ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 27

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [২৭]

তাহিয়াদের বাড়ি এসেছে ধ্রুব। কেন এসেছে, সে নিজেও জানে না। এতদূর তো আসল, কিন্তু এখন সাহস করে ভেতরে যেতে পারছে না। তাহিয়ার আব্বু কি জানেন ওদের ঝামেলার বিষয়ে? ধ্রুব তো উনাকে কথা দিয়েছিল তাহিয়াকে ভালো রাখবে। সবটা শুনে নিশ্চয়ই রেগে আছেন ওর উপর? ধ্রুব ভাবছে ভেতরে যাবে কি যাবে না, তখনই এক পিচ্চি দৌড়ে যাচ্ছিল ওর সামনে দিয়ে। ধ্রুবকে দেখে জিজ্ঞেস করল,
“আপনি বুঝি আপুকে দেখতে আসলেন?”

ভ্রু কুঁচকাল ধ্রুব, বুঝতে না পেরে বলল,
“মানে? কে কাকে দেখতে আসবে?”
“ওমা, আম্মু যে বলল আজ তাহিয়া আপুকে দেখবে বরপক্ষ আসবে।”

বাচ্চা ছেলেটা কি বুঝে কথাটা বলল সেই জানে, কিন্তু ধ্রুবের চোখ-মুখের ভাবভঙ্গি যে পরিবর্তন হয়ে গেছে কথাটা শোনা মাত্রই! তীব্র রাগে ফুলে উঠেছে কপালের শিরা। ফর্সা মুখটা ধারণ করেছে তামাটে বর্ণ! ধ্রুবের লাল লাল চোখ দুটোর চাহনি দেখে ভয় পেল বাচ্চাটা, দৌড়ে পালাল ওর সামনে থেকে। ধ্রুবের মেজাজ বিগড়ে গেছে। মাত্র তো কিছুদিন হলো তাহিয়া এখানে এসেছে,এরমধ্যেই তাহিয়া এতো দূর ভেবে নিয়েছে? বরপক্ষ ওকে দেখতে চলে এসেছে!

ধ্রুব দাঁড়িয়ে থাকতে পারল না জায়গাটায়। দ্রুত পায়ে হেঁটে চলে গেল তাহিয়াদের বাড়ির ভেতরে। তাহিয়া তখন আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে। ওর মামী জোর করেই সাজগোজ করাচ্ছেন। ভদ্রমহিলা জানেন না, তাহিয়া বিবাহিত। হুট করে আসায় ওর আব্বুও কিছু বলতে পারেননি। উনি বেশ রাগী; মেয়ের বিয়ে সম্পর্কে আগে কিছু জানানো হয়নি বলে আবার ঝামেলা বাধাবেন।ঝগড়াঝাটি করে চলে যাবেন আজই! উনার অনেক দিনের ইচ্ছে, তাহিয়াকে ছেলের বউ বানাবেন। কিন্তু উনার যে ছেলে নেই! নিজের ছেলে না থাকলে কি হবে, ভাইয়ের ছেলের বউ বানাবেন তাহিয়াকে! এই ভেবেই আজ কাউকে কিছু না জানিয়ে উনি আসতে বলেছেন ওদেরকে।

তাহিয়া এদিকে বেজায় বিরক্ত। না পারছে সহ্য করতে, না পারছে কিছু বলতে। ভদ্রমহিলা পা থেকে মাথা পর্যন্ত তাহিয়াকে পর্যবেক্ষণ করে বললেন,
“বাহ! কি মিষ্টি লাগছে তোকে,তাহিয়া। এক দেখাতেই আমার ভাইপোর পছন্দ হয়ে যাবে।”

ধৈর্যের বাঁধ ভাঙল তাহিয়ার। মামীকে বলতে চাইল সে বিবাহিত! তখনই চোখ গেল দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ধ্রুবের দিকে। তাহিয়া গিলে ফেলল মুখের কথা। ভদ্রমহিলা আবারও বললেন,
“কিছু বলবি?”

তাহিয়া ভালো মেয়েদের মতো দুইদিকে মাথা নাড়ল। তখনই ভদ্রমহিলার কানে ভেসে এলো কারো কর্কশ কণ্ঠস্বর,
“কি হচ্ছে এখানে?”

তাহিয়া আর ওর মামী দুজনেই তাকালেন দরজার দিকে।বুকে দুইহাত ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব। কন্ঠে তেজ কিন্তু চেহারাটা তার বরাবরের মতো শান্ত!ধ্রুবকে ভদ্রমহিলা ভ্রু কুঁচকালেন। কে এই ছেলে? তাহিয়ার বেডরুম পর্যন্ত আসার সাহস পেল কি করে? রাগত্ব স্বরে বললেন,
“কি হচ্ছে মানে? তুমি কে?”

ধ্রুব ততোক্ষণে তাহিয়ার সামনে এসে দাঁড়িয়েছে। চোখ-মুখ কঠিন করে ওকে বলছে,
“তানু, তুই বল আমি কে?”

তাহিয়া উত্তরে বলল,—“আপনি কে?”

ধ্রুব অবাক হলো, তাহিয়া ওর সাথে এভাবে কথা বলছে! তাহিয়া কি স্মৃতিশক্তি হারিয়েছে? ওকে চিনতে পারছে না কেন? নাকি ইচ্ছে করেই অপমান করছে ওকে? ধ্রুব শক্ত করে চেপে ধরল তাহিয়ার হাত। কণ্ঠে তেজ নিয়ে বলল,
“আমি কে মানে? ঢং করছিস তুই?”

তাহিয়ার মামী বুঝতে পারছেন না কিছুই। একবার তাকাচ্ছেন ধ্রুবের দিকে, তো আরেকবার তাকাচ্ছেন তাহিয়ার দিকে। তাহিয়া কেন কিছু বলছে না ছেলেটাকে? ওদের সম্পর্ক কি? ততোক্ষণে তাহিয়ার আব্বুও এসে দাঁড়ালেন ওদের সামনে। ধ্রুব নিজের চোখ-মুখের গম্ভীর ভাব বজায় রেখেই উনাকে বলল,
“আংকেল, আপনারা যান। আমি তানুর সাথে কথা বলব।”

ভদ্রমহিলা চোয়াল শক্ত করে কাঠকাঠ গলায় বলে উঠলেন,
“যাব মানে? তুমি একটা বাহিরের ছেলে হয়ে একা রুমে তাহিয়ার সাথে কি কথা বলবে? যাই কথা হোক, আমরা এখানেই দাঁড়িয়ে থাকব।”

তাহিয়ার আব্বুর কেমন অস্বস্তি হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। এত কিছু হবে, উনি জানতেন না। মাত্রই কিছুক্ষণ আগে শুনলেন সবটা, মাথায় উনারও আগুন জ্বলছে। কিন্তু এই অবুঝ মহিলাকে বুঝ দেবেন কি করে? মেয়ে মানুষেরা এমনিতেই দুই লাইন বেশি বুঝে! ভদ্রমহিলা সটান দাঁড়িয়ে রইলেন ওখানেই। ধ্রুবের মেজাজ খারাপ হলো, রেগে বলল,
“যাবেন মানে,এক্ষুণি এখান থেকে যাবেন!”

ধ্রুবের ধমকে কেঁপে উঠলেন ভদ্রমহিলা। কিছু বলতে যাবেন, তখনই আটকালেন তাহিয়ার আব্বু। উনাকে নিয়ে গেলেন রুম থেকে। ধ্রুব গিয়ে শব্দ করে দরজাটা লাগিয়ে এলো। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রইল তাহিয়ার দিকে। এই প্রথম বোধ হয় ধ্রুবকে এতটা রাগতে দেখছে তাহিয়া। চোখের চাহনি দিয়েই যেন ওকে ভস্ম করে ফেলছে লোকটা!
.
.
.
সুনেহরাকে নিয়ে শপিংমলে এসেছে মধু। নিজের ইচ্ছেতে সে আসেনি, এসেছে মায়ের বকুনি খেয়ে! এদিকে কাব্যও এসেছে স্রোতকে নিয়ে। ও বাড়ি যেতে দেয়নি বলে স্রোতের অনেক মন খারাপ। কাব্য লিয়ার থেকেই শুনল মন খারাপ হলে মেয়েদের গিফট দিতে হয় তাই কাব্য স্রোতকে শপিং করাতে নিয়ে আসল। সাথে ওর বন্ধুরাও এসেছে তবে ওরা চলে গেছে অন্যদিকে। কাব্যের ফোনে বারবার কল আসায় বিরক্ত হচ্ছে সে। স্রোতকে একটা জায়গায় দাঁড় করিয়ে কিছু দূরে গেল কাব্য। যাওয়ার আগে বারবার ওকে বলেছে জায়গা থেকে না নড়তে। স্রোতও বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকিয়ে সায় জানিয়েছে কাব্যের কথায়।

________________________

স্রোতকে দাঁড় করিয়ে রেখে সেই যে কাব্য গেলো, এখনো ফোনে কথা বলে যাচ্ছে। স্রোতের বিরক্ত লাগছে, এমনিতেই গরম তার উপর আবার বোরখা-হিজাব পরিয়ে ওকে প্যাকেট বানিয়ে নিয়ে এসেছে কাব্য। স্রোত এক পা দু’পা করে কিছুদূর যেতেই ছোট্ট একটা সাদা রঙের বিড়াল চোখে পড়ল। বিড়ালটা এদিক-ওদিক দৌড়াচ্ছে, কাউকে যেন খুঁজছে সে। হয়তো ভুল করে এখানে চলে এসেছে, এখন আর যাওয়ার পথ খুঁজে পাচ্ছে না। স্রোতের কেমন মায়া হলো, পিছু নিল বিড়ালটার। একটা জায়গায় গিয়ে বিড়াল ছানাটা থামলো, স্রোত ওটাকে কোলে তুলে নিল সাথে সাথেই। বিড়ালটা কতো কিউট! ওর কাব্য ভাইয়ের মতো। এটাকে সাথে করে নিয়ে গেলে মন্দ হবে না! কিন্তু কাব্য কি বিড়াল পছন্দ করে? যদি আবার বকাঝকা দেয় স্রোতকে!

স্রোত হাঁটছে আর কথা বলছে বিড়ালটার সাথে, তখনই সামনে দিয়ে পরিচিত কাউকে যেতে দেখল সে। স্রোত পিছু নিল মানুষটার। কপালে ভাঁজ পড়ল স্রোতের কাব্য এদিকে কোথায় যাচ্ছে, বুঝে পেলো না সে। স্রোত ঐ বিড়ালের বাচ্চাটাকে কোলে নিয়েই এগিয়ে গেলো কাব্যের পিছু পিছু। কিছুদূর গিয়ে আর খুঁজে পেলো না মানুষটাকে। স্রোতের মনে হচ্ছে, ও অচেনা এক জায়গায় এসে পড়েছে। এদিক-সেদিক তাকিয়ে বারবার খুঁজে চলেছে কাব্যকে কিন্তু কাব্য কোথায় হারিয়ে গেলো? স্রোত পা বাড়াল চলে যাওয়ার জন্য। তখনই কানে এলো কারো গলা ফাটানো চিৎকার। হয়তো কোনো বিপদে পড়েই এভাবে চিৎকার-চেঁচামেচি করছে লোকটা। বারবার সাহায্য চাইছে, আর বলছে তাকে বাঁচাতে! স্রোত এগিয়ে গেলো সামনের দিকে। কিছুদূর যেতেই পরিচিত কারোর অবয়ব চোখে পড়ল তার। ভয়ে আর আতঙ্কে কেঁপে উঠলো ওর ভেতর। ধুকপুকানি শুরু হলো বুকে। এ কি দেখছে স্রোত! অন্ধকার নিস্তব্ধ একটা গলি, আশেপাশে আবর্জনা আর তার মধ্যেই দাঁড়িয়ে কাব্য। মাটিতে পড়ে আছে এক মাঝবয়সী লোক। লোকটার মুখ কেমন তেতলে গেছে বুকে ধারালো ছুড়ির আঘাত স্পষ্ট! কাব্যের হাতে রক্তে মাখা ধারালো ছুরি, ওর ঠোঁটের কোনে লেগে থাকা পৈশাচিক হাসি দেখেই অন্তরাত্মা কেঁপে উঠলো স্রোতের।কোলে থাকা বিড়ালটাকে ছেড়ে দিয়েছে ততক্ষণে। কিছুটা পিছিয়ে গিয়ে কাঁপা কণ্ঠে বলে উঠেছে,
"আ..আপনি..এটা কি করলেন?"

স্রোতের সামনে দাঁড়িয়ে থাকা মানবটি ভ্রু কুঁচকে, চোখ-মুখে চরম বিরক্তি নিয়ে তাকাল ওর দিকে। মেয়েটা ভয় পেয়ে গেছে ভেবে দ্রুত তার কাছে এসে বলল,
"এই মেয়ে, চুপ একদম। আর একটা কথা বললে এখানেই মেরে ফেলব।"

স্রোত ভড়কালো, কেঁপে উঠলো ওর গলার স্বর,
"আ..আপনি খু’ন করেছেন!"
"হ্যাঁ করেছি। তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার অবস্থাও হবে ওর মতো।"

স্রোতের মাথা ঘুরছে, শরীর কাঁপছে ওর। কাব্য এসব কি বলছে? স্রোত যে নিতে পারছে না এসব। স্রোতের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি কাব্য নয় ও হলো মধু। সে নিজেও বিরক্ত হলো নিজের বোকামোতে। এদিকে লোকজন নেই, খবর পেয়েই তো আসল। তাহলে এই মেয়ে হুট করে কোথা থেকে এল? ওর প্ল্যান গড়বড় হলে সর্বনাশ হয়ে যাবে। মধুর সিক্স সেন্স বলছে এদিকে কেউ আসছে। স্রোতের হাত ধরে দ্রুত ওকে নিয়ে গেলো অন্যদিকে। স্রোত ভয় পেয়ে চিৎকার দিতে নিলেই মধু ওর মুখ চেপে গলায় ছুরি ধরে বলল,
"চুপ, চুপ একদম চুপ। মে'রে ফেলব কিন্তু!"

স্রোত চুপ করল। মধু আড়াল থেকেই দেখল,ঐ লোকটার সামনে এসে সুনেহরা বসেছে। ওর পাশেই মধুর বয়সী একটা ছেলে। ওরা নিজেদের মধ্যে কথা বলছে, কখনো আবার কানে ফোন ধরে অন্য কারো সাথে কিছু নিয়ে আলোচনা করে। বিষয়টা দেখে মনে হচ্ছে সুনেহরা কোনো অভিজ্ঞ আইনজীবী! সুনেহরা এটা সেটা অর্ডার করছে, আর লোকটিও ওর আদেশ পালন করছে। কেমন অভিজ্ঞদের মতো পর্যবেক্ষণ করছে সবটা। ওর মুখের হাবভাব এতোটাই স্বাভাবিক যেন এরকম কত লা'শ দেখেছে সে আগেও।এখানে এমন ঘটনা ঘটবে তা সুনেহরা আগে থেকেই জানতো। কিন্তু মধু যে সুনেহরাকে নরম মনের একটা নিষ্পাপ মেয়ে বলে জানে। যে র'ক্তে ভয় পায়, লা'শ দেখলে যার প্যানিক অ্যাটাক হয়! তাহলে সুনেহরা এখানে কি করছে? কার সাথেই বা কথা বলছে? মধুর মস্তিষ্ক যা বলছে তাই কি সঠিক? কিন্তু সুনেহরার প্রফেশন তো পুরোপুরি আলাদা! সুনেহরা এদিকেই আসছিল যেখানে মধু আর স্রোত দাঁড়িয়ে আছে। দেখে ফেলবে ভেবে মধু দ্রুত স্রোতকে নিয়ে চলে গেলো অন্যদিকে।

গাড়িতে বসে আছে স্রোত, পাশেই মধু। ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে মধুর সাথে থাকা জাফর নামের ছেলেটা। স্রোতের প্রচণ্ড ভয় করছে। পাশে বসে থাকা যুবকটিকে খেয়াল করল সে, বুঝল এটা ওর কাব্য ভাই নয়। কাব্যের মতো লোকটার গালে খোঁচা খোঁচা দাড়ি নেই, রঙটাও কাব্যের থেকে কিছুটা মলিন! পরনের সাজপোশাক পুরোপুরি ভিন্ন! এ স্রোতের কাব্য ভাই হতেই পারে না। কোনোভাবেই না। স্রোত জানে, কাব্য ভাই রাগী, বদমেজাজী কিন্তু সে কখনোই মানুষ মা'রবে না! মানুষ মারার মতো অন্যায় কাব্য করতে পারে না। তাহলে এই ছেলেটা কে? এ যে হুবহু কাব্যের প্রতিচ্ছবি! স্রোত ভয়ে ভয়ে বলল,
"আ..আপনি কে?"

মধু রেগে তাকাল স্রোতের দিকে। চোখ দুটো যেন শান্তি খুঁজে পেলো ওর। এতক্ষণে দেখল মেয়েটার মুখ। এ মেয়ে এত সুন্দর! মধুর মনে হচ্ছে আসমানের পরী নেমে এসেছে মাটিতে। কেমন ভ্রম ধরে যাচ্ছে ওর। কে এই মানবী? মধু বোধ হয় প্রথম এত সুন্দর কাউকে দেখল। এ মেয়ে যে অনেকটা ওর আম্মুর মতো! নিজের আজেবাজে ভাবনায় নিজেই বিরক্ত হলো মধু। ওর আম্মুর সাথে এ মেয়ের কোনো সম্পর্ক থাকবে কি করে? মধু চোখ রাঙিয়ে স্রোতের দিকে তাকিয়ে বলল,
"একদম চুপ। তোমার জন্য আমি ম'রতে ম'রতে বেঁচে গেছি। তোমাকে তো এমনি এমনি ছেড়ে দিব না।"

স্রোত কেঁপে উঠলো, কিছুটা সরে গেলো সে। কি করতে চাইছে এই লোকটা? কাব্য নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছে, স্রোত ওর পাশে নেই। কাব্য কি ঠিক আছে? হয়তো চিন্তা করছে স্রোতের জন্য। স্রোত কীভাবে ফিরে যাবে মানুষটার কাছে? স্রোত চোখ বন্ধ করল, সামনে ভেসে উঠলো কাব্যের মুখটা। স্রোত আবারও তাকাল মধুর দিকে, মিনতি করে বলল,
"আমাকে যেতে দিন প্লিজ। আপনার সম্পর্কে আমি কাউকে কিছু বলব না।"

"উঁহু, তোমাকে যেতে দিলেই আমি ফাঁসবো।"
"আ..আমিতো বলছি কাউকে কিছু বলব না।"
"চুপ একদম। আমি মেয়েদের বিশ্বাস করি না।"

স্রোতের হাসি পেলো কোনো এক মায়ের পেট থেকে বেরিয়ে আবার বলছে মেয়েদের বিশ্বাস করেনা! স্রোত লোকটাকে বলল,
"নিঃসন্দেহে আপনার আম্মুও একজন মেয়ে। উনাকে বিশ্বাস করেন না?"

মধু রেগে বলল,
"এই মেয়ে, তুমি নিজের সাথে আমার আম্মুকে মেলাচ্ছো? এত সাহস তোমার!"

স্রোতের চোখ-মুখ শক্ত। মনে মনে সাহস সঞ্চয় করেছে সে এখান থেকে যাবেই। কাব্য যে ওকে না পেলে পাগল হয়ে যাবে! স্রোত তো জানে, ওর অনুপস্থিতি অন্য কাউকে কষ্ট না দিলেও কাব্য ভাইকে ভেঙে-চুরে শেষ করে দিবে! স্রোতের ভাবনায় ছেদ পড়ল, জাফর ছেলেটা মধুকে ডেকে বলল,
"ভাই, সামনে পুলিশের লোক!"

মধুর মেজাজ খারাপ হচ্ছে। এই প্রথম এমন ঝামেলায় পড়ল সে। সবটা হয়েছে এই মেয়ের জন্য। মধুর তো ইচ্ছে করছে এক্ষুণি এই মেয়েকে গলা টিপে মে'রে ফেলতে। কিন্তু মেয়েটার মুখের দিকে তাকালেই যে উড়ে যাচ্ছে সব রাগ। মেয়েটা যে ফুলের মতো সুন্দর আর নিষ্পাপ! ওকে মধু মা'রবে কি করে? মধু বিরক্ত ভঙ্গিতে সামনে তাকাল, দেখল শার্ট-প্যান্ট পরিহিত সুনেহরাকে দাঁড়িয়ে থাকতে। যদিও সুনেহরা ওকে দেখেনি। কিন্তু ওকে এখানে এভাবে দেখে অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছালো মধু। সুনেহরা এখানে কি করছে? ওর সাজপোশাকই বা এমন কেন? মধুর মন যা বলছে তাই কি সঠিক? যাই হোক, ওকে আপাতত যেতে হবে এখান থেকে। সুনেহরার বিষয়টা পরে দেখে নিবে।মধু উপায় না পেয়ে স্রোতকে গাড়ি থেকে নামিয়ে দিলো, ওদের গাড়িটা দ্রুত বেগে ছুটে গেলো জঙ্গলের রাস্তা দিয়ে!

সুনেহরার হঠাৎই চোখ গেলো স্রোতের দিকে। মনে হলো এ মেয়েকে সে আগেও দেখেছে! হ্যাঁ, মনে পড়ছে সুনেহরার, ওর ফ্রেন্ড দোয়েলের সাথে অনেকবার এ মেয়েটাকে দেখেছে। সুনেহরার কেমন সন্দেহ হলো। তুফানের গতিতে যে গাড়িটা ছুটে গেলো, ওটা আসলে কার? সুনেহরা স্রোতের সামনে গিয়ে দাঁড়ালো। ভালোভাবে পরখ করল মেয়েটাকে,ও কেমন কাঁপছে। হয়তো অসুস্থ! চোখ-মুখে প্রচণ্ড ভয় স্রোতের। সুনেহরা ওকে জিজ্ঞেস করল,
"স্রোত, তুমি আমাকে চিনতে পারছ? কি হয়েছে তোমার? এখানে কি করছ?"

স্রোত এক দেখাতেই চিনে ফেলল সুনেহরাকে। এ মেয়েটাকে সে দেখেছে অনেকবার,দোয়েল আপুর ফ্রেন্ড সে। অচেনা জায়গায় পরিচিত কাউকে দেখে স্রোত কিছুটা স্বস্তি পেলো। উপর-নিচ মাথা নাড়িয়ে বোঝালো, সে সুনেহরাকে চিনে। মিষ্টি হেসে বলল সুনেহরা,
"আর ইউ ওকে? তোমার বাড়িতে কল দিব আমি?"

স্রোত তখন সাহস করে সবটা বলতে চাইল সুনেহরাকে। কিন্তু ঐ ছেলেটা যে দেখতে একেবারে কাব্যের মতো যদি ভুলবশত ওরা কাব্যকেই দোষী ভাবে?ঐ লোকটার খু'নি যদি কাব্য ভাইকেই বানিয়ে দেয়? এই ভেবেই মুখের কথা গিলে ফেলল স্রোত। ভেবে নিল এসব কাউকেই বলবে না। সুনেহরা আবারও কিছু জিজ্ঞেস করলে স্রোত ওকে বলল,
"আমাকে বাড়ি দিয়ে আসবে আপু?আমার ভয় লাগছে এখানে।"

সুনেহরা বয়েসে স্রোতের থেকে বড়ই হবে। মেয়েটাকে দেখে অদ্ভুত এক টান হলো ওর। মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল,
"হ্যাঁ, দিয়ে আসব। তার আগে বলো,ঐ গাড়িটা কার? তুমি কি করে এখানে আসলে?"

স্রোত মাথাটা নুইয়ে নিলো মিনমিনে কন্ঠে বলল,
"ঐ গাড়িটা কার আমি জানি না। আ..আমি আসলে রাস্তা হারিয়ে এখানে চলে এসেছি। আমায় বাড়ি দিয়ে আসো প্লিজ।"

আদুরে মেয়েটার এমন মিনতি অবজ্ঞা করতে পারল না সুনেহরা। ও কাজে এখানে এসেছে, তাও কমপ্লিট। তাই ভাবল স্রোতকে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে!
.
.
.
চারিদিকে অন্ধকার নেমে এসেছে। দিনের আলো কেটে গিয়ে রাতের আঁধারে ঢেকে যাচ্ছে চারিপাশ। কাব্য সেই কখন থেকে খুঁজে চলেছে স্রোতকে, তন্নতন্ন করে খুঁজে ফেলেছে পুরো শপিংমল। সিসিটিভি ফুটেজে কিছুই পায়নি সে। আশেপাশের প্রত্যেকটা দোকান,বাড়ি খুঁজে ফেলেছে কাব্য আর ওর বন্ধুরা, বাড়িতে কল দিয়েও জানানো হয়েছে সবটা। কিন্তু স্রোত তো বাড়িতেও যায়নি, কোথাও নেই সে! কাব্যের রাগ লাগছে, স্রোত কেন শুনেনা ওর কথা! আবার চিন্তা হচ্ছে, এই ভেবে ও ঠিক আছে তো? কোথায় গেলো কাব্যের নীলাম্বরী। ওর যে দমবন্ধ লাগছে! কাব্যের কাঁধে হাত দিয়ে বলছে রাহুল,
"চিন্তা করিস না কাব্য, আমরা স্রোতকে পেয়ে যাব।"

"কোথায় পাব রাহুল? ওর কাছে তো কোনো ফোনও নেই। আমি কীভাবে জানব আমার নীলাম্বরী কোথায় আছে? কোথায় গিয়েই বা খুঁজব ওকে। আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে, পাগল পাগল লাগছে। আমাকে এতো টেনশন দিচ্ছে তো! ওকে একবার খুঁজে পাই মে'রে ফেলব একদম!"

রাহুল শুরু থেকেই দেখছে কাব্যের অবস্থা। ওর চোখ মুখ কেমন লাল হয়ে গেছে, শরীর কাঁপছে রীতিমতো। স্রোতকে খুঁজতে এদিকে সেদিক ছুটে চলেছে এতো সময় ধরে। ইতিমধ্যে পুলিশ স্টেশনেও গিয়ে জিডি করেছেন ওর চাচা, কিন্তু রেজাল্ট তো শূন্য। স্রোত গেলো কোথায়? রাহুলের যে সহ্য হচ্ছেনা কাব্যের এই বিধ্বস্ত অবস্থা। কাব্যের ফোনে বার বার কল আসছে, তাই বিরক্ত হয়ে ফোনটাই মাঝরাস্তায় ছুড়ে ফেলেছে সে। ঠিক ঐ সময়ই রাহুলের ফোনে মেসেজ এলো, মেসেজটা দিয়েছে দোয়েল। মেসেজ বার্তাটুকু পড়েই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো ওর। কাব্যের কাছে গিয়ে বলল,
"কাব্য, চল বাড়ি ফিরি।"

কাব্যের মেজাজ খারাপ হলো। রাহুলকে ঝাড়ি মেরে বলল,
"তুই যা না ভাই। আমি নীলাম্বরীকে না পেলে কোথাও যাচ্ছিনা।"
"আরেহ ভাই, স্রোত বাড়িতেই আছে।"

কথাটা কাব্যের মস্তিষ্কে পৌঁছাতেই ভেতরটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেলো। বুকের ধুকপুকানি কমল, চেহারার বিরক্তি সরে গেলো মুহূর্তেই। কাব্য আর এক মিনিটও দেরি করল না, যাত্রা শুরু করল বাড়ির উদ্দেশ্যে। একদিকে স্রোতকে পাওয়ার আনন্দ হচ্ছে, অন্যদিকে রাগ! স্রোতের পাকনামোর জন্য ওকে যোগ্য শাস্তি দিবে কাব্য!

ধ্রুব আর তাহিয়া দাঁড়িয়ে আছে মুখোমুখি। ধ্রুবের চাহনি আর কথাবার্তায় তাহিয়ার কেমন অস্বস্তি হচ্ছে। সে চলে যেতে চাইলেই পথ আটকে বলল ধ্রুব,

"এসবের মানে কি তানু?"
"কোন সবের?"

ধ্রুব হুংকার ছেড়ে বলল,
"তুই ঢং করছিস আমার সাথে?"

ধ্রুব যতোটা রাগ দেখিয়ে তাহিয়াকে কথাটা বলেছে, তার থেকেও বেশি রেগে তাহিয়া বলে উঠেছে,
"তুই ঢং করছিস আমার সাথে? কেন এসেছিস এখানে? ডিভোর্সের বিষয়ে কথা বলতে তাই না? কিছুদিন অপেক্ষা করতে ধ্রুব। বলেছিলাম তো, ডিভোর্স পেপার পাঠিয়ে দিব!"

ধ্রুবের মেজাজ খারাপ হচ্ছে। যতোই চাইছে শান্ত থাকতে, তাহিয়া ওকে শান্ত থাকতে দিচ্ছে না। রাগ বাড়াচ্ছে কেবল! ধ্রুব এগিয়ে যাচ্ছে তাহিয়ার দিকে। পিছুতে পিছুতে তাহিয়ার পিঠ ঠেকেছে দেয়ালের সাথে। ধ্রুবের মতিগতি ভালো ঠেকছে না ওর কাছে। চলে যেতে চাইলেই ধ্রুব দু'হাত দিয়ে আঁকড়ে ধরল তাহিয়াকে। বিরক্তি ভঙ্গিতে বলল তাহিয়া,
"পথ ছাড় ধ্রুব। যেতে দে আমাকে।"

"কোথায় যাবি? বিয়ে করার শখ জেগেছে তোর! সেজেগুজে বরপক্ষের সামনে গিয়ে বসবি! তুই এতোদূর ভেবে নিয়েছিস তানু? আমিতো ম'রি'নি এখনও।"

তাহিয়া চোখ সরালো অন্যদিকে। চোখ মুখ কঠিন করে বলল,
"হ্যাঁ, আমি বিয়ে করব, সংসার করব। তোকে ভুলে যাব আমি। দেখিয়ে দিব, আমিও ভালো থাকতে পারি।"

কথাগুলো বলতে দেরি হলেও তাহিয়ার গালে থাপ্পড় পড়তে দেরি হয়নি। ধ্রুবের শক্তপোক্ত হাতের চড়ে ওর ফর্সা গালটাতে লালচে দাগ বসে গেছে। চোখের চশমাটা পড়ে গেছে মেঝেতে। তাহিয়া প্রথমে কিছু না বললেও, ধ্রুবের ব্যাবহারে বিরক্ত হয়ে ওর বুক ঠেলে দূরে সরাতে চাইল। কিন্তু ব্যর্থ হলো সে। ধ্রুব শক্ত করে তাহিয়ার চোয়াল চেপে ধরল, রাগে কাঁপছে ওর পুরো শরীর। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে অনেক আগেই, শান্ত চেহারাটা কেমন ভয়ংকর হয়ে উঠেছে। কণ্ঠে তেজ নিয়ে বলছে,
"কি বললি? আবার বল, আমি শুনিনি।"

তাহিয়া কান্না করছে, এতো বড় থাপ্পড় খেয়ে মাথাটা ওর ভনভন করে ঘুরছে। ধ্রুব এমন ভাবে ওকে ধরে রেখেছে যে বিরক্ত হচ্ছে সে। ধ্রুবের হাত শাড়ি ভেদ করে তাহিয়ার মেদহীন পেট স্পর্শ করেছে। বড় বড় নখের আঁচড়ে প্রচন্ড জ্বলুনি হচ্ছে। তাহিয়া চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিয়েছে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে ক্রমাগত। ধ্রুব এদিকে প্রচন্ড রেগে তাকিয়ে আছে তাহিয়ার মুখপানে।তাহিয়ার এই সাজগোছ পছন্দ হচ্ছে না ধ্রুবের। ও অন্য কারো জন্য কেন সেজেছে? ধ্রুবের মন চাইল, তাহিয়ার এই সাজ নষ্ট করে দিতে। বেশি কিছু না ভেবে তাহিয়ার খোপা করে রাখা ঘন চুলগুলো খুলে দিল ধ্রুব। এলোমেলো করে দিল পুরো শাড়িটা। তাহিয়া আঁতকে উঠল, কিছুটা পিছিয়ে হাত দিয়ে বুক ঢেকে বলল,
"কি হচ্ছে এসব? বের হো এখান থেকে।"

ধ্রুব বাঁকা হাসল, তাহিয়ার হাত টেনে ওকে কাছে নিয়ে আসল, শক্ত করে কোমর চেপে ধরে বলল,
"আমাদের এখনও বাসর হয়নি, রাইট? আজ হবে!"
"নেশা করেছিস?"

তাহিয়ার গালে হাত রাখল ধ্রুব, আবারও পর্যবেক্ষণ করল ওকে। এলো মেলো সাজগোছ,লেপ্টে যাওয়া লিপস্টিক, অগোছালো শাড়িতেও কতো সুন্দর লাগছে তাহিয়াকে। ধ্রুবের চোখে আগে কেন পড়ল না তাহিয়ার এই সৌন্দর্য! পরক্ষণেই আবার ভাবল ধ্রুব, ও তো কখনোই তাহিয়াকে লক্ষ্য করেনি সেভাবে! তাহিয়ার এই আবেদনময়ী শরীরটা যে ধ্রুবকে কাছে ডাকছে বার বার! কি করবে ধ্রুব, নিজের মনের কথা শুনবে কি? তাহিয়ার নাকের সাথে নাক ঘষে বলছে ধ্রুব,
"নেশা তো তুই নিজেই তানু। তোর এই মোহনীয় রূপ দেখে যে কন্ট্রোল হারাচ্ছি আমি।"

তাহিয়ার হাত পা কেমন অবশ হয়ে আসছে। হুট করে ধ্রুবের এমন কাছে আসা ভালো ঠেকছে না ওর কাছে। তাহিয়া ধ্রুবের বুক ঠেলে বলল,
"ছেড়ে দে প্লিজ।"
"ছাড়ব তবে শর্ত আছে।"
"কি শর্ত?"
"তোকে আজ আর এক্ষুণি আমার সাথে বাড়ি ফিরতে হবে।"

তাহিয়া কি বলবে বুঝে পেলো না। তবে আপাতত ওকে ধ্রুবের থেকে পালাতে হবে, এই ভেবেই সম্মতি জানালো সে। ধ্রুব ওকে ছাড়তেই শাড়িটা কোনোমতে ঠিক করে ছুটে গেলো ওয়াশরুমের দিকে। এবার আর ধ্রুব না গেলে ও ওয়াশরুমের দরজা খুলবে না!
.
.
.
'স্রোত বসে আছে সোফায়, ওকে ঘীরে রেখেছেন বাড়ির সবাই। সাবরিনা বেগমের মুখ দিয়ে কথা বের হচ্ছে না গলাটা কেমন শুকিয়ে আসছে। স্রোতের চেহারা দেখে মনে হচ্ছে সে প্রচন্ড ভয় পেয়েছে, কিন্তু কি হয়েছে জিজ্ঞেস করলে কিছুই বলছে না। সারাক্ষণ হাসতে থাকা মেয়েটা হুট করে চুপ হয়ে গেলো দেখেই বুকটা ভার হয়ে আছে উনার। স্রোতকে যে হাসিতেই মানায়,মন খারাপ করে রাখলে ভালো লাগেনা মেয়েকে! স্রোতের পিছনে দাঁড়িয়ে থাকা দীপ্ত বলে উঠলো তখন,
"ঐ তো ভাইয়া চলে এসেছে।"

দীপ্তের কথা শুনে সকলেই তাকালেন দরজার দিকে, কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে কাব্য,ওর পাশেই রাহুল আর ওদের বাকি বন্ধুরা। সকলের মুখের চিন্তার চাপ স্পষ্ট। কাব্য দ্রুত এসে স্রোতের সামনে দাঁড়ালো, স্রোত দেখল মানুষটাকে। চোখ দুটোতে তীব্র রাগ। চেহারা কেমন কঠোর করে রেখেছে লোকটা। স্রোত জানে কাব্য রেগে আছে রাগারই কথা! কিন্তু স্রোতেরও কষ্ট হয়েছিল তখন মনে হচ্ছিলো আর ফিরতে পারবে না কাব্যের কাছে! সত্যিই যদি এমন হতো? কথাটা ভাবনায় আসতেই অষ্টাদশীর মনটা ভার হলো প্রিয়জনকে হারানোর ভয়ে।
আশেপাশে কে আছে না আছে দেখেই স্রোত লুটিয়ে পড়ল কাব্যের বুকে। কান্না করে দু'হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল কাব্যকে। কাব্য কিছুই বলল না,ওর ওতো কান্না পাচ্ছে অস্থির লাগছে খুব। স্রোতকে কাছে পেয়ে মনে হচ্ছে দেহে প্রাণ ফিরে পেয়েছে সে। কাব্য বুঝতে পারছে স্রোত ভয় পাচ্ছে ওকে,কথা না বলে স্রোতকে কোলে নিল কাব্য,সিঁড়ি বেয়ে চলে গেলো নিজেদের বেডরুমের দিকে। স্রোত কাব্যের যাওয়ার পানে তাকিয়ে দীপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
"কবে যে কাব্য ভাইয়ার মতো আমারও একটা বউ হবে!"

'সাবরিনা বেগম আর উনার জা ভ্রু কুঁচকে তাকালেন দীপ্তের দিকে। দোয়েল হাসছে আর ভাবছে এক্ষুণি বুঝি থাপ্পড় পড়ল দীপ্তের গালে। কিন্তু এমন কিছুই হলো না গালে থাপ্পড় পড়ার আগেই দীপ্ত দৌড়ে পালালো।
.
.
.
'সুনেহরা এসে দাঁড়িয়েছে কিচেনে থাকা সাহেলা বেগমের কাছে। রেগেমেগে বলছে,
"ফুপি তোমার ছেলে কোথায়?"

সাহেলা বেগম আড়চোখে একবার দেখে নিলেন সুনেহরাকে ভ্রু কুঁচকে বললেন,
"আমার ছেলে কোথায় মানে? তোরা তো একসাথেই বেরুলি।"
"হ্যাঁ বেরিয়েছিলাম। কিন্তু তোমার ছেলে আমাকে একা ফেলে রেখে চলে এসেছে।"

মধু তখন জামাকাপড় পালটে কিচেনের দিকেই আসছিল। সুনেহরার কথাবার্তা শুনে দরজার পিছনে লুকিয়ে পড়েছে সে। মনে মনে গালাগালি করছে ওকে। এই মেয়ের সমস্যা কি? করে তো ব্যাংকে জব, তাহলে পুলিশের মতো হাবভাব কেন? ও কি মধুর আশেপাশে থাকে অন্য কোনো মতলবে? হবে নিশ্চয়ই! মধু কি মিছে মিছে বলে মেয়েরা ছলনা জানে!এই সুনেহরা মেয়েটা আস্ত একটা রহস্য!

সুনেহরা কিচেন থেকে বেরিয়ে মধুর রুমের দিকে যাচ্ছিলো। সামনের কেবিনেটের আয়নায় মধুর প্রতিবিম্ব দেখল সে। সোজা তাকাল দরজার দিকে। মধু বুঝে নিয়েছে সুনেহরা ওকে দেখে ফেলেছে। চুপচাপ দরজার চিপা থেকে বেরিয়ে সে নিজের রুমে চলে গেছে। পিছু নিয়েছে সুনেহরাও। মধুর রুমে ঢুকে দরজা আটকালো সুনেহরা। মধু রক্তচক্ষু নিয়ে তাকাল ওর দিকে, রেগে বলল,
"কি সমস্যা? বের হয়ে যা এখান থেকে।"

উত্তরে সুনেহরা ওর সামনে গিয়ে বলল,
"তুই কোথায় ছিলি দিব্য?"
"কোথায় ছিলাম মানে? তোর সাথেই তো ছিলাম।"
"উঁহু, তুই আমার সাথে ছিলি না। ছিলি অন্য কোথাও।"

মধুর চোখ মুখে অন্ধকার,নিজেকে স্বাভাবিক করে বলে,
"মানে? কি বলতে চাইছিস তুই?"
"শপিংমলের ঠিক উল্টো দিকের গলির মধ্যে একটা লাশ পাওয়া গেছে।"
"তো?"
"ঐ মৃতদেহের পাশে তোর হাতের ব্রেসলেটটা কি করছিল দিব্য?"
"মানে? এই একরকম ব্রেসলেট কি দুনিয়াতে একটাই আছে?"
"না তো। এরকম অসংখ্য ব্রেসলেট আছে। কিন্তু তোর হাতের ব্রেসলেট গেল কোথায়?"

মধু বিরক্ত হচ্ছে। এই সুনেহরা সব ছেড়ে ওর পিছে কেন পড়েছে? মধু মেজাজ দেখিয়ে বলল,
"এইই! তুই পুলিশের মতো জেরা করছিস কেন? কি সমস্যা তোর? তুই কি বলতে চাইছিস আমি ঐ লোকটাকে মে'রে'ছি?"

সোজা সাপ্টা উত্তর দিলো সুনেহরা,
"তাই তো মনে হচ্ছে।"
"প্রমাণ আছে?"

সুনেহরা ওর উঁচিয়ে আবারও দেখালো ব্রেসলেট টা,চোখ মুখে গম্ভীর ভাব এনে বলল,
"প্রমাণ এই ব্রেসলেট!"

মধু বাঁকা হাসল। প্যান্টের পকেট থেকে একই রককের একটা ব্রেসলেট বের করে হাতে পরল। হাতটা উঁচিয়ে সুনেহরাকে দেখিয়ে বলল,
"এই যে, এই ব্রেসলেটটা তাহলে কার?"

সুনেহরা প্রতুত্তরে কিছুই বলল না৷ ও জানে মধু কতোটা চালাক!ইচ্ছে করেই বিভ্রান্ত করার চেষ্টা করছে ওকে। সুনেহরা নিশ্চুপ সাথে মধুও। পিনপতন নীরবতা বিরাজ করছে রুমে শোনা যাচ্ছে কেবল সিলিং ফ্যান চলার আওয়াজ! নিরবতা ভেঙে মধুর দিকে প্রশ্ন ছুড়ল সুনেহরা,
"তুই কি কাজ করিস,দিব্য?"

সুনেহরার কথায় উত্তরের বদলে নিজেও পালটা প্রশ্ন করল মধু,
"তুই কি কাজ করিস? কেন এতো জেরা করছিস আমাকে?"
"কারণ আমি তোর ক্ষতি চাই না।"
"আমার ভালো-খারাপ নিয়ে তোকে ভাবতে হবে না সুনেহরা। নিজের চরকার তেল দে।ভুলেও আমার সামনে আসবি না আর। যখন তখন না বলে আমার রুমে ঢুকবি না। বিরক্ত হই আমি।"
"বেরুবো বলে তো আসিনি।"
"কেন এসেছিস এখানে?কে তুই?"

হুট করেই হেসে উঠলো সুনেহরা৷ এই তো মেয়েটার সেই চিরচেনা চঞ্চল রূপ! যে রূপ বার বার মুগ্ধ করে মধুকে। কিন্তু মধু আপাতত রেগে আছে সুনেহরার এই সুন্দর,চঞ্চল রূপ স্পর্শ করতে পারল না তাকে৷ মধুর দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলল সুনেহরা,
"আমি কে মানে? আমি সুনেহরা সিদ্দিকী,আব্বুর মেয়ে আর দিব্যের হবু বউ।"

মধু ভ্রু কুঁচকে তাকিয়ে রইল সুনেহরার দিকে। ও বেশ বুঝতে পারছে সুনেহরার অন্য কোনো মতলব আছে। মধু যা ভাবছে তাই যদি সত্যি হলে সুনেহরা ওর জন্য বিপদ। ওদের দূরে থাকাই শ্রেয়! আচমকাই টান পড়ল সুনেহরার হাতে। মধু ওকে রুম থেকে বের করে দিয়ে রাগী কণ্ঠে বলল,
"দ্বিতীয় বার আমার সামনে আসবি না, মে'রে ফেলব একদম!"

সুনেহরা বাঁকা হাসল। ওর মুখে লেগে থাকা প্রাণোউজ্জ্বল ভাবটা নিমিষেই হারিয়ে গেল। কিছুটা এগিয়ে বলল,
"মেরে ফেলবি? মেরে ফেলা খুব সহজ? তুই এগুলোতে এক্সপার্ট বুঝি?"

মধু প্রচণ্ড বিরক্ত আজ। অন্য সময় হলে কিছুই বলত না সে, তবে আজকের ঘটনার পর আর এই সুনেহরাকে বিশ্বাস করবে না মধু! সুনেহরা আরও কিছু বলতে চাইলে মধু ওর হাত দুটো শক্ত করে চেপে ধরল দেয়ালের সাথে। চোখমুখ কঠোর করে,কণ্ঠে তেজ নিয়ে বলল,
"কে তুই? নাটক করছিস আমার সাথে। তুই আমাকে চিনিস না সুনেহরা, মেরে ফেলব বিশ্বাস কর! আমার সাথে ছলনা করার শাস্তি কতোটা ভয়ংকর বোঝাবো তোকে।"

সুনেহরা প্রতুত্তরে কিছুই বলল না। মধু ওকে ছেড়ে দিয়ে চলে যাবে, তখনই গিয়ে পথ আটকালো ওর। জলে টইটম্বুর সুনেহরার চোখ দুটো। ও যে এই শ্যামবর্ণের সুদর্শন মানবটিকে বড্ড ভালোবাসে। তার কোনো ক্ষতি চায় না সুনেহরা! মধু তাকিয়ে আছে মেয়েটার চোখের দিকে। এ চোখ দুটো যেন রহস্যে ভরা! শত চেষ্টা করেও এ চোখ দুটোর ভাষা পড়তে পারছে না মধু। সুনেহরা মধুর হাতটা ধরল নিজের দুহাত দিয়ে। ওর হাতটা নিজের গালে ঘষে বলল,

"দিব্য, আমি তোকে ভালোবাসি। বিশ্বাস কর, আমি তোর ভালো চাই সর্বক্ষণ। এমন কোনো কথা নিশ্চয়ই আছে যা তুই কাউকে বলতে পারছিস না? কাউকে বলতে না পেরে কথাগুলো তোর মাথায় কিলবিল করছে,তুই কষ্ট পাচ্ছিস অথচ কাউকে বলতে পারছিস না,তাই না?কথাগুলো তুই আমাকে বল। তোর মনটা হালকা হবে। তোর আকাশ পরিমাণ ভুল থাকলেও আমি তা নিজ হাতে শুধরে দিব।"

মধু হেসে উঠল। সুনেহরার কাজল-কালো চোখ দুটোর সাথে চোখ মিলিয়ে বলল,
"পুরো আমিটাই ভুলে ভরা সুনেহরা। তুই শুধরাতে পারবি না আমাকে। আমার কাছাকাছি আসলে পুড়তে হবে তোকে।"
"পুড়তে পুড়তে ছাই হয়ে গেলেও আমি তোকে শুধরে নিব দিব্য! তুই শুধু বল, তুই কোনো ভুল করিসনি?"

'মধু নিশ্চুপ। সে যে অগণিত ভুল করেছে! এই ভুলে ভরা জীবনে সুনেহরাকে সে জড়াবে না কোনোভাবেই। সুনেহরার চোখ বলছে, ও মধুকে ভালোবাসে, নিজের মনপ্রাণ উজাড় করে ভালোবাসে।কিছুক্ষণ আগের রহস্যে ঘেরা চোখ দুটো যেন হারিয়ে গেছে এ চোখে মধু নিজের প্রতি ভালোবাসা দেখছে! কথাগুলো ভেবে কিছুটা শান্ত হয়েছিল মধু, কিন্তু পরক্ষণেই আবার কি যেন মাথায় এলো। সরে গেল সুনেহরার থেকে কিছু দূরে। ধমকের স্বরে ওকে চলে যেতে বলল। এবারে মধুর ধমকটা খুব খারাপ শোনাল। দেরি না করে চলে গেল সুনেহরা।
.
.
.
'রাহুল চুপিচুপি দোয়েলের রুমে এসে ঢুকেছে।কোনো মেয়ের রুমে এভাবে না বলে ঢোকা খারাপ দেখায় ভেবেই চলে যাচ্ছিলো সে,তখনই কানে এলো কারো চিৎকার। রাহুল খেয়াল করে বুঝল চিৎকারটা এসেছে ওয়াশরুম থেকে।এই কন্ঠ রাহুলের পরিচিত! রাহুলের মন বলল ওর পাখি ভালো নেই হয়তো কোনো সমস্যা হয়েছে! সাত পাঁচ না ভেবে রাহুল ছুটে গেলো ওয়াশরুমের দিকে। দরজাটা আধখোলা ছিলো, দোয়েল হয়তো কোনোরকমে খুলেছে দরজাটা। রাহুল দরজা ঠেলে ভেতরের দিকে তাকালেই মেঝেতে পড়ে থাকা দোয়েলকে দেখল। সাবানের ফেনায় পা পিছলে মেয়েটা পড়ে গেছে ওভাবে। কোমরের প্রচন্ড ব্যথায় গোঙাচ্ছে সে। রাহুলের কলিজা কেঁপে উঠলো ডেকে বলল দোয়েলকে,
"পাখি! আর ইউ ওকে?হেল্প করব আমি?"

'পরিচিত পুরুষালী কন্ঠে ধ্যান ভাঙলো দোয়েলের। কি হচ্ছে ভাবনায় আসতেই ব্যথা ভুলে তড়িৎ গতিতে রাহুলের দিকে তাকাল সে। নিজের দিকে তাকালেই ভয়ে আর সংকোচে গুটিশুটি মেরে বসে রইলো মেয়েটা। পরনে যে কেবল একটা টাওয়াল ছাড়া আর কিছুই নেই ওর৷ কোন অলুক্ষুণে দরজাটা খুলেছিল এই ভেবেই নিজেকে নিজে বকাবকি করছে সে। দোয়েল চিৎকার দিতে নিলেই রাহুল দ্রুত গিয়ে মুখ চেপে ধরল ওর। কিছুক্ষণ পর মুখের উপর থেকে হাত সরাতেই বলল দোয়েল,
"আ..আপনি এখানে কি করছেন।"
"চুপ,ইডিয়ট কোথাকার! তুমি এতো বড় একটা মেয়ে পড়ে গেলে কি করে?"
"ব্যালেন্স হারিয়ে পড়ে গেছি। আমাকে নিয়ে এতো ভাবতে হবে না,আপনি বের হোন এক্ষুণি!"
"তোমাকে এভাবে ছেড়ে আমি যাই কি করে?"
"কিচ্ছু হয়নি আমার। আপনি যান প্লিজ।কেউ দেখে নিলে সর্বনাশ হবে!"
"হুশশ! কিছুই হবে না।"

কথাটা বলেই দোয়েলকে কোলে তুলে নিল রাহুল চরম বিষ্ময়ে দোয়েলের চোখ দুটো বড় বড় হয়ে খুলে আসার উপক্রম তবুও সে চুপ আছে ভয়ে। কেউ না আবার রাহুল আর ওকে একসাথে দেখে ফেলে তাহলেই তো কেলেঙ্গকারি হবে!
.
.
.
'স্রোত শুয়ে আছে কাব্যের বুকে মাথা রেখে। কাব্য ওকে বারবার জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে বলতে। কিন্তু স্রোত বলতে নারাজ। সে চায় না কাব্য চিন্তা করুক! কাব্য হাত বুলালো স্রোতের পুরো মুখে। কপালে আলতো করে ঠোঁট ছুঁইয়ে বলল,
"স্রোত, কি হয়েছে আমাকে বল? কোথায় ছিলি তুই? আমি বলেছিলাম তো জায়গা থেকে না নড়তে, পাকামো করতে গেলি কেন?"

কাব্য শান্ত কণ্ঠেই বলেছে কথাগুলো, কিন্তু ওর তো সবসময় চোখ-মুখে গম্ভীর ভাব থাকে। কথাগুলো শুনায় অন্য রকম। স্রোত ভাবল কাব্য রাগ করেছে। ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল,
"বললাম তো, ভুল হয়েছে।"
"কেন করিস এমন ভুল? আরেকটু সময় অতিক্রম হলে কি হতো বল তো! নিঃশ্বাস আটকে ম'রে যেতাম আমি।"

ভেতরটা কেঁপে উঠল স্রোতের। হাতটা চেপে ধরল কাব্যের মুখে। চোখ বেয়ে আপনা-আপনি পানি গড়িয়ে পড়ল তার। কাব্য সাথে সাথেই মুছে নিল নীলাম্বরীর চোখের পানি। পুরো মুখে অজস্র চুমু দিয়ে বলল,
"কাঁদবে না একদম! তুমি কাঁদলে আমার বুকের বাঁ পাশটায় প্রচণ্ড যন্ত্রণা হয় নীলাম্বরী। ব্যথা তো অনেক পেলাম, তুমি আর ব্যথা দিও না আমায়!"

স্রোত ভালো করে দেখল কাব্যকে। হাত বুলালো মানুষটার পুরো মুখে। এই তো স্রোতের কাব্য ভাই। কতো সুন্দর মায়াবী চেহারা তার! মুখে রাজ্যের মায়া আর চোখ ভর্তি ভালোবাসা। এ ভালোবাসা কেবল স্রোতের জন্য! কাব্যের নীলাম্বরীর জন্য! কতো ভাগ্যবতী স্রোত? এতো বড় পৃথিবীতে, এতো মানুষের ভিড়ে কাব্যের মনে ভালোবাসা জন্মেছে কেবল নীলাম্বরীর জন্য!হ্যাঁ, সত্যিই তো, স্রোত ভাগ্যবতী! ওর সুখে কারো নজর না লাগুক। স্রোত কথা না বলে মুখ গুঁজল কাব্যের বুকে।
.
.
.
তাহিয়া আর ধ্রুব বাড়ি এসেই জেনেছে সবটা। তাহিয়া একবার স্রোত কাব্যের রুমে গিয়ে দেখে এসেছে স্রোতকে। কিন্তু কাব্য রুমে ছিলো, তাই কথা বলতে পারেনি সে। কাব্য সবাইকেই বারণ করে দিয়েছে এ বিষয়ে স্রোতকে কিছু জিজ্ঞেস না করতে, তাই কেউ আর বাড়তি কথা বলেনি! তবে স্রোতের এক্সট্রা কেয়ার প্রয়োজন। হয়তো ভয় পেয়ে আছে কোনো কারণে। এই ভেবেই তাহিয়া স্রোতের রুমে হাতের প্লেটে করে ওর পছন্দের ছিড়ের পোলাও নিয়ে এসেছে। তাহিয়া রুমে আসতেই দেখল, চুপচাপ বিছানায় শুয়ে আছে স্রোত। কাব্য তখন রুমে ছিলো না। তাই সাহস করেই তাহিয়া স্রোতের পাশে গিয়ে বসল। স্রোতকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝল, ও অসুস্থ! চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল,
"স্রোত, ঠিক আছো তুমি?"

স্রোত বিড়ালের মতো ব্ল্যাঙ্কেটের তল থেকে মুখ বের করে বলল,
"একদম ঠিক নেই গো তাহিয়া আপু। পেটের মধ্যে কেমন গুরগুর করছে, মনে হয় বাবু আসবে।"

কথাটা বলেই লজ্জা পাওয়ার ভান ধরল স্রোত। তাহিয়া মনে মনে হাসল। স্রোত ওর দিকে তাকালেই হাসি থামিয়ে বলল,
"তুমি ঠিক বলছ স্রোত?"
"মিথ্যা বলব কেন?"

স্রোতের নাকের ডগা আর গাল দুটো লাল হয়ে গেছে লজ্জায়। সে ব্ল্যাঙ্কেট দিয়ে মুখ ঢেকে নিল। তাহিয়া ফের বলল,
"বাবাহ! আমাদের স্রোত লজ্জা পায় বুঝি?"
"পাই তো, অল্পস্বল্প!"

শব্দ করে হেসে উঠল তাহিয়া। এ স্রোতের কথাবার্তা ওকে সবসময় হাসিয়ে ছাড়ে। এ বাড়িতে বোধহয় সবথেকে ভালো আর নির্ভেজাল মানুষ স্রোত, দীপ্ত আর ছোট্ট কোয়েল। বাকিরা কে কেমন, আজও বুঝে উঠতে পারেনি তাহিয়া! স্রোত উঠে বসল, তাহিয়াকে বলল,
"এই তাহিয়া আপু। তুমি তো ডাক্তার, আমাকে ভালো করে দেখো তো। মনে হচ্ছে না বাবু আসবে?"

কাব্য মাত্রই এসে দাঁড়িয়েছে দরজার সামনে। স্রোতের কথাটা কানে যেতেই ভ্রু কুঁচকে বলল,
"বেবি পেটে আসলে পেট গুরগুর করে? কে বলেছে এটা?"

কাব্যের কণ্ঠস্বর কানে আসা মাত্রই উঠে দাঁড়াল তাহিয়া। স্রোতকে বিদায় জানিয়ে চলে গেল সে। কাব্য এসে স্রোতের সামনে দাঁড়াল, চোখ মুখে সেই গম্ভীর ভাব! স্রোত মাথাটা নুইয়ে বলল,
"কেন, আমি বলেছি।"
"তুই ডাক্তার?"
"না, আমি বাবুর আম্মু তো! তাই বুঝতে পারছি, বেবি নড়াচড়া করছে বলেই তো এমন হচ্ছে!"

কাব্য কটমটিয়ে বলল,
"মাথামোটা কোথাকার! ভাজাপোড়া খেয়েছিস হয়তো। তাই এমন হচ্ছে।"

স্রোত মুখ ভেংচি কেটে শুয়ে পড়ল বিছানায়। ব্ল্যাঙ্কেট দিয়ে মুখ ঢেকে বিড়বিড় করে বলল,
"লোকটা যেন সারাক্ষণ বসেই থাকে আমার ইমোশনে পানি ঢালার জন্য!"

ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় ১২টার কাছাকাছি। বাড়িটা এখন নিস্তব্ধ। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে এতো সময়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল কাব্য। রুমের লাইট অফ করে স্রোতের ঠিক পাশটায় এসে ঘুমালো সে। আজ আবারও কাব্যের কাজের জায়গা থেকে মেইল এসেছে। খুব দ্রুত ওকে যেতে হবে আমেরিকায়! কিন্তু স্রোতের যে এক্সাম সামনে,এই মাঝপথে পড়াশোনা অফ করিয়ে দেওয়াটা বোধহয় উচিত হবে না। কাব্য চায় না কেউ স্রোতের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলুক। স্রোতের দিকে তাকাল কাব্য, নীলাম্বরীর পাশে গিয়ে গালে বেশ কয়েকটা চুমু দিল। ওকে ডেকে বলল,
"নীলাম্বরী। শুনছো?"

সাথে সাথেই উত্তর এল স্রোতের থেকে,
"শুনছি।"
"সামনে তোমার এক্সাম, তাই না?"
"হ্যাঁ। কিন্তু আপনি যে এক্সাম দিতে বারণ করলেন।"
"এক্সাম দিতে মানা করিনি তো। কলেজ যেতে মানা করেছি।"
"কলেজ না গেলে তো পড়া হবে না। আর না পড়লে এক্সামে কি লিখব? আমাদের প্রেমকাহিনী! প্রেমকাহিনীতে তো চড় থাপ্পড় ছাড়া আর কিছুই নেই। লোকেরা আপনার ব্যাপারে খারাপ ভাববে!"

কাব্য ভ্রু কুঁচকাল গম্ভীর কন্ঠে বলল,
"তা হবে কেন? বাসায় পড়বে!"
"আপনি হুট করে আমার পড়াশোনা নিয়ে পড়লেন কেন, বলুন তো।"
"কারণ আছে, তাই!"
"কি কারণ?"
"তোমার এক্সামের পর আমরা আমেরিকা ব্যাক করব।"

অবাকের সহিত বলে উঠলো স্রোত,
"কীহ!"
"যা শুনলে তাই।"
"ফুপিকে রেখে আমি কোথাও যাব না।"

কাব্যের মেজাজ খারাপ হলো। ঝামেলা করতে চাইছেনা সে,রাগত্ব স্বরে বলল কেবল,
"ঠিক আছে, যেতে হবে না। আমাকে ছেড়ে এখানেই পড়ে থাক তাহলে!"

কথাটা বলেই অন্যদিকে ফিরে তাকাল কাব্য। স্রোতের মন ভার হলো কাব্য কি ওর উপরে রাগ করছে? হয়তো রাগ করেছে। যখনই কাব্য রেগে যায়, তখনই এক লাফে তুমি থেকে তুই সম্মোধনে চলে আসে সে। রাগ করলে করুক, সেও কম না। স্রোত মুখ ভেংচি কেটে ব্ল্যাঙ্কেটটা শরীরে চাপিয়ে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ না যেতেই কাব্য একটানে ওর উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে সবটা নিজের দিকে নিয়ে নিল। স্রোত চোখ দুটো খুলে কাব্যের দিকে তাকাল।একই কাজ করল সে নিজেও। এভাবে কিছুক্ষণ প্রতিযোগিতা হলে দুজনের মধ্যে স্রোত বিরক্ত হয়ে বলল,
"কি হচ্ছে এসব?"
"আমার শীত লাগছে।"
"এসি অফ করে আসুন।"
"পারব না।"
"আমারও শীত লাগছে,এদিকে একটু দিন।"

কাব্য ওর হাত বাড়ালো নিজের বুকের দিকে ইশারা করে স্রোতকে বলল,
"এখানে আসো। শীত লাগবে না।"

মুহূর্তেই হাসির রেখা ফুটে উঠল স্রোতের ঠোঁটের কোণে। রাগ অভিমান ভুলে দ্রুত সে ঠাঁই নিল কাব্যের প্রশস্ত বুকে। কাব্য শক্ত করে জড়িয়ে ধরল প্রেয়সীকে। আলতো করে ঠোঁট ছোঁয়ালো ওর কপালে।
® আফরোজা আঁখি।
#চলবে.....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 27 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন