ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 29

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [২৯]

'মাঝরাতে ফোনের রিংটোন বেজে ওঠায় বিরক্ত ভঙ্গিতে তাকালো দোয়েল। ফোনটা হাতে তুলে চোখের সামনে আনতেই দেখল রাহুলের নাম্বার! লোকটা এই মাঝরাতে কল দিলো কেন? বেশি ভাবাভাবি না করে কলটা রিসিভ করে কানে ধরল দোয়েল। ওপর প্রান্ত থেকে ভেসে এলো রাহুলের গলা,
"পায়ের ব্যথা কমেছে?"
"হু।"
"ভালো আছো,পাখি?"
"হুম।"
"হু,হা করছো কেন? পড়ে গিয়ে বোবা টোবা হয়ে গেলে নাকি?"

'রাগত্ব স্বরে বলল দোয়েল,
"চুপ করবেন? মাঝরাতে কল দিলেন কেন? ঘুম নেই আপনার?"
"ঘুম আসবে কি করে? বউকে জড়িয়ে ধরার বয়সে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। বউহীনা জীবন কাটানো কতো কষ্টের তা তুমি বুঝবে কি করে!"
"তা বিয়ে করছেন না কেন?"
"পাখি তো পোষ মানছে না!"

'দোয়েল বুঝল, রাহুল কথাটা তাকেই বলেছে। কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলল দোয়েল। রাহুলকে বলল,
"কেন করছেন এসব?"
"ভালোবাসি তাই!"
"আমি আপনাকে ভালোবাসি না।"
"মিথ্যে বলছো! আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তোমার চোখে আমি ভালোবাসা দেখেছি, আমার প্রতি ভালোবাসা!"

'দোয়েল চুপ করে রইল। কি বলবে বুঝতে পারছে না সে। রাহুলের কণ্ঠস্বর ভেসে এলো আবারও,
"তুমি কি বলবে খুঁজে পাচ্ছো না তো? কেন পাচ্ছো না বলো তো? কারণ তুমি আমাকে ভালোবাসো!ভালো না বাসলে মুখের উপর বলে দিতে তুমি আমাকে ভালোবাসো না।এবার তো একটু নরম হও! একবার বলো ভালোবাসি।"
"আমি মেয়েটা খুব খারাপ। কলঙ্ক লেগে আছে আমার গায়ে। আপনার সাথে আমার যায় বলুন? আপনি বরং আমাকে ভুলে যান।"

'সাথে সাথেই উত্তর এল রাহুলের থেকে,
"আমি ভালোবাসা দিয়ে সব কলঙ্ক মুছে দেব,পাখি! তুমি শুধু একবার বলো আমায় ভালোবাসো!"

'দোয়েল কতো কি বলে কথা কাটালো। কলটা কেটে দিয়ে দপ করে বিছানায় শুয়ে পড়ল সে। রাহুল বিরক্ত হলো না, ও জানে দোয়েলের মনে কষ্ট আছে। সময় করে সবটা জেনে নেবে সে। পাখির দুঃখ ঘোচাতে সাহায্য করবে তাকে। দোয়েলের জীবন ভরিয়ে দেবে আনন্দ আর ভালোবাসায়! শুধু সময়ের অপেক্ষা!
ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েই হাসল রাহুল। দুই হাত মাথার পিছনে দিয়ে গান ধরল সে,
মনের মোহনায় মন থাকে না
মন যে থাকে তোমার বাড়ি
মনের ডাকে তুমি দাও না সাড়া
আমি যাতনায় মরি!

'লিয়া আর স্নিগ্ধ কান পেতে শুনছিল রাহুলের কথা। কিছু না বুঝলেও রাহুলের গাওয়া গানে কেমন মন ভাঙার সুর খুঁজে পেলো। দুজনেই সোফার পিছন থেকে বেরিয়ে বলল,
"হুহ্, এলেন আমার দেবদাস!"

'রাহুল ভূত দেখার মতো চমকে উঠল। পিছনে তাকাতেই দেখল লিয়া আর স্নিগ্ধকে। মেজাজ খারাপ হলো রাহুলের। কিছু বলার আগেই পালালো লিয়া আর স্নিগ্ধ!
.
.
.
'সকাল হতেই জেদ ধরেছে কাব্য ওরা চলে যাবে এ বাড়ি থেকে। কিন্তু এ বাড়িটা তো কাব্যেরই নিজের বাড়ি, ছেড়ে সে চলে যাক এমনটা চান না কেউ-ই। সাবরিনা বেগম বরাবরই চুপচাপ, বিয়ের পর উনার চাঞ্চল ভাবটা কোথায় যেন হারিয়ে গেছে। উনার কপাল মন্দ, তাইতো কাব্য উনাকে এত অপছন্দ করে! কাব্যকে সাবরিনা বেগম যথেষ্ট ভালোবাসেন, কিন্তু স্রোত আর কাব্য যে দুটো বিপরীত স্বভাবের মানুষ! তাই উনি ভেবেছিলেন, কখনোই ওদের বনিবনা হবে না! কেবল এই ভয়ে কত কিছু করলেন বিয়ে আটকাতে। এইজন্যই বোধহয় কাব্যের রাগ বেড়েছে আরো! আজ যে কাব্যের সামনে গিয়ে দাঁড়াবেন, সেই সাহসটাও পাচ্ছেন না উনি! কাব্য আর স্রোত নিচে নেমেছে, কাব্যকে দেখেই মাহতাব সাহেব চলে গেছেন অন্য দিকে৷ ছেলের থেকে নিজের অপরাধী চেহারা আড়াল করার চেষ্টা চালাচ্ছেন তিনি! চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন কাব্যের থেকে। দোয়েল আড়চোখে তাকিয়েছে বাবার দিকে। ওর চোখ দুটোতে বাবার প্রতি চরম ঘৃণা দেখা যাচ্ছে। অথচ আগে বাবাকে নিয়ে কত গর্ব করতো সে, কত সম্মান ছিলো উনার প্রতি! কাব্যের সাথে যখন মাহতাব সাহেব কথা বলছিলেন তখন ভার্সিটি থেকে ফিরেছে দোয়েল। রুমে যাওয়ার পথে না চাইলেও বাবা-ভাইয়ের কথোপকথন শুনে নিয়েছে সে। কাব্যের মতো ওর ধৈর্য হয়নি পুরোটা শোনার; ঘৃণায় সে চলে গিয়েছিলো কথা শেষ হওয়ার আগেই। এই যে স্রোত-কাব্য চলে যাচ্ছে,সবার মতো ওরও খারাপ লাগছে, কিন্তু আটকানোর সাহস নেই তার। স্রোত সবাইকে বিদায় জানালো, ফুপিকেও বলল সে আবার ফিরে আসবে,চিন্তা না করতে। সাবরিনা বেগমের কেমন কান্না পাচ্ছে। এ মেয়েটাকে সেই ছোট থেকে বড় করেছেন তিনি,ও দূরে গেলেই কেমন অশান্তি হয় উনার। কাব্য যে রগচটা, স্রোত কোনো ভুল করলেই ঝামেলা বাধাবে সে। এই ভয়ই তো উনার মনে। কাব্য বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে আছে স্রোতের দিকে; দেরি হওয়াতেই কাব্যের রাগ হয়েছে, বুঝে নিল স্রোত। দ্রুত গিয়ে দাঁড়ালো কাব্যের পাশে। ওরা দরজার সামনে যেতেই দোয়েল আর দীপ্ত ডেকে উঠলো কাব্যকে। কাব্যের পা দুটো থেমে গেলো। পিছু ফিরে তাকিয়ে চোখের ইশারায় বলল কি হয়েছে? সাথে সাথে মাথা নিচু করে বলল দুজনে,
"আমরাও যাব।"

'কাব্য প্রথমে কিছুই বলেনি, স্রোতও ভাবল কাব্য রাগ করে ওদের আসতে বারণ করবে! এদিকে পিছু ডাকায় সাবরিনা বেগম রেগে তাকিয়েছেন মেয়ের দিকে! এখন না আবার ঝামেলা হয়,কাব্য নিশ্চয়ই মুখের উপর মানা করে দিবে ওদের! সবার ভাবনা ভুল হলো, সকলকে অবাক করে দিয়ে বলল কাব্য,
"তোরা থাক। আমি কিচ্ছুক্ষণ পর গাড়ি পাঠাচ্ছি, রেডি হয়ে চলে আসবি।"

'দীপ্ত আর দোয়েল একে অপরের দিকে তাকাল, ওদের চোখ-মুখে খুশি! দুজনেই উৎফুল্ল হয়ে একসাথে বলল,
"সত্যিই? এক্ষুনি যাচ্ছি রেডি হতে।"

'দুজনেই সিঁড়ি বেয়ে চলে গেল উপরে। কাব্য ওদের যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসল। এ বাড়ির অন্যদের সাথে সম্পর্ক ভালো না হলেও দীপ্ত আর দোয়েলের সাথে কাব্যের সম্পর্কটা ভীষণ ভালো। কাব্য বুঝেছে ওরা ওকে অনেক ভালোবাসে। দোয়েল অনেক খেয়াল রাখে ভাইয়ের, সাথে দীপ্তও। তবে ধ্রুবের সাথে কাব্যের সম্পর্কটা ভালো হয়নি, বরং তিক্ততা বেড়েছে! বেশি কিছু না ভেবে স্রোতকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল কাব্য।
.
.
.
'ফ্ল্যাটের সামনে এসে গাড়ি থামিয়েছে কাব্য! স্রোত নামতে চাইলেই হাত ধরে আটকালো সে। চোখ রাঙিয়ে তাকালেই স্রোত মাথাটা নুইয়ে নিল ভয়ে। কানে ভেসে আসল কাব্যের গম্ভীর কণ্ঠ,
"নামতে বলেছি তোকে?"

'মিনমিনে কণ্ঠে উত্তর দিল স্রোত,
"না।"
"তাহলে নামছিলি কেন?"
"ভুল হয়েছে।"
"বারবার ভুল হবে কেন? তুই বাচ্চা?"

'কাব্য হুট করে রেগে গেল কেন, বুঝতে পারছে না স্রোত। কান্না পাচ্ছে বেচারির, কাব্যের ধমকে ভয় পেয়েছে ভীষণ! এমনি এমনি কি স্রোত খরগোশ ডাকে এই লোকটাকে! মেজাজ তো নয়, যেন তিতকরলা! স্রোত মুখ সরালো অন্যদিকে, ওর হাতটা এখনো কাব্যের হাতের মুঠোয়! নীলাম্বরীর চুপসে যাওয়া চেহারার দিকে তাকিয়ে আছে কাব্য। এ মেয়ে ওকে এত ভয় পায় কেন? বেশিই কি বলে ফেলেছে? স্রোতের ভয় কমাতে ওর হাতে বেশ কয়েকটা চুমু দিয়ে বলল কাব্য,
"রাগ করলে?"

'কথা বলল না স্রোত, চুপচাপ বসে রইলো সে। কাব্য আবারও বলল,
"কানে যাচ্ছে না আমার কথা?"

'এবারের কথাটাও ছিল ধমকের স্বরে। স্রোত ভয়ে ভয়ে উত্তর দিল,
"শুনছি তো।"
"আদর করে ডাকলাম, সাড়া দিলি না কেন? হুলো বিড়ালের মতো গাল ফুলাতে ভালো লাগে? আমার মেজাজ না বিগড়ালে শান্তি হয় না?"

'স্রোত আস্তে আস্তে মুখ তুলে তাকাল কাব্যের দিকে। রাগলে লোকটার নাকের ডগা লাল হয়, চোখ দুটোতে যেন রক্ত জমে! স্রোত ভয় পায় ওই চোখ দুটোর দিকে তাকালে। স্রোত আবারও নুইয়ে নিল মাথাটা। কাব্যের থেকে হাত ছাড়িয়ে শাড়ির আঁচলে আঙুল পেচাতে পেচাতে বলল,
"আপনার মেজাজ তো সবসময় বিগড়ে থাকে। আমি কি করে বুঝব, গাড়ি থেকে নামতে চাওয়ায় আপনি তেলে-বেগুনে জ্বলে উঠবেন? জানলে তো আমি আপনার কোলে চড়ে বসে থাকতাম, গাড়ি থেকে নামতাম না।"

'কাব্যের রাগ সরে গেলো কি যেন ভেবে। ঠোঁট কামড়ে হাসল সে। গাড়ি থেকে নেমে পিছনের সিটে গিয়ে বসল কাব্য। স্রোতকে ইশারা দিতেই সেও গিয়ে বসল কাব্যের পাশে। কাব্য এগিয়ে এলো নীলাম্বরীর কাছে, তার গালে এসে পড়া ছোট ছোট চুলগুলো কানের পাশে গুজে দিয়ে গাঢ় চুম্বন দিল ঘাড়ে, ফিসফিস করে বলল,
"কোলে আসো।"

'বিষ্ময়ে চোখ দুটো বড় হয়ে এলো স্রোতের। অবাকের সহিত বলল,
"কিহ!"
"যা শুনলে তাই।"

'স্রোতের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে, মাথাটা নুইয়ে রেখেছে সে। মনে মনে বকুনি দিয়ে যাচ্ছে কাব্যকে। এদিকে রাহুলরা ব্যাগপত্র নিয়ে হাজির হয়েছে। স্রোতের চোখ গেল ওদের দিকে, আমতা আমতা করে বলল কাব্যকে,
"এখন? কি...ভাবে? রাহুল ভাইয়ারা আছে তো!"
"তো? আমরা হাজব্যান্ড-ওয়াইফ না? বাড়িতে, গাড়িতে, দোকানে, রাস্তায়,সব জায়গায় রোমান্স করার অধিকার আছে আমাদের। বেশি কথা না বলে কোলে আসো,মুড এসেছে আমার।"

'স্রোত শুনল না কাব্যের কথা, সে বসে রইলো আগের জায়গাতেই। কাব্য ওকে জ্বালাতন করে যাচ্ছে কখনো নগ্ন পিঠে, কখনো পেটে হাত বুলাচ্ছে। কিছুক্ষণ পরপরই চুমু দিচ্ছে গালে। স্রোত বিরক্ত হচ্ছে, কাব্যকে দূরে সরাতে চাইলেও পারছে না সে। বাধ্য হয়েই রাজি হয়েছে ওর কথায়। কাব্যের ঠোঁটের কোণে হাসির রেখা,নিজের কাজে সফল হয়েছে সে। রাহুল ততোসময়ে এসে ড্রাইভিং সিটে বসেছে। পাশের সিটেই লিয়া বসে আছে, ওর সবটুকু মনোযোগ ফোনের স্ক্রিনে। স্নিগ্ধ পরের গাড়িতে আসবে, তাকে কিছু কাজ দিয়েছে কাব্য,ওগুলো সেরেই আসবে! রাহুল পিছনের দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে গেছে ওর। এই কাব্য এত নির্লজ্জ! লজ্জায় রাহুল দৃষ্টি সরিয়েছে অন্যদিকে। কিন্তু লজ্জা লাগলেও বন্ধুর রোমান্সের সাক্ষী হওয়া তার কর্তব্যের মধ্যেই পড়ে!এই ভেবেই পিছনের দৃশ্য দেখার জন্য সামনের মিররেরে দিকে তাকাল রাহুল। কিন্তু এ কি দেখছে সে? মিররটা পুরো ভেঙে আছে। বুঝে নিল, এ কাজ কাব্যেরই! কথা না বলে গাড়ি স্টার্ট দিল সে।
.
.
.
'মধু বসে আছে বাইকে, আর পাশের কালো রঙের কারটার ড্রাইভিং সিটে বসে আছে রেজওয়ান। ওর একটা চোখ নষ্ট হয়ে গেছে, মাথায় একের পর এক আঘাত লাগায় অনেকগুলো সেলাই পড়েছে। মাথা ঢাকতে কেপ,আর চোখে কালো চশমা পরে ঘুরে সে! আয়নার সামনে গিয়ে দাঁড়ালেই রেজওয়ানের মাথায় আসে সেদিনের কথা,কাব্যের প্রতি প্রচণ্ড রাগ হয় তার। রেজওয়ান মনে মনে চক কষছে। কাব্যকে সে হারাবেই! শক্তি দিয়ে না পারুক, বুদ্ধি দিয়ে হারাবে! মধু অনেক বিরক্ত হলো, জিজ্ঞেস করল রেজওয়ানকে,
"কি সমস্যা ব্রো? তুমি কি আমার চেহারা দেখতে ডেকে এনেছো?"

'রেজওয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল মধুর দিকে। ছেলেটার মাথার চুল এলোমেলো। গায়ে একটা ডেনিম জ্যাকেট, আর পরনে কালো রঙের প্যান্ট। মুখটা ঢেকে রেখেছে মাস্ক দিয়ে। রেজওয়ান বুঝে পায় না এই মধুর সমস্যা কি? কেন সারাক্ষণ আড়াল করে নিজেকে? সেদিনের সন্দেহ সত্যি কিনা মিথ্যা, তা রেজওয়ানকে বুঝতেই হবে জানতে হবে কাব্য আর মধুর সম্পর্ক কি! এই ভেবেই বলল,
"ঠিক ধরেছো। আমি তোমার চেহারা দেখতেই আজ এখানে এসেছি।"

'ভ্রু কুঁচকে তাকাল মধু,উত্তর দিল রেওয়াবের কথার,
"কেন কেন? আমার চেহারা দেখে তোমার কাজ কি?"
"লাভ আছে বলেই দেখতে চাইছি। তুমি কি নিজের মুখ দেখাবে?"
"অন্যের লাভে তো আমার লাভ হবে না, না পাব টাকা! আর মানি নেই যেখানে, হানিও থাকবে না সেখানে!"

'মধু বাইক স্টার্ট দিতে চাইল, গাড়ি থেকে নামল রেজওয়ান, আবারও বলল,
"ঠিক আছে। তোমার টাকা চাই তো? আমি দিব, কিন্তু তোমার মুখ দেখাবে বলো?"
"ওকে, ফাইন! আগে টাকা ছাড়ো।"

'রেজওয়ান কিচ্ছুক্ষণ ভেবে বলল,
"আমার কাছে তো এখন কেশ নেই!"
"আমারও এখানে দাঁড়ানোর সময় নেই। তবে যেটা বলতে এখানে আসা, সেটা শুনো... তোমার সাথে করা ডিল আমি ক্যান্সেল করলাম।"

'রেজওয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রচন্ড রাগ হলো ওর, চোখ-মুখ কালো করে রাগত্ব স্বরে বলল,
"হোয়াট! এতগুলো টাকা নিয়ে তুমি বলছ ডিল ক্যান্সেল!"
"গলা নামিয়ে কথা বলো।তোমার সব টাকা সময়মতো ফিরিয়ে দিব!"
"আমার টাকা চাই না তো। কাব্যের কলিজা চাই। তুমি আমাকে কথা দিয়েছিলে কাব্যকে মা'রবে। তুমি তো কথার খেলাপ করোনা, আজ করছ কেন?"

'মধু কিছুক্ষণ চুপ রইলো, কি বলবে বুঝল না সে। সত্যিই তো ওই ছেলেটাকে মা'রতে এত কিসের সমস্যা মধুর? পরক্ষণেই আবার ভাবল, বারবার বাধা আসছে বলেই হয়তো এমন হচ্ছে! মধু আর কথা বলল না রেজওয়ানের সাথে, দ্রুত বাইক স্টার্ট দিয়ে জায়গা ছাড়ল সে!
.
.
.
'তাহিয়া এক্সামের জন্য ওর বাবার বাড়িতেই থাকছে। এখান থেকে ওর মেডিক্যাল কলেজের দূরত্ব খুব বেশি না, তাছাড়া সব বইপত্র এখানেই ছিলো। ছোটবেলা থেকে সব এক্সামে তাহিয়ার আব্বু ওর সাথে যেতেন, পরীক্ষার আগের রাতে বারবার চা-কফি বানিয়ে এনে দিতেন। তবে এবার উনার কাজটা করে দিচ্ছে ধ্রুব! তাহিয়াকে এখানে ওর শাশুড়ী নিয়ে এসেছেন। খানিকক্ষণ যেতেই ধ্রুবও চলে এসেছে। তাহিয়া প্রথমে অবাক হয়েছে ধ্রুবকে এখানে দেখে, পরে আবার এই ভেবে খুশি হলো,ধ্রুবের মনে ওর প্রতি ভালোবাসা জন্মাচ্ছে আস্তে আস্তে! এমনটাই তো চেয়েছিল সে! ধ্রুব আর ওর একটা ছোট্ট সংসার হোক। ভালোবাসার কোনো কমতি না থাকুক! তাহিয়ার স্বপ্ন কি তবে সত্যি হচ্ছে? এমনটা হলে বোধহয় নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হবে তার!

'তাহিয়া বসে আছে পড়ার টেবিলে, ধ্রুব গালে হাত দিয়ে ওর পাশেই বসে আছে। সাহেবের চোখে ঘুম, কিন্তু মনে জেদ সে জেগে থাকবে যতক্ষণ তাহিয়া জেগে আছে! চোখের চশমাটা খুলে রেখেছিল তাহিয়া, চোখে কেমন ঝাপসা দেখছে সে। ধ্রুব বিষয়টা লক্ষ্য করে বইয়ের উপর থেকে চশমাটা তুলে পরিয়ে দিয়েছে ওর চোখে। আবারও গালে হাত রেখে ঘাড় কাত করে তাকিয়েছে তাহিয়ার দিকে। বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলছে ওকে,
"তোর বা'লের এক্সাম শেষ হবে কবে? এক্সাম আসার আর সময় পেলো না? সবার যেন আমার সাথে শত্রুতা!"

'বুঝতে না পেরে প্রশ্ন করল তাহিয়া,
"কেন? আমার এক্সাম তোর কি ক্ষতি করল?"

'ধ্রুব দাঁত কিড়মিড় করে বলে উঠেছে,
"করেছেই তো!"

'ধ্রুবের কথা বলার ধরণে তাহিয়ার কেমন হাসি পেলো, কিন্তু ধ্রুবকে বুঝতে দিল না তা। বইয়ে মুখ গুজে বলল,
"আমাকে পাহারা দিতে হবে না। ঘুমিয়ে পড় গিয়ে। না ঘুমিয়ে তোর মাথায় দোষ ধরেছে! এমন কথা অন্য কারো সামনে গিয়ে বললে তারা ভাববে তোকে ভুতে পেয়েছে!"

'তাহিয়ার কথা শেষ হলেই বিড়বিড় করে বলল ধ্রব,
"পেয়েছেই তো। রোমান্টিক ভুতে পেয়েছে আমাকে।"

'তাহিয়া ভ্রু কুঁচকে তাকাল ধ্রুবের মুখপানে। ছেলেটা হেসে উঠল সাথে সাথেই। তাহিয়ার হাতের বইটা কেড়ে নিয়ে রেখে দিল অন্য সাইডে, ওর হাত টেনে বিছানায় পাশটায় নিয়ে গেল। কপালে আলতো করে ঠোঁট ছুঁইয়ে বলল,
"আর পড়তে হবে না। এবার ঘুমিয়ে পড়।"

'তাহিয়া অবাকের উপরে অবাক হচ্ছে। এই ধ্রুব এতটা পালটে গেল কি করে? কেমন স্বপ্নের মতো লাগছে সবকিছু! ধ্রুব এত ভাবে ওকে নিয়ে? ইদানীং ওর প্রতি ধ্রুবের যত্ন বেড়েছে। তাহিয়া বেশ খুশি ধ্রুবের পরিবর্তন দেখে।
.
.
.
রোমান্টিক)

'স্রোত কাব্যরা সবাই মিলে ট্যুরে এসেছে। যত দিন যাচ্ছে ততই গনিয়ে আসছে ওদের আমেরিকা ফেরার সময়। কাব্য ভাবল সবাইকে নিয়ে এবার ঘুরতে বেরোবে!যেই ভাবা সেই কাজ। লিয়া স্নিগ্ধর বেড়ে ওঠা আমেরিকাতেই, রাহুলের বাড়ি বাংলাদেশে হওয়ায় এখানকার সুন্দর সুন্দর সব জায়গাই তার ঘুরে দেখা হয়ে গেছে, কিন্তু লিয়া আর স্নিগ্ধর যে কিছুই দেখা হয়নি! এই ভেবেই তো এই ট্যুরের আয়োজন করল সবাই মিলে! কাব্যরা সবাই সিলেটের শ্রীমঙ্গলে এসেছে। এখানকার পরিবেশ সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা চা বাগান আর সুন্দর বাতাস! সবাই মিলে পাঙ্গন রিসোর্ট নামের একটা সুন্দর রিসোর্টে উঠেছে! রিসোর্টটা আভিজাত্যে মোড়ানো,কটেজ গুলো বানানো হয়েছে কাঠের সাহায্যে।চোখ মেললেই দেখা যাচ্ছে সবুজ ঘাসে আচ্ছাদিত সুন্দর মাঠ! সেখানে আবার বসার জন্য চেয়ার টেবিল পাতানো। স্রোত আসার সময় ঘুমিয়ে পড়েছিল বিধায় কোথায় এসেছে এও জানে না। কাব্য ওকে বিছানায় শুইয়ে দিয়ে রাহুলদের সাথে বেরিয়েছে মাত্রই। স্রোত পিটপিট করে চোখ খুলতেই পাশে বসে থাকা দোয়েলকে দেখল। খুশিতে লাফ মেরে উঠে বসল সে। দোয়েলকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল,
"আরেহ...দোয়েল আপু, তুমিও এসেছো! আমার যে কি আনন্দ হচ্ছে!"

'দোয়েল তাকাল স্রোতের দিকে,ওর হাসির উত্তরে হাসি দিয়ে বলল,
"আমি একা আসিনি স্রোত,দীপ্তও এসেছে!"

'স্রোতের ঠোঁটের হাসি চওড়া হলো। দোয়েলের সাথে বেশ অনেক্ষন গল্প করল সে। বিছানা থেকে উঠে বাইরে তাকালেই সুন্দর এক দৃশ্য দেখল স্রোত! চারিদিকটা কত সুন্দর! গাছপালা আর সবুজে ঘেরা মাঠ! কিছুদুরে দেখা যাচ্ছে ঝর্ণা! মাটি কেটে বানানো হয়েছে সুন্দর রাস্তা, তার উপরে ঘাসের আস্তর। যেন সিলেটের বুকে এক টুকরো সুইজারল্যান্ড! বাংলার সুইজারল্যান্ড বললে কম হবে না। স্রোত মনে মনে ভাবল—'ওর যদি একটা সাদা রঙের গাউন থাকত, ওটা পরে, চুলগুলো সব খোলা রেখে এই সবুজ মাঠের মাঝখানে দাঁড়াতো সে! মাথায় একটা ক্রাউন হলে মন্দ হতো না,পরী পরী একটা ফিল আসত তাহলে!' দোয়েল এসে স্রোতের কাঁধ স্পর্শ করে বলল,
"কি রে স্রোত... কি এতো ভাবছিস?"

সাথে সাথেই বলল স্রোত,
"উনি কোথায় দোয়েল আপু?"

'দোয়েল যদিও জানে স্রোত কাব্যের কথাই বলেছে, তবুও ওকে লজ্জা দিতে বলল,
"উনি! এই উনিটা আবার কে?"

'নিজের কাজে সফল হলো দোয়েল। স্রোত খানিকটা লজ্জা পেয়ে মাথাটা নুইয়ে নিল। শাড়ির আঁচলে আঙুল পেঁচাতে পেঁচাতে বলল,
"তোমার ভাই।"

'কথাটা বলেই জানালার দিকে মুখ করে দাঁড়ালো স্রোত। অবলোকন করল বাহিরের সুন্দর দৃশ্য। এরই মধ্যে কানে ভেসে এল দোয়েলের গলা,
"আচ্ছা...ভাইয়া তো বাহিরে। তুই ওদিকে তাকিয়ে কি দেখছিস এতো?"
"আমি ভাবছিলাম একটা সাদা রঙের গাউন পরে ওই সবুজ মাঠে গিয়ে হাঁটব!"
"একদম না!"
"কেন?"
"ভাইয়া আমাকে তোর দায়িত্ব দিয়ে গেছে। বাহিরে বেরোনো যাবে না, চুপচাপ গিয়ে বিছানায় বসে থাক।"

'স্রোত গাল ফোলাল,বিছানায় গিয়ে বসতে বসতে বলল,
"তুমি দিনদিন ঐ রাগী খরগোশের মতো খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছো!"
"উঁহু আমি আগে থেকেই ভাইয়ার মতো। মুখে যা মনেও তা।মিষ্টি কথা যে আমি বলতে পারিনা স্রোত!"

'স্রোত কিছু সময় চুপ থাকলো,মুচকি বলল,
"কে বলেছে পারো না?সেদিন তো দেখলাম রাহুল ভাইয়ার সাথে কতো সুন্দর করে কথা বলছিলে...."

'দোয়েলের চোখ দুটো বড় বড় হয়ে খুলে আসার উপক্রম।আমতা আমতা করে জিজ্ঞেস করল সে,
"কো..কোনদিনে কথা বলছিস?"
"যেদিন তুমি বাথরুমে পড়ে গেলে..আর রাহুল ভাইয়া....."

'পুরো কথাটা বলার আগেই স্রোতকে থামিয়ে দিলো দোয়েল। লজ্জায় মরছে মেয়েটা। কোনোমতে কথা কাটিয়ে পালিয়ে যেতে চাইল সে। তখনই বলল স্রোত,
"তোমার জীবনে মিষ্টতা নিয়ে আসার জন্য রাহুল ভাইয়াকে প্র‍য়োজন দোয়েল আপু! আমি জানি তুমি উনাকে পছন্দ করো।আর কতো দিন নিজের মনের কথা চেপে রাখবে বলো তো?"

'দোয়েল তখন দরজার সামনে,স্রোতের কথায় ফিরে তাকালো সে। কিন্তু কোনো উত্তর না দিয়েই চলে গেলো জায়গা ছেড়ে।
.
.
.
'সময়টা সন্ধ্যার শুরু,চারিদিকটা আস্তে আস্তে অন্ধকারে ডুবে যাচ্ছে। একটা নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মধু। ওর সাজপোশাক সবসময়ের মতোই! পরনে কালো প্যান্ট, গায়ে কালো টি-শার্ট, তার উপরে ডেনিম জ্যাকেট!মুখে লাগানো কালো রঙের মাস্ক।মধু হাঁটছে আর গুনগুন করে গান গাইছে,

'আজ সব সত্যি মিথ্যে,
দিন বলছে যেতে যেতে..
মন গুমরে গুমরে ম'রছে
কি উপায়?

'জানি স্বপ্ন সত্যি হয় না
তবু মন মানতে চায় না
কেন এমন রাত্রি,নামছে জানালায়?
বোঝেনা.... সে....বোঝেনা!
বোঝেনা... সে... বোঝে না!

'আশেপাশে কারো উপস্থিতি টের পেয়ে গান থামালো মধু। তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে তাকাল পিছনের দিকে। মনে হলো ওর হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটছে কেউ। কিন্তু পিছনের দিকে তাকালে কাউকেই দেখতে পাচ্ছে না সে। এভাবে চলে গেল কিছুটা সময়। মধু তার নিজের মতোই এগোলো সামনের দিকে। কিছু দূর গেলেই জঙ্গলের রাস্তা! জঙ্গলের একেবারে মাঝকানে গিয়ে যে ছোট্ট বাড়িটা,ঐ অব্দিই মধুর গন্তব্য! মধু সামনে আগাচ্ছিলো,আবারও ওর সন্দেহ হলো, হাঁটতে হাঁটতেই চলে গেল অন্যদিকে। মধু দাঁড়িয়ে আছে বড় একটা বটগাছের আড়ালে, আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই। নিশ্চিত মনে সে বেরুতে নিল, তখনই চোখ আটকাল এক মেয়ের দিকে। আবারও গিয়ে লুকালো গাছের পিছনে। মধু পর্যবেক্ষণ করল মেয়েটাকে—'মেয়েটার গায়ে গাঢ় ধূসর রঙের ফুলহাতার বোতামওয়ালা শার্ট। শার্টের হাতা গুটিয়ে রাখা হয়েছে কনুইয়ের ওপর পর্যন্ত। শার্টটি ইন করা হাই-ওয়েস্ট কালো রঙের জিন্স প্যান্টের সাথে। মুখে মাস্ক আর চোখে সাদা ফ্রেমের চশমা! এলো মেলো চুলগুলো আটকে রেখেছে একটা ক্লিপ দিয়ে। মেয়েটার মুখে মাস্ক লাগানো বিধায় মধু বুঝতে পারছে না সে কে। কিন্তু উচ্চতা, গায়ের রঙ, চালচলন; সব যেন ওর চেনা! মধু যা ভাবছে তাই কি সত্যি? মেয়েটা কি তবে ওর কাছের কেউ!

'মেয়েটা ধীর পায়ে সামনে দিকে এগিয়ে গেল। কিছু দূর যেতেই থেমে গেল তার পা, মনে হলো কেউ তার মাথায় বন্দুক তাক করেছে। পিছু ফিরে তাকাতেই মনের ভাবনা সত্যি হলো মেয়েটির! কিন্তু চোখমুখ সেই আগের মতোই; ভয়ের চাপটুকুও নেই। মধুর কেমন সন্দেহ হচ্ছে,কে এই মেয়ে? কেনই বা ফলো করছে ওকে! মধু যখনই হাত দিয়ে মেয়েটার মুখের মাস্ক খুলবে, তখনই আক্রমণ করে বসল সে। হাতে ধারালো কিছুর আঘাত পড়ায় মধু চোখমুখ কুঁচকে সরে গেল কিছুটা দূরে। তীব্র রাগ নিয়ে যখন চোখ খুলল, আর খুঁজে পেল না মেয়েটিকে। হাতটা চোখের সামনে আনতেই রক্তের দেখা পেল সে। কাটাস্থান হাত দিয়ে চেপে ধরে দাঁত কিড়মিড় করে বলল মধু,
"তোমাকে আমি দেখে নেব মেয়ে। আমাকে আঘাত করে নিজের মৃত্যু ডেকে আনলে!"

'মধু চলে গেল যেদিকে এসেছিল সেদিকেই। এখন আর অন্য কোথাও যাওয়া ঠিক হবে না। ওকে খোঁজ নিতে হবে;মেয়েটা কে? কোন মতলবেই বা ঘুরছে ওর পিছু পিছু!
.
.
.
'রাত প্রায় ১২টার মতো। বাইরে ক্যাম্প বানিয়েছে রাহুলরা। রিসোর্টের সুন্দর রুমে মন বসছে না তাদের। ট্যুরের ফিলই পাচ্ছে না, তাই বাইরে এসে ক্যাম্প বানিয়েছে। রাত হওয়ায় হালকা অন্ধকার বিরাজ করছে চারিপাশে। আকাশে জমেছে তারার মেলা। চারপাশে সবুজ ঘাস, গাছ আর কিছু দূরে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়। কটেজগুলোতেই কেবল আলো জ্বলছে। এই নির্মল পরিবেশে খোলা আকাশের নিচে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা। মাঝখানে আগুন জ্বালিয়ে চারপাশে বসে আছে রাহুলরা। কখনো এটা-ওটা বানিয়ে খাচ্ছে সবাই, কখনো আবার খেলা হচ্ছে গানের কলি! দীপ্তর দুই পাশে দাঁড়িয়ে আছে দোয়েল আর রাহুল। দোয়েল না তাকালেও রাহুল আড়চোখে বারবার তাকাচ্ছে দোয়েলের দিকে। রাহুলের পাখিকে আজ বড্ড সুন্দর লাগছে। হালকা আলো পড়ছে ওর চোখমুখে! হাসার কারণে শ্যামবর্ণের মুখটা দারুণ লাগছে! দীপ্তর হাত টেনে বলল রাহুল,
"খোকা, সরো তো। আমার পাখিকে দেখতে সমস্যা হচ্ছে।"

'দীপ্ত ভ্রু কুঁচকালো, চোখের চশমাটা হাত দিয়ে ঠেলে বলল,
"হু ইজ পাখি? আর আমি খোকা নই বুঝলে! আর মাত্র কিছুদিন, তারপর কাব্য ভাইয়ার মতো আমারও একটা বউ থাকবে।"

'রাহুল ভর দিল দীপ্তর কাঁধে, ঠাট্টার স্বরে বলল,
"চেহারা দেখেছ আয়নায়? তুমি তো বাচ্চা ছেলে, নাক টিপলে দুধ বেরুবে। তুমি বউ সামলাবে কী করে?"

'দীপ্তর মেজাজ বিগড়াল। দোয়েলকে ডেকে বলল সে,
"দেখো তো দোয়েল আপু, এই রাহুল ভাইয়া আমাকে অকারণে বকা দিচ্ছে।"

'রাহুল হাঁ করে তাকিয়ে রইল দীপ্তর ভোলাভালা চেহারার দিকে। ছেলেটা ভালো করেই জানে রাহুলের দৌড় দোয়েল পর্যন্তই, তাই হয়তো ইচ্ছে করেই এমনটা করল! রাহুল প্রস্তুত হয়ে নিল দোয়েলের ধমক খাওয়ার জন্য! কয়েক মিনিট ব্যয় হতেই বলল দোয়েল,
"থাক দীপ্ত। বাচ্চাদের সাথে লাগতে নেই। উনি না বুঝে কী থেকে কী বলে ফেলেছেন। রাগবি না একদম!"

'দীপ্তর ঠোঁটের কোণে ফুটে উঠল হাসির রেখা। আড়চোখে রাহুলের দিকে তাকিয়ে বলল সে,
"দেখলে তো খোকাটা আসলে কে?"

'রাহুল যেন বোকা বনে গেল। মনে মনে বলল,
"এক মাঘে শীত যায় না রে দীপ্ত। আমারও সময় আসবে!"

'কথাটা বলেই অন্যদিকে চলে গেল রাহুল। বসল গিয়ে বন্ধুদের পাশে। এতক্ষণ সবাই এখানে থাকলেও কাব্য ছিল না। সে মাত্রই আসল। আর আসা মাত্রই কানে এলো স্রোতের গানের গলা। মিষ্টি সুরে গান গাইছে স্রোত,

'তুমি গল্প ছিলে
আমার উপন্যাসে..
তুমি কবিতার মতো..
এই দিনের শেষে...

'একটা সরু গাছের সাথে হেলান দিয়ে কিছু দূরে দাঁড়িয়ে আছে কাব্য। নীলাম্বরীর হাসি মাখা মুখের দিকে তাকাতেই তার অধরকোণে ফুটে উঠল হাসির রেখা। স্রোত গান থামাতেই কাব্য এক পা-দু পা করে ওর দিকে এগিয়ে যেতে যেতে গাইল,

'তুমি অল্প করে কিছু স্বপ্ন দিলে,
আমি প্রেমিক রবো শত জনম ধরে..!

'দেখি তোমায় দেখি
আমি এক পলকে রোজ
প্রেমে হারাই দেখতে দেখতে,
দেখি তোমায় দেখি
দুটি নয়ন ভরে!

'ভালোবাসি মেয়ে,
এই আমি তোমাকে..!

'স্রোত ততোক্ষণে তাকিয়েছে কাব্যের দিকে। শুধু স্রোত নয়, প্রত্যেকের মনোযোগই ওর দিকে! কাব্যের গান ছাড়া তো ওদের আড্ডা অসম্পূর্ণ! কাব্য স্রোতের পাশে বসে আছে। নীলাম্বরী তার মাথা রেখেছে কাব্যের কাঁধে! সকলে তখন বলল কাব্যকে,
"তোর জন্যই অপেক্ষা করছিলাম ব্রো। আরেকটা গান শুনা।"

'স্নিগ্ধর কথার উত্তরে বলল কাব্য,
"উঁহু, এবার রাহুল গান গাইবে।"

'সবার দৃষ্টি তখন রাহুলের দিকে। বেচারা কেমন ফ্যাসাদে পড়ল! ওর গান শুনলে আশেপাশের জন্তু-জানোয়ার যে ভয়ে পেয়ে পালাবে! কিন্তু সবাই যখন জোড়াজুড়ি করছে, গান তো গাইতেই হবে। প্রকৃতি তখন শান্ত। বাতাস বইছে চারিপাশে। দূরের ঝর্ণার কলকল আওয়াজ কানে আসছে স্পষ্ট! রাহুল চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ফেলল, নিজেকে প্রস্তুত করল সে। স্নিগ্ধর হাতে কাব্যের প্রিয় গিটার, সে গিটারে টুংটাং শব্দ তুলতেই দোয়েলের মুখাপানে তাকিয়ে গান গাইল রাহুল,

'তোমারে দেখিবার মনে চায়
দেখা দাও আমায়..!
তোমারে দেখিবার মনে চায়
দেখা দিয়ে শান্ত করো
নইলে আমার প্রাণও যায়!
দেখা দিয়ে শান্ত করো
নইলে আমার প্রাণও যায়!

সামনে দাঁড়াও একবার
দেখি নয়ন ভরিয়া..!
ভালোবাসি তবে কেন?
দাও না শান্ত করিয়া....'

'গান থামাল রাহুল। করতালির শব্দে মুখরিত হল চারিপাশ। সকলেই প্রশংসা করল ওর গানের। দোয়েলও বুঝল, রাহুলের গানের গলা সুন্দর। ওকে রাগাতেই ওভাবে কানের কাছে এসে বেসুরো গলায় গান গেয়ে উঠে যখন-তখন!
.
.
.
(রোমান্টিক পছন্দ না হলে কেবল এইটুকু স্কিপ করবেন।)

'স্রোতের অনেক ঘুম পেয়েছে। সবার কথাবার্তা, হৈ-হুল্লোড় কিছুই তার কানে যাচ্ছে না। জিমুচ্ছে মেয়েটা! কাব্যের কাঁধে নিজের মাথাটা এলিয়ে দিল স্রোত। কাব্য তাকাল নীলাম্বরীর মুখপানে। স্রোতের ঘুম পেয়েছে বুঝতে পেরে হাতের ইশারায় চুপ করতে বলল সবাইকে। সাথে সাথেই চুপ করে গেল সবাই। কাব্য দেরি করল না। হাতের গিটারটা রাহুলের কাছে দিয়ে স্রোতকে কোলে তুলে নিল সে। হাঁটতে শুরু করল ওদের জন্য বানানো ক্যাম্পের দিকে। যেতে যেতে বন্ধুদের উদ্দেশ্যে বলল,
"তোরা কন্টিনিউ কর।"

'নিদিষ্ট জায়গায় এসে স্রোতকে শুইয়ে দিল কাব্য। সেও পাশে শুয়ে হাত রাখল গালে। হালকা আলোয় নীলাম্বরীকে দেখা যাচ্ছে স্পষ্ট! তার চুলগুলো সব এলো-মেলো হয়ে আছে। পরনের জামাটার ঠিক নেই! ওড়নাটা কাব্যের হাতে। কাব্য ঠোঁট কামড়ে হেসে, আঙুল ছুঁইয়ে দিল স্রোতের মুখে। হঠাৎ স্পর্শে কেঁপে উঠল মেয়েটি। পিটপিট করে চোখ খুলে তাকাতেই দেখল পরিচিত মুখ। কাব্য এক ধ্যানে তাকিয়ে আছে স্রোতের কাঁপা ঠোঁটের দিকে। নীলাম্বরীর নীলাভ চোখ দুটোতে কেমন নেশা লেগে আছে! যে নেশায় মাতাল হলো কাব্য। স্রোতের দিকে কিছুটা ঝুঁকতেই সে কাব্যের গলা জড়িয়ে ধরল। কাব্য বুঝল, প্রেয়সী তাকে কাছে চাইছে। বেশিকিছু না ভেবে স্রোতকে আপন করে নিল সে। চুমুতে চুমুতে ভরিয়ে দিলো ওর পুরো শরীর। অদ্ভুত এক শিহরণ বয়ে গেলো মেয়েটার শরীর দিয়ে। কাব্যের ঠোঁটের স্পর্শ লাগাম ছাড়ালো,হাতের ছোঁয়া এতোটাই গভীর যা পীড়া দিচ্ছে স্রোতকে! সইতে না পেরে নিজের সবটুকু শক্তি দিয়ে কাব্যের বুকে ধাক্কা দিলো সে। ঘন ঘন শ্বাস ফেলে বলল,
"লাগছে....তো!"

'কাব্য চুমু দিলো স্রোতের ঠোঁটে,কিছুটা এগিয়ে বলল,
"আমি প্রথমবার তোকে টাচ করলাম?"
"না..আ।"
"তাহলে এমন করছিস কেন? সয়ে নে আজ!"

'কাব্য এগোতে নিলেই স্রোত নিজের হাত চেপে ধরল কাব্যের মুখে,কাঁপা কন্ঠে বলল,
"এখানে না.."
"হুশশ!এখানেই হবে।"

'কাব্য বাধা মানল না নীলাম্বরীর। সে মত্ত হলো প্রেয়সীতে!স্রোতের ছোট্ট শরীর নিতে পারছেনা কাব্যের জ্বালাতন।নিজের দু হাত দিয়ে পুরুষটির মাথার চুল খামচে ধরল স্রোত।আবারও বলল একই কথা,
"রুমে..চলুন...না!"

'কাব্য মুখ তুলে তাকাল,স্রোতের ঠোঁটে চুমু দিয়ে ওর কানের কাছটায় গিয়ে ফিসফিস করে বলল,
"রুমে যেতে অনেক সময় লাগবে স্রোত!আমি কন্ট্রোল হারিয়েছি। এডজাস্ট করে নে!"

'স্রোত বুঝল সে যাই বলুক কাব্য ওকে ছাড়বে না আজ। কাব্য এগিয়ে এলো স্রোতের কাছে,ওর বিবস্ত্র দেহের প্রতিটি ভাজেঁ ঠোঁট ছুঁয়ালো সে। ভালোবাসায় আর আদরে ভরিয়ে দিলো ভালোবাসার মানুষটিকে। স্রোত সয়ে নিল কাব্যের জ্বালাতন। রাত বাড়ার সাথে সাথে উন্মাদনা বাড়ল কাব্যের। সে আগের তুলনায় আরও বেপরোয়া হলো! স্রোতের ছোট্ট শরীরটা নিতে পারল না এতো কিছু। নিজের সবটুকু ভর ছেড়ে দিল বিছানায়। কাব্যের বলিষ্ঠ দেহের নিচে চাপা পড়ল মেয়েটার ছোট্ট শরীর!
.
.
.
'কিছু সময় হলো স্নিগ্ধ এসে দাঁড়িয়েছে স্রোত-কাব্যের ক্যাম্পের থেকে কিছু দূরে। কিছুক্ষণ আগে, স্নিগ্ধ চোখ কচলাতে কচলাতে এগিয়ে আসছিল নিজের ক্যাম্পের দিকে। কি যেন দেখে চোখ দুটো বড় বড় হয়ে এলো তার। চোখের ঘুম উড়ে গিয়ে ঝেঁকে বসল কৌতূহল! মনে মনে ভাবল সে,
"এটা তো স্রোত-কাব্যের জন্য বানানো ক্যাম্প...ভেতরে এমন ঘূর্ণিঝড় হচ্ছে কেন? ভুল করে আশেপাশের কোনো জন্তু-জানোয়ার ঢুকে পড়ল না তো!"

'স্নিগ্ধ কৌতূহলী হয়ে এগিয়ে যাচ্ছিল ওদিকেই। কয়েক পা যেতেই রাহুল এসে খপ করে ধরে নিল ওর হাত। চোখ রাঙিয়ে তাকাল স্নিগ্ধর দিকে, ধমক দিয়ে বলল,
"একা একা কি করছিলি তুই? আমাকে ডাকবি না?"

'স্নিগ্ধর চোখ-মুখে উপচে পড়ছে ভয়। সে আঙুল দিয়ে চেপে ধরল রাহুলের ঠোঁট, ফিসফিস করে বলল,
"হুশশশ!"

'রাহুলও একইভাবে ফিসফিস করে বলল,
"কি হলো রে বলদ? চোরের মতো ফিসফিস করে কথা বলছিস কেন?"
"ওদিকে দেখ!"

'স্নিগ্ধ হাতের ইশারায় স্রোত-কাব্যের ক্যাম্পটা দেখাল রাহুলকে। স্নিগ্ধর ইশারা অনুসরণ করল রাহুল, তাকাল সেদিকে। কিছুক্ষণ না যেতেই ওর মাথায় এলো দুষ্টু ভাবনা। বুঝে নিল ভেতরে কি হচ্ছে। স্নিগ্ধর কাঁধে হাত রেখে বলল রাহুল,
"আরেহ হতচ্ছাড়া,চল এখান থেকে।"
"কিন্তু কেন?"
"ওদিকে ক্লাস চলছে। তোর গিয়ে লাভ নেই, চল আমরা এখান থেকে যাই!"

'নক বুঝতে পেরে বলল স্নিগ্ধ,
"কিসের ক্লাস ব্রো? এই মাঝরাতে এখানে কিসের ক্লাস চলবে?"

'রাহুল বিরক্ত হলো স্নিগ্ধের হাত টেনে ওকে নিয়ে যেতে যেতে বলল,
"রোমান্সের ক্লাস।বুঝলি! আমাদের এখানে থেকে লাভ নেই চল। কাব্য দেখলে আস্ত রাখবে না।"

'নিজেদের কথাবার্তা শেষ করে চলে যাচ্ছিল স্নিগ্ধ আর রাহুল। কিন্তু এ কি হলো! দুই হাত কোমরে চেপে ওদের সামনে দাঁড়িয়ে আছে কাব্য।কাব্যের গায়ে উল্টো টি-শার্ট আর পরনে ট্রাউজার!দেখেই মনে হচ্ছে টিশার্টটা তাড়াহুড়ো করে পরেছে! ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড রেগে আছে। হয়তো শুনে নিয়েছে রাহুল আর স্নিগ্ধের সব কথা। স্নিগ্ধর হাঁটু কাঁপছে ভয়ে। ও এতক্ষণে বুঝে নিয়েছে ভেতরে কি চলছিল। কাব্যের রোমান্সে কাবাব মে হাড্ডি হওয়া তো যেমন-তেমন অপরাধ নয়।এবার নিশ্চয়ই দুটোকে মাথায় তুলে খাদে ফেলে দেবে কাব্য!
রাহুল আর স্নিগ্ধ একে অপরের দিকে তাকাল, দুজনেই একসাথে বলল,
"বিশ্বাস কর ভাই।আমরা কিছুই দেখিনি।"

'কাব্যের মেজাজ বিগড়েছে এমনিতেই,ধমক দিয়ে বলল সে,
"ষ্টুপিড! যাবি তোরা?"

'কাব্যের বড়সড় ধমকে কেঁপে উঠলো দুজনেই। ও যেতে যেতে পিছু ফিরে তাকিয়েছে আবার,চোখ কেমন লাল হয়ে আছে। কাব্য আবারও কিছু বলার আগেই, ভয়ে রাহুল আর স্নিগ্ধ দুইদিকে দৌড়ে পালালো।
.
.
.
'তাহিয়া দাঁড়িয়ে আছে জানালার কাছটায়। বাইরে আজ বাতাস বইছে। তাহিয়ার মাথার চুলগুলো সব খুলে রাখা, তাই বাইরের বাতাসে এলো-মেলো হয়ে এসে পড়ছে মুখে। সে বিরক্তি নিয়ে চোখ-মুখে আসা চুলগুলো সব গুজে দিচ্ছে কানের পাশে। ওর থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা ধ্রুব তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তাহিয়া নামক অতি সুন্দর রমণীটিকে! ধ্রুব আজকাল অনুভব করে তাহিয়ার প্রতি এক অদ্ভুত টান! কারণে-অকারণে ওর মনজুড়ে এই মেয়েটার নামই প্রতিধ্বনিত হয় বারবার! ধ্রুব কি তবে প্রেমে পড়ল তাহিয়ার? হবে হয়তো! নিজের আকাশ-পাতাল ভাবনায় নিজেই বিরক্ত হলো ধ্রুব। মনে মনে নিজেকে বকাঝকা দিয়ে এক পা, দু-পা করে এগিয়ে গেল তাহিয়ার কাছে। ওর কানের কাছে গিয়ে বলল,
"এতো রাতে যে জানালার কাছে দাঁড়িয়ে আছিস, তেঁতুল গাছের পেত্নীর বরটা তো কনফিউজড হবে তোকে দেখে!"

'ধ্রুবের হঠাৎ আগমনে ভয় পেল তাহিয়া। কিছু দূরে সরে গিয়ে তাকাল ধ্রুবের দিকে। রাত বাজে ২ টার মতো। ধ্রুব হয়তো অফিস থেকে সোজা এখানেই এসেছে। তাহিয়া খানিকটা অবাক হলো, ধ্রুব আজকাল ওকে একটু বেশিই ইম্পর্ট্যান্স দিচ্ছে ভেবে! নিজেকে সে স্বাভাবিক করে বলল,
"কনফিউজড হবে কেন?"
"কারণ... তোকে দেখতে পেত্নীর মতোই লাগছে।বেচারা পেত্নীর বর তোকেই তার বউ ভেবে ভুল করতে পারে!"
"করলে করুক।"

'ভাব নিয়ে বলল তাহিয়া। ধ্রুব ওর কথার উত্তরে বলল,
"আমার থেকে ঐ পেত্নীর বর সুন্দর,তাই না?"
"তা তো অবশ্যই!"

'ধ্রুবের কেমন হিংসা হলো। তাহিয়ার হাত টেনে ওকে বিছানার কাছটায় নিয়ে এল। বন্ধ করে দিল রুমের জানালা। তাহিয়ার দিকে তাকিয়ে বলল,
"সে যেমনই হোক! আমার মতো ভালো এই ত্রিভুবনে কেউ তোকে বাসবে না তানু!"

'ধ্রুবের কথার পিঠে প্রশ্ন ছুড়ল তাহিয়া,
"তুই আমাকে ভালোবাসিস ধ্রুব?"

সাথে সাথেই উত্তর এল ধ্রুবের থেকে,
"যদি বলি হ্যাঁ!"

'তাহিয়া খুঁজে পেলো না কোনো কথা। ধ্রুব কি তবে সত্যিই ওকে ভালোবাসে? তাহিয়ার এতোদিনের দেখা স্বপ্ন সত্যিই হচ্ছে অবশেষে। ধ্রুব আর তাহিয়ার চোখাচোখি হলো তখন। খানিকটা লজ্জা পেলো মেয়েটা,মাথাটা নুইয়ে নিল সাথে সাথেই।

__________________________

'হাতে ধোঁয়া ওঠা গরম চায়ের কাপ নিয়ে বসে আছেন আনোয়ার সিদ্দিকী! চায়ের কাপে চুমুক দিয়ে টেবিলে রাখা খবরের কাগজটা হাতে নিলেন উনি। আজকের খবরের কাগজের হেডলাইন—'খুনের সিরিজ আর সশস্ত্র হামলায় আলোর মতোই অস্থির হয়ে উঠেছে শহর। শহরের নানা প্রান্তে দিনদিন বেড়েই চলেছে খু'ন আর রক্তাক্ত হামলার ঘটনা।প্রতিদিন কোথাও না কোথাও গোলাগুলি, আর লাশের মিছিল থামছেই না। মানুষের মনে আতঙ্ক, দক্ষ আইনশৃঙ্খলা বাহনীও হতভম্ব। অবশেষে মামলাগুলো হাতে নিয়েছেন থানার নতুন এসআই —পুলিশের স্পেশাল ফোর্সের একজন নারী কর্মকর্তা, যিনি দৃঢ়তার সঙ্গে নিজের দায়িত্ব পালন করছেন।
'এইটুকু পড়ে চোখের চশমাটা ঠিক করে নিলেন আনোয়ার সাহেব!হাতের নিউজ পেপারটা সামনের টেবিলে রেখে আরেক চুমুক দিলেন চায়ের কাপে। আবার উদ্যত হলেন পেপার হাতে নিতে। উনি জানতে চান পুলিশের স্পেশাল ফোর্সের সেই নারী কর্মকর্তার সম্পর্কে! কিন্তু এ কী হলো? টেবিলের উপরে রাখা নিউজপেপারটা গেল কোথায়? আনোয়ার সাহেব বিরক্তি নিয়ে আশেপাশে খুঁজলেন পেপারটা। কোথাও না পেয়ে উঠে গেলেন উনি। তখনই সোফার পিছন থেকে বেরিয়ে এলো সুনেহরা। বাবা আসার আগেই সে পেপারটা ছিঁড়েচুড়ে ডাস্টবিনে ফেলে দিলো। সুনেহরার বুক ধুকপুক করছে ভয়ে। মেয়েটা পা বাড়ালো নিজের রুমের দিকে। দরজার কাছটায় যেতেই কানে এলো পরিচিত কণ্ঠস্বর!
"চোরি করলি বুঝি?"

'সুনেহরা তাকাল ড্রয়িংরুমের দরজার দিকে। দেখল মধু দাঁড়িয়ে আছে দরজার সাথে হেলান দিয়ে। সাজপোশাক সেই সবসময়ের মতোই,আজ ওর হাতে বাঁধা একটা সাদা রঙের ব্যান্ডেজ!শুকনো ঢোক গিলল সুনেহরা। আমতা আমতা করে বলল,
"মা…মানে? নিজের বাড়িতে কেউ চোরি করে?"

'মধু গুনগুনিয়ে গান গাইল।সোফায় বসতে বসতে বিড়বিড় করে বলল,
"করে তো! তার জলজ্যান্ত প্রমাণ তুই নিজে!"

'সুনেহরা বুঝতে না পেরে মধুর সামনে এসে দাঁড়ালো।দুই হাত কোমরে চেপে বলল,
"কি বললি?"

'ভাবলেশহীন ভাবে বসে রইল মধু। কী যেন ভেবে বাঁকা হাসল সে। কিছুক্ষণ চুপ থেকে বলল সুনেহরাকে,
"চল, বিয়ে করি!"

'সুনেহরার চোখ মুখে বিস্ময়! যে ছেলে সবসময় ওর থেকে একশো হাত দূরে থাকে,সে কিনা নিজে বলছে বিয়ের কথা? সাধ সকালেই মধু আবার মদ-টদ খেলো না তো! সুনেহরা কিছু বলবে, তার আগেই মধু বলল,
"কি হলো বেবি? বিয়ে করবি না আমাকে?"

'সুনেহরা বিস্মিত কণ্ঠে বলল,
"কি বলছিস এসব!"

'সাথে সাথেই উঠে দাঁড়াল মধু। সুনেহরার হাত টেনে ওকে নিজের কাছে নিয়ে এল। দু’হাত দিয়ে কোমর চেপে ধরে বলল,
"অবাক হচ্ছিস যে? তোর না আমাকে পছন্দ? ভালোবাসিস তো আমাকে! চল বিয়ে করে নেই! চিন্তা নেই,চোর-পুলিশ খেলাটা আমরা বিয়ের পরও কন্টিনিউ করব!"

'সুনেহরা ভড়কালো, কী বলবে বুঝল না সে। মধু এভাবেই বা কথা বলছে কেন? কোন মতলবেই বা এতো সকালে এসেছে ওদের বাসায়! সুনেহরা আর মধু দুজনেই তাকিয়ে আছে একে অপরের দিকে। মধু মনে মনে ভাবছে সুনেহরাকে জব্দ করার কথা। এদিকে সুনেহরা মধুর মুখের হাবভাব দেখে বোঝার চেষ্টা করছে ওর ভেতরে কি চলছে! নিজেকে শান্ত করে যখনই সে কিছু বলতে যাবে কানে এল বাবার কণ্ঠস্বর,
"কিসের পুলিশ? কে পুলিশ? তুমি এক্ষুণি কি বললে, দিব্য?"

'আনোয়ার সাহেবের কথা শুনেই মধুর থেকে নিজেকে ছাড়িয়ে নিল সুনেহরা। কিছু দূরে গিয়ে মাথাটা নুইয়ে নিল সে। এদিকে মধুর ঠোঁটের কোণে রহস্যময় হাসি! সে মনে মনে কি ভাবছে কে জানে! তবে এই মুহূর্তে সুনেহরার ভীতু চেহারাটা দেখতে বেশ লাগছে তার। মনে মনে ভেবে নিয়েছে মধু, সুযোগ যখন পেয়েছে আজ সুনেহরাকে জব্দ করবেই! মধু মুচকি হেসে বলল আনোয়ার সাহেবকে,
"আমি এটাই বলছিলাম আঙ্কেল, সুনেহরার তো আন্টির মতো আইনজীবী হওয়ার ইচ্ছে!ও দেখতে কিন্তু দারুণ। লইয়ার না হলেও পুলিশের পোশাকে মানাবে ভালো!"

'সাথে সাথেই ধমক দিয়ে উঠলেন আনোয়ার সাহেব। রেগে বললেন তিনি,
"একদম না। ওকে ওসবে মানায় না।"

'আনোয়ার সাহেবের চেহারায় অস্থিরতা।এই পুলিশ,আইনজীবী,আইনের ঝামেলা এসব উনি প্রচণ্ড ভয় পান! স্ত্রী উনার পেশাদার লইয়ার ছিলেন। নিজের কাজ আর দায়িত্বের জন্য ছোট্ট সুনেহরা আর আনোয়ার সাহেবকে একা করে চলে যান তিনি। প্রাণপ্রিয় স্ত্রীর মৃত্যুর রহস্য আজও খুঁজে পাননি আনোয়ার সাহেব, তবে জানেন উনি নিজের দায়িত্ব আর কাজের চাপে পড়েই আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন! এর ভিতরে হয়তো আরও অজানা আরও রহস্য আছে! সুনেহরা মেয়েটার ছোট থেকেই স্বপ্ন,ও মায়ের মতো আইনজীবী হবে। কিন্তু আনোয়ার সাহেব সোজা না করে দিয়েছেন। উনি চান না মায়ের মতো মেয়েরও একই পরিণতি হোক! এইজন্যই তো এতো ভয় উনার মনে!বাবার অস্থিরতার কারণ বুঝল সুনেহরা। এক গ্লাস পানি এনে উনার মুখের সামনে ধরে বলল,
"শান্ত হও আব্বু। দিব্য তো মজা করছিল। আমার এতো সাহস আছে নাকি?পুলিশের জব করব!"
~~~~~
® আফরোজা আঁখি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 29 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন