দেওয়ার নাম করে ওকে অপমান করল! এক তো বুড়ো বলেছে, তার উপর আবার অপ্রিয় খরগোশ! কাব্য ভেবেই নিয়েছে আজ থাপড়ে স্রোতের সবগুলো দাঁত নাড়িয়ে দেবে সে! কাব্য ড্রয়িংরুমে এসে খুঁজে চলেছে স্রোতকে। স্রোত পর্দার আড়ালে লুকিয়ে পড়েছে কাব্যকে দেখেই। চোখমুখ দেখেই বুঝে নিয়েছে, চিঠি দেখে কাব্যের মেজাজ খারাপ হয়েছে। স্রোত অবশ্য চিঠিটা দিয়েছিল রাগানোর জন্যই, কিন্তু এখন যে ওর ভয় করছে! কাব্য স্রোতের দুইগালে থাপ্পড় দিবে এ বিষয়ে সে নিশ্চিত! দীপ্ত আর দোয়েল দুজনেই দোতলায় দাঁড়িয়ে থা'প্প'ড় টাপ্পর বেচারির মান ইজ্জতের দফারফা হয়ে যাবে। কাব্যে চোখ পড়ল জানালার দিকটায়,জানালায় বড় বড় পর্দা টাঙানো, কাব্য নিচের দিকে তাকালেই ফর্সা পা দুটো দেখতে পেল। বুঝে নিল এটাই স্রোত। কাব্য যেই না স্রোতের সামনে গিয়ে দাঁড়িয়েছে, স্রোত পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে বলছে,
"ইয়ে মানে ভুল হয়েছে আমার।"
কাব্য নিজের চোখ মুখের সেই চেনা পরিচিত গম্ভীর ভাবটা বজায় রেখেই বলল,
"জেনেবুঝে ভুল করলে তো ক্ষমা নেই স্রোত!"
স্রোত কাঁদো কাঁদো মুখ করে কাব্যকে বলল,
"আমাকে শাস্তি দেবেন? কষ্ট লাগবে না? আমি না আপনার একমাত্র বউ!"
উত্তরে কাব্য চোখমুখ কঠিন করে বড়সড় একটা ধমক দিল স্রোতকে। স্রোত মাথাটা নুইয়ে নিল, রাগ করেছে সে, আর কথাই বলবে না এই রাগী লোকটার সাথে। স্রোত চলে যেতে চাইল কাব্যের পাশ কাটিয়ে, তখনই টান পড়ল হাতে। স্রোতকে কিছু বলার সুযোগ না দিয়ে কাব্য ওকে কোলে তুলে নিল। বেরিয়ে গেল বাড়ির সদর দরজা পেরিয়ে।
দীপ্ত আর দোয়েল সিঁড়িতে দাঁড়িয়ে ছিল। দীপ্তর থুতনি দোয়েলের ঘাড়ে। চোখমুখ শক্ত করে সে বলছে,
"বুঝলে দোয়েল আপু, সিনিয়র আর কাব্য ভাইয়ার প্রেম দেখতে দেখতে এই দীপ্তর চুল পেকে যাবে, তবুও জীবনে একটা প্রেম ভালোবাসা আসবে না! এভাবে বেঁচে থাকা যায় বলো।"
"সত্যিই তো, এভাবে বেঁচে থাকা লজ্জার বিষয়। তুই গিয়ে হারপিক খেয়ে মরে যা। একজন হলেও পৃথিবীর জনসংখ্যা কমবে।"
"এভাবে বলতে পারলে দোয়েল আপু? এক বুক কষ্ট নিয়ে আমি এক্ষুনি বাড়ি ছাড়লাম।"
কাঁদো কাঁদো মুখ করে কথাটা বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল দীপ্ত। দোয়েল ভালো করেই জানে, দীপ্ত ওর বন্ধুদের সাথে দেখা করবে বলেই সেজেগুজে বেরিয়ে গেল। তাই আর রাগ করেছে ভেবে পিছু ডাকেনি সে।
.
.
.
কাব্য ফুল স্পিডে বাইক চালাচ্ছে। স্রোত ভয়ে ম'রছে, কবে জানি বাইক উলটে পড়ে যায় সে। স্রোতের ভয়ের কারণ বুঝতে পেরে আলতো হেসে বলল,
"শক্ত করে জড়িয়ে ধরো নীলাম্বরী। ভয় নেই, আমি থাকতে তোমার কিছুই হবে না।"
কাব্যের কথাটা স্রোতের কানে যেতেই চোখ খুলে তাকাল সে। শক্ত করে জড়িয়ে ধরল কাব্যকে। কিছু সময় পর কাব্য-স্রোত পৌঁছালো নিজেদের গন্তব্যে। বাইক থেকে নেমে চারিপাশে চোখ বুলিয়ে বুঝল স্রোত, এটা কাব্যের ফ্ল্যাট! এখানে ওরা আগেও অনেকবার এসেছে। কিন্তু কাব্য তো রেগে গিয়েছিল! তখন স্রোতের মনে হলো, কাব্য চড় থাপ্পড় মারবে ওকে, তা না করে ফ্ল্যাটে নিয়ে এল যে? স্রোতের মুখের সামনে হাত নাচিয়ে বলল কাব্য,
"কি ভাবছিস? এখনও থাপ্পড় মারলাম না কেন? ভিতরে আয়, স্পেশাল থাপ্পড় থেরাপি দিয়ে তোর মুখ বেকাবো আমি। এত বড় সাহস,আমাকে বুড়ো বলা!"
স্রোত দাঁত দিয়ে জিভ কাটল, কান ধরে কাব্যকে বলল,
"বললাম তো ভুল হয়েছে।"
"এই ভুলের কোনো ক্ষমা নেই স্রোত। আমাকে ওমন জঘন্য একটা চিঠি দেওয়ার কথা তুই ভাবলি কী করে?"
"কান ধরছি তো, ভালো আরেকটা চিঠি দেব না-হয়। ওগুলো তো আমার মনের কথা না।"
"আচ্ছা! মনের কথাগুলো বল দেখি?"
কাব্যের শান্ত কণ্ঠের প্রশ্নে স্রোতের চোখমুখের ভয় সরল। মিষ্টি হেসে খানিকটা এগিয়ে গেল সে। স্রোতের তুলনায় কাব্যের উচ্চতা বেশি, সেজন্যই কাব্যের শার্টের হাতায় টান দিয়ে ওকে নিচু হতে বলল স্রোত। কথা মতো কাব্য নিচু হলো, স্রোত ওর গলা জড়িয়ে ধরল, কানের কাছটায় গিয়ে বলল,
—'আপনি আমার কল্পনার রাজপুত্র কাব্য ভাই। আমার পরিপূরক আপনি! আপনি ছাড়া আমি পুরোপুরি শূণ্য।আপনি বিহীন নিজের অস্তিত্বও কল্পনা করতে পারি না আমি। জানেন তো, ইদানীং আমার একটা অভ্যাস হয়েছে। আপনার বকুনি না খেলে ভালো লাগে না আমার। রাতে বালিশের জায়গায় আপনার প্রশস্ত বুকে মাথা না রাখলে ঘুম আসে না। এই অভ্যাস বাজে না ভালো, বলুন তো? আমি মেয়েটা একটু হলেও কঠোর ছিলাম জানেন! কিন্তু আপনি এসে পুরোপুরি এলোমেলো করে দিলেন আমায়। আপনার বকুনি খেলে আমি যেমন রাগ করি, আপনার একটু ভালোবাসা পেলেই সেই আমি গলে যাই মোমের মতো। আমি চোখ বন্ধ করি বা খুলে রাখি, ঘুমন্ত অবস্থায় থাকি বা জেগে থাকি সবসময় আপনাকেই কল্পনা করি। মনে মনে গল্প সাজাই আপনাকে ঘিরে। আমার উপন্যাসের প্রতিটা পৃষ্টায় প্রতিটা লাইনে আমি ভালোবেসে খুঁজে চলি আপনাকেই। আমি আপনাকে ভালোবাসি কাব্য ভাই। নিজের সবটুকু দিয়ে ভালোবাসি!'
স্রোত এক নাগাড়ে বলে দিলো কথাগুলো। অতি আবেগে অষ্টাদশীর আঁখি জোড়া ছলছল করে উঠলো। মুখে তার রাজ্যের মায়া। নীলাম্বরীর এই মায়াবী চেহারায় বিভোর কাব্য! বাতাসের কারণে স্রোতের চোখ মুখে এসে পড়া চুল গুলো কানের পিঠে গুজে দিলো কাব্য। স্রোতের মাথাটা চেপে ধরল নিজের বুকে। চোখ টলমল করছে কাব্যের। স্রোত ওকে এত ভালোবাসে! এই অষ্টাদশী মেয়েটার মনজুড়ে কেবল কাব্যেরই বিচরণ! সে মন উজাড় করে ভালোবাসে কাব্যকে! নীলাম্বরীর মতো নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না কাব্য। কিন্তু কাব্যও যে নীলাম্বরীকে ভালোবাসে। কাব্য শক্ত করে জড়িয়ে ধরল স্রোতকে। পৃথিবীতে বোধ হয় এই একটাই মানুষ যাকে হারানোর তীব্র ভয় কাব্যের মনে! যে দূরে সরলে কাব্যের হৃদপিন্ডে ব্যথা হয়। যার অনুউপস্থিতি ভিষণ ভাবে পোড়ায় কাব্যকে। কাব্য এই অষ্টাদশী চঞ্চল হরিণীকে ভালোবাসে। নিজের থেকেও বেশি ভালোবাসে! স্রোত ছোট ছোট চোখ করে তাকাল কাব্যের মুখপানে। মনে মনে ভাবল, কাব্যের রাগ কমেছে, ঐ পচা চিঠির কথা হয়তো ভুলে গেছে এতো সময়ে! কিন্তু না, স্রোতের ভাবনা ভুল কাব্য স্রোতের চোখে একটা লাল কাপড় বেঁধে দিল। হাত ধরে ফ্ল্যাটের ভিতরে ঢুকতে ঢুকতে বলল,
"এসব ভালোবাসাময় কথায় কাব্যকে ভোলাতে পারবি না স্রোত। শাস্তি তোকে পেতেই হবে।"
"চোখ বাঁধলেন কেন? গলা কা'টবেন নাকি?"
"কা'টতেই পারি। তুই ইদানীং কথা বলিস বেশি!"
স্রোত ভয় পেল মনে মনে, কাব্যের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে সে। কাব্য তো কোনোভাবেই ছাড়ছে না স্রোতের হাত। স্রোতের ছটফটানি দেখে কাব্য ওকে কোলে তুলে নিল, ধমক দিয়ে বলল,
"স্রোত, চুপচাপ থাক। এত ছটফট করলে ছাদের উপর থেকে টুপ করে নিচে ফেলে দেব কিন্তু!"
স্রোত চুপ করে গেলো। বিড়াল ছানার মতো ঘাপটি মেরে বসে রইলো কাব্যের কোলে। কাব্য নির্দিষ্ট জায়গায় পৌঁছে কোল থেকে নামাল স্রোতকে। স্রোতের চোখের উপর থেকে কাপড়টা সরিয়ে তাকাতে বলল ওকে। স্রোত ভয়ে ভয়ে চোখ খুলে তাকাতেই সামনের দৃশ্য দেখে চমকিত হলো সে। কিছুটা পিছিয়ে আশ্চর্যের সহিত দুই হাত মুখে নিয়ে বলল,
"এতো আস্ত একটা বইয়ের লাইব্রেরি! এগুলো আমার?"
কাব্য হাসলো ওর নীলাম্বরীর হাসি মুখ দেখে। হেঁটে গিয়ে সোফায় বসতে বসতে বলল,
"নাহ, আমার তো আরও তিন-চারটে বউ আছে। তাদের জন্য এত আয়োজন!"
স্রোত বুঝে নিল এই সারপ্রাইজটা ওর জন্য। ইশশ, কি সুন্দর লাগছে জায়গাটা! রুমের একদিকে সুন্দর করে বই রাখার সেলফ, কত রকমের কত লেখকের বই সাজানো তাকে তাকে। সবই কি স্রোতের! ওর যে আনন্দ হচ্ছে, খুশিতে নাচতে ইচ্ছে করছে! ওমন একটা পচা চিঠি দেওয়ার শাস্তি যদি এত সুন্দর হয়, তাহলে তো স্রোত প্রতিদিন কাব্যকে একটা করে চিঠি দেবে!স্রোতের ঠোঁটের কোণে হাসি লেগে আছে। ছোট ছোট পা ফেলে কাব্যের পাশে এসে বসেছে সে৷ কাব্য কাছে টেনে নিল স্রোতকে ওর গালে চুমু দিয়ে কানের কাছটায় গিয়ে বলল,
"হ্যাপি?"
সাথে সাথেই উত্তর এল স্রোতের থেকে,
"অনেক।"
"এবার আমার গিফট চাই।"
"কি গিফট?"
"আমার পুরো তুমিটাকে চাই নীলাম্বরী।"
স্রোত তাকাল কাব্যের ঘোলাটে চোখ দুটোর দিকে। কেমন নেশা ধরানো চাহনি কাব্যের চোখ দুটোর। স্রোত যেন বশ মানল। কাব্যের গলা জড়িয়ে ধরল সে। প্রেয়সীর সম্মতি পাওয়া মাত্রই ওকে কোলে তুলে নিজের রুমে নিয়ে গেলো কাব্য।
.
.
.
ধ্রুব মাত্রই অফিস থেকে আসল। সবাই খাওয়ার জন্য ডাকছিল, কিন্তু ওর মন-মেজাজ ভালো নেই, তাই রুমে চলে এসেছে। গায়ের স্যুট খুলে সোফায় ছুড়ে ফেলেছে ধ্রুব, ওর ভালো লাগছে না কিছুই। রুমের এসিটা অন করে দপ করে বিছানায় পড়েছে সে। মাথাটা প্রচণ্ড ব্যথা করায় দুই হাত দিয়ে চেপে ধরেছে। মনের অজান্তেই ডেকে বসেছে তাহিয়াকে,
"তানুউউ,মাথা ব্যাথা করছে। মাথাটা টিপে দে তো।"
পেরিয়ে গেলো কয়েক সেকেন্ড,তাহিয়ার সাড়া না পেয়ে রাগ হলো ধ্রুবের। উঠে বসে আশেপাশে তাকিয়ে খুঁজল ওকে। কিন্তু তাহিয়া তো কোথাও নেই! গেল কোথায় ও? ধ্রুব বেলকনি, ওয়াশরুম সব জায়গায় খুঁজল তাহিয়াকে, না পেয়ে বিরক্ত হলো সে। সময় অপচয় না করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসল ধ্রুব। ডাইনিং টেবিলে তখন দীপ্ত আর দোয়েল ছিল, মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল ওরা। ধ্রুব হঠাৎই ওদের সামনে গিয়ে বলল,
"দোয়েল,তানু কোথায় রে?"
দোয়েল কপাল কুঁচকাল, রেগে তাকাল ধ্রুবের দিকে। ধ্রুব না বুঝে বলল,
"কি সমস্যা? তানু কোথায়? ওকে ডেকে বল আমি খুঁজছি।"
"ঢং করবে না একদম! তুমিই তো ওকে বাধ্য করেছ এ বাড়ি ছেড়ে চলে যেতে!"
দোয়েলের কথার মানে না বুঝে প্রথমে রাগ হলো ধ্রুবের কিন্তু পরক্ষণেই আবার হুশ ফিরল তার, মনে পড়ল কালকের ঘটনা। তাহিয়া তবে এ বাড়িতে নেই। ধ্রুব তো রেগে ছিল ওর উপর! মনের অজান্তেই ওকে খুঁজছে কেন? দীপ্ত কেমন মিটিমিটি হাসছে ধ্রুবের হাবভাব দেখে। ধ্রুব চোখ রাঙিয়ে তাকালেই সে বলে উঠেছে,
"তুমি বউমুনিকে মিস করছ ভাইয়া? তাহলে গিয়ে নিয়ে আসো না।"
"কখনোই না।"
কথাটা বলে চলে যাচ্ছিলো ধ্রুব দীপ্ত আবারও বলল,
"কবে দেখবে বউমুনির বিয়ে হয়ে গেছে অন্য কারো সাথে। তখন কিন্তু কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সময় আছে কাজে লাগাও ভাইয়া। তুমি আনতে গেলেই বউমুনি চলে আসবে।"
ধ্রুব ভ্রু কুঁচকালো রাগ মিশ্রিত কন্ঠে বলল,
"বেশি পেকেছিস তুই?"
দীপ্ত হাসছে৷ হাতে থাকা সিদ্ধ ডিমে কামড় দিয়ে বলছে,
"না তো অল্প একটু।"
ধ্রুবের রাগ মাত্রা ছাড়ালো দীপ্তের দিকে তেড়ে গেলেই সে তড়িঘড়ি করে টেবিলের নিচে ঢুকে পড়ল। দোয়েল কতো কি বলে ধ্রুবকে বুঝিয়ে সুজিয়ে ওর রুমে পাঠিয়ে দিল।
.
.
.
শেষে দেওয়া নোট বার্তা অবশ্যই পড়বেন।)
বিছানায় শুয়ে আছে স্রোত। কাব্য নিজের মাথায় হাত ঠেকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার নীলাম্বরীর মুখপানে। স্রোত কখনো চোখ খুলছে, কখনো আবার ঘুরে তাকাচ্ছে কাব্যের দিকে। কাব্য হাসছে বউয়ের পাগলামি দেখে। স্রোতকে দেখছে আর মনে মনে ভাবছে কাব্য,—“এ মেয়ে এত সুন্দর কেন? ঠিক যেন পুতুলের মতো! রক্তে-মাংসে গড়া জীবন্ত পুতুল। আর এই অতি সুন্দর মেয়েটা কাব্যের অর্ধাঙ্গিনী! কাব্য যে ভাগ্যবান, নীলাম্বরীকে পেয়েছে সে!”
ভাবলেও অবাক হয় কাব্য, কত বিরক্তি নিয়ে সে এসেছিল বাংলাদেশে। ভেবেছিল এখানেই আসলেই বিতৃষ্ণা, বিরক্তি, বিষাদ ঘিরে ধরবে তাকে। কাছের মানুষরূপী বিষাক্ত মানুষের ভিড়ে দম বন্ধ হয়ে আসবে তার, আবারও ফিরে যাবে আমেরিকায়! কিন্তু কাব্যের যে পিছুটান হয়েছে! স্রোত এসেছে কাব্যের জীবনে।কাব্যের অন্ধকার জীবনে আঁধার কাটিয়ে আলোর রেখা ফুটিয়েছে সে। এখানে এসে কাব্য ওর স্বপ্নে থাকা নীল চোখের নীলাম্বরীকে পেয়েছে যাকে সে সর্বক্ষণ কল্পনা করত নিজের পাশে। যার ছবি ফুটিয়ে তুলত রংতুলিতে আঁকা ক্যানভাসে। কে জানত মনের অগোছালো কাব্য খুঁজে চলেছে যাকে, সে তার এতটা কাছে! কাব্য যে পুরোপুরি দুর্বল হয়ে পড়েছে নীলাম্বরীর প্রতি। মাঝেমধ্যে রাগ করে হারিয়ে গেলে সেই আবার ফিরে আসে কাব্য৷ নীলাম্বরী চোখের আড়াল হলে কষ্ট হয় কাব্যের!এই বোকাসোকা মেয়েটাকে রেখে কাব্য যাবে কোথায়? ও যে দম আটকে ম'রে যাবে স্রোত কাছে না থাকলে!
কাব্য স্রোতের মুখে হাত বুলালো, পুরো মুখে চুমু দিয়ে বলল,
“হুট করে এসে এমন মায়ায় জড়ালে কেন মেয়ে? কখনো তুমি হারিয়ে গেলে যে শেষ হব আমি। তুমি ছাড়া যে আমি অসম্পূর্ণ!”
স্রোত নিভু নিভু চোখে তাকাল। দৃশ্যমান হলো কাব্যের মুখ। ওর অধরকোণে ফুটে ওঠা হাসির দিকে অপলক তাকিয়ে রইল স্রোত। হাসলে কত সুন্দর লাগে এই মানুষটাকে! কিন্তু সে তো কারণ ছাড়া হাসে না। যে মানুষগুলো মাঝেমধ্যে দুয়েকটা কারণে হাসে, তাদের হাসি বুঝি এতটাই সুন্দর হয়! স্রোত কাব্যের গালের ডিম্পল ছুঁয়ে বলল,
“ইশ! ভাবা যায়? এই ডিম্পলওয়ালা সুন্দর মানবটি আমার।”
কাব্যের ঠোঁটের হাসি চওড়া হলো। স্রোত আজকাল অনেক কথা বলে কাব্যের সামনে। প্রথম প্রথম স্রোতের যে ভীতু রূপটা ছিলো তা আর দেখে না কাব্য। এই চঞ্চল স্রোতকেই তার বেশি ভালো লাগে। কাব্য তো চায়, নীলাম্বরী ওর সাথে কথা বলুক!
কাব্যের এলোমেলো চুলের ভাঁজে হাত বুলিয়ে বলল স্রোত,
“আমি কোথাও হারাব না কাব্য ভাই। আপনাকে ছাড়াও যে নীলাম্বরীও অসম্পূর্ণ! আপনিহীন বেঁচে থাকার চেয়ে আমার কাছে মৃত্যুই শ্রেয়!”
কাব্য শক্ত করে জড়িয়ে ধরল স্রোতকে, চুমু দিল কপালে। কাব্যের ভেতরটায় কেঁপে উঠলো। হৃদস্পন্দন হচ্ছে দ্রুতগতিতে। এ মেয়ে বারবার মৃত্যুর কথা কেন বলে? নীলাম্বরী কি জানে না ওর মুখে এমন কথা শুনলে আহত হয় কাব্য! যন্ত্রণা হয় তার বুকে।কাব্য সেই আগের মতো ধরে রাখল স্রোতকে, কাঁপা কণ্ঠে বলল,
“এমন কথা আর বলবি না স্রোত। মে'রে ফেলব একদম!”
স্রোত আড়ালে হাসল। যে মানুষটা ওর মুখে ম'রে যাওয়ার কথা শুনে এতটা ভয় পাচ্ছে, সেই কিনা মে'রে ফেলার ভয় দেখাচ্ছে! স্রোত জানে, কাব্য ওকে মিছে মিছে ভয় দেখাচ্ছে।স্রোতও কাব্যকে জড়িয়ে ধরল।এমন ভাবে জড়িয়ে ধরল যেন ছাড়লেই সে পালাবে।কাব্যের অস্থিরতা আন্দাজ করতে পারছে স্রোত কেমন কাঁপছে ওর শরীর। বুকের ধুকপুকানি স্পষ্ট শুনছে সে। কাব্য এতো ভালোবাসে স্রোতকে? এতোটা ভয় পায় ওকে হারানোর!
স্রোত হঠাৎই খেয়াল করল ওদের দরজার সামনে কারো ছায়া পড়েছে, কাব্যকে হাতের ইশারায় দেখাতেই বুঝে নিল এ কাজ ওর মাথামোটা বন্ধুদের মধ্যে কারোর! কাব্য স্রোতকে ছেড়ে ধীর পায়ে এগিয়ে গেলো দরজার দিকে। দরজাটা আধখোলা ছিলো, কাব্য ধাক্কা দিতেই নজরে এলো চশমা পড়া দুটো গোল গোল চোখ। বেচারা স্নিগ্ধ এসেছিল এদিক দিয়ে,সে খেয়াল করেনি এটা কাব্যের রুম। কাব্য যে ফ্ল্যাটে এসেছে এও খেয়াল করেনি। ভুলবশত বেচারা দাঁড়িয়ে পড়েছিল এখানে। কিন্তু এখন বুঝতে পারছে নিজের অনিচ্ছায় সে কতো বড় ভুল করে ফেলেছে। কাব্য কিছু বলার আগেই স্নিগ্ধ দুইহাত দিয়ে নিজের কান ধরে মেঝেতে বসে পড়ল ভয়ে ভয়ে বলল,
“বিশ্বাস কর ভাই আমি তোদের রোমান্সে বাধা দিতে এখানে আসিনি।”
কাব্য প্রতুত্তরে কিছুই বলল না। ভ্রু কুঞ্চন করে তাকিয়ে রইলো স্নিগ্ধের ভয়ার্ত মুখের দিকে। স্নিগ্ধ বেচারা সত্যিই ভয় পেয়েছে কাব্য এখন ওকে লাথি মেরে দোতলা থেকে ফেলে দিলে অবাক হবে না! একটা ক্যাবলা মার্কা হাসি উপহার দিয়ে স্নিগ্ধ আস্তে আস্তে উঠে দাঁড়ালো, এক দুই পা করে কিছুটা পিছিয়েই এক দৌড়ে বারান্দা ছেড়ে নিচে নামল সে। কাব্য চোখ মুখ গম্ভীর করে তাকিয়ে আছে স্নিগ্ধের যাওয়ার দিকে। এদিকে স্রোত এসে কাব্যের পাশে দাঁড়িয়ে পেটে হাত চেপে হাসছে।
.
.
.
মধু ওয়াশরুম থেকে বেরিয়েছে মাত্রই। ভিজে চুলগুলো মুছে নিয়ে দাঁড়িয়েছে আয়নার সামনে পরনে ওর একটা টাওয়াল ব্যাতীত আর কিছুই নেই। সুনেহরা হুটহাট রুমে চলে আসতে পারে ভেবে দরজা আটকাতে গেলো মধু। তখনই আগমন ঘটল সুনেহরার।মধু থতমত খেয়ে জিজ্ঞেস করল,
“তুই এখানে? বাসায় কেউ নেই, নিজের রুমে যা।”
“কেউ নেই তো কি হয়েছে? তুই আর আমি তো আছি!”
“মানে? শুন সুনেহরা তুই আর আমি দুটো অবিবাহিত মেয়ে ছেলে! আমার রুমে তোর যখন তখন আসাটা বেমানান লাগে না?”
“না লাগেনা। কারণ আমি তোর ভবিষ্যৎ বউ।”
“আমি তোকে বিয়ে করব না।”
মধুর সোজাসাপ্টা জবাব। কিন্তু এ জবাবে যে মন ভেঙে গেলো সুনেহরার। এই ছেলে এমন করে কেন? কতো কি করে ওর মন পাওয়ার জন্য আর এভাবে দূরে ঠেলে দেয় বার বার!কিন্তু সুনেহরাহও ঠিক করে নিয়েছে এই মধুকে সে নিজের করেই ছাড়বে!নিজেই নিজের আধভাঙ্গা মনটা জোড়া লাগিয়ে নিল সুনেহরা মধুর দিকে এগোতে এগোতে বলল,
“তাই বুঝি? বিয়ে করবি না আমাকে? চিৎকার চেচামেচি করে এক্ষুণি লোক ডেকে এনে বলব, তুই আমার সাথে.....”
ভ্রু কুঁচকাল মধু রাগত্ব স্বরে বলল,
“আমি তোর সাথে কি?”
“বিয়ের আগেই বাসর করতে চেয়েছিস!”
মধু হাঁ করে তাকিয়ে রইলো মেয়েটার দিকে। রাগে ফুঁসছে সে। সুনেহরাকে ধমক দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে বললেও শুনেনি সে। উল্টো বলেছে ওর ফুপি নাকি দায়িত্ব দিয়ে গিয়েছেন উনার ছেলেকে দেখে রাখার জন্য তাই সুনেহরা এখান থেকে এক পাও নড়বে না। মধু বেজায় বিরক্ত সুনেহরার কাজে।রক্তিম চোখ দুটো নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে,
“এরকম একটা দজ্জাল মেয়ে জীবনে থাকলে আলাদা কোনো শত্রু লাগে? এই মেয়ের জন্য তোর জীবনে কখনোই শান্তি আসবে না রে,মধু।”
সুনেহরা মন দিয়ে শুনল মধুর কথা। এলো মেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে রাগত্ব স্বরে বলল,
“তুই আমাকে বকছিস? আর এই শান্তিটা কে?প্রেম ভালোবাসা করা হচ্ছে আমাকে ঠকিয়ে?”
“আজেবাজে বকিস না তো। দূর হো আমার সামনে থেকে।”
সুনেহরার প্রচণ্ড রাগ হলো। মধুর পরনে থাকা তোয়ালেটাতে টান দিয়ে বলল,
“এবার তোকে কে বাঁচাবে।”
মধুর চোখ দুটো বড় বড় হয়ে খুলে আসার উপক্রম। টাওয়াল খুললেই মান সম্মান শেষ! আজই ওর ইজ্জতের দফারফা করে ফেলবে এই অশ্লীল মেয়ে! মধু সুনেহরার হাত ঠেলে বলল,
“অ'শ্লীল কোথাকার, টাওয়াল ছাড়।”
“ছাড়ব না, আগে বল এই শান্তি কে?”
“কি মুসিবতে পড়লাম! টাওয়াল ছাড়,বেয়াদব। আমার ইজ্জত লুটতে চাইছিস, লজ্জা নেই তোর?”
"না,নেই। এই লজ্জাটা কি জিনিস,খায় না মাথায় দেয়?"
মধু রাগে হুংকার ছেড়ে বলল,
“বেশি হচ্ছে কিন্তু!”
সুনেহরা মনে মনে হাসছে। মধুকে জব্দ করতে পেরে বেশ খুশি সে। মধু এদিকে রাগে ফুঁসছে, শেষে কিনা এই অশ্লীল মেয়ে ওর মান-ইজ্জত লুটবে! সুনেহরার অতিরিক্ত বাড়াবাড়িতে বিরক্ত মধু। ওরা দরজার কাছেই ছিল, কেউ আসছে ভেবে মধু দ্রুত দরজাটা লাগিয়ে নিল। সুনেহরার হাতটা ঝাড়া মেরে সরালো নিজের থেকে। সুনেহরা বেশ অবাক হলো। এর গায়ে তো হাতির শক্তি! কেমন দুষ্টু চাহনিতে ঠোঁট কামড়ে তাকিয়ে আছে ওর দিকে। সুনেহরা গলা খাকারি দিল, গায়ের ওড়নাটা ঠিক করে বেরিয়ে যেতে চাইলে মধু খপ করে ধরে নিল ওর হাত। মধু ওর পরনের টাওয়ালের দিকে ইশারা করে বলল,
“এবার খোল।”
“কি...কি খুলব?”
“টাওয়াল।”
“ছিহ!”
“ছিহ,কেন? তুই না আমাকে ভালো করে দেখবি। গায়ে তো জামাকাপড় নেই, টাওয়ালটাও খুলে দিচ্ছি, ভালো করে দেখে নে।”
লজ্জারা ঘিরে ধরল মেয়েটাকে,অন্যদিকে তাকিয়ে বলে উঠল,
“না না, কিছু দেখাতে হবে না।”
মধু হেসে উঠল, সুনেহরার দিকে এগোতে এগোতে বলল,
“কেন বেইবি? লজ্জা লাগছে? আজ তোমার সব লজ্জা ভাঙাব আমি। বাড়িতে কেউ নেই, রুমেও তুমি-আমি ছাড়া আর কেউ নেই। দুজনের মধ্যে হালকা রোমান্স হলে মন্দ হয় না। তুমি আমাকে ভালো করে দেখবে আর আমিও তোমাকে ভালো করেই দেখব। ব্যাপারটা সুন্দর না?”
সুনেহরা শুকনো ঢোক গিলল, দরজা খোলার আপ্রাণ চেষ্টা করছে সে। কোনোভাবে এখান থেকে বেরিয়ে গেলেই বাঁচে! মধু আরেকটু কাছে এলেই সুনেহরা আঁতকে উঠে বলল,
“মোটেও না, ব্যাপারটা বিচ্ছিরি হবে।”
বলতে বলতে দরজাটা খুলে নিল সুনেহরা। শান্তির প্রশ্বাস ছাড়ল সে। দৌড়ে পালাল মধুর রুম থেকে। মধু দরজার সাথে হেলান দিয়ে তাকিয়ে রইল সুনেহরার যাওয়ার পানে। প্রথমে হাসলেও পরে কি যেন ভেবে চোখ-মুখ কালো করল সে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
“আমাদের কখনোই এক হওয়া হবে না সুনেহরা। তুই পবিত্র ফুল আর আমি পাপ। রক্তের দাগ লেগে গেছে আমার হাতে। আমি কি করে নষ্ট করি তোর সুন্দর জীবন? তুই বরং আমার থেকে দুরেই থাক!”
.
.
.
ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে হাঁটছে কাব্য। কখনো কখনো আবার কানে ফোন লাগিয়ে কারো সাথে গুরুত্বপূর্ণ কথা বলছে।চারিদিকে গরম পড়েছে। নাজেহাল অবস্থা মানুষের,এই গরমে টিকে থাকাই যেন কষ্টকর। বাইরে এতো রোদ পড়েছে জানলে কাব্য কখনোই বেরোতে না। কাব্য যেখানে দাঁড়িয়ে আছে, লোকজনের সমাগম সেখানে। এত মানুষ, চিৎকার-চেঁচামেচি, কথাবার্তায় মাথা ঘুরছে কাব্যের। বিরক্ত লাগছে ওর। হাত-পা কেমন কাঁপছে। কাব্য লোকজন পছন্দ করে না, বেশি মানুষের চিৎকার-চেঁচামেচিতে ওর দম বন্ধ লাগে। বেশি কিছু না ভেবে জায়গা ছাড়ল কাব্য। কিছুদূর যেতেই এক ভদ্রলোকের সাথে ধাক্কা লাগল ওর। উনার হাত থেকে বাজারের সব জিনিসপত্র পড়ে গেল। ভদ্রলোক কিছু না বলে একটা একটা করে তুলে নিলেন সব। কাব্য উনাকে হেল্প করতে চেয়েও পারল না ওর যে অস্বাভাবিক লাগছে সব। ভদ্রলোকও হয়তো বুঝেছেন, চোখের ইশারায় শান্ত হতে বলেছেন কাব্যকে।
কাব্য খুশি হলো, উনাকে সরি বলে চলে যাচ্ছিল, তখনই মনে হলো পাশ দিয়ে অতি পরিচিত কেউ হেঁটে গেল। কাব্য দ্রুত তাকাল পিছু ফিরে। ওর আম্মুর বয়সী কেউ একজন হেঁটে যাচ্ছেন সামনে দিয়ে।কেমন মা মা গন্ধ ভদ্রমহিলার শরীরে। কিছু মুহূর্তের জন্য কাব্যের মনে হলো, উনি ওর আম্মুই! ভদ্রমহিলার প্রতি অদ্ভুত টান অনুভব করল সে। এগোতে নিলেই রাহুল ওর হাত ধরে বলল,
“কোথায় যাচ্ছিস? সামনে ভিড় জমেছে! আমার সাথে চল।”
“কোথায় যাব?”
“ভুলে গেলি? আমাদের হসপিটাল যাওয়ার কথা, আজ তোর টেস্টের রিপোর্টগুলো আনতে হবে!”
কাব্য উপর-নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানাল রাহুলের কথায়। আবারও তাকাল ওদিকে, কিন্তু ঐ ভদ্রমহিলা তো চলে গেছেন জায়গা ছেড়ে! কাব্য কি তবে ভুল দেখেছে? ওর আম্মু এখানে আসবেনই বা কি করে? ধুর! সব কেমন বিরক্তিকর লাগছে। কি যেন মিস করছে কাব্য,কিন্তু কার শূন্যতা অনুভব করছে বুঝতে পারছে না সে!
কাব্য আর রাহুল দুজনেই গিয়ে গাড়িতে বসল। রাহুল আজ ড্রাইভ করবে, কাব্যের মাথা ঠিক নেই। বড় একটা শ্বাস ছেড়ে কেবল চোখটা বন্ধ করেছে কাব্য, রিংটোন বেজে উঠল ওর ফোনে। তড়িঘড়ি করে ফোনটা বের করতেই দেখল লিয়ার নাম্বার থেকে কল এসেছে। ভেবে নিল এটা স্রোত। আসার আগে বলেছিল, কোনো দরকার হলে লিয়াকে বলতে। দেরি না করে কাব্য কলটা রিসিভ করল। ফোনের ওপর প্রান্ত থেকে ভেসে এলো অতি পরিচিত মেয়েলি কণ্ঠস্বর,
“শুনছেন?”
এইটুকু বাক্যেই কাব্যের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মুহূর্তেই ফুরফুরে হলো ওর মন। সমস্ত বিরক্তি দূর হলো নিমিষেই! কাব্য বুঝি মনে মনে নীলাম্বরীকেই খুঁজছিল?নীলাম্বরীর কণ্ঠস্বর শোনা মাত্রই অদ্ভুতভাবে ওর মনটা শান্ত হয়ে গেল। এ মেয়ে কি জাদু জানে? কাব্যের নীরবতা দেখে আবারও ওকে ডেকে উঠল স্রোত,
“কি হলো, কথা বলছেন না যে! বাড়ি থেকে বেরুতেই ভুল গেছেন আমাকে?”
নীলাম্বরীর অভিমান দেখে মনে মনে হাসল কাব্য। স্রোতের কথার উত্তরে বলল,
“শুনছি, কি লাগবে বলো।”
“আমি ও বাড়িতে যাই?”
“কেন?”
“ফুপার শরীর খারাপ। দীপ্ত আর দোয়েল আপু আমাদের নিতে আসল। আপনি তো নেই, আমিই যাই?”
সাথে সাথেই ভেসে এলো কঠোর কণ্ঠস্বর,
“যেতে হবে না।”
স্রোতের মন খারাপ হলো। সাহস সঞ্চয় করে আবারও বলল কাব্যকে,
“যাই না!”
স্রোতের কথার উত্তরে বেশ রাগ হলো কাব্যের, গম্ভীর ভাব বজায় রেখেই বলল,
“অনেক দিন হলো তোর কানের নিচে থাপ্পড় পড়ে না। থাপ্পড় খাওয়ার শখ জাগল বুঝি? আমি আসার আগে রুমের বাইরে পা পড়লে ভালো হবে না,স্রোত!”
কাব্য কেটে দিল কলের লাইন। স্রোত মুখ ভেংচি কেটে বিড়বিড় করে বলল,
“হুহ্, মিছে মিছে কি খরগোশ বলি!”
~~~~~~
® আফরোজা আঁখি