#কাব্যের_নীলাম্বরী[২৮]
'ওয়াশরুম থেকে বেরুতেই কারো প্রশস্ত বুকের সাথে ধাক্কা খেলো তাহিয়া। মাথা তুলে তাকালেই দেখতে পেলো টি-শার্ট ট্রাউজার আবৃত এক মানবকে। তাহিয়া ভ্রু কুঁচকে বলল,
"সমস্যা কি?খাম্বার মতো আমার সামনে এসে দাঁড়ালি কেন?"
"এতো সময় লাগে ওয়াশরুম থেকে বেরুতে? সত্যি করে বল তো কি করছিলি?"
"পাগলের মতো কথা বলিস না তো। ওয়াশরুমে মানুষ কি করে?"
ধ্রুব মনে মনে হাসল। তাহিয়াকে জিজ্ঞেস করল,
"তুই রেগে আছিস তানু?"
"রাগব কেন?"
"এই যে আজ তোর শখ পূরণ হলো না! সেজেগুজে রেডি হয়েও পাত্রপক্ষের সামনে গিয়ে বসতে পারলিনা। এগুলো তো হলো আমার জন্যই। নিশ্চয়ই তুই রেগে আছিস আমার উপর!"
তাহিয়া বিরক্ত ভঙ্গিতে বলল ধ্রবকে,
"রেগে নেই। পথ ছাড়,ঘুমাবো আমি।"
"উঁহু তুই রেগে আছিস।"
"হ্যাঁ রেগে আছি কি করবি?"
"আদর দিয়ে রাগ ভাঙিয়ে দিব।"
ধ্রুবের কথাটা কর্ণকুহুরে পৌঁছাতেই পিছিয়ে গেলো তাহিয়া।ওরা দুজনেই এখন ওয়াশরুমের ভেতরে। তাহিয়ার অস্বস্তি হচ্ছে,অন্যদিকে সরে গেলে পথ আটকালো ধ্রুব,চেপে ধরল ওর হাত। তাহিয়া নিজের হাতটা কোনোমতে ছাড়াল ধ্রুবের থেকে। পিছুতে পিছুতে তাহিয়ার পিঠ ঠেকেছে দেয়ালের সাথে। ধ্রুব এমনভাবে ওকে আটকে রেখেছে, পালানোর পথ খুঁজে পাচ্ছে না তাহিয়া। ওদের ঠোঁট দ্বয়ের দূরত্ব খুব বেশি নয়!ধ্রুবের বার বার ইচ্ছে করছে ঘুচিয়ে দিতে ওদের মধ্যকার সব দূরত্ব! ধ্রুবের মুখের গরম শ্বাস আছড়ে পড়ছে তাহিয়ার চোখ-মুখে। ধ্রুব আগের মতোই তাকিয়ে আছে তাহিয়ার দিকে ওর চোখে প্রেয়সীকে পাওয়ার তীব্র বাসনা! কিন্তু এই পরিস্থিতিতে তাহিয়ার কেমন অস্বস্তি হয়েছে, ও এখান থেকে পালালেই বাঁচে! তাহিয়া খেয়াল করল, একটু একটু করে ধ্রুব ওর দিকে এগিয়ে আসছে।ধ্রুব কি চাইছে বুঝতে পারল তাহিয়া।কেঁপে ওঠা কণ্ঠে বলল,
"কি...করছিস ধ্রুব..."
ধ্রুবের ঠোঁটের হাসি চওড়া হলো। তাহিয়ার লজ্জামাখা মুখটির দিকে তাকিয়ে বলল সে,
"আমাদের বিয়ে হলেও বাসর হয়নি, রাইট? আমার শখ জেগেছে তানু,আজ ঐ অসম্পুর্ণ কাজটা সম্পুর্ণ করব আমরা!"
চরম বিস্ময়ে তাহিয়ার চোখ দুটো বড় বড় হয়ে এলো,ধ্রুবের বুক ঠেলে বলল,
"কিহহ!"
"যা শুনলি তাই!তুই আজ পুরোপুরি আমার হবি, তানু!"
কথাটা বলেই তাহিয়ার দিকে এগিয়ে গেলো ধ্রুব চুমু দিলো ঘাড়ে।প্রাণপ্রিয় পুরুষটির গভীর স্পর্শে অদ্ভুত এক শিহরণ বয়ে গেলো মেয়েটার শরীরে।হাত কাঁপছে তার,সেই কাঁপা কাঁপা হাত দিয়েই খামচে ধরেছে ধ্রুবের পেশিবহুল বাহু। তাহিয়ার হঠাৎই মনে পড়ল ধ্রুব এসব জেদের বশে করছে! ধ্রুব তো এখনো মুখে বলেনি সে তাহিয়াকে ভালোবাসে! আর না ধ্রুবের কাজে তা প্রকাশ পেয়েছে। এমন একটা সম্পর্কে এতোটা কাছাকাছি আসা ভালো ঠেকছে না তাহিয়ার কাছে। তাহিয়া নিজের সবটুকু শক্তি দিয়ে ধাক্কা দিল ধ্রুবের বুকে। ধ্রুবের মেজাজ খারাপ হলো রেগে বলল,
"কি সমস্যা তানু?"
তাহিয়া চোখ নামিয়ে নিলো সাথে সাথেই। ধ্রুব আবারও জিজ্ঞেস করল কি হয়েছে? তাহিয়ার কেমন অস্বস্তি হচ্ছে মনের কথা মুখে আসছে না কোনোভাবেই। বার বার মনে হচ্ছে ধ্রুব তাকে ভুল বুঝবে! তাহিয়া মিনমিনে কন্ঠে বলল,
"আ..আমি প্রস্তুত নই এসবের জন্য।"
"কেন, তুই ভয় পাচ্ছিস? ট্রাস্ট মি তানু,হার্ট করব না তোকে।"
কথাটা বলেই তাহিয়ার ঠোঁটে চুমু খেলো ধ্রুব। তাহিয়া ফের একই কাজ করল, লজ্জায় দৃষ্টি সরালো অন্যদিকে ধ্রুবকে বলল,
"মাথা ঠিক আছে তোর?"
"ঠিক নেই তো। আমার মাথা মন শরীর কিছুই ঠিক নেই তানু। তুই ঠিক করে দে!"
"ধ্রুব!"
"হু,আদর করি?"
"একদম না।"
কথাটা বলেই পালিয়ে গেলো তাহিয়া। ধ্রুবের মেজাজ খারাপ হলো, রক্তচুক্ষু নিয়ে তাকিয়ে রইলো ওর যাওয়ার পানে। এ মেয়ের সমস্যা কি?এতোদিন নিজে থেকে কাছে আসতে চাইতো এখন পালাই পালাই করছে!
________________________________
'আকাশ ডেকে বৃষ্টি শুরু হয়েছে। আজ শান্ত প্রকৃতি কেমন অশান্ত হয়ে উঠেছে। এই তুমুল বর্ষনের মধ্যেই ছাদে দাঁড়িয়ে আছে সুনেহরা। বৃষ্টির পানিতে ভিজে জামাটা পুরো লেপ্টে গেছে শরীরের সাথে। সুনেহরা আকাশপানে তাকিয়ে হাত দুটো মেলেছে। গরমের মধ্যে এই বৃষ্টিটুকু যেন স্বস্তি নিয়ে এসেছে। মেঘজমা আকাশের দিকে তাকিয়ে সুনেহরা বলছে,
"বৃষ্টি..তুমি ধুয়ে মুছে নিয়ে যাও সকল মন খারাপ!"
'সিঁড়ির কাছের দরজার সামনেই বুকে হাত দুটো ভাঁজ করে দাঁড়িয়ে আছে মধু। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের মেয়েটার দিকে। সুনেহরার ঠান্ডার দোষ! বৃষ্টিতে ভিজলে বা আইসক্রিম খেলে প্রচন্ড জ্বর হয় ওর। মধু তো ওকে দেখে আসছে সেই ছোট থেকে! এই টুকটাক বিষয় গুলো সে ভালো করেই জানে। কিন্তু ওর মনে দয়া-মায়া কম! সুনেহরা বৃষ্টিতে ভিজুক, জ্বর বাঁধুক যা ইচ্ছে হোক, ওর যায় আসে না তাতে! কথাটা ভেবেই চলে যাচ্ছিলো মধু। কানে এলো সুনেহরার চিৎকার! তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে তাকাল মধু। সুনেহরা ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে মাটিতে। পায়ে হাত চেপে আর্তনাদ করছে মেয়েটা। বুক কেঁপে উঠলো মধুর,সুনেহরা ঠিক আছে তো? দেরি না করে মধু বৃষ্টির মধ্যেই ছুটে গেলো ছাদে। সুনেহরার সামনে গিয়ে দাঁড়ালো সে,মেজাজ দেখিয়ে বলল,
"পাকামি না করলে তোর চলেনা?"
'সুনেহরা তার পায়ের ব্যথা ভুলে তাকাল মধুর দিকে। হাত দুটো বাড়িয়ে দিয়ে বলল,
"বেশি কথা না বলে কোলে নে আমায়।"
"কোন দুঃখে?"
"তোর বউ পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে দিব্য। ম'রে টরে গেলে বিয়ের আগেই তোকে বিধবা হতে হবে! এই দুঃখেই না হয় এবারের মতো বাঁচিয়ে নে।"
মধু চোখ রাঙিয়ে তাকাল মেয়েটার দিকে। ওমনি হেসে উঠলো সুনেহরা। সে জানে,তার কষ্টে এই কঠোর মানবটির একটু হলেও কষ্ট হয়! সুনেহরা ওভাবে বসেই বলল,
"কি হলো? আমার ম'রার কথা শুনে বুকে লাগলো তাই না? লাগবেই তো,ঐ বুকে তো আমিই আছি!"
'মধু প্রতুত্তরে কিছুই বলল না। সুনেহরাকে ফেলে রেখেই চলে যাচ্ছিলো সে। আবারও ঘুরে তাকিয়েছে কি যেন ভেবে। মেয়েটার পায়ে লেগেছে! তার উপর এই বৃষ্টিতে ভিজেছে, সত্যিই না অসুস্থ হয়ে পড়ে! মধু বেশি কিছু না ভেবে কোলে তুলে নিল সুনেহরাকে। সুনেহরা খামচে ধরল মধুর শার্ট। দুজনেই ভিজে গেছে পুরোপুরি। সুনেহরা মিটিমিটি হেসে মধুর কানের কাছটায় গিয়ে বলছে,
"ইশশ! আমরা ম্যারিড কাপল হলে আজকের দিনটা কাজে আসতো।"
মধু সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতেই উত্তর দিল,
"কীভাবে?"
"ভিজে জামাকাপড় চেঞ্জ করার উছিলায় বাসর হয়ে যেতো!"
মধুর পা দুটো থেমে গেলো মুহূর্তেই। এই মেয়ে যে লাগামছাড়া ঘোড়া এ ব্যাপারে সন্দেহ নেই মধুর! দেরি করল না মধু। সুনেহরাকে কোল থেকে নামিয়ে দিয়ে চোখ-মুখ শক্ত করে বলল,
"অশ্লীল কোথাকার!"
কথাটা বলেই চলে গেছে মধু। সুনেহরা হাসিমুখ করে তাকিয়ে আছে মধুর যাওয়ার পানে। এই ছেলেটাকে রাগাতে ওর বেশ লাগে, তাই তো সুযোগ পেলেই মধুর অপছন্দের সব কাজ করে ওকে রাগিয়ে দেয়!
.
.
.
'স্রোত বইপত্র নিয়ে বসে আছে টেবিলে। একটা দরকারি ফোনকল আসায় কাব্য বাইরে গেছে কথা বলতে। চোখ-মুখে বিরক্তি নিয়ে স্রোত বসে আছে। পাশে আবার দীপ্ত আর কোয়েল পড়াশোনা করছে। স্রোত যখনই বলল, ও বাচ্চাদের সাথে বসে পড়বে না, কাব্য তখন একটা বড়সড় ধমক দিয়ে বলল,
"তুই নিজে কি? ওদের সাথে তোর কোনো পার্থক্য আছে?"
উত্তরে স্রোত বলল,
"আছে তো! আমি বুঝদার, বিবাহিত একটা মেয়ে।"
কাব্য হেসে উঠলো স্রোতের কথা শুনে। স্রোত তখন ড্যাবড্যাব করে তাকিয়ে ছিলো কাব্যের দিকে। কাব্য হাসি থামিয়ে বলল,
"পেট গুড়গুড় করলে যে মেয়ে বলে বাবু আসবে, সে নাকি বুঝদার!"
স্রোত মুখ ভেংচি কেটে অন্য দিকে তাকাল। দীপ্তের দিকে চোখ যেতেই দেখল, ও মুখ টিপে হাসছে। কাব্য এখানে ছিলো তাই হাসিটা আটকে রেখেছিলো কোনো মতে। কিন্তু কাব্য যেতেই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবে এমন অবস্থা তার! কাব্য দরজার সামনে গিয়ে ফিরে আসল, চোখ পাকিয়ে দীপ্তর দিকে তাকাতেই সে উঠে দাঁড়িয়ে বলল,
"বলুন যাহাপনা, আমার কি করণীয়?"
"আপনি ভুলেও আমার বউয়ের দিকে তাকাবেন না।"
দীপ্ত মাথার চুলগুলো নেড়ে মাথাটা নুইয়ে নিল,আস্তে করে বলল,
"ইয়ে মানে… ভুল করে তাকিয়ে ফেললে কি হবে?"
"চোখ দুটো খুলে ফুটবল খেলবো!"
গলা শুকিয়ে এলো দীপ্ত বেচারার। সে দুইদিকে মাথা নেড়ে বলল,
"না না ভাইয়া, আমি ভুলেও কোনো ভুল করব না। সিনিয়রের দিকে আমি একবারের জন্যও তাকাবো না, তুমি নিশ্চিত থাকো।"
কাব্য তো তখন চলে গেলো। বইয়ের দিকে তাকালেই স্রোতের ঘুম পাচ্ছে। ও তো কখনোই এমন ছিলো না! পড়াশোনা করার কতো ইচ্ছে ছিলো তার! কিন্তু এখন স্রোতের পড়াশোনা ভালো লাগেনা। ওর ইচ্ছে করে ছুটিয়ে সংসার করতে, বাবুর আম্মু হতে! আর কাব্য ভাইয়ের আদর পেতে। সব তো হয়েছে উনার জন্যই!উনি আসার পর থেকেই স্রোতের সবকিছু কেমন পালটে গেছে! দোয়েল এসে স্রোতদের সামনে বসেছে। কাব্যই নাকি ওকে পাঠিয়েছে, এক্সামের আগে পর্যন্ত পড়াশোনায় দোয়েল ওকে হেল্প করবে। দোয়েল আসতেই স্রোত চোখ-মুখ কুঁচকে বলল,
"ধুর, আজকাল এই পড়াশোনা আমার একদম ভালো লাগেনা!"
দোয়েল কপাল কুঁচকালো।স্রোতকে জিজ্ঞেস করল,
"কি করতে ভালো লাগে?"
স্রোত লজ্জা পাওয়ার ভান ধরল, মাথাটা নুইয়ে মুচকি হেসে বলল,
"তোমার ভাইয়ের আদর খেতে ভালো লাগে।"
'দোয়েলের চোখ দুটো বড় বড় হয়ে খুলে আসার উপক্রম! এ মেয়ে তো কোনোকালেই এতো নির্লজ্জ ছিলো না! দোয়েল বিস্মিত কণ্ঠে বলল স্রোতকে,
"তুই এতো ঠোঁটকাটা হলি কবে স্রোত?"
"বিয়ের পর থেকেই! ভেবো না দোয়েল আপু, বিয়ের পর তুমিও এমন হবে।"
কথাটা বলেই স্রোত দৌড়ে চলে গেলো রুম থেকে। পিছনে কতোবার ডাকল দোয়েল, কিন্তু ও শুনলোই না! দীপ্ত এতোক্ষণে তাকিয়েছে দোয়েলের দিকে! শুরু থেকে কি কি হয়েছে, সবটা খুলে বলেছে ওকে। তারপর আর কি সে হেসে যাচ্ছে। কিন্তু দোয়েল বুঝতে পারছে না দীপ্ত এতো হাসছে কেন?এখানে তো হাসাহাসি করার মতো সে কিছুই দেখছে না!
.
.
.
'তাহিয়ার মেডিক্যাল এক্সামের বেশি দেরি নেই। দিন রাত পড়াশোনা করা লাগছে ওকে। মাথটা প্রচন্ড ব্যথা করছে এই সময় এক কাপ কফি হলে মন্দ হতো না! মনে মনে এই কথাগুলোই ভাবছে তাহিয়া। ধ্রুব তখন বেঘোরে ঘুমাচ্ছিলো তাহিয়া পাশে নেই বুঝেই উঠে আসল সে। সোফায় বসে থাকা তাহিয়ার ঠিক পাশটায় বসে বলল,
"কি এতো পড়ছিস?এতো পড়ে কি হবে সেই তো বাচ্চাকাচ্চা মানুষ করতে হবে।"
'তাহিয়া ভ্রু কুঁচকে তাকাল ধ্রুবের মুখপানে কিছু না বলে নিজের পড়ায় মনোযোগ দিল সে। ধ্রুব খেয়াল করল তাহিয়া মাঝেমধ্যেই মাথায় হাত চেপে ধরছে চিন্তিত কন্ঠে ওকে বলল ধ্রুব,
"মাথা ব্যথা?"
"অল্প।"
'ধ্রুব উঠে দাঁড়িয়েছে কোথাও যাবে বলে, তাহিয়া এটা দেখে বলছে,
"কোথায় যাচ্ছিস?"
"কথা না চুপ করে বসে থাক। আর দেখ আমার কামাল।"
'কথাটা বলেই চলে গেলো ধ্রুব। তাহিয়া বুঝল ধ্রুব ওর জন্য কফি বানিয়ে আনতেই গেলো!বইয়ে মুখ গুজে বিড়বিড় করে বলল সে,
"কামাল দেখাতে গিয়ে বেসামাল না হলেই হলো!"
.
.
.
'ল্যাপটপ হাতে নিয়ে সোফায় বসে আছে কাব্য। জরুরি অনলাইন মিটিং চলছে।কোথা থেকে স্রোত এসে পাশে বসল তখন,কিছু বুঝে ওঠার আগেই টুপ করে চুমু দিলো ওর গালে। ভিডিও কনফারেন্সে থাকা সবাই হাঁ করে তাকিয়ে রইল। কি ঘটেছে বুঝতে পেরেই কাব্য ঠেলে দূরে সরিয়ে দিল স্রোতকে। চোখ রাঙাতেই স্রোত মাথা নুইয়ে গাল ফুলিয়ে বসে রইল, তবুও জায়গা ছাড়ল না সে। কাব্য ল্যাপটপের দিকে তাকিয়ে বলল,
"আই’ল জয়েন লেটার, ইউ অল কন্টিনিউ।"
কাব্যের কথা শেষ না হতেই কলিগরা সবাই জিজ্ঞেস করলেন,—"মেয়েটা কে?"
'কাব্য বেশি কিছু ভাবল না, পাশে বসে থাকা তার নীলাম্বরীর চেহারাটা দেখে নিল একবার। অধরকোণে হাসির রেখা ফুটে উঠলো কাব্যের, সময় ব্যায় না করে সাথে সাথেই উত্তর দিল,
"শি ইজ মাই ওয়াইফ,মাই সোলমেট।"
'কাব্যের কলিগদের মধ্যে অনেকেই আছেন বাংলাদেশী আবার অনেকেই ভারতীয়!একেকজন একেক জায়গার তবে সবার সাথেই কাব্যের সম্পর্ক ভালো। তাদের মধ্যেই ভারতীয় এক ছেলে বলল কাব্যকে,
"রিয়েলি! শি ইজ সো কিউট।তুমি অনেক লাকি ব্রো,এমন সুন্দরী বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার!"
'কাব্যের রাগ হলো, ভ্রু জোড়া কুঁচকে গেলো আপনা-আপনি।মুহূর্তেই পরিবর্তন হলো মুখের ভাবভঙ্গি। কথাবার্তা না বলে ল্যাপটপটা অফ করে দিল সে।অন্য কারো মুখে স্রোতের প্রশংসা নিতে পারছে কাব্য। এই মেয়েটাই বা হুট করে সামনে আসল কেন? স্রোতকে ধমক দিয়ে বলল কাব্য,
"এসবের মানে কি?"
স্রোত ওভাবেই বসে আছে মিনমিনে কন্ঠে বলছে,
"চুমুই তো দিয়েছি, রাগছেন কেন? আপনি যে দানবের মতো শরীর নিয়ে সারারাত আমার উপরে শুয়ে থাকেন,আমি রাগ করি?"
'কাব্য আরও জোরে ধমক দিয়ে বলল স্রোতকে,
"চুপ,মেজাজ বিগড়াবি না আমার। সামনে আসলি কেন? ওরা যে দেখল তোকে!"
"তো কি হয়েছে?"
"তোকে শুধু আমি দেখব স্রোত, অন্যরা কেন দেখবে? নেক্সট টাইম এমন পাকামো করলে মে'রে ফেলব একদম!"
'স্রোতের মনে মনে রাগ হলো। গাল ফুলিয়ে অন্য দিকে তাকাল সে। কাব্যের প্রচন্ড রাগ হচ্ছে হাতটা নিশপিশ করছে স্রোতের গালে একটা থাপ্পড় মারার জন্য! পরক্ষণেই আবার মেয়েটার মুখের দিকে তাকালে গলে যাচ্ছে সব রাগ। স্রোত চলে যেতে চাইলেই কাব্য ওর হাত টেনে নিজের কাছে নিয়ে আসল। স্রোতের ফোলা ফোলা গালে বেশ কয়েকটা চুমু দিল সে। স্রোত লজ্জায় কুঁকড়ে যাচ্ছে।কাব্য এ দেখে বলছে,
"কি হলো? তোমার তো আমার আদর চাই! চলো প্রথম দিনের মতো আদর দিব তোমায়। সহ্য করতে না পারলে আমার দোষ নেই। তুমি আমাকে সিডিউস করেছো এবার সহ্য করো বউ!"
'কাব্যের প্রতিটা কথা লজ্জা দিচ্ছে মেয়েটাকে। স্রোত দু হাত দিয়ে আঁকড়ে ধরল কাব্যের গলা।লোকটার হাতের স্পর্শ লাগাম ছাড়ালো। কোমর ছেড়ে ক্রমাগত উপরে দিকে উঠছে কাব্যের হাত। কাব্যের নেশা ধরানো চাহনি আর হাতের স্পর্শে কম্পন ধরল স্রোতের সর্বাঙ্গে! শুকনো ঢোক গিলে কিছু বলতে চাইল সে। কিন্তু সুযোগ দিলো না কাব্য। আঁকড়ে ধরল স্রোতের ঠোঁট দুটো, ওকে মিশিয়ে নিলো নিজের সাথে। দরজটা বন্ধই ছিলো নিশ্চিত হওয়ার জন্য কাব্য আরেকবার তাকিয়ে দেখে নিল৷ স্রোতকে কোলে তুলে বিছানায় নিয়ে গেলো সে। মেয়েটার পুরো শরীর নিজের করে নিল কাব্য,স্রোত নিতে পারছে না কাব্যকে এই হলো সমস্যা এই জন্যই লোকটার কাছে ঘেষতে ভয় লাগে স্রোতের কেমন উন্মাদ হয়ে যায় এই সময়টাতে! কাব্যের মাথার চুলগুলো খামচে ধরেছে স্রোত কাঁপা কাঁপা কন্ঠে বলছে,
"সরুন, আমার আদর চাইনা।"
'কাব্য বিরক্ত হলো, আঙুল চেপে ধরল স্রোতের ঠোঁটে।ওর কানের কাছটায় গিয়ে ফিসফিস করে বলল,
"হুশশ! আমার চাই।"
'স্রোত মনে মনে বকা দিল কাব্যকে।দূরে সরাতে চেয়েও পারল না সে,হার মানল কাব্যের জেদের কাছে সায় জানালো ওর ভালোবাসার ডাকে। প্রিয় পুরুষের করা সমস্ত পাগলামি সয়ে নিল সে।
.
.
.
'সময়টা সকাল ১০ টার মতো হবে। ইতিমধ্যেই বাড়ির সবাই যে যার কাজে চলে গেছেন। ধ্রুব আর ওর চাচ্চু মাত্রই অফিসের উদ্দেশ্যে বেরুলেন,দোয়েল ভার্সিটিতে আর দীপ্ত, কোয়েল স্কুলে।বাড়িতে যারা আছেন সবাই যার যার রুমে। মাহতাব সাহেব অসুস্থ বেশ অনেক দিন হলো। কিছুদিন পর পর উনার শরীর খারাপ হয়। ডাক্তারের কাছে নিয়ে গেলে রিপোর্টে কিছুই আসেনা। আসবে কি করে?উনার যে শরীরের অসুখ হয়নি, হয়েছে মনের অসুখ! সাবরিনা বেগম মাত্রই বেরুলেন উনার রুম থেকে। দরজার সামনে আসতেই দেখা পেলেন স্রোত-কাব্যের। কাব্যের মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব। কিন্তু ওর পাশে দাঁড়িয়ে থাকা স্রোতের ঠোঁটের কোণে লেগে আছে মন ভোলানো সুন্দর হাসি। সাবরিনা বেগম ভালো করে দেখলেন মেয়েটাকে স্রোত আগের থেকে এখন কিছুটা মোটা হয়েছে। ওর গায়ের রঙ এমনিতেই সুন্দর, তার উপর পরেছে লাল রঙের থ্রিপিস। পুরো যেন বাগানের তরতাজা সুন্দর লাল গোলাপ লাগছে ওকে! ভাইঝির মুখে হাত বুলালেন সাবরিনা বেগম, কিছু বলবেন। তখনই কানে এলো কাব্যের গম্ভীর কণ্ঠ,
"কেন নিয়ে আসলি এখানে? বিরক্ত লাগছে আমার। যাচ্ছি!"
স্রোত আঁকড়ে ধরল কাব্যের বাহু। বাচ্চাদের মতো মুখ করে বলল,
"রাগ করব কিন্তু!"
'কাব্য দেখল স্রোতের নীল চোখ দুটো। মুহূর্তেই ওর রাগ গলে পানি হয়ে গেলো। স্রোতের নীলাভ চোখ দুটো শান্ত করল কাব্যকে। কাব্য দুর্বল নীলাম্বরীর কাছে। এই একটা মানুষই কাব্যকে হাসাতে পারে, কাঁদাতে পারে, আবারও মনপ্রাণ উজাড় করে ভালোও বাসতে জানে! নিজের নিষ্পাপ চেহারা আর সমুদ্রের ন্যায় চোখ দুটো দিয়ে কাব্যকে বশ করতে পারে মেয়েটা! কাব্য কিছুই বলল না। সাবরিনা বেগম কাব্যের রাগের কারণ বুঝলেন। স্রোতকে চোখের ইশারায় কিছু একটা বলে চলে গেলেন তিনি। কাব্য আস্তে আস্তে পা রাখল মাহতাব সাহেবের রুমের ভেতরে। উনি যখনই খেয়াল করলেন কাব্য এসেছে, চোখ বেয়ে আপনা-আপনি অশ্রুকণা গড়িয়ে পড়ল উনার। তড়িঘড়ি করে উঠে বসতে চাইলে স্রোত বলল,
"ফুপা, উঠতে হবে না। আপনি শুয়ে থাকুন। উনি এখানেই আছেন।"
'কাব্যের দৃষ্টি মেঝের দিকে। এখনও সে মাহতাব সাহেবের দিকে তাকায়নি। এই মানুষটাকে বাবা বলতেও ওর বিবেকে বাধে! যে মানুষটা নিজের স্ত্রীকে ঠকিয়ে তারই বোনকে বিয়ে করে! প্রথম সন্তানকে অবহেলা, অবজ্ঞা করে দূরে সরিয়ে দেয় তার প্রতি কাব্যের শ্রদ্ধা আসবে কি করে? এই মানুষটার জন্য ওর শৈশব ছিলো রংহীন, নির্জীব! ছোট্ট কাব্য গুমরে মরেছে সারাক্ষণ! অসুস্থ হলেও মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য বাবাকে কাছে পায়নি সে! কাব্যের যে প্রচণ্ড ঘেন্না এই মানুষটার প্রতি! মাহতাব সাহেব জানেন ছেলের রাগ সম্পর্কে, ওর মেজাজ খারাপ হচ্ছে এও বুঝতে পারছেন। তবে আজ যাইহোক কাব্যের সাথে উনি কথা বলবেন। সবটা খুলে না বললে যে ম'রেও উনি শান্তি পাবেন না। নিজের ছলছল চোখ জোড়া নিয়ে বউমার মুখপানে তাকালেন মাহতাব সাহেব, কৃতজ্ঞতার স্বরে বললেন মেয়েটাকে,
"ধন্যবাদ মা। তুমি আমার কথা রেখেছো।"
স্রোত উত্তরে হেসে বলল,
"আপনারা কথা বলুন, আমি আসছি।"
'স্রোত চলে গেলো কথাটা বলেই। মাহতাব সাহেব তাকালেন ছেলের দিকে। অনুরোধ করেই তাকে পাশে বসতে বললেন। কাব্য স্রোতকে কথা দিয়েছে,ও এখানে এসে মাহতাব সাহেবের সাথে ঠিকমতো কথা বলবে। যাই হয়ে যাক, নিজের রাগ সংযত রাখবে সে! কথাটা ভেবেই একটা চেয়ার টেনে বসল কাব্য। চোখ-মুখ আগের ন্যায় গম্ভীর। মাহতাব সাহেব বললেন,
"আমি তোমাকে কিছু বলতে চাই কাব্য! ক্ষমা চাই তোমার থেকে!"
'বাবার কথায় কাব্যের কেমন হাসি পেলো। উনি ঠিক কোন ভুলের জন্য ক্ষমা চাইবেন কাব্যের কাছে? ওর আম্মুকে বাড়ি ছাড়তে বাধ্য করার জন্য? নাকি ওর শৈশব আর রঙিন সব স্মৃতিগুলো নষ্ট করে দেওয়ার জন্য? কাব্য তাকাল নিজের বাবার দিকে। কাঠকাঠ গলায় বলল,
"আমি আপনাকে ক্ষমা করব না। কখনোই না!"
মুখের উপর ছেলের এমন কথায় অবাক হলেন না মাহতাব সাহেব। উনি জানেন কাব্য এমনই। উনার অগণিত ভুলের জন্য ক্ষমা না করাটাই স্বাভাবিক! মাহতাব সাহেব বললেন কাব্যকে,
"আমি তোমাকে কিছু বলতে চাই কাব্য। আশা করি তুমি শুনবে!"
'কাব্য প্রতুত্তরে কিছুই বলল না। মাহতাব সাহেব চুপ রইলেন,এভাবেই কেটে গেলো কয়েক মিনিট,পিনপতন নিরবতা বিরাজ করছে রুমে।মাহতাব সাহেবের বলতে ইচ্ছে করছে কতো কথা কিন্তু মনে ভয় কাব্য কি শুনবে সব কিছু? নাকি মাঝপথেই রাগ দেখিয়ে চলে যাবে সে!
.
.
.
মাহতাব সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বললেন ছেলের উদ্দেশ্যে—
'যদিও তোমাকে এসব বলা বেমানান লাগে, তবুও আমি আজ বলব। তোমার মায়ের সাথে আমার বিয়েটা অনাকাঙ্ক্ষিত ছিলো কাব্য! সেই শুরু থেকেই সে আমার অপছন্দের ছিলো! অপছন্দের একটা মানুষের সাথে দিনের পর দিন ভালোবাসার অভিনয় করা যায় বলো?আমি পারিনি অভিনয় করতে!তোমার মামা,মানে স্রোতের আব্বু ছিলেন আমার প্রাণপ্রিয় বন্ধু। কাজের সুবাদেই আমার ওর সাথে পরিচয়। আমি ওদের বাড়িতে একবার বেড়াতে গিয়েছিলাম। তখনই দেখা হয়েছিল ও বাড়ির দুই মেয়ের সাথে। দুজনেই রূপে গুণে অনন্য,কিন্তু স্বভাব পুরোপুরি আলাদা!একজন শান্তশিষ্ট,গম্ভীর আর আরেকজন চঞ্চল হরীণি!ও বাড়ির শান্ত মেয়েটা তোমার আম্মু! সে শুরুতেই আমাকে অপমান করেছিলো,আমার মনে মনে জেদ হয়েছিল শাস্তি দিব তাকে! কিন্তু ও বাড়ির ছোট মেয়েটা আমার মন কেড়েছিল! প্রথম দেখাতেই আমি ওকে ভালোবেসে ফেলি। বাড়িতে এসে বিষয়টা মা-বাবাকে জানাই। উনারা বিয়ের প্রস্তাব নিয়ে যান। কিন্তু ভুলবশত বিয়ে ঠিক করে আসেন তোমার আম্মুর সাথে। আমি দীর্ঘদিন বাইরে ছিলাম বিধায় এদিকের কিছুই জানতাম না। তবে মনে মনে আনন্দ হচ্ছিলো,আমি আমার পছন্দের মানুষকেই জীবনসঙ্গী হিসেবে পাব! আমার বিয়ে আর পছন্দের মানুষ নিয়ে মনে মনে কতো স্বপ্ন বুনেছিলাম মনে মনে। বিয়ের আগের দিনও জানতাম না বিয়েটা কার সাথে হচ্ছে! বিয়ের আসরে যখন বিষয়টা বুঝলাম, উঠে আসতে চেয়েছিলাম। আসিনি কেবল সমাজের কথা ভেবে! পুরো বিষয়টা নিছকই ভুল ছিলো!আমার আম্মু আব্বুর বোঝার ভুল ছিলো!আমি হয়তো সঠিক ভাবে তাদের বোঝাতে পারিনি।ঠিক এই রাগেই আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি। আমার মনে কতো না বলা কথা জমে রইলো। এগুলো আমি কখনো কাউকে বলিনি। কিন্তু নিজের অপছন্দের একটা মানুষকে নিয়ে ঘর করা যায় বলো? তোমার খালামনি এসবের কিছুই জানতো না। দুই বোনের মধ্যে ভালো সম্পর্ক হওয়ায় সে মাঝেমধ্যেই এখানে আসতো,আমাদের দেখা হতো। ওকে দেখলেই আমার ভেতরটায় জ্বালাপোড়া হতো। আমি তাকে চাইতাম! স্ত্রী রূপে চাইতাম! কিন্তু তোমার আম্মুকে কোনোভাবেই এ বাড়ি থেকে তাড়াতে পারছিলাম না।স্রোতের আব্বুকে আমি সবটা জানিয়েছিলাম কিন্তু সে এ বিষয় নিয়ে রাগারাগি করেছে আমাকে ও বাড়িতে যেতে মানা করেছে।এইজন্যই তোমার আম্মুর সাথে আমার ঝগড়া ঝামেলা হতো আমি তাকে মারধোর করতাম,কতো কি বলে অপমান করতাম তবুও সে পড়ে ছিলো এখানে। মুখ বুজে সহ্য করছিলো সবটা। তুমি যখন তোমার আম্মুর পেটে এলে,আমি বহু চেষ্টা করেছি তোমাকে মে'রে ফেলার।তোমার আম্মুকে মে'রে ফেলার। কিন্তু আল্লাহ হয়তো চেয়েছিলেন তোমরা বেঁচে থাকো! তুমি যখন পৃথিবীতে এলে, একটু একটু করে বাড়তে শুরু করলে, তোমার প্রতি আমি একটা অদ্ভুত টান অনুভব করতাম। তোমার মায়ায় আমার ভেতরের খারাপ সত্তাটা বিলুপ্ত হচ্ছিলো আস্তে আস্তে! কিন্তু হুট করেই কি যেন হলো। তোমার আম্মুকে সহ্য হতো না আমার ওকে দেখলেই আমার মনে পড়তো অতীতের ঘটনা। আমি রাগারাগি করে একদিন সবকিছু বলেও দিলাম সমস্ত ঘটনা জেনে গেলো তোমার আম্মু। এরপর থেকেই ঝগড়া-ঝামেলার সূত্রপাত। আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। এতোকিছু নিতে পারছিলাম না। আমার মানুষিক শান্তির প্রয়োজন ছিলো!তোমার আম্মুকে বাধ্য করেছি এখান থেকে চলে যেতে, তাও তোমাকে মে'রে ফেলার ভয় দেখিয়ে। আমাকে তুমি ক্ষমা করো কাব্য! হুশজ্ঞান লোপ পেয়েছিল আমার! নিজের কর্মকাণ্ডের কথা মনে পড়লেও আমার ম'রে যেতে ইচ্ছে করে। কিন্তু ম'রার আগে নিজের ভুলগুলো স্বীকার করার বড়ই ইচ্ছে ছিলো। তোমাকে সবটা জানিয়ে ম'রে গেলেও শান্তি পাব। আমি যোগ্য বাবা নই কাব্য। আমি বাবা নামের কলঙ্ক। আমি তোমার আম্মুকে ঠকিয়েছি, তোমাকে আর ধ্রুব দোয়েল প্রত্যেককে ঠকিয়েছি কেবল আমার জেদের জন্য! তবে বিশ্বাস করো বাবা আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার ক্ষতি চাই না।সময়ের সাথে সাথে আমি এই ঠিক ভুল গুলো বুঝতে পারলেও সবটা হারিয়েছি! এই সব কিছুর জন্য আমি দায়ী!এগুলো হয়েছে কেবল আমার জেদের জন্য! তুমি আমাকে ক্ষমা করো কাব্য।'
'মাহতাব সাহেবের এতো কথার উত্তরে কাব্য কেবল হাসল। উনাকে বলল,
"এগুলো তো নতুন নয়। আমি আগে থেকেই জানি।এগুলো বলতেই আপনি আমাকে ডেকে এনেছেন?"
'কথা নেই মাহতাব সাহেবের মুখে। নীরবতা বিরাজ করছে পুরো রুমে। মাহতাব সাহেব উঠে জানালার কাছটায় গিয়ে দাঁড়ালেন। নিজেকে স্বাভাবিক করে বললেন,
"না, আমি তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে ডেকে এনেছি! তুমি.. যদি কখনো জানো তোমার আরেকটা ভাই ছিলো, তাহলে অনুভূতি কেমন হবে কাব্য?"
'কথাটা বলে কাব্যের উত্তরের অপেক্ষা করলেন মাহতাব সাহেব। কিন্তু মিনিট কয়েক গেলেও কোনো উত্তর এলো না। উনি মাথা ঘুরিয়ে তাকালেন, দেখলেন কাব্য রুমে নেই। পুরো রুমের কোথাও নেই। সে হয়তো উনার বলা কথাটা না শুনেই বেরিয়ে গেছে! কিন্তু উনার যে আরও অনেক কথা বাকি! কিছুই যে বলা হলো না ছেলেকে! আবার কবে পাবেন কাব্যকে? আজকের পর কি সে উনার মুখোমুখি হবে? নাকি ঘেন্নায় চোখ সরিয়ে নেবে!
.
.
.
'কাব্য গটগট করে হেঁটে নিজের রুমে এসে ঢুকেছে। শব্দ করে দরজাটা বন্ধ করে বিছানায় গিয়ে পড়েছে। দুই হাত দিয়ে মাথার চুলগুলো খামচে ধরেছে সে। রাগে রক্তিম হয়েছে ওর চোখ দুটো। বাবার প্রতি প্রচণ্ড ঘৃণা কাব্যের,লোকটা এতো জঘন্য, ওর ধারণাতেও ছিলো না! চুপ ছিলো কেবল স্রোতকে কথা দিয়েছিল বলে। কিন্তু ওর যে সহ্যের সীমা পেরিয়েছে। নিজের মা সম্পর্কে এতো বাজে কথা নিতে পারছিল না কাব্য! একটা মানুষ এতোটা জঘন্য হতে পারে? কেবল একজনের মায়ায় নিজের স্ত্রী-সন্তানকে যে মে'রে ফেলতে চায়, সে মানুষ হতে পারে না। জানোয়ারের থেকেও অধম সে!
'কাব্যের কানে এলো দরজার ঠকঠক আওয়াজ। স্রোত তখন দেখেছিল কাব্যকে ওভাবে আসতে। চিন্তিত হয়ে ছুটে এসেছে সে। কিন্তু কাব্য ভাই যে দরজা খুলছে না! স্রোতের চিন্তা হচ্ছে। ফুপার রুমে গিয়ে দেখল উনি চোখের পানি ফেলছেন। এদিকে কাব্য রেগেমেগে রুমে ঢুকে দরজা আটকে দিল! কিছু তো একটা হয়েছেই! স্রোত আবারও ডাকল কাব্যকে,
"কি হলো আপনার?দরজা খুলুন।"
'কাব্য উঠে গেলো, দরজাটা খুলে আবারও আগের মতো পড়ে রইলো বিছানায়। স্রোত বুঝল না মানুষটার কি হয়েছে। সে এসে কাব্যের পাশটায় বসল, ওর মাথার এলোমেলো চুলের ভাঁজে হাত বুলিয়ে বলল,
"কি হলো আপনার?শরীর খারাপ?"
'চেনা স্পর্শ, পরিচিত কণ্ঠে ধ্যান ভাঙলো কাব্যের। এই তো ওর ডিপ্রেশন কমানোর মেডিসিন! ওর সেইফ জোন! কাব্য বেশি কিছু না ভেবে জাপ্টে ধরল নীলাম্বরীকে, মাথা রাখল ওর ছোট্ট বুকে। স্রোতও একইভাবে শক্ত করে কাব্যকে জড়িয়ে ধরেছে। হুট করে লোকটার কি হলো, বুঝতে পারছে না সে? স্রোত উদ্বিগ্ন কণ্ঠে বলল,
"আপনি ঠিক নেই তাই না? কি হয়েছে আমাকে বলুন? মাথা ব্যথা করছে?"
'অবশেষে কথা বলল কাব্য। নীলাম্বরীর মুখপানে তাকিয়ে বলল সে,
"তাড়াতাড়ি এক্সাম শেষ কর স্রোত। আমি আর এখানে থাকব না। এ বাড়িতে থাকলে আমি বিরক্ত হচ্ছি প্রতি মুহূর্তে!"
'স্রোতের ইচ্ছে নেই এ বাড়ি ছাড়ার। ও সেই ছোটবেলা থেকে আছে এখানে। এ বাড়ির প্রত্যেকটা মানুষ,ইট-পাথর, দেয়াল সব কিছুর সাথেই জড়িয়ে আছে সে! নিজের মেয়ের আদরে যে ফুপি ওকে বড় করে তুলেছেন, উনাকে ছেড়ে যাবে কোথায়! স্রোতের চুপ থাকা দেখে প্রশ্ন করল কাব্য,
"কি হলো স্রোত? তুই যাবি না আমার সাথে?"
'মুখে হাসি টেনে বলল স্রোত,
"যাব। আপনি আমাকে পাতালপুরীতে নিয়ে গেলে আমি সেখানেও যেতে রাজি।"
"এতো বিশ্বাস! আমার কিন্তু মাথা গরম, ত্যাড়ামি করলে মে'রে টেরে দিতে পারি! ভয় নেই তোর?"
'স্রোত কিছুক্ষণ ভেবে বলল,
"আমাকে মারলে আপনি ঠিক থাকবেন তো?"
'কাব্য আড়ালে হাসল, স্রোতকে বুঝতে দিল না তা। নীলাম্বরী জানে কাব্যকে কি করে আর কোন কথা দিয়ে জব্দ করতে হয়! মেয়েটা জেনে গেছে ওর ইউক পয়েন্ট সে নিজেই!
.
.
.
'রাতের আধারে ঢেকে গেছে চারিপাশ। রাস্তাঘাটে জনমানবের উপস্থিতি নেই! কুকুরের ঘেউঘেউ ডাক আর ঝিঝি পোকার শব্দ ব্যতীত শোনা যাচ্ছে না কিছুই। শুনশান নিরিবিলি রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছে এক যুবক পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রেখেছে কালো দিয়ে। কখনো সিগারেটে আগুন লাগিয়ে মুখে পুরছে, কখনো আবার দীর্ঘশ্বাস ছেড়ে আকাশপানে তাকাচ্ছে। প্রতিটি দীর্ঘশ্বাসে না বলা কতো কষ্ট লুকিয়ে আছে! মানবটি ধীর পায়ে কিছুটা এগোলো, ঠান্ডা গলায় গান ধরলো,
'তোমার আকাশ ধরার শখ,
আমার সমুদ্রের চোখ,
আমি কি আর দেবো বলো?
তোমার শুধুই ভালো হোক।
'তোমার ভোলা ভালো হাসি,
আমার বুকের ভেতর ঝড়,
তুমি চলতি ট্রেনের হাওয়া,
আমি কাঁপি থরথর।
'তোমার নানান বাহানায়,
আমার জায়গাটা কোথায়?
আমি কি এক ঘোরে থাকি?
ছিল কতো কথা বাকি!
'কুকুরের ঘেউঘেউ ডাক হুট করেই বেড়ে গেলো। মধু তাকাল কুকুরটির দিকে। হাত দিয়ে কাছে ডাকতেই সে কাছে চলে আসল। মধু কিছুটা নিচু হয়ে বলল,
"কি রে কাল্লু, চিল্লাছিস কেন? ভয় পাচ্ছিস আমাকে? নাকি আমার আশেপাশে ভূত দেখছিস?"
'সাথে সাথেই লেজ নাড়ালো কুকুরটি। মনে হলো, মধুর কথায় হ্যাঁ-সূচক উত্তর দিল সে। মধু অবাক হলো বটে। আশেপাশে তাকিয়ে দেখল কেউ আছে কিনা।কিন্তু কেউ-ই তো নেই! মধু আবারও বলল কুকুরটিকে,
"কই, আমিতো কাউকে দেখছি না!"
'কুকুর তার ঘেউঘেউ ডাক বন্ধ করল। তাকিয়ে রইলো মধুর দিকে। মধু ওর হাতে থাকা সিগারেট শেষ করে ফেলে দিল মাটিতে। কুকুরটার দিকে তাকিয়ে হেসে বলল,
"দুটো ভালো কথা বলতেই আমাকে বিশ্বাস করে নিলি? মানুষরা বেঈমান হয়, বুঝলি! আর এমন ভুল করবি না।"
'মধু উঠে চলে গেলো সামনের রাস্তাটা দিয়ে। কিছু দূর গেলেই বস্তি! মধু হাঁটতে হাঁটতেই থেমে গেলো। মনে হলো, ওর হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটছে কেউ! মনে প্রশ্ন জাগল মধুর,এই মাঝরাতে কে অনুসরণ করছে ওকে? মধু তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে তাকাল পিছনের দিকে। কিন্তু কাউকেই দেখল না সে! আকাশ পাতাল কতো কি ভেবে আবারও হাঁটতে শুরু করল মধু। গিয়ে পৌঁছালো একটা ভাঙাচোরা বাড়ির সামনে। দরজা ধাক্কাতেই কেউ একজন এসে খুলে দিল। মধু আস্তে আস্তে ভেতরে প্রবেশ করল। বিছানায় শুয়ে আছে বাচ্চা একটা মেয়ে, শরীরটা তার চাদর দিয়ে ঢাকা। মধু তার পাশটায় গিয়ে বসল, মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল,
"কেমন আছো ফুল?"
'মেয়েটা কেঁদে উঠলো সাথে সাথেই। কান্নারত কন্ঠে বলল,
"ভালো..নেই ভাইয়া।"
'ভেতরটা কেঁপে উঠলো মধুর। ফুলের কান্নায় ওর মা মুখে হাত চেপে ডুকরে কেঁদে উঠলেন। মধুর চোখ জোড়াও কেমন ছলছল করছে। ফুলের বাবা মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরে প্রতিরাতে, কখনো আবার বাহিরেই পড়ে থাকে। লোকটার সংসারের প্রতি কোনো দায়ভার নেই। সব দায় ফুলের মায়ের। তিনি কাজ করে মানুষের বাড়িতে বাড়িতে, আর ফুল সারাদিন ঘুরে ঘুরে ফুল বেছে! মেয়েটাকে মধু চেনে, খুব ভালো করেই চেনে। সেদিন বাড়ি ফেরার পথে ফুলকে রাস্তায় পড়ে থাকতে দেখে মধু। মেয়েটাকে এক নজর দেখেই চোখ ফিরিয়ে নেয় সে। কি হয়েছে বুঝতে বাকি ছিলো না তার। লোক জড়ো হওয়ার আগেই মধু মেয়েটাকে হসপিটালে নিয়ে যায়, সবটা জানায় তার মাকে। খবর নিয়ে জানতে পারে কে ফুলের সর্বনাশ করেছে। ছোট্ট ফুলকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে এক জা'নো'য়ার! মধুর রাগ হয় ভাবলেও এই নিষ্পাপ বাচ্চাটাকে কেউ একজন খারাপ ভাবে ছুঁয়েছে, জঘন্যতম কাজ করেছে মেয়েটার সাথে। ফুল বেঁচে আছে ম'রা'র মতোই। মধু যে মেয়েটাকে বড্ড ভালোবাসে।রাস্তায় বেরুলেই হাতে ফুল নিয়ে ভাইয়া ভাইয়া করে দৌড়ে যায় ওর কাছে। ফুলের মতো নিষ্পাপ ফুলের সাথে কতো কি ঘটে গেছে এই কয়দিনে! তবে মধুও ঐ লোকটাকে ছেড়ে দেয়নি। শাস্তি হিসেবে মৃত্যু দিয়েছে ওকে। ওর বিন্দুমাত্র অনুশোচনা হয়নি।ঐ লোকটার মৃত্যুই প্রাপ্য ছিল! যদি সেদিন ঐ অপরিচিত মেয়েটা আর সুনেহরা এসে বাধা না দিতো, মধু ওকে সব থেকে জঘন্যতম মৃত্যু দিতো! ফুল কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। মধু এ দেখে বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ফুলের মায়ের হাতে বেশ কিছু টাকা আর ঔষধ ধরিয়ে দিয়ে চলে গেলো সে।
'আধখোলা জানালার কাছেই দাঁড়িয়ে ছিলো সুনেহরা।ভেতরে কি হলো, না হলো সবটাই দেখলো সে। ভদ্রমহিলাকে ভালোভাবে পর্যবেক্ষণ করল সুনেহরা। বয়স উনার খুব বেশি নয়। মহিলা ভারি মিষ্টি, কিন্তু উনার চোখ মুখে দারিদ্র্যতা আর অসহায়ত্বের চাপ! সুনেহরা ওসবে খেয়াল করল না, ওর মাথায় ঘুরছে অন্য কথা,এতো রাতে মধু কেন এখানে আসল? এই মহিলার সাথেই বা কি সম্পর্ক ওর! সুনেহরা যথেষ্ট বুঝদার, কিন্তু পরিস্থিতি এমন যে পছন্দের পুরুষটির ব্যাপারে অনেক খারাপ ভাবনা আসছে তার মনে! সুনেহরা নিজেকে স্বাভাবিক করল। পিছু ফিরে তাকাতেই সামনের মানুষটাকে দেখে ভয়ে কয়েক পা পিছিয়ে গেলো সে। ভাবল, এক্ষুনি বোধ হয় ভেসে আসবে মানবটির রাগ মিশ্রিত কণ্ঠ! হয়তো রেগে গিয়ে চড় থাপ্পড় মারবে তার গালে। কিন্তু কিছুই যে হলো না। আচমকাই হেসে উঠলো সে। সুনেহরার দিকে, কিছুটা এগিয়ে গেলো মধু,ওর এলোমেলো চুলগুলো কানের পাশে গুঁজে দিয়ে শান্ত কণ্ঠে গেয়ে উঠলো,
'তোমার গোপন সবই রয়,
আমার আপন মনে হয়।
আমি ভোরের ঝরা পাতা,
আমার মরার কিসের ভয়!
'সুনেহরা অপলক তাকিয়ে আছে সামনের মানুষটির দিকে। মধু হাসছে সুনেহরার ভীতু ভীতু চাহনি দেখে। সাথে সাথেই মাথাটা নুইয়ে নিল সুনেহরা। কেমন অপরাধবোধ হচ্ছে ওর। মনে ঘুরছে একটা কথাই—'মধু কি ভাবছে ওকে নিয়ে?' কেনই বা হুট করে এমন একটা গান গেয়ে উঠলো? কি বোঝালো মধু! গান গাইলো নাকি গানের বাহানায় তাকেই কথাগুলো বলল!
__________________
'মধু এক পা দু’পা করে এগিয়ে আসছে সুনেহরার দিকে। ভয়ে বেচারির গলা শুকিয়ে কাঠ, আমতা আমতা করে বলছে,
"ইয়ে মানে... আমার গরম লাগছিল তো...!"
'মধু আগাতে আগাতেই বলল,
"হুম, তারপর?"
"তা... তারপর..."
'সুনেহরা বুঝতে পারছে না কি বলবে। এভাবে ধরা পড়ে যাবে জানলে আসতোই না সে! কিন্তু এখন কি করে কথা কাটাবে? কি বলবে মধুকে? সুনেহরা কষ্ট করে হাসল, বলল মধুকে,
"তারপর বাইরের হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে গেলাম। আমার আর কোনো কাজ নেই, যাচ্ছি... হ্যাঁ!"
'কথাটা বলেই পালাতে চাইলো সুনেহরা। মধু খপ করে ধরে নিল ওর হাত। আশেপাশে তাকিয়ে একবার দেখল কেউ আছে কিনা। কেউ না থাকার নিশ্চয়তা পেলেই কথা না বলে কোলে নিল সুনেহরাকে। পড়ে যাওয়ার ভয়ে সুনেহরা আঁকড়ে ধরল মধুর গলা। বুক ধুকপুক করছে মেয়েটার,মধু কোথায় নিয়ে যাবে ওকে? কাঁপা কণ্ঠে বলল সুনেহরা,
"কোথায় নিয়ে যাচ্ছিস?"
"তোকে মা'রব আজ। কেটে কুচি কুচি করে তেল মশলা দিয়ে ভেজে খাব। আমার অনেক খিদে পেয়েছে!"
'সুনেহরার চোখ দুটো বড় বড় হয়ে এলো। মধুর মাথার চুল টেনে ধরে বলল,
"অন্য ভাবেও তো খাওয়া যায়,কেটেকুটে খাওয়ার কি দরকার?"
"কেটেকুটে খেলেই তো আসল মজা পাব!"
'সুনেহরা আবারও মধুর কথার উত্তরে কিছু বলতে চাইল। ধমক দিয়ে চুপ করিয়ে দিল মধু। চুপচাপ বসে রইল সুনেহরা। সুযোগ পেতেই মুখ গুঁজল মধুর বুকে। বেশ অনেকক্ষণ পর হাঁটা থামিয়েছে মধু হয়তো তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছে। সুনেহরা আগের মতোই চুপটি করে বসে আছে ওর কোলে। মধু ওকে নামাতেই বলল সুনেহরা,
"নামালি কেন?"
"তোর ওজন কতো রে? দিনরাত খেয়ে হাতির মতো শরীর বানিয়েছিস। আমার হাত ভেঙে যাচ্ছিলো আরেকটু হলেই।"
'সুনেহরা গাল ফুলালো, অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলল। মধু ওর চোখের সামনে আঙুল নাচিয়ে বলল,
"আমাকে ফলো করা শেষ হলে বাড়ি যা।"
'সুনেহরা সামনের দিকে তাকিয়ে দেখল ওরা দাঁড়িয়ে আছে বাসার গেইটের সামনে। সুনেহরা মধুকে জিজ্ঞেস করল,
"তুই কোথায় যাবি?"
"জাহান্নামে।"
"আমিও যাব।"
"কোন দুঃখে শুনি?"
"ইয়ে...মানে..তোকে এগিয়ে দিয়ে আসব।"
'মধু চোখ রাঙিয়ে তাকাল সুনেহরার দিকে। মেয়েটা যেন সফল হলো নিজের কাজে,মধুর রাগান্বিত চেহারা দেখে মুখ টিপে হাসল সে। কিছুক্ষণ না যেতেই কানে ভেসে এলো মানবটির গম্ভীর কন্ঠস্বর,
"ঢং করবি না একদম। তোর মনে কি চলে আমি ভালো করেই বুঝি।"
"সব বুঝিস তাহলে এটা বুঝিস না কেন? আমি তোকে ভালোবাসি!"
'মধু পা বাড়িয়েছিল যাবে বলে, সুনেহরার কথা কানে যেতেই ফিরে তাকাল সে।এক পা দু’পা করে ওর সামনে গিয়ে দাঁড়ালো মধু, ঘাড় কাত করে বাঁকা হাসল সে,সুনেহরাকে বলল,
"সত্যিই ভালোবাসিস?"
"মিথ্যে হতে যাবে কেন?"
"ভালোই যখন বাসিস,এতো অবিশ্বাস কেন? তুই কি ভেবে এতো রাতে আমার পিছু নিয়েছিলি?"
মধুর কণ্ঠে তেজ। সুনেহরা বুঝতে পারছে, ও রেগে গেছে। আমতা আমতা করে বলল সে,
"আ... আমার ঘুম পেয়েছে। গেলাম।"
'কথাটা বলেই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াল সুনেহরা। মধু হাসল ওর যাওয়ার পানে তাকিয়ে। কথার উত্তর খুঁজে না পেয়ে মেয়েটা যে পালালো, বুঝতে বাকি নেই তার। সুনেহরার যাওয়ার পানে তাকিয়ে বলছে মধু,
"আমি পাহাড়ের মতো মজবুত মেয়ে। তোমার মতো ছোটখাটো ঝড় আমাকে টলাতে পারবে না! তুমি আমাকে ভাঙতে আসলে বুঝি? আমার তো চিন্তা হচ্ছে! আমাকে ভাঙতে এসে তুমি নিজেই না ভেঙে যাও! তোমার কষ্ট হলে যে আমার বুকে লাগবে!"
~~~~~
® আফরোজা আঁখি।