#কাব্যের_নীলাম্বরী[৩০]
'আনোয়ার সাহেব মেয়ের হাত ঠেলে দূরে সরিয়ে দিয়ে বললেন,
"তুমি আমাকে কথা দিয়েছো সুনেহরা। এসবে আইনি ঝামেলায় পা বাড়ালে তুমি আমাকে হারাবে। দরকার নেই কোনো চাকরির। তুমি আজ থেকে বাড়িতেই থাকবে।"
'আনোয়ার সাহেব চলে যাচ্ছিলেন কথা গুলো বলে। চোখ পড়ল মধুর দিকে। ওর কাছে এসে মাথার চুলগুলো নেড়ে দিয়ে বললেন,
"কেমন যাচ্ছে দিনকাল? মন দিয়ে কাজ করছ তো?"
'মধু উপর নিচ মাথা নাড়ল। পিতাতুল্য মানুষটাকে মিথ্যা বলতে চাইছে না সে! উনি মধুর সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন। নিজের রুমে যাওয়ার আগে সুনেহরাকে বললেন, মধুর জন্য চা-নাস্তার ব্যবস্থা করতে! বাবা যেতেই মধুর দিকে কিছুটা এগিয়ে এলো সুনেহরা। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের চেয়েও আরও বিশাল যুদ্ধ হলো ওদের মধ্যে! মধু তখন সোফায় বসে। টাল সামলাতে না পেরে সুনেহরা পড়ে গেলো ওর উপরে। রাগ হলো মেয়েটার, ভাবল মধু ইচ্ছে করেই ওকে নিজের কোলে বসিয়েছে। মধুর বিরক্তি দেখে সুনেহরার ঠোঁটের কোণে ফুটে উঠলো দুষ্টুমিতে ভরা হাসি। সে কামড় বসালো মধুর ঘাড়ে। সাথে সাথেই চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিল মধু। সুনেহরা বলল,
"কেমন লাগছে?"
'মধুর চোখ মুখে প্রচন্ড রাগ সুনেহরার চুল টেনে বলছে সে,
"শা'লি! তুই একটা ন'ষ্ট!"
'সুনেহরাও একই কাজ করল মধুর চুল টেনে বলল,
"তুইও ন'ষ্ট।"
"চুপ কর।"
"তুই চুপ কর।"
"চুল ছাড় বলছি।"
"ছাড়ব না ছিঁড়ে ফেলি সব?টাক মাথায় তোকে ভালোই লাগবে।আলু আলু ভাইব আসবে!"
'কথাটা বলেই হাসতে শুরু করল সুনেহরা।মধু ঠোঁট কামড়ে হাসল ওর কানের কাছটায় গিয়ে বলল,
"কষ্ট করে ছিঁড়বি যখন নিচের গুলোই ছিঁড়!"
'সুনেহরা চোখ দুটো বড় বড় করে মধুর দিকে তাকাল। বলল ওকে,
"অ'শ্লী'ল কোথাকার!"
"তুই নিজেও অ'শ্লী'ল।"
'সুনেহরা উঠে চলে যেতে চাইল কিন্তু মধু হাত ধরে আটকালো ওকে। সুযোগ পেলেই সুনেহরা মধুর হাতে কামড় বসালো। মধু প্রচন্ড বিরক্ত হয়ে বলল,
"সুনেহরার বাচ্চায়ায়া...মেরে ফেলব একদম!"
'সুনেহরা কি যেন ভেবে এগিয়ে গেলো মধুর দিকে। দু হাত দিয়ে আঁকড়ে ধরল ওর গলা। মধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে।কিছু বুঝে ওঠার আগেই সুনেহরা চুমু দিলো মধুর গালে। ঘাড় কাত করে শান্ত স্বরে বলল,
"আমাকে মারলে তোর বুকে লাগবে না দিব্য? মারতে পারবি আমাকে?"
'সুনেহরার শান্ত কন্ঠের সুন্দর কথায় গলে গেলো মধু।উত্তর না দিয়ে চুপ রইলো সে। সুনেহরা মনে মনে হাসল,উঠে গেলো কিচেনের দিকে। মধু কি যেন ভেবে তড়িঘড়ি করে বেরিয়ে গেলো বাড়ি থেকে।
.
.
.
'ঘুম ভাঙলেই নিজেকে অন্য এক জায়গায় আবিষ্কার করল স্রোত। আশেপাশে তাকিয়ে বুঝল ও কটেজে আছে! স্রোত চোখ বুলালো পুরো রুমে। কোথা থেকে তখন কাব্য আসল হাতে দু’কাপ চা নিয়ে। স্রোত হাসিমুখ করে ওর দিকে তাকাতেই কাব্য কাছে এসে নীলাম্বরীর কপালে ঠোঁট ছুঁইয়ে বলল,
"গুড মর্নিং বেবিগার্ল!"
স্রোত আলতো হেসে উত্তর দিল,
"গুড মর্নিং!"
'কাব্য খেয়াল করল স্রোতকে। ওর পরনে কাব্যের একটা শার্ট জড়ানো। শার্টটা এসে বসে আছে হাঁটু পর্যন্ত, ফর্সা পা দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। শার্টের বুকের দিকের বোতামগুলোও খোলা। কাব্য কিছুটা এগোলো স্রোতের দিকে ফিসফিস করে বলল,
"নিজেকে ঢেকে রাখো নীলাম্বরী! এই সাধ সকালে আমাকে কন্ট্রোললেস করোনা। উপায় থাকবে না তোমার!"
'কাব্যের কথা কানে আসলেই স্রোত মুখ ভেংচি কেটে বলল,
"সারাক্ষণ লুচ্চামি!"
"কি করি বলো! বিড়ালের সামনে মাছের প্লেট সাজানো থাকলে লোভ তো জাগবেই!"
'স্রোত প্রতুত্তরে কিছুই বলল না। উঠতে নিলেই গায়ে প্রচণ্ড ব্যথা হলো ওর। কাব্য বিষয়টা লক্ষ্য করে তড়িঘড়ি করে হাত টেনে বিছানায় বসালো স্রোতকে। ড্রয়ার থেকে ওষুধের পাতা বের করে স্রোতের হাতে ধরিয়ে দিলো। কপালে চুমু দিয়ে বলল,
"খেয়ে নাও। আমি এক্ষুণি আসছি।"
'স্রোত একবার হাতে থাকা দুটো পিলের দিকে তাকাল, তারপর আবার কাব্যের দিকে তাকিয়ে মিনমিনে কণ্ঠে জবাব দিল,
"আমি এগুলো খাব না।"
'ভ্রু কুঁচকাল কাব্য, কণ্ঠে গম্ভীরতা এনে বলল,
"কেন?"
'স্রোত নুইয়ে নিল মাথাটা, কি বলবে বুঝে পেলো না সে। কাব্য তখন বলল,
"তোর মনে কি চলছে স্রোত? বাই এনি চান্স তুই কি বেবি চাইছিস?"
'স্রোত ছোট ছোট চোখ করে তাকাল কাব্যের মুখপানে। কাব্য বুঝে নিল নীলাম্বরীর মনের কথা। চোখ মুখে রাগ নিয়ে বলল,
"শুন স্রোত, তোর বয়স কম। সামনে এক্সাম। আমাদের এর মধ্যেই ফিরে যেতে হবে। বেবি হওয়ার অনেক সময় আছে! এখন ভুলেও এগুলো ভাববি না।"
'স্রোত ফেলে দিল হাতে থাকা ঔষধ দুটো। বিছানায় শুয়ে মাথাটা ঢেকে নিল চাঁদর দিয়ে।গাল ফুলিয়ে বলল,
"বেবি নেওয়ার কথা বললেই স্রোত ছোট। এমনিতে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন!"
'কাব্য হাঁ করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। এ মেয়ে বলছে কি? কাব্য সারাদিন সহ্য করে নীলাম্বরীর জ্বালাতন! একের পর এক ঝামেলা বাধিয়ে কাব্যের মাথা খারাপ করছে সে। বাবু আসলে তো দুজন একসাথে ওর ঘাড়ে বসে নাচবে!
.
.
.
'রিসোর্টের একপাশে সুন্দর বিল আছে। সেখানে পাতানো আছে নৌকা,বিলে ফুটে আছে লাল-সাদা পদ্মফুল। স্রোত একটা নীল রঙের গাউন পরেছে যা ওর পা পর্যন্ত এসে ঠেকেছে। জামাটা ভারি সুন্দর! উপরে আবার সাদা স্টোনের কাজ। এটা এখানে আসার পর কাব্যই এনে দিয়েছে। সবাই নৌকা চড়ছে, স্রোত-কাব্য দাঁড়িয়ে দেখছে সবটা। চারিদিকে সুন্দর গাছগাছালি, মন ভালো করার মতো মনোরম পরিবেশ! ধমকা বাতাসে স্রোতের খোলা চুলগুলো এসে কাব্যের চোখ মুখে আছড়ে পড়ল। সে বন্ধ করে নিল চোখের পাতা। কিছু সময় পর যখন তাকাল, নজরে এলো নীলাম্বরীর ঠোঁটের কোণে লেগে থাকা মন ভোলানো হাসি! কাব্য এক ধ্যানে তাকিয়ে রইলো নীলাম্বরীর মুখপানে। স্রোত পাশ ফিরে তাকাতেই দেখল কাব্য তাকিয়ে আছে ওর দিকে। হাসার কারণে ডিম্পল পড়েছে লোকটার গালে। স্রোত হাত দিয়ে ছুঁয়ে দিল তা, বলল কাব্যকে,
"জানেন তো কাব্য ভাই... হাসলে আপনাকে দারুণ দেখায়!"
'স্রোতের প্রথম কথায় কাব্য খুশি হলেও দ্বিতীয় কথায় বেজায় বিরক্ত হলো সে!ভ্রু কুঁচকে বলল,
"কে ভাই? কিসের ভাই? আমি তোর হাজবেন্ড হই স্রোত! দুই-দুইবার বিয়ে হয়েছে আমাদের। আর বাসর তো হয়েছে বহুবার। তুই এখনও আমাকে ভাই ডাকবি? কিছুদিন পর বেবি আসলে সে না ভুল করে আমাকে মামা ডেকে বসে!"
'স্রোত মুখ ভেংচি কেটে বিড়বিড় করে কি যেন বলল। কাব্য শুনেনি ওর কথা। দোয়েলের ডাক শুনে ওদের দিকে তাকাল স্রোত। কিছু সময় পর আবার পাশ ফিরে তাকালে খুঁজে পেলো না কাব্যকে। ভয় হলো ওর মনে! লোকটা গেলো কোথায়? স্রোত কটেজের দিকে যাচ্ছিলো। যাওয়ার সময় মাটি কেটে বানানো সুন্দর সিঁড়িগুলো লক্ষ্য করল সে। পরনের জামাটা দেখে মনে পড়ল, কাল স্রোত এমন কিছুই ভেবেছিল! সে সাদা গাউন পরে, খোলা চুলে সবুজ মাঠে হাঁটবে, মাথায় একটা সুন্দর ক্রাউন থাকবে! স্রোত ততোক্ষণে কটেজের সামনে এসে দাঁড়িয়েছে। গোলাকার মাঠের ঠিক মাঝখানে! গায়ে থাকা জামাটার দিকে তাকিয়ে ভাবছে সে—"ইশশ জামাটা যদি সাদা হতো!"
'স্রোতের ভাবনায় ছেদ পড়ল। কেউ একজন বলে উঠলো,
"আমার নীলাম্বরীকে নীলেই মানায়!এই সুন্দর দিনে সাদা পরে মেঘ সাজার কোনো দরকার আছে?"
'স্রোত মুখ তুলে তাকাল মানুষটির দিকে। কাব্য এক পা দু’পা করে এগিয়ে এলো ওর কাছে। হাতে থাকা সাদা স্টোনের সুন্দর ক্রাউনটা পরিয়ে দিলো স্রোতের মাথায়। স্রোত অবাকের সহিত বলল,
"আপনি আমার মনের কথা বুঝলেন কি করে?"
"তোমার মনে বসবাস করে যে,সে তো তোমার মনের খবর জানবেই নীলাম্বরী!"
'কাব্যের উত্তরে মুচকি হাসল স্রোত। ওর বুকে মুখ গুজে বলল,
"এভাবেই তো পাগল করেছেন আমায়! এতো মিষ্টি কথা বলতে কে বলেছে আপনাকে?"
"আর তুমি আমাকে পাগল করেছো এই নীল চোখের চাহনি দিয়ে!"
'স্রোত তাকাল কাব্যের দিকে। ওর মুখের হাবভাব দেখে বুঝল কাব্য, নীলাম্বরী শুনতে চায় তাকে ভালো লাগার কারণ! কাব্য আলতো হেসে বলল,
"তোমার মধ্যে থাকা সব থেকে সবথেকে আকর্ষণীয় জিনিস কি জানো? তোমার নীলাভ চোখ দুটো। এই চোখ দুটো আমাকে শান্ত করে, উন্মাদ করে, আমার মনের গভীরে ভালোবাসা জাগায়! আমি বার বার বহুবার এই নীল চোখ দুটোর মায়ায় পড়ি নীলাম্বরী। তোমার এই চোখের দিকে তাকিয়ে আমি নিশ্চিতে কাটিয়ে দিতে পারব গোটা জীবন!"
'প্রিয় পুরুষটির প্রশংসায় মেয়েটার ঠোঁটের কোণে ফুটে উঠলো হাসির রেখা। কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরে বলল সে,
"আপনার আগমনে আমার জীবনের সব অন্ধকার কেটে গেছে,কাব্য ভাই। সব থাকা সত্ত্বেও আমার একজন প্রিয় মানুষের তীব্র অভাব ছিল! আপনি এসে সেই অভাব পূরণ করেছেন।আমার এই ছোট্ট জীবনে বিশাল এক পূর্ণতা আপনি। আপনার হাত ধরে আমিও নিশ্চিতে কাটিয়ে দিতে পারব পুরো একটা জীবন।"
'স্রোত-কাব্য তাকিয়ে আছে একে অপরের দিকে। ওদের থেকে কিছু দূরেই দোয়েল, দীপ্ত আর কাব্যের ফ্রেন্ডরা দাঁড়িয়ে! স্নিগ্ধ হাতের ক্যামেরা দিয়ে বেশ কয়েকটা ছবি তুলেছে স্রোত-কাব্যের। প্রশংসা করছে ওদের, দুজনকে পাশাপাশি মানিয়েছে ভালো! দীপ্ত তখন লিয়ার পাশে দাঁড়িয়ে ছিলো। ও একটা জিনিস লক্ষ্য করল—'এখানে দোয়েল আপুর রাহুল ভাইয়া আছে, কাব্য ভাইয়ের আছে সিনিয়র। কিন্তু বেচারা দীপ্তের কেউ নেই! কষ্টে বুক ভার হয়ে এল দীপ্তের। দীপ্ত ওর পাশে দাঁড়িয়ে থাকা লিয়াকে বলল,
"আচ্ছা লিয়া আপু! তুমি কি স্নিগ্ধ ভাইয়াকে পছন্দ করো?"
লিয়া উত্তর দিল দীপ্তের কথার,
"করি খানিকটা! কেন বলো তো!"
"না...মানে..."
"কি মানে মানে করছো দীপ্ত?"
"স্নিগ্ধ ভাইয়াকে পছন্দ না হলে তুমি কিন্তু আমার দিকে খেয়াল করতে পারো। দেখো,আমি কিন্তু সুন্দর কম না! সিক্স প্যাক বডি, ঘোলাটে চোখ আর ব্যাকব্রাশ করা চুল। সিনেমার নায়কদের মতো লাগছে না বলো?"
'লিয়া ভালো করে দেখল দীপ্তকে। ছেলেটা হেংলা পাতলা, চোখে কালো ফ্রেমের চশমা। বয়স আর কতোই বা হবে! লিয়া হেসে উঠলো আচমকাই। দীপ্ত লজ্জা পেলো, ভাবল লিয়া অপমান করেছে ওকে। মুখ ভেংচি কেটে চলে গেলো সে।
.
.
.
'সময়টা সন্ধ্যা। তাহিয়ার এক্সাম শেষ হয়নি এখনো। ও নিজের বাবার বাসাতেই আছে। তবে ধ্রুব এসে প্রতিদিনই দেখা করে যায় ওর সাথে। তাহিয়ার আব্বু ক্লিনিকে আছেন। ওর শরীরটা কেমন লাগছিলো তাই শাওয়ার নিল।তাহিয়া ওয়াশরুম থেকে বেরুলেই নজরে এলো বিছানায় পড়ে থাকা নীল রঙের শাড়ি,কাচের চুড়ি আর বেলি ফুলের গাজরা! খানিকটা অবাক হলো সে,বাড়িতে তো কেউ নেই, এমন অসময়ে এই জিনিসগুলো এখানে রাখল কে? ধীর পদক্ষেপে তাহিয়া এগিয়ে গেল বিছানার কাছে। একটা লাভ-শেপের হলুদ রঙা চিরকুটে চোখ আটকালো তার। হাতে তুলতেই দেখল, তাতে গুটি গুটি অক্ষরে লেখা,
"আমি আধুনিকতা বুঝি না তানু, তাই দামী গিফটের বদলে এক টুকরো ভালোবাসা দিলাম! চলবে?"
'চিরকুটের লেখাগুলো পড়ার সাথে সাথেই তাহিয়ার অধরকোণে ফুটে উঠল হাসির রেখা।বিড়বিড় করে বলল সে,
"চলবে মানে?দৌড়াবে..."
'তাহিয়া নেড়েচেড়ে দেখল শাড়ি-চুড়িগুলো। তখনই এক পরিচিত কণ্ঠ ভেসে এল ওর কানে। সাথে সাথে সে তাকাল দরজার দিকে। দেখল,বুকে দুই হাত ভাঁজ করে সাদা শার্ট আর কালো রঙের প্যান্ট পরা এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে দরজার সাথে হেলান দিয়ে।তাহিয়া ঐ মানবটির দিকে এগিয়ে যেতে যেতে বলল,
"আধুনিকতার প্রয়োজন নেই ধ্রুব। আমাকে নব্বই দশকের মতো ভালোবাসলেই হবে। ভালোবাসাটা নিখাদ হলেই চলবে!শেষ নিঃশ্বাস পর্যন্ত তোর হাত ধরে রাখার দায়িত্ব আমার!"
'ধ্রুব হাসলো এগিয়ে এল তাহিয়ার কাছে। মেয়েটার সুন্দর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল,
"সত্যিই তো?"
"হুম..সত্যিই বলছি ধ্রুব। তুই থেকে গেলে আমার রেখে দিতে সমস্যা কোথায়? কথা দিচ্ছি আজীবন তোর সাথে থাকব।"
'তাহিয়ার কথার উত্তরে বলল ধ্রুব,
"আমিও কথা দিলাম তানু! তুই আমাকে যতোটা ভালোবাসা দিবি আমি তার দিগুণ ফিরিয়ে দিব।আজীবন তোর সাথে থাকব!"
'তাহিয়ার চোখের কোণে পানি জমেছে। আনন্দে তার কান্না আসছে। অবশেষে ধ্রুব বলল নিজের মনের কথা! তাহিয়াকে গ্রহণ করল সে! তাহিয়া তো সেই কবে থেকে এই দিনটার জন্যই অপেক্ষা করে আছে! ও মুখ গুজল ধ্রুবের বুকে। শক্ত জড়িয়ে ধরল পছন্দের পুরুষটিকে। একই কাজ করল ধ্রুব নিজেও সে দুইহাত থেকে জড়িয়ে ধরল প্রেয়সীকে। তার চুলের ভাঁজে চুমু দিয়ে চোখ বুজল সে।
প্রকৃতির নিয়মে রাতের অন্ধকার কেটে গিয়ে সূচনা হয়েছে নতুন আরেকটি সকালের। রাস্তায় বেড়েছে যানবাহন আর মানুষের চলাচল! কর্মব্যস্ত মানুষগুলো ছুটেছেন নিজেদের কাজের তাগিদে। আজ শুক্রবার হওয়ায় অফিস নেই ধ্রুবের। তাহিয়ার পরীক্ষারও কিছুদিন গ্যাপ আছে,তাই সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই সময়টায় আবহাওয়া নাতিশীতোষ্ণ! তেমন গরম নেই, আবার শীতও নেই! তবে তাহিয়ার ছোট থেকেই একটা অভ্যাস,গরম হোক বা ঠান্ডা, ফ্যান ছেড়ে দিয়ে গায়ে ব্ল্যাঙ্কেট চাপিয়ে ঘুমায় সে! তবে আজ তাহিয়ার গায়ে ব্ল্যাঙ্কেট জড়ানো নেই,কেউ একজন পরম যত্নে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরেছে তাকে! তাহিয়া ওদিকে গভীর ঘুমে আচ্ছন্ন, আর ওকে আলিঙ্গন করে জড়িয়ে রাখা মানুষটা ব্যস্ত প্রেয়সীর মায়াবী চেহারা দেখতে! ধ্রুব অবাক হয় খুব —'এই মেয়েটাকেই কিনা ও এতো তুচ্ছতাচ্ছিল্য করতো! অথচ ওর ভাঙা মনটা যত্ন করে জোড়া লাগিয়েছে এই মেয়েটা। অবসান ঘটিয়েছে ওর সকল বিষণ্নতার!ধ্রুব তো সেই শুরু থেকে নিজের জীবনে এমন কাউকে চেয়েছিল,যে ওর জীবনসঙ্গী কম, বন্ধু হবে বেশি!তানুই বুঝি ধ্রুবের সেই স্বপ্নের প্রেয়সী! তাহিয়ার ঘন চুলের ভাঁজে কাটছে আর ভাবছে ধ্রুব,—'সে আজও ভুলেনি স্রোতকে, এখনও ওর মনের কোথাও কোথাও রয়ে গেছে নীল চোখের মন ভোলানো হাসির অধিকারী সেই মনোহরিণী!কিন্তু ধ্রুব তাকে ভালোবাসা ছেড়ে দিয়েছে। সে থাকুক ধ্রুবের ভালো স্মৃতি হয়ে! ওর বাকিটা জীবন কাটবে তাকে নিয়েই, যে ধ্রুবকে তার থেকেও বেশি ভালোবাসবে! বুঝবে,অভিমান করবে দিনশেষে আবার ফিরে আসবে ওরই নীড়ে! আর সেই ভালোবাসার মানুষটি ধ্রুবের তানু!
'তাহিয়া পিটপিট করে চোখ খুলতেই দেখতে পেলো ধ্রুবকে।চোখ দুটো বড় বড় হয়ে এলো তাহিয়ার। ধ্রুব তো কাল চলে গেলো, আবার এলো কবে? সারারাত কি ওরা এভাবেই ছিলো! কথাগুলো মাথায় আসতেই লজ্জায় লাল হলো মেয়েটার মুখ। ততোক্ষণে খেয়াল করল, ওর পরনে থাকা শাড়িটা কেমন এলো-মেলো হয়ে আছে। দ্রুত উঠে বসে ঠিক করল তা। ধ্রুব নিজেও উঠে বসেছে, তাহিয়ার পিঠের চুলগুলো একপাশে সরিয়ে দিয়ে চুমু দিয়েছে নগ্ন পিঠে। তাহিয়া কেঁপে উঠল ধ্রুবের স্পর্শে। সাথে সাথে চোখ বন্ধ করে খামচে ধরল বিছানার চাদর।লজ্জাবতীর লাজে রাঙা মুখ দেখে হাসল ধ্রুব, তাহিয়ার ঘাড়ে মুখ গুঁজে বলল,
"কিছুই তো করিনি তানু! কাঁপাকাঁপি শুরু করলি যে?"
'তাহিয়া সরে গেলো কিছুটা। ছোট ছোট চোখ করে ধ্রুবের দিকে তাকিয়ে বলল,
"কাঁপছি না তো!"
"আচ্ছা..."
'কথাটা বলেই তাহিয়ার দিকে এগিয়ে গেলো ধ্রুব। মেয়েটার কি যেন হলো, মুহূর্তেই বাড়ল বুকের ধুকপুকানি। ভয়ে সে পালালো তখনই। ধ্রুব ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তাহিয়ার যাওয়ার পানে। খাটের বোর্ডের সাথে মাথাটা এলিয়ে দিয়ে বলছে,
"আমি পালাতে দিলাম বলেই তুই পালাতে পারলি তানু। যত পালানোর পালিয়ে নে... যখন ধরব তখন কেঁদেকুটেও নিজেকে আমার থেকে ছাড়াতে পারবি না।"
.
.
.
'আজ সবার আগে ঘুম ভেঙেছে দোয়েলের। ও সকাল সকাল বেরিয়েছে হাঁটতে। রিসোর্টের গার্ডেন এরিয়ায় হাঁটছিলো সে কোথা থেকে তখন রাহুল এসে তাল মিলিয়ে হাঁটছে ওর সাথে। দোয়েল হাঁটতে হাঁটতে খেয়াল করল, রাস্তার দুই পাশে নানান রঙের ফুল!দোয়েল ঐ ফুলগুলোর থেকে দৃষ্টি সরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা রাহুলের দিকে তাকাল দেখল রাহুল আগে থেকেই তাকিয়ে আছে ওর দিকে গভীর মনোযোগ দিয়ে কি যেন দেখে যাচ্ছে! দোয়েল ওর চোখের সামনে হাত নাড়িয়ে জিজ্ঞেস করল,
"কি দেখছেন?"
"তুমি কি দেখছিলে?"
"ফুল দেখছিলাম।"
"আমিও তাই!"
'দোয়েল বুঝে নিল রাহুল কি বলতে চায়। কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করল সে। রাহুল খেয়াল করল মেয়েটাকে ওর গায়ে গোলাপি রঙের হাঁটু পর্যন্ত টপস, পরনে কালো জিন্স, আর গলায় ঝুলানো একটা ওড়না। রাহুল দোয়েলের পাশটায় গিয়ে বলল,
"তোমাকে কালো রঙের শাড়িতে দারুণ লাগবে।"
'দোয়েল আড়চোখে দেখল রাহুলকে। চোখ-মুখের গম্ভীর ভাব বজায় রেখেই বলল,
"কে বলল?"
"আমি বললাম।"
"আমি তো এমনিতেই কালো! কালোর মধ্যে আবার কালো পরব! আমাকে মানাবে নাকি?"
"কে বলল তুমি কালো? তুমি সুন্দর! শ্যামাঙ্গিনী! তুমি কতোটা মায়াবী,তা হয়তো তুমি নিজেও জানো না। মায়াবীনিদের সব সাজেই মানায়।বুঝলে?"
কিছুক্ষণ চুপ থেকে বলল দোয়েল,
"বুঝলাম!"
রাহুল উত্তরে বলল,
"শাড়ি পরবে? আমার দেওয়া শাড়ি!"
'হাঁটা থামালো দোয়েল। তাকাল রাহুলের দিকে। রাহুল তখন ব্যস্ত প্রেয়সীকে দেখতে। দোয়েল মনে মনে কি ভাবছে বুঝতে পেরে বলল,
"তোমার রুমে ঢুকলেই বিছানার উপরে একটা শপিং ব্যাগ পাবে। ওটাতে একটা কালো রঙের শাড়ি আছে। দেখেই মনে হলো তোমাকে মানাবে ভালো, তাই নিয়ে আসলাম। পরবে তো?"
'দোয়েলের চোখ দুটোতে খুশির ঝিলিক! এই প্রথম বোধ হয় কেউ এতো ভাবছে ওকে নিয়ে! দোয়েল খানিকক্ষণ চুপ থেকে উপর-নিচ মাথা নাড়িয়ে সায় জানালো রাহুলের কথায়। পাখির উত্তরে রাহুলের যেন চাঁদ হাতে পাওয়ার মতোই আনন্দ হলো!
.
.
.
'স্রোত বসে আছে মন খারাপ করে কাব্য স্রোতকে বলেছে খুব দ্রুতই ওরা ফিরে যাবে আমেরিকায়।আর কোথাও ঘুরতেও নিয়ে যাবেনা,এই লাস্ট! স্রোত যেন পড়াশোনাটা যেন মন দিয়ে করে। ওর এক্সাম শেষ হলে আর দেরি করবে না কাব্য।স্রোত সেই থেকেই গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে জানালার কাছে। কাব্য তখন ওয়াশরুম থেকে বেরিয়েছে,গায়ে শার্ট নেই ওর। পরনের প্যান্টটাও নেমে এসেছে নাভির কিছুটা নিচে। কাব্য দূর থেকেই লক্ষ্য করল নীলাম্বরীকে!একপাশে সব গুলো সরিয়ে রাখায় স্রোতের ফর্সা পিঠ স্পষ্ট দেখা যাচ্ছে। শাড়িটাও এলো মেলো হয়ে আছে আঁচল গড়াচ্ছে মাটিতে!নীলাম্বরীর এই উদাসীনতার কারণ জানেনা কাব্য! সে খানিকটা এগিয়ে গেলো স্রোতের কাছে, ওকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল,
"মন খারাপ?"
'চেনা স্পর্শ পেতেই স্রোত বুঝে নিয়েছে মানুষটা কাব্য,সে সামনে তাকিয়েই উত্তর দিয়েছে,
"না তো।"
'কাব্য ঠোঁট কামড়ে হাসল স্রোতের হাত টেনে বলল,
"তাহলে চলো...."
"কোথায়?"
"রোমান্স করব!"
'স্রোত ভ্রু কুঁচকাল। এক ঝটকায় কাব্যের থেকে নিজের হাত ছাড়িয়ে বলল,
"মাথায় রোমান্সের ভূত চড়েছে?"
"হু!ভুতটা খুব জ্বালাতন করছে। তুমি আসবে কিনা বলো?"
'স্রোত রেগে তাকালো কাব্যের দিকে। লোকটার মাথায় কি সারাক্ষণ এসবই ঘুরে?বেড়াতে এসেও শান্তি নেই! নীলাম্বরীর ভীতু চেহারা দেখে কাব্যের ঠোঁটের কোণে দুষ্টুমিতে ভরা হাসি।সে এসব করছে নীলাম্বরীকে জ্বালাবে বলেই!কাব্য এগিয়ে গেলো স্রোতের কাছে,ওর পুরো মুখে চুমু দিয়ে আঁকড়ে ধরল অধরজেড়া। স্রোত আটকালো না মানুষটাকে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে ওর। মন চাইলো কাব্যের ছোঁয়া পেতে!কাব্যের হাতের বিরচণ চলছে স্রোতের মেদহীন পেটে।ঠোঁট ছেড়ে মুখ ডুবিয়েছে ওর ঘাড়ে।স্রোত তখন চোখ খুলে তাকিয়েছে,ওর মন বলল এদিকে কেউ আসছে! নিজের গায়ের সবটুকু শক্তি দিয়ে সে ধাক্কা দিল কাব্যের বুকে,আকম্বিক ধাক্কায় কিছুটা পিছালো কাব্য। মেজাজ খারাপ হলো ওর রেগে বলল,
"কি হলো স্রোত? আমার রোমান্টিক মুডে কেরোসিন ঢেলে কি শান্তি পেলি তুই?"
'মাথাটা নুইয়ে নিল স্রোত,মিনমিনে কন্ঠে উত্তর দি,
"দরজাটা খোলা। কেউ হয়তো আসছে।"
'কাব্য আর কিছুই বলল না। হাতে একটা টি-শার্ট নিয়ে মেজাজ দেখিয়ে আবারও ওয়াশরুমের দিকে গেলো সে। কাব্য যেতেই স্রোতের কানে এল দোয়েলের ডাক। তাকিয়ে দেখল দোয়েল একটা কালো রঙের শাড়ি পরেছে, খুব মিষ্টি লাগছে তাকে! দোয়েল স্রোতের কাছে এসে বলল,
"তুইও আজ শাড়ি পরবি।"
'স্রোত জিজ্ঞেস করল দোয়েলকে,
"কিন্তু কেন? আজ কি কোনো বিশেষ দিন?"
"তা নয়। তবে...আমরা ছবি তুলব। তুই তো ভাইয়ার সাথে চলেই যাবি। ঐ ছবি গুলো স্মৃতি হয়ে থাকবে আমার কাছে।"
'স্রোত হাসল, মাথা নাড়িয়ে সায় জানালো দোয়েলের কথায়।দোয়েল তখন চলে গেলো নিজের কাজে। স্রোত আসার সময় বেশ কয়েকটা শাড়ি নিয়ে এসেছে সেগুলো থেকে বেছে বেছে একটা লাল রঙের জরজেট শাড়ি পরে নিল। চুলগুলো ছেড়ে দিয়ে আয়নার সামনে তাকিয়ে নিজেকে দেখল সে। তখনই চোখ পড়ল ওর পিছনে দাঁড়িয়ে থাকা কাব্যের দিকে। কাব্য এগিয়ে এসে শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল স্রোতের মাথা,পিছন থেকে জড়িয়ে ধরে বলল,—"পারফেক্ট, মাই রেড চেরি।এবার পুরো বউ বউ লাগছে তোমাকে!" স্রোত মুচকি হেসে ঘুরে তাকাল, মুখ গুজল কাব্যের প্রশস্ত বুকে।
.
.
.
'পড়ন্ত বিকেলের সুন্দর আলো সবুজ মাঠটাকে করে তুলেছে আরও মোহনীয়। আকাশের পশ্চিম কোণে ছড়িয়ে পড়েছে লালচে আভা, সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে দূর দিগন্তে। চারপাশে বইছে শীতল বাতাস। এমন একটা সময়ে এক জায়গায় জড়ো হয়েছে সবাই। দীপ্তর ইচ্ছে হলো সে কানামাছি খেলবে। কাব্য তো গম্ভীর,এসব আনন্দ-হইহুল্লোড় বরাবরই বিরক্ত লাগে তার, তবে আজ কাব্য চুপচাপই আছে। সুন্দর পরিবেশে কাছের মানুষগুলোর সাথে এমন সুন্দর মুহূর্ত কাটাতে ভালোই লাগছে তার। কাব্যকে জোরাজুরি করে নিয়ে এসেছে রাহুল, স্নিগ্ধরা ওর চোখে বেঁধে দিয়েছে একটা রঙিন কাপড় দিয়ে। কাব্য প্রথমে রাগ দেখালেও পরে অংশ নিল ওদের সাথে খেলায়।কারণ,নীলাম্বরী চেয়েছে! কিছুসময় ব্যায় হলো এভাবেই হৈ-হুল্লোড় শুরু করল সকলে। কাব্য চোখ দুটো বন্ধ করতেই ওর চোখের সামনে ভেসে উঠলো এক দৃশ্য—'মনে হলো নীলাম্বরী একটু একটু করে দূরে সরে যাচ্ছে ওর থেকে। কাব্য ডাকলো স্রোতকে, সবার কণ্ঠ কানে এলেও স্রোতের কণ্ঠ শুনল না সে। দ্রুত চোখের কাপড় খুলল কাব্য, এদিক-ওদিক তাকিয়ে খুঁজল নীলাম্বরীকে। কিন্তু সে যে কোথাও নেই! কাব্যের অস্থিরতা বাড়ল। হাতের কাপড় ফেলে দিয়ে কাঁপা কণ্ঠে বলল,
"আ…..আমার নীলাম্বরী কোথায়?"
সকলেই চিৎকারে চেচামেচি থামালো। রাহুল বুঝতে পারল কাব্য কেন এমন করছে। আশেপাশে তাকিয়ে স্রোতকে খুঁজল সে না পেয়ে দোয়েলকে চোখের ইশারায় অন্যদিকে গিয়ে খুঁজতে বলল। কেউ-ই বুঝতে পারছে এতো অল্প সময়ে স্রোত সবার মাঝখান থেকে গেলো কোথায়! কাব্যের চোখ মুখের ভাবভঙ্গি দেখে রাহুলের মনে হলো ও প্রচন্ড ভয় পেয়েছে। কাছে এসে বলল,
"আরেহ ব্রো, তুই এতো হাইপার হচ্ছিস কেন? স্রোত যাবে কোথায়? এখানেই কোথাও আছে।"
'কাব্য তাকাল রাহুলের দিকে। কথা না বলে ছুটে গেলো ওদের জন্য বরাদ্দকৃত সেই কটেজের দিকে। এদিকে বাকিরা মিলে ডাকাডাকি করছে স্রোতকে।রিসোর্টের গার্ডেন এরিয়া সহ সবগুলো কটেজ দেখা শেষ,কিন্তু স্রোত যে কোথায় নেই! মাথায় আগুন জ্বলছে কাব্যের,চোখে যেন সব অন্ধকার দেখছে সে। স্রোত গেল কোথায়? কিচ্ছুক্ষণ আগেই তো কাব্যের হাত ধরে হাঁটলো সে। কাব্যের চোখ দুটো বাঁধার সাথে সাথেই স্রোত কোথায় হারিয়ে গেলো! কাব্য দপ করে বসে পড়েছে মাটিতে দুই হাত দিয়ে মাথার চুল খামচে ধরে বলল,
"কোথায় গেলে নীলাম্বরী?তুমি চোখের আড়াল হলে যে আমার অন্ধকার লাগে সব!আমি কোথায় খুঁজব তোমাকে?"
'রাহুল এসে কাব্যের পাশে দাঁড়ালো কাধে হাত দিয়ে বলল,
"কাব্য এমন করছিস কেন?স্রোত তো আমাদের সাথেই ছিলো হয়তো আশেপাশে কোথাও আছে।তুই চিন্তা করিস না আমরা ওকে খুঁজে নিব।"
কাব্য খানিকক্ষণ চুপ থেকে কি যেন ভাবল। চিন্তিত কন্ঠে বলল রাহুলকে,
"হ্যাঁ...ও তো আমাদের সাথেই ছিলো,তাহলে গেলো কোথায়?আমি ওকে খুঁজে পাচ্ছি না কেন? আমার নীলাম্বরীকে এক্ষুণি খুঁজে আন রাহুন। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে...ম'রে যাব আমি.."
"তুই শান্ত হো, আমি আশেপাশটা খুঁজে দেখছি।"
'রাহুলসহ বাকিরা খুঁজতে শুরু করল স্রোতকে। রিসোর্টের ম্যানেজার-স্টাফরা সবাই এতোক্ষণে জেনে গেছেন বিষয়টা। উনারাও খুঁজে যাচ্ছেন মেয়েটাকে। কাব্য এদিকে চিন্তায় অস্থির এতো অল্প সময়ে স্রোত গেল কোথায়? কাব্য উঠে দাঁড়ালো, চারিদিকে তাকিয়ে সামনের রাস্তাটায় চোখ গেল তার। ওদিকে হয়তো এখনো কেউ যায়নি এই ভেবেই কাব্য ছুটে গেল ওদিকে। কিছু দূর যেতেই স্রোতের মাথার ক্রাউনটা মাটিতে পড়ে থাকতে দেখল সে। বুকের ভেতরটা দক করে উঠল কাব্যের। ক্রাউনটা হাতে নিয়ে চিৎকার দিয়ে ডাকল স্রোতকে,
"স্রোত… কোথায় তুই! সাড়া দে আমায়!"
'একবার দুই বার করে কাব্য ডাকলো বহুবার কিন্তু কোনো প্রতুত্তর এলো না। কাব্যের ভেতরটায় অশান্তি হচ্ছে। সামনের সরু রাস্তা দিয়ে সে এগিয়ে যাচ্ছে আর ডাকছে স্রোতকে।
.
.
.
'একটা শান্ত নিরিবিলি জায়গায় বড় একটা গাছের নিচে বসে আছে স্রোত। কিছু দূরেই দেখা যাচ্ছে ঝর্ণা আর বড় বড় পাহাড়। কিন্তু প্রকৃতিপ্রেমী স্রোত উপভোগ করছে না প্রকৃতির এই সৌন্দর্য!ও অচেতন অবস্থায় পড়ে আছে অনেকক্ষণ হলো! কেউ একজন স্রোতের সামনে বসে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে ওকে। লাল শাড়িতে আবৃত মেয়েটাকে পুরো যেন লাল গোলাপের মতো সুন্দর লাগছে। মেয়েটার চুল, চেহারা, গায়ের রঙ,সবটাই কতো আকর্ষণীয়! স্রোতের সামনে বসে থাকা মানবটি হেসে উঠল, ওর দিকে কিছুটা ঝুঁকে বলল,
"তোমার গল্পে আমি নায়ক হতে চেয়েছিলাম, স্রোত। কিন্তু তুমি আমাকে ভিলেন বানিয়ে দিলে? আচ্ছা বলো তো!আমি কি ভুল করেছি?তোমার তো আমার পাশে দাঁড়ানোর কথা ছিল, আমাকে ভালোবাসার কথা ছিল! তোমার বিয়েটা হওয়ার কথা ছিল আমার সাথে! কিন্তু কিছুই হলো না। আমি কেবল তোমাকে চেয়েছিলাম, স্রোত,আর কিচ্ছু চাইনি আমি! তুমি কেন আমার হলে না, বলো তো? তোমাকে কাব্যের সাথে দেখলে যে আমার কলিজা পুড়ে ভেতরটায় খুব জ্বালাতন করে। তুমি সুখে শান্তিতে থাকবে পরিপূর্ণ আর দিনশেষে আমি থাকব শূন্য! উঁহু, এমনটা হতে পারে না। আমি এমনটা হতে দেব না। তুমি আমার না হলে অন্য কারোর হবে না,স্রোত!"
'কথাটা বলেই রেজওয়ান স্পর্শ করতে চাইল স্রোতের মুখ। হাতটা ওর ঠোঁটের দিকে আগাতে আগাতে বলল,
"তুমি সুন্দরী।এই সুন্দরেই তো পাগল হয়েছি আমি। তুমি আমার না হলে আমি তোমাকে অন্য কারোর হতে দেব না।তোমার এই সৌন্দর্য উপভোগ করব কেবল আমি!"
'রেজওয়ান আঙুল ছোঁয়াতে চাইল স্রোতের ঠোঁটে,তখনই ওর এসিস্ট্যান্ট এসে বাধা দিল। রেজওয়ান ক্ষিপ্ত হয়ে লোকটার দিকে তাকালেই বলল,
"স্যার… কেউ আসছে। আমাদের যেতে হবে এক্ষুণি।"
'রেজওয়ান একবার তাকাল পিছনের দিকে। ওর মনে হলো, কাব্য এদিকটাতেই আসছে। স্পষ্ট শুনছে ওর কন্ঠস্বর!রেজওয়ানের শরীরের ক্ষত আর মনের রাগ দুটোই তরতাজা।কাব্যকে সে নিজ হাতে মা'রবে।কষ্ট দিয়ে মা'রবে।কিন্তু এই অবস্থায় রেজওয়ান লড়তে পারবে না কাব্যের সাথে, তাই স্রোতকে ওখানেই রেখে দ্রুত উঠে গেল অন্যদিকে।
_____________________________
'নীলাম্বরীকে খুঁজে না পেয়ে দিশেহারা কাব্য। এদিক-ওদিক কতদিকে ছুটছে সে। কেন বারবার এমন হয় ওর সাথে? ভালোবাসার সব জিনিস আল্লাহ কেন কেড়ে নেন ওর থেকে? কাব্যের পা চলছে না আর। সামনে এগোনোর শক্তি নেই ওর মধ্যে। কিছু পথ গিয়ে কাব্য দপ করে বসে পড়েছে মাটিতে। দুই হাত দিয়ে মাথার চুলগুলো খামচে ধরে যখনই তাকাল পাশ ফিরে, নজরে এলো স্রোতের মুখটা। গাছের সাথে হেলান দিয়ে বসে আছে স্রোত, নিভু নিভু চোখে সে তাকানোর চেষ্টা করে যাচ্ছে। কাব্য দ্রুত উঠে স্রোতের কাছে গেলো। ওর বুকে আগলে বলল,
"নীলাম্বরী। তুমি ঠিক আছো? এখানে আসলে কী করে? কী হয়েছে তোমার? এইই...মেয়ে..তাকাও আমার দিকে।"
'কাব্য আরও কতো কথা বলল স্রোতকে। স্রোত সবটাই শুনছে, কিন্তু উত্তর দিতে পারছে না। ওর শরীরটা কেমন পাথরের মতো হয়ে আছে, কাব্যের স্পর্শ অনুভব করতে পারছে না সে। স্রোত নিজেও জানে না, ও এখানে এল কী করে! যখন জ্ঞান হারালো, তখনকার কথাই মনে আছে কেবল। স্রোতের সাড়া না পেয়ে কাব্য আবারও ডেকে উঠল ওকে,
"স্রোত... এই মেয়ে! কী হয়েছে আমাকে বলো। ঠিক আছো তুমি? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো!"
কাব্যের প্রতিটি কথাই স্রোতের কানে যাচ্ছে, কিন্তু উত্তর দিতে পারছে না সে। কেমন যেন লাগছে, গায়ের শক্তি বিলুপ্ত হয়েছে এমন মনে হচ্ছে। স্রোত চোখ খুলে তাকিয়েছে কাব্যের দিকে কিছু বলতে নিলেই মাথাটা কেমন ঘুরাতে শুরু করল। বেশি কিছু ভাবল না সে,নিজের শরীরের সবটুকু ভার ছেড়ে দিল কাব্যের উপরে। নীলাম্বরীর অবস্থা দেখে কাব্যের বুকের ভেতরটায় প্রচণ্ড ব্যথা হলো। চিন্তা হলো স্রোতের জন্য।সে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল স্রোতকে। সময় নষ্ট করল না কাব্য,স্রোতকে কোলে তুলে নিয়ে গেল রিসোর্টের দিকে।
.
.
.
'রাত প্রায় ১২টার কাছাকাছি। আজ হুট করেই বৃষ্টি শুরু হয়েছে। এই সময়টাতে মেঘ-বৃষ্টির দেখা মেলে না তেমন! তবে আজ প্রকৃতি অশান্ত! ক্ষণে ক্ষণে হচ্ছে বজ্রপাত, প্রকৃতি তাণ্ডব চালাচ্ছে আজ। হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে জঙ্গলের মাঝখানে থাকা ছোট্ট বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে এক অজ্ঞাত ব্যক্তি। চারিদিকে অন্ধকার হলেও, সেই ছোট্ট ঘরটিতে টিমটিম করে জ্বলছে লাল লাইটের আলো! যার কারণে মেঝেতে পড়ে থাকা লোকটিকে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। দরজার সামনে পরিচিত কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলেই চেয়ারে বসে জিমুতে থাকা জাফর ছেলেটা তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো, মাথাটা নুইয়ে নিল সে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা কালো পোশাকে আবৃত মানবটি তখন বলল,
"বাহিরে যা!"
'সাথে সাথেই বাইরে চলে গেল জাফর। মধু আটকে দিল দরজাটা। মেঝেতে পড়ে থাকা লোকটির দিকে কিছুটা এগিয়ে এলেই দুই হাত জোড় করে আকুতি ভরা কণ্ঠে বলল লোকটি,
"আ... আমাকে মে'রো না।"
'ঠোঁটের হাসি চওড়া হলো মধুর। সে পাশে থাকা চেয়ার টেনে বসল,লোকটাকে বলল,
"ওকে ফাইন। আমি মারব না তোকে। কিন্তু...."
"কি.. কিন্তুউউ কি.."
"আমি যা যা জিজ্ঞেস করব,ঠিকঠাক উত্তর দিতে হবে। তাহলেই তুই বেঁচে যাবি!"
'শুকনো ঢোক গিলল লোকটা। মধুর পায়ে পড়ে বলল,
"হ্যাঁ হ্যাঁ, আমি উত্তর দিচ্ছি!"
'মিনিট কয়েক যেতেই পরিবর্তন হলো মধুর মুখের ভাবভঙ্গি।রাগে কপালের শিরা ফুলে উঠলো তার। চোয়াল শক্ত করে বলল লোকটিকে,
"তুই আমার ফুলকে মা'রলি কেন? তুই তো ডাক্তার! তোর কাজ প্রাণ বাঁচানো, তা না করে ওই নিষ্পাপ মেয়েটাকে তুই মে'রে ফেললি? মারলি তো মা'রলি,এতটা কষ্ট দিয়ে মা'রলি!কেন করলি এমন?"
'মধুর চিৎকারে ভয় পেলো লোকটা। গলা শুকিয়ে কাঠ তার। সেদিন সন্ধ্যায় যখন বাড়ি ফিরছিল লোকটি, তখনই চোখ আটকেছিল ফুলের দিকে। মাতাল অবস্থায় হুশ জ্ঞান হারিয়ে কেমন ক্ষুধার্ত হয়ে উঠেছিল সে। আগে-পিছে কি হবে না হবে মাথায় ছিলো না লোকটার। ভেবেছিল, গরিব মেয়ে বিষয়টা লোক জানাজানি হলেও টাকা-পয়সা দিয়ে ধামাচাপা দিয়ে ফেলবে। কিন্তু হলো না। লোকটার জম হয়ে হাজির হয়েছে এই মধু।সেদিন লোকটার সাথে ছিল ওর ড্রাইভারও। যাকে কিছুদিন আগেই মেরেছিল মধু! মধু ভেবেছিল ফুলের অপরাধীকে সে শাস্তি দিয়েছে, কিন্তু ওর কাছে আসা খবর ভুল ছিল। আসল অপরাধী দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে,এদিকে ছোট্ট ফুল মধুর উপর অভিমান করে চলে গেছে পৃথিবী ছেড়ে। মধু যে রাখতে পারেনি তার কথা! ফুলের যে এত বড় সর্বনাশ করল তাকে, মারতে পারেনি এখনো! কিছুক্ষণ আগেই ফুলের লাশ দাফন করে এসেছে মধু। ওর কবরের মাটি ছুঁয়ে কসম করেছে—'ওর খুনিকে সে মারবেই! মধু হুংকার ছেড়ে বলল,
"উত্তর চাই আমার। উত্তর দে!কেন করলি এমন?"
'লোকটি আমতা আমতা করে বলল,
"আ... আমাকে ক্ষমা করো।"
"উঁহু, তোর ভুলের ক্ষমা নেই।তোকে বাঁচিয়ে রাখলে আমার পাপ হবে।এমনিতেই পাপের অভাব নেই,তোকে বাঁচিয়ে রেখে আরেকটা পাপ বাড়াতে চাইছিনা৷ তুই বরং মরে যা!"
'কথাটা বলেই বাঁকা হাসল মধু। লোকটা প্রচন্ড ভয় পেয়েছে। চোখের সামবে স্পষ্ট দেখতে পাচ্ছে নিজের মৃত্যু তবুও সে শেষ চেষ্টা করল আকুতিভরা কন্ঠে বলল মধুকে,
"আমি মরতে চাই না।আমাকে ক্ষমা করো,একটা সুযোগ দাও।"
'হেসে উঠল মধু। হাতে থাকা ধারালো অস্ত্রটা দিয়ে কোপ বসালো লোকটার হাতে। সাথে সাথেই লোকটার হাত শরীর থেকে বিচ্ছিন্ন হলো। গগন কাঁপানো চিৎকার দিয়ে উঠল সে। অক্ষত হাতটা দিয়ে চেপে ধরল মধুর পা, আহাজারি করে বলল তাকে শেষ সুযোগ দিতে। কিন্তু মধুর মাথায় খুন চেপেছে, রাগে কপালের শিরা ফুলে উঠেছে তার। মাথায় দাউদাউ করে জ্বলছে আগুন।
মধু লাথি মেরে লোকটাকে সরিয়ে দিল নিজের থেকে, কোপ বসালো অন্য হাতে। আবারও চিৎকার দিয়ে উঠল লোকটি। মাটিতে পড়ে ছটফট করতে লাগল সে।মধু আঘাত করল ব্যাক্তিটির মুখে। রক্তে লাল হলো পুরো জায়গাটা৷ মধুর যেন আনন্দ হচ্ছে লোকটার অবস্থা দেখে। ঠোঁটের কোণে ফুটে উঠেছে পৈশাচিক হাসি! মধু এক পা দু'পা করে মাটিতে পড়ে থাকা রক্তাক্ত ব্যক্তিটির দিকে এগিয়ে গেল। হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করল ওর বুকে। আঘাতটা এতোটাই গভীর যে তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করল লোকটা।
'মধু হেসে উঠল সেই প্রাণহীন রক্তাক্ত শরীরটা পর্যবেক্ষণ করে। হাসতে হাসতেই হুট করে কেমন গম্ভীর হয়ে গেল ওর চোখ মুখ। এই অবস্থায় ওকে যে কেউ দেখলে মানসিক রোগী ভাববে নিশ্চিত! মেঝেতে পড়ে থাকা মৃত লোকটার শরীর থেকে বের হওয়া রক্ত স্পর্শ করে বলল মধু,
"আমি কথা রেখেছি ফুল। তোর খুনিকে আমি নিজ হাতে শাস্তি দিয়েছি। তুই খুশি তো?"
'মধু এক ধ্যানে তাকিয়ে আছে নিজের হাতের দিকে। জাফর এসে ওর সামনে দাঁড়াতেই বাঁকা হেসে বলল মধু,
"এটাকে কেটে কুচি কুচি করে আমার প্রিয় কুকুরটাকে খাইয়ে দিবি!"
'বাধ্য দাসের ন্যায় মাথা নাড়ল জাফর। মধু উঠে দাঁড়াল। ছোট ছোট পা ফেলে ঝুমঝুম বৃষ্টির মধ্যেই বাইরে গেল সে। মধু তখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মনে মনে ভাবছে নিজের নিয়তির কথা। ছোটবেলা থেকেই একের পর এক ধাক্কায় মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে ওর। কেন খোদা এতো পরিক্ষা নিচ্ছেন ওর?ছোট থেকে যাদেরকে নিজের আপনজন ভেবে এসেছে, বুঝদার হয়ে জানল তাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই মধুর। কিন্তু তবুও তো সে জানত, তারা কাছের! সেই অতি পরিচিত মানুষগুলোকে হারিয়ে দুঃখে দিশেহারা হয়ে গেছিল সে। বাচ্চাদের সাথে খেলার বয়সে সে ফুটপাতে ঘুরেছে, কত রাত থেকেছে না খেয়ে! কিন্তু ভাগ্য ওর সহায় ছিল ভেঙে পড়ার আগেই ওকে যত্ন করে কুড়িয়ে নিল কেউ। তাকে অতি যত্নে কুড়িয়ে নেওয়া সেই মানুষটা সুনেহরা! মধু আশ্রয় পেয়েছিলো। বিপদে পাশে থাকার জন্য পেয়েছিলো সুনেহরার আব্বুকে। উনার জন্যই নিজের মায়ের সাথে দেখা হলো মধুর! মধু ভেবেছিল মাকে পেয়ে ওর জীবনের সকল দুঃখ ঘুচে গেছে, কিন্তু ওর মস্তিষ্ক যে ততোদিনে বিগড়ে গেছে। ওর নিষ্পাপ মনে জন্মেছে টাকার লোভ। ওর অনেক টাকা চাই, এ পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক টাকার প্রয়োজন! টাকা না থাকলে সবাই তুচ্ছতাচ্ছিল্য করবে!এ সংসারে যার যত টাকা, তার তত সম্মান! এই লোভই ওর মনে উগ্রতা জাগিয়েছে।ভেতর থেকে ওকে অমানুষ করে তুলেছে। ওর হাতে লেগেছে রক্তের দাগ। মধু যে পুরোপুরি বিগড়ে গেছে, ওর ভেতরে থাকা ভালো সত্তাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে দিনকে দিন। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল মধু। মেঘজমা অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল,
"নিয়তি এত নিষ্ঠুর কেন? আমরা যা চাই না,তাই কেন হয় আমাদের সাথে? আমার জীবনটা অন্যদের মতো হলেও তো পারতো! দিনশেষে আমি শূন্য— সুখ হারাইলাম, শান্তি হারাইলাম, ঘুম হারাইলাম, প্রিয়জনও হারাইলাম।হারাইলাম না শুধু দুঃখ!"
'আবারও দীর্ঘশ্বাস ছাড়ল মধু। আশপাশটা পর্যবেক্ষণ করে বাইকে উঠে বসল সে। দ্রুত বাইকটা স্টার্ট দিয়ে চলে গেল জঙ্গলের রাস্তা ছেড়ে।
.
.
.
'স্রোত শুয়ে আছে বিছানায়। ওর হাত দুটো ধরে পাশেই বসে আছে কাব্য। ছেলেটার চোখ দুটো লাল হয়ে আছে, মুখটা কেমন বেজার করে রেখেছে। মাথার চুলগুলো সব এলোমেলো। শার্টের বুকের দিকের বোতামগুলো খোলা থাকার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে বক্ষদেশ। স্রোত একবার চোখ বুলালো লোকটার দিকে; হাতের ইশারায় কাব্যকে নিচু হতে বললেই কাব্য নিচু হলো। কাব্যের পুরো মুখে হাত বুলিয়ে কপালে চুমু আঁকলো স্রোত।শান্ত স্বরে বলল,
"আমার কিছুই হয়নি। এই দেখুন, আমি একদম ঠিকঠাক!"
'কাব্য তাকালো নীলাম্বরীর মুখপানে। ওর নরম তুলতুলে হাতটা গালে ঘষে বলল,
"তুমি পুরো এক ঘন্টা আমার থেকে দূরে ছিলে..."
"এখন তো আমি আপনার কাছেই আছি।আমি আপনার থেকে পালাব কোথায়?বলুন তো?"
'কাব্য আগের মতোই তাকিয়ে রইলো স্রোতের মুখটির দিকে। স্রোত উঠে বসল; হাত দুটো মেলতেই কাব্য হুমড়ি খেয়ে পড়ল ওর বুকে। স্রোতের পিঠ ঠেকেছে খাটের বোর্ডের সাথে। ও দু’হাত দিয়ে আঁকড়ে ধরেছে কাব্যের গলা।স্পষ্ট বুঝতে পারছে কাব্যের অস্থিরতা! লোকটা কেমন কাঁপছে, পাগলামো করছে খুব। ওকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে,মনে হচ্ছে ছেড়ে দিলেই বুঝি পালাবে।বেশ কিছুক্ষণ গেলো এভাবেই। কাব্য মুখ তুলে তাকাল, প্রশ্ন করল নীলাম্বরীকে,
"তখন কি হয়েছিলো,স্রোত? তুই ওখানে গেলি কী করে?"
'স্রোত খানিকক্ষণ চুপ রইলো। চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ফেলল;মনে করল তখনকার ঘটনা।তখন খেলার মাঝখানে শরীরটা কেমন গুলিয়ে আসছিল ওর। মাথা ঘুরছিল খুব! বমি বমিও পাচ্ছিলো! স্রোত না পেরে ছুটে আসছিল কটেজের দিকে। এই মুহূর্তে কাব্যকে এসব জানালে সে এক্ষুণি বাড়ি ফিরতে চাইবে; ওদের ঘুরাফেরাটা মাটি হবে ভেবেই স্রোত কিছু বলেনি। তখন যখন এগিয়ে আসছিলো কটেজের দিকে,কেউ একজন হাত টেনে কিছুদূরে নিয়ে গেলো ওকে। শত চেষ্টা করেও স্রোত চিনতে পারল না লোকটাকে, কারণ ব্যক্তিটির মুখ বাধা ছিলো কালো কাপড় দিয়ে। লোকটার মুখ না দেখলেও গায়ের গঠন আর চাহনি দেখে স্রোতের মনে হচ্ছিলো সে আগেও ব্যক্তিটিকে দেখেছে। ভয়ে আর আতঙ্কে স্রোত যখনই কাব্যকে ডাকতে যাবে, তখনই ঐ লোকটা ওর মুখে কেমিক্যাল জাতীয় কিছু দিল; সাথে সাথেই জ্ঞান হারালো মেয়েটা। এরপর কি হলো না হলো কিছুই জানেনা স্রোত। যখন জ্ঞান ফিরল, তখন সে নিজেকে আবিষ্কার করল এক অপরিচিত জায়গায়;তবে সামনে কাব্য ভাইকে দেখে স্রোতের মনের ভয় চলে গেলো! সে জানতো যাই হয়ে যাক, কাব্য ওকে ঠিক বাঁচিয়ে নিবে।কিন্তু লোকটা কে ছিলো?কেনই বা সে এমন কিছু করল? স্রোতের বারবার মাথায় আসছে রেজওয়ানের কথা। কিন্তু রেজওয়ানকে তো ও ভালো বলেই জানে সে এমন একটা কাজ কেনই বা করবে?স্রোতের মনের কথা মনেই রইলো; সে কিছুই বলল না কাব্যকে। এই মুহূর্তে এসব বললে কাব্যের চিন্তা বাড়বে আরও। স্রোত ঝামেলা চাইছে না, তাই আপাতত চুপ করেই রইলো। কাব্য তখন ডেকে উঠলো স্রোতকে,
"কি হলো! বল,কি হয়েছিল?"
'স্রোত আমতা আমতা করে উত্তর দিল,
"আসলে... ওই দিকটা সুন্দর তো! তাই..."
"তাই তুই আমাকে না বলে একা একা চলে গেলি?"
'কাব্যের কণ্ঠে তেজ ওর কিছুক্ষণ আগের সেই ভয়ার্ত মুখটা কঠোর হলো। স্রোত ভয়ে নুইয়ে নিল মাথাটা মিনমিনে কন্ঠে জবাব দিল,
"ভুল হয়েছে আমার।"
"ভুল নয়, তুই অন্যায় করেছিস। তোর খামখেয়ালীপনার জন্য সবাই কতো চিন্তা করল! আমাকে দেখ,আমার ভেতর কাঁপছে এখনো। আমার চিন্তা হয়,স্রোত। তুই কেন করিস এমন?এই চিন্তায় চিন্তায় আমি মরে গেলে শান্ত হবি তুই?"
'সাথে সাথেই হাত দিয়ে কাব্যের মুখ চেপে ধরল স্রোত। ছলছল করছে মেয়েটার চোখ দুটো। ও যে কাব্যকে চিন্তায় ফেলতে চাইছে না।এতো রাতে তখনকার ঘটনা খুলে বললে কাব্য হয়তো এক্ষুনি বেরিয়ে পড়বে ঐ লোকটিকে খুঁজতে। যদি ওর কোনো বিপদ হয়? এই ভয়েই তো স্রোত চেপে যাচ্ছে সবটা। তবে সময় হলে ঠিকই সে সবটা খুলে বলবে কাব্যকে। কাব্য বিরক্ত হলো স্রোতের আচরণে;সে এক ঝটকায় নিজের মুখের উপর থেকে সরিয়ে দিল স্রোতের হাত। গটগট করে হেঁটে চলে গেলো রুমের বাইরে।
.
.
.
'বাইরে বৃষ্টি হচ্ছে প্রকৃতি বড়ই অশান্ত হয়ে উঠেছে। রুমে রাখা ইজি চেয়ারে বসে আছেন মাহতাব সাহেব। খোলা জানালা দিয়ে শা শা করে বাতাস ঢুকছে ঘরে। মাহতাব সাহেবের মনে পড়ছে পুরোনো দিনের কথা—'কেবল স্ত্রীর সাথেই নয়, সন্তানের সাথেও যে অন্যায় করেছেন উনি। এমনই একটা ঝড় বাদলার দিনে প্রথিবীতে এসেছিলো কাব্য!কাব্যের আগমনে বাড়িটা আলোকিত হয়েছিলো সেদিন।কিন্তু কাব্য যে একা আসেনি কাব্যের আম্মু সাহেলা বেগমের কোলে এসেছিলো দুই রাজপুত্র! তবে উনার কোলে তুলে দেওয়া হয়েছিলো কেবল কাব্যকেই।মাহতাব সাহেব অন্যায় করেছিলেন উনার অন্য ছেলের সাথে।উনি কাউকে ঘুনাক্ষরেও জানতে দেননি অন্য ছেলের কথা! না জানিয়েছিলেন নিজের স্ত্রীকে।লোভে আর জেদের বশে উনি ভুল করেছিলেন তখন।টাকার খুবই দরকার ছিলো উনার সাথে ছিলো স্ত্রীর প্রতি ঘৃণা। ঐ পরিস্থিতিতে হসপিটালের ডাক্তার উনাকে প্রস্তাব দিল যেকোনো এক ছেলেকে উনার হাতে তুলে দিতে! সাত পাঁচ না ভেবেই রাজি হয়ে গেলেন মাহতাব সাহেব। টাকার লোভে উনার অন্য ছেলেটিকে তুলে দিলেন ঐ হসপিটালেরই ডাক্তারের কাছে। সে কোথায় আছে,কেমন আছে,বেঁচে আছে না মারা গেছে কিছুই জানেন না উনি! ভাবনায় ছেদ পড়ল মাহতাব সাহেবের। উনি দেখলেন দ্রুত পায়ে রুমে ঢুকেছেন সাবরিনা বেগম। ভদ্রমহিলা একবারের জন্য তাকালেন না উনার দিকে। কিছু একটা হাতে করে নিয়ে চলে যাচ্ছিলেন উনি। মাহতাব সাহেব ডেকে বললেন,
"চলে যাচ্ছো?"
'কাঠকাঠ কণ্ঠে উত্তর দিলেন সাবরিনা বেগম,
"থাকার তো উপায় রাখেননি।"
'মাহতাব সাহেব জানেন স্ত্রীর রাগের কারণ;যেদিন উনি সবটা শুনেছেন সেদিন থেকেই কথা বলা বন্ধ করেছেন মাহতাব সাহেবের সঙ্গে। খুব বেশি দরকার না হলে কথা বলেন না তিনি। এই বয়সে ছেড়ে গেলে লোকেরা খারাপ ভাববে ভেবেই বোধহয় এখনো এখানে আছেন! মাহতাব সাহেব নিচু স্বরে বললেন,
"আমাকে ক্ষমা করো, সাবরিনা। শেষ বয়েসে এসে সুখে দুঃখে স্ত্রীর সঙ্গ সকলেই চায়।"
'সাবরিনা বেগমের চোখ-মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব। উনি চলে যাচ্ছিলেন,আবার ফিরে তাকিয়ে বললেন,
"ক্ষমা পাওয়ার মতো কাজ তো আপনি করেননি। আমি এ জীবনে আপনাকে ক্ষমা করব না। আপনার জন্য আমাকে দোষী হতে হয়েছে। আমার বোন কষ্ট পেয়েছে। তার ছেলে হয়েছে অনাথ। এই সব ভুলের দায় একটু হলেও তো আমার উপর বর্তায়! আল্লাহ জানেন, আমি জেনেশুনে কোনো পাপ করিনি। পাপ না করেও আপনার জন্য পাপী হয়েছি আমি। কী করে ক্ষমা করি, বলুন?"
'মাহতাব সাহেব চুপ রইলেন। উনি জানেন উনার ক্ষমা নেই;এতো এতো ভুলের কোনো ক্ষমা হতেও পারে না। কেবল নিজের জেদের বশে উনি নষ্ট করেছেন এতো গুলো জীবন! আজজের এই দিনতো দেখারই ছিলো। উনিও যে সাজা পাচ্ছেন! বেঁচে থেকেও মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন প্রতি মুহূর্তে। তবে বেশিদিন নয়; উনিও বিদায় নিবেন এই জগৎ সংসার থেকে।শুধু ছেলের কাছে সবটা খুলে বলা বাকি। তাকে জানানো বাকি তার আরেকটা ভাই আছে!মাহতাব সাহেব শেষ বারের জন্য ক্ষমা চাইতে চান উনার স্ত্রী সন্তানের কাছে।
.
.
.
'প্রায় অনেক সময় হলো বিছানায় পড়ে ছটফট করছে তাহিয়া।কিন্তু ঘুম নেই ওর দু’চোখের পাতায়। ধ্রুব আজ আর আসেনি হয়তো অফিস শেষে সোজা বাড়ি চলে গেছে! তাহিয়ার ইদানীং একটা বদ অভ্যাস হয়েছে,ধ্রুব কাছে না থাকলে ভালো লাগে না তার। মনে হয়, কি যেন নেই! উঠতে বসতে সারাক্ষণ মনে পড়ে ধ্রুবের কথা।তাহিয়া উঠে বসল বিছানায়। বালিশের কাছ থেকে ফোনটা হাতে নিল;সে ডায়াল করল ধ্রুবের নাম্বার। কিন্তু কল দিতে কেমন অস্বস্তি হচ্ছে। রাত প্রায় দু’টো হতে চলল ধ্রুব নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে এতক্ষণে!কত কী বলে নিজের মনকে বুঝালো তাহিয়া। ভাবল,এক্ষুণি কল দেবে ধ্রুবের নাম্বারে যা হওয়ার হবে! ধ্রুবের নাম্বারে কল দিয়ে ফোনটা কানে ধরল তাহিয়া। কিন্তু এ কি হলো! ধ্রুবের নাম্বারটা বিজি দেখাচ্ছে কেন? এত রাতে সে কার সাথে কথা বলছে? তাহিয়া রেগে ফোনটা হাত থেকে রেখে দিল;মনে মনে ধ্রুবকে বকাবকি করে চোখ বুজল সে। বহু চেষ্টার পর কেবল চোখের পাতাটা লেগেছিলো ওর তখনই কানের কাছে রাখা ফোনের রিংটোনের শব্দে হকচকিয়ে উঠলো সে। তড়িঘড়ি করে উঠে বসে রিসিভ করল কলটা। ফোনের ওপার থেকে ভেসে এল ধ্রুবের কণ্ঠ,
"তানুউউ, দরজা খোল এক্ষুণি!"
"দরজা খুলব মানে? তুই কোথায়?"
"বাংলা কথা বুঝিস না? তোর বাড়ির দরজায় দাঁড়িয়ে আছি আমি। বেশি কথা না বলে দরজা খোল।"
'তাহিয়া বিছানা থেকে উঠতে উঠতে জবাব দিল,
"আসছি।"
'তাহিয়া গিয়ে দরজাটা খুলে দিলো। ওর আব্বু তখন বেরিয়েছিলেন কী হয়েছে দেখতে। ধ্রুবকে দেখে নিশ্চিত হয়ে নিজের রুমে চলে গেলেন তিনি। ধ্রুবের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করল তাহিয়া। ও পুরোপুরি ভিজে গেছে; গায়ের শার্টটা লেপ্টে আছে শরীরের সাথে। তাহিয়া দ্রুত গিয়ে একটা তোয়ালে নিয়ে আসল;ধ্রুবের হাতে দিতে গেলেই সে সোফায় বসে ইশারা করল কিছু একটা। তাহিয়া বুঝে নিল ধ্রুবের ইশারার মানে। কিছুটা এগিয়ে গিয়ে শুকনো তোয়ালের সাহায্যে ধ্রুবের মাথার চুলগুলো মুছে দিল সে।
~
আফরোজা আঁখি